29 Nov 2026 · স্বাধীন সংবাদমাধ্যম
দৈনিক দেশপটিকা - দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সত্য · সংবাদ · সমাজ দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সংবাদ সর্বশেষ আপডেট
আজকের সংবাদ
পঞ্চগড় হানাদার মুক্ত দিবস পালিতশীতের শুরুতেই শীতার্ত মানুষের পাশে নীলফামারী জেলা প্রশাসন, শুরু শীতবস্ত্র বিতরণস্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রীরায়গঞ্জে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভাবিএনপি-জামায়াতের গোটা দশেক মা'রি হালাইতে হইবো তাহেরপুএ বিপ্লবের অডিও ফাঁসসবাই ফাউল করলে ম্যাচ চালানো যায় না: সিইসিশিল্পাঞ্চলে ফিরছে কর্মচাঞ্চল্য, গাজীপুরে বন্ধ ৪২ কারখানাদীর্ঘ ২৫ বছর জনসেবায় নিবেদিত মৌলভী হাজী মো. ইউনুছ মেম্বারের মৃত্যু, শোক প্রকাশ প্রতিদিনের কাগজেরদক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন: সভাপতি ইকবাল, সম্পাদক জাকিরবসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির ৩৬তম বার্ষিক সভা অনুষ্ঠিতবাঙ্গরা খামারগ্রামে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিতকালিয়াকৈরে রিসোর্টে অভিযান, বিদেশি মদসহ গ্রেপ্তার ২নওগাঁর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ ছুফি উল্লাহ১৮ দিনে পোশাক রপ্তানির বিশাল অর্ডার হারাল বাংলাদেশ, সুযোগ নিল ভারতডিএমপির অভিযানে ৪৪২ জন গ্রেপ্তার, উদ্ধার ককটেল-ইয়াবামোল্লাহাটে আ.লীগ-বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ামিরপুর-পল্টনের পর এবার ভাসানটেকে বাসে আগুন১৯৭১ সালে বাঙালিদের নয়, পাকিস্তানকে দুর্বল করাই ছিল ভারতের লক্ষ্য: স্পিকারনির্বাচন সামনে রেখে আজ ১৮ দলের সঙ্গে ইসির সংলাপসাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও ২ শ্যালক আটকশাহজালাল ইসলামী ব্যাংকে ৩ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারি?জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক৪০ জনের বক্তব্য ও ভিডিও যাচাই, এক মাসেও কাটেনি তাহসিফের মৃত্যুরহস্যভুয়া ঠিকানায় কোকোলার ৬৪৬ কোটি টাকা লেনদেন১৫ বছরের জন্য জাপানি কনসোর্টিয়ামের কাছে যাচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল, কী সুবিধা থাকছেপাবনায় বল্লম নিয়ে থানায় আওয়ামী লীগের হামলা, রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ পুলিশেরছাত্রদল নেতার কার্যালয়ের সামনে ঝুলছিল কাফনের কাপড়, চিরকুটে হত্যার হুমকিগোপালগঞ্জ থেকে সরিয়ে নেওয়া হলো এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা, দেখে নিন কেন্দ্রবন্ধুদের পরামর্শে রেস্তোরাঁ খুলেছিলেন জিম, তারপর যা হলোতিন হৃৎপিণ্ড, নীল রক্ত নিয়ে অক্টোপাস কী করেএকটি স্কেচবুক থেকে হাজারো গল্পের জগৎভালো চাকরি আর বিয়ের আশ্বাসে সাগরপথে নেওয়া হচ্ছিল মালয়েশিয়া, ৩১৭ জন উদ্ধার, আটক ৭ইরানের বিরুদ্ধে ইরাক কি ট্রাম্পের হাতিয়ার হয়ে উঠছেইসলামের প্রথম মসজিদ, মহানবী (সা.) যা নিজ হাতে গড়েছেনপ্রাথমিক-মাধ্যমিকের শিক্ষাক্রমে আবার বড় পরিবর্তন হচ্ছে, নতুন বই ২০২৮ সালেকিশোরের সাইকেল-জুতা পড়ে ছিল পাড়ে, পুকুরে মিলল মরদেহনগ্নতা চরিত্রকে জীবন্ত করে তোলার উপকরণ, নিজেকে প্রদর্শনের মাধ্যম নয়: মনিকা বেলুচ্চিবিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ–৯: পড়ার বিষয় হিসেবে কেন বেছে নেবেন আন্তর্জাতিক সম্পর্কসোহরাওয়ার্দীতে নয়, নয়াপল্টনে হবে বিএনপির মঙ্গলবারের সমাবেশসন্ত্রাসবিরোধী আইনের মামলায় মনিরুলের স্ত্রী ও দুই শ্যালককে গ্রেপ্তার দেখাল পুলিশখুলনা কর আপিল অঞ্চলে চাকরি, ১০ জেলার আবেদনকারীদের সুযোগহাতির তাণ্ডব থেকে ফসল রক্ষায় আসামের গ্রামে অভিনব উদ্যোগইউপি নির্বাচনে কেউ যাতে ‘ফাউল’ করার নিয়তে মাঠে না নামেন: সিইসিবেসরকারি বিনিয়োগে নতুন সম্ভাবনা কি তৈরি হবেশুধু নির্দিষ্ট এলাকায় নয়, ঢাকাজুড়েই নাভানার আবাসনের উদ্যোগজুরেলের লড়াই, বুমরার প্রত্যাবর্তনেও চালকের আসনে নিউজিল্যান্ডপ্রতিষ্ঠার ৫২ বছর পেরিয়েছে, সরকারি বিদ্যালয়টিতে নেই সুপেয় পানি ও শৌচাগারএইচএসসি সম্পূরক পরীক্ষা: গোপালগঞ্জের পরীক্ষা হবে ফরিদপুর ও মাদারীপুরেতরবারি দিয়ে বইয়ের পাতা উল্টে দিলেন ধূর্জটি মঙ্গলপেছন থেকে কাভার্ড ভ্যানের ধাক্কা, মহাসড়কে অটোরিকশাচালক ও এক নারী নিহতনোয়াখালীতে চলন্ত বাসে আগুন, ছড়িয়ে পড়েছে ভিডিওমৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ তেঁতুলিয়ায়, কত ডিগ্রি সেলসিয়াসনির্মাণসামগ্রীর চড়া দামে ব্যাহত নির্মাণগোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি১ কোটি টাকার বিলাসবহুল কামরায় কেটি পেরি ও জাস্টিন ট্রুডো, ভাইরাল ছবিবিএনপি নেতাদের আয়োজনে কনসার্ট, যাওয়ার পথে ‘শেখ হাসিনা আসবে’ স্লোগানআমার বাবা-মা আমাকে মাটি চিনিয়েছে: বিবি রাসেলআনন্দ-উচ্ছ্বাসে শিক্ষাবর্ষের বিদায়ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু, অপেক্ষা ‘অলৌকিক কিছুর’প্রতি বেলায় কি প্রোটিন খাওয়া জরুরিদেশে আবার হুপিং কাশি শনাক্ত, রাজধানীতেই পাঁচজনমার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট‘অনেক ছটফট করেছে ছেলেটা, কিছুই করতে পারিনি, শুধু সহ্য করেছি’রিয়াল হারলে সেটাই সবচেয়ে বড় খবর, গল্প বানানোর দরকার নেই: মরিনিও১০ হাজার রান, ৩৪ সেঞ্চুরির রেকর্ড—পাকিস্তানের ক্রিকেটে একাই এক ইতিহাস ইউনিস খানজলাবদ্ধতায় মৃতপ্রায় মাঠে প্রাণ ফেরাল বন্ধুসভাহোক কলরব, বউগুলো সব লাল না হয় নীল হলো ক্যানরোজার পণ্য সরবরাহে স্বস্তি, দুশ্চিন্তা সয়াবিন তেল নিয়েপদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, যুবলীগের কর্মী নিহতভিডিও নির্মাতাদের জন্য নতুন সুবিধা আনল এক্সট্রাম্প কি আবার