29 Nov 2026 · স্বাধীন সংবাদমাধ্যম
দৈনিক দেশপটিকা - দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সত্য · সংবাদ · সমাজ দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সংবাদ সর্বশেষ আপডেট
আজকের সংবাদ
পঞ্চগড় হানাদার মুক্ত দিবস পালিতশীতের শুরুতেই শীতার্ত মানুষের পাশে নীলফামারী জেলা প্রশাসন, শুরু শীতবস্ত্র বিতরণস্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রীরায়গঞ্জে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভাবিএনপি-জামায়াতের গোটা দশেক মা'রি হালাইতে হইবো তাহেরপুএ বিপ্লবের অডিও ফাঁসসবাই ফাউল করলে ম্যাচ চালানো যায় না: সিইসিশিল্পাঞ্চলে ফিরছে কর্মচাঞ্চল্য, গাজীপুরে বন্ধ ৪২ কারখানাদীর্ঘ ২৫ বছর জনসেবায় নিবেদিত মৌলভী হাজী মো. ইউনুছ মেম্বারের মৃত্যু, শোক প্রকাশ প্রতিদিনের কাগজেরদক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন: সভাপতি ইকবাল, সম্পাদক জাকিরবসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির ৩৬তম বার্ষিক সভা অনুষ্ঠিতবাঙ্গরা খামারগ্রামে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিতকালিয়াকৈরে রিসোর্টে অভিযান, বিদেশি মদসহ গ্রেপ্তার ২নওগাঁর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ ছুফি উল্লাহ১৮ দিনে পোশাক রপ্তানির বিশাল অর্ডার হারাল বাংলাদেশ, সুযোগ নিল ভারতডিএমপির অভিযানে ৪৪২ জন গ্রেপ্তার, উদ্ধার ককটেল-ইয়াবামোল্লাহাটে আ.লীগ-বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ামিরপুর-পল্টনের পর এবার ভাসানটেকে বাসে আগুন১৯৭১ সালে বাঙালিদের নয়, পাকিস্তানকে দুর্বল করাই ছিল ভারতের লক্ষ্য: স্পিকারনির্বাচন সামনে রেখে আজ ১৮ দলের সঙ্গে ইসির সংলাপসাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও ২ শ্যালক আটকশাহজালাল ইসলামী ব্যাংকে ৩ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারি?জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক৪০ জনের বক্তব্য ও ভিডিও যাচাই, এক মাসেও কাটেনি তাহসিফের মৃত্যুরহস্যভুয়া ঠিকানায় কোকোলার ৬৪৬ কোটি টাকা লেনদেনবন্ধুদের পরামর্শে রেস্তোরাঁ খুলেছিলেন জিম, তারপর যা হলোতিন হৃৎপিণ্ড, নীল রক্ত নিয়ে অক্টোপাস কী করেএকটি স্কেচবুক থেকে হাজারো গল্পের জগৎভালো চাকরি আর বিয়ের আশ্বাসে সাগরপথে নেওয়া হচ্ছিল মালয়েশিয়া, ৩১৭ জন উদ্ধার, আটক ৭ইরানের বিরুদ্ধে ইরাক কি ট্রাম্পের হাতিয়ার হয়ে উঠছেইসলামের প্রথম মসজিদ, মহানবী (সা.) যা নিজ হাতে গড়েছেনপ্রাথমিক-মাধ্যমিকের শিক্ষাক্রমে আবার বড় পরিবর্তন হচ্ছে, নতুন বই ২০২৮ সালেকিশোরের সাইকেল-জুতা পড়ে ছিল পাড়ে, পুকুরে মিলল মরদেহনগ্নতা চরিত্রকে জীবন্ত করে তোলার উপকরণ, নিজেকে প্রদর্শনের মাধ্যম নয়: মনিকা বেলুচ্চিবিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ–৯: পড়ার বিষয় হিসেবে কেন বেছে নেবেন আন্তর্জাতিক সম্পর্কসোহরাওয়ার্দীতে নয়, নয়াপল্টনে হবে বিএনপির মঙ্গলবারের সমাবেশসন্ত্রাসবিরোধী আইনের মামলায় মনিরুলের স্ত্রী ও দুই শ্যালককে গ্রেপ্তার দেখাল পুলিশখুলনা কর আপিল অঞ্চলে চাকরি, ১০ জেলার আবেদনকারীদের সুযোগহাতির তাণ্ডব থেকে ফসল রক্ষায় আসামের গ্রামে অভিনব উদ্যোগইউপি নির্বাচনে কেউ যাতে ‘ফাউল’ করার নিয়তে মাঠে না নামেন: সিইসিবেসরকারি বিনিয়োগে নতুন সম্ভাবনা কি তৈরি হবেশুধু নির্দিষ্ট এলাকায় নয়, ঢাকাজুড়েই নাভানার আবাসনের উদ্যোগজুরেলের লড়াই, বুমরার প্রত্যাবর্তনেও চালকের আসনে নিউজিল্যান্ডপ্রতিষ্ঠার ৫২ বছর পেরিয়েছে, সরকারি বিদ্যালয়টিতে নেই সুপেয় পানি ও শৌচাগারএইচএসসি সম্পূরক পরীক্ষা: গোপালগঞ্জের পরীক্ষা হবে ফরিদপুর ও মাদারীপুরেতরবারি দিয়ে বইয়ের পাতা উল্টে দিলেন ধূর্জটি মঙ্গলপেছন থেকে কাভার্ড ভ্যানের ধাক্কা, মহাসড়কে অটোরিকশাচালক ও এক নারী নিহতনোয়াখালীতে চলন্ত বাসে আগুন, ছড়িয়ে পড়েছে ভিডিওমৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ তেঁতুলিয়ায়, কত ডিগ্রি সেলসিয়াসনির্মাণসামগ্রীর চড়া দামে ব্যাহত