29 Nov 2026 · স্বাধীন সংবাদমাধ্যম
দৈনিক দেশপটিকা - দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সত্য · সংবাদ · সমাজ দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সংবাদ সর্বশেষ আপডেট
আজকের সংবাদ
২০৫০ সালের উপযোগী দক্ষ জনবল গড়ে তুলতে উদ্যোগ নিচ্ছে জাতীয় সংসদ সচিবালয়জাজিরায় বিএনপি-আ.লীগ সংঘর্ষে যুবলীগ কর্মী নিহতবন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চাইলেন বিএনপি নেতাসেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রীইউপি নির্বাচন সামনে রেখে দলগুলোর সঙ্গে সংলাপে ইসিপ্রশাসনে শুদ্ধি অভিযান, সরছেন আ.লীগপন্থী আমলারা?দুর্গাপুরে প্রধান শিক্ষিকা ও গণিত শিক্ষকের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগপঞ্চগড় হানাদার মুক্ত দিবস পালিতশীতের শুরুতেই শীতার্ত মানুষের পাশে নীলফামারী জেলা প্রশাসন, শুরু শীতবস্ত্র বিতরণস্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রীরায়গঞ্জে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভাবিএনপি-জামায়াতের গোটা দশেক মা'রি হালাইতে হইবো তাহেরপুএ বিপ্লবের অডিও ফাঁসসবাই ফাউল করলে ম্যাচ চালানো যায় না: সিইসিশিল্পাঞ্চলে ফিরছে কর্মচাঞ্চল্য, গাজীপুরে বন্ধ ৪২ কারখানাদীর্ঘ ২৫ বছর জনসেবায় নিবেদিত মৌলভী হাজী মো. ইউনুছ মেম্বারের মৃত্যু, শোক প্রকাশ প্রতিদিনের কাগজেরদক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন: সভাপতি ইকবাল, সম্পাদক জাকিরবসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির ৩৬তম বার্ষিক সভা অনুষ্ঠিতবাঙ্গরা খামারগ্রামে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিতকালিয়াকৈরে রিসোর্টে অভিযান, বিদেশি মদসহ গ্রেপ্তার ২নওগাঁর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ ছুফি উল্লাহ১৮ দিনে পোশাক রপ্তানির বিশাল অর্ডার হারাল বাংলাদেশ, সুযোগ নিল ভারতডিএমপির অভিযানে ৪৪২ জন গ্রেপ্তার, উদ্ধার ককটেল-ইয়াবামোল্লাহাটে আ.লীগ-বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ামিরপুর-পল্টনের পর এবার ভাসানটেকে বাসে আগুন১৯৭১ সালে বাঙালিদের নয়, পাকিস্তানকে দুর্বল করাই ছিল ভারতের লক্ষ্য: স্পিকারনির্বাচন সামনে রেখে আজ ১৮ দলের সঙ্গে ইসির সংলাপসাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও ২ শ্যালক আটকশাহজালাল ইসলামী ব্যাংকে ৩ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারি?জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক৪০ জনের বক্তব্য ও ভিডিও যাচাই, এক মাসেও কাটেনি তাহসিফের মৃত্যুরহস্যবন্ধুসভার মাধ্যমে তিস্তার দুর্গম চরে ছড়াচ্ছে শিক্ষার আলোভয়ংকর দুর্ঘটনায় ক্যারিয়ার শেষ হওয়ার ভয়! ফিরছেন মুক্তাপদ্মা সেতু হয়ে বাস চলাচল প্রায় বন্ধ, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সহিংসতায় ছয় স্থান ঝুঁকিপূর্ণনাভানা রিয়েল এস্টেট গাছ, খুঁটি ফেলে গোপালগঞ্জে সড়ক–মহাসড়ক অবরোধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগেরভুয়া ঠিকানায় কোকোলার ৬৪৬ কোটি টাকা লেনদেনআস্থা ও বিশ্বাস আমাদের সবচেয়ে বড় মূলধনপাকিস্তান থেকে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল আনতে নতুন সমঝোতা বাংলাদেশেরখুলশীতে এক কোটি টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে মামলাপ্রধানমন্ত্রিত্ব ছাড়তে রাজি নেতানিয়াহুওয়ানডেতে বাংলাদেশের অসুখ সারাতে ইয়াসির আলীই কি সমাধানহকার উচ্ছেদ: অর্থনৈতিক ও রাজনৈতিক ঝুঁকির কথা কি ভাবছে সরকার?১৫ বছরের জন্য জাপানি কনসোর্টিয়ামের কাছে যাচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল, কী সুবিধা থাকছেপাবনায় বল্লম নিয়ে থানায় আওয়ামী লীগের হামলা, রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ পুলিশেরছাত্রদল নেতার কার্যালয়ের সামনে ঝুলছিল কাফনের কাপড়, চিরকুটে হত্যার হুমকিগোপালগঞ্জ থেকে সরিয়ে নেওয়া হলো এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা, দেখে নিন কেন্দ্রবন্ধুদের পরামর্শে রেস্তোরাঁ খুলেছিলেন জিম, তারপর যা হলোতিন হৃৎপিণ্ড, নীল রক্ত নিয়ে অক্টোপাস কী করেএকটি স্কেচবুক থেকে হাজারো গল্পের জগৎভালো চাকরি আর বিয়ের আশ্বাসে সাগরপথে নেওয়া হচ্ছিল মালয়েশিয়া, ৩১৭ জন উদ্ধার, আটক ৭ইরানের বিরুদ্ধে ইরাক কি ট্রাম্পের হাতিয়ার হয়ে উঠছেইসলামের প্রথম মসজিদ, মহানবী (সা.) যা নিজ হাতে গড়েছেনপ্রাথমিক-মাধ্যমিকের শিক্ষাক্রমে আবার বড় পরিবর্তন হচ্ছে, নতুন বই ২০২৮ সালেকিশোরের সাইকেল-জুতা পড়ে ছিল পাড়ে, পুকুরে মিলল মরদেহনগ্নতা চরিত্রকে জীবন্ত করে তোলার উপকরণ, নিজেকে প্রদর্শনের মাধ্যম নয়: মনিকা বেলুচ্চিবিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ–৯: পড়ার বিষয় হিসেবে কেন বেছে নেবেন আন্তর্জাতিক সম্পর্কসোহরাওয়ার্দীতে নয়, নয়াপল্টনে হবে বিএনপির মঙ্গলবারের সমাবেশসন্ত্রাসবিরোধী আইনের মামলায় মনিরুলের স্ত্রী ও দুই শ্যালককে গ্রেপ্তার দেখাল পুলিশখুলনা কর আপিল অঞ্চলে চাকরি, ১০ জেলার আবেদনকারীদের সুযোগহাতির তাণ্ডব থেকে ফসল রক্ষায় আসামের গ্রামে অভিনব উদ্যোগইউপি নির্বাচনে কেউ যাতে ‘ফাউল’ করার নিয়তে মাঠে না নামেন: সিইসিবেসরকারি বিনিয়োগে নতুন সম্ভাবনা কি তৈরি হবেশুধু নির্দিষ্ট