29 Nov 2026 · স্বাধীন সংবাদমাধ্যম
দৈনিক দেশপটিকা - দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সত্য · সংবাদ · সমাজ দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সংবাদ সর্বশেষ আপডেট
আজকের সংবাদ
পঞ্চগড় হানাদার মুক্ত দিবস পালিতশীতের শুরুতেই শীতার্ত মানুষের পাশে নীলফামারী জেলা প্রশাসন, শুরু শীতবস্ত্র বিতরণস্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রীরায়গঞ্জে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভাবিএনপি-জামায়াতের গোটা দশেক মা'রি হালাইতে হইবো তাহেরপুএ বিপ্লবের অডিও ফাঁসসবাই ফাউল করলে ম্যাচ চালানো যায় না: সিইসিশিল্পাঞ্চলে ফিরছে কর্মচাঞ্চল্য, গাজীপুরে বন্ধ ৪২ কারখানাদীর্ঘ ২৫ বছর জনসেবায় নিবেদিত মৌলভী হাজী মো. ইউনুছ মেম্বারের মৃত্যু, শোক প্রকাশ প্রতিদিনের কাগজেরদক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন: সভাপতি ইকবাল, সম্পাদক জাকিরবসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির ৩৬তম বার্ষিক সভা অনুষ্ঠিতবাঙ্গরা খামারগ্রামে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিতকালিয়াকৈরে রিসোর্টে অভিযান, বিদেশি মদসহ গ্রেপ্তার ২নওগাঁর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ ছুফি উল্লাহ১৮ দিনে পোশাক রপ্তানির বিশাল অর্ডার হারাল বাংলাদেশ, সুযোগ নিল ভারতডিএমপির অভিযানে ৪৪২ জন গ্রেপ্তার, উদ্ধার ককটেল-ইয়াবামোল্লাহাটে আ.লীগ-বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ামিরপুর-পল্টনের পর এবার ভাসানটেকে বাসে আগুন১৯৭১ সালে বাঙালিদের নয়, পাকিস্তানকে দুর্বল করাই ছিল ভারতের লক্ষ্য: স্পিকারনির্বাচন সামনে রেখে আজ ১৮ দলের সঙ্গে ইসির সংলাপসাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও ২ শ্যালক আটকশাহজালাল ইসলামী ব্যাংকে ৩ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারি?জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক৪০ জনের বক্তব্য ও ভিডিও যাচাই, এক মাসেও কাটেনি তাহসিফের মৃত্যুরহস্যভুয়া ঠিকানায় কোকোলার ৬৪৬ কোটি টাকা লেনদেনবন্ধুদের পরামর্শে রেস্তোরাঁ খুলেছিলেন জিম, তারপর যা হলোতিন হৃৎপিণ্ড, নীল রক্ত নিয়ে অক্টোপাস কী করেএকটি স্কেচবুক থেকে হাজারো গল্পের জগৎভালো চাকরি আর বিয়ের আশ্বাসে সাগরপথে নেওয়া হচ্ছিল মালয়েশিয়া, ৩১৭ জন উদ্ধার, আটক ৭ইরানের বিরুদ্ধে ইরাক কি ট্রাম্পের হাতিয়ার হয়ে উঠছেইসলামের প্রথম মসজিদ, মহানবী (সা.) যা নিজ হাতে গড়েছেনপ্রাথমিক-মাধ্যমিকের শিক্ষাক্রমে আবার বড় পরিবর্তন হচ্ছে, নতুন বই ২০২৮ সালেকিশোরের সাইকেল-জুতা পড়ে ছিল পাড়ে, পুকুরে মিলল মরদেহনগ্নতা চরিত্রকে জীবন্ত করে তোলার উপকরণ, নিজেকে প্রদর্শনের মাধ্যম নয়: মনিকা বেলুচ্চিবিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ–৯: পড়ার বিষয় হিসেবে কেন বেছে নেবেন আন্তর্জাতিক সম্পর্কসোহরাওয়ার্দীতে