আওয়ামিলীগ সন্ত্রাসীরা কোন বিএনপির নেতার বাড়ি আশ্রয় নিলে নেতা সহ গ্রেফতার করুন, প্রতিমন্ত্রী
পিরোজপুরের নেছারাবাদে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ২ আসনের সংসদ সদস্য, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিক আহমেদ। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার ক্রাইম নিয়ন্ত্রণ, গ্রেফতারি পরোয়ানা তামিল, আওয়ামী ফ্যাসিবাদী দলের অরাজকতা, নাশকতা, নৈরাজ্য ও আগুন সন্ত্রাস, স্পর্শকাতর মামলার অগ্রগতি এবং উপজেলার গোয়েন্দা কার্যক্রম আরো জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পর্যালোচনা করা হয়।
প্রতিমন্ত্রী প্রশাসনের নির্দেশ দেন কোন বিএনপির নেতাদের বাড়িতে আওয়ামিলীগ সন্ত্রাসীরা আশ্রয় নিলে সেখান থেকে বিএনপি নেতা সহ গ্রেফতার করুন। সভায় প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আরো সক্রিয় ও সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। বিশেষ করে মাদক ও বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা, সাইবার অপরাধ প্রতিরোধ, গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মামলার তদন্ত দ্রুত এগিয়ে নেওয়া এবং গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার বিষয়ে সংশ্লিষ্টদের তৎপর হওয়ার নির্দেশনা দেওয়া হয়। সভায় নেছারাবাদ থানার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাঠকের মন্তব্য