29 Nov 2026 · স্বাধীন সংবাদমাধ্যম
দৈনিক দেশপটিকা - দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সত্য · সংবাদ · সমাজ দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সংবাদ সর্বশেষ আপডেট
আজকের সংবাদ
নিয়ামতপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণচৌহালীতে ভিউব্লিউবি কর্মসূচির নতুন উপকারভোগী নির্বাচন বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিতসীতাকুন্ডে ভাড়া বাসায় তৈরি হচ্ছিল জাল নোট, সরঞ্জামসহ গ্রেফতার ১গাজীপুরে অটোরিকশাচালক হত্যায় পিবিআইয়ের সাফল্য: খণ্ডিত গাড়ি ও বিক্রির টাকাসহ ৫ আসামি গ্রেপ্তার২০৫০ সালের উপযোগী দক্ষ জনবল গড়ে তুলতে উদ্যোগ নিচ্ছে জাতীয় সংসদ সচিবালয়জাজিরায় বিএনপি-আ.লীগ সংঘর্ষে যুবলীগ কর্মী নিহতবন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চাইলেন বিএনপি নেতাসেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রীইউপি নির্বাচন সামনে রেখে দলগুলোর সঙ্গে সংলাপে ইসিপ্রশাসনে শুদ্ধি অভিযান, সরছেন আ.লীগপন্থী আমলারা?দুর্গাপুরে প্রধান শিক্ষিকা ও গণিত শিক্ষকের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগপঞ্চগড় হানাদার মুক্ত দিবস পালিতশীতের শুরুতেই শীতার্ত মানুষের পাশে নীলফামারী জেলা প্রশাসন, শুরু শীতবস্ত্র বিতরণস্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রীরায়গঞ্জে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভাবিএনপি-জামায়াতের গোটা দশেক মা'রি হালাইতে হইবো তাহেরপুএ বিপ্লবের অডিও ফাঁসসবাই ফাউল করলে ম্যাচ চালানো যায় না: সিইসিশিল্পাঞ্চলে ফিরছে কর্মচাঞ্চল্য, গাজীপুরে বন্ধ ৪২ কারখানাদীর্ঘ ২৫ বছর জনসেবায় নিবেদিত মৌলভী হাজী মো. ইউনুছ মেম্বারের মৃত্যু, শোক প্রকাশ প্রতিদিনের কাগজেরদক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন: সভাপতি ইকবাল, সম্পাদক জাকিরবসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির ৩৬তম বার্ষিক সভা অনুষ্ঠিতবাঙ্গরা খামারগ্রামে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিতকালিয়াকৈরে রিসোর্টে অভিযান, বিদেশি মদসহ গ্রেপ্তার ২নওগাঁর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ ছুফি উল্লাহ১৮ দিনে পোশাক রপ্তানির বিশাল অর্ডার হারাল বাংলাদেশ, সুযোগ নিল ভারতডিএমপির অভিযানে ৪৪২ জন গ্রেপ্তার, উদ্ধার ককটেল-ইয়াবামোল্লাহাটে আ.