29 Nov 2026 · স্বাধীন সংবাদমাধ্যম
দৈনিক দেশপটিকা - দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সত্য · সংবাদ · সমাজ দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সংবাদ সর্বশেষ আপডেট
আজকের সংবাদ
পঞ্চগড় হানাদার মুক্ত দিবস পালিতশীতের শুরুতেই শীতার্ত মানুষের পাশে নীলফামারী জেলা প্রশাসন, শুরু শীতবস্ত্র বিতরণস্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রীরায়গঞ্জে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভাবিএনপি-জামায়াতের গোটা দশেক মা'রি হালাইতে হইবো তাহেরপুএ বিপ্লবের অডিও ফাঁসসবাই ফাউল করলে ম্যাচ চালানো যায় না: সিইসিশিল্পাঞ্চলে ফিরছে কর্মচাঞ্চল্য, গাজীপুরে বন্ধ ৪২ কারখানাদীর্ঘ ২৫ বছর জনসেবায় নিবেদিত মৌলভী হাজী মো. ইউনুছ মেম্বারের মৃত্যু, শোক প্রকাশ প্রতিদিনের কাগজেরদক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন: সভাপতি ইকবাল, সম্পাদক জাকিরবসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির ৩৬তম বার্ষিক সভা অনুষ্ঠিতবাঙ্গরা খামারগ্রামে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিতকালিয়াকৈরে রিসোর্টে অভিযান, বিদেশি মদসহ গ্রেপ্তার ২নওগাঁর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ ছুফি উল্লাহ১৮ দিনে পোশাক রপ্তানির বিশাল অর্ডার হারাল বাংলাদেশ, সুযোগ নিল ভারতডিএমপির অভিযানে ৪৪২ জন গ্রেপ্তার, উদ্ধার ককটেল-ইয়াবামোল্লাহাটে আ.লীগ-বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ামিরপুর-পল্টনের পর এবার ভাসানটেকে বাসে আগুন১৯৭১ সালে বাঙালিদের নয়, পাকিস্তানকে দুর্বল করাই ছিল ভারতের লক্ষ্য: স্পিকারনির্বাচন সামনে রেখে আজ ১৮ দলের সঙ্গে ইসির সংলাপসাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও ২ শ্যালক আটকশাহজালাল ইসলামী ব্যাংকে ৩ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারি?জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক৪০ জনের বক্তব্য ও ভিডিও যাচাই, এক মাসেও কাটেনি তাহসিফের মৃত্যুরহস্যভুয়া ঠিকানায় কোকোলার ৬৪৬ কোটি টাকা লেনদেন১৫ বছরের জন্য জাপানি কনসোর্টিয়ামের কাছে যাচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল, কী সুবিধা থাকছেপাবনায় বল্লম নিয়ে থানায় আওয়ামী লীগের হামলা, রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ পুলিশেরছাত্রদল নেতার কার্যালয়ের সামনে ঝুলছিল কাফনের কাপড়, চিরকুটে হত্যার হুমকিগোপালগঞ্জ থেকে সরিয়ে নেওয়া হলো এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা, দেখে নিন কেন্দ্রবন্ধুদের পরামর্শে রেস্তোরাঁ খুলেছিলেন জিম, তারপর যা হলোতিন হৃৎপিণ্ড, নীল রক্ত নিয়ে অক্টোপাস কী করেএকটি স্কেচবুক থেকে হাজারো গল্পের জগৎভালো চাকরি আর বিয়ের আশ্বাসে সাগরপথে নেওয়া হচ্ছিল মালয়েশিয়া, ৩১৭ জন