নয়, নয়াপল্টনে হবে বিএনপির মঙ্গলবারের সমাবেশসন্ত্রাসবিরোধী আইনের মামলায় মনিরুলের স্ত্রী ও দুই শ্যালককে গ্রেপ্তার দেখাল পুলিশখুলনা কর আপিল অঞ্চলে চাকরি, ১০ জেলার আবেদনকারীদের সুযোগহাতির তাণ্ডব থেকে ফসল রক্ষায় আসামের গ্রামে অভিনব উদ্যোগইউপি নির্বাচনে কেউ যাতে ‘ফাউল’ করার নিয়তে মাঠে না নামেন: সিইসিবেসরকারি বিনিয়োগে নতুন সম্ভাবনা কি তৈরি হবেশুধু নির্দিষ্ট এলাকায় নয়, ঢাকাজুড়েই নাভানার আবাসনের উদ্যোগজুরেলের লড়াই, বুমরার প্রত্যাবর্তনেও চালকের আসনে নিউজিল্যান্ডপ্রতিষ্ঠার ৫২ বছর পেরিয়েছে, সরকারি বিদ্যালয়টিতে নেই সুপেয় পানি ও শৌচাগারএইচএসসি সম্পূরক পরীক্ষা: গোপালগঞ্জের পরীক্ষা হবে ফরিদপুর ও মাদারীপুরেতরবারি দিয়ে বইয়ের পাতা উল্টে দিলেন ধূর্জটি মঙ্গলপেছন থেকে কাভার্ড ভ্যানের ধাক্কা, মহাসড়কে অটোরিকশাচালক ও এক নারী নিহতনোয়াখালীতে চলন্ত বাসে আগুন, ছড়িয়ে পড়েছে ভিডিওমৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ তেঁতুলিয়ায়, কত ডিগ্রি সেলসিয়াসনির্মাণসামগ্রীর চড়া দামে ব্যাহত নির্মাণগোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি১ কোটি টাকার বিলাসবহুল কামরায় কেটি পেরি ও জাস্টিন ট্রুডো, ভাইরাল ছবিবিএনপি নেতাদের আয়োজনে কনসার্ট, যাওয়ার পথে ‘শেখ হাসিনা আসবে’ স্লোগানআমার বাবা-মা আমাকে মাটি চিনিয়েছে: বিবি রাসেলআনন্দ-উচ্ছ্বাসে শিক্ষাবর্ষের বিদায়ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু, অপেক্ষা ‘অলৌকিক কিছুর’প্রতি বেলায় কি প্রোটিন খাওয়া জরুরিদেশে আবার হুপিং কাশি শনাক্ত, রাজধানীতেই পাঁচজনমার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট‘অনেক ছটফট করেছে ছেলেটা, কিছুই করতে পারিনি, শুধু সহ্য করেছি’রিয়াল হারলে সেটাই সবচেয়ে বড় খবর, গল্প বানানোর দরকার নেই: মরিনিও১০ হাজার রান, ৩৪ সেঞ্চুরির রেকর্ড—পাকিস্তানের ক্রিকেটে একাই এক ইতিহাস ইউনিস খানজলাবদ্ধতায় মৃতপ্রায় মাঠে প্রাণ ফেরাল বন্ধুসভাহোক কলরব, বউগুলো সব লাল না হয় নীল হলো ক্যানরোজার পণ্য সরবরাহে স্বস্তি, দুশ্চিন্তা সয়াবিন তেল নিয়েপদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, যুবলীগের কর্মী নিহতভিডিও নির্মাতাদের জন্য নতুন সুবিধা আনল এক্সট্রাম্প কি আবার অভিশংসনের মুখে পড়তে পারেনজুলাই বিপ্লবের জ্ঞানগর্ভ বয়ানএএফএমসিসহ ৭ আর্মি-নেভি মেডিকেলে ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন শুরু ২৯ নভেম্বরকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৫ নেতা-কর্মীসহ ৪৪২ জন গ্রেপ্তার: ডিএমপিশ্রীপুরে ইউএনওর বাসভবনের সামনে ও মাওনা উড়ালসেতুর নিচে ককটেল বিস্ফোরণ‘সুদমুক্ত লেনদেন ছাড়া পূর্ণাঙ্গ মুমিন হওয়া সম্ভব নয়’আড়াই বছরেও চালু হয়নি সাড়ে ৩৫ লাখ টাকার কমিউনিটি ক্লিনিকজাফলংয়ের পাথরে শিলপাটার কারুকাজবাসযোগ্য পৃথিবীর অসমাপ্ত অঙ্গীকারঅস্থির