সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ও তাঁর দুই ভাই আটক
পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী শায়লা ফারজানা ও তাঁর (শায়লা) দুই ভাইকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ রোববার সকালে রাজধানীর মিরপুর ডিওএইচএস ও মিরপুরের রেনকিন অ্যাপার্টমেন্ট থেকে এই তিনজনকে আটক করা হয়। ডিবিপ্রধান শফিকুল ইসলাম আজ সকালে প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন।
সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ও তাঁর পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধশায়লা ফারজানা সাবেক অতিরিক্ত সচিব। তাঁর দুই ভাইয়ের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মনিরুলকে ২০২৪ সালের ১৩ আগস্ট চাকরি থেকে অবসর দেওয়া হয়। তিনি পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক পদমর্যাদার কর্মকর্তা ছিলেন।
মনিরুল ও হাবিবুরকে পুলিশের চাকরি থেকে অবসর দেওয়া হলো

পাঠকের মন্তব্য