একটি গরু কিনলেই আরেকটি ফ্রি, প্রাণিসম্পদ মেলায় আরও নানা চমক
আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্য মেলার মাঠে চলছে প্রাণিসম্পদ মেলা। ২৬ নভেম্বর শুরু হওয়া এই বর্ণিল আয়োজনের আজই শেষ দিন, মেলা চলবে রাত আটটা পর্যন্ত।
আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্য মেলার মাঠে চলছে প্রাণিসম্পদ মেলাআগারগাঁও চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে কিছুটা সামনে পার্ক করা সারি সারি গাড়ি পেরিয়ে পা রাখি প্রাণিসম্পদ মেলায়। শুরুতেই চোখ যায় দুই পাশে দুই ময়ূরের হাতছানি দিয়ে ডাকা বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার স্টলে। স্টলের সামনে যেতেই দর্শনার্থীরা প্রশ্ন করছেন, ‘এগুলো সত্যিকারের তো?’
স্টল থেকে উত্তর আসে, ‘জি।’
একসময় এদের ছিল জীবন্ত বিচরণ। মারা যাওয়ার পর তাদের বিশেষ উপায়ে স্টাফড করে রাখা হয়েছে প্রদর্শনীর জন্য। কাচের বাক্সে আরও সংরক্ষিত আছে বিশালাকার স্টাফড সাদা বাঘ, চিতাবাঘ, লোনা পানির কুমির, দুর্লভ উল্লুক ও বিলুপ্তপ্রায় বনরুই।
প্রক্রিয়াজাত মাছের পসরা
মেলার বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের স্টলে মিলছে প্রক্রিয়াজাত করা ফ্রোজেন মাছ ও মাছের শুঁটকি। হাওর, নদী, কাপ্তাই লেক ও সমুদ্রের মাছের পাশাপাশি পাওয়া যাচ্ছে ‘রেডি-টু-কুক’ মাছ, কাচকি, লইট্টা, ছুরি শুঁটকিসহ বৈচিত্র্যময় মাছের পণ্য।
মেলায় ২০ শতাংশ ছাড়ে প্রতি কেজি ঘেরের রুই ও কাতল পাবেন ৭৫০ টাকায়, কাপ্তাই লেকের চাপিলা ৬৩০ টাকা ও বোয়াল ৯৫০ টাকা, সামুদ্রিক চন্দনা ইলিশের দাম ৩৫০ টাকা এবং সামুদ্রিক লইট্টা চিংড়ি ৮৮০ টাকায় বিক্রি হতে দেখা যায়।
এ ছাড়া ২০০ গ্রামের কাচকি মাছের শুঁটকি ২৯০ টাকা, লইট্টা শুঁটকি ৩৮০ টাকা এবং কাচকি মাছের চানাচুর ১৫০ গ্রাম ১২০ টাকা ও ৩০০ গ্রাম ২৪০ টাকায় পাওয়া যায়।
পাশাপাশি রিটা মাছের রোল, টিকিয়া, টুনা মাছের শিঙারা ও সমুচার মতো খাবার আইটেম পেয়ে যাবেন এখানে। মেলার বাইরে ফ্রিজার ভ্যানে ঢাকার ১৮টি পয়েন্টে ফরমালিনমুক্ত নিরাপদ মাছ ক্রেতাদের কাছে পৌঁছে দিচ্ছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন।
মেট্রোরেল স্টেশনে দোকান নিতে চান? জেনে নিন নিয়মগুলোখাবারের আয়োজনে
মাঠের বটতলাকে ঘিরে বসে দেশীয় ও ঐতিহ্যবাহী খাবারের পসরা‘প্রাণিজ আমিষের উৎসব জোন’ এই শিরোনামে মাঠের বটতলাকে ঘিরে বসে দেশীয় ও ঐতিহ্যবাহী খাবারের পসরা। মেলায় বিশেষ আকর্ষণ কেড়েছে বাড্ডা ডেইরি ক্যাটারিং সার্ভিসের দুম্বার কাচ্চি যার দাম ৩৫০ টাকা।
