পহেলা ডিসেস্বর প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাপে অংশ নিচ্ছেন ইউ এন ও সানজিদা চৌধুরী
ফাইল ফটো
আসছে ১ লা ডিসেম্বর২০২৬ মঙ্গলবার প্রধানমন্ত্রীর সাথে নির্বাহী সংলাপে অংশ নিচ্ছেন কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার সানজিদা চৌধুরী। মন্ত্রী পরিষদ বিভাগের আয়োজনে প্রথম বারের মতো চীন মৈত্রি সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী এ আয়োজনের শুরুতেই সারাদেশের উপজেলা নির্বাহী অফিসারদের সাথে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেবেন।
দিবসের প্রথমার্ধে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে থাকা মন্ত্রী,প্রতিমন্ত্রী,প্রতিমন্ত্রী পদমর্যাদার প্রতিনিধিগন উপস্থিত থাকবেন। নির্বাহী সংলাপে অংশ নিতে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা চৌধুরী আজ রবিবার বিকেলে ঢাকার উদ্দেশ্যে রওযানা করেছেন। অভিজ্ঞ মহল মনে করেন, প্রধানমন্ত্রীর সাথে নির্বাহী সংলাপে দেশের তৃনমূল পর্যায়ের উন্নয়নে এক নতুন দ্বার উন্মোচিত হবে।

পাঠকের মন্তব্য