সময়কোটি কোটি লাল কাঁকড়া ক্রিসমাস দ্বীপ ছেড়ে চলে যাচ্ছেমুশফিকুর রহিম: কানটুপি পরা সেই কিশোর থেকে টেস্টের অনুপ্রেরণাস্ট্রিমার কারা, কেন স্ট্রিমিংয়ের দিকে ঝুঁকছেন কনটেন্ট ক্রিয়েটররাসাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ও তাঁর দুই ভাই আটকগাছ থেকে পাঠাগার, মানুষের বিপদেও ‘অক্সিজেন’জর্জ হ্যারিসন: যে কণ্ঠে বিশ্ব শুনেছিল বাংলাদেশের নামবাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধঅদক্ষতা ও অবহেলায় রাষ্ট্রের অর্থ অপচয়নীতি ও বাস্তবায়নের মেলবন্ধন জরুরিএক দিনে ফুরাল না আনন্দ, আরেকটু বেশি সময় চাই জলধারায়মেহগনির বাক্সে মৃত ছোট্ট সন্তান, শিরোপার আড়ালে লুকানো এক বাবার কান্নাসই-সাবুদের দিনে পান্নাখচিত গয়নায় মিমির আভিজাত্যময় লুক, আসল চমক কলমের ডিজাইনেসন্তানের উচ্চশিক্ষার খরচ, জন্মের পর থেকেই টাকা জমাবেন কীভাবেপ্রিয় অপমান‘তোকে ঢাকা শহরের যেখানেই পাব, গুলি করব’—কায়সারের ধাওয়ায় প্রাণভয় ছোট মুন্নারছাগলছানার দুরন্তপনা১০ বছরে সবচেয়ে বেশি সন্তান জন্ম দিলেই পুরস্কার ৫ লাখ ডলার!ভিডিও গেমেও যেভাবে নতুন ভূরাজনৈতিক লড়াইচোখ মুছছিলাম, আসলে ওটা ছিল খুশির কান্না: মাহিনবম গ্রেডে ১৫০ জন নেবে বাংলাদেশ ব্যাংক, আবেদন করবেন যেভাবেকলেজছাত্রের কমলা–মাল্টার বাগান, এ বছর প্রথম দিনেই বিক্রি ২৫ হাজার টাকানিউজিল্যান্ডে পড়াশোনা শেষে শর্ট–টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা চালু, সুযোগ কয় মাসেরনবীজির মতো দিন কাটাব কেন, এ যুগে কীভাবে তিনি প্রাসঙ্গিকএআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তির নিরপত্তা কি অকার্যকর হয়ে যাচ্ছেআপনি কি পরিবারের বড় সন্তান? জেনে নিন প্রথম সন্তান হিসেবে আপনার কোন কোন রোগের ঝুঁকি বেশিআগেরবার মিষ্টি খাইয়ে পারেনি, এবার মোরগ–পোলাওয়ে ৩৮ কোটি টাকার সোনা চুরি‘পাখি পাকা পেঁপে খায়’ দ্রুত বলতে গেলে গোলমাল পাকিয়ে যায় কেনভিসা কি ধীরে ধীরে সংকুচিত হচ্ছে? আয়ারল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নতুন উদ্বেগ
প্রচ্ছদ › সংবাদ
সর্বশেষ

‘পাখি পাকা পেঁপে খায়’ দ্রুত বলতে গেলে গোলমাল পাকিয়ে যায় কেন

‘পাখি পাকা পেঁপে খায়’ দ্রুত বলতে গেলে গোলমাল পাকিয়ে যায় কেন
‘পাখি পাকা পেঁপে খায়’ কিংবা ‘জলে চুন তাজা, তেলে চুল তাজা’ বলতে গিয়ে কেউ ভুল করলে বাকিরা বেশ মজা পায়। ছোট্ট এই বাক্যগুলো দেখতে বা শুনতে খুব সহজ মনে হয়। কিন্তু একটু দ্রুত বলতে গেলেই শব্দগুলো এলোমেলো হয়ে যায়, আবার কখন…

‘পাখি পাকা পেঁপে খায়’ কিংবা ‘জলে চুন তাজা, তেলে চুল তাজা’ বলতে গিয়ে কেউ ভুল করলে বাকিরা বেশ মজা পায়। ছোট্ট এই বাক্যগুলো দেখতে বা শুনতে খুব সহজ মনে হয়। কিন্তু একটু দ্রুত বলতে গেলেই শব্দগুলো এলোমেলো হয়ে যায়, আবার কখনো কখনো অন্য কিছু বলে ফেলি আমরা। প্রশ্ন হলো, এত চেনা আর সহজ বাক্য দ্রুত বলতে গেলেই কেন গোলমাল বাধে?
