29 Nov 2026 · স্বাধীন সংবাদমাধ্যম
দৈনিক দেশপটিকা - দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সত্য · সংবাদ · সমাজ দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সংবাদ সর্বশেষ আপডেট
আজকের সংবাদ
২০৫০ সালের উপযোগী দক্ষ জনবল গড়ে তুলতে উদ্যোগ নিচ্ছে জাতীয় সংসদ সচিবালয়জাজিরায় বিএনপি-আ.লীগ সংঘর্ষে যুবলীগ কর্মী নিহতবন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চাইলেন বিএনপি নেতাসেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রীইউপি নির্বাচন সামনে রেখে দলগুলোর সঙ্গে সংলাপে ইসিপ্রশাসনে শুদ্ধি অভিযান, সরছেন আ.লীগপন্থী আমলারা?দুর্গাপুরে প্রধান শিক্ষিকা ও গণিত শিক্ষকের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগপঞ্চগড় হানাদার মুক্ত দিবস পালিতশীতের শুরুতেই শীতার্ত মানুষের পাশে নীলফামারী জেলা প্রশাসন, শুরু শীতবস্ত্র বিতরণস্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রীরায়গঞ্জে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভাবিএনপি-জামায়াতের গোটা দশেক মা'রি হালাইতে হইবো তাহেরপুএ বিপ্লবের অডিও ফাঁসসবাই ফাউল করলে ম্যাচ চালানো যায় না: সিইসিশিল্পাঞ্চলে ফিরছে কর্মচাঞ্চল্য, গাজীপুরে বন্ধ ৪২ কারখানাদীর্ঘ ২৫ বছর জনসেবায় নিবেদিত মৌলভী হাজী মো. ইউনুছ মেম্বারের মৃত্যু, শোক প্রকাশ প্রতিদিনের কাগজেরদক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন: সভাপতি ইকবাল, সম্পাদক জাকিরবসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির ৩৬তম বার্ষিক সভা অনুষ্ঠিতবাঙ্গরা খামারগ্রামে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিতকালিয়াকৈরে রিসোর্টে অভিযান, বিদেশি মদসহ গ্রেপ্তার ২নওগাঁর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ ছুফি উল্লাহ১৮ দিনে পোশাক রপ্তানির বিশাল অর্ডার হারাল বাংলাদেশ, সুযোগ নিল ভারতডিএমপির অভিযানে ৪৪২ জন গ্রেপ্তার, উদ্ধার ককটেল-ইয়াবামোল্লাহাটে আ.লীগ-বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ামিরপুর-পল্টনের পর এবার ভাসানটেকে বাসে আগুন১৯৭১ সালে বাঙালিদের নয়, পাকিস্তানকে দুর্বল করাই ছিল ভারতের লক্ষ্য: স্পিকারনির্বাচন সামনে রেখে আজ ১৮ দলের সঙ্গে ইসির সংলাপসাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও ২ শ্যালক আটকশাহজালাল ইসলামী ব্যাংকে ৩ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারি?জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক৪০ জনের বক্তব্য ও ভিডিও যাচাই, এক মাসেও কাটেনি তাহসিফের মৃত্যুরহস্যভুয়া ঠিকানায় কোকোলার ৬৪৬ কোটি টাকা লেনদেনআস্থা ও বিশ্বাস আমাদের সবচেয়ে বড় মূলধনপাকিস্তান থেকে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল আনতে নতুন সমঝোতা বাংলাদেশেরখুলশীতে এক কোটি টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে মামলাপ্রধানমন্ত্রিত্ব ছাড়তে রাজি নেতানিয়াহুওয়ানডেতে বাংলাদেশের অসুখ সারাতে ইয়াসির আলীই কি সমাধানহকার উচ্ছেদ: অর্থনৈতিক ও রাজনৈতিক ঝুঁকির কথা কি ভাবছে সরকার?