অভিশংসনের মুখে পড়তে পারেনজুলাই বিপ্লবের জ্ঞানগর্ভ বয়ানএএফএমসিসহ ৭ আর্মি-নেভি মেডিকেলে ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন শুরু ২৯ নভেম্বরকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৫ নেতা-কর্মীসহ ৪৪২ জন গ্রেপ্তার: ডিএমপিশ্রীপুরে ইউএনওর বাসভবনের সামনে ও মাওনা উড়ালসেতুর নিচে ককটেল বিস্ফোরণ‘সুদমুক্ত লেনদেন ছাড়া পূর্ণাঙ্গ মুমিন হওয়া সম্ভব নয়’আড়াই বছরেও চালু হয়নি সাড়ে ৩৫ লাখ টাকার কমিউনিটি ক্লিনিকজাফলংয়ের পাথরে শিলপাটার কারুকাজবাসযোগ্য পৃথিবীর অসমাপ্ত অঙ্গীকারঅস্থির সময়কোটি কোটি লাল কাঁকড়া ক্রিসমাস দ্বীপ ছেড়ে চলে যাচ্ছেমুশফিকুর রহিম: কানটুপি পরা সেই কিশোর থেকে টেস্টের অনুপ্রেরণাস্ট্রিমার কারা, কেন স্ট্রিমিংয়ের দিকে ঝুঁকছেন কনটেন্ট ক্রিয়েটররাসাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ও তাঁর দুই ভাই আটকগাছ থেকে পাঠাগার, মানুষের বিপদেও ‘অক্সিজেন’জর্জ হ্যারিসন: যে কণ্ঠে বিশ্ব শুনেছিল বাংলাদেশের নামবাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধঅদক্ষতা ও অবহেলায় রাষ্ট্রের অর্থ অপচয়নীতি ও বাস্তবায়নের মেলবন্ধন জরুরিএক দিনে ফুরাল না আনন্দ, আরেকটু বেশি সময় চাই জলধারায়মেহগনির বাক্সে মৃত ছোট্ট সন্তান, শিরোপার আড়ালে লুকানো এক বাবার কান্নাসই-সাবুদের দিনে পান্নাখচিত গয়নায় মিমির আভিজাত্যময় লুক, আসল চমক কলমের ডিজাইনেসন্তানের উচ্চশিক্ষার খরচ, জন্মের পর থেকেই টাকা জমাবেন কীভাবেপ্রিয় অপমান‘তোকে ঢাকা শহরের যেখানেই পাব, গুলি করব’—কায়সারের ধাওয়ায় প্রাণভয় ছোট মুন্নারছাগলছানার দুরন্তপনা১০ বছরে সবচেয়ে বেশি সন্তান জন্ম দিলেই পুরস্কার ৫ লাখ ডলার!ভিডিও গেমেও যেভাবে নতুন ভূরাজনৈতিক লড়াইচোখ মুছছিলাম, আসলে ওটা ছিল খুশির কান্না: মাহিনবম গ্রেডে ১৫০ জন নেবে বাংলাদেশ ব্যাংক, আবেদন করবেন যেভাবেকলেজছাত্রের কমলা–মাল্টার বাগান, এ বছর প্রথম দিনেই বিক্রি ২৫ হাজার টাকানিউজিল্যান্ডে পড়াশোনা শেষে শর্ট–টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা চালু, সুযোগ কয় মাসেরনবীজির মতো দিন কাটাব কেন, এ যুগে কীভাবে তিনি প্রাসঙ্গিকএআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তির নিরপত্তা কি অকার্যকর হয়ে যাচ্ছেআপনি কি পরিবারের বড় সন্তান? জেনে নিন প্রথম সন্তান হিসেবে আপনার কোন কোন রোগের ঝুঁকি বেশিআগেরবার মিষ্টি খাইয়ে পারেনি, এবার মোরগ–পোলাওয়ে ৩৮ কোটি টাকার সোনা চুরি‘পাখি পাকা পেঁপে খায়’ দ্রুত বলতে গেলে গোলমাল পাকিয়ে যায় কেনভিসা কি ধীরে ধীরে সংকুচিত হচ্ছে? আয়ারল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নতুন উদ্বেগ
প্রচ্ছদ › সংবাদ
সর্বশেষ

১০ বছরে সবচেয়ে বেশি সন্তান জন্ম দিলেই পুরস্কার ৫ লাখ ডলার!

১০ বছরে সবচেয়ে বেশি সন্তান জন্ম দিলেই পুরস্কার ৫ লাখ ডলার!