এই ধরনের বাক্যকে বলা হয় ‘টাং টুইস্টার’ বা জিহ্বা জড়িয়ে দেওয়া বাক্য। এগুলো উচ্চারণ করা বেশ কঠিন ও বিরক্তিকর মনে হয়। ঠিক কোন কারণে এগুলো বলতে গিয়ে আমরা আটকে যাই, তা নিয়ে গবেষকেরা অনেক দিন ধরেই কাজ করছেন।
অনেকে মনে করে, কাছাকাছি ধ্বনির মধ্যে দ্রুত যাওয়া-আসা করতে গিয়ে জিহ্বা ধাক্কা খায় বা আটকে যায়। যেমন ‘পাখি পাকা পেঁপে খায়’ বা কাছাকাছি ধ্বনির শব্দ জিহ্বাকে খুব দ্রুত আলাদা আলাদা জায়গায় নিতে হয়। কখনো তালুর কাছে, কখনো ঠোঁটের কাছাকাছি। কিন্তু আসল সমস্যা শুধু জিহ্বার নড়াচড়ায় নয়।
গবেষণায় দেখা গেছে, ‘ভিজ্যুয়াল টাং টুইস্টার’ বলে একটা বিষয় আছে। মানুষ যখন মনে মনে বা নীরবে এমন বাক্য পড়ে, তখন সাধারণ বাক্য পড়ার চেয়ে একটু বেশি সময় লাগে। যেহেতু মনে মনে পড়ার সময় জিহ্বা তেমন নড়ে না, তাই বোঝা যায় বাধাটা কথা বলার আগেই মস্তিষ্কে শব্দ তৈরির ধাপে তৈরি হয়।
সহজে মনে রাখার ৪টি মানসিক কৌশলস্বরযন্ত্র বা ল্যারিংসে দুটি ভোকাল কর্ড থাকে, যার কম্পনের মাধ্যমে আমরা কথা বলিআরেকটি কারণ হলো স্বরযন্ত্রের ‘ভোকাল কর্ড’। আমরা যখন জোরে কথা বলি তখন এটি কাজ করে। কাছাকাছি ধরনের ধ্বনি পরপর এলে ভোকাল কর্ডকে দ্রুত অবস্থান বদলাতে হয়, যা অনেক সময় কঠিন হয়ে পড়ে। আবার মুখ ও গলার ভেতরের একই অংশ দিয়ে তৈরি হওয়া ধ্বনিগুলো দ্রুত বললে একে ওপরের সঙ্গে মিশে যেতে পারে। ফলে দ্রুত বলতে গেলে তাল গোলমাল হয়ে যাওয়ার সুযোগ বাড়ে।
তবে কথা বলার সময় এমন কিছু ভুল হয়, যা শুধু গলা বা জিহ্বার সীমাবদ্ধতার ধারণার সঙ্গে মেলে না। একে বলে ‘স্পুনারিজম’। যুক্তরাজ্যের নিউ কলেজ অব অক্সফোর্ডের উইলিয়াম আর্চিবল্ড স্পুনারের নাম থেকেই এর নাম এসেছে। কথা বলতে গিয়ে শব্দ বা ধ্বনি অদলবদল করে ফেলার জন্য তিনি বেশ পরিচিত ছিলেন। এই ভুলে দুটি শব্দের শুরুর ধ্বনি একে ওপরের জায়গায় বসে যায়। সাধারণত দুটি ব্যঞ্জনধ্বনি কিংবা দুটি স্বরধ্বনি নিজেদের মধ্যে জায়গা বদলায়। তবে একটি ব্যঞ্জনধ্বনি আর একটি স্বরধ্বনির মধ্যে এমন অদলবদল খুব একটা দেখা যায় না। তাই কেবল গলা বা কণ্ঠনালির সীমাবদ্ধতার কারণেই যে আমরা ‘টাং টুইস্টার’ সাবলীলভাবে বলতে পারি না এই ধারণা পুরোপুরি ঠিক নয়।
