29 Nov 2026 · স্বাধীন সংবাদমাধ্যম
দৈনিক দেশপটিকা - দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সত্য · সংবাদ · সমাজ দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সংবাদ সর্বশেষ আপডেট
আজকের সংবাদ
পঞ্চগড় হানাদার মুক্ত দিবস পালিতশীতের শুরুতেই শীতার্ত মানুষের পাশে নীলফামারী জেলা প্রশাসন, শুরু শীতবস্ত্র বিতরণস্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রীরায়গঞ্জে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভাবিএনপি-জামায়াতের গোটা দশেক মা'রি হালাইতে হইবো তাহেরপুএ বিপ্লবের অডিও ফাঁসসবাই ফাউল করলে ম্যাচ চালানো যায় না: সিইসিশিল্পাঞ্চলে ফিরছে কর্মচাঞ্চল্য, গাজীপুরে বন্ধ ৪২ কারখানাদীর্ঘ ২৫ বছর জনসেবায় নিবেদিত মৌলভী হাজী মো. ইউনুছ মেম্বারের মৃত্যু, শোক প্রকাশ প্রতিদিনের কাগজেরদক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন: সভাপতি ইকবাল, সম্পাদক জাকিরবসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির ৩৬তম বার্ষিক সভা অনুষ্ঠিতবাঙ্গরা খামারগ্রামে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিতকালিয়াকৈরে রিসোর্টে অভিযান, বিদেশি মদসহ গ্রেপ্তার ২নওগাঁর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ ছুফি উল্লাহ১৮ দিনে পোশাক রপ্তানির বিশাল অর্ডার হারাল বাংলাদেশ, সুযোগ নিল ভারতডিএমপির অভিযানে ৪৪২ জন গ্রেপ্তার, উদ্ধার ককটেল-ইয়াবামোল্লাহাটে আ.লীগ-বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ামিরপুর-পল্টনের পর এবার ভাসানটেকে বাসে আগুন১৯৭১ সালে বাঙালিদের নয়, পাকিস্তানকে দুর্বল করাই ছিল ভারতের লক্ষ্য: স্পিকারনির্বাচন সামনে রেখে আজ ১৮ দলের সঙ্গে ইসির সংলাপসাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও ২ শ্যালক আটকশাহজালাল ইসলামী ব্যাংকে ৩ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারি?জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক৪০ জনের বক্তব্য ও ভিডিও যাচাই, এক মাসেও কাটেনি তাহসিফের মৃত্যুরহস্যভুয়া ঠিকানায় কোকোলার ৬৪৬ কোটি টাকা লেনদেনবন্ধুদের পরামর্শে রেস্তোরাঁ খুলেছিলেন জিম, তারপর যা হলোতিন হৃৎপিণ্ড, নীল রক্ত নিয়ে অক্টোপাস কী করেএকটি স্কেচবুক থেকে হাজারো গল্পের জগৎভালো চাকরি আর বিয়ের আশ্বাসে সাগরপথে নেওয়া হচ্ছিল মালয়েশিয়া, ৩১৭ জন উদ্ধার, আটক ৭ইরানের বিরুদ্ধে ইরাক কি ট্রাম্পের হাতিয়ার হয়ে উঠছেইসলামের প্রথম মসজিদ, মহানবী (সা.) যা নিজ হাতে গড়েছেনপ্রাথমিক-মাধ্যমিকের শিক্ষাক্রমে আবার বড় পরিবর্তন হচ্ছে, নতুন বই ২০২৮ সালেকিশোরের সাইকেল-জুতা পড়ে ছিল