29 Nov 2026 · স্বাধীন সংবাদমাধ্যম
দৈনিক দেশপটিকা - দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সত্য · সংবাদ · সমাজ দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সংবাদ সর্বশেষ আপডেট
আজকের সংবাদ
পঞ্চগড় হানাদার মুক্ত দিবস পালিতশীতের শুরুতেই শীতার্ত মানুষের পাশে নীলফামারী জেলা প্রশাসন, শুরু শীতবস্ত্র বিতরণস্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রীরায়গঞ্জে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভাবিএনপি-জামায়াতের গোটা দশেক মা'রি হালাইতে হইবো তাহেরপুএ বিপ্লবের অডিও ফাঁসসবাই ফাউল করলে ম্যাচ চালানো যায় না: সিইসিশিল্পাঞ্চলে ফিরছে কর্মচাঞ্চল্য, গাজীপুরে বন্ধ ৪২ কারখানাদীর্ঘ ২৫ বছর জনসেবায় নিবেদিত মৌলভী হাজী মো. ইউনুছ মেম্বারের মৃত্যু, শোক প্রকাশ প্রতিদিনের কাগজেরদক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন: সভাপতি ইকবাল, সম্পাদক জাকিরবসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির ৩৬তম বার্ষিক সভা অনুষ্ঠিতবাঙ্গরা খামারগ্রামে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিতকালিয়াকৈরে রিসোর্টে অভিযান, বিদেশি মদসহ গ্রেপ্তার ২নওগাঁর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ ছুফি উল্লাহ১৮ দিনে পোশাক রপ্তানির বিশাল অর্ডার হারাল বাংলাদেশ, সুযোগ নিল ভারতডিএমপির অভিযানে ৪৪২ জন গ্রেপ্তার, উদ্ধার ককটেল-ইয়াবামোল্লাহাটে আ.লীগ-বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ামিরপুর-পল্টনের পর এবার ভাসানটেকে বাসে আগুন১৯৭১ সালে বাঙালিদের নয়, পাকিস্তানকে দুর্বল করাই ছিল ভারতের লক্ষ্য: স্পিকারনির্বাচন সামনে রেখে আজ ১৮ দলের সঙ্গে ইসির সংলাপসাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও ২ শ্যালক আটকশাহজালাল ইসলামী ব্যাংকে ৩ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারি?জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক৪০ জনের বক্তব্য ও ভিডিও যাচাই, এক মাসেও কাটেনি তাহসিফের মৃত্যুরহস্যভুয়া ঠিকানায় কোকোলার ৬৪৬ কোটি টাকা লেনদেনবন্ধুদের পরামর্শে রেস্তোরাঁ খুলেছিলেন জিম, তারপর যা হলোতিন হৃৎপিণ্ড, নীল রক্ত নিয়ে অক্টোপাস কী করেএকটি স্কেচবুক থেকে হাজারো গল্পের জগৎভালো চাকরি আর বিয়ের আশ্বাসে সাগরপথে নেওয়া হচ্ছিল মালয়েশিয়া, ৩১৭ জন উদ্ধার, আটক ৭ইরানের বিরুদ্ধে ইরাক কি ট্রাম্পের হাতিয়ার হয়ে উঠছেইসলামের প্রথম মসজিদ, মহানবী (সা.) যা নিজ হাতে গড়েছেনপ্রাথমিক-মাধ্যমিকের শিক্ষাক্রমে আবার বড় পরিবর্তন হচ্ছে, নতুন বই ২০২৮ সালেকিশোরের সাইকেল-জুতা পড়ে ছিল পাড়ে, পুকুরে মিলল মরদেহনগ্নতা চরিত্রকে জীবন্ত করে তোলার উপকরণ, নিজেকে প্রদর্শনের মাধ্যম নয়: মনিকা বেলুচ্চিবিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ–৯: পড়ার বিষয় হিসেবে কেন বেছে নেবেন আন্তর্জাতিক সম্পর্কসোহরাওয়ার্দীতে নয়, নয়াপল্টনে হবে বিএনপির মঙ্গলবারের সমাবেশসন্ত্রাসবিরোধী আইনের মামলায় মনিরুলের স্ত্রী ও দুই শ্যালককে গ্রেপ্তার দেখাল পুলিশখুলনা কর আপিল অঞ্চলে চাকরি, ১০ জেলার আবেদনকারীদের সুযোগহাতির তাণ্ডব থেকে ফসল রক্ষায় আসামের গ্রামে অভিনব উদ্যোগইউপি নির্বাচনে কেউ যাতে ‘ফাউল’ করার নিয়তে মাঠে না নামেন: সিইসিবেসরকারি বিনিয়োগে নতুন সম্ভাবনা কি তৈরি হবেশুধু নির্দিষ্ট এলাকায় নয়, ঢাকাজুড়েই নাভানার আবাসনের উদ্যোগজুরেলের লড়াই, বুমরার প্রত্যাবর্তনেও চালকের আসনে নিউজিল্যান্ডপ্রতিষ্ঠার ৫২ বছর পেরিয়েছে, সরকারি বিদ্যালয়টিতে নেই সুপেয় পানি ও শৌচাগারএইচএসসি সম্পূরক পরীক্ষা: গোপালগঞ্জের পরীক্ষা হবে ফরিদপুর ও মাদারীপুরেতরবারি দিয়ে বইয়ের পাতা উল্টে দিলেন ধূর্জটি মঙ্গলপেছন থেকে কাভার্ড ভ্যানের ধাক্কা, মহাসড়কে অটোরিকশাচালক ও এক নারী নিহতনোয়াখালীতে চলন্ত বাসে আগুন, ছড়িয়ে পড়েছে ভিডিওমৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ তেঁতুলিয়ায়, কত