সই-সাবুদের দিনে পান্নাখচিত গয়নায় মিমির আভিজাত্যময় লুক, আসল চমক কলমের ডিজাইনে
টালিউড ডিভা মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে আগ্রহের শেষ নেই সবার মাঝে। একসময় বিয়েকে না বলা এই সুন্দরী অভিনেত্রী অবশেষে শুভকাজটা সেরেই ফেললেন। আইনি বিয়ের আনুষ্ঠানিকতা শেষ। এরপর ধুমধাম আর উৎসবের অপেক্ষা। তবে সই-সাবুদ করার সময়ও তাঁর লুক ছিল দেখার মতো। এদিন মিমি পরেছিলেন আভিজাত্যময় কারুকাজ করা আইভরি শাড়ি আর পান্নাখচিত গয়না। সই করার কলমেও পান্নার সাজ।
লেবেল তন্ময় বিশ্বাসের ঝলমলে সোনালি জারদৌসি কাজ করা আইভরি শাড়িতে মিমিসঙ্গে ম্যাচিং ভারী কাজের ফুলস্লিভ ব্লাউজ নজর কাড়ছে তানিষ্কের পান্নাখচিত গয়না। তিনি এই ব্র্যান্ডের মুখ হয়েছেন অনেকদিন হলো টিয়ার ড্রপ ও চৌকো আকারের পান্না আর কুন্দনের সঙ্গে পার্লের লহরে তৈরি হয়েছে এই গয়নাহাফ পনিটেইলে ম্যাচিং পান্নার ক্লিপ তবে আসল চমক দেখা গেল সই করার কলমে পান্নার ম্যাচিং এমবেলিশমেন্ট করা হয়েছে এই বিশেষ কলমটিতে কালো কমলে সোনালির টাচ আর সেই সঙ্গে এই পান্নাখচিত ডিজাইন মিলিয়ে এটিই আসলে এদিনের স্টার অব দ্য শো ছবি: ইন্সটাগ্রাম

পাঠকের মন্তব্য