পাড়ে, পুকুরে মিলল মরদেহনগ্নতা চরিত্রকে জীবন্ত করে তোলার উপকরণ, নিজেকে প্রদর্শনের মাধ্যম নয়: মনিকা বেলুচ্চিবিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ–৯: পড়ার বিষয় হিসেবে কেন বেছে নেবেন আন্তর্জাতিক সম্পর্কসোহরাওয়ার্দীতে নয়, নয়াপল্টনে হবে বিএনপির মঙ্গলবারের সমাবেশসন্ত্রাসবিরোধী আইনের মামলায় মনিরুলের স্ত্রী ও দুই শ্যালককে গ্রেপ্তার দেখাল পুলিশখুলনা কর আপিল অঞ্চলে চাকরি, ১০ জেলার আবেদনকারীদের সুযোগহাতির তাণ্ডব থেকে ফসল রক্ষায় আসামের গ্রামে অভিনব উদ্যোগইউপি নির্বাচনে কেউ যাতে ‘ফাউল’ করার নিয়তে মাঠে না নামেন: সিইসিবেসরকারি বিনিয়োগে নতুন সম্ভাবনা কি তৈরি হবেশুধু নির্দিষ্ট এলাকায় নয়, ঢাকাজুড়েই নাভানার আবাসনের উদ্যোগজুরেলের লড়াই, বুমরার প্রত্যাবর্তনেও চালকের আসনে নিউজিল্যান্ডপ্রতিষ্ঠার ৫২ বছর পেরিয়েছে, সরকারি বিদ্যালয়টিতে নেই সুপেয় পানি ও শৌচাগারএইচএসসি সম্পূরক পরীক্ষা: গোপালগঞ্জের পরীক্ষা হবে ফরিদপুর ও মাদারীপুরেতরবারি দিয়ে বইয়ের পাতা উল্টে দিলেন ধূর্জটি মঙ্গলপেছন থেকে কাভার্ড ভ্যানের ধাক্কা, মহাসড়কে অটোরিকশাচালক ও এক নারী নিহতনোয়াখালীতে চলন্ত বাসে আগুন, ছড়িয়ে পড়েছে ভিডিওমৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ তেঁতুলিয়ায়, কত ডিগ্রি সেলসিয়াসনির্মাণসামগ্রীর চড়া দামে ব্যাহত নির্মাণগোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি১ কোটি টাকার বিলাসবহুল কামরায় কেটি পেরি ও জাস্টিন ট্রুডো, ভাইরাল ছবিবিএনপি নেতাদের আয়োজনে কনসার্ট, যাওয়ার পথে ‘শেখ হাসিনা আসবে’ স্লোগানআমার বাবা-মা আমাকে মাটি চিনিয়েছে: বিবি রাসেলআনন্দ-উচ্ছ্বাসে শিক্ষাবর্ষের বিদায়ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু, অপেক্ষা ‘অলৌকিক কিছুর’প্রতি বেলায় কি প্রোটিন খাওয়া জরুরিদেশে আবার হুপিং কাশি শনাক্ত, রাজধানীতেই পাঁচজনমার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট‘অনেক ছটফট করেছে ছেলেটা, কিছুই করতে পারিনি, শুধু সহ্য করেছি’রিয়াল হারলে সেটাই সবচেয়ে বড় খবর, গল্প বানানোর দরকার নেই: মরিনিও১০ হাজার রান, ৩৪ সেঞ্চুরির রেকর্ড—পাকিস্তানের ক্রিকেটে একাই এক ইতিহাস ইউনিস খানজলাবদ্ধতায় মৃতপ্রায় মাঠে প্রাণ ফেরাল বন্ধুসভাহোক কলরব, বউগুলো সব লাল না হয় নীল হলো ক্যানরোজার পণ্য সরবরাহে স্বস্তি, দুশ্চিন্তা সয়াবিন তেল নিয়েপদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, যুবলীগের কর্মী নিহতভিডিও নির্মাতাদের জন্য নতুন সুবিধা আনল এক্সট্রাম্প কি আবার অভিশংসনের মুখে পড়তে পারেনজুলাই বিপ্লবের জ্ঞানগর্ভ বয়ানএএফএমসিসহ ৭ আর্মি-নেভি মেডিকেলে ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন শুরু ২৯ নভেম্বরকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৫ নেতা-কর্মীসহ ৪৪২ জন গ্রেপ্তার: ডিএমপিশ্রীপুরে ইউএনওর বাসভবনের সামনে ও মাওনা উড়ালসেতুর নিচে ককটেল বিস্ফোরণ‘সুদমুক্ত লেনদেন ছাড়া পূর্ণাঙ্গ মুমিন হওয়া সম্ভব নয়’আড়াই বছরেও চালু হয়নি সাড়ে ৩৫ লাখ টাকার কমিউনিটি ক্লিনিকজাফলংয়ের পাথরে শিলপাটার কারুকাজবাসযোগ্য পৃথিবীর অসমাপ্ত অঙ্গীকারঅস্থির সময়কোটি কোটি লাল কাঁকড়া ক্রিসমাস দ্বীপ ছেড়ে চলে যাচ্ছেমুশফিকুর রহিম: কানটুপি পরা সেই কিশোর থেকে টেস্টের অনুপ্রেরণাস্ট্রিমার কারা, কেন স্ট্রিমিংয়ের দিকে ঝুঁকছেন কনটেন্ট ক্রিয়েটররাসাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ও তাঁর দুই ভাই আটকগাছ থেকে পাঠাগার, মানুষের বিপদেও ‘অক্সিজেন’জর্জ হ্যারিসন: যে কণ্ঠে বিশ্ব শুনেছিল বাংলাদেশের নামবাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধঅদক্ষতা ও অবহেলায় রাষ্ট্রের অর্থ অপচয়নীতি ও বাস্তবায়নের মেলবন্ধন জরুরিএক দিনে ফুরাল না আনন্দ, আরেকটু বেশি সময় চাই জলধারায়মেহগনির বাক্সে মৃত ছোট্ট সন্তান, শিরোপার আড়ালে লুকানো এক বাবার কান্নাসই-সাবুদের দিনে পান্নাখচিত গয়নায় মিমির আভিজাত্যময় লুক, আসল চমক কলমের ডিজাইনেসন্তানের উচ্চশিক্ষার খরচ, জন্মের পর থেকেই টাকা জমাবেন কীভাবেপ্রিয় অপমান‘তোকে ঢাকা শহরের যেখানেই পাব, গুলি করব’—কায়সারের ধাওয়ায় প্রাণভয় ছোট মুন্নারছাগলছানার দুরন্তপনা১০ বছরে সবচেয়ে বেশি সন্তান জন্ম দিলেই পুরস্কার ৫ লাখ ডলার!ভিডিও গেমেও যেভাবে নতুন ভূরাজনৈতিক লড়াইচোখ মুছছিলাম, আসলে ওটা ছিল খুশির কান্না: মাহিনবম গ্রেডে ১৫০ জন নেবে বাংলাদেশ ব্যাংক, আবেদন করবেন যেভাবেকলেজছাত্রের কমলা–মাল্টার বাগান, এ বছর প্রথম দিনেই বিক্রি ২৫ হাজার টাকানিউজিল্যান্ডে পড়াশোনা শেষে শর্ট–টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা চালু, সুযোগ কয় মাসেরনবীজির মতো দিন কাটাব কেন, এ যুগে কীভাবে তিনি প্রাসঙ্গিকএআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তির নিরপত্তা কি অকার্যকর হয়ে যাচ্ছেআপনি কি পরিবারের বড় সন্তান? জেনে নিন প্রথম সন্তান হিসেবে আপনার কোন কোন রোগের ঝুঁকি বেশিআগেরবার মিষ্টি খাইয়ে পারেনি, এবার মোরগ–পোলাওয়ে ৩৮ কোটি টাকার সোনা চুরি‘পাখি পাকা পেঁপে খায়’ দ্রুত বলতে গেলে গোলমাল পাকিয়ে যায় কেনভিসা কি ধীরে ধীরে সংকুচিত হচ্ছে? আয়ারল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নতুন উদ্বেগ
প্রচ্ছদ › অর্থনীতি
অর্থনীতি

