29 Nov 2026 · স্বাধীন সংবাদমাধ্যম
দৈনিক দেশপটিকা - দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সত্য · সংবাদ · সমাজ দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সংবাদ সর্বশেষ আপডেট
আজকের সংবাদ
পঞ্চগড় হানাদার মুক্ত দিবস পালিতশীতের শুরুতেই শীতার্ত মানুষের পাশে নীলফামারী জেলা প্রশাসন, শুরু শীতবস্ত্র বিতরণস্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রীরায়গঞ্জে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভাবিএনপি-জামায়াতের গোটা দশেক মা'রি হালাইতে হইবো তাহেরপুএ বিপ্লবের অডিও ফাঁসসবাই ফাউল করলে ম্যাচ চালানো যায় না: সিইসিশিল্পাঞ্চলে ফিরছে কর্মচাঞ্চল্য, গাজীপুরে বন্ধ ৪২ কারখানাদীর্ঘ ২৫ বছর জনসেবায় নিবেদিত মৌলভী হাজী মো. ইউনুছ মেম্বারের মৃত্যু, শোক প্রকাশ প্রতিদিনের কাগজেরদক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন: সভাপতি ইকবাল, সম্পাদক জাকিরবসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির ৩৬তম বার্ষিক সভা অনুষ্ঠিতবাঙ্গরা খামারগ্রামে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিতকালিয়াকৈরে রিসোর্টে অভিযান, বিদেশি মদসহ গ্রেপ্তার ২নওগাঁর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ ছুফি উল্লাহ১৮ দিনে পোশাক রপ্তানির বিশাল অর্ডার হারাল বাংলাদেশ, সুযোগ নিল ভারতডিএমপির অভিযানে ৪৪২ জন গ্রেপ্তার, উদ্ধার ককটেল-ইয়াবামোল্লাহাটে আ.লীগ-বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ামিরপুর-পল্টনের পর এবার ভাসানটেকে বাসে আগুন১৯৭১ সালে বাঙালিদের নয়, পাকিস্তানকে দুর্বল করাই ছিল ভারতের লক্ষ্য: স্পিকারনির্বাচন সামনে রেখে আজ ১৮ দলের সঙ্গে ইসির সংলাপসাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও ২ শ্যালক আটকশাহজালাল ইসলামী ব্যাংকে ৩ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারি?জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক৪০ জনের বক্তব্য ও ভিডিও যাচাই, এক মাসেও কাটেনি তাহসিফের মৃত্যুরহস্যভুয়া ঠিকানায় কোকোলার ৬৪৬ কোটি টাকা লেনদেনবন্ধুদের পরামর্শে রেস্তোরাঁ খুলেছিলেন জিম, তারপর যা হলোতিন হৃৎপিণ্ড, নীল রক্ত নিয়ে অক্টোপাস কী করেএকটি স্কেচবুক থেকে হাজারো গল্পের জগৎভালো চাকরি আর বিয়ের আশ্বাসে সাগরপথে নেওয়া হচ্ছিল মালয়েশিয়া, ৩১৭ জন উদ্ধার, আটক ৭ইরানের বিরুদ্ধে ইরাক কি ট্রাম্পের হাতিয়ার হয়ে উঠছেইসলামের প্রথম মসজিদ, মহানবী (সা.) যা নিজ হাতে গড়েছেনপ্রাথমিক-মাধ্যমিকের শিক্ষাক্রমে আবার বড় পরিবর্তন হচ্ছে, নতুন বই ২০২৮ সালেকিশোরের সাইকেল-জুতা পড়ে ছিল পাড়ে, পুকুরে মিলল মরদেহনগ্নতা চরিত্রকে জীবন্ত করে তোলার উপকরণ, নিজেকে প্রদর্শনের মাধ্যম নয়: মনিকা বেলুচ্চিবিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ–৯: পড়ার বিষয় হিসেবে কেন বেছে নেবেন আন্তর্জাতিক সম্পর্কসোহরাওয়ার্দীতে নয়, নয়াপল্টনে হবে বিএনপির মঙ্গলবারের সমাবেশসন্ত্রাসবিরোধী আইনের মামলায় মনিরুলের স্ত্রী ও দুই শ্যালককে গ্রেপ্তার দেখাল পুলিশখুলনা কর আপিল অঞ্চলে চাকরি, ১০ জেলার আবেদনকারীদের সুযোগহাতির তাণ্ডব থেকে ফসল রক্ষায় আসামের গ্রামে অভিনব উদ্যোগইউপি নির্বাচনে কেউ যাতে ‘ফাউল’ করার নিয়তে মাঠে না নামেন: সিইসিবেসরকারি বিনিয়োগে নতুন সম্ভাবনা কি তৈরি হবেশুধু নির্দিষ্ট এলাকায় নয়, ঢাকাজুড়েই নাভানার আবাসনের উদ্যোগজুরেলের লড়াই, বুমরার প্রত্যাবর্তনেও চালকের আসনে নিউজিল্যান্ডপ্রতিষ্ঠার ৫২ বছর পেরিয়েছে, সরকারি বিদ্যালয়টিতে নেই সুপেয় পানি ও শৌচাগারএইচএসসি সম্পূরক পরীক্ষা: গোপালগঞ্জের পরীক্ষা হবে ফরিদপুর ও মাদারীপুরেতরবারি দিয়ে বইয়ের পাতা উল্টে দিলেন ধূর্জটি মঙ্গলপেছন থেকে কাভার্ড ভ্যানের ধাক্কা, মহাসড়কে অটোরিকশাচালক ও এক নারী নিহতনোয়াখালীতে চলন্ত বাসে আগুন, ছড়িয়ে পড়েছে ভিডিওমৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ তেঁতুলিয়ায়, কত ডিগ্রি সেলসিয়াসনির্মাণসামগ্রীর চড়া দামে ব্যাহত নির্মাণগোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি১ কোটি টাকার বিলাসবহুল কামরায় কেটি পেরি ও জাস্টিন ট্রুডো, ভাইরাল ছবিবিএনপি নেতাদের আয়োজনে কনসার্ট, যাওয়ার পথে ‘শেখ হাসিনা আসবে’ স্লোগানআমার বাবা-মা আমাকে মাটি চিনিয়েছে: বিবি রাসেলআনন্দ-উচ্ছ্বাসে শিক্ষাবর্ষের বিদায়ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু, অপেক্ষা ‘অলৌকিক কিছুর’প্রতি বেলায় কি প্রোটিন খাওয়া জরুরিদেশে আবার হুপিং কাশি শনাক্ত, রাজধানীতেই পাঁচজনমার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট‘অনেক ছটফট করেছে ছেলেটা, কিছুই করতে পারিনি, শুধু সহ্য করেছি’রিয়াল হারলে সেটাই সবচেয়ে বড় খবর, গল্প বানানোর দরকার নেই: মরিনিও১০ হাজার রান, ৩৪ সেঞ্চুরির রেকর্ড—পাকিস্তানের ক্রিকেটে একাই এক ইতিহাস ইউনিস খানজলাবদ্ধতায় মৃতপ্রায় মাঠে প্রাণ ফেরাল