29 Nov 2026 · স্বাধীন সংবাদমাধ্যম
দৈনিক দেশপটিকা - দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সত্য · সংবাদ · সমাজ দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সংবাদ সর্বশেষ আপডেট
আজকের সংবাদ
পঞ্চগড় হানাদার মুক্ত দিবস পালিতশীতের শুরুতেই শীতার্ত মানুষের পাশে নীলফামারী জেলা প্রশাসন, শুরু শীতবস্ত্র বিতরণস্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রীরায়গঞ্জে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভাবিএনপি-জামায়াতের গোটা দশেক মা'রি হালাইতে হইবো তাহেরপুএ বিপ্লবের অডিও ফাঁসসবাই ফাউল করলে ম্যাচ চালানো যায় না: সিইসিশিল্পাঞ্চলে ফিরছে কর্মচাঞ্চল্য, গাজীপুরে বন্ধ ৪২ কারখানাদীর্ঘ ২৫ বছর জনসেবায় নিবেদিত মৌলভী হাজী মো. ইউনুছ মেম্বারের মৃত্যু, শোক প্রকাশ প্রতিদিনের কাগজেরদক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন: সভাপতি ইকবাল, সম্পাদক জাকিরবসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির ৩৬তম বার্ষিক সভা অনুষ্ঠিতবাঙ্গরা খামারগ্রামে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিতকালিয়াকৈরে রিসোর্টে অভিযান, বিদেশি মদসহ গ্রেপ্তার ২নওগাঁর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ ছুফি উল্লাহ১৮ দিনে পোশাক রপ্তানির বিশাল অর্ডার হারাল বাংলাদেশ, সুযোগ নিল ভারতডিএমপির অভিযানে ৪৪২ জন গ্রেপ্তার, উদ্ধার ককটেল-ইয়াবামোল্লাহাটে আ.লীগ-বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ামিরপুর-পল্টনের পর এবার ভাসানটেকে বাসে আগুন১৯৭১ সালে বাঙালিদের নয়, পাকিস্তানকে দুর্বল করাই ছিল ভারতের লক্ষ্য: স্পিকারনির্বাচন সামনে রেখে আজ ১৮ দলের সঙ্গে ইসির সংলাপসাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও ২ শ্যালক আটকশাহজালাল ইসলামী ব্যাংকে ৩ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারি?জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক৪০ জনের বক্তব্য ও ভিডিও যাচাই, এক মাসেও কাটেনি তাহসিফের মৃত্যুরহস্যভুয়া ঠিকানায় কোকোলার ৬৪৬ কোটি টাকা লেনদেনবন্ধুদের পরামর্শে রেস্তোরাঁ খুলেছিলেন জিম, তারপর যা হলোতিন হৃৎপিণ্ড, নীল রক্ত নিয়ে অক্টোপাস কী করেএকটি স্কেচবুক থেকে হাজারো গল্পের জগৎভালো চাকরি আর বিয়ের আশ্বাসে সাগরপথে নেওয়া হচ্ছিল মালয়েশিয়া, ৩১৭ জন উদ্ধার, আটক ৭ইরানের বিরুদ্ধে ইরাক কি ট্রাম্পের হাতিয়ার হয়ে উঠছেইসলামের প্রথম মসজিদ, মহানবী (সা.) যা নিজ হাতে গড়েছেনপ্রাথমিক-মাধ্যমিকের শিক্ষাক্রমে আবার বড় পরিবর্তন হচ্ছে, নতুন বই ২০২৮ সালেকিশোরের সাইকেল-জুতা পড়ে ছিল