একটি উইল। তাতে লেখা, আগামী ১০ বছরে টরন্টো শহরে যে নারী সবচেয়ে বেশি সন্তান জন্ম দেবেন, তিনি পাবেন বিপুল অর্থসম্পদ। পুরস্কারের অঙ্ক প্রায় ৫ লাখ কানাডীয় ডলার। উইলটি করেছিলেন এক ধনী আইনজীবী। ১৯২৬ সালে তাঁর মৃত্যুর পর শুরু হল…

একটি উইল। তাতে লেখা, আগামী ১০ বছরে টরন্টো শহরে যে নারী সবচেয়ে বেশি সন্তান জন্ম দেবেন, তিনি পাবেন বিপুল অর্থসম্পদ। পুরস্কারের অঙ্ক প্রায় ৫ লাখ কানাডীয় ডলার। উইলটি করেছিলেন এক ধনী আইনজীবী। ১৯২৬ সালে তাঁর মৃত্যুর পর শুরু হলো অদ্ভুত এক প্রতিযোগিতা। নাম দেওয়া হলো ‘গ্রেট স্টর্ক ডার্বি’।
চার্লস ভ্যান্স মিলারপ্রতিযোগিতায় নাম লেখালেন একের পর এক নারী। কারও ঘরে একের পর এক সন্তান জন্ম নিচ্ছে, কেউ আবার প্রতিযোগিতায় এগিয়ে থাকতে মরিয়া। শেষ পর্যন্ত ১০ বছর পর দেখা গেল, একজন নয়, চারজন নারী সমানসংখ্যক সন্তান জন্ম দিয়ে শীর্ষে রয়েছেন। কিন্তু পুরস্কারের অর্থ ভাগাভাগি করতেও শুরু হলো আইনি লড়াই।
ঘটনাটি কানাডার ইতিহাসে জায়গা করে নিয়েছে এক অদ্ভুত উত্তরাধিকার প্রতিযোগিতা হিসেবে। এর পেছনে ছিল এক ব্যক্তির বিচিত্র রসবোধ, মহামন্দার সময়ের অর্থনৈতিক সংকট এবং মানুষের ব্যক্তিগত জীবনকে ঘিরে এক অভাবনীয় সামাজিক বিতর্ক।
অদ্ভুত উইল, অদ্ভুত শর্ত

সময়টা ১৯২৬ সাল। কানাডার টরন্টোর ধনী আইনজীবী ও অর্থলগ্নিকারী চার্লস ভ্যান্স মিলার মারা গেলেন। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ৭৩ বছর। তিনি ছিলেন অবিবাহিত, সন্তানহীন এবং বেশ ধনী। তবে জীবদ্দশায় তাঁর পরিচিতি ছিল শুধু আইনজীবী বা ব্যবসায়ী হিসেবে নয়, অদ্ভুত রসিকতা ও প্র্যাঙ্ক করার জন্যও।
মানুষকে চমকে দিতে ভালোবাসতেন মিলার। রাস্তার ফুটপাতে টাকা ফেলে নিজেই আড়ালে দাঁড়িয়ে থাকতেন। পথচারীরা টাকাটি কুড়িয়ে নেবেন, নাকি দ্বিধায় পড়বেন, তা দেখে তিনি মজা পেতেন। মৃত্যুর পরও তাঁর এই রসবোধের প্রকাশ ঘটল উইলে।
উইলে তিনি নিজের সম্পদের বড় অংশের উত্তরাধিকারী হিসেবে এমন একজনকে বেছে নিলেন, যাঁর পরিচয় তখন কেউ জানতেন না। শর্ত ছিল, তাঁর মৃত্যুর পরের ১০ বছরে টরন্টো শহরে যে নারী সবচেয়ে বেশি সন্তান জন্ম দেবেন, তিনিই পাবেন সম্পদের অবশিষ্ট অংশ।
উইলের ভাষায়, পুরস্কার পাবেন সেই মা, যিনি তাঁর মৃত্যুর পর টরন্টোতে সবচেয়ে বেশি সন্তানের জন্ম দেবেন। সময়সীমা নির্ধারণ করা হয়েছিল ১৯২৬ সালের ৩১ অক্টোবর থেকে ১৯৩৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত।