বন্ধুসভাহোক কলরব, বউগুলো সব লাল না হয় নীল হলো ক্যানরোজার পণ্য সরবরাহে স্বস্তি, দুশ্চিন্তা সয়াবিন তেল নিয়েপদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, যুবলীগের কর্মী নিহতভিডিও নির্মাতাদের জন্য নতুন সুবিধা আনল এক্সট্রাম্প কি আবার অভিশংসনের মুখে পড়তে পারেনজুলাই বিপ্লবের জ্ঞানগর্ভ বয়ানএএফএমসিসহ ৭ আর্মি-নেভি মেডিকেলে ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন শুরু ২৯ নভেম্বরকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৫ নেতা-কর্মীসহ ৪৪২ জন গ্রেপ্তার: ডিএমপিশ্রীপুরে ইউএনওর বাসভবনের সামনে ও মাওনা উড়ালসেতুর নিচে ককটেল বিস্ফোরণ‘সুদমুক্ত লেনদেন ছাড়া পূর্ণাঙ্গ মুমিন হওয়া সম্ভব নয়’আড়াই বছরেও চালু হয়নি সাড়ে ৩৫ লাখ টাকার কমিউনিটি ক্লিনিকজাফলংয়ের পাথরে শিলপাটার কারুকাজবাসযোগ্য পৃথিবীর অসমাপ্ত অঙ্গীকারঅস্থির সময়কোটি কোটি লাল কাঁকড়া ক্রিসমাস দ্বীপ ছেড়ে চলে যাচ্ছেমুশফিকুর রহিম: কানটুপি পরা সেই কিশোর থেকে টেস্টের অনুপ্রেরণাস্ট্রিমার কারা, কেন স্ট্রিমিংয়ের দিকে ঝুঁকছেন কনটেন্ট ক্রিয়েটররাসাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ও তাঁর দুই ভাই আটকগাছ থেকে পাঠাগার, মানুষের বিপদেও ‘অক্সিজেন’জর্জ হ্যারিসন: যে কণ্ঠে বিশ্ব শুনেছিল বাংলাদেশের নামবাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধঅদক্ষতা ও অবহেলায় রাষ্ট্রের অর্থ অপচয়নীতি ও বাস্তবায়নের মেলবন্ধন জরুরিএক দিনে ফুরাল না আনন্দ, আরেকটু বেশি সময় চাই জলধারায়মেহগনির বাক্সে মৃত ছোট্ট সন্তান, শিরোপার আড়ালে লুকানো এক বাবার কান্নাসই-সাবুদের দিনে পান্নাখচিত গয়নায় মিমির আভিজাত্যময় লুক, আসল চমক কলমের ডিজাইনেসন্তানের উচ্চশিক্ষার খরচ, জন্মের পর থেকেই টাকা জমাবেন কীভাবেপ্রিয় অপমান‘তোকে ঢাকা শহরের যেখানেই পাব, গুলি করব’—কায়সারের ধাওয়ায় প্রাণভয় ছোট মুন্নারছাগলছানার দুরন্তপনা১০ বছরে সবচেয়ে বেশি সন্তান জন্ম দিলেই পুরস্কার ৫ লাখ ডলার!ভিডিও গেমেও যেভাবে নতুন ভূরাজনৈতিক লড়াইচোখ মুছছিলাম, আসলে ওটা ছিল খুশির কান্না: মাহিনবম গ্রেডে ১৫০ জন নেবে বাংলাদেশ ব্যাংক, আবেদন করবেন যেভাবেকলেজছাত্রের কমলা–মাল্টার বাগান, এ বছর প্রথম দিনেই বিক্রি ২৫ হাজার টাকানিউজিল্যান্ডে পড়াশোনা শেষে শর্ট–টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা চালু, সুযোগ কয় মাসেরনবীজির মতো দিন কাটাব কেন, এ যুগে কীভাবে তিনি