28 Nov 2026 · স্বাধীন সংবাদমাধ্যম
দৈনিক দেশপটিকা - দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সত্য · সংবাদ · সমাজ দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সংবাদ সর্বশেষ আপডেট
আজকের সংবাদ
ছারছীনা দরবার শরিফের ১৩৬তম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল শুরু রবিবাররংপুরে ২০০ শয্যায় চালু হচ্ছে আধুনিক শিশু হাসপাতালআর্থিক খাতের সংকটের পেছনে আ. লীগের দুর্নীতি ও অর্থপাচার: রাষ্ট্রপতিগোপালগঞ্জে বিকাশে অস্বাভাবিক লেনদেন, সতর্ক সরকারসোনার ভরি ২ লাখ ১ হাজার টাকা ছাড়ালআশুলিয়ায় পৃথক স্থানে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন, নাশকতার আশঙ্কাপিএসসি সংস্কার পরিবর্তনের অভিযোগ, আন্দোলনে নামছে শিবিরবিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সরকারের ঐতিহাসিক উদ্যোগ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি তারেক রহমানতিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলের গেটে ককটেল বিস্ফোরণ২০২৭ সাল থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর ঘোষণাযাত্রীবেশে বাসে উঠে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরাগঙ্গার পানিবণ্টন চুক্তি: মেয়াদ ফুরাচ্ছে, দরকার বিচক্ষণ কূটনীতিভিকারুননিসায় প্রথম শ্রেণিতে ভর্তি, আসন ১৫৪৫রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে ‘পেট্রলবোমা’ নিক্ষেপ, ফাঁকা গুলির অভিযোগসেন্ট মার্টিনে ‘চিংড়ি খাওয়ার পর’ শ্বাসকষ্ট, প্রাণ গেল পর্যটকেরনায়িকা ববিতার কয় সন্তান? কী করেন, কোথায় থাকেনবিশ্বকাপ জেতার ক্ষমতা আর নেই ব্রাজিলের, বলছেন রোনালদোকারাগারে যুব মহিলা লীগ নেত্রী, প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, লাশ দেখাতে নেওয়া হচ্ছে কাশিমপুরেঋণ করে কিনেছিলেন ক্যামেরা, এবার জিতলেন অর্থমূল্যে বিশ্বের সবচেয়ে দামি আলোকচিত্র পুরস্কারকালশীতে যাত্রীবেশে বাসে উঠে কেরোসিন ঢেলে আগুনএকঝলক (২৮ নভেম্বর ২০২৬)ঐতিহ্যের গারো বয়নশিল্প: মুনমুনের হাত ধরে গান.না দক.কার পুনর্জাগরণ!ইলন মাস্ক কেন মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট ডেটা সেন্টার বসাতে চানসোনার দাম আবার ভরিতে ২ লাখ টাকা ছাড়ালচুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বড় নিয়োগ, পদ ৭৪৬গাজীপুরে সাবেক কাউন্সিলরকে গ্রেপ্তারের এক দিন পর বাড়িতে লুটপাট–আগুনএক ধাক্কায় সব প্রমাণ! ডমিনোর উপমা১০৬ স্থলসীমান্ত রুট ঝুঁকিপূর্ণ, মাদক আসছে নদী-সমুদ্রপথেওযদি আমি একটি গোলাপ হতামসেনাসদস্য পরিচয়ে পাত্রী দেখতে গিয়ে যুবক আটকজলদস্যুরাজের হাতে মোগল জাহাজের পরিণতিরাজধানীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৫০, বিদেশি পিস্তল উদ্ধারএআইনির্ভর টিভি চ্যানেল আনছে গুগল, অনুষ্ঠানের প্রধান চরিত্রে দেখা যাবে নিজেকে‘একটা চাদর হবে’ থেকে চাদরে মোড়ানো শেষযাত্রাচট্টগ্রামে মেট্রোরেলের প্রাথমিক রুট নির্ধারণ, উড়াল নাকি পাতালে পথেমহাকাশ থেকে দেখা যায় ‘কুইবেকের চোখ’দক্ষিণ আফ্রিকা–বাংলাদেশ: টেস্ট ইতিহাসেই কি সবচেয়ে একতরফা লড়াইআগুনের কোনো দল নেইমাদারীপুরে থানার সামনে আওয়ামী লীগ-বিএনপির দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণদাবা, বই আর নব্বই দশকের মন নিয়ে বার্সায় ‘আরেক রাফিনিয়া’ইলিশের পদ্মায় জাল ফেললে উঠছে সাকার মাছ, দেশি জাতের জন্য কতটা বিপদসোনার দামের ভেলকি ও বিগ জিমের ‘মুরগি বিভ্রম’বলিউড নায়িকাদের পারিশ্রমিকের নতুন হিসাব, শীর্ষ ৫ কে কত নেনআটক বাংলাদেশিদের দিকে নজর দিনএক দিনে ৭২৬ হামলায় ১২১ হুতি যোদ্ধা হতাহত হওয়ার দাবি ইয়েমেনের সরকারি বাহিনীরমেসিও ইন্টার মায়ামির বিদায় ঠেকাতে পারলেন নাবড় ধরনের পরিবর্তন দরকারবিআরটিএর অধীন তিন মাসের ইন্টার্নশিপ, মাসিক ভাতা ১০ হাজারঘরে আটকে পড়া প্রজাপতিকে আহত না করে বের করব কীভাবেযে মাছ বেঁচে থাকতে পারে ১৩০ বছর৩৯-এ এসেও নানা লুকে আবেদন ছড়াচ্ছেন এষা গুপ্তাবছরে সাত থেকে আট কোটি টাকার মাছের কারবার হয় এই বিলে, যেতে পারেন তাজা মাছ কিনতেজাতীয় বিশ্ববিদ্যালয়ে ৪০ লাখ শিক্ষার্থী, পিছিয়ে শিক্ষার মানে, জোর দিতে চায় কর্মমুখী শিক্ষায়বরিশালে শিক্ষার্থী ও নারীদের দারুণ উদ্যোগসকালেই পড়ুন আলোচিত ৫ খবর৫০ ওভার খেলার সংগ্রাম, ওপেনিংয়ে ‘এক্সপেরিমেন্ট’—দক্ষিণ আফ্রিকায় কী অপেক্ষা করছে বাংলাদেশেরজাহাঙ্গীরনগরে অতিথি পাখির মেলাময়মনসিংহে ছয় গ্রামে মাঠের পর মাঠ লেবুর বাগান, প্রতিদিন বিক্রি অন্তত ২৫ লাখ টাকাবিজয়ের বইমেলায় মুক্তিযুদ্ধের স্মৃতিলয়্যালিটি ফ্যাক্টচাষী নজরুলের ‘সুভা’ কি শুধু এক বোবা মেয়ের গল্প, নাকি আরও কিছুব্যাংকের চাকরি ছেড়ে কারুপণ্যের ব্যবসা, এখন মাসে বিক্রি ১৫ লাখ টাকাবাবাকে বলেছিলেন, ‘আমি ভালো আছি, দোয়া করিও’, দুদিন পর এল ছেলের মৃত্যুর খবরহরমুজে মাইনের আঘাতে তেলবাহী দুটি ট্যাংকারে বিস্ফোরণ ও আগুন: আইআরজিসিসম্রাট আওরঙ্গজেবের জাহাজে চরম নৃশংসতা চালান এক জলদস্যু, তাঁর পরিণতি আজও রহস্যঘেরাসেই গারনাচো এখন ১২ জনের বদলি দলেও জায়গা পান নাইলিয়াড ও ওডিসি: যুদ্ধ, বীরত্ব ও ঘরে ফেরার মহাকাব্যশয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৮ আমলঅতিরিক্ত আত্মবিশ্বাসে ভুল সিদ্ধান্ত নিতে পারেন কোন রাশির জাতকএকটি ফুটবলের ব্যবচ্ছেদলাল শাপলার সৌন্দর্যে ডিবির হাওর৮৭ হাজার কোটি টাকার মালিক! অভিনেতা থেকে প্রযুক্তি–দুনিয়ার ধনকুবেরবৈদ্যুতিক গাড়ির চাকার যত্নে যে ৭টি বিষয় খেয়াল রাখতে হবেজমকালো পার্টি সাজে অনুপ্রেরণা হতে পারে স্পর্শিয়ার ইন্দো-ওয়েস্টার্ন লুকআমেরিকা যেভাবে রাশিয়ার সঙ্গে সমঝোতার কথা ভাবছেমেসির ভোট পেয়েছিলেন রিয়াল মাদ্রিদের এক খেলোয়াড়, রোনালদোর ভোট পেয়েছিলেন বার্সেলোনার একজনমার্কিন শুল্ক আরোপ হলে চাপে পড়তে পারে দেশের তিন খাতআজ টিভিতে যা দেখবেন (২৮ নভেম্বর ২০২৬)এআই যখন এআইয়ের চাকরি খায়!হুট করেই আলোচনায়, কে এই পূর্ণিমাশীতে বাড়ে কোষ্ঠকাঠিন্য: লাইফস্টাইলের পরিবর্তনে এড়ানো যায় এই সমস্যাসেপটিক ট্যাংকে কী গ্যাস থাকে, এই গ্যাস থেকে কীভাবে নিরাপদ রাখা যায়খরার মধ্যেও টিকে থাকবে চা গাছ, সম্ভাবনা দেখাচ্ছে বাকৃবি ও বিটিআরআইয়ের গবেষণা

দৈনিক দেশপটিকা ই-পেপার

দৈনিক দেশপটিকা
২০২৬-১১-২৮ডিজিটাল সংস্করণপৃষ্ঠা ১ / ১৫

প্রথম পাতা · প্রধান শিরোনাম

ছারছীনা দরবার শরিফের ১৩৬তম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল শুরু রবিবার

ছারছীনা দরবার শরিফের ১৩৬তম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল শুরু রবিবার

পিরোজপুরের নেছারাবাদে ঐতিহাসিক ছারছীনা দরবার শরিফের ১৩৬তম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল আগামী রবিবার (২৯ নভেম্বর) শুরু হচ্ছে। তিন দিনব্যাপী এ মাহফিল চলবে ১ ডিসেম্বর পর্যন্ত। শেষ দিন মঙ্গলবার বাদ জোহর আখেরি মোনাজাতের মধ্য দি……

পুরো প্রতিবেদন পড়ুন

রংপুরে ২০০ শয্যায় চালু হচ্ছে আধুনিক শিশু হাসপাতাল

রংপুরে ২০০ শয্যায় চালু হচ্ছে আধুনিক শিশু হাসপাতাল

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি বছরের ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে রংপুরে ১০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতালটি ২০০ শয্যায় উন্নীত করে চালু হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন। হাসপ…

পুরো প্রতিবেদন পড়ুন

আর্থিক খাতের সংকটের পেছনে আ. লীগের দুর্নীতি ও অর্থপাচার: রাষ্ট্রপতি

আর্থিক খাতের সংকটের পেছনে আ. লীগের দুর্নীতি ও অর্থপাচার: রাষ্ট্রপতি

ফাইল ফটো শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশ আয়োজিত সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্সে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। রাষ্ট্রপতি বলেন, ২০০৯ থেকে ২০২৩ সাল…

পুরো প্রতিবেদন পড়ুন

গোপালগঞ্জে বিকাশে অস্বাভাবিক লেনদেন, সতর্ক সরকার

গোপালগঞ্জে বিকাশে অস্বাভাবিক লেনদেন, সতর্ক সরকার

ফাইল ফটো শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সিলেট জেলার অসচ্ছল শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের অঙ্গ প্রতিস্থাপনে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন…

পুরো প্রতিবেদন পড়ুন

সোনার ভরি ২ লাখ ১ হাজার টাকা ছাড়াল

সোনার ভরি ২ লাখ ১ হাজার টাকা ছাড়াল

ফাইল ফটো শনিবার (২৮ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই দিন সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (প…

পুরো প্রতিবেদন পড়ুন

আশুলিয়ায় পৃথক স্থানে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন, নাশকতার আশঙ্কা

আশুলিয়ায় পৃথক স্থানে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন, নাশকতার আশঙ্কা

আশুলিয়ায় পৃথক দুটি স্থানে দাঁড়িয়ে থাকা দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়ক ও বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে এ ঘটনা ঘটে। এতে বাস দুটির অধিকাংশ অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘ…

পুরো প্রতিবেদন পড়ুন
দৈনিক দেশপটিকা1 / 15
দৈনিক দেশপটিকা
২০২৬-১১-২৮ডিজিটাল সংস্করণপৃষ্ঠা ২ / ১৫

ভেতরের পাতা · বিস্তারিত

পিএসসি সংস্কার পরিবর্তনের অভিযোগ, আন্দোলনে নামছে শিবির

পিএসসি সংস্কার পরিবর্তনের অভিযোগ, আন্দোলনে নামছে শিবির

ফাইল ফটো শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ প্রতিনিধিদের সঙ্গে ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। নূরুল ইসলাম বলেন, জুলাই আন্দোলনের পরও চাকরির কার্যকর সংস্কার হয়নি। মোনেম কমিশনের সংস্কারের পর পিএসসির চেয়ারম্যানকে পদত্যাগ করানো হয়েছে। সদস্যদের চায়ের আমন্ত্রণ জানিয়ে ডেকে পদত্যাগে বাধ্য করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। শিবির সভাপতি আরও বলেন, মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করার সিদ্ধান্ত আবার ২০০-তে ফিরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নে মোনেম কমিশনের সংস্কার পরিবর্তনের মাধ্যমে দলীয় নিয়োগের চক্রান্ত করা হচ্ছে। এসবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হবে এবং প্রতিটি ক্যাম্পাসে আন্দোলন গড়ে তোলা হবে। পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, নির্বাচিত প…

