যে ব্যক্তি একসঙ্গে সাপ ও ব্যাঙের মুখে চুমু খেতে সক্ষম, তিনি উপাচার্য হন: জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ
যে ব্যক্তি একসঙ্গে সাপ ও ব্যাঙের মুখে চুমু খেতে সক্ষম, তিনি দেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন বলে মন্তব্য করেছেন জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ।
আজ রোববার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘কেমন শিক্ষাক্রম চাই’ শীর্ষক এক সুধীজন সংলাপ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ এ কথা বলেন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক উপাচার্যরাও উপস্থিত ছিলেন।
২০২৮ সাল থেকে শিক্ষাক্রমে বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। তখন বদলে যাবে পাঠ্যবইও। এ উপলক্ষে বিভিন্ন পর্যায়ের সুধীজনদের নিয়ে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে একপর্যায়ে জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন, ‘এখন ভাইস চ্যান্সেলর (উপাচার্য) হতে গেলে অনেক মহৎ গুণের অধিকারী হতে হয়। আমাকে ক্ষমা করবেন। যে ব্যক্তি একসঙ্গে সাপ ও ব্যাঙের মুখে চুমু খেতে সক্ষম, তিনি আমাদের দেশে উপাচার্য হন। আমার পক্ষে সেটা সম্ভব ছিল না। আমি সাপকে খুব ভয় পাই। আর ব্যাঙকে নোংরা মনে করি। সুতরাং এই দুইটার সংস্পর্শে যাওয়া আমার পক্ষ সক্ষম হয়নি।’
প্রাথমিক-মাধ্যমিকের শিক্ষাক্রমে আবার বড় পরিবর্তন হচ্ছে, নতুন বই ২০২৮ সালেমাহবুব উল্লাহ বলেন শিক্ষাকে অত্যাচারে পরিণত না করে কী করে আনন্দদায়ক করা যেতে পারে, সেই দিকে মনোযোগ দিতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব আবদুল খালেক, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার, এনসিটিবির চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল মাওলা, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল প্রমুখ।
প্রাথমিক ও মাধ্যমিকে খেলাধুলা, সংস্কৃতিসহ চার বই যুক্ত হচ্ছে, কী শেখানো হবে

পাঠকের মন্তব্য