নির্মাণগোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি১ কোটি টাকার বিলাসবহুল কামরায় কেটি পেরি ও জাস্টিন ট্রুডো, ভাইরাল ছবিবিএনপি নেতাদের আয়োজনে কনসার্ট, যাওয়ার পথে ‘শেখ হাসিনা আসবে’ স্লোগানআমার বাবা-মা আমাকে মাটি চিনিয়েছে: বিবি রাসেলআনন্দ-উচ্ছ্বাসে শিক্ষাবর্ষের বিদায়ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু, অপেক্ষা ‘অলৌকিক কিছুর’প্রতি বেলায় কি প্রোটিন খাওয়া জরুরিদেশে আবার হুপিং কাশি শনাক্ত, রাজধানীতেই পাঁচজনমার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট‘অনেক ছটফট করেছে ছেলেটা, কিছুই করতে পারিনি, শুধু সহ্য করেছি’রিয়াল হারলে সেটাই সবচেয়ে বড় খবর, গল্প বানানোর দরকার নেই: মরিনিও১০ হাজার রান, ৩৪ সেঞ্চুরির রেকর্ড—পাকিস্তানের ক্রিকেটে একাই এক ইতিহাস ইউনিস খানজলাবদ্ধতায় মৃতপ্রায় মাঠে প্রাণ ফেরাল বন্ধুসভাহোক কলরব, বউগুলো সব লাল না হয় নীল হলো ক্যানরোজার পণ্য সরবরাহে স্বস্তি, দুশ্চিন্তা সয়াবিন তেল নিয়েপদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, যুবলীগের কর্মী নিহতভিডিও নির্মাতাদের জন্য নতুন সুবিধা আনল এক্সট্রাম্প কি আবার অভিশংসনের মুখে পড়তে পারেনজুলাই বিপ্লবের জ্ঞানগর্ভ বয়ানএএফএমসিসহ ৭ আর্মি-নেভি মেডিকেলে ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন শুরু ২৯ নভেম্বরকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৫ নেতা-কর্মীসহ ৪৪২ জন গ্রেপ্তার: ডিএমপিশ্রীপুরে ইউএনওর বাসভবনের সামনে ও মাওনা উড়ালসেতুর নিচে ককটেল বিস্ফোরণ‘সুদমুক্ত লেনদেন ছাড়া পূর্ণাঙ্গ মুমিন হওয়া সম্ভব নয়’আড়াই বছরেও চালু হয়নি সাড়ে ৩৫ লাখ টাকার কমিউনিটি ক্লিনিকজাফলংয়ের পাথরে শিলপাটার কারুকাজবাসযোগ্য পৃথিবীর অসমাপ্ত অঙ্গীকারঅস্থির সময়কোটি কোটি লাল কাঁকড়া ক্রিসমাস দ্বীপ ছেড়ে চলে যাচ্ছেমুশফিকুর রহিম: কানটুপি পরা সেই কিশোর থেকে টেস্টের অনুপ্রেরণাস্ট্রিমার কারা, কেন স্ট্রিমিংয়ের দিকে ঝুঁকছেন কনটেন্ট ক্রিয়েটররাসাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ও তাঁর দুই ভাই আটকগাছ থেকে পাঠাগার, মানুষের বিপদেও ‘অক্সিজেন’জর্জ হ্যারিসন: যে কণ্ঠে বিশ্ব শুনেছিল বাংলাদেশের নামবাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধঅদক্ষতা ও অবহেলায় রাষ্ট্রের অর্থ অপচয়নীতি ও বাস্তবায়নের মেলবন্ধন জরুরিএক দিনে ফুরাল না আনন্দ, আরেকটু বেশি সময় চাই জলধারায়মেহগনির বাক্সে মৃত ছোট্ট সন্তান, শিরোপার আড়ালে লুকানো এক বাবার কান্নাসই-সাবুদের দিনে পান্নাখচিত গয়নায় মিমির আভিজাত্যময় লুক, আসল চমক কলমের ডিজাইনেসন্তানের উচ্চশিক্ষার খরচ, জন্মের পর থেকেই টাকা জমাবেন কীভাবেপ্রিয় অপমান‘তোকে ঢাকা শহরের যেখানেই পাব, গুলি করব’—কায়সারের ধাওয়ায় প্রাণভয় ছোট মুন্নারছাগলছানার দুরন্তপনা১০ বছরে সবচেয়ে বেশি সন্তান জন্ম দিলেই পুরস্কার ৫ লাখ ডলার!ভিডিও গেমেও যেভাবে নতুন ভূরাজনৈতিক লড়াইচোখ মুছছিলাম, আসলে ওটা ছিল খুশির কান্না: মাহিনবম গ্রেডে ১৫০ জন নেবে বাংলাদেশ ব্যাংক, আবেদন করবেন যেভাবেকলেজছাত্রের কমলা–মাল্টার বাগান, এ বছর প্রথম দিনেই বিক্রি ২৫ হাজার টাকানিউজিল্যান্ডে পড়াশোনা শেষে শর্ট–টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা চালু, সুযোগ কয় মাসেরনবীজির মতো দিন কাটাব কেন, এ যুগে কীভাবে তিনি প্রাসঙ্গিকএআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তির নিরপত্তা কি অকার্যকর হয়ে যাচ্ছেআপনি কি পরিবারের বড় সন্তান? জেনে নিন প্রথম সন্তান হিসেবে আপনার কোন কোন রোগের ঝুঁকি বেশিআগেরবার মিষ্টি খাইয়ে পারেনি, এবার মোরগ–পোলাওয়ে ৩৮ কোটি টাকার সোনা চুরি‘পাখি পাকা পেঁপে খায়’ দ্রুত বলতে গেলে গোলমাল পাকিয়ে যায় কেনভিসা কি ধীরে ধীরে সংকুচিত হচ্ছে? আয়ারল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নতুন উদ্বেগ
প্রচ্ছদ › আন্তর্জাতিক
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে ইরাক কি ট্রাম্পের হাতিয়ার হয়ে উঠছে