পুরো প্রতিবেদন পড়ুন

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সরকারের ঐতিহাসিক উদ্যোগ

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সরকারের ঐতিহাসিক উদ্যোগ

ফাইল ফটো শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান। মাহ্দী আমিন বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান ও জনশক্তি রপ্তানির নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল। পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিষ্ঠার মাধ্যমে প্রবাসীদের অধিকার ও স্বার্থ সুরক্ষার প্রাতিষ্ঠানিক উদ্যোগ আরও সুসংহত হয়। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারে…

পুরো প্রতিবেদন পড়ুন

১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান

১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান

ফাইল ফটো শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী সমাবেশের স্থান ও সময় নিশ্চিত করেন। এর আগে কর্মসূচির তারিখ ঘোষণা করা হলেও ভেন্যুর বিষয়ে জানানো হয়নি। রিজভী জানান, বিএনপির মাসব্যাপী বিজয়ের মাস উদযাপন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে এ মহাসমাবেশের আয়োজন করা হচ্ছে। আগামী ১ ডিসেম্বর দুপুর ২টায় সমাবেশ শুরু হবে। তিনি আরও জানান, সমাবেশে জাসাসসহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা সাংস্কৃ…

পুরো প্রতিবেদন পড়ুন

তিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলের গেটে ককটেল বিস্ফোরণ

তিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলের গেটে ককটেল বিস্ফোরণ

ফাইল ফটো বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন রাতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাত ১০টার দিকে দুর্বৃত্তরা হোস্টেলের গেটে একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে কেউ আহত হয়েছেন—এমন কোনো খবর পাওয়া যায়নি। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা প্রাথমিকভাবে জানা যায়নি। ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার কথা জানিয়েছেন ওসি।…

পুরো প্রতিবেদন পড়ুন

২০২৭ সাল থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর ঘোষণা

২০২৭ সাল থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর ঘোষণা

ফাইল ফটো শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলা প্রাঙ্গণে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত রন্ধন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। ডা. জুবাইদা রহমান বলেন, শিশুদের পুষ্টির ঘাটতি পূরণ, বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে স্কুল ফিডিং কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমানে দেশের ৫০০টি উপজেলার মধ্যে ১৫১টি উপজেলায় প্রায় ৩১ লাখ শিক্ষার্থী এ কর্মসূচির আওতায় প্রতিদিন পুষ্টিকর খাবার প…

পুরো প্রতিবেদন পড়ুন

যাত্রীবেশে বাসে উঠে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

যাত্রীবেশে বাসে উঠে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

নারায়ণগঞ্জ থেকে ঢাকায় যাওয়ার পথে সিদ্ধিরগঞ্জের দশতলা ভবন এলাকায় মেঘলা পরিবহনের একটি বাসে উঠেন দুই যুবক। তাঁরা বাসের পেছনের দিকের আসনে গিয়ে বসেন। বাসটি সেখান থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ইউটার্ন এলাকায় পৌঁছানোর পর ওই দুজন দ্রুত নেমে যান। এর পরই হঠাৎ বাসে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় কোনো রকমে বাস থেকে নেমে প্রাণে রক্ষা পান চালক ও সহকারীসহ ১০–১২ জন যাত্রী। গতকাল শুক্রবার রাত ৯টা ৪০মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক ইউটার্ন এ…

পুরো প্রতিবেদন পড়ুন
দৈনিক দেশপটিকা2 / 15
দৈনিক দেশপটিকা
২০২৬-১১-২৮ডিজিটাল সংস্করণপৃষ্ঠা ৩ / ১৫

ভেতরের পাতা · বিস্তারিত

গঙ্গার পানিবণ্টন চুক্তি: মেয়াদ ফুরাচ্ছে, দরকার বিচক্ষণ কূটনীতি

গঙ্গার পানিবণ্টন চুক্তি: মেয়াদ ফুরাচ্ছে, দরকার বিচক্ষণ কূটনীতি

গঙ্গা কেবল পানির হিস্যা নিয়ে বিরোধের বিষয় নয়; এটি দুই দেশের পারস্পরিক আস্থা ও সহযোগিতারও পরীক্ষা। ভৌগোলিক নৈকট্য দুই দেশকে প্রতিবেশী করেছে, কিন্তু সেই সম্পর্ককে কার্যকর অংশীদারত্বে রূপ দিতে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, বিচক্ষণ কূটনীতি ও পারস্পরিক দায়বদ্ধতা। লিখেছেন গোলাম রসুল বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এখন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে। শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ঢাকার অনুরোধকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। এর মধ্যেই কোটি মানুষের জীবন-জীবিকার সঙ্গে জড়িত ৩০ বছর মেয়াদি গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১২ ডিসেম্বর। চুক্তির মেয়াদ শেষ হওয়ার তিন সপ্তাহের কম সময় পর শুরু হবে নতুন পানিবণ্টন মৌসুম। এর আগে নতুন কোনো সমঝোতা না হলে ২০২৭ সালের শুষ্ক মৌসুমে পদ্মার পানি ভাগাভাগির ক্ষেত্রে আইনি ও প্রাতিষ্ঠানিক অনিশ্চয়তা তৈরি হতে পারে। বিষয় দুটি আলাদা, কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি অন্যটির …

পুরো প্রতিবেদন পড়ুন

ভিকারুননিসায় প্রথম শ্রেণিতে ভর্তি, আসন ১৫৪৫

ভিকারুননিসায় প্রথম শ্রেণিতে ভর্তি, আসন ১৫৪৫

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তিতে আবেদন শুরু হচ্ছে আগামী ১ ডিসেম্বর। বাংলা ও ইংরেজি ভার্সনে মোট ১ হাজার ৫৪৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। অনলাইনে আবেদন চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। আবেদনকারীদের মধ্য থেকে ১৫ ডিসেম্বর ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানটির ভর্তি–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব শাখায় বাংলা ভার্সন এবং মূল শাখায় ইংরেজি ভার্সনের প্রভাতি ও দিবা শিফটে শিক্ষা…

পুরো প্রতিবেদন পড়ুন

রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে ‘পেট্রলবোমা’ নিক্ষেপ, ফাঁকা গুলির অভিযোগ

রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে ‘পেট্রলবোমা’ নিক্ষেপ, ফাঁকা গুলির অভিযোগ

রাজশাহীর পবা উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির একটি উপকেন্দ্রে ‘পেট্রলবোমা’ নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় ফাঁকা গুলিও ছোড়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাত দুইটার দিকে উপজেলার পারিলা ইউনিয়নের খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির পবা-২ (খড়খড়ি) উপকেন্দ্রে এই হামলা চালানো হয়। এ সময় ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত কয়েকটি ‘পেট্রলবোমা’ নিক্ষেপ ও তিনটি গুলি ছোড়ে বলে অভিযোগ করেছেন কর্মীরা। এতে উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। এর আগের রাতেও সেখানে হামলার চে…

পুরো প্রতিবেদন পড়ুন

সেন্ট মার্টিনে ‘চিংড়ি খাওয়ার পর’ শ্বাসকষ্ট, প্রাণ গেল পর্যটকের

সেন্ট মার্টিনে ‘চিংড়ি খাওয়ার পর’ শ্বাসকষ্ট, প্রাণ গেল পর্যটকের

কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে দুপুরের খাবারের পর অসুস্থ হয়ে এক পর্যটকের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্বজনদের দাবি, চিংড়ি মাছ খাওয়ার পর তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। এরপর তাঁর মৃত্যু হয়। গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত পর্যটকের নাম মো. ইব্রাহিম (২২। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাঝিপাড়ার বাসিন্দা। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, গতকাল বেলা আড়াইটার দিকে সেন্ট মার্টিন বাজারের একটি রেস্তোরাঁয় দুপুরের খাবারের সঙ্গে চি…

পুরো প্রতিবেদন পড়ুন

নায়িকা ববিতার কয় সন্তান? কী করেন, কোথায় থাকেন

নায়িকা ববিতার কয় সন্তান? কী করেন, কোথায় থাকেন

ঢাকা থেকে কানাডা—দীর্ঘ এই পথ ববিতার কাছে আপনজনের কাছে ফেরারও পথ। বছরের একটি নির্দিষ্ট সময়ে কানাডায় যান বরেণ্য এই অভিনয়শিল্পী। সেখানে কখনো ঘুরে বেড়ান, কখনো ছিপ হাতে মাছ ধরতে বের হন। পর্দার ব্যস্ততা পেরিয়ে তাঁর জীবনের এই সময়টুকু ঘিরে আছে পারিবারিক আনন্দ। কিন্তু কানাডায় কার কাছে যান ববিতা? তাঁর সন্তান কতজন, তাঁরা কী করেন, কোথায় থাকেন? ফরিদা আক্তার ববিতাফরিদা আক্তার ববিতার একমাত্র সন্তান অনিক ইসলাম। মায়ের পরিচিতির বাইরে পড়াশোনা ও কর্মজীবনে নিজের পরিচয় গড়েছেন ত…

পুরো প্রতিবেদন পড়ুন

বিশ্বকাপ জেতার ক্ষমতা আর নেই ব্রাজিলের, বলছেন রোনালদো

বিশ্বকাপ জেতার ক্ষমতা আর নেই ব্রাজিলের, বলছেন রোনালদো

ব্রাজিলিয়ান ফুটবলপ্রেমীদের জন্য এখন কোন বিষয়টি কষ্টের কিংবা মেনে নেওয়া কঠিন? রোনালদো নাজারিওর মতে, মাঠের লড়াইয়ে আর্জেন্টিনা যখন ব্রাজিলকে ছাপিয়ে যায়। ব্রাজিল জাতীয় দলের চেয়েও এখন আর্জেন্টিনা বেশি লড়াকু আর সেই বিষয়টি ‘আমাদের জন্য কষ্টের’ বলে মন্তব্য করেন কিংবদন্তি। রোনালদো নাজারিও সর্বকালের সেরা স্ট্রাইকারদের একজন। তাঁর সময়ে সর্বশেষ বিশ্বকাপ জেতে ব্রাজিল। সেটা ২৪ বছর আগে ২০০২ বিশ্বকাপে। তার পর থেকে এই সময়ের মধ্যে ব্রাজিল সর্বোচ্চ সেমিফাইনালে উঠেছে বিশ…

পুরো প্রতিবেদন পড়ুন
দৈনিক দেশপটিকা3 / 15
দৈনিক দেশপটিকা
২০২৬-১১-২৮ডিজিটাল সংস্করণপৃষ্ঠা ৪ / ১৫

ভেতরের পাতা · বিস্তারিত

কারাগারে যুব মহিলা লীগ নেত্রী, প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, লাশ দেখাতে নেওয়া হচ্ছে কাশিমপুরে

কারাগারে যুব মহিলা লীগ নেত্রী, প্রতিবন্ধী সন্তানের মৃত্যু,  লাশ দেখাতে নেওয়া হচ্ছে কাশিমপুরে

কারাবন্দী রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী শারমিন সুলতানা শর্মীর ছেলে মারা গেছে। সে প্রতিবন্ধী ছিল। মাকে শেষবারের মতো সন্তানের মুখ দেখানোর জন্য কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ফটকে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শারমিন সুলতানার সন্তানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিষয়টি সামনে আসে। শারমিন সুলতানার স্বামী শাহাদাৎ হোসেন নিপু বেলা ১১টার দিকে প্রথম আলোকে বলেন, ‘আমি এখন কথা বলার মতো পরিস্থিতিতে নেই। প্যারোলে মুক্তির জন্য কাশিমপুর কারাগারে রয়েছি। এখান থেকে আমাকে গাজীপুরের জেলা প্রশাসক বরাবর আবেদন করতে বলা হয়েছে।’ শাহাদাৎ হোসেন বলেন, কারা কর্তৃপক্ষ তাঁকে জানিয়েছে, দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় শারমিন সুলতানাকে কারাগারের বাইরে নেওয়া সম্ভব নয়। তাঁকে নিরাপত্তা দেওয়ার মতো পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নেই। তবে কারাফটকে তাঁর স্ত্রীকে মৃত সন্তানের মুখ শেষবারের মতো দেখানোর ব্যবস্থা করা হবে। …

পুরো প্রতিবেদন পড়ুন

ঋণ করে কিনেছিলেন ক্যামেরা, এবার জিতলেন অর্থমূল্যে বিশ্বের সবচেয়ে দামি আলোকচিত্র পুরস্কার

ঋণ করে কিনেছিলেন ক্যামেরা, এবার জিতলেন অর্থমূল্যে বিশ্বের সবচেয়ে দামি আলোকচিত্র পুরস্কার

প্রথম আলো কার্যালয়ে পিনু রহমানকড়াইল বস্তিতে আগুনে পুড়ে যাওয়া একটা ঘরের মেঝেতে একসঙ্গে ঘুমিয়ে আছেন একই পরিবারের পাঁচ সদস্য। নিরাশ্রয়, নিঃসম্পদ; তারপরও একসঙ্গে আছেন তাঁরা। ড্রোনের মাধ্যমে এমন কয়েকটি ছবি তুলেছিলেন আলোকচিত্রী পিনু রহমান। সব হারিয়েও বিপর্যয়ের মধ্যে অটুট পরিবারের সদস্যদের পারস্পরিক বন্ধন ও ভালোবাসার মানবিক বার্তা তুলে ধরা তেমন একটি ছবি দিয়েই হামদান আন্তর্জাতিক আলোকচিত্র পুরস্কারের (হিপা) গ্র্যান্ড পুরস্কার পেয়েছেন তিনি। অর্থমূল্যের দিক থেকে সংযু…

পুরো প্রতিবেদন পড়ুন

কালশীতে যাত্রীবেশে বাসে উঠে কেরোসিন ঢেলে আগুন

কালশীতে যাত্রীবেশে বাসে উঠে কেরোসিন ঢেলে আগুন

রাজধানীর মিরপুরের কালশী এলাকায় যাত্রীবেশে উঠে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা। এতে বাসটির ১০টি আসন পুড়ে গেছে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে পল্লবী থানার কালশী এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, কয়েকজন দুর্বৃত্ত যাত্রীবেশে বাসের পেছনের দিকে বসে ছিল। একপর্যায়ে তারা বাসে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে বাসের জানালা দিয়ে নেমে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন। মেট্রোরেলে নাশকতা ঠেকাতে বাড়তি পুলিশ চেয়েছে ডিএমটিসিএল,…

পুরো প্রতিবেদন পড়ুন

একঝলক (২৮ নভেম্বর ২০২৬)

একঝলক (২৮ নভেম্বর ২০২৬)

সকালের সোনালি রোদে অপরূপ হয়ে উঠেছে কাপ্তাই হ্রদের জলরাশি। বালুখালী, রাঙামাটি, ২৮ নভেম্বরকুঞ্জলতার পাতায় জমে থাকা শিশিরবিন্দুতে ঝিলমিল করছে সকালের আলো। বিলাইছড়ি পাড়া, রাঙামাটি, ২৮ নভেম্বরলিচুগাছের ডালপালার ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে একটি ছাতারে পাখি। মাগুরাতাইড়, শেরপুর, বগুড়া, ২৮ নভেম্বরমাঠ থেকে গবাদিপশুর খাবার সংগ্রহ করে বাড়ি ফিরছেন নারী-পুরুষ। মাগুরাতাইড়, শেরপুর, বগুড়া, ২৮ নভেম্বরতিন টাকা দরে কেনা এক কাঁদি কলা নিয়ে বাড়ি ফিরছেন এক নারী। আটরা,খুলনা, ২৮ নভেম্বরগ্…

পুরো প্রতিবেদন পড়ুন

ঐতিহ্যের গারো বয়নশিল্প: মুনমুনের হাত ধরে গান.না দক.কার পুনর্জাগরণ!