উদ্ধার, আটক ৭ইরানের বিরুদ্ধে ইরাক কি ট্রাম্পের হাতিয়ার হয়ে উঠছেইসলামের প্রথম মসজিদ, মহানবী (সা.) যা নিজ হাতে গড়েছেনপ্রাথমিক-মাধ্যমিকের শিক্ষাক্রমে আবার বড় পরিবর্তন হচ্ছে, নতুন বই ২০২৮ সালেকিশোরের সাইকেল-জুতা পড়ে ছিল পাড়ে, পুকুরে মিলল মরদেহনগ্নতা চরিত্রকে জীবন্ত করে তোলার উপকরণ, নিজেকে প্রদর্শনের মাধ্যম নয়: মনিকা বেলুচ্চিবিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ–৯: পড়ার বিষয় হিসেবে কেন বেছে নেবেন আন্তর্জাতিক সম্পর্কসোহরাওয়ার্দীতে নয়, নয়াপল্টনে হবে বিএনপির মঙ্গলবারের সমাবেশসন্ত্রাসবিরোধী আইনের মামলায় মনিরুলের স্ত্রী ও দুই শ্যালককে গ্রেপ্তার দেখাল পুলিশখুলনা কর আপিল অঞ্চলে চাকরি, ১০ জেলার আবেদনকারীদের সুযোগহাতির তাণ্ডব থেকে ফসল রক্ষায় আসামের গ্রামে অভিনব উদ্যোগইউপি নির্বাচনে কেউ যাতে ‘ফাউল’ করার নিয়তে মাঠে না নামেন: সিইসিবেসরকারি বিনিয়োগে নতুন সম্ভাবনা কি তৈরি হবেশুধু নির্দিষ্ট এলাকায় নয়, ঢাকাজুড়েই নাভানার আবাসনের উদ্যোগজুরেলের লড়াই, বুমরার প্রত্যাবর্তনেও চালকের আসনে নিউজিল্যান্ডপ্রতিষ্ঠার ৫২ বছর পেরিয়েছে, সরকারি বিদ্যালয়টিতে নেই সুপেয় পানি ও শৌচাগারএইচএসসি সম্পূরক পরীক্ষা: গোপালগঞ্জের পরীক্ষা হবে ফরিদপুর ও মাদারীপুরেতরবারি দিয়ে বইয়ের পাতা উল্টে দিলেন ধূর্জটি মঙ্গলপেছন থেকে কাভার্ড ভ্যানের ধাক্কা, মহাসড়কে অটোরিকশাচালক ও এক নারী নিহতনোয়াখালীতে চলন্ত বাসে আগুন, ছড়িয়ে পড়েছে ভিডিওমৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ তেঁতুলিয়ায়, কত ডিগ্রি সেলসিয়াসনির্মাণসামগ্রীর চড়া দামে ব্যাহত নির্মাণগোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি১ কোটি টাকার বিলাসবহুল কামরায় কেটি পেরি ও জাস্টিন ট্রুডো, ভাইরাল ছবিবিএনপি নেতাদের আয়োজনে কনসার্ট, যাওয়ার পথে ‘শেখ হাসিনা আসবে’ স্লোগানআমার বাবা-মা আমাকে মাটি চিনিয়েছে: বিবি রাসেলআনন্দ-উচ্ছ্বাসে শিক্ষাবর্ষের বিদায়ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু, অপেক্ষা ‘অলৌকিক কিছুর’প্রতি বেলায় কি প্রোটিন খাওয়া জরুরিদেশে আবার হুপিং কাশি শনাক্ত, রাজধানীতেই পাঁচজনমার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট‘অনেক ছটফট করেছে ছেলেটা, কিছুই করতে পারিনি, শুধু সহ্য করেছি’রিয়াল হারলে সেটাই সবচেয়ে বড় খবর, গল্প বানানোর দরকার নেই: মরিনিও১০ হাজার রান, ৩৪ সেঞ্চুরির রেকর্ড—পাকিস্তানের ক্রিকেটে একাই এক ইতিহাস ইউনিস খানজলাবদ্ধতায় মৃতপ্রায় মাঠে প্রাণ ফেরাল বন্ধুসভাহোক কলরব, বউগুলো সব লাল না হয় নীল হলো ক্যানরোজার পণ্য সরবরাহে স্বস্তি, দুশ্চিন্তা সয়াবিন তেল নিয়েপদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, যুবলীগের কর্মী নিহতভিডিও নির্মাতাদের জন্য নতুন সুবিধা আনল এক্সট্রাম্প কি আবার অভিশংসনের মুখে