29 Nov 2026 · স্বাধীন সংবাদমাধ্যম
দৈনিক দেশপটিকা - দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সত্য · সংবাদ · সমাজ দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সংবাদ সর্বশেষ আপডেট
আজকের সংবাদ
আওয়ামিলীগ সন্ত্রাসীরা কোন বিএনপির নেতার বাড়ি আশ্রয় নিলে নেতা সহ গ্রেফতার করুন, প্রতিমন্ত্রীরায়গঞ্জে ইচলা দিগর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান‎মান্দায় কালভার্ট ভেঙে জনদুর্ভোগ চরমে, দেখার যেন কেউ নেইজামালপুরে ইয়াদিয়া বাইক জোনের উদ্বোধনজাতীয় প্রতিযোগিতায় সেরা দশে বগুড়ার কৃষি কর্মকর্তা সাইফুর রহমানভারত থেকে ফেরার পথে সাতক্ষীরা সীমান্তে টুঙ্গিপাড়ার যুবক আটকসুন্দরবন সুরক্ষায় বনকর্মীদের আধুনিক স্মার্ট পেট্রোলিং প্রশিক্ষণদেশে বিশৃঙ্খলা প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতাফুলবাড়ীয়ায় মানব কল্যাণ ফাউন্ডেশনের সদস্য সম্মেলন: অসহায়দের পাশে দাঁড়ানোর অঙ্গীকারফেনীর দাগনভূঞায় ১ হাজার ৬৬০ জন কৃষককে প্রণোদনা হিসেবে বীজ ও সার বিতরণউখিয়ায় পাহাড় কেটে মাটি পাচার, বন বিভাগের অভিযানে ডাম্পার জব্দধর্মপাশায় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতনিয়ামতপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণচৌহালীতে ভিউব্লিউবি কর্মসূচির নতুন উপকারভোগী নির্বাচন বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিতসীতাকুন্ডে ভাড়া বাসায় তৈরি হচ্ছিল জাল নোট, সরঞ্জামসহ গ্রেফতার ১গাজীপুরে অটোরিকশাচালক হত্যায় পিবিআইয়ের সাফল্য: খণ্ডিত গাড়ি ও বিক্রির টাকাসহ ৫ আসামি গ্রেপ্তার২০৫০ সালের উপযোগী দক্ষ জনবল গড়ে তুলতে উদ্যোগ নিচ্ছে জাতীয় সংসদ সচিবালয়জাজিরায় বিএনপি-আ.লীগ সংঘর্ষে যুবলীগ কর্মী নিহতবন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চাইলেন বিএনপি নেতাসেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রীইউপি নির্বাচন সামনে রেখে দলগুলোর সঙ্গে সংলাপে ইসিপ্রশাসনে শুদ্ধি অভিযান, সরছেন আ.লীগপন্থী আমলারা?দুর্গাপুরে প্রধান শিক্ষিকা ও গণিত শিক্ষকের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগপঞ্চগড় হানাদার মুক্ত দিবস পালিতইউএস-বাংলার ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হলো যাত্রীদেরদক্ষিণ আফ্রিকার মাটিতে আবারও কি সেই জয়ের স্বাদ, তাসকিনের চোখে কী দেখছেনঅপ্রতিম হত্যা মামলা: দুই কিশোরের বিরুদ্ধে অভিযোগ গঠন, সাক্ষ্য গ্রহণ শুরু ১৪ ডিসেম্বরআগামী বছর ব্যাংকে ছুটি ৩০ দিন, বেশি ছুটি কোন মাসেরাজা প্রজাপতি হাজারো মাইল পাড়ি দিয়ে কেন মেক্সিকোয় যায়৫৫ হাজার টাকায় বৈদ্যুতিক বাইক আনল চীনের ‘এনওয়াও’শীতের শুরুতেই শীতার্ত মানুষের পাশে নীলফামারী জেলা প্রশাসন, শুরু শীতবস্ত্র বিতরণস্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রীরায়গঞ্জে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভাবিএনপি-জামায়াতের গোটা দশেক মা'রি হালাইতে হইবো তাহেরপুএ বিপ্লবের অডিও ফাঁসবৈদ্যুতিক