১৫ বছরের জন্য জাপানি কনসোর্টিয়ামের কাছে যাচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল, কী সুবিধা থাকছেপাবনায় বল্লম নিয়ে থানায় আওয়ামী লীগের হামলা, রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ পুলিশেরছাত্রদল নেতার কার্যালয়ের সামনে ঝুলছিল কাফনের কাপড়, চিরকুটে হত্যার হুমকিগোপালগঞ্জ থেকে সরিয়ে নেওয়া হলো এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা, দেখে নিন কেন্দ্রবন্ধুদের পরামর্শে রেস্তোরাঁ খুলেছিলেন জিম, তারপর যা হলোতিন হৃৎপিণ্ড, নীল রক্ত নিয়ে অক্টোপাস কী করেএকটি স্কেচবুক থেকে হাজারো গল্পের জগৎভালো চাকরি আর বিয়ের আশ্বাসে সাগরপথে নেওয়া হচ্ছিল মালয়েশিয়া, ৩১৭ জন উদ্ধার, আটক ৭ইরানের বিরুদ্ধে ইরাক কি ট্রাম্পের হাতিয়ার হয়ে উঠছেইসলামের প্রথম মসজিদ, মহানবী (সা.) যা নিজ হাতে গড়েছেনপ্রাথমিক-মাধ্যমিকের শিক্ষাক্রমে আবার বড় পরিবর্তন হচ্ছে, নতুন বই ২০২৮ সালেকিশোরের সাইকেল-জুতা পড়ে ছিল পাড়ে, পুকুরে মিলল মরদেহনগ্নতা চরিত্রকে জীবন্ত করে তোলার উপকরণ, নিজেকে প্রদর্শনের মাধ্যম নয়: মনিকা বেলুচ্চিবিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ–৯: পড়ার বিষয় হিসেবে কেন বেছে নেবেন আন্তর্জাতিক সম্পর্কসোহরাওয়ার্দীতে নয়, নয়াপল্টনে হবে বিএনপির মঙ্গলবারের সমাবেশসন্ত্রাসবিরোধী আইনের মামলায় মনিরুলের স্ত্রী ও দুই শ্যালককে গ্রেপ্তার দেখাল পুলিশখুলনা কর আপিল অঞ্চলে চাকরি, ১০ জেলার আবেদনকারীদের সুযোগহাতির তাণ্ডব থেকে ফসল রক্ষায় আসামের গ্রামে অভিনব উদ্যোগইউপি নির্বাচনে কেউ যাতে ‘ফাউল’ করার নিয়তে মাঠে না নামেন: সিইসিবেসরকারি বিনিয়োগে নতুন সম্ভাবনা কি তৈরি হবেশুধু নির্দিষ্ট এলাকায় নয়, ঢাকাজুড়েই নাভানার আবাসনের উদ্যোগজুরেলের লড়াই, বুমরার প্রত্যাবর্তনেও চালকের আসনে নিউজিল্যান্ডপ্রতিষ্ঠার ৫২ বছর পেরিয়েছে, সরকারি বিদ্যালয়টিতে নেই সুপেয় পানি ও শৌচাগারএইচএসসি সম্পূরক পরীক্ষা: গোপালগঞ্জের পরীক্ষা হবে ফরিদপুর ও মাদারীপুরেতরবারি দিয়ে বইয়ের পাতা উল্টে দিলেন ধূর্জটি মঙ্গলপেছন থেকে কাভার্ড ভ্যানের ধাক্কা, মহাসড়কে অটোরিকশাচালক ও এক নারী নিহতনোয়াখালীতে চলন্ত বাসে আগুন, ছড়িয়ে পড়েছে ভিডিওমৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ তেঁতুলিয়ায়, কত ডিগ্রি সেলসিয়াসনির্মাণসামগ্রীর চড়া দামে ব্যাহত নির্মাণগোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি১ কোটি টাকার বিলাসবহুল কামরায় কেটি পেরি ও জাস্টিন ট্রুডো, ভাইরাল ছবিবিএনপি নেতাদের আয়োজনে কনসার্ট, যাওয়ার পথে ‘শেখ হাসিনা আসবে’ স্লোগানআমার বাবা-মা আমাকে মাটি চিনিয়েছে: বিবি রাসেলআনন্দ-উচ্ছ্বাসে শিক্ষাবর্ষের