পড়তে পারেনজুলাই বিপ্লবের জ্ঞানগর্ভ বয়ানএএফএমসিসহ ৭ আর্মি-নেভি মেডিকেলে ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন শুরু ২৯ নভেম্বরকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৫ নেতা-কর্মীসহ ৪৪২ জন গ্রেপ্তার: ডিএমপিশ্রীপুরে ইউএনওর বাসভবনের সামনে ও মাওনা উড়ালসেতুর নিচে ককটেল বিস্ফোরণ‘সুদমুক্ত লেনদেন ছাড়া পূর্ণাঙ্গ মুমিন হওয়া সম্ভব নয়’আড়াই বছরেও চালু হয়নি সাড়ে ৩৫ লাখ টাকার কমিউনিটি ক্লিনিকজাফলংয়ের পাথরে শিলপাটার কারুকাজবাসযোগ্য পৃথিবীর অসমাপ্ত অঙ্গীকারঅস্থির সময়কোটি কোটি লাল কাঁকড়া ক্রিসমাস দ্বীপ ছেড়ে চলে যাচ্ছেমুশফিকুর রহিম: কানটুপি পরা সেই কিশোর থেকে টেস্টের অনুপ্রেরণাস্ট্রিমার কারা, কেন স্ট্রিমিংয়ের দিকে ঝুঁকছেন কনটেন্ট ক্রিয়েটররাসাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ও তাঁর দুই ভাই আটকগাছ থেকে পাঠাগার, মানুষের বিপদেও ‘অক্সিজেন’জর্জ হ্যারিসন: যে কণ্ঠে বিশ্ব শুনেছিল বাংলাদেশের নামবাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধঅদক্ষতা ও অবহেলায় রাষ্ট্রের অর্থ অপচয়নীতি ও বাস্তবায়নের মেলবন্ধন জরুরিএক দিনে ফুরাল না আনন্দ, আরেকটু বেশি সময় চাই জলধারায়মেহগনির বাক্সে মৃত ছোট্ট সন্তান, শিরোপার আড়ালে লুকানো এক বাবার কান্নাসই-সাবুদের দিনে পান্নাখচিত গয়নায় মিমির আভিজাত্যময় লুক, আসল চমক কলমের ডিজাইনেসন্তানের উচ্চশিক্ষার খরচ, জন্মের পর থেকেই টাকা জমাবেন কীভাবেপ্রিয় অপমান‘তোকে ঢাকা শহরের যেখানেই পাব, গুলি করব’—কায়সারের ধাওয়ায় প্রাণভয় ছোট মুন্নারছাগলছানার দুরন্তপনা১০ বছরে সবচেয়ে বেশি সন্তান জন্ম দিলেই পুরস্কার ৫ লাখ ডলার!ভিডিও গেমেও যেভাবে নতুন ভূরাজনৈতিক লড়াইচোখ মুছছিলাম, আসলে ওটা ছিল খুশির কান্না: মাহিনবম গ্রেডে ১৫০ জন নেবে বাংলাদেশ ব্যাংক, আবেদন করবেন যেভাবেকলেজছাত্রের কমলা–মাল্টার বাগান, এ বছর প্রথম দিনেই বিক্রি ২৫ হাজার টাকানিউজিল্যান্ডে পড়াশোনা শেষে শর্ট–টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা চালু, সুযোগ কয় মাসেরনবীজির মতো দিন কাটাব কেন, এ যুগে কীভাবে তিনি প্রাসঙ্গিকএআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তির নিরপত্তা কি অকার্যকর হয়ে যাচ্ছেআপনি কি পরিবারের বড় সন্তান? জেনে নিন প্রথম সন্তান হিসেবে আপনার কোন কোন রোগের ঝুঁকি বেশিআগেরবার মিষ্টি খাইয়ে পারেনি, এবার মোরগ–পোলাওয়ে ৩৮ কোটি টাকার সোনা চুরি‘পাখি পাকা পেঁপে খায়’ দ্রুত বলতে গেলে গোলমাল পাকিয়ে যায় কেনভিসা কি ধীরে ধীরে সংকুচিত হচ্ছে? আয়ারল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নতুন উদ্বেগ
প্রচ্ছদ › সংবাদ
সর্বশেষ

কোটি কোটি লাল কাঁকড়া ক্রিসমাস দ্বীপ ছেড়ে চলে যাচ্ছে

কোটি কোটি লাল কাঁকড়া ক্রিসমাস দ্বীপ ছেড়ে চলে যাচ্ছে