লীগ-বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ামিরপুর-পল্টনের পর এবার ভাসানটেকে বাসে আগুন১৯৭১ সালে বাঙালিদের নয়, পাকিস্তানকে দুর্বল করাই ছিল ভারতের লক্ষ্য: স্পিকারনির্বাচন সামনে রেখে আজ ১৮ দলের সঙ্গে ইসির সংলাপঅস্ত্রোপচার করা মা হেঁটে বাড়ি ফিরছেন, নানির কোলে সাত দিনের নবজাতক৫০তম বিসিএসের ফলের অপেক্ষায় থাকা প্রার্থীদের স্বস্তির ইঙ্গিত দিল পিএসসিচা-শ্রমিকদের পাশে থাকবে সরকার: শ্রমমন্ত্রীঅতীতে শেয়ারবাজার জুয়ার আসরে পরিণত হয়েছিল: অর্থমন্ত্রীজাতীয় ঐক্যের পথে প্রধান বাধা বিএনপির কার্যক্রম: খেলাফত মজলিসইনানীতে আবার জ্বলে উঠল গ্যাসের আগুন, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ‘ভারতীয় খেলোয়াড়দের বলবেন, যেন তারা মাঠে ঝগড়াঝাঁটি না করে’ইসরায়েলে ঐক্যের সরকার গঠন নিয়ে নেতানিয়াহুর আলোচনার প্রস্তাবে আইজেনকটের সাড়া‘ডা. এজাজুল মানুষ না’, কেন লিখলেন রোগীর স্বজন‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা: সন্দেহভাজন তিন আসামি রিমান্ডেআকাশছোঁয়া বড়দিন, চমক জিঞ্জারব্রেডের উড়োজাহাজেদ্বিমুখী নীতি থেকে সরকার বের হয়ে না এলে কিসের ঐক্য: শফিকুর রহমানইলন মাস্ক কেন ‘মাগা টুপি’ খুলে ফেললেনএকটি গরু কিনলেই আরেকটি ফ্রি, প্রাণিসম্পদ মেলায় আরও নানা চমকসাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও ২ শ্যালক আটকশাহজালাল ইসলামী ব্যাংকে ৩ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারি?জয়ার চোখে দার্জিলিং,পেছনে বরফঢাকা কাঞ্চনজঙ্ঘাজিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক৪০ জনের বক্তব্য ও ভিডিও যাচাই, এক মাসেও কাটেনি তাহসিফের মৃত্যুরহস্যবন্ধুসভার মাধ্যমে তিস্তার দুর্গম চরে ছড়াচ্ছে শিক্ষার আলোভয়ংকর দুর্ঘটনায় ক্যারিয়ার শেষ হওয়ার ভয়! ফিরছেন মুক্তাপদ্মা সেতু হয়ে বাস চলাচল প্রায় বন্ধ, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সহিংসতায় ছয় স্থান ঝুঁকিপূর্ণনাভানা রিয়েল এস্টেট গাছ, খুঁটি ফেলে গোপালগঞ্জে সড়ক–মহাসড়ক অবরোধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগেরভুয়া ঠিকানায় কোকোলার ৬৪৬ কোটি টাকা লেনদেনআস্থা ও বিশ্বাস আমাদের সবচেয়ে বড় মূলধনপাকিস্তান থেকে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল আনতে নতুন সমঝোতা বাংলাদেশেরখুলশীতে এক কোটি টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে মামলাপ্রধানমন্ত্রিত্ব ছাড়তে রাজি নেতানিয়াহুওয়ানডেতে বাংলাদেশের অসুখ সারাতে ইয়াসির আলীই কি সমাধানহকার উচ্ছেদ: অর্থনৈতিক ও রাজনৈতিক ঝুঁকির কথা কি ভাবছে সরকার?১৫ বছরের জন্য জাপানি কনসোর্টিয়ামের কাছে যাচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল, কী সুবিধা থাকছেপাবনায় বল্লম নিয়ে থানায় আওয়ামী লীগের হামলা, রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ পুলিশেরছাত্রদল নেতার কার্যালয়ের সামনে ঝুলছিল কাফনের কাপড়, চিরকুটে হত্যার হুমকিগোপালগঞ্জ থেকে সরিয়ে নেওয়া হলো এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা, দেখে নিন