বিদায়ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু, অপেক্ষা ‘অলৌকিক কিছুর’প্রতি বেলায় কি প্রোটিন খাওয়া জরুরিদেশে আবার হুপিং কাশি শনাক্ত, রাজধানীতেই পাঁচজনমার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট‘অনেক ছটফট করেছে ছেলেটা, কিছুই করতে পারিনি, শুধু সহ্য করেছি’রিয়াল হারলে সেটাই সবচেয়ে বড় খবর, গল্প বানানোর দরকার নেই: মরিনিও১০ হাজার রান, ৩৪ সেঞ্চুরির রেকর্ড—পাকিস্তানের ক্রিকেটে একাই এক ইতিহাস ইউনিস খানজলাবদ্ধতায় মৃতপ্রায় মাঠে প্রাণ ফেরাল বন্ধুসভাহোক কলরব, বউগুলো সব লাল না হয় নীল হলো ক্যানরোজার পণ্য সরবরাহে স্বস্তি, দুশ্চিন্তা সয়াবিন তেল নিয়েপদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, যুবলীগের কর্মী নিহতভিডিও নির্মাতাদের জন্য নতুন সুবিধা আনল এক্সট্রাম্প কি আবার অভিশংসনের মুখে পড়তে পারেনজুলাই বিপ্লবের জ্ঞানগর্ভ বয়ানএএফএমসিসহ ৭ আর্মি-নেভি মেডিকেলে ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন শুরু ২৯ নভেম্বরকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৫ নেতা-কর্মীসহ ৪৪২ জন গ্রেপ্তার: ডিএমপিশ্রীপুরে ইউএনওর বাসভবনের সামনে ও মাওনা উড়ালসেতুর নিচে ককটেল বিস্ফোরণ‘সুদমুক্ত লেনদেন ছাড়া পূর্ণাঙ্গ মুমিন হওয়া সম্ভব নয়’আড়াই বছরেও চালু হয়নি সাড়ে ৩৫ লাখ টাকার কমিউনিটি ক্লিনিকজাফলংয়ের পাথরে শিলপাটার কারুকাজবাসযোগ্য পৃথিবীর অসমাপ্ত অঙ্গীকারঅস্থির সময়কোটি কোটি লাল কাঁকড়া ক্রিসমাস দ্বীপ ছেড়ে চলে যাচ্ছেমুশফিকুর রহিম: কানটুপি পরা সেই কিশোর থেকে টেস্টের অনুপ্রেরণাস্ট্রিমার কারা, কেন স্ট্রিমিংয়ের দিকে ঝুঁকছেন কনটেন্ট ক্রিয়েটররাসাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ও তাঁর দুই ভাই আটকগাছ থেকে পাঠাগার, মানুষের বিপদেও ‘অক্সিজেন’জর্জ হ্যারিসন: যে কণ্ঠে বিশ্ব শুনেছিল বাংলাদেশের নামবাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধঅদক্ষতা ও অবহেলায় রাষ্ট্রের অর্থ অপচয়নীতি ও বাস্তবায়নের মেলবন্ধন জরুরিএক দিনে ফুরাল না আনন্দ, আরেকটু বেশি সময় চাই জলধারায়মেহগনির বাক্সে মৃত ছোট্ট সন্তান, শিরোপার আড়ালে লুকানো এক বাবার কান্নাসই-সাবুদের দিনে পান্নাখচিত গয়নায় মিমির আভিজাত্যময় লুক, আসল চমক কলমের ডিজাইনেসন্তানের উচ্চশিক্ষার খরচ, জন্মের পর থেকেই টাকা জমাবেন কীভাবেপ্রিয় অপমান‘তোকে ঢাকা শহরের যেখানেই পাব, গুলি করব’—কায়সারের ধাওয়ায় প্রাণভয় ছোট মুন্নারছাগলছানার দুরন্তপনা১০ বছরে সবচেয়ে বেশি সন্তান জন্ম দিলেই পুরস্কার ৫ লাখ ডলার!