শাহজালাল ইসলামী ব্যাংকে ৩ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারি?

শাহজালাল ইসলামী ব্যাংকে ৩ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারি?
ফাইল ফটো প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে নীতিসহায়তার আওতায় ২ হাজার ২১৪ কোটি ২৫ লাখ টাকার বিনিয়োগ বিশেষভাবে পুনঃতফসিল করা হয়। একই বছরে আরও ১৫২ কোটি ৬১ লাখ টাকার বিনিয়োগ পুনঃতফসিল করা হয়েছে। এর আগে ২০২৪ সাল পর্যন্ত পুনঃতফসিলে…

ফাইল ফটো

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে নীতিসহায়তার আওতায় ২ হাজার ২১৪ কোটি ২৫ লাখ টাকার বিনিয়োগ বিশেষভাবে পুনঃতফসিল করা হয়। একই বছরে আরও ১৫২ কোটি ৬১ লাখ টাকার বিনিয়োগ পুনঃতফসিল করা হয়েছে। এর আগে ২০২৪ সাল পর্যন্ত পুনঃতফসিলের পরিমাণ ছিল ৬৪৪ কোটি ৮২ লাখ টাকা। সব মিলিয়ে এর পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ১১ কোটি টাকায়। পুনঃতফসিলের সময় বাই-মুয়াজ্জাল পদ্ধতির বিনিয়োগকে রেন্ট পদ্ধতিতে রূপান্তর করায় একই পণ্যের বিপরীতে নতুন করে মুনাফা আরোপের সুযোগ তৈরি হয়েছে। এভাবে ২০২৫ সালে ৬ কোটি ৫ লাখ টাকা আয় করেছে ব্যাংকটি। বাংলাদেশ ব্যাংকের মতে, এ অর্থ ক্ষতিপূরণ খাতে স্থানান্তর করা প্রয়োজন। ভিন্ন প্রকৃতির মেয়াদি, চলতি ও তলবি বিনিয়োগ একত্র করে পুনঃতফসিলের বিষয়টিও প্রতিবেদনে অনিয়ম হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে মহাখালী শাখায় বাংলাদেশ ট্র্যাক লিমিটেডের নামে ৬৯টি ডিলের বিপরীতে ৭৮ কোটি টাকা এবং বাংলাদেশ ট্র্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নামে ১৫টি ডিলের বিপরীতে ৯ কোটি ৯৯ লাখ টাকা বিতরণের তথ্য রয়েছে। পাশাপাশি মতিঝিল শাখায় বেঙ্গল কনসেপ্ট অ্যান্ড হোল্ডিংস লিমিটেডের নামে তিনটি ডিলের বিপরীতে দেওয়া হয় ৫ কোটি টাকা। সব মিলিয়ে এসব ক্ষেত্রে প্রায় ৯৩ কোটি টাকা বিতরণ করা হয়েছে। পরিদর্শনে দেখা যায়, অর্থের একটি অংশ গ্রাহকের হিসাবে জমা করে একই দিনে নগদে তুলে নেওয়া হয়েছে। পরে আবার সেই অর্থ জমা দিয়ে পুরোনো বিনিয়োগ সমন্বয় করা হয়। পণ্য কেনা, ব্যাংকের মালিকানা প্রতিষ্ঠা এবং পরে গ্রাহকের কাছে হস্তান্তরের প্রমাণ না থাকায় এসব বিনিয়োগ শরিয়াহসম্মত নয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব লেনদেন থেকে বাংলাদেশ ট্র্যাক লিমিটেড ৯ কোটি ৭০ লাখ এবং বাংলাদেশ ট্র্যাক ইঞ্জিনিয়ারিং ১ কোটি ৩০ লাখ টাকা মুনাফা পেয়েছে। এ অর্থ ক্ষতিপূরণ খাতে নেওয়ার সুপারিশ করেছে পরিদর্শক দল।

৬০৪ কোটি টাকার লেনদেন অনিষ্পন্ন

ব্যাংকের বৈদেশিক বাণিজ্যসংক্রান্ত লেনদেনেও অনিয়ম ও দুর্বলতা পেয়েছে বাংলাদেশ ব্যাংক। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৩৬৫টি আন্তঃশাখা ডেবিট অ্যাডভাইস (আইবিডিএ) অনিষ্পন্ন ছিল। এসব লেনদেনের পরিমাণ ৪ কোটি ৯৪ লাখ ৯৫ হাজার ২৩৬ দশমিক ৭০ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০৪ কোটি ১১ লাখ টাকা। আমদানি দায় পরিশোধে নস্ট্রো হিসাব থেকে ডলার পাঠানোর পর প্রধান কার্যালয় সংশ্লিষ্ট শাখায় আইবিডিএ পাঠালেও দীর্ঘদিন ধরে হিসাবগুলো সমন্বয় করা হয়নি। তবে পরিদর্শক দল এ অর্থকে আত্মসাৎ বা সরাসরি আর্থিক ক্ষতি হিসেবে চিহ্নিত করেনি।

বিলম্ব ও বিনিময় হার থেকে আয়

২০২৫ সালে বিলম্বিত বিনিয়োগ ও বিল পরিশোধের বিপরীতে ব্যাংকটি ১৭ কোটি ৯০ লাখ টাকা বিলম্ব মুনাফা এবং ২৪ কোটি ১২ লাখ টাকা বিলম্ব পরিশোধ বাবদ আয় করেছে। দুই খাতে মোট আয় ৪২ কোটি ২ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণ অনুযায়ী, বিলম্বের কারণে অতিরিক্ত মুনাফা আদায় শরিয়াহ নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ ছাড়া অফশোর ব্যাংকিং ইউনিটের ইউপাস বিনিয়োগে নির্ধারিত মেয়াদের অতিরিক্ত সময়ের জন্য মুনাফা আরোপ করে ৪ কোটি ৩৯ লাখ টাকা আয় করা হয়েছে। এ অর্থও ক্ষতিপূরণ খাতে স্থানান্তরের সুপারিশ করা হয়েছে।