ঐতিহ্যের গারো বয়নশিল্প: মুনমুনের হাত ধরে গান.না দক.কার পুনর্জাগরণ!

একসময় গারো জনপদে পরিচিত ছিল যে তাঁত, সময়ের স্রোতে তা হারাতে বসেছে। সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে কোমর তাঁতে নতুন করে স্বপ্ন বুনছেন উদ্যোক্তা মুনমুন নকরেক। বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষ কোমর তাঁত বা ব্যাকস্ট্র্যাপ লুমে কাপড় বুনে থাকেন। তবে সবার তাঁতের মধ্যে রয়েছে লক্ষণীয় পার্থক্য। গারোদের বয়নও এর বাইরে নয়। তবে মিল একটা আছে, সেটা হলো এই ঐতিহ্যের হারিয়ে যেতে বসা। গারোদের সেই ঐতিহ্য নতুন করে পুনর্জাগরিত করার চেষ্টা করে যাচ্ছেন মুনমুন নকরেক। তাও ঢাকায় বসে। একটু অবাক করা বিষ…

পুরো প্রতিবেদন পড়ুন

ইলন মাস্ক কেন মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট ডেটা সেন্টার বসাতে চান

ইলন মাস্ক কেন মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট ডেটা সেন্টার বসাতে চান

মহাকাশ প্রযুক্তি, মহাকাশ পরিবহন ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ধনকুবের ইলন মাস্কের ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা চলতি সপ্তাহে অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। ডেটা সেন্টার নিয়ে বিতর্কের মধ্যে এআই বিপ্লবকে এগিয়ে নিতে প্রয়োজনীয় বিকল্প জায়গার খোঁজে শুরু হয়েছে এই তোড়জোড়। গত বুধবার যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) ‘স্টারমাইন্ড’ নামের এ পরিকল্পনার অনুমোদন দেয়। সংস্থাটি জানিয়েছে, দেশের ইতিহাসে এটিই এ ধরনের প্রথ…

পুরো প্রতিবেদন পড়ুন
দৈনিক দেশপটিকা4 / 15
দৈনিক দেশপটিকা
২০২৬-১১-২৮ডিজিটাল সংস্করণপৃষ্ঠা ৫ / ১৫

ভেতরের পাতা · বিস্তারিত

সোনার দাম আবার ভরিতে ২ লাখ টাকা ছাড়াল

সোনার দাম আবার ভরিতে ২ লাখ টাকা ছাড়াল

সোনার দাম আবার ভরিতে দুই লাখ টাকা ছাড়িয়ে গেল। আজ সকালে দাম বেড়ে যাওয়ায় সোনার দাম আবার এই সীমা পেরিয়ে গেল। দেশের বাজারে সোনার দাম এই বাড়ছে তো এই কমছে। টানা সাত দিনে ধাতুটির দাম দুই দিন কমেছে, পাঁচ দিন বেড়েছে। আজ শনিবার সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ৬২৪ টাকা বেড়েছে। তাতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম হয়েছে ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা। আজ সকালে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার দাম বৃদ্ধির ঘোষণা দেয়। গতকাল দাম বেড়েছে ১ হাজার ৫০ টাকা। বৃহস্পতিবারও সোনার দাম সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা বেড়েছিল। অর্থাৎ তিন দিনে সোনার দাম বেড়েছে সর্বোচ্চ ৪ হাজার ৭২৪ টাকা। আজ দাম বৃদ্ধির পর ২২ ক্যারেট সোনার দাম হয়েছে ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা। ২১ ক্যারেটের দাম ১ লাখ ৯২ হাজার ৫১৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৬৫ হাজার ৩৩৭ টাকা আর সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৩৪ হাজার ৭৭৮ টাকা। আজ দাম বৃদ্ধির আগে সোনার দাম ছিল এ রকম: ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম…

পুরো প্রতিবেদন পড়ুন

চুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫

চুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেও দুই পক্ষের মধ্যে কয়েক সংঘর্ষ হয়। এ ঘটনায় পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। …

পুরো প্রতিবেদন পড়ুন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বড় নিয়োগ, পদ ৭৪৬

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বড় নিয়োগ, পদ ৭৪৬

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একটি অধিদপ্তরে ৯ থেকে ২০ গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ৭৪৬। আবেদন শুরু ৩ ডিসেম্বর ২০২৬ থেকে। চাকরির বিবরণ ১. পদের নাম: সহকারী পরিচালক পদসংখ্যা: ১৫৮ বেতন গ্রেড: ৯ বেতন স্কেল: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা। ২. পদের নাম: টেলিফোন ইঞ্জিনিয়ার পদসংখ্যা: ১ বেতন গ্রেড: ৯ বেতন স্কেল: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা। সংসদ সচিবালয়ে গাইড পদে চাকরি, কাজ কী, বেতন কত৩. পদের নাম: সহকারী প্রোগ্রামার পদসংখ্যা: ১ বেতন গ্রেড: ৯ বেতন স্কেল: ৪৪…

পুরো প্রতিবেদন পড়ুন

গাজীপুরে সাবেক কাউন্সিলরকে গ্রেপ্তারের এক দিন পর বাড়িতে লুটপাট–আগুন

গাজীপুরে সাবেক কাউন্সিলরকে গ্রেপ্তারের এক দিন পর বাড়িতে লুটপাট–আগুন

গাজীপুর সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইজুউদ্দিন মোল্লাকে গ্রেপ্তারের এক দিন পর তাঁর বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সকাল ছয়টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন বাড়েন্ডা এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে গত বৃহস্পতিবার মধ্যরাতে সাবেক ওই কাউন্সিলরকে গ্রেপ্তার করে পুলিশ। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাশিমপুর থানার যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগরী…

পুরো প্রতিবেদন পড়ুন

এক ধাক্কায় সব প্রমাণ! ডমিনোর উপমা

এক ধাক্কায় সব প্রমাণ! ডমিনোর উপমা

গণিত ইশকুল সহযোগিতায়: বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি মাত্র দুটি ধাপে অসীমসংখ্যক সংখ্যার জন্য কোনো কথা সত্য প্রমাণ করার কৌশল কল্পনা করো, তোমার সামনে ডমিনোর এক বিশাল সারি, একেবারে চাঁদের দেশ পর্যন্ত লম্বা। কেউ জিজ্ঞেস করল, সব কটা ডমিনো কি একটার পর একটা পড়বে? তুমি নিশ্চয়ই একটা একটা করে ঠেলে দেখতে যাবে না। তার চেয়ে দারুণ বুদ্ধি আছে: শুধু নিশ্চিত করো যে প্রথম ডমিনোটা পড়বে আর যেকোনো একটা পড়লে ঠিক তারপরেরটাও পড়বে। ব্যস, কাজ শেষ! সব কটা ডমিনো ঠাস ঠাস করে পড়…

পুরো প্রতিবেদন পড়ুন

১০৬ স্থলসীমান্ত রুট ঝুঁকিপূর্ণ, মাদক আসছে নদী-সমুদ্রপথেও

১০৬ স্থলসীমান্ত রুট ঝুঁকিপূর্ণ, মাদক আসছে নদী-সমুদ্রপথেও

দেশে মাদক প্রবেশের জন্য ২১ জেলার ১০৬টি স্থলসীমান্ত রুটকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারত ও মিয়ানমার সীমান্তের এসব পথ দিয়ে আসছে ইয়াবা, ক্রিস্টাল মেথ (আইস), ফেনসিডিল, হেরোইন ও গাঁজাসহ বিভিন্ন মাদক। তবে পাচারকারীদের পথ শুধু স্থলসীমান্তে সীমাবদ্ধ নয়। সুন্দরবনের নদীপথ ও বঙ্গোপসাগরও ব্যবহার করছেন তাঁরা। বিজিবি ও কোস্টগার্ডের পৃথক প্রতিবেদনে মাদক প্রবেশের এসব পথের তথ্য উঠে এসেছে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয়…

পুরো প্রতিবেদন পড়ুন
দৈনিক দেশপটিকা5 / 15
দৈনিক দেশপটিকা
২০২৬-১১-২৮ডিজিটাল সংস্করণপৃষ্ঠা ৬ / ১৫

ভেতরের পাতা · বিস্তারিত

যদি আমি একটি গোলাপ হতাম

যদি আমি একটি গোলাপ হতাম

প্রিয় পাঠক, প্রথম আলোয় নিয়মিত প্রকাশিত হচ্ছে আপনাদের লেখা। আপনিও পাঠান। গল্প-কবিতা নয়, বাস্তব অভিজ্ঞতা। আপনার নিজের জীবনের বা চোখে দেখা সত্যিকারের গল্প; আনন্দ বা সফলতায় ভরা কিংবা মানবিক, ইতিবাচক বা অভাবনীয় সব ঘটনা। শব্দসংখ্যা সর্বোচ্চ ৬০০। দেশে থাকুন কি বিদেশে; নাম, ঠিকানা, ফোন নম্বরসহ পাঠিয়ে দিন এই ঠিকানায়: readers@prothomalo.com ১৬০-০০–৪০-০০। মনিটরে এ রকমই হৃৎস্পন্দন দেখাচ্ছে। বারবার ‘শূন্য’ হয়ে যাচ্ছে। রক্তচাপ আগেই শূন্য হয়ে গেছে। নিষ্ঠুর একটা নিয়তির চূড়ান্ত রায় এই বুঝি ঘোষণা করা হলো। যেন তারই অপেক্ষায় স্বামী, দুই ছেলে, দুই বিশেষজ্ঞ চিকিৎসক ভাই, আরও তিনজন চিকিৎসক আত্মীয়। সবার চোখেমুখে আতঙ্কের ছাপ। কিন্তু কোনো ছোটাছুটি নেই। একটা মানুষের জীবন-মৃত্যু আটকে আছে যেন ১৬ ইঞ্চি মনিটরে। কিছুক্ষণ পর মনিটরে সব শূন্য হয়ে গেল, সরলরেখা ভেসে উঠল। কর্তব্যরত চিকিৎসক বললেন, ‘সরি, স্যার।’ এ বছরের ১৫ জানুয়ারি। স্থান শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। আমার …

পুরো প্রতিবেদন পড়ুন

সেনাসদস্য পরিচয়ে পাত্রী দেখতে গিয়ে যুবক আটক

সেনাসদস্য পরিচয়ে পাত্রী দেখতে গিয়ে যুবক আটক

সেনাসদস্য পরিচয়ে বিয়ের কথা বলে পাত্রী দেখতে গিয়েছিলেন আমির হামজা নামের এক যুবক। কিন্তু কথাবার্তার একপর্যায়ে তাঁর পরিচয় নিয়ে সন্দেহ হয় মেয়ের পরিবারের সদস্যদের। পরে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে, তিনি সেনাবাহিনীর সদস্য নন। স্থানীয় লোকজন তাঁকে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়। গতকাল শুক্রবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার পরানদহা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় তাঁর কাছ থেকে সেনাবাহিনীর একটি জাল পরিচয়পত্র জব্দ করা হয়। ঘটনার সময়ের একটি ভিডিও সাম…

পুরো প্রতিবেদন পড়ুন

জলদস্যুরাজের হাতে মোগল জাহাজের পরিণতি

জলদস্যুরাজের হাতে মোগল জাহাজের পরিণতি

১৭ শতকে 'জলদস্যুরাজ' হেনরি অ্যাভেরি ১৬৯৫ সালে মক্কামুখী মোগল সম্রাট আওরঙ্গজেবের ‘গঞ্জ-ই-সাওয়াই’ জাহাজ লুট করেন। হজফেরত যাত্রীবাহী সেই জাহাজে আওরঙ্গজেবের পরিবারের সদস্যও ছিলেন। অ্যাভেরি ও তার দল জাহাজ থেকে বিপুল হীরা, মণি, মুক্তা লুট করে। ইতিহাসবিদ কাফি খানের মতে, পুরুষদের হত্যা ও নারীদের ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটেছিল। এতে আওরঙ্গজেব ক্ষুব্ধ হয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেন এবং বিশ্বজুড়ে অ্যাভেরিকে ধরার অভিযান শুরু হয়। অ্যাভেরির পরিণতি আজও রহ…