মস্তিষ্ক নিয়ে গবেষণায় এ বিষয়ে দারুণ সব তথ্য মিলেছে। ২০১৩ সালে ক্রিস্টোফার বুচার্ড ও তাঁর সহকর্মীরা মৃগীরোগে আক্রান্ত তিনজন রোগীর মস্তিষ্ক থেকে স্নায়বিক তথ্য সংগ্রহ করেন। চিকিৎসার অংশ হিসেবে তাঁদের মস্তিষ্কে ইলেকট্রোড বসানো ছিল। গবেষকেরা বিভিন্ন শব্দাংশ বলার সময় মস্তিষ্কের বৈদ্যুতিক কাজের ধরন লক্ষ করেন। তাঁরা দেখেন, ব্যঞ্জনধ্বনি বলার সময় মস্তিষ্কের স্নায়ু সক্রিয় হওয়ার ধরন স্বরধ্বনির চেয়ে আলাদা। এ থেকেই বোঝা যায়, স্পুনারিজমের ক্ষেত্রে কেন নির্দিষ্ট ধরনের ধ্বনিই নিজেদের মধ্যে বদলে যায়।
ঘরে আটকে পড়া প্রজাপতিকে আহত না করে বের করব কীভাবেতাঁরা আরও দেখেন যে মস্তিষ্ক ধ্বনিগুলোকে শুধু শোনার ওপর ভিত্তি করে সাজায় না। বরং সেগুলো উচ্চারণ করতে মুখ ও জিহ্বার কোন পেশি কীভাবে নড়ে, তার ওপর নির্ভর করে। অন্যদিকে স্বরধ্বনি ভাগ হয় ঠোঁট গোল করার ওপর ভিত্তি করে। গবেষণাপত্রটির অন্যতম লেখক এডওয়ার্ড চ্যাং ‘নেচার’ জার্নালে লেখেন, টাং টুইস্টার বলা কঠিন কারণ মস্তিষ্কে এই ধ্বনিগুলোর স্নায়বিক সংকেত বা অবস্থান একে ওপরের খুব কাছাকাছি থাকে।
বর্তমান কিছু গবেষণায় দেখা গেছে টাং টুইস্টার বলতে না পারার পেছনে মস্তিষ্কের এই সংকেত জট একটি বড় কারণ। তবু ভাষা তৈরির বাকি অংশগুলো কীভাবে কাজ করে, তা পুরোপুরি জানতে আরও গবেষণা দরকার। জিহ্বা, কণ্ঠ, মস্তিষ্ক আর উচ্চারণের অন্যান্য অঙ্গ একে ওপরের সঙ্গে যুক্ত। এগুলো কীভাবে একসঙ্গে কাজ করে, তা নিয়ে আরও জানতে বিজ্ঞানীরা এখনো গবেষণা করছেন।
কণ্ঠ বিশেষজ্ঞ বা বক্তৃতাবিদেরা কথা বলার জড়তা কাটাতে বারবার টাং টুইস্টার চর্চা করতে বলেন, কারণ কাছাকাছি উচ্চারণের ধ্বনি দ্রুত বলার অনুশীলনে জিহ্বা, ঠোঁট ও মুখের পেশি দ্রুত নড়াচড়া করতে শেখে এবং মস্তিষ্কের সঙ্গে পেশির সমন্বয় আরও ভালো হয়। ফলে স্বাভাবিক কথাবার্তায় উচ্চারণের জট খুলে কথা পরিষ্কার হয়। অন্যদিকে গবেষণায় টাং টুইস্টার ব্যবহার করলে কোন ধ্বনি বা ধাপে ভুল হচ্ছে তা সহজে বোঝা যায়, যা থেকে বাক্‌-সংক্রান্ত সমস্যা বোঝা ও জড়তা কাটানোর আরও কার্যকর উপায় বের করা সহজ হয়।
সূত্র: অক্সফোর্ড সায়েন্টিস্ট
সেপটিক ট্যাংকে কী গ্যাস থাকে, এই গ্যাস থেকে কীভাবে নিরাপদ রাখা যায়

পাঠকের মন্তব্য