ডিগ্রি সেলসিয়াসনির্মাণসামগ্রীর চড়া দামে ব্যাহত নির্মাণগোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি১ কোটি টাকার বিলাসবহুল কামরায় কেটি পেরি ও জাস্টিন ট্রুডো, ভাইরাল ছবিবিএনপি নেতাদের আয়োজনে কনসার্ট, যাওয়ার পথে ‘শেখ হাসিনা আসবে’ স্লোগানআমার বাবা-মা আমাকে মাটি চিনিয়েছে: বিবি রাসেলআনন্দ-উচ্ছ্বাসে শিক্ষাবর্ষের বিদায়ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু, অপেক্ষা ‘অলৌকিক কিছুর’প্রতি বেলায় কি প্রোটিন খাওয়া জরুরিদেশে আবার হুপিং কাশি শনাক্ত, রাজধানীতেই পাঁচজনমার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট‘অনেক ছটফট করেছে ছেলেটা, কিছুই করতে পারিনি, শুধু সহ্য করেছি’রিয়াল হারলে সেটাই সবচেয়ে বড় খবর, গল্প বানানোর দরকার নেই: মরিনিও১০ হাজার রান, ৩৪ সেঞ্চুরির রেকর্ড—পাকিস্তানের ক্রিকেটে একাই এক ইতিহাস ইউনিস খানজলাবদ্ধতায় মৃতপ্রায় মাঠে প্রাণ ফেরাল বন্ধুসভাহোক কলরব, বউগুলো সব লাল না হয় নীল হলো ক্যানরোজার পণ্য সরবরাহে স্বস্তি, দুশ্চিন্তা সয়াবিন তেল নিয়েপদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, যুবলীগের কর্মী নিহতভিডিও নির্মাতাদের জন্য নতুন সুবিধা আনল এক্সট্রাম্প কি আবার অভিশংসনের মুখে পড়তে পারেনজুলাই বিপ্লবের জ্ঞানগর্ভ বয়ানএএফএমসিসহ ৭ আর্মি-নেভি মেডিকেলে ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন শুরু ২৯ নভেম্বরকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৫ নেতা-কর্মীসহ ৪৪২ জন গ্রেপ্তার: ডিএমপিশ্রীপুরে ইউএনওর বাসভবনের সামনে ও মাওনা উড়ালসেতুর নিচে ককটেল বিস্ফোরণ‘সুদমুক্ত লেনদেন ছাড়া পূর্ণাঙ্গ মুমিন হওয়া সম্ভব নয়’আড়াই বছরেও চালু হয়নি সাড়ে ৩৫ লাখ টাকার কমিউনিটি ক্লিনিকজাফলংয়ের পাথরে শিলপাটার কারুকাজবাসযোগ্য পৃথিবীর অসমাপ্ত অঙ্গীকারঅস্থির সময়কোটি কোটি লাল কাঁকড়া ক্রিসমাস দ্বীপ ছেড়ে চলে যাচ্ছেমুশফিকুর রহিম: কানটুপি পরা সেই কিশোর থেকে টেস্টের অনুপ্রেরণাস্ট্রিমার কারা, কেন স্ট্রিমিংয়ের দিকে ঝুঁকছেন কনটেন্ট ক্রিয়েটররাসাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ও তাঁর দুই ভাই আটকগাছ থেকে পাঠাগার, মানুষের বিপদেও ‘অক্সিজেন’জর্জ হ্যারিসন: যে কণ্ঠে বিশ্ব শুনেছিল বাংলাদেশের নামবাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধঅদক্ষতা ও অবহেলায় রাষ্ট্রের অর্থ অপচয়নীতি ও বাস্তবায়নের মেলবন্ধন জরুরিএক দিনে ফুরাল না আনন্দ, আরেকটু বেশি সময় চাই জলধারায়মেহগনির বাক্সে মৃত ছোট্ট সন্তান, শিরোপার আড়ালে লুকানো এক বাবার কান্নাসই-সাবুদের দিনে পান্নাখচিত গয়নায় মিমির আভিজাত্যময় লুক, আসল চমক কলমের ডিজাইনেসন্তানের উচ্চশিক্ষার খরচ, জন্মের পর থেকেই টাকা জমাবেন কীভাবেপ্রিয় অপমান‘তোকে ঢাকা শহরের যেখানেই পাব, গুলি করব’—কায়সারের ধাওয়ায় প্রাণভয় ছোট মুন্নারছাগলছানার দুরন্তপনা১০ বছরে সবচেয়ে বেশি সন্তান জন্ম দিলেই পুরস্কার ৫ লাখ ডলার!ভিডিও গেমেও যেভাবে নতুন ভূরাজনৈতিক লড়াইচোখ মুছছিলাম, আসলে ওটা ছিল খুশির কান্না: মাহিনবম গ্রেডে ১৫০ জন নেবে বাংলাদেশ ব্যাংক, আবেদন করবেন যেভাবেকলেজছাত্রের কমলা–মাল্টার বাগান, এ বছর প্রথম দিনেই বিক্রি ২৫ হাজার টাকানিউজিল্যান্ডে পড়াশোনা শেষে শর্ট–টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা চালু, সুযোগ কয় মাসেরনবীজির মতো দিন কাটাব কেন, এ যুগে কীভাবে তিনি প্রাসঙ্গিকএআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তির নিরপত্তা কি অকার্যকর হয়ে যাচ্ছেআপনি কি পরিবারের বড় সন্তান? জেনে নিন প্রথম সন্তান হিসেবে আপনার কোন কোন রোগের ঝুঁকি বেশিআগেরবার মিষ্টি খাইয়ে পারেনি, এবার মোরগ–পোলাওয়ে ৩৮ কোটি টাকার সোনা চুরি‘পাখি পাকা পেঁপে খায়’ দ্রুত বলতে গেলে গোলমাল পাকিয়ে যায় কেনভিসা কি ধীরে ধীরে সংকুচিত হচ্ছে? আয়ারল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নতুন উদ্বেগ
প্রচ্ছদ › সংবাদ
সর্বশেষ