পুরো প্রতিবেদন পড়ুন

রাজধানীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৫০, বিদেশি পিস্তল উদ্ধার

রাজধানীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৫০, বিদেশি পিস্তল উদ্ধার

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অভিযানে ২৪ ঘণ্টায় ৫৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ৩৫টি মামলা করা হয়েছে। এ সময় দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, নয়টি গুলি, একটি অবিস্ফোরিত ককটেল ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। ‎আজ শনিবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শুক্রবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার…

পুরো প্রতিবেদন পড়ুন

এআইনির্ভর টিভি চ্যানেল আনছে গুগল, অনুষ্ঠানের প্রধান চরিত্রে দেখা যাবে নিজেকে

এআইনির্ভর টিভি চ্যানেল আনছে গুগল, অনুষ্ঠানের প্রধান চরিত্রে দেখা যাবে নিজেকে

এআইনির্ভর টিভি চ্যানেল তৈরির পরিকল্পনা করছে গুগল। চ্যানেলটির বিভিন্ন অনুষ্ঠানে প্রধান চরিত্র হিসেবে দেখা যাবে নিজেকে। এ জন্য আপনার ব্যক্তিগত তথ্য, পছন্দ ও অভ্যাস বিশ্লেষণ করে অনুষ্ঠানের গল্প তৈরি করবে চ্যানেলটি। আর তাই চ্যানেলটির বিভিন্ন অনুষ্ঠানে কখনো ক্রিকেট বিশ্বকাপের গ্যালারিতে বসে প্রিয় দলের জন্য উল্লাস করা অবস্থায় নিজেকে দেখার পাশাপাশি রোমান্টিক, কমেডি বা রোমাঞ্চকর অনুষ্ঠানে নিজের চেহারা দেখা যাবে। এরই মধ্যে ‘মাই চ্যানেল’ নামের এই এআইনির্ভর টিভি চ্যা…

পুরো প্রতিবেদন পড়ুন

‘একটা চাদর হবে’ থেকে চাদরে মোড়ানো শেষযাত্রা

‘একটা চাদর হবে’ থেকে চাদরে মোড়ানো শেষযাত্রা

অ্যাম্বুলেন্সে শুয়ে আছেন জেনস সুমন। চাদরে ঢাকা তাঁর নিথর দেহ। কয়েক হাত দূরে একটি চায়ের দোকানে বসে কয়েকজন তরুণ। তাঁদের একজন গুনগুন করে গাইছিলেন ‘একটা চাদর হবে’ গানটি। তরুণটি কি জানতেন, যাঁর গান গাইছেন, সেই শিল্পী পাশের অ্যাম্বুলেন্সেই শুয়ে আছেন? ঠিক এক বছর আগে ২০২৫ সালের ২৮ নভেম্বর জেনস সুমনের মৃত্যুর পর এমনই এক হৃদয়স্পর্শী দৃশ্য দেখেছিলাম। মানবপ্রেমের আকাঙ্ক্ষা নিয়ে যে চাদরের কথা গানে গানে বলেছিলেন জেনস সুমন, সেই চাদরই যেন ফিরে এল তাঁর জীবনের শেষ দৃশ্যে। দ…

পুরো প্রতিবেদন পড়ুন
দৈনিক দেশপটিকা6 / 15
দৈনিক দেশপটিকা
২০২৬-১১-২৮ডিজিটাল সংস্করণপৃষ্ঠা ৭ / ১৫

ভেতরের পাতা · বিস্তারিত

চট্টগ্রামে মেট্রোরেলের প্রাথমিক রুট নির্ধারণ, উড়াল নাকি পাতালে পথে

চট্টগ্রামে মেট্রোরেলের প্রাথমিক রুট নির্ধারণ, উড়াল নাকি পাতালে পথে

চট্টগ্রাম নগরে মেট্রোরেলের সম্ভাব্য একটি রুট প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে। কালুরঘাটের জানালীহাট থেকে শুরু হয়ে বহদ্দারহাট মোড়, চকবাজার, নবাব সিরাজউদ্দৌলা সড়ক, আন্দরকিল্লা ও বটতলী রেলস্টেশন হয়ে বারিক বিল্ডিং মোড় দিয়ে পতেঙ্গা পর্যন্ত যাবে এই রুট। তবে নগরের প্রথম মেট্রোরেল লাইনটি উড়ালপথে নির্মাণের সুযোগ দেখছেন না সমীক্ষার সঙ্গে যুক্ত কর্মকর্তারা। তাঁদের বিবেচনায়, এই পথে মেট্রোরেল নির্মাণ করতে হলে যেতে হবে মাটির নিচ দিয়ে পাতাল পথে। নগরের অন্যতম প্রধান সড়ক সিডিএ অ্যাভিনিউ এড়িয়ে এই রুট নির্ধারণের পেছনেও রয়েছে অবকাঠামোগত সীমাবদ্ধতা। এই সড়কে দুটি উড়ালসড়ক নির্মাণ করা হয়েছে। বহদ্দারহাট থেকে আন্দরকিল্লা এবং আন্দরকিল্লা থেকে বারিক বিল্ডিং মোড় পর্যন্ত এলাকা ঘনবসতিপূর্ণ। অন্যদিকে বারিক বিল্ডিং মোড় থেকে পতেঙ্গা পর্যন্ত মূল সড়কের ওপর নির্মিত হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এসব কারণে সড়কের ওপর দিয়ে মেট্রোরেল নির্মাণের পরিবর্তে ভূগর্ভস্থ পথের (পাতাল পথের) স…

পুরো প্রতিবেদন পড়ুন

মহাকাশ থেকে দেখা যায় ‘কুইবেকের চোখ’

মহাকাশ থেকে দেখা যায় ‘কুইবেকের চোখ’

কানাডার কুইবেক প্রদেশের উত্তরাঞ্চলের বনাঞ্চলের দিকে ওপর থেকে তাকালে গোল একটি বলয় চোখে পড়ে। চারপাশ দিয়ে আংটির মতো বৃত্তাকার জলরাশি আর ঠিক মাঝখানে মাথা তুলে দাঁড়িয়ে আছে একটি পাহাড়। অদ্ভুত এ ভূপ্রকৃতি দেখতে অবিকল মানুষের চোখের মতো হওয়ায় এর নাম দেওয়া হয়েছে ‘কুইবেকের চোখ’। বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী প্রায় ২১ কোটি ৪০ লাখ বছর আগে প্রায় পাঁচ কিলোমিটার চওড়া এক দানবীয় উল্কাপিণ্ড প্রচণ্ড বেগে আছড়ে পড়েছিল কানাডার এ অঞ্চলে। সে আঘাতের তীব্রতা এতটাই বেশি ছিল যে এর ফলে ছিটক…

পুরো প্রতিবেদন পড়ুন

দক্ষিণ আফ্রিকা–বাংলাদেশ: টেস্ট ইতিহাসেই কি সবচেয়ে একতরফা লড়াই

দক্ষিণ আফ্রিকা–বাংলাদেশ: টেস্ট ইতিহাসেই কি সবচেয়ে একতরফা লড়াই

এলাম, দেখলাম, বাজেভাবে হার মানলাম—টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের গল্প এটাই। সেই গল্প শুধুই দক্ষিণ আফ্রিকাতেই নয়, লেখা হয় বাংলাদেশের মাটিতেও। দুই দল এ পর্যন্ত যে ১৮টি টেস্টে মুখোমুখি হয়েছে, তার ১৬টিতেই জয়ী দলের নাম দক্ষিণ আফ্রিকা। অন্য দুটি ম্যাচ ড্র হওয়ার বড় কারণ বৃষ্টি। এই দুই দল যখন লাল বলের ক্রিকেটে মুখোমুখি হয়, উইকেটের ধরন নিয়ে বিভ্রান্তিও তৈরি হয়। দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের সময় উইকেটকে মনে হয় ব্যাটিং-স্বর্গ। আবার বাংলাদেশ যখন ব্যাটিংয়ে নামে…

পুরো প্রতিবেদন পড়ুন

আগুনের কোনো দল নেই

আগুনের কোনো দল নেই

নড়াইলের কালিয়ার বেন্দারচর গ্রামে পোড়া একতলা বাড়ির সামনে দাঁড়িয়ে রাবেয়া বেগম প্রথম আলোকে বলেছেন, ‘আমার এই বিল্ডিংটায় ছয়টা রুম, সবগুলো পুড়াই দেছে।’ তারপর যোগ করেছেন, ‘আমি একা বিটি মানুষ আছি। এখনো ভয়ের মধ্যে আছি।’ তাঁর ঘর পোড়ার দুই দিন আগে, ১৮ নভেম্বর সন্ধ্যায়, গোপালগঞ্জ শহরে একটি বেসরকারি হাসপাতালে হামলা ও আগুন দেওয়ার সময় ভেতরে রোগী ছিলেন; স্বজনেরা বাইরে দাঁড়িয়ে আহাজারি করছিলেন। হাসপাতালটির মালিক বিএনপির একজন সংসদ সদস্য, কিন্তু সেখানে চিকিৎস…

পুরো প্রতিবেদন পড়ুন

মাদারীপুরে থানার সামনে আওয়ামী লীগ-বিএনপির দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

মাদারীপুরে থানার সামনে আওয়ামী লীগ-বিএনপির দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

মাদারীপুরের কালকিনিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতা–কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত আটটার পর শুরু হওয়া এ সংঘর্ষ চলে প্রায় দুই ঘণ্টা। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ ছাড়া একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। সংঘর্ষে আহত ব্যক্তিদের নাম-পরিচয় ও আহত হওয়ার ধরন সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার রাত আটটার দি…

পুরো প্রতিবেদন পড়ুন

দাবা, বই আর নব্বই দশকের মন নিয়ে বার্সায় ‘আরেক রাফিনিয়া’

দাবা, বই আর নব্বই দশকের মন নিয়ে বার্সায় ‘আরেক রাফিনিয়া’

দাবার বোর্ডে তাড়াহুড়া চলে না। প্রতিটি চাল ভাবতে হয় তিন চাল পরের কথা মাথায় রেখে। বার্সেলোনার নতুন উইঙ্গারের প্রিয় খেলাগুলোর তালিকায় তাই দাবা থাকাটা বেমানান লাগে না। লোকটার নাম অ্যান্থনি গর্ডন। ২৫ বছর বয়সী গর্ডনকে আজকের প্রজন্মের ফুটবলারদের সঙ্গে ঠিক মেলানো যায় না। এই সময়ের ফুটবলারদের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে খুব একটা আগ্রহ নেই। দাবা খেলেন, বই পড়েন, প্যাডেল টেনিস ভালোবাসেন। বক্সিংয়েও আগ্রহ আছে। ফুটবলের চারপাশে এখন যে অর্থের ঝনঝনানি, সেটাও খুব একটা প…

পুরো প্রতিবেদন পড়ুন
দৈনিক দেশপটিকা7 / 15
দৈনিক দেশপটিকা
২০২৬-১১-২৮ডিজিটাল সংস্করণপৃষ্ঠা ৮ / ১৫

ভেতরের পাতা · বিস্তারিত

ইলিশের পদ্মায় জাল ফেললে উঠছে সাকার মাছ, দেশি জাতের জন্য কতটা বিপদ

ইলিশের পদ্মায় জাল ফেললে উঠছে সাকার মাছ, দেশি জাতের জন্য কতটা বিপদ

পদ্মার আরিচা ঘাটের একটি মাছের আড়ত। নানা প্রজাতির মাছের ভিড়ে পড়ে থাকা অদ্ভুতদর্শন একটি মাছ দেখে থমকে গেলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক এম এ আজিজ। কাছে গিয়ে বুঝলেন, এটি সাকার মাছ। ঢাকার আশপাশের নদীতে এ মাছের দেখা মেলে। কিন্তু পদ্মায় এল কীভাবে? গত ১৭ অক্টোবরের এ ঘটনায় বিস্ময় নিয়ে জেলেদের কাছে জানতে চাইলেন এম এ আজিজ। উত্তর এল, ‘স্যার, পদ্মায় জাল মারলে এহন সাকার মাছও উইটা আসে।’ পদ্মা ইলিশের অন্যতম গুরুত্বপূর্ণ আবাসস্থল। সেই নদীতেও সাকার মাছের উপস্থিতি বিস্মিত করেছে অধ্যাপক এম এ আজিজকে। ৭ নভেম্বর প্রথম আলোকে তিনি বলেন, এত দিন জানতেন, সাকার মাছ মূলত ঢাকার চারপাশের নদীতে পাওয়া যায়। পরে নদীতে ডলফিনের খোঁজ করতে গিয়ে মেঘনার মোহনায়ও এ মাছের দেখা পান তিনি। একসময় অ্যাকুয়ারিয়ামের সৌন্দর্য বাড়াতে ও শৈবাল পরিষ্কারের জন্য আনা হয়েছিল এ মাছ। এখন সেটিই ছড়িয়ে পড়ছে দেশের নদ-নদীতে। ১৯৮০-এর দশকে বগুড়ায় প্রথম শনাক্ত হওয়ার পর সাকার মাছ…

পুরো প্রতিবেদন পড়ুন

সোনার দামের ভেলকি ও বিগ জিমের ‘মুরগি বিভ্রম’

সোনার দামের ভেলকি ও বিগ জিমের ‘মুরগি বিভ্রম’