প্রাসঙ্গিকএআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তির নিরপত্তা কি অকার্যকর হয়ে যাচ্ছেআপনি কি পরিবারের বড় সন্তান? জেনে নিন প্রথম সন্তান হিসেবে আপনার কোন কোন রোগের ঝুঁকি বেশিআগেরবার মিষ্টি খাইয়ে পারেনি, এবার মোরগ–পোলাওয়ে ৩৮ কোটি টাকার সোনা চুরি‘পাখি পাকা পেঁপে খায়’ দ্রুত বলতে গেলে গোলমাল পাকিয়ে যায় কেনভিসা কি ধীরে ধীরে সংকুচিত হচ্ছে? আয়ারল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নতুন উদ্বেগ
প্রচ্ছদ › সংবাদ
সর্বশেষ

গাছ থেকে পাঠাগার, মানুষের বিপদেও ‘অক্সিজেন’

গাছ থেকে পাঠাগার, মানুষের বিপদেও ‘অক্সিজেন’
অক্সিজেন মানুষকে বাঁচিয়ে রাখে। ঠাকুরগাঁওয়ের হরিপুরের একদল তরুণ মনে করেন, সমাজকেও বাঁচিয়ে রাখতে দরকার ইতিবাচক চিন্তা, মানবিকতা আর সম্মিলিত উদ্যোগ। সেই বিশ্বাস থেকেই তাঁরা গড়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘অক্সিজেন’। একসময় স…

অক্সিজেন মানুষকে বাঁচিয়ে রাখে। ঠাকুরগাঁওয়ের হরিপুরের একদল তরুণ মনে করেন, সমাজকেও বাঁচিয়ে রাখতে দরকার ইতিবাচক চিন্তা, মানবিকতা আর সম্মিলিত উদ্যোগ। সেই বিশ্বাস থেকেই তাঁরা গড়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘অক্সিজেন’।
একসময় সড়কের পাশে গাছের চারা রোপণই ছিল এই তরুণদের প্রধান কাজ। সেই ছোট্ট উদ্যোগ এখন ছড়িয়েছে শিক্ষা, পরিবেশ, কর্মসংস্থান ও মানবিক সহায়তায়।
কারও হাতে উঠেছে ব্যাটারিচালিত ভ্যান, কাউকে দেওয়া হয়েছে সেলাই মেশিন, কারও বাড়িতে বসেছে নলকূপ। বই পড়ার সুযোগ তৈরি করতে গড়ে তোলা হয়েছে গণপাঠাগার। পাখিদের জন্য গাছে ঝোলানো হয়েছে মাটির হাঁড়ির বাসা।
বৃক্ষরোপণ দিয়ে শুরু
২০১৭ সালে সীমান্তবর্তী উপজেলা হরিপুরের পূর্ব তোররা গ্রামের তরুণ মোজাহেদুর ইসলামকে নাড়া দেয় এলাকার গাছ কাটার দৃশ্য। বন্ধু মো. সাইদুজ্জামান, জুলফিকার আলী, সাহিনুর আক্তারসহ কয়েকজনকে নিয়ে তিনি সড়ক ও পতিত জমিতে ফলদ ও বনজ গাছের চারা লাগাতে শুরু করেন। তখন তাঁরা স্নাতক পর্যায়ে পড়ছিলেন।
কাজ করতে করতে এই তরুণেরা বোঝেন, বিচ্ছিন্নভাবে গাছ লাগানোর চেয়ে সংগঠিত উদ্যোগে দীর্ঘমেয়াদি কাজ বেশি কার্যকর। এ ভাবনা থেকেই ওই বছরের ২৬ মার্চ গড়ে ওঠে ‘অক্সিজেন’। প্রতিষ্ঠাতা সদস্য মোজাহেদুর এখন সংগঠনের সভাপতি। স্বেচ্ছাসেবী আছেন ৭৫ জন।