স্থাপনার নিরাপত্তা জোরদারে চিঠি দিয়েছে বিদ্যুৎ বিভাগআটলান্টিকের গভীরে ৫০ লাখ বছরের পুরোনো প্রবাল আবিষ্কারকম্পিউটারে জিটিএ–৬ খেলতে কী কী লাগবেসবাই ফাউল করলে ম্যাচ চালানো যায় না: সিইসিশিল্পাঞ্চলে ফিরছে কর্মচাঞ্চল্য, গাজীপুরে বন্ধ ৪২ কারখানাতিন জেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের ১৩ বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর-অগ্নিসংযোগএআই ফাঁদ: ভিডিও কলে দেখা মুখটাও নকলরাজবাড়ীতে ইউপি কার্যালয়ে ও বরগুনায় কমিউনিটি ক্লিনিকে অগ্নিসংযোগকুমিল্লায় ‘যুবলীগ’ নেতাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা জামায়াতের নেতা-কর্মীদের, থানায় হট্টগোলইয়ামালের পর লা মাসিয়ার নতুন চমক, ১৬ বছর বয়সেই বার্সেলোনার নজরে গাম্বিয়ার কিশোরতৃতীয় দফায় রিমান্ডে সাবেক মেয়র সাঈদ খোকনখেলাপি ঋণ আদায়ে মধ্যস্থতা করতে পাঁচ প্রতিষ্ঠান নিয়োগ, কী করবে তারানতুন হজ এজেন্সিকে লাইসেন্স দেওয়ার সুপারিশ সংসদীয় কমিটিরচাঁদে মানুষ কতটুকু আবর্জনা ফেলে এসেছেসৌদি আরবের শক্তি বৃদ্ধি করতে দেশটির পথে রওনা দিয়েছেন পাকিস্তানি সেনারাবড় বোনকে ধর্ষণের রায় কার্যকর হয়নি, ছোট বোনকে দলবদ্ধ ধর্ষণের পর ভিডিও ছড়ালেন অভিযুক্তরামনিরুলপত্নী শায়লা ফারজানা ও তাঁর দুই ভাইকে গ্রেপ্তার দেখানো হলো ককটেল বিস্ফোরণের মামলায়মায়ের জন্যও সময় নেই! ফেসবুক স্ক্রল করতে গিয়ে ৭–৮ ঘণ্টা শেষ—আরশের সিদ্ধান্তদীর্ঘ ২৫ বছর জনসেবায় নিবেদিত মৌলভী হাজী মো. ইউনুছ মেম্বারের মৃত্যু, শোক প্রকাশ প্রতিদিনের কাগজেরদক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন: সভাপতি ইকবাল, সম্পাদক জাকিরবসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির ৩৬তম বার্ষিক সভা অনুষ্ঠিতবাঙ্গরা খামারগ্রামে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিতকালিয়াকৈরে রিসোর্টে অভিযান, বিদেশি মদসহ গ্রেপ্তার ২নওগাঁর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ ছুফি উল্লাহ‘ব্যাংকিং ডায়নামিকস’ বইয়ের মোড়ক উন্মোচন১৮ দিনে পোশাক রপ্তানির বিশাল অর্ডার হারাল বাংলাদেশ, সুযোগ নিল ভারতভারতে বারবার বিতর্কে, এই পাকিস্তানি তারকাকে কতটা চেনেনডিএমপির অভিযানে ৪৪২ জন গ্রেপ্তার, উদ্ধার ককটেল-ইয়াবারাজনৈতিক দলগুলোর দলান্ধতার কারণে পতিত শক্তি সুযোগ নিচ্ছে: চরমোনাই পীরতিন বছরের অপেক্ষার অবসান হতে যাচ্ছে, প্রকাশের পথে ৪৬তম বিসিএসের গেজেটবৃষ্টিভেজা দিনে প্রথম আলোর ২৮ বছর উদ্‌যাপন ড্যাফোডিল বন্ধুসভারসমুদ্রসীমার নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার শপথ নিলেন ৪৬৭ নবীন নাবিকসার্ভার ডাউন, বিয়ে করতে গিয়ে বিপাকে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরকুষ্টিয়ায় জেলা জজের বাসভবন লক্ষ্য করে ককটেল, গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমামোল্লাহাটে আ.