পর্দাজুড়ে তুষারঝড়। পাহাড়ের চূড়ায় ঝুলতে থাকা এক নড়বড়ে কুঁড়েঘর। ভেতরে ক্ষুধার তাড়নায় কাতর দুজন মানুষ। দৃশ্যটি চার্লি চ্যাপলিনের কালজয়ী নির্বাক চলচ্চিত্র ‘দ্য গোল্ড রাশ’–এর। ১৯২৫ সালে মুক্তি পাওয়া এই চলচ্চিত্রের একটি দৃশ্যে দেখা যায়, প্রচণ্ড ক্ষুধার জ্বালায় ভুগতে ভুগতে বিশালদেহী বিগ জিম (ম্যাক সোয়াইন) হঠাৎ তাঁর সঙ্গী দ্য লিটল ট্র্যাম্পকে (চ্যাপলিন) দেখে বিভ্রমে পড়ে যান। তাঁর চোখে চ্যাপলিন আর মানুষ থাকেন না, বদলে যান বিশাল মোটাতাজা মুরগিতে! ক্ষুধার্ত জিম, ট্র্…

পুরো প্রতিবেদন পড়ুন

বলিউড নায়িকাদের পারিশ্রমিকের নতুন হিসাব, শীর্ষ ৫ কে কত নেন

বলিউড নায়িকাদের পারিশ্রমিকের নতুন হিসাব, শীর্ষ ৫  কে কত নেন

প্রিয়াঙ্কা চোপড়াবলিউডে নায়কদের পারিশ্রমিক নিয়ে আলোচনা হয় নিয়মিত। তবে নায়িকারাও এখন বড় বাজেটের সিনেমায় গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছেন। তাঁদের জনপ্রিয়তা, অভিনয়দক্ষতা ও বক্স অফিসে প্রভাবের কারণে পারিশ্রমিকও বেড়েছে। ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি)-তে প্রকাশিত সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ভারতীয় অভিনেত্রীদের একটি তালিকায় উঠে এসেছে পাঁচ তারকার নাম। এই তারকারা কে কত পারিশ্রমিক নেন। ১. প্রিয়াঙ্কা চোপড়া তালিকার শীর্ষে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের গণ্ডি পেরিয়ে …

পুরো প্রতিবেদন পড়ুন

আটক বাংলাদেশিদের দিকে নজর দিন

আটক বাংলাদেশিদের দিকে নজর দিন

ভাগ্য ফেরাতে বিদেশে পাড়ি জমিয়ে আটককেন্দ্রে দিন কাটানো কিংবা সাগরে প্রাণ হারানোর ঘটনা প্রায়ই সংবাদমাধ্যমের শিরোনাম হচ্ছে। এরপরও বাংলাদেশি তরুণদের অনিরাপদ পথে ঝুঁকিপূর্ণ ইউরোপযাত্রা বন্ধ করা যাচ্ছে না। ২৩ নভেম্বর প্রথম আলোর খবরে গ্রিসের বিভিন্ন দ্বীপের অভিবাসী আটককেন্দ্রে আটক থাকা বাংলাদেশিদের দুর্দশার যে চিত্র উঠে এসেছে, তা এককথায় উদ্বেগজনক। ছয় হাজারের বেশি বাংলাদেশি তরুণ গ্রিসের বন্দিশিবিরে আটক আছেন। জমিজমা বিক্রি করে, চড়া সুদে ঋণ নিয়ে একেকজন তরুণ ১৪ থেকে …

পুরো প্রতিবেদন পড়ুন

এক দিনে ৭২৬ হামলায় ১২১ হুতি যোদ্ধা হতাহত হওয়ার দাবি ইয়েমেনের সরকারি বাহিনীর

এক দিনে ৭২৬ হামলায় ১২১ হুতি যোদ্ধা হতাহত হওয়ার দাবি ইয়েমেনের সরকারি বাহিনীর

ইয়েমেনের সরকারি বাহিনী বলেছে, তারা হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে ২৪ ঘণ্টায় ৭২৬টি হামলা চালিয়েছে। এসব হামলায় হুতিদের ১২১ জন যোদ্ধা ও কমান্ডার হতাহত হয়েছেন। তবে সেনাবাহিনীর দেওয়া হতাহতের এই পরিসংখ্যান স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ইরান ও হুতি: যুদ্ধবিরতি নয়, দরকার দীর্ঘমেয়াদি কূটনীতিইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবার প্রতিবেদনে বলা হয়, দেশটির সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি বলেছেন, ‘ডন অব ইয়েমেন’ নামের অভিযানের অংশ হিসেবে এসব হামলা …

পুরো প্রতিবেদন পড়ুন

মেসিও ইন্টার মায়ামির বিদায় ঠেকাতে পারলেন না

মেসিও ইন্টার মায়ামির বিদায় ঠেকাতে পারলেন না

কলম্বাস ক্রু ১–০ ইন্টার মায়ামি লিওনেল মেসিও পারলেন না। এমএলএস কাপের শিরোপা ধরে রাখার আশা টিকিয়ে রাখতে আজ প্লে অফের প্রথম রাউন্ডে কলম্বাস ক্রুর বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি জিততেই হতো ইন্টার মায়ামিকে। প্রথম সাক্ষাতে ৩–০ গোলে হারায় জয় ছাড়া বিকল্প কোনো পথ ছিল না। কিন্তু কলম্বাসের মাঠ স্কটসমিরাকল–গ্রো ফিল্ডে দ্বিতীয় ম্যাচে জয় নয়, ১–০ গোলে হেরেছে মায়ামি। এ হারে ২০২৬ এমএলএসের ইস্টার্ন কনফারেন্স অঞ্চলের প্লে অফ পর্ব থেকেই বিদায় নিতে হলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।…

পুরো প্রতিবেদন পড়ুন
দৈনিক দেশপটিকা8 / 15
দৈনিক দেশপটিকা
২০২৬-১১-২৮ডিজিটাল সংস্করণপৃষ্ঠা ৯ / ১৫

ভেতরের পাতা · বিস্তারিত

বড় ধরনের পরিবর্তন দরকার

বড় ধরনের পরিবর্তন দরকার

দেশে উচ্চশিক্ষায় মোট শিক্ষার্থীর প্রায় ৭০ শতাংশ পড়াশোনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোয়। এসব কলেজ থেকেই দেশের কর্মবাজারে মধ্যম ও উচ্চমধ্যম পর্যায়ের কর্মী সরবরাহ হওয়ার কথা। অথচ এই স্তরের শিক্ষার মান ও ব্যবস্থাপনা নিয়ে নানা অভিযোগ রয়েছে। বিভিন্ন গবেষণা ও পর্যালোচনায় দেখা গেছে, এসব কলেজ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে বেকারত্বের হার বেশি। অনেকে ডিগ্রি অর্জন করেও সেই অনুযায়ী কাজ পাচ্ছেন না। একসময় যেসব কাজে প্রাথমিক শিক্ষাগত যোগ্যতাই যথেষ্ট ছিল, সেসব কাজেও এখন তাঁদের যোগ দিতে হচ্ছে। অর্থাৎ এসব কলেজের শিক্ষার সনদ ও শ্রমবাজারের চাহিদার মধ্যে বড় ধরনের ফারাক রয়েছে। ফলে এখান থেকে অনেক শিক্ষিত বেকার তৈরি হচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৪০ লাখ শিক্ষার্থী, পিছিয়ে শিক্ষার মানে, জোর দিতে চায় কর্মমুখী শিক্ষায় এ সমস্যা দূর করতে সরকার যে বিষয়টি স্বীকার করছে এবং নতুন উদ্যোগ নেওয়ার কথা বলছে, সেটা ভালো এবং তা জরুরি। তবে শুধু পরিকল্পনা নিলেই হবে না…

পুরো প্রতিবেদন পড়ুন

বিআরটিএর অধীন তিন মাসের ইন্টার্নশিপ, মাসিক ভাতা ১০ হাজার

বিআরটিএর অধীন তিন মাসের ইন্টার্নশিপ, মাসিক ভাতা ১০ হাজার

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অধীন ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হয়েছে। তিন মাস মেয়াদি এ ইন্টার্নশিপে একজনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ৬ ডিসেম্বর ২০২৬। ইন্টার্নশিপের বিস্তারিত তথ্য ইন্টার্নশিপের বিষয়: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের কার্যাবলি (অটোমোবাইলস অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রিধারীদের জন্য)। ৪৬তম বিসিএসের গেজেটে আটকে ৫০তম বিসিএসের ফল, চাকরিপ্রার্থীদের অপেক্ষা কত দিনেরআবেদনের যোগ্যতা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অটোম…

পুরো প্রতিবেদন পড়ুন

ঘরে আটকে পড়া প্রজাপতিকে আহত না করে বের করব কীভাবে

ঘরে আটকে পড়া প্রজাপতিকে আহত না করে বের করব কীভাবে

খোলা জানালা বা দরজা পেলে ঘরে ঢুকে পড়ে প্রজাপতি। আলো দেখে অনেক সময় এরা ভেতরে চলে আসে। হঠাৎ প্রজাপতি দেখে আমরা যেমন চমকে উঠি, তেমনি কৌতূহলীও হই। ঘরের ভেতর উড়তে উড়তে যখন বের হওয়ার রাস্তা খুঁজে পায় না, তখন আমাদের সামান্য অসাবধানতায় এর নরম ডানা ভেঙে বা ছিঁড়ে যেতে পারে। কাগজ, বই বা হাত দিয়ে তাড়া করলে কিংবা জানালার কাচে বারবার ধাক্কা খেলে প্রজাপতি মারাত্মকভাবে আহত হয়। এমনকি মারাও যেতে পারে। অথচ একটু ধৈর্য ধরে ঠিকমতো চেষ্টা করলে খুব সহজেই একে কষ্ট না দিয়ে বাইরে বে…

পুরো প্রতিবেদন পড়ুন

যে মাছ বেঁচে থাকতে পারে ১৩০ বছর

যে মাছ বেঁচে থাকতে পারে ১৩০ বছর

যুক্তরাষ্ট্রের মিজৌরি নদীতে বাস করে নীলচে রঙের একধরনের মাছ। নাম ব্লু সাকার। এত দিন বিজ্ঞানীদের ধারণা ছিল, মাছটি বড়জোর ৪০ বছর বাঁচে; কিন্তু নতুন এক গবেষণায় জানা গেছে, এই মাছের কোনো কোনোটি ১৩০ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। অর্থাৎ কোনো কোনো মাছ নদীতে টিকে থাকে এক শতাব্দীর বেশি সময়। কমিউনিকেশনস বায়োলজি সাময়িকীতে প্রকাশিত গবেষণায় জানা যায়, বিজ্ঞানীরা প্রায় ৫০টি ব্লু সাকার মাছ সংগ্রহ ও পরীক্ষা করেন। এর মধ্যে ৬০ শতাংশের বেশি মাছের বয়স ৯০ বছরের ওপরে। সবচেয়ে বয়স্ক …

পুরো প্রতিবেদন পড়ুন

৩৯-এ এসেও নানা লুকে আবেদন ছড়াচ্ছেন এষা গুপ্তা

৩৯-এ এসেও নানা লুকে আবেদন ছড়াচ্ছেন এষা গুপ্তা

২০০৭-এর ‘ফেমিনা মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল’ সুন্দরী প্রতিযোগিতায় তৃতীয় হয়েছিলেন এষা গুপ্তা। ২০১০ সালে ‘কিংফিশার সুইমস্যুট ক্যালেন্ডার’-এ জায়গা করে নেন সুন্দরী। এরপর ‘জান্নাত-২’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। আর পেছনে ফিরে তাকাতে হয়নি এষাকে। সিনেমা, ওয়েব সিরিজ, মিউজিক ভিডিও আর মডেলিং চলছে পুরোদমে। তবে আলাদাভাবে অভিনেত্রীর ফ্যাশন-সেন্স নিয়ে তারিফ করতেই হয়। বরাবরই সাহসী তিনি। এথনিক থেকে শুরু করে খোলামেলা ওয়েস্টার্ন লুকেও সাবলীল এষা। সোশ্যাল মিডিয়ায় বে…

পুরো প্রতিবেদন পড়ুন

বছরে সাত থেকে আট কোটি টাকার মাছের কারবার হয় এই বিলে, যেতে পারেন তাজা মাছ কিনতে

বছরে সাত থেকে আট কোটি টাকার মাছের কারবার হয় এই বিলে, যেতে পারেন তাজা মাছ কিনতে

বিলটির সঙ্গে জড়িয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও নওগাঁর পোরশার ৭০ গ্রামের মানুষের জীবন ও জীবিকা। বেশ কয়েকটি নামে পরিচিত বিলের একটি অংশের নাম বিলকুজাইন। রাজশাহী থেকে গোমস্তাপুর গিয়ে বিলটি ঘুরে এসেছেন আবুল কালাম মুহম্মদ আজাদ ঘাটে ভিড়ছে মাছভর্তি নৌকা। নামানো হচ্ছে মাছের ডালি। দুজন মিলে ডালি ধরে দৌড়ে যাচ্ছেন আড়তের দিকে। আড়তদার হাঁক দিচ্ছেন, ‘খয়রা, খয়রা, খয়রা...ছোট মাছ খয়রা।’ মুহূর্তেই মৌমাছির মতো ডালিটি ঘিরে ধরছেন মানুষ। আড়তদার হাঁকছেন, ‘তিন শ বিশ, তিন শ বিশ, …

পুরো প্রতিবেদন পড়ুন
দৈনিক দেশপটিকা9 / 15
দৈনিক দেশপটিকা
২০২৬-১১-২৮ডিজিটাল সংস্করণপৃষ্ঠা ১০ / ১৫

ভেতরের পাতা · বিস্তারিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৪০ লাখ শিক্ষার্থী, পিছিয়ে শিক্ষার মানে, জোর দিতে চায় কর্মমুখী শিক্ষায়

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৪০ লাখ 
শিক্ষার্থী, পিছিয়ে শিক্ষার মানে, জোর দিতে চায় কর্মমুখী শিক্ষায়