চোখ মুছছিলাম, আসলে ওটা ছিল খুশির কান্না: মাহি

চোখ মুছছিলাম, আসলে ওটা ছিল খুশির কান্না: মাহি
মিস ইউনিভার্সে সেরা ৩০-এ জায়গা না পাওয়ার আক্ষেপ আছে। আবার বহুদিন টেলিভিশনে দেখা সেই আয়োজনের চূড়ান্ত মুহূর্তটি বাংলাদেশের প্রতিনিধি হয়ে সামনাসামনি দেখার গর্বও আছে। পুয়ের্তো রিকোয় প্রতিযোগিতা শেষে এখন নিউইয়র্কে আছেন সামিরা…

মিস ইউনিভার্সে সেরা ৩০-এ জায়গা না পাওয়ার আক্ষেপ আছে। আবার বহুদিন টেলিভিশনে দেখা সেই আয়োজনের চূড়ান্ত মুহূর্তটি বাংলাদেশের প্রতিনিধি হয়ে সামনাসামনি দেখার গর্বও আছে। পুয়ের্তো রিকোয় প্রতিযোগিতা শেষে এখন নিউইয়র্কে আছেন সামিরা খান মাহি। শুক্রবার রাতে সেখান থেকেই হোয়াটসঅ্যাপে। তাঁর সঙ্গে কথা বলেছেন মনজুরুল আলম।
ফাইনালের আগের দিন অসুস্থ হয়ে পড়েছিলেন। কী হয়েছিল?

সামিরা খান: জ্বর এসেছিল। মধ্যে কিছুটা সুস্থ হয়েছিলাম, কিন্তু ফাইনাল শেষ হওয়ার পর আবার ঠান্ডা-জ্বর হয়েছে। দুই সপ্তাহের বেশি ঠিকমতো ঘুম হয়নি। কাজের চাপও ছিল। এখন বিশ্রাম নেওয়ার চেষ্টা করছি। ঘুম হচ্ছে। পুরোপুরি সুস্থ হতে হয়তো আরও কিছুটা সময় লাগবে।

নিউইয়র্কে কবে গেলেন?