লীগ-বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া৪৬ দিন পর ফিরেই গোল, লাওতারো কি সমালোচকদের মুখ বন্ধ করে দিলেনমিরপুর-পল্টনের পর এবার ভাসানটেকে বাসে আগুন১৯৭১ সালে বাঙালিদের নয়, পাকিস্তানকে দুর্বল করাই ছিল ভারতের লক্ষ্য: স্পিকারনির্বাচন সামনে রেখে আজ ১৮ দলের সঙ্গে ইসির সংলাপ৫০তম বিসিএস ফল বিলম্বিত: পিএসসি কি রিপিট ক্যাডার সুপারিশ বন্ধ করতে পারবেএফডিআর ভেঙে চলছে দক্ষিণ সিটি, আরও বাড়তে পারে নাগরিক দুর্ভোগকম্পিউটারের গতি, ক্যাশ মেমোরির ভূমিকাআব্দুর রাজ্জাক অথবা আশা ও নীতিঅস্ত্রোপচার করা মা হেঁটে বাড়ি ফিরছেন, নানির কোলে সাত দিনের নবজাতক৫০তম বিসিএসের ফলের অপেক্ষায় থাকা প্রার্থীদের স্বস্তির ইঙ্গিত দিল পিএসসিচা-শ্রমিকদের পাশে থাকবে সরকার: শ্রমমন্ত্রীঅতীতে শেয়ারবাজার জুয়ার আসরে পরিণত হয়েছিল: অর্থমন্ত্রীজাতীয় ঐক্যের পথে প্রধান বাধা বিএনপির কার্যক্রম: খেলাফত মজলিসইনানীতে আবার জ্বলে উঠল গ্যাসের আগুন, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ‘ভারতীয় খেলোয়াড়দের বলবেন, যেন তারা মাঠে ঝগড়াঝাঁটি না করে’ইসরায়েলে ঐক্যের সরকার গঠন নিয়ে নেতানিয়াহুর আলোচনার প্রস্তাবে আইজেনকটের সাড়া‘ডা. এজাজুল মানুষ না’, কেন লিখলেন রোগীর স্বজন‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা: সন্দেহভাজন তিন আসামি রিমান্ডেআকাশছোঁয়া বড়দিন, চমক জিঞ্জারব্রেডের উড়োজাহাজেদ্বিমুখী নীতি থেকে সরকার বের হয়ে না এলে কিসের ঐক্য: শফিকুর রহমানইলন মাস্ক কেন ‘মাগা টুপি’ খুলে ফেললেনএকটি গরু কিনলেই আরেকটি ফ্রি, প্রাণিসম্পদ মেলায় আরও নানা চমকসাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও ২ শ্যালক আটকশাহজালাল ইসলামী ব্যাংকে ৩ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারি?জয়ার চোখে দার্জিলিং,পেছনে বরফঢাকা কাঞ্চনজঙ্ঘাজিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক৪০ জনের বক্তব্য ও ভিডিও যাচাই, এক মাসেও কাটেনি তাহসিফের মৃত্যুরহস্যবন্ধুসভার মাধ্যমে তিস্তার দুর্গম চরে ছড়াচ্ছে শিক্ষার আলোভয়ংকর দুর্ঘটনায় ক্যারিয়ার শেষ হওয়ার ভয়! ফিরছেন মুক্তাপদ্মা সেতু হয়ে বাস চলাচল প্রায় বন্ধ, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সহিংসতায় ছয় স্থান ঝুঁকিপূর্ণনাভানা রিয়েল এস্টেট গাছ, খুঁটি ফেলে গোপালগঞ্জে সড়ক–মহাসড়ক অবরোধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগেরভুয়া ঠিকানায় কোকোলার ৬৪৬ কোটি টাকা লেনদেনআস্থা ও বিশ্বাস আমাদের সবচেয়ে বড় মূলধনপাকিস্তান থেকে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল আনতে নতুন সমঝোতা বাংলাদেশেরখুলশীতে এক কোটি টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে মামলাপ্রধানমন্ত্রিত্ব ছাড়তে রাজি নেতানিয়াহুওয়ানডেতে বাংলাদেশের অসুখ সারাতে ইয়াসির আলীই কি সমাধানহকার উচ্ছেদ: অর্থনৈতিক ও রাজনৈতিক ঝুঁকির কথা কি ভাবছে সরকার?