সংগঠনের উদ্যোক্তারা জানান, তখন হরিপুরের একটি খেলার মাঠের এক কোণে কয়েকজন তরুণ নিয়মিত আড্ডা দিতেন। তাঁদের নিয়ে প্রথমে হরিপুরের সাতাহাজেরা গ্রামের একটি বাড়িতে শিশুদের জন্য নৈশকালীন পাঠদান শুরু হয়। এরপর একে একে যুক্ত হয় নতুন কর্মসূচি।
সড়কের পাশে রোপণ করা নিমগাছের পরিচর্যা করছেন অক্সিজেনের সদস্যরা। গত মঙ্গলবার দুপুরে হরিপুরের বশালগাঁও এলাকায়বইয়ের আলো ছড়াচ্ছে পাঠাগার
সীমান্তবর্তী পিছিয়ে থাকা হরিপুরে একসময় গণপাঠাগার ছিল না। ২০২০ সালের ২৬ মার্চ সদস্যরা উদ্যোগ নেন ‘অক্সিজেন জ্ঞানসমৃদ্ধ কেন্দ্র’ গড়ার। শুরুতে ভ্রাম্যমাণ ভ্যানে অল্প কিছু বই নিয়ে তাঁরা শিক্ষাপ্রতিষ্ঠানে যেতেন। ওই বছরের নভেম্বরে স্থানীয় বটতলি বাজার এলাকায় একটি ভাড়া করা ঘরে গড়ে ওঠে স্থায়ী পাঠাগার, যেখানে রয়েছে কয়েক হাজার বই। আছে ল্যাপটপ ও ইন্টারনেটের সুবিধা, শিশুদের জন্য আলাদা কর্নার। প্রতিদিন ৫০ থেকে ৬০ জন পাঠক এখানে আসেন। স্বেচ্ছাসেবীরা বাড়ি বাড়ি বইও পৌঁছে দেন।
‘অক্সিজেন জ্ঞানসমৃদ্ধ কেন্দ্র’ পাঠাগারে বইপাঠে ব্যস্ত পাঠকেরা। গত মঙ্গলবার বিকেলে হরিপুরের বটতলি বাজার এলাকায়বিভিন্ন জাতীয় ও বিশেষ দিবসে পাঠাগারে আয়োজন করা হয় পাঠচক্র, বইপাঠ, আবৃত্তি ও হাতের সুন্দর লেখা প্রতিযোগিতা। এখানে মাসিক সাহিত্য সভা ও পুঁথিপাঠের আসরেও অংশ নেন এলাকার নানা বয়সী মানুষ।
হরিপুর পাইলট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান গণপাঠাগারে নিয়মিত আসে। সে বলল, ‘স্কুলের সময়ের পর পাঠাগারে আসি, বই পড়ি। বাড়িতে থাকা কলেজপড়ুয়া বড় বোনের জন্যও এখান থেকে বই নিয়ে যাই।’
অক্সিজেনের স্বেচ্ছাসেবক অজয় রায় জানান, পাঠাগারে অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের জন্য একাডেমিক পাঠ্যসূচির বই রাখার পরিকল্পনাও আছে।
২০২০ সাল থেকে এ পর্যন্ত অক্সিজেনের পক্ষ থেকে ২ জনকে মুদিদোকান তৈরিতে সহায়তা, ৫ জনকে ব্যাটারিচালিত ভ্যান এবং ১২ জন নারীকে প্রশিক্ষণসহ সেলাই মেশিন দেওয়া হয়েছে। ১১৫টি পরিবার পেয়েছে হাঁস-মুরগি, ১০ জন পেয়েছেন গরু আর ২৫ জন নারী ছাগল পেয়েছেন। ৩০ জন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার এবং ৪২টি পরিবারে নলকূপ দেওয়া হয়েছে।‘মিশন লাল-সবুজ’
হরিপুরের গ্রামীণ সড়কের দুই পাশে এখন সারি সারি কৃষ্ণচূড়া। হরিপুর উপজেলা সদর, কালিয়াগঞ্জ, বীরগড়, মালিগাঁওসহ কয়েকটি এলাকায় ‘মিশন লাল-সবুজ’ কর্মসূচিতে চার হাজার কৃষ্ণচূড়াগাছ লাগিয়েছেন অক্সিজেনের সদস্যরা। এর মধ্যে টিকে আছে প্রায় তিন হাজার গাছ। রোপণ করা হয়েছে এক হাজার নিমগাছসহ অর্জুন, বহেড়া, আমলকী, ছাতিম ও তেঁতুলগাছ। স্বেচ্ছাসেবীরা পালা করে এসব গাছের পরিচর্যা করেন।