এলাকায় নয়, ঢাকাজুড়েই নাভানার আবাসনের উদ্যোগজুরেলের লড়াই, বুমরার প্রত্যাবর্তনেও চালকের আসনে নিউজিল্যান্ডপ্রতিষ্ঠার ৫২ বছর পেরিয়েছে, সরকারি বিদ্যালয়টিতে নেই সুপেয় পানি ও শৌচাগারএইচএসসি সম্পূরক পরীক্ষা: গোপালগঞ্জের পরীক্ষা হবে ফরিদপুর ও মাদারীপুরেতরবারি দিয়ে বইয়ের পাতা উল্টে দিলেন ধূর্জটি মঙ্গলপেছন থেকে কাভার্ড ভ্যানের ধাক্কা, মহাসড়কে অটোরিকশাচালক ও এক নারী নিহতনোয়াখালীতে চলন্ত বাসে আগুন, ছড়িয়ে পড়েছে ভিডিওমৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ তেঁতুলিয়ায়, কত ডিগ্রি সেলসিয়াসনির্মাণসামগ্রীর চড়া দামে ব্যাহত নির্মাণগোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি১ কোটি টাকার বিলাসবহুল কামরায় কেটি পেরি ও জাস্টিন ট্রুডো, ভাইরাল ছবিবিএনপি নেতাদের আয়োজনে কনসার্ট, যাওয়ার পথে ‘শেখ হাসিনা আসবে’ স্লোগানআমার বাবা-মা আমাকে মাটি চিনিয়েছে: বিবি রাসেলআনন্দ-উচ্ছ্বাসে শিক্ষাবর্ষের বিদায়ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু, অপেক্ষা ‘অলৌকিক কিছুর’প্রতি বেলায় কি প্রোটিন খাওয়া জরুরিদেশে আবার হুপিং কাশি শনাক্ত, রাজধানীতেই পাঁচজনমার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট‘অনেক ছটফট করেছে ছেলেটা, কিছুই করতে পারিনি, শুধু সহ্য করেছি’রিয়াল হারলে সেটাই সবচেয়ে বড় খবর, গল্প বানানোর দরকার নেই: মরিনিও১০ হাজার রান, ৩৪ সেঞ্চুরির রেকর্ড—পাকিস্তানের ক্রিকেটে একাই এক ইতিহাস ইউনিস খানজলাবদ্ধতায় মৃতপ্রায় মাঠে প্রাণ ফেরাল বন্ধুসভাহোক কলরব, বউগুলো সব লাল না হয় নীল হলো ক্যানরোজার পণ্য সরবরাহে স্বস্তি, দুশ্চিন্তা সয়াবিন তেল নিয়েপদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, যুবলীগের কর্মী নিহতভিডিও নির্মাতাদের জন্য নতুন সুবিধা আনল এক্সট্রাম্প কি আবার অভিশংসনের মুখে পড়তে পারেনজুলাই বিপ্লবের জ্ঞানগর্ভ বয়ানএএফএমসিসহ ৭ আর্মি-নেভি মেডিকেলে ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন শুরু ২৯ নভেম্বরকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৫ নেতা-কর্মীসহ ৪৪২ জন গ্রেপ্তার: ডিএমপিশ্রীপুরে ইউএনওর বাসভবনের সামনে ও মাওনা উড়ালসেতুর নিচে ককটেল বিস্ফোরণ‘সুদমুক্ত লেনদেন ছাড়া পূর্ণাঙ্গ মুমিন হওয়া সম্ভব নয়’আড়াই বছরেও চালু হয়নি সাড়ে ৩৫ লাখ টাকার কমিউনিটি ক্লিনিকজাফলংয়ের পাথরে শিলপাটার কারুকাজবাসযোগ্য পৃথিবীর অসমাপ্ত অঙ্গীকারঅস্থির সময়কোটি কোটি লাল কাঁকড়া ক্রিসমাস দ্বীপ ছেড়ে চলে যাচ্ছেমুশফিকুর রহিম: কানটুপি পরা সেই কিশোর থেকে টেস্টের অনুপ্রেরণাস্ট্রিমার কারা, কেন