দুম্বার তেহারিও পাওয়া যাচ্ছে ৩০০ টাকায়। আছে ২০০ টাকায় গরুর তেহারি এবং ২৫০ টাকায় গরুর কাচ্চির স্বাদ নেওয়ার সুযোগ। এখানে প্রায় ৯৯ ভাগ খাবারের স্টল থাকলেও মাত্র দুটি চামড়াজাত পণ্যের দোকান চোখে পড়ে, যেখানে মানিব্যাগ, বেল্ট ও চামড়ার ব্যাগ বিক্রি হচ্ছিল ৬০০ টাকা থেকে ৫ হাজার ৫০০ টাকায়।
শেকৃবির স্টলে বাঘের বাচ্চা
কাচের পাত্রে সংরক্ষিত সাড়ে তিন মাস বয়সী বাঘের বাচ্চার ভ্রূণ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের স্টলে চোখে পড়ে ঘোড়া, শিয়াল, হরিণ ও ছাগলের মতো বিভিন্ন প্রাণীর হাড় ও কঙ্কাল। এরই পাশে এক কাচের জারে রাখা আছে ১৫ দিনের ছাগলের ভ্রূণ এবং অন্য কাচের পাত্রে সাড়ে তিন মাস বয়সী বাঘের বাচ্চা, যা কি না দীর্ঘ ১০ বছর ধরে এই কাচের জারে সংরক্ষিত আছে।
গণ্ডারের চামড়াএ ছাড়া স্টলে ঝুলতে থাকা গরু-মহিষ, ছাগল-ভেড়া এবং কুকুর-বিড়ালের টিকাদান সূচির (ভ্যাকসিনেশন শিডিউল) বিস্তারিত চার্ট খামারি ও পোষা প্রাণীর রোগ প্রতিরোধে সঠিক সময়ে টিকা দেওয়ার প্রয়োজনীয়তা মনে করিয়ে দেয়।
বাই ওয়ান গেট ওয়ান অফার
বাই ওয়ান গেট ওয়ান অফারের গরুমেলাজুড়ে বিশালদেহী গরু-মহিষের ভিড় যেমন চোখে পড়ে, তেমনি আকার ও বৈশিষ্ট্যে আলাদা নজর কাড়ে বিশেষ কিছু জাতের গবাদিপশু। এর মধ্যে দুই ফুট উচ্চতার ছোট্ট ভুট্টি গরু-প্রথম দিনে যার দাম হাঁকা হয়েছিল ১১ লাখ ১১ হাজার ১১১ টাকা! দ্বিতীয় দিনে অবশ্য দাম কমিয়ে চাওয়া হয় সাড়ে ছয় লাখ টাকা।
ছিল বাই ওয়ান গেট ওয়ান অফারের গরু! ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রিন্স অ্যাগ্রো নিয়ে এসেছে সোনালি রং করা বাঁকানো দুই শিঙের সাদা কঙ্করাজ গরু।
৮০০ কেজির বেশি ওজনের এই গরুটি ১৮ লাখ ৫০ হাজার টাকায় কিনলে থাকছে কালো রঙের একটি ভুট্টি গরু ফ্রি! বিপরীতে ছাগলের শেডে দেখা মিলছে চার ফুট উচ্চতার বিটল প্রজাতির ছাগল, দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল, এক মাথায় দুই রকমের শিং নিয়ে হরিয়ানা ছাগল, ভেড়া, গাড়ল, দুম্বাসহ নানা জাতের পশুর সমাহার।
বন্ধুদের পরামর্শে রেস্তোরাঁ খুলেছিলেন জিম, তারপর যা হলোবাহারি পাখির ভিড়
ম্যাকাও পাখি কাঁধে নিয়ে ছবি তুলতে গুনতে হচ্ছে জনপ্রতি ১০০ টাকাবগুড়া থেকে আসা আবিদের পোষা বড় আকারের ইমু পাখি যেমন নজর কাড়ছে, তেমনি বড় খাঁচায় দেখা মিলছে রঙিন, ধূসর ও সাদা ময়ূর, কালো রাজহাঁস, ফিজেন্ট এবং নানা জাতের বর্ণিল সব হাঁস।