চার্লস ভ্যান্স মিলারের অদ্ভুত উইল নিয়ে ১৯২৬ সালে প্রকাশিত বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদন। ছবিতে রয়েছে টাইমস স্ট্যান্ডার্ড, কাউন্সিল ব্লাফস ননপ্যারেল ও টরন্টো স্টার-এ প্রকাশিত খবর।সন্তান জন্ম দেওয়ার প্রতিযোগিতাই ছিল না মিলারের উইলের একমাত্র অদ্ভুত শর্ত। জ্যামাইকায় তাঁর একটি অবকাশযাপনের বাড়ি ছিল। সেটির আজীবন যৌথ মালিকানা দিয়ে যান তিনজন আইনজীবীকে, যাঁরা একে অপরকে অপছন্দ করতেন। আবার মদ্যপানের বিরোধিতা করা কয়েকজন ধর্মযাজককে দিয়ে যান মদ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের শেয়ার। ঘোড়দৌড়ের বিরোধীদের জন্যও রেখেছিলেন ঘোড়দৌড়ের ক্লাবের শেয়ার। এসব শর্তের মধ্য দিয়ে মৃত্যুর পরও যেন মানুষের বিশ্বাস, স্বার্থ ও পারস্পরিক বিরোধ নিয়ে খেলা চালিয়ে যেতে চেয়েছিলেন মিলার।
মিলার নিজেই তাঁর উইলকে ‘অস্বাভাবিক ও খামখেয়ালি’ বলে উল্লেখ করেছিলেন। তাঁর কোনো নির্ভরশীল ব্যক্তি বা নিকটাত্মীয় না থাকায় সম্পত্তি এভাবে বিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে উইলে জানান।
ভোরে উড়ে গিয়ে কয়েক ঘণ্টা পর ‘ফিরল’ আকাশযান, কিন্তু দুই চালক উধাওমহামন্দার সময় প্রতিযোগিতা পেল নতুন মাত্রা

মিলারের মৃত্যুর পরপরই অবশ্য প্রতিযোগিতা নিয়ে খুব বেশি আলোচনা হয়নি। কয়েক বছর পর বিষয়টি সংবাদপত্রের নজরে আসে। তখন কানাডায় চলছে মহামন্দা। অর্থনৈতিক সংকটে বহু পরিবার দিশাহারা। কাজ নেই, আয় কম, সংসার চালানো কঠিন। এমন সময়ে প্রায় ৫ লাখ কানাডীয় ডলারের পুরস্কার অনেক পরিবারের কাছে হয়ে উঠল স্বপ্নের মতো।
১৯৩০ সালের দিকে প্রতিযোগিতায় আলোচনায় আসেন গ্রেস বাগনাতো নামের ৩৭ বছর বয়সী এক নারী। তাঁর ২০তম সন্তান জন্মের খবর সংবাদপত্রে প্রকাশিত হয়। তবে তাঁর জীবিত সন্তান ছিল ১০ জন। তাঁর মোট ২০ সন্তানের সবাই প্রতিযোগিতার নির্ধারিত ১০ বছরের মধ্যে জন্মায়নি। ফলে প্রতিযোগিতার হিসাবে তাঁর সন্তানসংখ্যা ছিল কম।
একই সময়ে আলোচনায় আসেন ফ্লোরেন্স ব্রাউন। ৪২ বছর বয়সী এই নারী সংবাদপত্রকে জানান, তাঁর ২৬টি সন্তান জন্মেছে। এর মধ্যে ১৩ জন তখনো জীবিত। মিলারের মৃত্যুর পর তাঁর ছয়টি সন্তান জন্মেছিল।
দুই নারীকে ঘিরে সংবাদপত্রে শুরু হয় প্রতিদ্বন্দ্বিতার গল্প। তাঁদের পরিবার, সন্তানসংখ্যা, এমনকি জাতিগত পরিচয়ও খবরের বিষয় হয়ে ওঠে। বাগনাতো ছিলেন ইতালীয় বংশোদ্ভূত অভিবাসী পরিবারের সদস্য। অন্যদিকে ব্রাউন নিজেকে পঞ্চম প্রজন্মের কানাডীয় বলে পরিচয় দিতেন। তিনি প্রকাশ্যেই বলেছিলেন, কোনো ইতালীয় নারীকে এই প্রতিযোগিতায় এগিয়ে যেতে দিতে চান না।
প্রতিযোগিতাটি এভাবেই সন্তান জন্ম দেওয়ার হিসাবের বাইরে গিয়ে কানাডার অভিবাসন, জাতিগত বৈষম্য ও সামাজিক শ্রেণিবিভেদের বিতর্কেও জড়িয়ে পড়ে।