স্ট্রিমিংয়ের দিকে ঝুঁকছেন কনটেন্ট ক্রিয়েটররাসাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ও তাঁর দুই ভাই আটকগাছ থেকে পাঠাগার, মানুষের বিপদেও ‘অক্সিজেন’জর্জ হ্যারিসন: যে কণ্ঠে বিশ্ব শুনেছিল বাংলাদেশের নামবাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধঅদক্ষতা ও অবহেলায় রাষ্ট্রের অর্থ অপচয়নীতি ও বাস্তবায়নের মেলবন্ধন জরুরিএক দিনে ফুরাল না আনন্দ, আরেকটু বেশি সময় চাই জলধারায়মেহগনির বাক্সে মৃত ছোট্ট সন্তান, শিরোপার আড়ালে লুকানো এক বাবার কান্নাসই-সাবুদের দিনে পান্নাখচিত গয়নায় মিমির আভিজাত্যময় লুক, আসল চমক কলমের ডিজাইনেসন্তানের উচ্চশিক্ষার খরচ, জন্মের পর থেকেই টাকা জমাবেন কীভাবেপ্রিয় অপমান‘তোকে ঢাকা শহরের যেখানেই পাব, গুলি করব’—কায়সারের ধাওয়ায় প্রাণভয় ছোট মুন্নারছাগলছানার দুরন্তপনা১০ বছরে সবচেয়ে বেশি সন্তান জন্ম দিলেই পুরস্কার ৫ লাখ ডলার!ভিডিও গেমেও যেভাবে নতুন ভূরাজনৈতিক লড়াইচোখ মুছছিলাম, আসলে ওটা ছিল খুশির কান্না: মাহিনবম গ্রেডে ১৫০ জন নেবে বাংলাদেশ ব্যাংক, আবেদন করবেন যেভাবেকলেজছাত্রের কমলা–মাল্টার বাগান, এ বছর প্রথম দিনেই বিক্রি ২৫ হাজার টাকানিউজিল্যান্ডে পড়াশোনা শেষে শর্ট–টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা চালু, সুযোগ কয় মাসেরনবীজির মতো দিন কাটাব কেন, এ যুগে কীভাবে তিনি প্রাসঙ্গিকএআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তির নিরপত্তা কি অকার্যকর হয়ে যাচ্ছেআপনি কি পরিবারের বড় সন্তান? জেনে নিন প্রথম সন্তান হিসেবে আপনার কোন কোন রোগের ঝুঁকি বেশিআগেরবার মিষ্টি খাইয়ে পারেনি, এবার মোরগ–পোলাওয়ে ৩৮ কোটি টাকার সোনা চুরি‘পাখি পাকা পেঁপে খায়’ দ্রুত বলতে গেলে গোলমাল পাকিয়ে যায় কেনভিসা কি ধীরে ধীরে সংকুচিত হচ্ছে? আয়ারল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নতুন উদ্বেগ
প্রচ্ছদ › সংবাদ
সর্বশেষ

ইসলামের প্রথম মসজিদ, মহানবী (সা.) যা নিজ হাতে গড়েছেন

ইসলামের প্রথম মসজিদ, মহানবী (সা.) যা নিজ হাতে গড়েছেন
মদিনা মুনাওয়ারার বাতাসে মিশে আছে এক অপার্থিব প্রশান্তি। এই পবিত্র শহরের প্রতিটি ধূলিকণায় জড়িয়ে আছে প্রিয় নবী মুহাম্মদ (সা.) ও তাঁর নিবেদিতপ্রাণ সাহাবিদের ত্যাগ আর ভালোবাসার স্মৃতি। ৬২২ খ্রিষ্টাব্দে জন্মভূমি মক্কা ছেড়ে মদ…

মদিনা মুনাওয়ারার বাতাসে মিশে আছে এক অপার্থিব প্রশান্তি। এই পবিত্র শহরের প্রতিটি ধূলিকণায় জড়িয়ে আছে প্রিয় নবী মুহাম্মদ (সা.) ও তাঁর নিবেদিতপ্রাণ সাহাবিদের ত্যাগ আর ভালোবাসার স্মৃতি।