ভারত মহাসাগরের ছোট্ট একটি দ্বীপের নাম ক্রিসমাস আইল্যান্ড। অস্ট্রেলিয়ার এই দ্বীপে বছরের একটি নির্দিষ্ট সময়ে লাল রঙের কাঁকড়ারা দ্বীপ ছেড়ে চলে যায়। এত এত কাঁকড়া একসঙ্গে দেখলে মনে হতে বিশাল কোনো নদী বয়ে যাচ্ছে! দ্বীপের বনজঙ্…

ভারত মহাসাগরের ছোট্ট একটি দ্বীপের নাম ক্রিসমাস আইল্যান্ড। অস্ট্রেলিয়ার এই দ্বীপে বছরের একটি নির্দিষ্ট সময়ে লাল রঙের কাঁকড়ারা দ্বীপ ছেড়ে চলে যায়। এত এত কাঁকড়া একসঙ্গে দেখলে মনে হতে বিশাল কোনো নদী বয়ে যাচ্ছে! দ্বীপের বনজঙ্গল ছেড়ে এই কাঁকড়ারা যায় সমুদ্রের দিকে। এই যাত্রায় দ্বীপের পথঘাট, সড়ক, এমনকি সেতুও ঢেকে যায় কাঁকড়ার দখলে।
কাঁকড়াগুলোর নাম ক্রিসমাস আইল্যান্ড রেড ক্র্যাব (Gecarcoidea natalis)। প্রতিবছর নির্দিষ্ট সময়ে এদের এই দলবদ্ধ যাত্রা শুরু হয়। প্রকৃতির এমন দৃশ্য পৃথিবীর খুব বেশি জায়গায় দেখা যায় না। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এতগুলো কাঁকড়া একসঙ্গে চলতে শুরু করলেও তাদের যাত্রার পেছনে রয়েছে বেশ নিয়মকানুন।
কেন সমুদ্রের দিকে ছুটে যায় কাঁকড়ারা
ক্রিসমাস আইল্যান্ডের লাল কাঁকড়ারা সাধারণত দ্বীপের বনাঞ্চলে থাকে। কিন্তু প্রজননের সময় হলে তাদের যেতে হয় সমুদ্রের কাছে। সেখানে পৌঁছে পুরুষ ও স্ত্রী কাঁকড়ারা মিলিত হয় এবং স্ত্রী কাঁকড়া ডিম ছাড়ে। এই কাজের জন্যই প্রতিবছর এরা এই দীর্ঘ যাত্রা শুরু করে।
সাধারণত বর্ষা মৌসুমের প্রথম বৃষ্টির পর কাঁকড়াদের যাত্রা শুরু হয়। বেশির ভাগ সময় অক্টোবর বা নভেম্বর মাসে বৃষ্টি নামে। তবে কখনো কখনো ডিসেম্বর কিংবা জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হয়। প্রথম বৃষ্টি নামার সঙ্গে সঙ্গে দ্বীপের নানা জায়গা থেকে লাল কাঁকড়ারা নিজেদের গর্ত ছেড়ে বেরিয়ে আসে। এরপর শুরু হয় সমুদ্রের পথে তাদের অভিযান।
এই অভিযানে প্রথমে রওনা হয় পুরুষ কাঁকড়ারা। স্ত্রী কাঁকড়ারা পরে পথে তাদের সঙ্গে যোগ দেয়। কোটি কোটি কাঁকড়া যখন একই দিকে চলতে থাকে, তখন দ্বীপের বিস্তীর্ণ এলাকা লাল রঙে ঢেকে যায়। প্রতিটি কাঁকড়ার আকার প্রায় একটি কোমল পানীয়র ক্যানের সমান। এতগুলো কাঁকড়া একসঙ্গে চলার দৃশ্য যে কতটা বিস্ময়কর, তা সরাসরি না দেখলে বুঝবে না।
সহজে মনে রাখার ৪টি মানসিক কৌশলচাঁদের হিসাব মেনে চলে কাঁকড়ারা!
কাঁকড়াদের এই যাত্রার সময় শুধু বৃষ্টির ওপর নির্ভর করে না। এর সঙ্গে জড়িয়ে আছে চাঁদের হিসাবও। ক্রিসমাস আইল্যান্ড ন্যাশনাল পার্কের তথ্য অনুযায়ী, চাঁদের বিভিন্ন দশার ওপর নির্ভর করে কাঁকড়াদের যাত্রার গতি ও সময় ঠিক হয়।
পার্কের কর্মীদের ভাষ্য অনুযায়ী, লাল কাঁকড়ারা চাঁদের শেষ চতুর্থাংশের সময় ভাটার দিকে নামতে থাকা জোয়ারে, ভোর হওয়ার আগেই ডিম ছাড়ে। আশ্চর্যের বিষয় হলো, এই নির্দিষ্ট সময়ের সঙ্গে মিলিয়ে তারা কখন নিজেদের গর্ত থেকে বের হবে, সেটিও যেন ঠিকঠাক জানে!