১৫ বছরের জন্য জাপানি কনসোর্টিয়ামের কাছে যাচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল, কী সুবিধা থাকছেপাবনায় বল্লম নিয়ে থানায় আওয়ামী লীগের হামলা, রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ পুলিশেরছাত্রদল নেতার কার্যালয়ের সামনে ঝুলছিল কাফনের কাপড়, চিরকুটে হত্যার হুমকিগোপালগঞ্জ থেকে সরিয়ে নেওয়া হলো এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা, দেখে নিন কেন্দ্রবন্ধুদের পরামর্শে রেস্তোরাঁ খুলেছিলেন জিম, তারপর যা হলোতিন হৃৎপিণ্ড, নীল রক্ত নিয়ে অক্টোপাস কী করেএকটি স্কেচবুক থেকে হাজারো গল্পের জগৎভালো চাকরি আর বিয়ের আশ্বাসে সাগরপথে নেওয়া হচ্ছিল মালয়েশিয়া, ৩১৭ জন উদ্ধার, আটক ৭ইরানের বিরুদ্ধে ইরাক কি ট্রাম্পের হাতিয়ার হয়ে উঠছেইসলামের প্রথম মসজিদ, মহানবী (সা.) যা নিজ হাতে গড়েছেনপ্রাথমিক-মাধ্যমিকের শিক্ষাক্রমে আবার বড় পরিবর্তন হচ্ছে, নতুন বই ২০২৮ সালেকিশোরের সাইকেল-জুতা পড়ে ছিল পাড়ে, পুকুরে মিলল মরদেহনগ্নতা চরিত্রকে জীবন্ত করে তোলার উপকরণ, নিজেকে প্রদর্শনের মাধ্যম নয়: মনিকা বেলুচ্চিবিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ–৯: পড়ার বিষয় হিসেবে কেন বেছে নেবেন আন্তর্জাতিক সম্পর্কসোহরাওয়ার্দীতে নয়, নয়াপল্টনে হবে বিএনপির মঙ্গলবারের সমাবেশসন্ত্রাসবিরোধী আইনের মামলায় মনিরুলের স্ত্রী ও দুই শ্যালককে গ্রেপ্তার দেখাল পুলিশখুলনা কর আপিল অঞ্চলে চাকরি, ১০ জেলার আবেদনকারীদের সুযোগহাতির তাণ্ডব থেকে ফসল রক্ষায় আসামের গ্রামে অভিনব উদ্যোগইউপি নির্বাচনে কেউ যাতে ‘ফাউল’ করার নিয়তে মাঠে না নামেন: সিইসিবেসরকারি বিনিয়োগে নতুন সম্ভাবনা কি তৈরি হবেশুধু নির্দিষ্ট এলাকায় নয়, ঢাকাজুড়েই নাভানার আবাসনের উদ্যোগজুরেলের লড়াই, বুমরার প্রত্যাবর্তনেও চালকের আসনে নিউজিল্যান্ডপ্রতিষ্ঠার ৫২ বছর পেরিয়েছে, সরকারি বিদ্যালয়টিতে নেই সুপেয় পানি ও শৌচাগারএইচএসসি সম্পূরক পরীক্ষা: গোপালগঞ্জের পরীক্ষা হবে ফরিদপুর ও মাদারীপুরেতরবারি দিয়ে বইয়ের পাতা উল্টে দিলেন ধূর্জটি মঙ্গলপেছন থেকে কাভার্ড ভ্যানের ধাক্কা, মহাসড়কে অটোরিকশাচালক ও এক নারী নিহতনোয়াখালীতে চলন্ত বাসে আগুন, ছড়িয়ে পড়েছে ভিডিওমৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ তেঁতুলিয়ায়, কত ডিগ্রি সেলসিয়াসনির্মাণসামগ্রীর চড়া দামে ব্যাহত নির্মাণগোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি১ কোটি টাকার বিলাসবহুল কামরায় কেটি পেরি ও জাস্টিন ট্রুডো, ভাইরাল ছবিবিএনপি নেতাদের আয়োজনে কনসার্ট, যাওয়ার পথে ‘শেখ হাসিনা আসবে’ স্লোগানআমার বাবা-মা আমাকে মাটি চিনিয়েছে: বিবি রাসেলআনন্দ-উচ্ছ্বাসে শিক্ষাবর্ষের বিদায়ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু, অপেক্ষা ‘অলৌকিক কিছুর’প্রতি বেলায় কি প্রোটিন খাওয়া জরুরিদেশে আবার হুপিং কাশি শনাক্ত, রাজধানীতেই পাঁচজনমার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট‘অনেক ছটফট করেছে ছেলেটা, কিছুই করতে পারিনি, শুধু সহ্য করেছি’রিয়াল হারলে সেটাই সবচেয়ে বড় খবর, গল্প বানানোর দরকার নেই: মরিনিও১০ হাজার রান, ৩৪ সেঞ্চুরির রেকর্ড—পাকিস্তানের ক্রিকেটে একাই এক ইতিহাস ইউনিস খানজলাবদ্ধতায় মৃতপ্রায় মাঠে