ধর্মপাশায় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সাদ্দাম হোসেন , ধর্মপাশা : সুনামগঞ্জের ধর্মপাশায় দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরি সাড়াদান পদ্ধতি শক্তিশালী করার লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। (২৯ নভেম্বর) রোববার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা শুরু হয়। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের এসওডি (SOD)-এর আলোকে এ প্রশিক্ষণ দেওয়া হয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ঢাকার ব্যবস্থাপনায় এবং ধর্মপাশা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিক অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়ের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক মো. নূরুজ্জামান। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মু. জাকির হোসেন ,কর্মশালায় ধর্মপাশা উপজেলার বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় করণীয় বিষয়ে উন্মুক্ত আলোচনা হয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আসয়াদ বিন খলিল রাহাত, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মবিন হাই, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীন মোহাম্মদ, সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল মিয়া এবং ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা বাবুল চৌহান প্রমুখ।

পাঠকের মন্তব্য