৩৪ বছর আগে তৎকালীন তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ৪৫৫টি কলেজ নিয়ে যাত্রা শুরু করেছিল জাতীয় বিশ্ববিদ্যালয়। সংখ্যার দিক থেকে দেশের উচ্চশিক্ষায় এখন সবচেয়ে বড় প্রতিষ্ঠান এটি। কিন্তু শিক্ষার মান ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে পিছিয়ে আছে। শিক্ষক ও শ্রেণিকক্ষের সংকট, অনিয়মিত ক্লাস, শিক্ষার্থীদের কম উপস্থিতি—সব মিলিয়ে মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সারা দেশে বিস্তৃত অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২ হাজার ৩১৮। শিক্ষার্থী প্রায় ৪০ লাখ, যা দেশের উচ্চশিক্ষায় মোট শিক্ষার্থীর প্রায় ৭০ শতাংশ সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষাবিদেরা বলছেন, কলেজ ও শিক্ষার্থী বাড়লেও সেই সঙ্গে তাল মিলিয়ে বাড়েনি শিক্ষার মান। কলেজগুলোতে পড়াশোনার ঘাটতি স্পষ্ট। অপরিকল্পিতভাবে উচ্চশিক্ষার সম্প্রসারণের কারণে এই বিশ্ববিদ্যালয় থেকে পাস করা বিপুলসংখ্যক শিক্ষার্থী কাজ পাচ্ছেন না। পাস করা গ্র্যাজুয়েটদের প্রায় ২৮ শতাংশই বেকার থাকেন। বিশ্ববি…

পুরো প্রতিবেদন পড়ুন

বরিশালে শিক্ষার্থী ও নারীদের দারুণ উদ্যোগ

বরিশালে শিক্ষার্থী ও নারীদের দারুণ উদ্যোগ

ইচ্ছাশক্তি ও সৃজনশীলতা থাকলে সামান্য পুঁজি দিয়েও যে প্রান্তিক মানুষের জীবনে বড় পরিবর্তন আনা যায়, তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বরিশালের পাঁচ শিক্ষার্থী। কীর্তনখোলা নদীর তীরের স্টেডিয়াম কলোনির নিম্নবিত্ত নারীদের ঘিরে তাঁদের গড়ে তোলা উদ্যোগ ‘প্রজেক্ট প্রেরণা’ কেবল কিছু পরিবারের অভাবই দূর করছে না, বরং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার এক অনুকরণীয় মডেল হয়ে উঠেছে। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, স্টেডিয়াম কলোনির দুই শতাধিক নারীর অনেকেরই …

পুরো প্রতিবেদন পড়ুন

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২৮ নভেম্বর, শনিবার। গতকাল শুক্রবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ। গভীর রাতে ঢাকার আবাসিক হোটেলে ঢুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত, ব্যবস্থাপক নিহত, আহত ২ রাজধানীর পুরান ঢাকার টিকাটুলির হোটেল ওসমানী ইন্টারন্যাশনালে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় হোটেলটির ব্যবস্থাপক নাঈমুর রহমান নিহত হয়েছেন। নাঈমুরকে বাঁচাতে গিয়ে গুরুতর আ…

পুরো প্রতিবেদন পড়ুন

৫০ ওভার খেলার সংগ্রাম, ওপেনিংয়ে ‘এক্সপেরিমেন্ট’—দক্ষিণ আফ্রিকায় কী অপেক্ষা করছে বাংলাদেশের

৫০ ওভার খেলার সংগ্রাম, ওপেনিংয়ে ‘এক্সপেরিমেন্ট’—দক্ষিণ আফ্রিকায় কী অপেক্ষা করছে বাংলাদেশের

ওয়ানডেতে বাংলাদেশ কেমন খেলছে? মাঝে চার টেস্টের ডামাডোলে অনেকের স্মৃতিতে তা একটু ধূসরই হয়ে যাওয়ার কথা। তাঁদের জন্য মনে করানো, এই সংস্করণে অবস্থা এতটাই খারাপ যে গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারের পর মেহেদী হাসান মিরাজকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছিল বিসিবি। এতেও যে সমস্যার সমাধান করা গেছে, তা নয়। গত মাসে ত্রিদেশীয় সিরিজে দুই ম্যাচে আফগানিস্তান ও জিম্বাবুয়ের কাছেও বাজেভাবে হেরেছে বাংলাদেশ। আগামী মঙ্গলবার শুরু দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে ছয়টি পরিবর্তন আসার…

পুরো প্রতিবেদন পড়ুন

জাহাঙ্গীরনগরে অতিথি পাখির মেলা

জাহাঙ্গীরনগরে অতিথি পাখির মেলা

শীতের আগমনী বার্তার সঙ্গেই দূরদেশ থেকে ডানায় ভর করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেকগুলোতে হাজির হয়েছে অতিথি পাখির ঝাঁক। ক্যাম্পাসের জলাশয়গুলো এখন মুখর পাখির কলকাকলিতে। কখনো দল বেঁধে নীল আকাশে ওড়াউড়ি, কখনো আপন খেয়ালে স্বচ্ছ জলে ডুবসাঁতার—সব মিলিয়ে ক্যাম্পাসে নেমে এসেছে এক মায়াবী পরিবেশ। কেউ কেউ আবার নিশ্চিন্তে পালকের ভেতর মুখ গুঁজে মিষ্টি রোদ পোহাতে ব্যস্ত। পাখিদের জলকেলি, ওড়াউড়ি আর বিচরণে মুখর হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শীতের শুরুতেই ক্যাম্পাসের ল…

পুরো প্রতিবেদন পড়ুন

ময়মনসিংহে ছয় গ্রামে মাঠের পর মাঠ লেবুর বাগান, প্রতিদিন বিক্রি অন্তত ২৫ লাখ টাকা

ময়মনসিংহে ছয় গ্রামে মাঠের পর মাঠ লেবুর বাগান, প্রতিদিন বিক্রি অন্তত ২৫ লাখ টাকা

যেদিকে চোখ যায়, লেবুগাছ। বাড়ির আঙিনা থেকে বিস্তীর্ণ মাঠ পর্যন্ত সবুজ বাগান। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের ছয় গ্রামে গত প্রায় দেড় যুগে লেবু হয়ে উঠেছে প্রধান অর্থকরী ফসল। প্রতিদিন এলাকায় বসছে লেবুর হাট, আসছেন দেশের নানা জেলার পাইকারেরা। কৃষি বিভাগের হিসাবে, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ৯৫ কোটি টাকার লেবু উৎপাদনের সম্ভাবনা রয়েছে। বাজার অনুকূলে থাকলে বেচাকেনার পরিমাণ ১০০ কোটি টাকা ছাড়াতে পারে। কিন্তু প্যাকেজিং, সংরক্ষণ ও পরিবহনের ঘাটত…

পুরো প্রতিবেদন পড়ুন
দৈনিক দেশপটিকা10 / 15
দৈনিক দেশপটিকা
২০২৬-১১-২৮ডিজিটাল সংস্করণপৃষ্ঠা ১১ / ১৫

ভেতরের পাতা · বিস্তারিত

বিজয়ের বইমেলায় মুক্তিযুদ্ধের স্মৃতি

বিজয়ের বইমেলায় মুক্তিযুদ্ধের স্মৃতি

বাঙালির চিরগৌরবের অর্জন মহান মুক্তিযুদ্ধের বিজয় সামনে রেখে শুরু হলো প্রথমা প্রকাশনের ‘বিজয়ের বইমেলা ২০২৬’। গতকাল শুক্রবার ছুটির দিনের বিকেলে বাংলা একাডেমি চত্বরে মেলার উদ্বোধন করেন বিশিষ্ট কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। তিনি বলেছেন, মানুষের মনোজগতের বিকাশের জন্য বই পড়ার কোনো বিকল্প নেই। একসময় রাজধানীতে রাস্তায় রাস্তায় বই বিক্রি হতো। অনেক মানুষ সেখান থেকে বই কিনে পড়েছেন। এখন সুন্দর সুন্দর দোকান হয়েছে, কিন্তু বইয়ের পাঠক কমে গেছে। এ আয়োজন পাঠক সৃষ্টিতে সহায়ক হবে বলে তিনি মন্তব্য করেন। প্রথমা প্রকাশন বাংলা একাডেমির মাঠে মহান বিজয় দিবসের গৌরব উদ্‌যাপন উপলক্ষে ২০২৩ সাল থেকে ‘বিজয়ের বইমেলা’ আয়োজন করে আসছে। একাডেমি চত্বরে বর্ধমান হাউসের উত্তর পাশের আমগাছতলায় তৈরি করা হয়েছে বইয়ের সুপরিসর স্টল। আর উত্তর পাশের বারান্দায় জাতীয় পতাকার লাল-সবুজ রং ব্যবহার করে সাজানো হয়েছে অনুষ্ঠানের সুদৃশ্য মঞ্চ। বাংলা একাডেমির মেট্রোরেল স্টেশনের বিপরীত পাশের প্রবেশপথে …

পুরো প্রতিবেদন পড়ুন

লয়্যালিটি ফ্যাক্ট

লয়্যালিটি ফ্যাক্ট

সদ্য একখানা ইন্টারভিউ দিয়ে টং দোকানে বসে চা খাচ্ছিলাম। যে বেশভূষায় বসে আছি, তাতে ইটালিয়ান কোনো কফি শপে অর্কেস্ট্রা শুনে শুনে মোকা নয়তো এসপ্রেসো খেলে হয়তো ব্যাপারটা বেশ মানানসই হতো। দিতে এসেছিলাম আইটি এক্সিকিউটিভের ইন্টারভিউ; রিক্রুটার আমায় ‘তিউনিশিয়ার রাজধানী’, ‘ভুটানের প্রধানমন্ত্রী’, ‘থাইল্যান্ডের মুদ্রার নাম’ জিজ্ঞেস করে শেষে ‘স্যালারি এক্সপেকটেশন কত?’তে গিয়ে থামলেন। স্যালারি এক্সপেকটেশন বলার পর জানালেন, কোম্পানির সঙ্গে লয়ালিটি কন্ট্রাক্ট সাইন ক…

পুরো প্রতিবেদন পড়ুন

চাষী নজরুলের ‘সুভা’ কি শুধু এক বোবা মেয়ের গল্প, নাকি আরও কিছু

চাষী নজরুলের ‘সুভা’ কি শুধু এক বোবা মেয়ের গল্প, নাকি আরও কিছু

রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ‘সুভা’ গল্পকে অনবদ্য চলচ্চিত্রায়িত করেছিলেন কিংবদন্তি পরিচালক চাষী নজরুল ইসলাম। এ ধরনের সাহিত্যনির্ভর চলচ্চিত্রায়ণে তিনি ছিলেন একপ্রকার সিদ্ধপুরুষ। আমাদের বঙ্গ ভান্ডারে এমন সব সৃষ্টির রসদ আছে, বাঙালি পরিচালকদের অন্য কোথাও গিয়ে কাহিনি হাতড়ানোর প্রয়োজনই পড়ে না। মননশীল পরিচালকদের একটা দায় বা দায়িত্বও থেকে যায় সেই অমূল্য সুসাহিত্যকে চলচ্চিত্রে রূপ দেওয়ার। বাংলাদেশের প্রথম শ্রেণির পরিচালকদের মধ্যে অন্যতম চাষী নজরুল ইসলাম অত্যন্ত দক্ষত…

পুরো প্রতিবেদন পড়ুন

ব্যাংকের চাকরি ছেড়ে কারুপণ্যের ব্যবসা, এখন মাসে বিক্রি ১৫ লাখ টাকা

ব্যাংকের চাকরি ছেড়ে কারুপণ্যের ব্যবসা, এখন মাসে বিক্রি ১৫ লাখ টাকা

উপহার মানেই বাজার থেকে কোনো পণ্য কিনে দেওয়া নয়। উপহারটি হতে পারে ছবি দিয়ে তৈরি একটি কার্ড, নাম বা পছন্দের নকশা বসানো একটি মগ কিংবা দেশের ঐতিহ্যবাহী রিকশাচিত্রে সাজানো কোনো স্মারক। উপহারটি যেন বিশেষ হয়, আর যিনি পান, তাঁর কাছে যেন দীর্ঘদিন স্মৃতি হয়ে থাকে—এমন ভাবনা থেকেই ২০২০ সালে যাত্রা শুরু করেন ফারজানা ইসলাম মৌরি। মাত্র ৩ হাজার টাকা পুঁজি নিয়ে নিজের বাসার ডাইনিং বা খাবার টেবিলে বসে শুরু করেছিলেন নিজের হাতে উপহারের কার্ড তৈরির ব্যবসা। সে ব্যবসার পরিধি মোটা…

পুরো প্রতিবেদন পড়ুন

বাবাকে বলেছিলেন, ‘আমি ভালো আছি, দোয়া করিও’, দুদিন পর এল ছেলের মৃত্যুর খবর

বাবাকে বলেছিলেন, ‘আমি ভালো আছি, দোয়া করিও’, দুদিন পর এল ছেলের মৃত্যুর খবর

সৌদি আরবপ্রবাসী আশরাফ উদ্দিন (২৬) গত মঙ্গলবার রাতে ফোন করেছিলেন বাবা মফিজ উদ্দিনকে। বলেছিলেন, ‘আমি ভালো আছি, দোয়া করিও।’ ছেলের সঙ্গে সেটিই ছিল বাবার শেষ কথা। দুদিন পর গতকাল শুক্রবার দুপুরে এল ছেলের মৃত্যুর খবর। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আশরাফ উদ্দিন। তাঁর মৃত্যুর খবর প্রথমে বড় ভাইয়ের কাছ থেকে জানতে পারেন চাচা মীর হোসাইন। আশরাফের বড় ভাই মাঈন উদ্দিনও সৌদি আরবে থাকেন। একই দুর্ঘটনায় নিহত হয়েছেন আশরাফের সহকর্মী ও ফ্রিজ…