৬২২ খ্রিষ্টাব্দে জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরতের সময় মহানবী (সা.) কোনো রাজপ্রাসাদ কিংবা দুর্গ গড়েননি; বরং মদিনার উপকণ্ঠে পা রেখেই তিনি নিজ হাতে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মহান আল্লাহর ঘরের।
মসজিদে নববি থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত সেই ঐতিহাসিক ‘মসজিদে কুবা’ই হলো ইসলামের ইতিহাসে নির্মিত প্রথম মসজিদ।
সহিহ বুখারি, হাদিস: ১১৯৩ ও ১১৯৪মদিনায় স্থায়ী হওয়ার পরও তিনি এই প্রথম মসজিদটির কথা কখনো ভুলে যাননি। তিনি প্রতি শনিবার কখনো হেঁটে, আবার কখনো বাহনে চড়ে মসজিদে কুবায় যেতেন এবং সেখানে দুই রাকাত নামাজ আদায় করতেন।হিজরতের স্মৃতি ও তাকওয়ার ভিত্তি

মক্কা থেকে দীর্ঘ ও কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিয়ে মহানবী (সা.) যখন মদিনার উপকণ্ঠ ‘কুবা’ পল্লিতে পৌঁছান, তখন আনন্দে উদ্বেলিত হয়ে ওঠেন সেখানকার অধিবাসীরা। প্রাচীন একটি কূপের নামানুসারে এলাকাটির নাম ছিল কুবা, আর শুরুতে মসজিদটি ‘বনি আমর ইবনে আওফ মসজিদ’ নামেও পরিচিত ছিল।
সেখানে অবস্থানকালে মহানবী (সা.) সাহাবিদের সঙ্গে নিয়ে কাদামাটি ও পাথর বয়ে এনে সাদামাটাভাবে এই মসজিদটি নির্মাণ করেন। (সহিহ বুখারি, হাদিস: ৩৯০৬)
মক্কাবাসীর গচ্ছিত আমানতগুলো প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়ে আলী (রা.)-ও এই কুবাতেই এসে নবীজির কাফেলায় শামিল হয়েছিলেন।
পবিত্র কোরআনে এই মসজিদটির অনন্য মর্যাদার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।
শিশুকে কোরআনের প্রথম পাঠ: কখন এবং কীভাবেমহান আল্লাহ বলেছেন, ‘যে মসজিদের ভিত্তি প্রথম দিন থেকেই তাকওয়া বা খোদাভীতির ওপর স্থাপিত হয়েছে, তা-ই আপনার নামাজে দাঁড়ানোর অধিকতর যোগ্য। সেখানে এমন সব মানুষ রয়েছেন, যাঁরা পবিত্রতা অর্জনকে ভালোবাসেন; আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন।’ (সুরা তাওবা, আয়াত: ১০৮)
তবে এটি মনে রাখা জরুরি যে মসজিদে কুবা ইসলামের প্রথম মসজিদ হলেও হিজরতের পর প্রথম জুমার নামাজ এখানে আদায় হয়নি। কুবা থেকে মদিনার মূল শহরের দিকে যাত্রাপথে ‘রানুনা’ উপত্যকায় বনি সালিম ইবনে আওফ গোত্রের বসতিতে মহানবী (সা.) প্রথম জুমার নামাজের ইমামতি করেন, যেখানে বর্তমানে ‘মসজিদে জুমা’ অবস্থিত।
আজও যখন কোনো মুমিন অজু করে এই মসজিদের শ্বেতপাথরের আঙিনায় পা রাখেন, তখন তাঁর হৃদয়ে ভেসে ওঠে দেড় হাজার বছর আগের সেই দৃশ্য—যেখানে নবীজি নিজ হাতে পাথর বয়ে এনে সাজিয়েছিলেন ভালোবাসার প্রথম ইবাদতখানা।এক ওমরাহর সওয়াব