তবে শুধু চাঁদের হিসাব মিললেই হবে না, দরকার প্রথম বৃষ্টি। বৃষ্টি আর ডিম ছাড়ার উপযুক্ত সময়ের মধ্যে মিল না হলে কাঁকড়াদের পরিকল্পনায় পরিবর্তন আসে। বৃষ্টি যদি ঠিক উপযুক্ত সময়ের কাছাকাছি শুরু হয়, তাহলে কাঁকড়ারা খুব দ্রুত সমুদ্রের দিকে ছুটতে থাকে। আর বৃষ্টি যদি কিছুটা আগেই নামে, তাহলে তাদের তেমন তাড়া থাকে না। পথে থেমে খাবার খায়, পানি পান করে, তারপর আবার যাত্রা শুরু করে।
কিন্তু বৃষ্টি যদি এত দেরিতে নামে যে নির্দিষ্ট সময়ে ডিম ছাড়ার সুযোগ আর থাকে না, তাহলে কিছু কাঁকড়া নিজেদের গর্তেই থেকে যায়। পরের মাসে আবার যাত্রা শুরু করে তারা।
৯ দিনে পৌঁছায় সমুদ্রে
ক্রিসমাস আইল্যান্ডের প্রস্থ প্রায় ১২ মাইল। এই ছোট্ট দ্বীপজুড়ে কোটি কোটি লাল কাঁকড়ার যাত্রা চলে। বনাঞ্চল থেকে শুরু করে সমুদ্রের দিকে তাদের এই অভিযান শেষ হতে প্রায় নয় দিন সময় লাগে। এতগুলো কাঁকড়া যখন একসঙ্গে চলতে থাকে, তখন রাস্তা পার হওয়া থেকে শুরু করে মানুষের স্বাভাবিক চলাচল পর্যন্ত সবকিছুতেই প্রভাব পড়ে।
২০০৮ সালে বিখ্যাত প্রকৃতিবিদ ও তথ্যচিত্র নির্মাতা স্যার ডেভিড অ্যাটেনবরো এই বার্ষিক কাঁকড়া অভিযানের কথা বলতে গিয়ে একে তাঁর টেলিভিশন জীবনের অন্যতম সেরা মুহূর্ত হিসেবে বর্ণনা করেছিলেন। প্রকৃতির এমন দৃশ্য যে কতটা অসাধারণ, তাঁর এই মন্তব্য থেকেই তা বোঝা যায়।
ঘরে আটকে পড়া প্রজাপতিকে আহত না করে বের করব কীভাবেঘরে বসেই দেখতে পারবে কাঁকড়াদের এই যাত্রা
এবার তোমার মনে প্রশ্ন জাগতে পারে, এত দূরের দ্বীপে না গিয়েও কি এই দৃশ্য দেখা সম্ভব? সম্ভব। পার্কস অস্ট্রেলিয়া আগামী কয়েক দিন কাঁকড়াদের এই যাত্রা সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করছে। প্রতিটি লাইভ সম্প্রচার হবে প্রায় ৬০ মিনিটের।
তবে কখন সম্প্রচার শুরু হবে, তা আগে থেকে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। কারণ, কাঁকড়ারা কখন সেতু পার হবে, সেটি পুরোপুরি নির্ভর করছে তাদের চলাচলের ওপর। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সকালে সরাসরি সম্প্রচারের চেষ্টা করবে। কিন্তু শেষ পর্যন্ত কাঁকড়ারাই ঠিক করবে, কোন দিন ও কখন তারা সেতু পেরোবে।
যে সেতু থেকে এই দৃশ্য ধারণ করা হবে, সেটির নাম রেড ক্র্যাব ব্রিজ। ব্যস্ত সড়ক পার হওয়ার সময় কাঁকড়াদের নিরাপদে চলাচলের সুযোগ করে দিতে এটি তৈরি করা হয়েছে। সেতুটি প্রায় ১৬ ফুট উঁচু। কাঁকড়াদের দল এই সেতু দিয়ে তিন থেকে চার দিন ধরে চলাচল করবে।
সূত্র: আইএফএল সায়েন্স
সেপটিক ট্যাংকে কী গ্যাস থাকে, এই গ্যাস থেকে কীভাবে নিরাপদ রাখা যায়

পাঠকের মন্তব্য