কেন্দ্রবন্ধুদের পরামর্শে রেস্তোরাঁ খুলেছিলেন জিম, তারপর যা হলোতিন হৃৎপিণ্ড, নীল রক্ত নিয়ে অক্টোপাস কী করেএকটি স্কেচবুক থেকে হাজারো গল্পের জগৎভালো চাকরি আর বিয়ের আশ্বাসে সাগরপথে নেওয়া হচ্ছিল মালয়েশিয়া, ৩১৭ জন উদ্ধার, আটক ৭ইরানের বিরুদ্ধে ইরাক কি ট্রাম্পের হাতিয়ার হয়ে উঠছেইসলামের প্রথম মসজিদ, মহানবী (সা.) যা নিজ হাতে গড়েছেনপ্রাথমিক-মাধ্যমিকের শিক্ষাক্রমে আবার বড় পরিবর্তন হচ্ছে, নতুন বই ২০২৮ সালেকিশোরের সাইকেল-জুতা পড়ে ছিল পাড়ে, পুকুরে মিলল মরদেহনগ্নতা চরিত্রকে জীবন্ত করে তোলার উপকরণ, নিজেকে প্রদর্শনের মাধ্যম নয়: মনিকা বেলুচ্চিবিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ–৯: পড়ার বিষয় হিসেবে কেন বেছে নেবেন আন্তর্জাতিক সম্পর্কসোহরাওয়ার্দীতে নয়, নয়াপল্টনে হবে বিএনপির মঙ্গলবারের সমাবেশসন্ত্রাসবিরোধী আইনের মামলায় মনিরুলের স্ত্রী ও দুই শ্যালককে গ্রেপ্তার দেখাল পুলিশখুলনা কর আপিল অঞ্চলে চাকরি, ১০ জেলার আবেদনকারীদের সুযোগহাতির তাণ্ডব থেকে ফসল রক্ষায় আসামের গ্রামে অভিনব উদ্যোগইউপি নির্বাচনে কেউ যাতে ‘ফাউল’ করার নিয়তে মাঠে না নামেন: সিইসিবেসরকারি বিনিয়োগে নতুন সম্ভাবনা কি তৈরি হবেশুধু নির্দিষ্ট এলাকায় নয়, ঢাকাজুড়েই নাভানার আবাসনের উদ্যোগজুরেলের লড়াই, বুমরার প্রত্যাবর্তনেও চালকের আসনে নিউজিল্যান্ডপ্রতিষ্ঠার ৫২ বছর পেরিয়েছে, সরকারি বিদ্যালয়টিতে নেই সুপেয় পানি ও শৌচাগারএইচএসসি সম্পূরক পরীক্ষা: গোপালগঞ্জের পরীক্ষা হবে ফরিদপুর ও মাদারীপুরেতরবারি দিয়ে বইয়ের পাতা উল্টে দিলেন ধূর্জটি মঙ্গলপেছন থেকে কাভার্ড ভ্যানের ধাক্কা, মহাসড়কে অটোরিকশাচালক ও এক নারী নিহতনোয়াখালীতে চলন্ত বাসে আগুন, ছড়িয়ে পড়েছে ভিডিওমৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ তেঁতুলিয়ায়, কত ডিগ্রি সেলসিয়াসনির্মাণসামগ্রীর চড়া দামে ব্যাহত নির্মাণগোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি১ কোটি টাকার বিলাসবহুল কামরায় কেটি পেরি ও জাস্টিন ট্রুডো, ভাইরাল ছবিবিএনপি নেতাদের আয়োজনে কনসার্ট, যাওয়ার পথে ‘শেখ হাসিনা আসবে’ স্লোগানআমার বাবা-মা আমাকে মাটি চিনিয়েছে: বিবি রাসেলআনন্দ-উচ্ছ্বাসে শিক্ষাবর্ষের বিদায়ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু, অপেক্ষা ‘অলৌকিক কিছুর’প্রতি বেলায় কি প্রোটিন খাওয়া জরুরিদেশে আবার হুপিং কাশি শনাক্ত, রাজধানীতেই পাঁচজনমার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট‘অনেক ছটফট করেছে ছেলেটা, কিছুই করতে পারিনি, শুধু সহ্য করেছি’রিয়াল হারলে সেটাই সবচেয়ে বড় খবর, গল্প বানানোর দরকার নেই: মরিনিও১০ হাজার রান, ৩৪ সেঞ্চুরির রেকর্ড—পাকিস্তানের ক্রিকেটে একাই এক ইতিহাস ইউনিস খানজলাবদ্ধতায় মৃতপ্রায় মাঠে প্রাণ ফেরাল বন্ধুসভাহোক কলরব, বউগুলো সব লাল না হয় নীল হলো ক্যানরোজার পণ্য সরবরাহে স্বস্তি, দুশ্চিন্তা সয়াবিন তেল নিয়েপদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, যুবলীগের কর্মী নিহতভিডিও নির্মাতাদের জন্য নতুন সুবিধা আনল এক্সট্রাম্প কি আবার অভিশংসনের মুখে পড়তে পারেনজুলাই বিপ্লবের জ্ঞানগর্ভ বয়ানএএফএমসিসহ ৭ আর্মি-নেভি মেডিকেলে ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন শুরু ২৯ নভেম্বরকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৫ নেতা-কর্মীসহ ৪৪২ জন গ্রেপ্তার: ডিএমপিশ্রীপুরে ইউএনওর বাসভবনের সামনে ও মাওনা উড়ালসেতুর নিচে ককটেল বিস্ফোরণ‘সুদমুক্ত লেনদেন ছাড়া পূর্ণাঙ্গ মুমিন হওয়া সম্ভব নয়’আড়াই বছরেও চালু হয়নি সাড়ে ৩৫ লাখ টাকার কমিউনিটি ক্লিনিকজাফলংয়ের পাথরে শিলপাটার কারুকাজবাসযোগ্য পৃথিবীর অসমাপ্ত অঙ্গীকারঅস্থির সময়কোটি কোটি লাল কাঁকড়া ক্রিসমাস দ্বীপ ছেড়ে চলে যাচ্ছেমুশফিকুর রহিম: কানটুপি পরা সেই কিশোর থেকে টেস্টের অনুপ্রেরণাস্ট্রিমার কারা, কেন স্ট্রিমিংয়ের দিকে ঝুঁকছেন কনটেন্ট ক্রিয়েটররাসাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ও তাঁর দুই ভাই আটকগাছ থেকে পাঠাগার, মানুষের বিপদেও ‘অক্সিজেন’জর্জ হ্যারিসন: যে কণ্ঠে বিশ্ব শুনেছিল বাংলাদেশের নামবাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধঅদক্ষতা ও অবহেলায় রাষ্ট্রের অর্থ অপচয়নীতি ও বাস্তবায়নের মেলবন্ধন জরুরিএক দিনে ফুরাল না আনন্দ, আরেকটু বেশি সময় চাই জলধারায়মেহগনির বাক্সে মৃত ছোট্ট সন্তান, শিরোপার আড়ালে লুকানো এক বাবার কান্নাসই-সাবুদের দিনে পান্নাখচিত গয়নায় মিমির আভিজাত্যময় লুক, আসল চমক কলমের ডিজাইনেসন্তানের উচ্চশিক্ষার খরচ, জন্মের পর থেকেই টাকা জমাবেন কীভাবেপ্রিয় অপমান‘তোকে ঢাকা শহরের যেখানেই পাব, গুলি করব’—কায়সারের ধাওয়ায় প্রাণভয় ছোট মুন্নারছাগলছানার দুরন্তপনা১০ বছরে সবচেয়ে বেশি সন্তান জন্ম দিলেই পুরস্কার ৫ লাখ ডলার!ভিডিও গেমেও যেভাবে নতুন ভূরাজনৈতিক লড়াইচোখ মুছছিলাম, আসলে ওটা ছিল খুশির কান্না: মাহিনবম গ্রেডে ১৫০ জন নেবে বাংলাদেশ ব্যাংক, আবেদন করবেন যেভাবেকলেজছাত্রের কমলা–মাল্টার বাগান, এ বছর প্রথম দিনেই বিক্রি ২৫ হাজার টাকানিউজিল্যান্ডে পড়াশোনা শেষে শর্ট–টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা চালু, সুযোগ কয় মাসেরনবীজির মতো দিন কাটাব কেন, এ যুগে কীভাবে তিনি প্রাসঙ্গিকএআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তির নিরপত্তা কি অকার্যকর হয়ে যাচ্ছেআপনি কি পরিবারের বড় সন্তান? জেনে নিন প্রথম সন্তান হিসেবে আপনার কোন কোন রোগের ঝুঁকি বেশিআগেরবার মিষ্টি খাইয়ে পারেনি, এবার মোরগ–পোলাওয়ে ৩৮ কোটি টাকার সোনা চুরি‘পাখি পাকা পেঁপে খায়’ দ্রুত বলতে গেলে গোলমাল পাকিয়ে যায় কেনভিসা কি ধীরে ধীরে সংকুচিত হচ্ছে? আয়ারল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নতুন উদ্বেগ