প্রাণ ফেরাল বন্ধুসভাহোক কলরব, বউগুলো সব লাল না হয় নীল হলো ক্যানরোজার পণ্য সরবরাহে স্বস্তি, দুশ্চিন্তা সয়াবিন তেল নিয়েপদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, যুবলীগের কর্মী নিহতভিডিও নির্মাতাদের জন্য নতুন সুবিধা আনল এক্সট্রাম্প কি আবার অভিশংসনের মুখে পড়তে পারেনজুলাই বিপ্লবের জ্ঞানগর্ভ বয়ানএএফএমসিসহ ৭ আর্মি-নেভি মেডিকেলে ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন শুরু ২৯ নভেম্বরকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৫ নেতা-কর্মীসহ ৪৪২ জন গ্রেপ্তার: ডিএমপিশ্রীপুরে ইউএনওর বাসভবনের সামনে ও মাওনা উড়ালসেতুর নিচে ককটেল বিস্ফোরণ‘সুদমুক্ত লেনদেন ছাড়া পূর্ণাঙ্গ মুমিন হওয়া সম্ভব নয়’আড়াই বছরেও চালু হয়নি সাড়ে ৩৫ লাখ টাকার কমিউনিটি ক্লিনিকজাফলংয়ের পাথরে শিলপাটার কারুকাজবাসযোগ্য পৃথিবীর অসমাপ্ত অঙ্গীকারঅস্থির সময়কোটি কোটি লাল কাঁকড়া ক্রিসমাস দ্বীপ ছেড়ে চলে যাচ্ছেমুশফিকুর রহিম: কানটুপি পরা সেই কিশোর থেকে টেস্টের অনুপ্রেরণাস্ট্রিমার কারা, কেন স্ট্রিমিংয়ের দিকে ঝুঁকছেন কনটেন্ট ক্রিয়েটররাসাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ও তাঁর দুই ভাই আটকগাছ থেকে পাঠাগার, মানুষের বিপদেও ‘অক্সিজেন’জর্জ হ্যারিসন: যে কণ্ঠে বিশ্ব শুনেছিল বাংলাদেশের নামবাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধঅদক্ষতা ও অবহেলায় রাষ্ট্রের অর্থ অপচয়নীতি ও বাস্তবায়নের মেলবন্ধন জরুরিএক দিনে ফুরাল না আনন্দ, আরেকটু বেশি সময় চাই জলধারায়মেহগনির বাক্সে মৃত ছোট্ট সন্তান, শিরোপার আড়ালে লুকানো এক বাবার কান্নাসই-সাবুদের দিনে পান্নাখচিত গয়নায় মিমির আভিজাত্যময় লুক, আসল চমক কলমের ডিজাইনেসন্তানের উচ্চশিক্ষার খরচ, জন্মের পর থেকেই টাকা জমাবেন কীভাবেপ্রিয় অপমান‘তোকে ঢাকা শহরের যেখানেই পাব, গুলি করব’—কায়সারের ধাওয়ায় প্রাণভয় ছোট মুন্নারছাগলছানার দুরন্তপনা১০ বছরে সবচেয়ে বেশি সন্তান জন্ম দিলেই পুরস্কার ৫ লাখ ডলার!ভিডিও গেমেও যেভাবে নতুন ভূরাজনৈতিক লড়াইচোখ মুছছিলাম, আসলে ওটা ছিল খুশির কান্না: মাহিনবম গ্রেডে ১৫০ জন নেবে বাংলাদেশ ব্যাংক, আবেদন করবেন যেভাবেকলেজছাত্রের কমলা–মাল্টার বাগান, এ বছর প্রথম দিনেই বিক্রি ২৫ হাজার টাকানিউজিল্যান্ডে পড়াশোনা শেষে শর্ট–টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা চালু, সুযোগ কয় মাসেরনবীজির মতো দিন কাটাব কেন, এ যুগে কীভাবে তিনি প্রাসঙ্গিকএআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তির নিরপত্তা কি অকার্যকর হয়ে যাচ্ছেআপনি কি পরিবারের বড় সন্তান? জেনে নিন প্রথম সন্তান হিসেবে আপনার কোন কোন রোগের ঝুঁকি বেশিআগেরবার মিষ্টি খাইয়ে পারেনি, এবার মোরগ–পোলাওয়ে ৩৮ কোটি টাকার সোনা চুরি‘পাখি পাকা পেঁপে খায়’ দ্রুত বলতে গেলে গোলমাল পাকিয়ে যায় কেনভিসা কি ধীরে ধীরে সংকুচিত হচ্ছে? আয়ারল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নতুন উদ্বেগ
প্রচ্ছদ › সংবাদ
সর্বশেষ

