চৌহালীতে ভিউব্লিউবি কর্মসূচির নতুন উপকারভোগী নির্বাচন বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জের চৌহালীতে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিউব্লিউবি) কর্মসূচির আওতায় জুলাই ২০২৭ থেকে মার্চ ২০২৯ চক্রের নতুন উপকারভোগী নির্বাচন সংক্রান্ত পরিপত্র বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। (২৯নভেম্বর) রোববার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান শাকিল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহ আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীম জাহিদ তালুকদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মুন্নাফ খান, উপজেলা প্রকৌশলী আবদুল করিম, খাষপুখুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান, উমারপুর ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম মণ্ডল, খাষকাউলিয়া ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবলু, ঘোরজান ইউপি চেয়ারম্যান রমজান আলী।
এ ছাড়া উপস্থিত ছিলেন স্থল ইউনিয়ন পরিষদের প্রশাসক সেলিম হোসেন, সদিয়াচাঁদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক চঞ্চল কুমার মিস্ত্রি, চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জাহিদ মোল্লা, সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. সোহেল রানা, উজ্জ্বল ও তামান্না হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। সভায় ভিউব্লিউবি কর্মসূচির নতুন উপকারভোগী নির্বাচনের নিয়মাবলি, যোগ্যতা ও পরিপত্রের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। পাশাপাশি প্রকৃত অসহায় ও দুস্থ নারীদের তালিকাভুক্ত করতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

পাঠকের মন্তব্য