অসহায় ও দুস্থ ব্যক্তিদের এক বেলা খাওয়াচ্ছেন অক্সিজেনের সদস্যরা। গত মঙ্গলবার দুপুরে হরিপুরের মিনি স্টেডিয়ামেএ ছাড়া বজ্রপাতের ঝুঁকি কমানোর লক্ষ্য নিয়ে সড়ক, ফসলের মাঠ ও শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ হাজার তালবীজ বপন করেছেন তাঁরা। হরিপুরের আটটি স্কুল-কলেজে গড়া হয়েছে ভেষজ উদ্ভিদের বাগান। এসব বাগানে নিম, তুলসী, বাসক, চিরতা, তোকমা, শতমূলী, সর্পগন্ধা, ঘৃতকুমারী, শজনেসহ নানা প্রজাতির গাছ লাগানো হয়েছে। শিক্ষার্থীরা এসব গাছের পরিচয়, পাতা, ফুল ও ফল সম্পর্কে হাতে-কলমে জানার সুযোগ পাচ্ছে।
হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফয়েজ মোহাম্মদ জামান বলেন, গাছসমৃদ্ধ সড়কগুলো পর্যটক ও পথচারীদের আকৃষ্ট করে। এটি অনন্য এক উদ্যোগ। পরিবেশের স্বার্থে এ ধরনের উদ্যোগ ছড়িয়ে পড়া প্রয়োজন।
সামাজিক ব্যাধির বিরুদ্ধে প্রচার
স্কুল-কলেজ ও পাড়া-মহল্লায় সভা করে মাদক, জুয়া, সাইবার অপরাধ, উত্ত্যক্ত করা, বাল্যবিবাহ ও যৌতুকের বিরুদ্ধে সচেতনতা তৈরি করছেন স্বেচ্ছাসেবীরা।
স্বেচ্ছাসেবীদের রক্তের গ্রুপের তালিকাও আছে। স্বেচ্ছাসেবী সিরাজুম মুনিরা চারবার রক্ত দিয়েছেন। তিনি বলেন, ‘আমার রক্ত পেয়ে যখন কোনো রোগী সুস্থ হয়ে ওঠেন, তখন কী যে শান্তি লাগে, তা বোঝাতে পারব না।’
গাছে গাছে পাখির আবাস তৈরির পাশাপাশি পাখি সংরক্ষণে স্থানীয় মানুষের মধ্যে সচেতনতা তৈরি করছেন সংগঠনের সদস্যরা। তাঁদের বিশ্বাস, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় মানুষের অংশগ্রহণ ছাড়া দীর্ঘমেয়াদি পরিবর্তন সম্ভব নয়।
বিপদে মানুষের পাশে
কারও চিকিৎসার টাকা নেই, কেউ কাজ হারিয়ে সংসার চালাতে পারছেন না, কারও ঘর নেই, আবার অর্থের অভাবে কারও সন্তানের পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম—এমন নানা সংকটে মানুষের পাশে দাঁড়ান অক্সিজেনের সদস্যরা। প্রয়োজন অনুযায়ী চিকিৎসা, খাদ্য, শিক্ষা ও অন্যান্য সহায়তার ব্যবস্থা করেন তাঁরা।
হরিপুরে কর্মসংস্থানের সুযোগ সীমিত। উপার্জনক্ষম মানুষ কাজ হারালে পুরো পরিবার সংকটে পড়ে। এসব পরিবারের পাশে দাঁড়াতে অক্সিজেনের সদস্যরা শুধু আর্থিক সহায়তা নয়, স্বাবলম্বী হওয়ার সুযোগও তৈরির উদ্যোগ নিয়েছেন।