ইরানের বিরুদ্ধে ইরাক কি ট্রাম্পের হাতিয়ার হয়ে উঠছে
ইরাককে সতর্ক করে ইরান বলেছে, মধ্যপ্রাচ্যের এ দুই দেশের মধ্যে যে অর্থনৈতিক সম্পর্ক রয়েছে, সেখানে যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ করার সুযোগ দেওয়া উচিত হবে না। তেল চোরাচালানের বিরুদ্ধে বৃহত্তর অভিযানের অংশ হিসেবে বাগদাদ নিজেদের স…

ইরাককে সতর্ক করে ইরান বলেছে, মধ্যপ্রাচ্যের এ দুই দেশের মধ্যে যে অর্থনৈতিক সম্পর্ক রয়েছে, সেখানে যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ করার সুযোগ দেওয়া উচিত হবে না। তেল চোরাচালানের বিরুদ্ধে বৃহত্তর অভিযানের অংশ হিসেবে বাগদাদ নিজেদের সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার করছে। এমতাবস্থায় তেহরান প্রতিবেশী বাগদাদকে এ সতর্কবার্তা দিল।
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা মোহাম্মদ মোখবার গতকাল শনিবার বাগদাদকে সতর্ক করে বলেছেন, ইরাকের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘হাতিয়ার’ হওয়া চলবে না। সীমান্ত-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ইরাকি কর্তৃপক্ষকে সতর্ক ও সজাগ থাকার আহ্বানও জানান তিনি।
যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ আরোপের পর বিকল্প হিসেবে ইরান স্থলসীমান্তের পথগুলো ব্যবহার করতে শুরু করেছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্র ইরানের ওপর এ অবরোধের প্রভাব আরও বিস্তৃত করতে দেশটির স্থলপথে বাণিজ্য সীমিত করার চেষ্টা করছে।ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল-আবুদি ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ির সঙ্গে আলোচনার জন্য তেহরান সফরে যাওয়ার পর মোখবার এ মন্তব্য করেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মোহসেন রেজায়ির বরাতে বলেছে, ইরান ও ইরাকের অর্থনৈতিক সহযোগিতার সম্পর্কে বিদেশিদের নেতিবাচক প্রভাব বিস্তার করতে দেওয়া উচিত নয়। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত নিরাপত্তা চুক্তিও পুরোপুরি কার্যকর করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
কাসিম আল-আবুদি চুক্তিটির প্রতি বাগদাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, ইরাকের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করে ইরান কিংবা অন্য প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা চালানোর সুযোগ দেওয়া হবে না।
যুক্তরাষ্ট্র ইরানের ওপর নৌ অবরোধের প্রভাব আরও বিস্তৃত করতে দেশটির স্থলপথে বাণিজ্য সীমিত করার চেষ্টা করছে। ট্রাম্প প্রশাসনের এ চেষ্টার মধ্যেই কাসিম আল-আবুদি তেহরান সফরে গেলেন।
গত বৃহস্পতিবার থেকে ইরাকি কর্তৃপক্ষ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে থাকা অনানুষ্ঠানিক সীমান্তপথগুলো বন্ধ করতে শুরু করেছে। এর মধ্যে দেশটির স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের সীমান্তপথও রয়েছে। প্রধানমন্ত্রী আলী আল-জায়েদির নির্দেশে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।চলতি মাসের শুরুতে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন আল-জাজিরাকে বলেছিলেন, ইরানের সঙ্গে থাকা সীমান্তপথগুলোর মধ্যে মাত্র দুটি ছাড়া বাকি সব বন্ধ করতে বাগদাদকে অনুরোধ করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়।
তেহরান থেকে আল-জাজিরার আমের লাফি জানান, আরও সীমান্তপথ বন্ধ করে দেওয়ার সম্ভাবনা ইরানি কর্মকর্তাদের জন্য বড় উদ্বেগের বিষয়। কারণ, স্থলপথে বাণিজ্যের ওপর ইরানের নির্ভরতা ক্রমেই বাড়ছে।
আমের লাফি বলেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ আরোপের পর বিকল্প হিসেবে ইরান স্থলসীমান্তের পথগুলো ব্যবহার করতে শুরু করেছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের অনুরোধ কার্যকর হলে ইরানের সঙ্গে ইরাকের মাত্র দুটি সীমান্তপথ খোলা থাকবে। এর একটি ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের উত্তরে, অন্যটি দেশটির কেন্দ্রীয় সরকারের সরাসরি নিয়ন্ত্রণে।
কাসিম আল-আবুদি, ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাইরাকের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করে ইরান কিংবা অন্য প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা চালানোর সুযোগ দেওয়া হবে না।‘সার্বভৌমত্বের বিষয়’