ভিডিও গেমেও যেভাবে নতুন ভূরাজনৈতিক লড়াইচোখ মুছছিলাম, আসলে ওটা ছিল খুশির কান্না: মাহিনবম গ্রেডে ১৫০ জন নেবে বাংলাদেশ ব্যাংক, আবেদন করবেন যেভাবেকলেজছাত্রের কমলা–মাল্টার বাগান, এ বছর প্রথম দিনেই বিক্রি ২৫ হাজার টাকানিউজিল্যান্ডে পড়াশোনা শেষে শর্ট–টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা চালু, সুযোগ কয় মাসেরনবীজির মতো দিন কাটাব কেন, এ যুগে কীভাবে তিনি প্রাসঙ্গিকএআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তির নিরপত্তা কি অকার্যকর হয়ে যাচ্ছেআপনি কি পরিবারের বড় সন্তান? জেনে নিন প্রথম সন্তান হিসেবে আপনার কোন কোন রোগের ঝুঁকি বেশিআগেরবার মিষ্টি খাইয়ে পারেনি, এবার মোরগ–পোলাওয়ে ৩৮ কোটি টাকার সোনা চুরি‘পাখি পাকা পেঁপে খায়’ দ্রুত বলতে গেলে গোলমাল পাকিয়ে যায় কেনভিসা কি ধীরে ধীরে সংকুচিত হচ্ছে? আয়ারল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নতুন উদ্বেগ
প্রচ্ছদ › সংবাদ
সর্বশেষ

আমার বাবা-মা আমাকে মাটি চিনিয়েছে: বিবি রাসেল

আমার বাবা-মা আমাকে মাটি চিনিয়েছে: বিবি রাসেল
বিবি রাসেলকে আমরা চিনি আন্তর্জাতিক মডেল হিসেবে। লন্ডনের র‍্যাম্প থেকে বিশ্বের ফ্যাশনজগৎ—সবখানেই ছিল তাঁর বিচরণ। রোলস–রয়েস, জাগুয়ার, বিএমডব্লিউর বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি। কিন্তু বিবি রাসেলের নিজের পরিচয় অন্য জায়গায়। তিন…

বিবি রাসেলকে আমরা চিনি আন্তর্জাতিক মডেল হিসেবে। লন্ডনের র‍্যাম্প থেকে বিশ্বের ফ্যাশনজগৎ—সবখানেই ছিল তাঁর বিচরণ। রোলস–রয়েস, জাগুয়ার, বিএমডব্লিউর বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি। কিন্তু বিবি রাসেলের নিজের পরিচয় অন্য জায়গায়। তিনি বাংলাদেশকে সঙ্গে নিয়ে পৃথিবীতে যেতে চান। আবার পৃথিবীর অভিজ্ঞতা নিয়ে ফিরতে চান বাংলাদেশের গ্রামে।
‘ক্রাউন সিমেন্ট অভিজ্ঞতার আলো’ শীর্ষক নিয়মিত সাক্ষাৎকারের অংশ হিসেবে আমরা মুখোমুখি হয়েছিলাম তাঁর।
বিবি রাসেল কথায় কথায় বললেন, ‘আমার দুটা পা মাটিতে। আমার বাবা-মা আমাকে মাটি চিনিয়েছে।’
এই মাটির সঙ্গে তাঁর সম্পর্কের শুরু শৈশবে। তাঁর মায়ের দেশ ঢাকা, বাবার দেশ রংপুর, জন্ম চট্টগ্রামে। ছোটবেলা কেটেছে পুরান ঢাকায়। হাটখোলা, ভূতের গলি, র‍্যাংকিন স্ট্রিট—এসব জায়গার স্মৃতি তাঁর মনে গেঁথে আছে। র‍্যাংকিন স্ট্রিটের ৩১ নম্বর বাড়িতে থাকতেন তাঁরা। বাড়িতে আসতেন শিল্পী, সাহিত্যিক, সংগীতজ্ঞ, সাংস্কৃতিক আন্দোলনের মানুষেরা।
বিবি রাসেল বললেন, ‘শৈশবে আমি কাকে না দেখেছি!’
জয়নুল আবেদিন, কামরুল হাসান, মোহাম্মদ কিবরিয়া, রফিকুন নবী—অনেক শিল্পীকে কাছ থেকে দেখেছেন। তাঁদের সঙ্গে ছিল পরিবারের যোগাযোগ। বাড়িতে এসেছিলেন ওস্তাদ আলাউদ্দিন খাঁ। তাঁর মা সেতার শিখতেন। সংগীতের মানুষদের যাতায়াত ছিল বাড়িতে। ছোটবেলায় বহুরূপীর রক্তকরবী দেখেছেন। শম্ভু মিত্র, তৃপ্তি মিত্র, উদয়শঙ্করের নাম তাঁর কাছে বইয়ের পাতার নাম ছিল না।
বিবি রাসেলের ভাষায়, ‘এটা কিন্তু ফ্যামিলিগতভাবে শেখা। এটাই একটা মানুষকে তৈরি করে।’
বিবি রাসেল কথায় কথায় বললেন, ‘আমার দুটা পা মাটিতে। আমার বাবা-মা আমাকে মাটি চিনিয়েছে।’‘তুমি একটা সানশাইন’
