নবীজির মতো দিন কাটাব কেন, এ যুগে কীভাবে তিনি প্রাসঙ্গিক
মানুষ মাত্রই জীবনে সফল হতে চায়, অর্থপূর্ণ ও প্রশান্তিময় একটি জীবন কাটাতে চায়। কিন্তু সেই কাঙ্ক্ষিত সফলতার পথ খুঁজতে গিয়ে আমরা প্রায়ই বিভ্রান্ত হয়ে পড়ি। আধুনিক যুগে সফলতার সংজ্ঞা বলতে আমরা বুঝি শুধু অর্থ, খ্যাতি কিংবা পেশাগত শীর্ষস্থান অর্জন।
অথচ ইতিহাসের পাতায় এমন একজন মহামানব এসেছিলেন, যিনি একাধারে আধ্যাত্মিক ও জাগতিক—উভয় ক্ষেত্রেই চূড়ান্ত সাফল্যের স্বাক্ষর রেখে গেছেন।
ইতিহাসবিদ মাইকেল এইচ হার্ট তাঁর আলোচিত গ্রন্থে ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় মুহাম্মদ (সা.)-কে শীর্ষস্থানে রেখে লিখেছেন, ইতিহাসে তিনিই একমাত্র ব্যক্তি, যিনি ধর্মীয় এবং জাগতিক—উভয় স্তরেই অসামান্যভাবে সফল হয়েছিলেন। (মাইকেল এইচ হার্ট, দ্য হান্ড্রেড: আ র্যাঙ্কিং অব দ্য মোস্ট ইনফ্লুয়েনশিয়াল পারসনস ইন হিস্ট্রি, পৃ. ৩, হার্ট পাবলিশিং কোম্পানি, নিউইয়র্ক, ১৯৭৮)
পবিত্র কোরআনেও তাঁকে সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ হিসেবে ঘোষণা করা হয়েছে। (সুরা আহজাব, আয়াত: ২১)
‘সফলতার সূত্র’ বনাম নবীজির জীবন
বর্তমান সময়ে আমরা সফল হতে চাইলে ইন্টারনেটে খুঁজি—‘সফল মানুষদের দৈনন্দিন অভ্যাস কী?’ আধুনিক কোনো ধনকুবের বা উদ্যোক্তার রুটিন অনুকরণ করার চেষ্টা করি। কিন্তু এই প্রবণতার ভেতরে তিনটি বড় সীমাবদ্ধতা লুকিয়ে থাকে।
প্রথমত, ‘খণ্ডিত সত্য’—আধুনিক সফল ব্যক্তিদের জীবনের শুধু সেই অংশটুকুই আমরা দেখতে পাই, যা তাঁরা জনসমক্ষে প্রকাশ করেন; তাঁদের ব্যর্থতা, একাকিত্ব বা খারাপ দিনগুলোর আচরণ আমাদের অজানাই থেকে যায়।
দ্বিতীয়ত, ‘একমাত্রিক দৃষ্টিভঙ্গি’—তাঁদের অধিকাংশ অভ্যাসই শুধু কর্মক্ষেত্র বা অর্থ উপার্জনকেন্দ্রিক, যেখানে আত্মিক প্রশান্তি, শারীরিক সুস্থতা কিংবা পারিবারিক সম্পর্কের ভারসাম্য প্রায়ই অনুপস্থিত থাকে।
তৃতীয়ত, ‘সুবিধাজনক অবস্থান’—আধুনিক যুগের বেশির ভাগ সফল মানুষই কোনো না কোনো শক্তিশালী আর্থসামাজিক ভিত্তি কিংবা উন্নত সভ্যতার কেন্দ্র থেকে যাত্রা শুরু করেছেন।
অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, ‘তিনি তো ১ হাজার ৪০০ বছর আগে মরুভূমিতে বাস করতেন, তখন তো আজকের মতো প্রযুক্তির চাপ বা সামাজিক যোগাযোগমাধ্যম ছিল না; তাঁর জীবনযাপন কি আজকের যুগে খাটবে?’সকাল থেকে আসর: কেমন কাটত নবীজির কর্মমুখর দিনগুলোঠিক এই জায়গাতেই প্রিয় নবী নবীজির জীবন সম্পূর্ণ অনন্য ও সর্বজনীন। তিনি জন্মেছিলেন মরুভূমির এক রুক্ষ জনপদে, তৎকালীন রোমান বা পারস্য সভ্যতার জৌলুস থেকে অনেক দূরে। জন্মের আগেই হারিয়েছিলেন বাবাকে, আর ছয় বছর বয়সে মাকে।
জীবনের বড় অংশ কাটিয়েছেন চরম দারিদ্র্য ও প্রতিকূলতার মধ্য দিয়ে; নিজের আদর্শের কারণে হারিয়েছেন বহু প্রিয়জনকে। তবু তিনি এমন এক বিপ্লব সাধন করেছিলেন, যার আলো আজও দেড় শ কোটির বেশি মানুষের হৃদয় আলোকিত করে রেখেছে।
তাঁর জীবনের প্রতিটি মুহূর্ত—ঘরের নিভৃত কোণ থেকে শুরু করে রাষ্ট্রপরিচালনার ময়দান পর্যন্ত—পরিবার, বন্ধু এমনকি সমালোচকদের দ্বারাও নিখুঁতভাবে লিপিবদ্ধ রয়েছে।
হাজার বছর আগের আদর্শ কতটা প্রাসঙ্গিক
অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, ‘তিনি তো ১ হাজার ৪০০ বছর আগে মরুভূমিতে বাস করতেন, তখন তো আজকের মতো প্রযুক্তির চাপ বা সামাজিক যোগাযোগমাধ্যম ছিল না; তাঁর জীবনযাপন কি আজকের যুগে খাটবে?’