কম্পিউটারে জিটিএ–৬ খেলতে কী কী লাগবে

কম্পিউটারে জিটিএ–৬ খেলতে কী কী লাগবে
ভিডিও গেমপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১৯ নভেম্বর প্লেস্টেশন ৫ ও এক্সবক্স সিরিজ এক্স/এসের জন্য মুক্তি পেয়েছে ‘গ্র্যান্ড থেফট অটো–৬’ (জিটিএ–৬) গেম। তবে পারসোনাল কম্পিউটার বা পিসিতে গেমটি খেলার সুযোগ কবে মিলবে, সে…

ভিডিও গেমপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১৯ নভেম্বর প্লেস্টেশন ৫ ও এক্সবক্স সিরিজ এক্স/এসের জন্য মুক্তি পেয়েছে ‘গ্র্যান্ড থেফট অটো–৬’ (জিটিএ–৬) গেম। তবে পারসোনাল কম্পিউটার বা পিসিতে গেমটি খেলার সুযোগ কবে মিলবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমস। এরই মধ্যে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গেমবিটের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ সালের প্রথম প্রান্তিকে পিসির জন্য গেমটির সংস্করণ প্রকাশ করা হতে পারে। ফলে পিসিতে জিটিএ–৬ খেলার অপেক্ষায় থাকা গেমাররা এখন থেকেই নিজেদের কম্পিউটারের সক্ষমতা যাচাই করে নিতে পারেন।
পিসিতে জিটিএ–৬ চালানোর জন্য কী ধরনের প্রসেসর, গ্রাফিকস কার্ড ও র‍্যাম প্রয়োজন হবে, তা এখনো জানা যায়নি। তবে গেমটির প্রযুক্তিগত কাঠামোর সঙ্গে রকস্টারের আরেক জনপ্রিয় গেম ‘রেড ডেড রিডেম্পশন–২’–এর বেশ কিছু মিল রয়েছে। এ কারণে গেমটির সম্ভাব্য কম্পিউটারের চাহিদা অনুমান করতে রেড ডেড রিডেম্পশন–২–এর হার্ডওয়্যার প্রয়োজনীয়তাকে ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সেই হিসাবে, পিসিতে জিটিএ–৬ চালাতে কমপক্ষে ১৬ গিগাবাইট র‍্যাম, এনভিডিয়া জিটিএক্স ১০৬০ অথবা এএমডি রেডিয়ন আরএক্স ৪৮০ গ্রাফিকস কার্ড এবং ইন্টেল কোর আই৭–৪৭৭০কে অথবা এএমডি রাইজেন ৫ ১৫০০এক্স প্রসেসর প্রয়োজন হতে পারে। তবে উন্নত গ্রাফিকস ও ভালোভাবে গেমটি খেলতে আরও শক্তিশালী কম্পিউটারের প্রয়োজন হতে পারে।
জিটিএ–৬ চালাতে কতটুকু স্টোরেজ প্রয়োজন