পাশাপাশি ম্যাকাও, অ্যামাজন প্যারট, সান কনুর, কাকাতুয়া ও গ্রে প্যারটের মতো পোষ মানা শৌখিন পাখিগুলো স্ট্যান্ডে বসে দর্শনার্থীদের সঙ্গে খুনসুটি আর ছবি তোলার সুযোগ করে দিচ্ছে। বিশেষ করে শিশু ও তরুণদের ভিড় সবচেয়ে বেশি দেখা যাচ্ছে এসব রঙিন পাখির সামনে। ম্যাকাও পাখি কাঁধে নিয়ে ছবি তুলতে গুনতে হচ্ছে জনপ্রতি ১০০ টাকা।
আলো–ঝলমলে সন্ধ্যায় র্যাম্প শো
উৎসবমুখর পরিবেশে র্যাম্প শোতে পশুপাখিরাগরু-মহিষের হেলেদুলে হাঁটা আর দড়ি ছুটে ‘দে দৌড়’ অবস্থায় দর্শকদের উচ্ছ্বাসে প্রাণবন্ত হয়ে উঠেছিল প্রাণিসম্পদ মেলার র্যাম্প শো। স্পট থেকেই কেউ যাচ্ছেন লাইভে, কেউ শেয়ার করছেন স্টোরি, রিলস। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিশালদেহী ও সুঠাম গড়নের ষাঁড়গুলোর হাঁটাচলা।
সোনালি ও বাঁকানো শিংয়ের কঙ্করাজ জাতের সাদা ষাঁড় থেকে শুরু করে কালো-সাদা ছোপওয়ালা বিশালকায় ষাঁড়গুলো যখন র্যাম্প মঞ্চে প্রবেশ করে, তখন দর্শকদের হইহুল্লোড় দেখে কে!
মিউজিক, গরুর দৌড়ঝাঁপ সামলে মাঠ থেকেই মাইক্রোফোন হাতে উপস্থাপকের উপস্থাপনা, নীল, বেগুনি ও হলুদাভ রঙিন স্মোক ফ্লেয়ারের ধোঁয়া আর স্পটলাইটের আলোয় পুরো পরিবেশ নাটকীয় ও উৎসবমুখর রূপ নেয়।
র্যাম্প শোয়ে কেবল গবাদিপশু নয়, ঘোড়া, কুকুর, ইমু, ম্যাকাওসহ বিভিন্ন প্রজাতির পাখির উপস্থিতি অনুষ্ঠানকে আরও বৈচিত্র্যময় করে তোলের্যাম্প শোয়ে কেবল গবাদিপশু নয়, ঘোড়া, কুকুর, ইমু, ম্যাকাওসহ বিভিন্ন প্রজাতির পাখির উপস্থিতি অনুষ্ঠানকে আরও বৈচিত্র্যময় করে তোলে।
ঘোড়া দৌড়ে চমক লাগে সবার। নজর কাড়ে চার বছরের ছোট্ট লিবানের ঘোড়দৌড়—সেই ছোট্ট পনি ঘোড়ার পিঠে ছোট্ট লিবান। পাশাপাশি রঙিন পাখি হাতে নিয়ে উপস্থাপকদের হাঁটা এবং উটপাখির মতো বড় ইমু পাখির দৌড় পুরো শোকে আরও প্রাণবন্ত করে তোলে।
আয়োজনে বাড়তি হাসির খোরাক জোগায় চারপেয়ে গরুর পাশাপাশি সাদা-কালো ছোপওয়ালা দুপেয়ে গরু-আদতে গরুর মাসকট পোশাক পরা একজন। সব মিলিয়ে চমৎকার উপভোগ্য ছিল র্যাম্প শো।
আজই মেলার শেষ দিনদর্শনার্থীদের উপস্থিতি ও আগ্রহের কথা ভেবে এক দিন বাড়ানো হয় মেলার মেয়াদ। মেলা চলবে আজ রাত আটটা পর্যন্ত। ২৬ নভেম্বর থেকে আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্য মেলার মাঠে শুরু হওয়া এই মেলার আজই শেষ দিন। হাতে সময় নিয়ে চলে আসুন মেলায়।
মুরগি কাটার সময় পেটে পাওয়া ডিম কি খাওয়া উচিত

পাঠকের মন্তব্য