পাড়ে, পুকুরে মিলল মরদেহনগ্নতা চরিত্রকে জীবন্ত করে তোলার উপকরণ, নিজেকে প্রদর্শনের মাধ্যম নয়: মনিকা বেলুচ্চিবিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ–৯: পড়ার বিষয় হিসেবে কেন বেছে নেবেন আন্তর্জাতিক সম্পর্কসোহরাওয়ার্দীতে নয়, নয়াপল্টনে হবে বিএনপির মঙ্গলবারের সমাবেশসন্ত্রাসবিরোধী আইনের মামলায় মনিরুলের স্ত্রী ও দুই শ্যালককে গ্রেপ্তার দেখাল পুলিশখুলনা কর আপিল অঞ্চলে চাকরি, ১০ জেলার আবেদনকারীদের সুযোগহাতির তাণ্ডব থেকে ফসল রক্ষায় আসামের গ্রামে অভিনব উদ্যোগইউপি নির্বাচনে কেউ যাতে ‘ফাউল’ করার নিয়তে মাঠে না নামেন: সিইসিবেসরকারি বিনিয়োগে নতুন সম্ভাবনা কি তৈরি হবেশুধু নির্দিষ্ট এলাকায় নয়, ঢাকাজুড়েই নাভানার আবাসনের উদ্যোগজুরেলের লড়াই, বুমরার প্রত্যাবর্তনেও চালকের আসনে নিউজিল্যান্ডপ্রতিষ্ঠার ৫২ বছর পেরিয়েছে, সরকারি বিদ্যালয়টিতে নেই সুপেয় পানি ও শৌচাগারএইচএসসি সম্পূরক পরীক্ষা: গোপালগঞ্জের পরীক্ষা হবে ফরিদপুর ও মাদারীপুরেতরবারি দিয়ে বইয়ের পাতা উল্টে দিলেন ধূর্জটি মঙ্গলপেছন থেকে কাভার্ড ভ্যানের ধাক্কা, মহাসড়কে অটোরিকশাচালক ও এক নারী নিহতনোয়াখালীতে চলন্ত বাসে আগুন, ছড়িয়ে পড়েছে ভিডিওমৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ তেঁতুলিয়ায়, কত ডিগ্রি সেলসিয়াসনির্মাণসামগ্রীর চড়া দামে ব্যাহত নির্মাণগোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি১ কোটি টাকার বিলাসবহুল কামরায় কেটি পেরি ও জাস্টিন ট্রুডো, ভাইরাল ছবিবিএনপি নেতাদের আয়োজনে কনসার্ট, যাওয়ার পথে ‘শেখ হাসিনা আসবে’ স্লোগানআমার বাবা-মা আমাকে মাটি চিনিয়েছে: বিবি রাসেলআনন্দ-উচ্ছ্বাসে শিক্ষাবর্ষের বিদায়ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু, অপেক্ষা ‘অলৌকিক কিছুর’প্রতি বেলায় কি প্রোটিন খাওয়া জরুরিদেশে আবার হুপিং কাশি শনাক্ত, রাজধানীতেই পাঁচজনমার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট‘অনেক ছটফট করেছে ছেলেটা, কিছুই করতে পারিনি, শুধু সহ্য করেছি’রিয়াল হারলে সেটাই সবচেয়ে বড় খবর, গল্প বানানোর দরকার নেই: মরিনিও১০ হাজার রান, ৩৪ সেঞ্চুরির রেকর্ড—পাকিস্তানের ক্রিকেটে একাই এক ইতিহাস ইউনিস খানজলাবদ্ধতায় মৃতপ্রায় মাঠে প্রাণ ফেরাল বন্ধুসভাহোক কলরব, বউগুলো সব লাল না হয় নীল হলো ক্যানরোজার পণ্য সরবরাহে স্বস্তি, দুশ্চিন্তা সয়াবিন তেল নিয়েপদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, যুবলীগের কর্মী নিহতভিডিও নির্মাতাদের জন্য নতুন সুবিধা আনল এক্সট্রাম্প কি আবার অভিশংসনের মুখে পড়তে পারেনজুলাই বিপ্লবের জ্ঞানগর্ভ বয়ানএএফএমসিসহ ৭ আর্মি-নেভি মেডিকেলে ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন শুরু ২৯ নভেম্বরকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৫ নেতা-কর্মীসহ ৪৪২ জন গ্রেপ্তার: ডিএমপিশ্রীপুরে ইউএনওর বাসভবনের সামনে ও মাওনা উড়ালসেতুর নিচে ককটেল বিস্ফোরণ‘সুদমুক্ত লেনদেন ছাড়া পূর্ণাঙ্গ মুমিন হওয়া সম্ভব নয়’আড়াই বছরেও চালু হয়নি সাড়ে ৩৫ লাখ টাকার কমিউনিটি ক্লিনিকজাফলংয়ের পাথরে শিলপাটার কারুকাজবাসযোগ্য পৃথিবীর অসমাপ্ত অঙ্গীকারঅস্থির সময়কোটি কোটি লাল কাঁকড়া ক্রিসমাস দ্বীপ ছেড়ে চলে যাচ্ছেমুশফিকুর রহিম: কানটুপি পরা সেই কিশোর থেকে টেস্টের অনুপ্রেরণাস্ট্রিমার কারা, কেন স্ট্রিমিংয়ের দিকে ঝুঁকছেন কনটেন্ট ক্রিয়েটররাসাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ও তাঁর দুই ভাই আটকগাছ থেকে পাঠাগার, মানুষের বিপদেও ‘অক্সিজেন’জর্জ হ্যারিসন: যে কণ্ঠে বিশ্ব শুনেছিল বাংলাদেশের নামবাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধঅদক্ষতা ও অবহেলায় রাষ্ট্রের অর্থ অপচয়নীতি ও বাস্তবায়নের মেলবন্ধন জরুরিএক দিনে ফুরাল না আনন্দ, আরেকটু বেশি সময় চাই জলধারায়মেহগনির বাক্সে মৃত ছোট্ট সন্তান, শিরোপার আড়ালে লুকানো এক বাবার কান্নাসই-সাবুদের দিনে পান্নাখচিত গয়নায় মিমির আভিজাত্যময় লুক, আসল চমক কলমের ডিজাইনেসন্তানের উচ্চশিক্ষার খরচ, জন্মের পর থেকেই টাকা জমাবেন কীভাবেপ্রিয় অপমান‘তোকে ঢাকা শহরের যেখানেই পাব, গুলি করব’—কায়সারের ধাওয়ায় প্রাণভয় ছোট মুন্নারছাগলছানার দুরন্তপনা১০ বছরে সবচেয়ে বেশি সন্তান জন্ম দিলেই পুরস্কার ৫ লাখ ডলার!ভিডিও গেমেও যেভাবে নতুন ভূরাজনৈতিক লড়াইচোখ মুছছিলাম, আসলে ওটা ছিল খুশির কান্না: মাহিনবম গ্রেডে ১৫০ জন নেবে বাংলাদেশ ব্যাংক, আবেদন করবেন যেভাবেকলেজছাত্রের কমলা–মাল্টার বাগান, এ বছর প্রথম দিনেই বিক্রি ২৫ হাজার টাকানিউজিল্যান্ডে পড়াশোনা শেষে শর্ট–টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা চালু, সুযোগ কয় মাসেরনবীজির মতো দিন কাটাব কেন, এ যুগে কীভাবে তিনি প্রাসঙ্গিকএআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তির নিরপত্তা কি অকার্যকর হয়ে যাচ্ছেআপনি কি পরিবারের বড় সন্তান? জেনে নিন প্রথম সন্তান হিসেবে আপনার কোন কোন রোগের ঝুঁকি বেশিআগেরবার মিষ্টি খাইয়ে পারেনি, এবার মোরগ–পোলাওয়ে ৩৮ কোটি টাকার সোনা চুরি‘পাখি পাকা পেঁপে খায়’ দ্রুত বলতে গেলে গোলমাল পাকিয়ে যায় কেনভিসা কি ধীরে ধীরে সংকুচিত হচ্ছে? আয়ারল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নতুন উদ্বেগ
প্রচ্ছদ › খেলাধুলা
খেলাধুলা

