রায়গঞ্জে ইচলা দিগর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
রাম সরকার বিপ্লব , রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ইচলা দিগর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের হল রুমে , অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাম সরকার বিপ্লবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফ আলী, রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির, ছাত্রনেতা মোঃ মনিরুল ইসলাম প্রমুখ।
এ সময় বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়। সভাপতি রাম সরকার বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার পাশাপাশি নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

পাঠকের মন্তব্য