প্রচ্ছদ › সংবাদ
সর্বশেষ

৫০তম বিসিএসের ফলের অপেক্ষায় থাকা প্রার্থীদের স্বস্তির ইঙ্গিত দিল পিএসসি

৫০তম বিসিএসের ফলের অপেক্ষায় থাকা প্রার্থীদের স্বস্তির ইঙ্গিত দিল পিএসসি
৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষা দেওয়া হাজারো তরুণের অপেক্ষা—ফল কবে প্রকাশ হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ২৬ নভেম্বরের মধ্যে এই বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পের…

৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষা দেওয়া হাজারো তরুণের অপেক্ষা—ফল কবে প্রকাশ হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ২৬ নভেম্বরের মধ্যে এই বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ফল প্রকাশ না হওয়ায় চরম মানসিক চাপে পড়েছেন চাকরিপ্রার্থীরা। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন করে ফল প্রকাশে ৭২ ঘণ্টার আলটিমেটামও দিয়েছেন তাঁরা।
তবে প্রার্থীদের এই চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যেই আশার আলো দেখিয়েছে পিএসসি। কমিশনের সূত্র নিশ্চিত করেছে, ফল প্রকাশের চূড়ান্ত প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। ৪৬তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশিত হওয়ার সপ্তাহখানেকের মধ্যেই ৫০তম বিসিএসের ফল প্রকাশ করা হবে। এ নিয়ে চাকরিপ্রার্থীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে কমিশন।
নবম গ্রেডে ১৫০ জন নেবে বাংলাদেশ ব্যাংক, আবেদন করবেন যেভাবেমানসিক চাপে দিশাহারা তরুণেরা

এক বছরে একটি বিসিএস শেষ করার যে ঘোষণা পিএসসি দিয়েছিল, তাতে দারুণ আশাবাদী হয়ে উঠেছিলেন প্রার্থীরা। প্রিলিমিনারি পরীক্ষার পর মাত্র দুই মাসের কম সময়ের মধ্যে এক হাজার নম্বরের লিখিত পরীক্ষা নিয়েছিল কমিশন। তীব্র মানসিক ও শারীরিক চাপ সামলে প্রার্থীরা সেই পরীক্ষায় অংশ নেন। সেপ্টেম্বরে মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর তাঁদের ধারণা ছিল, অন্যান্য বিসিএসের মতো দুই সপ্তাহের মধ্যেই চূড়ান্ত ফল আসবে। কিন্তু প্রায় দুই মাস হয়ে গেলেও ফল না আসায় এবং নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ায় বিপর্যস্ত হয়ে পড়েছেন তাঁরা।