মুশফিকুর রহিম: কানটুপি পরা সেই কিশোর থেকে টেস্টের অনুপ্রেরণা

মুশফিকুর রহিম: কানটুপি পরা সেই কিশোর থেকে টেস্টের অনুপ্রেরণা
মাথায় কালো কানটুপি, কষ্ট করে বুকে জড়িয়ে ধরেছেন প্যাড, তবু হাসি হাসি মুখ—মুশফিকুর রহিমের অভিষেকের আগের এই ছবিটা এখনো মাঝেমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়ায়। ২১ বছর আগে লর্ডসে কৈশোরের সারল্যমাখা সেই মুখ এখন শ্মশ্রুমণ্…

মাথায় কালো কানটুপি, কষ্ট করে বুকে জড়িয়ে ধরেছেন প্যাড, তবু হাসি হাসি মুখ—মুশফিকুর রহিমের অভিষেকের আগের এই ছবিটা এখনো মাঝেমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়ায়। ২১ বছর আগে লর্ডসে কৈশোরের সারল্যমাখা সেই মুখ এখন শ্মশ্রুমণ্ডিত, চেহারায় পরিণত বয়সের ছাপ।
কেউ মুশফিকুর রহিমকে তুলনা করতে পারেন বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সঙ্গেই। তাঁকে সঙ্গী করেই তো দীর্ঘ পথ এগিয়ে এল বাংলাদেশের টেস্ট ক্রিকেট! মুশফিকের অভিষেক টেস্ট থেকে এখন পর্যন্ত বাংলাদেশ টেস্ট খেলেছে ১৩০টি, যার ১০৮টিতেই খেলেছেন মুশফিক। সেই মুশফিকের হয়ে গতকাল বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়ে দিয়েছেন, ওয়ানডে ও টি–টুয়েন্টির পর এবার তিনি টেস্ট ক্রিকেটকেও বিদায় জানাতে যাচ্ছেন। আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টটাই হবে মুশফিকের বিদায়ী টেস্ট।
অভিষেকের পর মুশফিকের ক্যারিয়ারের প্রথম এক দশকে কঠিন সময়ই পার করেছে বাংলাদেশ দল—৫৬ টেস্টে জয় কেবল ৬টিতে। সাদা পোশাকের ক্রিকেটে তখনো টাকাপয়সা তেমন নেই, নেই খুব একটা আগ্রহও; তবু মুশফিক হাল ছাড়েননি। অধ্যাবসায়, একাগ্রতা, পরিশ্রমের পথ ধরে তিনি আঁকড়ে থেকেছেন টেস্ট ক্রিকেটকেই।
অভিষেক টেস্টের আগে মুশফিকুর রহিম পরের এক দশক বাংলাদেশ তাঁকে সঙ্গী করল অস্ট্রেলিয়াকে ঘরে–বাইরে হারিয়ে দেওয়ার কীর্তিতে, নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই জয়ে, পাকিস্তানকে ঘরে–বাইরে ধবলধোলাইয়ে কিংবা ইংল্যান্ডের বিপক্ষে মিরপুরের জয়ের মতো বিশেষ উপলক্ষগুলোতে। পরের ১১ বছরে ৭৬ ম্যাচে এল ১৬টি জয়।
মাঠের বাইরেও মুশফিককে সম্মান এনে দিয়েছে টেস্ট ক্রিকেট। বছরখানেক আগে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে সবচেয়ে বড় উৎসব তৈরি হয়েছিল তাঁর শততম ম্যাচকে ঘিরে। ফেব্রুয়ারিতে তাঁর বিদায়টাও রাজকীয় করার ঘোষণা এসেছে বিসিবি সভাপতির কাছ থেকে।
মুশফিক ২০২২ সালে টি–টুয়েন্টি থেকে বিদায়ের ঘোষণা দিয়েছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে, তিন বছর পর ওয়ানডে থেকেও অবসরের ঘোষণাটা এসেছিল সেভাবেই। তাঁর সমসমায়িক তারকা ক্রিকেটারদের কারও ভাগ্যেই অবশ্য মাঠ থেকে অবসর জোটেনি। মুশফিক আলাদা হয়ে থাকবেন এখানেও।
মুশফিকের অর্জনের খাতায় লেখা থাকবে এটিও। লম্বা সময় ধরে উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে খেলে দুটি সেঞ্চুরি করে নাম তুলেছেন ইতিহাসে। টেস্ট ক্রিকেটের দেড় শ বছরের ইতিহাসেই উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে দুটি ডাবল সেঞ্চুরির গৌরব নেই পৃথিবীর আর কারও।
পরে শুধু ব্যাটসম্যান হিসেবেও ডাবল সেঞ্চুরি পেয়েছেন। বাংলাদেশের আর কারও যেখানে দুটি ডাবল সেঞ্চুরিও নেই, মুশফিকের একারই তিনটি। পাকিস্তানের বিপক্ষে রাউয়ালপিন্ডির ১৯১ রানের ম্যাচ জেতানো ইনিংস কিংবা ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে ১৫৯ রানের মতো আরও অনেক ইনিংসই জ্বলজ্বল করবে মুশফিকের টেস্ট ক্যারিয়ারের প্রামাণ্যচিত্রে।
টেস্টে বাংলাদেশের সবচেয়ে বেশি সেঞ্চুরি, সবচেয়ে বেশি রান, উইকেটকিপার হিসেবে সবচেয়ে বেশি ডিসমিসাল—প্রায় সব রেকর্ডই এখন তাঁর। সবচেয়ে বেশি ম্যাচ আর সবচেয়ে বেশি সময় ধরে বাংলাদেশকে টেস্টে নেতৃত্ব দেওয়া অধিনায়কও তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে সতীর্থের জন্য গ্লাভস নিয়ে যাচ্ছেন মুশফিকএসব অবশ্য শুধুই সংখ্যার হিসাব। নতুন ক্রিকেটার আসবেন, নতুন রেকর্ড হবে। কিন্তু একটা প্রজন্মের মনে টেস্ট ক্রিকেটার হিসেবে গেঁথে থাকবেন মুশফিক, উইকেটের সামনে–পেছনে তাঁর উপস্থিতি সব সময়ই থেকে যাবে উজ্জ্বল হয়ে।
মুশফিকের পরিশ্রম, অনুশীলনে একাগ্রতা, খেলাটার প্রতি নিবেদন ও সততা যেকোনো ক্রিকেটারের জন্যই অনুসরণযোগ্য। সঙ্গে তাঁর কীর্তি যোগ হয়ে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের আলোচনা যখনই উঠবে, তাতে ঘুরে–ফিরে আসবেন মুশফিক। যেমন আসছে এখন, টেস্ট ক্রিকেট থেকে তিনি বিদায়ের সুর তোলায়।
আগের দুবার ফেসবুকে, এবার তামিম দিলেন মুশফিকের অবসরের ঘোষণা