পুরো প্রতিবেদন পড়ুন

হরমুজে মাইনের আঘাতে তেলবাহী দুটি ট্যাংকারে বিস্ফোরণ ও আগুন: আইআরজিসি

হরমুজে মাইনের আঘাতে তেলবাহী দুটি ট্যাংকারে বিস্ফোরণ ও আগুন: আইআরজিসি

ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালিতে নৌ-মাইনের আঘাতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওমানের খাসাব বন্দরের কাছে এবং হরমুজ প্রণালির পূর্ব অংশে এ ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবিতে প্রচারিত আইআরজিসির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। আইআরজিসির নৌবাহিনী জানায়, ঘটনার কয়েক ঘণ্টা আগে ওমানের খাসাব বন্দরের প্রবেশমুখে একটি ট্যাংকার মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এর কিছুক্ষণ পর …

পুরো প্রতিবেদন পড়ুন
দৈনিক দেশপটিকা11 / 15
দৈনিক দেশপটিকা
২০২৬-১১-২৮ডিজিটাল সংস্করণপৃষ্ঠা ১২ / ১৫

ভেতরের পাতা · বিস্তারিত

সম্রাট আওরঙ্গজেবের জাহাজে চরম নৃশংসতা চালান এক জলদস্যু, তাঁর পরিণতি আজও রহস্যঘেরা

সম্রাট আওরঙ্গজেবের জাহাজে চরম নৃশংসতা চালান এক জলদস্যু, তাঁর পরিণতি আজও রহস্যঘেরা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জোনস বিচ। সমুদ্রপ্রেমীদের ভিড় লেগেই থাকে সেখানে। তবে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে গিয়ে কারও মনে কি প্রশ্ন জাগে, কেন সৈকতের এই নাম? অনেকের মনেই হয়তো জাগে। অনেকেই হয়তো এটাও জানেন, ৪০০ বছর আগে সমুদ্রে দাপিয়ে বেড়ানো নাবিক টমাস জোনসের নামে এ সৈকতের নামকরণ হয়েছিল। সম্প্রতি টমাস জোনসকে নিয়ে কিছু চমকপ্রদ তথ্য দিয়েছেন মার্কিন ইতিহাসবিদ জেমস বেইলি। তাঁর ধারণা, জোনসের সঙ্গে জড়িয়ে আছে ১৭ শতকের এক কুখ্যাত জলদস্যুর নাম। ওই জলদস্যু ছিলেন সে সময় ‘কিং অব পাইরেটস’ বা ‘জলদস্যুরাজ’ হিসেবে পরিচিত হেনরি অ্যাভেরি। তিনি আর কারও নয়, মোগল সম্রাট আওরঙ্গজেবের জাহাজ লুট করেছিলেন। এই লুটের ঘটনায় টমাস জোনস কীভাবে জড়িয়ে পড়েছিলেন, তাঁর নামে যুক্তরাষ্ট্রে সৈকত কেন হলো, তা পরে জানা যাবে। আমাদের মূল আগ্রহের বিষয় হলো সম্রাট আওরঙ্গজেবের জাহাজে জলদস্যুতা ঘিরে। মোগল সাম্রাজ্যের সবচেয়ে বড় সেই জাহাজটি আবার ফিরছিল পবিত্র মক্কা থেকে হজফেরত যাত্রীদের নিয়ে। …

পুরো প্রতিবেদন পড়ুন

সেই গারনাচো এখন ১২ জনের বদলি দলেও জায়গা পান না

সেই গারনাচো এখন ১২ জনের বদলি দলেও জায়গা পান না

একসময় তাঁকে ঘিরে ছিল উচ্চাশা। ক্লাব ফুটবলে, আর্জেন্টিনা দলেও। কিন্তু সেই আলেহান্দ্রো গারনাচো এখন অ্যাস্টন ভিলার একাদশে তো দূরের কথা, জায়গা পাচ্ছেন না ১২ জনের বদলি খেলোয়াড়ের তালিকাতেও। চেলসি থেকে ধারে ভিলায় যোগ দেওয়ার চার মাসের মাথায় তাঁর ভবিষ্যৎও অনিশ্চিত। দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন বলছে, জানুয়ারির দলবদলে গারনাচোকে ছেড়ে দিতে পারে ইংলিশ ক্লাবটি। চাইলেই যে বিদায় করা যাবে, তা নয়। চেলসির সঙ্গে সমঝোতা এবং বিদেশি কোনো ক্লাবের আগ্রহ—দুটিই প্রয়োজন। কারণ, মৌসুম শেষ…

পুরো প্রতিবেদন পড়ুন

ইলিয়াড ও ওডিসি: যুদ্ধ, বীরত্ব ও ঘরে ফেরার মহাকাব্য

ইলিয়াড ও ওডিসি: যুদ্ধ, বীরত্ব ও ঘরে ফেরার মহাকাব্য

মানুষের চিন্তা ও জীবন এবং পুরো পৃথিবীকে বদলে দেওয়া ১০০টি কালজয়ী বই নির্বাচন করেছেন ওয়ান হানড্রেড বুকস দ্যাট চেঞ্জড দ্য ওয়ার্ল্ড–এর লেখক। সে বই থেকে নিয়মিত এই লেখা। অনুবাদ করেছেন নূরুননবী শান্ত প্রায় তিন হাজার বছর আগে প্রাচীন গ্রিসের এক রহস্যময় অন্ধ ব্যক্তি রচনা করেছিলেন দুটি অসাধারণ মহাকাব্য। পাশ্চাত্য সাহিত্যের এই যুগান্তকারী দুই গ্রন্থে বর্ণিত হয়েছে নিষ্ঠুর অবরোধের শিকার এক নগরের বীরগাথা এবং এক যোদ্ধার ঘরে ফেরার দীর্ঘ ও বিপৎসংকুল অভিযাত্রা। হোমার সম্পর্ক…

পুরো প্রতিবেদন পড়ুন

শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৮ আমল

শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৮ আমল

মানুষের প্রকাশ্য শত্রুর পাশাপাশি রয়েছে এক অদৃশ্য শত্রু—শয়তান। মানুষের ইমান ও আমল নষ্ট করাই তার প্রধান লক্ষ্য। কখনো সে মানুষকে পাপের প্রতি আকৃষ্ট করে, কখনো ভালো কাজ থেকে বিরত রাখে, আবার কখনো মনে নানা ধরনের সন্দেহ ও কুমন্ত্রণা সৃষ্টি করে। আল্লাহ মানুষকে সতর্ক করে বলেছেন, ‘নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু। সুতরাং তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো। সে তো তার দলবলকে আহ্বান করে, যাতে তারা জাহান্নামিদের অন্তর্ভুক্ত হয়।’ (সুরা ফাতির, আয়াত: ৬) শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে …

পুরো প্রতিবেদন পড়ুন

অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুল সিদ্ধান্ত নিতে পারেন কোন রাশির জাতক

অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুল সিদ্ধান্ত নিতে পারেন কোন রাশির জাতক

অধিকাংশ ক্ষেত্রে আপনিই আপনার ভাগ্যনিয়ন্ত্রক। গ্রহ-নক্ষত্রের প্রভাব জীবনে ভূমিকা রাখলেও আপনার সিদ্ধান্ত ও কর্মই চূড়ান্ত পরিণতি নির্ধারণ করে। সাহস, ধৈর্য ও সঠিক মানসিকতা আপনাকে যেকোনো পরিস্থিতিতে এগিয়ে নিয়ে যেতে পারে। প্রতি শনিবার ‘এ সপ্তাহের রাশিফল’ লিখছেন জ্যোতিষী চিন্ময় বড়ুয়া এ সপ্তাহের রাশিফল (২৮ নভেম্বর–৪ ডিসেম্বর ২০২৬) মেষ রাশি মেষ রাশিএ সপ্তাহে এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হতে পারেন, যা আপনাকে নিজের সীমাবদ্ধতা এবং প্রকৃত শক্তি নতুন করে চিনতে সাহায্য ক…

পুরো প্রতিবেদন পড়ুন

একটি ফুটবলের ব্যবচ্ছেদ

একটি ফুটবলের ব্যবচ্ছেদ

ফুটবল এমন এক আশ্চর্য বস্তু, যার পেছনে পৃথিবীর কোটি কোটি মানুষ ছোটে, অথচ কাছে পেলেই লাথি মারে। তাকে নিয়ে কারও উচ্ছ্বাসের শেষ নেই, কারও আবার অভিযোগের অন্ত নেই। বিষয়টি নিয়ে দীর্ঘ গবেষণার পর ফুটবলবিশারদেরা দুটি দলে বিভক্ত হয়ে পড়েছেন—আশাবাদী ও নৈরাশ্যবাদী। দুই দলের যুক্তিতর্ক শুনলে মনে হবে, তারা একই ফুটবল নয়, সম্পূর্ণ আলাদা দুটি বস্তু নিয়ে গবেষণা করছেন। দেখা যাক সেই গবেষণারই কিছু চমকপ্রদ ফলাফল। ব্যক্তিগতভাবে পছন্দ নয়গোয়েন্দা মন্টু হোমস ও উপহারটেস্ট ক্রিকেটাররা …

পুরো প্রতিবেদন পড়ুন
দৈনিক দেশপটিকা12 / 15
দৈনিক দেশপটিকা
২০২৬-১১-২৮ডিজিটাল সংস্করণপৃষ্ঠা ১৩ / ১৫

ভেতরের পাতা · বিস্তারিত

লাল শাপলার সৌন্দর্যে ডিবির হাওর

লাল শাপলার সৌন্দর্যে ডিবির হাওর

হেমন্তের সকালে সিলেটের জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর শাপলা বিলে ফুটেছে অসংখ্য লাল শাপলা। বিলের পানিতে ফুটে থাকা লাল শাপলা আর চারপাশের পাহাড়ঘেরা প্রাকৃতিক পরিবেশ মিলে তৈরি হয়েছে মনোরম দৃশ্য। এই সৌন্দর্য উপভোগ করতে সকাল থেকেই বিলে ভিড় করছেন দর্শনার্থীরা। কেউ নৌকায় চড়ে ঘুরে দেখছেন শাপলাভরা বিল, কেউ আবার কাছ থেকে দেখছেন ফুলের সৌন্দর্য। শাপলার ফাঁক দিয়ে নৌকা চালিয়ে ঘুরে বেড়ানোর আনন্দ উপভোগ করছেন অনেকে। ডিবির হাওরের শাপলা বিল এখন প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসু মানুষের কাছে আকর্ষণীয় গন্তব্য। গত বৃহস্পতিবার ছবিগুলো তোলা। হেমন্তের সকালে শাপলা বিল দেখতে আসছেন দর্শনার্থীরাশাপলাভরা বিলে পর্যটকদের ঘুরে বেড়ানোর বাহন এসব নৌকাপরিবারের সদস্যদের নিয়ে শাপলা বিল ঘুরে দেখছেন তাঁরাশাপলা বিলের এক পাশে দর্শনার্থীদের ছবি তোলার জন্য তৈরি করা হয়েছে বিশেষ কাঠামোপাহাড়ের কোলে লাল শাপলার গালিচার ওপর দিয়ে এগিয়ে চলছে নৌকাশাপলাভরা বিলে খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে একটি বকবিল…

পুরো প্রতিবেদন পড়ুন

৮৭ হাজার কোটি টাকার মালিক! অভিনেতা থেকে প্রযুক্তি–দুনিয়ার ধনকুবের

৮৭ হাজার কোটি টাকার মালিক! অভিনেতা থেকে প্রযুক্তি–দুনিয়ার ধনকুবের

হলিউডে পরিচিত মুখ অ্যাশটন কুচার। ‘দ্যাট সেভেন্টিজ শো’, ‘টু অ্যান্ড আ হাফ মেন’ কিংবা ‘নো স্ট্রিংস অ্যাটাচড’—বিভিন্ন সিনেমা ও টেলিভিশন সিরিজে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন। কিন্তু অভিনয়ের বাইরেও তাঁর আরেকটি পরিচয় আছে, যেটি নিয়ে এখন আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনা হচ্ছে। তিনি একজন প্রযুক্তি বিনিয়োগকারী। সেই পরিচয়ই এবার অ্যাশটন কুচারকে সম্ভাব্য ধনকুবেরদের কাতারে নিয়ে এসেছে। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ক্লডের নির্মাতাপ্রতিষ্ঠান অ্যানথ্রপিকে তাঁর সহপ্রতিষ্ঠিত …

পুরো প্রতিবেদন পড়ুন

বৈদ্যুতিক গাড়ির চাকার যত্নে যে ৭টি বিষয় খেয়াল রাখতে হবে

বৈদ্যুতিক গাড়ির চাকার যত্নে যে ৭টি বিষয় খেয়াল রাখতে হবে

পরিবেশবান্ধব ও আধুনিক যাতায়াতের পথে বৈদ্যুতিক গাড়ির জনপ্রিয়তা বাড়ছে। তবে কেবল পরিবেশের কথা ভাবলেই চলবে না, দীর্ঘমেয়াদি স্থায়িত্ব ও নিরাপদ যাত্রার জন্য বৈদ্যুতিক গাড়ির চাকা, ব্যাটারি এবং ব্রেক সিস্টেমের মতো গুরুত্বপূর্ণ অংশের যত্ন নেওয়া জরুরি। বৈদ্যুতিক গাড়ির চাকার রক্ষণাবেক্ষণ প্রচলিত জ্বালানিচালিত গাড়ির চেয়ে কিছুটা ভিন্ন ও সংবেদনশীল। আর তাই নিচের এই ৭টি বিষয় নিয়মিত খেয়াল রাখতে হবে। ১. ভারী ওজন ও তাৎক্ষণিক টর্কের প্রভাব বৈদ্যুতিক গাড়িতে যুক্ত থাকে শক্তিশা…