নাম প্রকাশ না করার শর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, ‘২৬ নভেম্বর ফল আসবে ভেবে দিন গুনছিলাম। এখন সারা রাত চোখের পাতা এক করতে পারি না। সারা রাত ছটফট করি, ভোরের দিকে শরীর আর চলে না। দিনে তিন–চার ঘণ্টা ছাড়া ছাড়া ঘুম হয়। চিকিৎসক বলেছেন, অতিরিক্ত দুশ্চিন্তা থেকে ইনসমনিয়ায় আক্রান্ত হয়েছি। পরিবার, আত্মীয়স্বজন—সবার একই প্রশ্ন, রেজাল্ট কবে? এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমি মানসিকভাবে বিধ্বস্ত।’
একই বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশ না করার শর্তে আরেক শিক্ষার্থী ও ৫০তম বিসিএসের ফলপ্রত্যাশী বলেন, ‘স্নাতকোত্তর শেষ করেছি আরও আগে। পরিবারের বড় সন্তান হিসেবে সবার প্রত্যাশা আমার দিকে। ২৬ নভেম্বর রেজাল্ট দেবে শুনে বাড়ি থেকে মা–বাবা প্রতিদিন ফোন দিচ্ছেন। এখন ফোনের রিং বাজলেই বুকটা ধক করে ওঠে। রাতে ঘুমাতে পারি না, সারাক্ষণ মাথায় শুধু ফলাফলের চিন্তা ঘোরে। আমরা তো কোনো অন্যায় আবদার করছি না, শুধু সময়মতো প্রাপ্য ফলটুকু চাই।’
বাংলাদেশ ডাক বিভাগে বিভিন্ন গ্রেডে বড় নিয়োগ, পদ ২৯৫কেন এই বিলম্ব, কী বলছে পিএসসি

চাকরিপ্রার্থীদের এই মানসিক যন্ত্রণার বিষয়টি পিএসসির নজরেও এসেছে। কমিশনের নির্ভরযোগ্য সূত্র বলছে, প্রার্থীদের উদ্বেগের বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে দেখছে। মূলত ‘রিপিট ক্যাডার’ জটিলতা এড়াতেই ফল প্রকাশে কিছুটা সময় নেওয়া হচ্ছে।
চলতি বছরের ৮ ফেব্রুয়ারি ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশিত হলেও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এখনো এর গেজেট জারি হয়নি। পিএসসি চাইছে, ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ ও প্রার্থীদের যোগদান সম্পন্ন হওয়ার পর প্রকৃত শূন্য পদের হিসাব সমন্বয় করে ৫০তম বিসিএসের ফল প্রকাশ করতে, তা না হলে ২০০ থেকে ২৫০টি ক্যাডার পদ শূন্য থেকে যাওয়ার ঝুঁকি তৈরি হবে।
নাম প্রকাশ না করার শর্তে পিএসসির এক দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ৫০তম বিসিএসের ফল প্রকাশের সব প্রস্তুতি কমিশনের রয়েছে। বৃহত্তর স্বার্থে ৪৬তম বিসিএসের গেজেটের জন্য অপেক্ষা করা হচ্ছে। ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশের সপ্তাহখানেকের মধ্যেই ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। এ নিয়ে প্রার্থীদের কোনোভাবেই আতঙ্কিত হওয়ার কারণ নেই।
জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, একটি বিসিএসের চূড়ান্ত ফলের অপেক্ষায় থাকা তরুণদের মানসিক স্বাস্থ্য ও সামাজিক চাপের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। তাই জনপ্রশাসন মন্ত্রণালয় ও পিএসসির সমন্বয়ের মাধ্যমে দ্রুত ৪৬তম বিসিএসের গেজেট জারি করে ৫০তম বিসিএসের ফল প্রকাশ করা হলে হাজারো তরুণের নিদারুণ কষ্টের অপেক্ষার অবসান ঘটবে।
প্রাথমিক-মাধ্যমিকের শিক্ষাক্রমে আবার বড় পরিবর্তন হচ্ছে, নতুন বই ২০২৮ সালে

পাঠকের মন্তব্য