সামিরা খান: অনুষ্ঠান শেষ করেই এখানে চলে এসেছি। কয়েক দিন থাকব। এখানেও খুব শীত। শরীরটা ভালো নেই বলে খুব একটা ভালোও লাগছে না। শিগগিরই দেশে ফিরব।

সামিরা খান। ছবি: ফেসবুক থেকেবিজয়ীর নাম ঘোষণার সময় আপনাকে চোখ মুছতে দেখা গেল।

সামিরা খান: ওটা ছিল খুশির কান্না। এত দিন যে অনুষ্ঠান টেলিভিশনে দেখেছি, সেটাই এবার নিজের চোখের সামনে ঘটতে দেখলাম। এই আয়োজনে আসব, বাংলাদেশের প্রতিনিধিত্ব করব—এটা আমার স্বপ্ন ছিল। বিজয়ীর নাম ঘোষণার সময় খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। পুয়ের্তো রিকোর প্রতিযোগী জেনিফার বারেত্তোর জন্যও খুব খুশি হয়েছিলাম। সব মিলিয়ে মুহূর্তটা আমার কাছে বিশেষ।

কয়েকটি ভিডিওতে দেখলাম, বিদেশি সাংবাদিকেরা আপনার নাম ধরে ডাকছেন। অল্প সময়ে কীভাবে এত পরিচিতি হলো?

সামিরা খান: প্রায় প্রতিটি অনুষ্ঠানেই তাঁদের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। সেখান থেকেই হয়তো আমাকে চিনেছেন। কেউ আমার নাম ধরে ডেকেছেন, কেউ বাংলাদেশের নাম ধরে। সবাই আমাকে খুব আন্তরিকভাবে গ্রহণ করেছেন।

সামিরা খান। ছবি: ফেসবুক থেকেমিস ইউনিভার্স বাংলাদেশের ফেসবুক পেজে তিনটি বিভাগে আপনার স্বীকৃতির কথা জানানো হয়েছে।

সামিরা খান: আমার জন্য এটা বিশেষ পাওয়া। ‘বেস্ট ইন সুইমস্যুট’ ও ‘বেস্ট ইন ইভিনিং গাউন’ বিভাগে সেরার স্বীকৃতি পেয়েছি বলে তারা জানিয়েছে। ‘বেস্ট ইন ন্যাশনাল কস্টিউম’ বিভাগে প্রথম রানারআপ হওয়ার খবরটাও ভালো লেগেছে।
পুরো আয়োজনেই  বাংলাদেশকে তুলে ধরতে চেষ্টা করেছি। ভালো কিছু হবে, এমন আশা ছিল। দেশের মানুষ পুরোটা সময় আমার পাশে ছিলেন, এতটা সমর্থন দিয়েছেন। তাঁদের ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ। আমিও চেষ্টা করেছি। হয়তো ভালো কিছু হতে পারত। শেষ পর্যন্ত হলো না। সত্যি বলতে, মনটা ভেঙে গিয়েছিল।

এই অভিজ্ঞতার কোন শিক্ষাটা অভিনয়জীবনে কাজে লাগাতে চান?

সামিরা খান: কঠিন পরিস্থিতিতেও কীভাবে নিজের ওপর বিশ্বাস রাখতে হয়, ধৈর্য ধরে এগিয়ে যেতে হয়, সেটা শিখেছি। সব সময় ফল মনের মতো হয় না। সেই অভিজ্ঞতা থেকেও শেখার আছে। সামনে কাজের জন্য নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করতে এই অভিজ্ঞতা আমাকে সাহায্য করবে।

শিলা থেকে মাহি, মিস ইউনিভার্সে বাংলাদেশের হয়ে সবচেয়ে দূরে গেছেন কেসামিরা খান। ছবি: ফেসবুক থেকেপ্রথম সিনেমার জন্য এতটা সময় নিলেন কেন?

সামিরা খান: চেয়েছিলাম, ভালো একটা গল্প দিয়ে সিনেমায় আমার যাত্রা শুরু হোক। ‘মস্তান’–এর গল্পটা পছন্দ হয়েছে। ভালো সহশিল্পীদের সঙ্গে কাজ করার সুযোগও পাচ্ছি। তাঁদের সঙ্গে কাজ করে অনেক কিছু শিখতে চাই। দেশে ফিরে এখন সিনেমাতেই মন দেব। প্রায় পাঁচ মাস আগে থেকেই আমরা প্রস্তুতি নিচ্ছি। কয়েক দিনের বিরতির সময়েও সিনেমার দল আমাকে নানাভাবে সহযোগিতা করেছে। (পরিচালক গোলাম হায়দার) কিসলু ভাই ও পুরো দলের কাছে আমি কৃতজ্ঞ।

দেশে ফিরছেন কবে?

সামিরা খান: ৪ ডিসেম্বর দেশে ফিরব। ৭ ডিসেম্বর থেকে শুটিং শুরু হওয়ার কথা। এরপর টানা সিনেমার কাজ। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। এই যাত্রায় যাঁরা পাশে ছিলেন, সবাইকে ধন্যবাদ।

পাঠকের মন্তব্য