পাশের বাড়ির মানুষগুলো ছিল রুশ গুপ্তচর!সন্তান জন্মের হিসাব নিয়ে আদালতে লড়াই

প্রতিযোগিতার সবচেয়ে জটিল দিক ছিল, কোন সন্তানকে হিসাবের মধ্যে ধরা হবে। মিলারের উইলে সন্তান জন্মের কথা বলা হলেও মৃত অবস্থায় জন্ম নেওয়া শিশু কিংবা বিবাহবহির্ভূত সন্তানদের বিষয়ে স্পষ্ট কিছু বলা ছিল না।
এ নিয়ে শুরু হয় আইনি বিতর্ক। কোনো শিশুর জন্মের পরপর মৃত্যু হলে তাকে গণনা করা হবে কি না, জন্মনিবন্ধন না থাকলে কী হবে, এসব প্রশ্ন আদালতে ওঠে। বিবাহিত জীবন থেকে বিচ্ছিন্ন থাকা কোনো নারীর সন্তান প্রতিযোগিতায় গ্রহণযোগ্য হবে কি না, তা নিয়েও বিতর্ক তৈরি হয়।
এদিকে সংবাদপত্রগুলো প্রতিযোগীদের ব্যক্তিগত জীবন নিয়ে অনুসন্ধান শুরু করে। কে কত সন্তান জন্ম দিয়েছেন, কার সংসারে কতজন জীবিত, কে কার সঙ্গে থাকছেন, এমনকি সন্তানদের লালন-পালনের সামর্থ্য নিয়েও খবর প্রকাশিত হতে থাকে।
সম্রাট আওরঙ্গজেবের জাহাজে চরম নৃশংসতা চালান এক জলদস্যু, তাঁর পরিণতি আজও রহস্যঘেরাপ্রতিযোগিতায় অংশ নেওয়া নারীদের কেউ কেউ সংবাদমাধ্যমের কাছ থেকে বিজ্ঞাপন ও আলোকচিত্রের চুক্তি পেয়েছিলেন। আবার অনেকে অপরিচিত মানুষের কাছ থেকে অর্থের বিনিময়ে প্রতিযোগিতা ছেড়ে দেওয়ার প্রস্তাব পান। গ্রেস বাগনাতোকে এক আইনজীবী ৭৫ হাজার কানাডীয় ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, শর্ত ছিল তিনি সম্পত্তির দাবি ছেড়ে দেবেন। তিনি প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
তবে এই প্রতিযোগিতার কারণে নারীদের শারীরিক ও মানসিক চাপও বেড়েছিল। অল্প সময়ের মধ্যে বারবার সন্তান জন্ম দিতে গিয়ে কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। কারও অস্ত্রোপচার করতে হয়, কারও প্রয়োজন হয় রক্ত সঞ্চালনের। মহামন্দার সময় এত বড় পরিবারের ভরণপোষণ নিয়েও প্রশ্ন ওঠে।
শেষ পর্যন্ত চারজন হলেন বিজয়ী

১৯৩৬ সালের ৩১ অক্টোবর শেষ হয় ১০ বছরের প্রতিযোগিতা। তখন দেখা গেল, ছয়জন নারী সমানসংখ্যক সন্তান জন্ম দেওয়ার দাবি করছেন। তাঁদের মধ্যে কেউ কেউ ১০ বা তার বেশি সন্তানের কথা বললেও জন্মনিবন্ধন ও অন্যান্য নথি যাচাই করে হিসাব করতে হয়।
চার বিজয়ীর একজন ক্যাথলিন এলেন নাগলপ্রতিযোগিতার ফল নির্ধারণে আদালতকে হস্তক্ষেপ করতে হয়। বিবাহবহির্ভূত সন্তান এবং মৃত অবস্থায় জন্ম নেওয়া শিশুদের গণনায় অন্তর্ভুক্ত করা হবে কি না, তা নিয়ে বিচারকদের সিদ্ধান্ত নিতে হয়। কয়েকজন প্রতিযোগী বাদ পড়ে যান।
শেষ পর্যন্ত চারটি পরিবারকে বিজয়ী ঘোষণা করা হয়। তাঁরা হলেন অ্যানি ক্যাথরিন স্মিথ, ক্যাথলিন এলেন নাগল, লুসি অ্যালিস টিমলেক ও ইসাবেল মেরি ম্যাকলিন।