মোখবারের বক্তব্যের জবাবে ইরাক সরকারের মুখপাত্র হায়দার আল-আবুদি সৌদি আরবভিত্তিক আরবি ভাষার চ্যানেল আল-হাদাস টেলিভিশনকে বলেন, বাগদাদ প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্বকে সম্মান করে। তবে নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশের হস্তক্ষেপ মেনে নেবে না। তিনি বলেন, ইরাকের ভূখণ্ডে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেগুলো প্রতিবেশী কোনো দেশের বিরুদ্ধে নয়।
এই মুখপাত্র আরও বলেন, প্রধানমন্ত্রী আলী আল-জায়েদির সরকার ইরানের সঙ্গে বাণিজ্যিক সীমান্তপথ ও আকাশ যোগাযোগ চালু রাখতে ওয়াশিংটনের সঙ্গে মধ্যস্থতা করেছে। তিনি বলেন, এসব সীমান্তপথ সার্বভৌমত্বের বিষয়। এগুলো কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাগদাদেরই রয়েছে।
ইরাক সরকারের মুখপাত্র আরও বলেন, ইরাকি প্রতিনিধিদলের তেহরান সফরে নিরাপত্তা এবং ইরাক-ইরান সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে।
ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলে তেলক্ষেত্রগুলোর নিয়ন্ত্রণ নেওয়া এবং আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তায় কেন্দ্রীয় সরকারের সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আলী আল-জায়েদি। এর প্রতিবাদে ২৬ নভেম্বর ইরাকের ইরবিলে বিক্ষোভ করেন ইরাকি কুর্দিরাইরাকের তেল চোরাচালানবিরোধী অভিযান