সংগঠনের তথ্যমতে, ২০২০ সাল থেকে এ পর্যন্ত ২ জনকে মুদিদোকান তৈরিতে সহায়তা, ৫ জনকে ব্যাটারিচালিত ভ্যান এবং ১২ জন নারীকে প্রশিক্ষণসহ সেলাই মেশিন দেওয়া হয়েছে। ১১৫টি পরিবার পেয়েছে হাঁস-মুরগি, ১০ জন পেয়েছেন গরু আর ২৫ জন নারী ছাগল পেয়েছেন। ৩০ জন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার এবং ৪২টি পরিবারে নলকূপ দেওয়া হয়েছে। এ ছাড়া ৩ হাজার ২০০ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী, আড়াই হাজার মানুষকে এক বেলার খাবার এবং ৩ হাজার ৭০০ শীতার্ত মানুষকে কম্বল দেওয়া হয়েছে।
অক্সিজেনের জনসচেতনতামূলক ক্যাম্পেইন। সম্প্রতি হরিপুরের মিনি স্টেডিয়ামেকারিগাঁও গ্রামের ইসমাইল হোসেনের ভ্যান নষ্ট হয়ে গেলে তাঁর আয়ের পথ বন্ধ হয়ে যায়। তিনি বলেন, ‘একদিন কয়েকজন ছেলেমেয়ে বাড়িতে আসেন। পরে তাঁরা আমাকে একটি রিকশাভ্যান কিনে দেন। এখন সেটি চালিয়ে সংসার চালাচ্ছি।’
সেলাই মেশিন পেয়েছেন হরিপুর গ্রামের ইয়াসমিন আক্তার। তাঁর ভাষ্য, ‘কাপড় সেলাই করে প্রতিদিন ২০০ থেকে ৩০০ টাকা আয় করি। এই টাকা দিয়ে দুই ছেলেকে ভালোভাবে পড়াশোনা করাতে পারছি।’
এসবের খরচ কোথা থেকে আসে—এমন প্রশ্নে স্বেচ্ছাসেবীরা প্রথম আলোকে জানান, শুরুতে নিজেদের টাকাতেই চলত কার্যক্রম। এখন আত্মীয়স্বজন, বন্ধু ও পরিচিতরা সহায়তা করেন। দূরের কেউ সহায়তা করতে চাইলে তাঁকে সরাসরি অসহায় পরিবারের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হয়। এতে সহায়তা পৌঁছে দেওয়ার পাশাপাশি উপকারভোগীর প্রয়োজনও সরাসরি যাচাই করা সম্ভব হয়।
স্বীকৃতি ও পথচলা
জাতীয় যুব দিবস উপলক্ষে ১ নভেম্বর অক্সিজেনের সভাপতি মোজাহেদুর ইসলাম জেলা পর্যায়ে শ্রেষ্ঠ যুব সম্মাননা পেয়েছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘শুরুটা সহজ ছিল না। স্থানীয় অনেকেই প্রথমে আমাদের কাজকে কটাক্ষ করতেন। কিন্তু আমরা থেমে যাইনি।’
তরুণদের এমন উদ্যোগ সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে বলে মনে করেন হরিপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন।
গত মঙ্গলবার অক্সিজেন জ্ঞানসমৃদ্ধ কেন্দ্র পরিদর্শন করেছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। তিনি প্রথম আলোকে বলেন, অক্সিজেনের কর্মী বাহিনী সীমান্তবর্তী হরিপুরের জন্য একটি রোলমডেল। সংগঠনটির তরুণেরা বার্তা দিচ্ছেন—সমাজ বদলাতে সব সময় বড় কোনো আয়োজনের প্রয়োজন হয় না। প্রয়োজন সদিচ্ছা, সম্মিলিত উদ্যোগ আর মানুষের জন্য কিছু করার মানসিকতা।

পাঠকের মন্তব্য