প্রত্যেকেরই নির্ধারিত ১০ বছরে জন্ম নেওয়া ৯টি সন্তান ছিল। ফলে একজনকে বিজয়ী ঘোষণা করার সুযোগ ছিল না। চারজনের মধ্যে ভাগ করে দেওয়া হয় পুরস্কারের অর্থ। প্রত্যেকে পান প্রায় ১ লাখ কানাডীয় ডলার। বর্তমান মূল্যমানের হিসাবে এর পরিমাণ প্রায় ২১ লাখ কানাডীয় ডলারের সমান।
চার বিজয়ীর একজন লুসি অ্যালিস টিমলেকতবে প্রতিযোগিতার অন্য দুই আলোচিত পরিবার, পলিন মে ক্লার্ক ও লিলি কেনির পরিবার, আদালতের সিদ্ধান্ত মেনে নিতে পারেনি। তাঁরা আপিল করেন। পরে মামলা-মোকদ্দমা এড়াতে তাঁদের প্রত্যেককে ১২ হাজার ৫০০ কানাডীয় ডলার করে দেওয়া হয়।
১৯৩৭ সালের ডিসেম্বরে কানাডার সুপ্রিম কোর্টও মিলারের উইলকে বৈধ বলে বহাল রাখেন। ফলে প্রায় ১৭ মাসের আইনি জটিলতার পর ১৯৩৮ সালে প্রতিযোগিতার চূড়ান্ত নিষ্পত্তি হয়।
ছয় খুন, ২৮ দিনের আতঙ্ক এবং এক ‘ভুতুড়ে’ বাড়ির জন্মরসিকতা, নাকি নিষ্ঠুর এক পরীক্ষা?

চার নারীর হাতে পুরস্কারের অর্থ পৌঁছানোর পরও ঘটনাটি নিয়ে বিতর্ক থামেনি। কেউ একে ধনকুবেরের অদ্ভুত রসিকতা হিসেবে দেখেছেন। কেউ বলেছেন, অর্থের লোভে সন্তান জন্ম দেওয়ার এমন প্রতিযোগিতা ছিল অনৈতিক। বিশেষ করে মহামন্দার সময় যখন বহু পরিবার খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছিল, তখন এত বড় পরিবারের ভরণপোষণ কীভাবে সম্ভব, সেই প্রশ্নও উঠেছিল।
কানাডার অন্টারিও প্রদেশের তৎকালীন সরকারপ্রধান মিচেল হেপবার্ন প্রতিযোগিতাটিকে সভ্য দেশে আয়োজিত সবচেয়ে ঘৃণ্য প্রদর্শনীগুলোর একটি বলে মন্তব্য করেছিলেন।
চার্লস মিলার ঠিক কী উদ্দেশ্যে এমন উইল করেছিলেন, তা নিশ্চিতভাবে জানা যায়নি। কেউ মনে করেন, জন্মনিয়ন্ত্রণ নিয়ে তৎকালীন সমাজের সংকীর্ণ মনোভাবের বিরুদ্ধে এটি ছিল তাঁর ব্যঙ্গ। আবার কেউ মনে করেন, মানুষের অর্থের প্রতি লোভ এবং আদালতের অদ্ভুত আইনি প্রক্রিয়াকে বিদ্রূপ করতেই এমন শর্ত দিয়েছিলেন তিনি।
মিলারের মৃত্যুর পর তাঁর সম্পত্তি নিয়ে এমন আরও কিছু অদ্ভুত উইল সামনে আসে। এমনকি টরন্টোর তৎকালীন মেয়র থমাস ফস্টারও নিজের মৃত্যুর আগে একই ধরনের সন্তান জন্মদানের প্রতিযোগিতার জন্য অর্থ বরাদ্দ করে যান। তবে সেটি ছিল আলাদা আয়োজন।
প্রায় এক শতাব্দী পেরিয়ে গেছে। চার নারী ও তাঁদের পরিবারের নাম কানাডার ইতিহাসে রয়ে গেছে এক অদ্ভুত প্রতিযোগিতার বিজয়ী হিসেবে। যে ব্যক্তি সারা জীবন মানুষকে চমকে দিতে ভালোবাসতেন, মৃত্যুর পরও তাঁর একটি উইল যে এত বড় সামাজিক বিতর্ক তৈরি করবে, তা হয়তো তিনি নিজেও কল্পনা করেননি।
তথ্যসূত্র: স্মিথসোনিয়ান সাময়িকী, টাইম সাময়িকী।

পাঠকের মন্তব্য