পুরো প্রতিবেদন পড়ুন

জমকালো পার্টি সাজে অনুপ্রেরণা হতে পারে স্পর্শিয়ার ইন্দো-ওয়েস্টার্ন লুক

জমকালো পার্টি সাজে অনুপ্রেরণা হতে পারে স্পর্শিয়ার ইন্দো-ওয়েস্টার্ন লুক

পার্টি কিংবা যেকোনো জমকালো রাতের আয়োজনে ফিউশনধর্মী সাজ যাঁরা পছন্দ করেন, তাঁদের জন্য অর্চিতা স্পর্শিয়ার এই লুকটি হতে পারে দারুণ অনুপ্রেরণা। অর্চিতা স্পর্শিয়া বিজ্ঞাপনজগতের পাশাপাশি অভিনয়েও পরিচিত মুখ। স্নিগ্ধ চেহারা আর ভিন্নধর্মী সৌন্দর্যের জন্য তিনি আলাদা করে নজর কাড়েন ভক্তদের। সিনেমা কিংবা নাটকে প্রচলিত সৌন্দর্যের ছক ভেঙে স্পর্শিয়া হাজির হন নতুনত্ব নিয়ে। তাই তাঁর প্রতিটি লুকই হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু। সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করা তাঁর নতুন সাজটিও…

পুরো প্রতিবেদন পড়ুন

আমেরিকা যেভাবে রাশিয়ার সঙ্গে সমঝোতার কথা ভাবছে

আমেরিকা যেভাবে রাশিয়ার সঙ্গে সমঝোতার কথা ভাবছে

গত অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকে ডিজেল আমদানির জন্য করা একটি চুক্তিকে ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনার ক্ষেত্রে এক বড় সাফল্য হিসেবে উপস্থাপন করেন। এই চুক্তির আওতায় তাঁর নিজের প্রশাসনের আরোপিত নিষেধাজ্ঞাই সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। অবশ্য পর্যবেক্ষকদের কাছে শুরু থেকেই স্পষ্ট ছিল যে এই কৌশলের মূল লক্ষ্য ছিল মার্কিন অর্থনীতিকে চাঙা করা এবং চলতি মাসের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয় ঠেকানো। ইউক্…

পুরো প্রতিবেদন পড়ুন

মেসির ভোট পেয়েছিলেন রিয়াল মাদ্রিদের এক খেলোয়াড়, রোনালদোর ভোট পেয়েছিলেন বার্সেলোনার একজন

মেসির ভোট পেয়েছিলেন রিয়াল মাদ্রিদের এক খেলোয়াড়, রোনালদোর ভোট পেয়েছিলেন বার্সেলোনার একজন

স্পেনে তাঁরা ছিলেন দুই মেরুর বাসিন্দা। একদিকে লিওনেল মেসি, অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদো। একজন বার্সেলোনার, অন্যজন রিয়াল মাদ্রিদের। এল ক্লাসিকোর উত্তাপ ছাপিয়ে তাঁদের ব্যক্তিগত দ্বৈরথ একসময় হয়ে উঠেছিল বিশ্ব–ফুটবলের সবচেয়ে বড় আকর্ষণ। ব্যালন ডি’অরের মঞ্চেও সেই লড়াইয়ের ছাপ। দুজন মিলে জিতেছেন ১৩টি ব্যালন ডি’অর। কিন্তু মজার ব্যাপার হলো, পুরস্কারের বিচারক হিসেবে দুজনের রুচিতে মিল খুঁজে পাওয়া ছিল প্রায় অসম্ভব। মেসি কখনো ভোট দেননি রোনালদোকে। রোনালদোও ভোট দেননি মেসি…

পুরো প্রতিবেদন পড়ুন
দৈনিক দেশপটিকা13 / 15
দৈনিক দেশপটিকা
২০২৬-১১-২৮ডিজিটাল সংস্করণপৃষ্ঠা ১৪ / ১৫

ভেতরের পাতা · বিস্তারিত

মার্কিন শুল্ক আরোপ হলে চাপে পড়তে পারে দেশের তিন খাত

মার্কিন শুল্ক আরোপ হলে চাপে 
পড়তে পারে দেশের তিন খাত

নতুন মার্কিন শুল্ক আরোপ হলে চাপে পড়তে পারে বাংলাদেশের তিনটি রপ্তানি আয়ের খাত—তৈরি পোশাক, জুতা এবং হোম টেক্সটাইল ও টেরিটাওয়েল। বিষয়টি নিয়ে এসব খাতের উদ্যোক্তারা দুশ্চিন্তায় পড়েছেন। উদ্যোক্তারা বলছেন, পোশাক খাতে মজুরি বাড়ানোর কারণে এখন পোশাক দাম বাড়িয়ে নেওয়ার জন্য দর-কষাকষির সময়। এমন সময়ে নতুন শুল্কের কথা বলে মার্কিন ক্রেতারা বাড়তি দাম দিতে চাইবে না। অন্যদিকে কোনো প্রতিযোগী দেশের শুল্কহার বাংলাদেশের চেয়ে কম হলে তারা এগিয়ে যাবে। এ ক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে রয়েছে পাকিস্তান। তাদের ওপর নতুন শুল্ক আরোপের কথা বলেনি যুক্তরাষ্ট্র। বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যানুযায়ী, গত ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ৪ হাজার ৩৮০ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ৯০৫ কোটি ডলারের পণ্যের গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র, যা মোট রপ্তানি আয়ের ২০ শতাংশ। যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যের প্রায় ৮৬ শতাংশই তৈরি পোশাক। এ ছাড়া জুতা এবং হোম টেক্…

পুরো প্রতিবেদন পড়ুন

আজ টিভিতে যা দেখবেন (২৮ নভেম্বর ২০২৬)

আজ টিভিতে যা দেখবেন (২৮ নভেম্বর ২০২৬)

ক্রাইস্টচার্চে চলছে নিউজিল্যান্ড–ভারত দ্বিতীয় টেস্ট। রাতে লা লিগায় রিয়াল মাদ্রিদ খেলবে আলাভেসের বিপক্ষে। আছে ইংলিশ প্রিমিয়ার লিগ ও ফ্রেঞ্চ লিগ আঁর ম্যাচও। ক্রাইস্টচার্চ টেস্ট: ২য় দিন নিউজিল্যান্ড–ভারত ভোর ৪টা, সনি স্পোর্টস ১ ও ৫ ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যান ইউনাইটেড–ব্রেন্টফোর্ড রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ইপসউইচ–অ্যাস্টন ভিলা রাত ১১–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১ লা লিগা এলচে–আতলেতিকো রাত ১১–৩০ মি., টি স্পোর্টস রিয়াল মাদ্রিদ–আলাভেস রাত ২টা, টি স্পোর্…

পুরো প্রতিবেদন পড়ুন

এআই যখন এআইয়ের চাকরি খায়!

এআই যখন এআইয়ের চাকরি খায়!

এআই নাকি মানুষের চাকরি খেয়ে দেবে, এ কথা শুনতে শুনতে কান একদম ঝালাপালা হয়ে গেল। চায়ের দোকান থেকে শুরু করে ফেসবুকের কমেন্ট বক্স, সব জায়গায় একই তর্কবিতর্ক আর আতঙ্ক। কিন্তু আজ নিজের কম্পিউটারের স্ক্রিনে যা দেখলাম, তার জন্য আমি তো দূরের কথা, খোদ এআইয়ের প্রতিষ্ঠাতারাও হয়তো প্রস্তুত ছিলেন না! দুপুরের দিকে একটা জরুরি কাজ ছিল। ভাবলাম, নিজে এত খাটাখাটনি না করে আমার বিশ্বস্ত এআইটাকে দিয়ে করিয়ে নিই। কম্পিউটারের স্ক্রিন অন রেখে তাকে কাজটা বুঝিয়ে দিয়ে একটু বাইরে গেলাম হ…

পুরো প্রতিবেদন পড়ুন

হুট করেই আলোচনায়, কে এই পূর্ণিমা

হুট করেই আলোচনায়, কে এই পূর্ণিমা

গিরগিটি সিনেমায় অভিনয় করছেন তরুণ অভিনেত্রী পূর্ণিমা বৃষ্টি। ঢাকা ড্রিম সিনেমায় দেখা গেছে তাঁকে। চলচ্চিত্রের বাইরে টিভি নাটকের নিয়মিত মুখ তিনি। ছোটবেলায় নিয়মিত পত্রিকা পড়তেন তাঁর দাদা। বাড়িতে প্রতিদিন আসত দু-তিনটি পত্রিকা। সেসব পত্রিকার বিনোদন পাতায় বড় বড় অভিনয়শিল্পীর ছবি দেখতেন তিনি। ছবিগুলোর দিকে তাকিয়ে মনে মনে ভাবতেন, একদিন যদি তাঁকেও এভাবে দেখা যেত! তখনো অভিনয়ের জগতে পা রাখেননি। গান শিখতেন, আর মনে মনে লালন করতেন পত্রিকার পাতায় নিজের ছবি দেখার স্বপ্ন। সে…

পুরো প্রতিবেদন পড়ুন

শীতে বাড়ে কোষ্ঠকাঠিন্য: লাইফস্টাইলের পরিবর্তনে এড়ানো যায় এই সমস্যা

শীতে বাড়ে কোষ্ঠকাঠিন্য: লাইফস্টাইলের পরিবর্তনে এড়ানো যায় এই সমস্যা

শীতে কোষ্ঠকাঠিন্য বাড়ার পেছনে থাকে কিছু ছোট ছোট অভ্যাস। সেগুলো বদলালেই অনেকটা স্বস্তি মেলে। শীতে কোষ্ঠকাঠিন্য বাড়ে। এটা জেনে অনেকে অবাক হতে পারেন। তবে এর প্রধান কারণ পানিশূন্যতা। এর সঙ্গে আছে আরও কিছু অভ্যাস ও খাবারদাবার, যা আমরা প্রায় না জেনেই করে থাকি। অবশ্য ভালো খবর হলো, সামান্য পরিবর্তনেই এই সমস্যা অনেকটা সমাধান করা যায়। শীতে যে কারণে কোষ্ঠকাঠিন্য বাড়ে পানি কম খাওয়া শীতে আবহাওয়া শুষ্ক থাকে, অথচ তৃষ্ণাবোধ কমে যায়। ফলে পানি পানের আগ্রহও কমে, আর শরীরের পা…

পুরো প্রতিবেদন পড়ুন

সেপটিক ট্যাংকে কী গ্যাস থাকে, এই গ্যাস থেকে কীভাবে নিরাপদ রাখা যায়

সেপটিক ট্যাংকে কী গ্যাস থাকে, এই গ্যাস থেকে কীভাবে নিরাপদ রাখা যায়

মুঠোফোনটা হঠাৎ সেপটিক ট্যাংকে পড়ে গেছে। সেটি তুলতে একজন নিচে নামলেন। কিছুক্ষণ পর তাঁর কোনো সাড়া নেই। তাঁকে উদ্ধার করতে আরেকজন নামলেন। তিনিও অচেতন। এভাবে একে একে কয়েকজন মানুষ ট্যাংকের ভেতরে ঢুকে পড়লেন। শেষ পর্যন্ত তাঁদের কেউই আর জীবিত ফিরলেন না। বাংলাদেশে এমন ঘটনা বারবার ঘটছে। ২০২৫ সালের জুলাইয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি সেপটিক ট্যাংকে মুঠোফোন তুলতে গিয়ে চারজনের মৃত্যু হয়। একই বছরের আগস্টে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় ট্যাংকে নেমে প্রাণ হারান তিন শ্রমিক।…

পুরো প্রতিবেদন পড়ুন
দৈনিক দেশপটিকা14 / 15
দৈনিক দেশপটিকা
২০২৬-১১-২৮ডিজিটাল সংস্করণপৃষ্ঠা ১৫ / ১৫

ভেতরের পাতা · বিস্তারিত

খরার মধ্যেও টিকে থাকবে চা গাছ, সম্ভাবনা দেখাচ্ছে বাকৃবি ও বিটিআরআইয়ের গবেষণা

খরার মধ্যেও টিকে থাকবে চা গাছ, সম্ভাবনা দেখাচ্ছে বাকৃবি ও বিটিআরআইয়ের গবেষণা

জলবায়ু পরিবর্তনের প্রভাবে কখনো অনিয়মিত বৃষ্টিপাত, কখনো দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ, আবার কখনো তীব্র খরা দেখা দিচ্ছে। আবহাওয়ার এমন খেয়ালি আচরণ বাংলাদেশের কৃষির জন্য ক্রমেই বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে দেশের অন্যতম প্রধান অর্থকরী ফসল চায়ের ওপরও। বিশেষ করে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও চট্টগ্রামের চা-বাগানগুলোতে পর্যাপ্ত বৃষ্টিপাত না হলে চা গাছের নতুন কুঁড়ি গজানো, পাতার বৃদ্ধি এবং সার্বিক উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। কিন্তু তীব্র খরার মধ্যেও যদি কোনো চায়ের জাত বা জিনোটাইপ স্বাভাবিকভাবে টিকে থাকতে পারে, তবে কেমন হয়? এমনই এক আশাব্যঞ্জক সম্ভাবনার সন্ধান দিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের (বিটিআরআই) একদল গবেষক। তাঁদের যৌথ গবেষণায় চায়ের পাঁচটি জিনোটাইপ ও একটি প্রচলিত জাতের তুলনামূলক মূল্যায়ন করা হয়েছে। এতে বি/৮/৯৩ নামের একটি জিনোটাইপকে সবচেয়ে বেশি খরাসহিষ্ণু হিসেবে শনাক্…

পুরো প্রতিবেদন পড়ুন
দৈনিক দেশপটিকা15 / 15