পাঠকের মন্তব্য

আরও সংবাদ

বাঙ্গরা খামারগ্রামে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
খেলাধুলা

বাঙ্গরা খামারগ্রামে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কুমিল্লার বাঙ্গরা উপজেলার খামারগ্রাম সিদ্দিকী বাড়ি যুব সমাজের আয়োজনে মিনিবার টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর শনিবার, বিকেল ৩টায় বাঙ্গরা পূর্ব ইউনিয়নের খামারগ্রাম রফিয়া রশিদ সিদ্দিকী …

রিয়াল হারলে সেটাই সবচেয়ে বড় খবর, গল্প বানানোর দরকার নেই: মরিনিও
খেলাধুলা

রিয়াল হারলে সেটাই সবচেয়ে বড় খবর, গল্প বানানোর দরকার নেই: মরিনিও

ফুটবলে হারলে সমালোচনা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু রিয়াল মাদ্রিদের মতো ক্লাব হারলে সেই সমালোচনার মাত্রা যে একটু বেশিই হয়, সেটি মনে করিয়ে দিলেন জোসে মরিনিও। আলাভেসের কাছে গতকাল রাতে ২-১ গোলে হারের পর সংবাদ সম্মেলনে এসে একদ…

জলাবদ্ধতায় মৃতপ্রায় মাঠে প্রাণ ফেরাল বন্ধুসভা
খেলাধুলা

জলাবদ্ধতায় মৃতপ্রায় মাঠে প্রাণ ফেরাল বন্ধুসভা

মাঠজুড়ে একসময় জমে থাকত পানি। বর্ষা পেরিয়ে গেলেও কয়েক মাস খেলার উপযোগী থাকত না মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের মাঠটি। শহরের কেন্দ্রে অবস্থিত গুরুত্বপূর্ণ এই মাঠে খেলাধুলার সুযোগ কমে আসছিল। সেখানে আবারও ফিরেছে…