কামরুন্নেসা স্কুলে পড়েছেন। পড়াশোনায় খুব মনোযোগী ছিলেন না। তবে শিক্ষকদের আদর পেয়েছেন। সিদ্দিকা কবীর, হুসনা বানু খানম, সাবেরা মোস্তফার মতো শিক্ষকেরা তাঁকে ভালোবাসতেন। ছোটবেলা থেকেই আঁকার প্রতি আগ্রহ ছিল। ভাবতেন আর্ট কলেজে পড়বেন। ডিজাইনার না হলে হয়তো স্থপতি হতেন।
তাঁর বাবা তাঁকে সেলাইয়ের মেশিন কিনে দিয়েছিলেন ১০ বছর বয়সে। প্রথমে কাঁচি ধরতেও পারতেন না। পরে ১৫-১৬ বছর বয়সে বাবার দেওয়া কোকো শ্যানেলের ফ্যাশনবিষয়ক একটি বই পড়লেন। বুঝতে পারলেন, ফ্যাশনেরও একটা ব্যাকরণ আছে।
এরপর লন্ডনে পড়তে যাওয়া। লন্ডন কলেজ অব ফ্যাশনে ভর্তি হলেন। কিন্তু বিদেশে গিয়ে জীবনটা সহজ ছিল না। পড়াশোনার খরচ জোগাতে প্রথম এক বছর পোস্ট অফিসে চিঠি বিলি করেছেন। দিনের বেলা কাজ, ক্লাস, সন্ধ্যায় পড়াশোনা। সপ্তাহান্তে অন্য কাজও করেছেন।
তাঁর বাবা তাঁকে সেলাইয়ের মেশিন কিনে দিয়েছিলেন ১০ বছর বয়সে। প্রথমে কাঁচি ধরতেও পারতেন না। পরে ১৫-১৬ বছর বয়সে বাবার দেওয়া কোকো শ্যানেলের ফ্যাশনবিষয়ক একটি বই পড়লেন। বুঝতে পারলেন, ফ্যাশনেরও একটা ব্যাকরণ আছে।একসময় শিক্ষক তাঁকে বললেন, ‘তুমি একটা সানশাইন।’ কলেজের শেষ বর্ষের কাজ নিয়ে শিক্ষক খুশি ছিলেন। সেখান থেকেই সুযোগ এল বিশ্বের বড় ফ্যাশন সাময়িকী ভোগ ও হারপার্স বাজার–এ কাজ করার। ফোরটিন পেজে কাজের প্রস্তাব পেয়েছিলেন। পরে মডেলিংয়ের জগতে পরিচিতি তৈরি হলো।
বিবি রাসেল মনে করেন, তাঁর এই সাফল্যের পেছনে বাংলাদেশের পরিচয় বড় ভূমিকা রেখেছে। তিনি বললেন, ‘আমার এক ফোঁটা সাকসেস, আই ও দিস টু বাংলাদেশ।’
বাংলাদেশ থেকে আসা একজন বাঙালি মেয়ে আন্তর্জাতিক ফ্যাশনজগতে কাজ করছেন—এটা অনেকের কাছেই ছিল বিস্ময়ের। রোলস–রয়েস, জাগুয়ার, বিএমডব্লিউর বিজ্ঞাপনে কাজ করেছেন। তাঁর এজেন্ট যখন রোলস–রয়েসের বিজ্ঞাপনের জন্য সাক্ষাৎকার দিতে বললেন, প্রথমে যেতে চাননি। তাঁর ধারণা ছিল, এ ধরনের বিজ্ঞাপনে সাধারণত নীল চোখ, স্বর্ণকেশী মডেলদেরই নেওয়া হয়। শেষ পর্যন্ত গেলেন। কাজটিও পেলেন।
ছোটবেলায় তিনি বাবাকে বলতেন, ‘ওই যে দেখো আসছে যে ফল বিক্রি করছে, মাছ বিক্রি করছে, লুঙ্গির রং কী সুন্দর কালার কম্বিনেশন!’বিবি প্রোডাকশনের যাত্রা
১৯৯৪ সালে বাংলাদেশে ফিরে আসেন। ১৯৯৫ সালের ১৩ জুলাই শুরু করেন বিবি প্রোডাকশন। ১৯৯৬ সালে প্যারিসে তাঁর প্রথম ফ্যাশন শো হয়। কিন্তু তাঁর কাজের মূল জায়গা হয়ে উঠল বাংলাদেশের গ্রাম। বিভিন্ন গ্রাম থেকে ছেলে–মেয়ে বেছে নিয়ে প্রশিক্ষণ দিতে শুরু করলেন। তাঁর প্রতিষ্ঠানে নিজের আত্মীয়স্বজনের কেউ কাজ করেন না। সাধারণ পরিবারের ছেলেমেয়েরাই কাজ করেন।
বিবি রাসেল বললেন, ‘আমি জানি কারা উঠাবে—সাধারণ ঘরের ছেলেমেয়েরা।’
বাংলাদেশের রং, মানুষের পোশাক, গ্রামীণ জীবনের উপকরণ তাঁর নকশায় জায়গা করে নিয়েছে। পুরান ঢাকার ফেরিওয়ালা, ফল বিক্রেতা, মাছ বিক্রেতা, মানুষের লুঙ্গি—সবকিছুই তাঁকে অনুপ্রাণিত করেছে। ছোটবেলায় তিনি বাবাকে বলতেন, ‘ওই যে দেখো আসছে যে ফল বিক্রি করছে, মাছ বিক্রি করছে, লুঙ্গির রং কী সুন্দর কালার কম্বিনেশন!’