আধুনিক জীবনের অন্যতম বড় ট্র্যাজেডি হলো, আমরা প্রযুক্তিতে যতটা এগিয়েছি, মানবিকতায় ততটাই পিছিয়ে পড়েছি।
মার্কিন মানবাধিকার নেতা ড. মার্টিন লুথার কিং জুনিয়র যথার্থই বলেছিলেন যে আমাদের বৈজ্ঞানিক শক্তি আমাদের আধ্যাত্মিক শক্তিকে ছাড়িয়ে গেছে; আমরা তৈরি করেছি নিখুঁত ক্ষেপণাস্ত্র, কিন্তু তৈরি করেছি পথভ্রষ্ট মানুষ।
ফজর থেকে সূর্যোদয়: যেভাবে কাটত নবীজির সকালগুলোবাইরের পরিবেশ ও যন্ত্রপাতি বদলালেও মানুষের ভেতরের মৌলিক সংকটগুলো আজও ঠিক আগের মতোই আছে। জীবনের অর্থ খুঁজে পাওয়া, কর্ম ও পরিবারের মধ্যে ভারসাম্য রাখা, শোক সামলে ওঠা এবং সুন্দর সম্পর্ক গড়ে তোলা—এই চ্যালেঞ্জগুলো প্রতিটি যুগের মানুষেরই।
আয়েশা (রা.) নবীজির চরিত্রের বর্ণনা দিতে গিয়ে বলেছিলেন, তাঁর চরিত্রই ছিল জীবন্ত কোরআন। (সহিহ মুসলিম, হাদিস: ৭৪৬)
র দৈনন্দিন ছোট ছোট অভ্যাসগুলো—কৃতজ্ঞচিত্তে ভোর শুরু করা, প্রতিটি কাজের শুরুতে আল্লাহকে স্মরণ করা, পরিবারের পাশে থাকা এবং মানুষের দুঃখে হাত বাড়িয়ে দেওয়া—আমাদের অস্থির জীবনে এনে দিতে পারে আধ্যাত্মিক, শারীরিক ও সামাজিক পূর্ণতা।ঘড়ির কাঁটা নয়, ভালোবাসার ছন্দ
প্রিয় নবীজির দৈনন্দিন জীবনকে শুধু ঘড়ির কাঁটায় বাঁধা কোনো যান্ত্রিক ‘রুটিন’ বললে ভুল হবে। তিনি আধুনিক করপোরেট জগতের মতো কঠোর কোনো সময়সূচিতে নিজেকে আবদ্ধ রাখেননি; বরং পরিবার, প্রতিবেশী ও সমাজের প্রয়োজনের সঙ্গে তাল মিলিয়ে তিনি প্রতিটি দিনকে সাজাতেন।
তবে তাঁর পুরো দিনটি আবর্তিত হতো পাঁচ ওয়াক্ত নামাজকে কেন্দ্র করে, যেখানে একটি মুহূর্তও অহেতুক নষ্ট হতো না।
তাঁর প্রতিটি পদক্ষেপের মূল সুর ছিল একটিই—মানবিক চরিত্রের পূর্ণতা সাধন। তিনি নিজেই ঘোষণা করেছিলেন, ‘আমি উত্তম চরিত্রের পূর্ণতা দান করার জন্যই প্রেরিত হয়েছি।’ (ইমাম বুখারি, আল-আদাবুল মুফরাদ, হাদিস: ২৭৩)
আর আল্লাহ সাক্ষ্য দিয়ে বলেছেন, ‘নিশ্চয়ই আপনি মহান চরিত্রের সর্বোচ্চ শিখরে অধিষ্ঠিত।’ (সুরা কালাম, আয়াত: ৪)
একাধারে একজন নবী, রাষ্ট্রনায়ক, স্বামী, বাবা, নানা এবং বন্ধু হিসেবে তিনি প্রতিটি দায়িত্ব পালন করেছেন পরম মমতা ও নিষ্ঠার সঙ্গে।
সফলতার অর্থ যদি হয় নিজের ভেতরের শ্রেষ্ঠ সত্তাটিকে জাগিয়ে তোলা, তবে প্রিয় নবীজির জীবনছন্দ আমাদের জন্য এক জীবন্ত পাথেয়।
তাঁর দৈনন্দিন ছোট ছোট অভ্যাসগুলো—কৃতজ্ঞচিত্তে ভোর শুরু করা, প্রতিটি কাজের শুরুতে আল্লাহকে স্মরণ করা, পরিবারের পাশে থাকা এবং মানুষের দুঃখে হাত বাড়িয়ে দেওয়া—আমাদের অস্থির জীবনে এনে দিতে পারে আধ্যাত্মিক, শারীরিক ও সামাজিক পূর্ণতা।
সন্ধ্যা থেকে ভোর: কীভাবে কাটত নবীজির রাতগুলো

পাঠকের মন্তব্য