মসজিদে কুবার সঙ্গে প্রিয় নবীজির ছিল গভীর আত্মিক টান। মদিনায় স্থায়ী হওয়ার পরও তিনি এই প্রথম মসজিদটির কথা কখনো ভুলে যাননি। তিনি প্রতি শনিবার কখনো হেঁটে, আবার কখনো বাহনে চড়ে মসজিদে কুবায় যেতেন এবং সেখানে দুই রাকাত নামাজ আদায় করতেন। (সহিহ বুখারি, হাদিস: ১১৯৩ ও ১১৯৪)
সাধারণ মুমিনদের জন্যও এই মসজিদে নামাজ আদায়ের এক অভাবনীয় ফজিলত ঘোষণা করেছেন মহানবী (সা.)।
হিলফুল ফুজুল: তরুণ মুহাম্মদ (সা.)–এর প্রথম রাজনৈতিক অংশগ্রহণতিনি বলেছেন, ‘যে ব্যক্তি নিজ ঘরে উত্তমরূপে পবিত্রতা অর্জন করে মসজিদে কুবায় এসে নামাজ আদায় করবে, সে একটি ওমরাহ পালনের সমপরিমাণ সওয়াব লাভ করবে।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১৪১২)
এই পরম প্রাপ্তির আশায় মদিনায় আসা প্রত্যেক হাজি ও জিয়ারতকারী অন্তত একবার মসজিদে কুবায় ছুটে যান।
যুগে যুগে সংস্কার

ইসলামের সূচনালগ্নের সেই অনাড়ম্বর মাটির মসজিদটি সময়ের পরিক্রমায় বহুবার সংস্কার ও সম্প্রসারিত হয়েছে। খোলাফায়ে রাশেদিনের যুগে তৃতীয় খলিফা উসমান ইবনে আফফান (রা.) এটির সংস্কার করেন।
পরে মদিনার গভর্নর থাকাকালে উমর ইবনে আবদুল আজিজ মসজিদটির পরিধি বাড়ান এবং এতে মিনার যুক্ত করেন। এরপর ১০৪৪ ও ১১৬১ খ্রিষ্টাব্দেও ঐতিহাসিক সংস্কারকাজ পরিচালিত হয়।
আধুনিক সৌদি শাসনামলে মসজিদে কুবা নতুন রূপ লাভ করে। ১৯৬৮ সালে বাদশাহ ফয়সালের সময়ে এর উত্তর দিকের প্রাচীর সম্প্রসারণ করা হয়।
পরে ১৯৮৪ থেকে ১৯৮৬ সালের মধ্যে বাদশাহ ফাহাদের উদ্যোগে প্রখ্যাত মিসরীয় স্থপতি আবদেল-ওয়াহেদ এল-ওয়াকিলের নকশায় ঐতিহ্যবাহী ইসলামি স্থাপত্যশৈলী অক্ষুণ্ন রেখে মসজিদটি পুনর্নির্মাণ করা হয়।
বর্তমানে সাড়ে ১৩ হাজার বর্গমিটার আয়তনের এই মসজিদ কমপ্লেক্সে চারটি সুউচ্চ মিনার, ৬টি বড় ও ৫৬টি ছোটসহ মোট ৬২টি গম্বুজ এবং চমৎকার কোরআনিক ক্যালিগ্রাফি রয়েছে।
এ ছাড়া ২০২২ সালের ৮ এপ্রিল যুবরাজ মুহাম্মদ বিন সালমান মসজিদে কুবার ইতিহাসে বৃহত্তম সম্প্রসারণ প্রকল্পের ঘোষণা দেন, যার লক্ষ্য এর আয়তন ৫০ হাজার বর্গমিটারে উন্নীত করে একসঙ্গে প্রায় ৬৬ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা করা এবং আশপাশের ৫৭টি ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ করা।
মসজিদে কুবা শুধু ইট-পাথরের কোনো প্রাচীন স্থাপনা নয়; এটি মুসলিম উম্মাহর ঐক্য, সরলতা ও খোদাভীতির এক জীবন্ত প্রতীক।
আজও যখন কোনো মুমিন অজু করে এই মসজিদের শ্বেতপাথরের আঙিনায় পা রাখেন, তখন তাঁর হৃদয়ে ভেসে ওঠে দেড় হাজার বছর আগের সেই দৃশ্য—যেখানে নবীজি নিজ হাতে পাথর বয়ে এনে সাজিয়েছিলেন ভালোবাসার প্রথম ইবাদতখানা।
এহসান সিরাজ : আলেম ও লেখক

কিশোরবান্ধব মসজিদ কীভাবে গড়বেন

পাঠকের মন্তব্য