জিটিএ–৬ গেমের ফাইলের আকারও পিসি ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে। প্লেস্টেশন–৫–এ গেমটির পূর্ণাঙ্গ সংস্করণ ডাউনলোড করতে সর্বোচ্চ ২২৩ গিগাবাইট জায়গা প্রয়োজন। সে হিসাবে পিসির জন্য তৈরি জিটিএ–৫ এনহ্যান্সড সংস্করণের (১০৫ গিগাবাইট) তুলনায় গেমটির আকার দ্বিগুণের বেশি। অন্যদিকে ১৫০ গিগাবাইট আকারের রেড ডেড রিডেম্পশন–২–এর তুলনায় এটি প্রায় দেড় গুণ বড়।
এ কারণে ২৫৬ বা ৫১২ গিগাবাইট ধারণক্ষমতার স্টোরেজ ড্রাইভ ব্যবহারকারীদের নতুন করে ভাবতে হতে পারে। জিটিএ–৬ খেলার প্রস্তুতি হিসেবে অন্তত ১ টেরাবাইটের এসএসডি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এতে গেমটি ইনস্টল করার পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় সফটওয়্যার ও ফাইল সংরক্ষণের জন্যও পর্যাপ্ত জায়গা থাকবে।
এসএসডির আরেকটি সুবিধা হলো, সাধারণ হার্ডডিস্ক ড্রাইভের (এইচডিডি) তুলনায় এতে তথ্য পড়া ও লেখার গতি বেশি। ফলে গেম চালু হওয়া এবং বিভিন্ন দৃশ্য লোড হতে কম সময় লাগবে। জিটিএ–৬–এর বিস্তৃত পরিবেশ, সূক্ষ্ম টেক্সচার ও গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের বিস্তারিত দৃশ্য দ্রুত লোড করার ক্ষেত্রেও এসএসডি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
পুরোনো পিসিতেও কি খেলা যাবে জিটিএ–৬

জিটিএ–৬–এর পিসি সংস্করণ নিয়ে পুরোনো কম্পিউটার ব্যবহারকারীদের জন্য কিছুটা আশার জায়গা রয়েছে। প্লেস্টেশন–৫ ও এক্সবক্স সিরিজ এক্স/এসে এএমডির কাস্টম জেন–২ প্রযুক্তির আট কোরের প্রসেসর এবং রেডিয়ন আরডিএনএ–২ প্রযুক্তির গ্রাফিকস প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই হার্ডওয়্যার সক্ষমতা বিবেচনায় নিলে গেমটি চালানোর জন্য অত্যাধুনিক পিসি অপরিহার্য না–ও হতে পারে।
সাধারণত কনসোলের জন্য তৈরি কোনো গেম পিসিতে আনার সময় বিভিন্ন ধরনের হার্ডওয়্যারের সঙ্গে সামঞ্জস্য রেখে সেটি অপটিমাইজ করতে হয়। ফলে তুলনামূলক কম ক্ষমতার যন্ত্রাংশ ব্যবহার করেও যেন গেমটি চালানো যায়, সে বিষয়টি বিবেচনায় রাখতে হয়। এ কারণে পুরোনো আট কোরের ইন্টেল ও এএমডি প্রসেসর ব্যবহারকারীদের জন্যও জিটিএ–৬ খেলার সুযোগ থাকতে পারে। গত পাঁচ বছরে তৈরি অনেক গেমিং পিসিতে অন্তত মাঝারি গ্রাফিকস সেটিংসে গেমটি চালানো সম্ভব হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে ধারণা পেতে রকস্টারের আরেক গেম রেড ডেড রিডেম্পশন–২–এর সিস্টেম চাহিদা বিবেচনা করা যেতে পারে। স্টিমের তথ্য অনুযায়ী, গেমটি চালানোর জন্য ন্যূনতম ইন্টেল কোর আই–৫–২৫০০কে অথবা এএমডি এফএক্স–৬৩০০ প্রসেসর, ৮ গিগাবাইট র‍্যাম এবং এনভিডিয়া জিটিএক্স–৭৭০ অথবা এএমডি রেডিয়ন আর–৯, ২৮০ গ্রাফিকস কার্ড প্রয়োজন।
তবে এসব যন্ত্রাংশ বেশ পুরোনো। ফলে এগুলো ব্যবহার করে গেমটি চালানো সম্ভব হলেও উন্নত গ্রাফিকস ও ভালো ফ্রেম রেট পাওয়া কঠিন। অন্যদিকে রেড ডেড রিডেম্পশন–২–এর প্রস্তাবিত সিস্টেম চাহিদা অনুযায়ী, ভালো পারফরম্যান্স পেতে অন্তত ইন্টেল কোর আই–৭ অথবা এএমডি রাইজেন–৫ ১৫০০ প্রসেসর, ১২ গিগাবাইট র‍্যাম এবং এনভিডিয়া জিটিএক্স–১০৬০ অথবা এএমডি রেডিয়ন আরএক্স–৪৮০ গ্রাফিকস কার্ড প্রয়োজন।
বর্তমানে বাজারে পাওয়া অনেক গেমিং পিসিতে এনভিডিয়া আরটিএক্স–৩০ সিরিজ অথবা এএমডি রেডিয়ন–৮০০০ সিরিজের গ্রাফিকস কার্ড রয়েছে। এসব পিসিতে তুলনামূলক নতুন প্রজন্মের প্রসেসরও ব্যবহার করা হচ্ছে। তাই সাম্প্রতিক সময়ে গেমিং পিসি কিনেছেন, এমন ব্যবহারকারীদের জিটিএ–৬ খেলার জন্য বড় ধরনের পরিবর্তনের প্রয়োজন না–ও হতে পারে।
জিটিএ–৬–এর সম্ভাব্য ন্যূনতম ও প্রস্তাবিত স্পেসিফিকেশন