গামছা তাঁর কাছে তেমনই একটি উপকরণ। গামছাকে শুধু গামছা হিসেবে না দেখে তিনি তার নকশা ও রংকে নতুনভাবে ব্যবহার করতে চেয়েছেন। বললেন, ‘এটাকেই অরিজিনালিটিটা রেখে আপনি সফিস্টিকেটেড করেন।’
মসলিন নিয়েও আগ্রহ আছে বিবি রাসেলের। তবে মসলিনের নামে নকল কাপড় বাজারে প্রচারিত হওয়ার বিষয়ে তিনি সতর্ক। তাঁর মতে, ঐতিহ্যকে কাজে লাগাতে হলে গবেষণা ও সঠিক কাজ দরকার। শুধু নাম ব্যবহার করে কোনো শিল্পকে বাঁচানো যায় না।
বিবি রাসেল এখন ‘ব্রিজ টু বাংলাদেশ’ উদ্যোগের সঙ্গে যুক্ত। এর উদ্দেশ্য, বিদেশে প্রতিষ্ঠিত বাংলাদেশি তরুণদের দেশের সঙ্গে যুক্ত করা। তাঁরা যেন নিজেদের অভিজ্ঞতা ও দক্ষতা দেশের কাজে লাগাতে পারেন। তিনি মনে করেন, বাংলাদেশের মানুষের সৃজনশীলতাকে অর্থনীতির কাজে লাগানো সম্ভব। কৃষি, ফ্যাশন, ডিজিটাল প্রযুক্তি—সবই সৃজনশীল অর্থনীতির অংশ।
বিবি রাসেলের জীবনের গল্প শুনতে শুনতে মনে হয়, আন্তর্জাতিক খ্যাতি তাঁর কাছে শেষ কথা নয়। নিজের শিকড়ের কাছে ফিরে আসাটাই তাঁর কাছে গুরুত্বপূর্ণ। পৃথিবীর নানা দেশে কাজ করেছেন। কিন্তু বাংলাদেশের গ্রাম, মানুষের পোশাক, রং আর সৃজনশীলতাকে সঙ্গে নিয়েই তাঁর পথচলা।শিকড়ের কাছে ফেরাই গুরুত্বপূর্ণ
সাক্ষাৎকারের শেষ দিকে নতুন প্রজন্মের জন্য তাঁর একটি কথা ছিল। বাংলাদেশের নিজের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে গর্ব করতে হবে। অন্য মানুষের মর্যাদাকেও সম্মান করতে হবে।
বিবি রাসেল বললেন, ‘আমাদের প্রাউড করার মতো অনেক জিনিস আছে।’ আরও বললেন, ‘নিজেদের সংস্কৃতি, নিজেদের ভাষা, নিজেদের ঐতিহ্য ভোলা আমি বিশ্বাসই করি না। আর যেকোনো মানুষকে তার হিউম্যান ডিগনিটির রেসপেক্ট করতে হবে, প্লিজ।’
বিবি রাসেলের জীবনের গল্প শুনতে শুনতে মনে হয়, আন্তর্জাতিক খ্যাতি তাঁর কাছে শেষ কথা নয়। নিজের শিকড়ের কাছে ফিরে আসাটাই তাঁর কাছে গুরুত্বপূর্ণ। পৃথিবীর নানা দেশে কাজ করেছেন। কিন্তু বাংলাদেশের গ্রাম, মানুষের পোশাক, রং আর সৃজনশীলতাকে সঙ্গে নিয়েই তাঁর পথচলা।
তাঁর কথায়, ‘আমার চোখ-কান সব ভরা বাংলাদেশ নিয়ে।’

পাঠকের মন্তব্য