গত বৃহস্পতিবার থেকে ইরাকি কর্তৃপক্ষ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে থাকা অনানুষ্ঠানিক সীমান্তপথগুলো বন্ধ করতে শুরু করেছে। এর মধ্যে দেশটির স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের সীমান্তপথও রয়েছে। প্রধানমন্ত্রী আলী আল-জায়েদির নির্দেশে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
অনানুষ্ঠানিক সীমান্ত হলো সেসব সীমান্তপথ, যেখান দিয়ে মানুষ বা পণ্য এক দেশ থেকে অন্য দেশে চলাচল করে, কিন্তু সেগুলো সরকারিভাবে স্বীকৃত বা অনুমোদিত সীমান্ত চেকপোস্ট নয়।
তেল চোরাচালান বন্ধ এবং আগে কুর্দি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থাকা কয়েকটি তেলক্ষেত্র ও সীমান্তপথ কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে আনার বৃহত্তর অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএয়ের বরাতে একটি গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ইরাক থেকে তেল চোরাচালান করে ইরানে নেওয়া হচ্ছিল। সেখানে ইরানের তেলের সঙ্গে ওই তেল মিশিয়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়ানো হচ্ছিল।
ইরাকের এক কর্মকর্তা আল-জাজিরাকে বলেন, অনানুষ্ঠানিক সীমান্তপথে তেল চোরাচালান ঠেকাতে তেলসমৃদ্ধ কিরকুক প্রদেশের কয়েকটি এলাকায় সামরিক উপস্থিতি জোরদার করা হয়েছে।
ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, ইরানের সঙ্গে সীমান্তের হাওইজা জলাভূমি এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে। এর অংশ হিসেবে ৫০ কিলোমিটার (৩১ মাইল) দীর্ঘ মাটির বাঁধ নির্মাণ এবং কংক্রিটের সীমান্তচৌকি স্থাপন করা হচ্ছে।
ইরানের বাণিজ্য অংশীদারদের কীভাবে চাপে ফেলবে যুক্তরাষ্ট্র, উদাহরণ ইরাকইরাকের এসব পদক্ষেপে সমর্থন জানিয়েছেন ট্রাম্প। তবে এ নিয়ে বাগদাদ ও কুর্দিস্তান আঞ্চলিক সরকারের (কেআরজি) মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। কুর্দি কর্তৃপক্ষের অভিযোগ, কেন্দ্রীয় সরকার অসাংবিধানিক পদক্ষেপ নিচ্ছে।
এই বিরোধ মেটাতে আগামী মঙ্গলবার বাগদাদে কেন্দ্রীয় সরকার ও কুর্দি নেতাদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।

পাঠকের মন্তব্য

আরও সংবাদ

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

ফাইল ফটো রোববার (২৯ নভেম্বর) আন্তর্জাতিক ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র …

মার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট
আন্তর্জাতিক

মার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট

যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলার পর মার্কিন বাহিনীর ওপর হামলায় স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক ব্যবহার করেছে ইরান। গতকাল শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। এ…

নজরদারি ড্রোন ভূপাতিত করল ইরান, শর্ত না মানলে হরমুজ প্রণালি বন্ধ রাখার হুঁশিয়ারি
আন্তর্জাতিক

নজরদারি ড্রোন ভূপাতিত করল ইরান, শর্ত না মানলে হরমুজ প্রণালি বন্ধ রাখার হুঁশিয়ারি

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে একটি নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে দেশটির সেনাবাহিনী সাফ জানিয়ে দিয়েছে, তেহরানের দেওয়া শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ এই…