রকস্টার গেমস এখনো পিসিতে জিটিএ–৬ চালানোর জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যারের আনুষ্ঠানিক তালিকা প্রকাশ করেনি। তবে রেড ডেড রিডেম্পশন–২–এর সিস্টেম চাহিদা এবং বর্তমান গেমিং পিসির সক্ষমতা বিবেচনায় গেমটির সম্ভাব্য ন্যূনতম ও প্রস্তাবিত কনফিগারেশনের একটি ধারণা পাওয়া গেছে।
সম্ভাব্য ন্যূনতম পিসির ক্ষমতা

অপারেটিং সিস্টেম: ৬৪ বিটের উইন্ডোজ ১০

প্রসেসর: ইন্টেল কোর আই৭–৪৭৭০কে অথবা এএমডি রাইজেন ৫ ১৫০০এক্স

র‍্যাম: ১৬ গিগাবাইট

গ্রাফিকস কার্ড: এনভিডিয়া জিটিএক্স ১০৬০ অথবা এএমডি রেডিয়ন আরএক্স ৪৮০

স্টোরেজ: ৫০০ গিগাবাইট
সম্ভাব্য রেকমেন্ডেড পিসি

অপারেটিং সিস্টেম: ৬৪ বিটের উইন্ডোজ ১০

প্রসেসর: ইন্টেল কোর আলট্রা–৭ অথবা এএমডি রাইজেন–৭ ৭৮০০এক্স৩ডি

র‍্যাম: ৩২ গিগাবাইট

গ্রাফিকস কার্ড: এনভিডিয়া আরটিএক্স ৩০৫০ অথবা এএমডি রেডিয়ন আরএক্স ৭৮০০ এক্সটি

স্টোরেজ: ১ টেরাবাইটের এসএসডি

তবে এই তালিকাকে জিটিএ–৬–এর চূড়ান্ত সিস্টেম চাহিদা হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। এগুলো বিভিন্ন গেমের হার্ডওয়্যার প্রয়োজনীয়তা বিশ্লেষণ করে করা অনুমানমাত্র। গেমটির পিসি সংস্করণ প্রকাশের আগে রকস্টার গেমস আনুষ্ঠানিকভাবে প্রয়োজনীয় হার্ডওয়্যারের তালিকা প্রকাশ করলে প্রকৃত চিত্র জানা যাবে।
পিসিতে কবে আসবে জিটিএ–৬
পিসিতে জিটিএ–৬ প্রকাশের নির্দিষ্ট তারিখ এখনো জানায়নি রকস্টার গেমস। তবে গেমবিটের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ সালের প্রথম প্রান্তিকে গেমটির পিসি সংস্করণ প্রকাশ করা হতে পারে। সে হিসাবে আগামী বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে পিসি গেমাররা গেমটি খেলার সুযোগ পেতে পারেন। এ সময়সীমা ঠিক থাকলে প্লেস্টেশন–৫ ও এক্সবক্স সিরিজ এক্স/এসে মুক্তির কয়েক মাসের মধ্যেই পিসিতে আসবে জিটিএ–৬। তবে রকস্টার গেমসের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
সূত্র: জেডডিনেট

পাঠকের মন্তব্য