একই বছর ইউপাস এলসির বিলম্বিত নিষ্পত্তির কারণে বিনিময় হার থেকে ৩০ কোটি ৪৭ লাখ টাকা আয় দেখিয়েছে ব্যাংকটি। কেন্দ্রীয় ব্যাংকের মতে, এটি ব্যাংকের বৈধ আয় নয়; গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত আদায় করা অর্থ। প্রতিবেদনে আনোয়ার সিমেন্টের একটি এলসির উদাহরণ তুলে ধরা হয়েছে। সেখানে ডলারের বিনিময় হার ১২২ টাকা ৫০ পয়সার পরিবর্তে ১২৩ টাকা ৩০ পয়সা হিসাব করায় ৬ লাখ ১০ হাজার ৪৩০ টাকা ৬৭ পয়সা অতিরিক্ত নেওয়া হয়। এ অর্থ গ্রাহককে ফেরত দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। একই লেনদেনে বিলম্বজনিত জরিমানার হিসাবে অতিরিক্ত নেওয়া ৪৩ হাজার ২৭৭ টাকা ৪৮ পয়সাও ফেরতের সুপারিশ করা হয়েছে।

অন্যান্য অনিয়মের চিত্র

প্রতিবেদনে ২০২৫ সালে সুইফট চার্জ বাবদ ১৬ কোটি ৫৪ লাখ টাকা আয়, ছয়টি বিনিয়োগ হিসাবের মেয়াদ বাড়িয়ে অতিরিক্ত ৬১ লাখ ৮১ হাজার ৮৭৮ টাকা মুনাফা আরোপের তথ্যও রয়েছে। সিলেট শাখায় আলিম ইন্ডাস্ট্রিজের ৪০ লাখ টাকার বিনিয়োগে সরবরাহকারীর নামে পে-অর্ডার ইস্যু করে পরে তা বাতিলের মাধ্যমে নগদ অর্থ উত্তোলন করা হয়। ঢাকা প্রধান শাখায় আমির গার্মেন্টসের নামে একটি ক্যাশ মেমোর বিপরীতে একাধিক বিনিয়োগ হিসাব তৈরি করা হলেও প্রয়োজনীয় ভ্যাট চালান, পরিবহণ রসিদ ও অন্যান্য প্রমাণ পাওয়া যায়নি।

এ ছাড়া মুশারাকা থেকে ৩ কোটি ৩৬ লাখ, মুরাবাহা থেকে ৩ কোটি ৯৯ লাখ এবং বাই-মুয়াজ্জাল থেকে ৯৯ কোটি ৫৭ লাখ টাকা প্রফিট সাসপেন্স হিসাব থেকে আয় খাতে স্থানান্তরের তথ্য পাওয়া গেছে। আমদানি বিল পরিশোধের আগেই গ্রাহকের নামে দায় তৈরি করে বিনিয়োগ হিসাব খোলা এবং হিসাব তৈরির দিন থেকেই মুনাফা আরোপের প্রমাণ পেয়েছে পরিদর্শক দল। ফোর্সড বিনিয়োগ থেকে পাওয়া ১৮ কোটি ৩৭ লাখ টাকা ক্ষতিপূরণ খাতে স্থানান্তরযোগ্য হলেও ব্যাংক তা আয় হিসেবে দেখিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণে বলা হয়েছে, ব্যাংকটির বিনিয়োগ কার্যক্রমে ইসলামী ব্যাংকিংয়ের মৌলিক শর্ত যথাযথভাবে অনুসরণ করা হয়নি। পণ্য কেনাবেচা, মালিকানা হস্তান্তর ও ঝুঁকি গ্রহণের মতো বিষয়গুলো যথাযথভাবে না মেনে কাগজপত্রের মাধ্যমে বিনিয়োগ পরিচালনার ঘটনা পাওয়া গেছে। অভ্যন্তরীণ শরিয়াহ পরিদর্শনেও এসব অনিয়ম যথাযথভাবে চিহ্নিত হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ যুগান্তরকে বলেন, শরিয়াহ বিষয়ে দেশে সুনির্দিষ্ট আইন নেই; দীর্ঘদিন ধরে ফতোয়ার ভিত্তিতে কার্যক্রম চলছে। বাংলাদেশ ব্যাংক যেসব ক্ষেত্রে শরিয়াহ লঙ্ঘনের কথা জানিয়েছে, সেগুলো সংশোধন করা হয়েছে। এনবিএফআই ও এনজিওতে বিনিয়োগের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা অনুসরণ করা হবে বলেও জানান তিনি। পুনঃতফসিল ও পুনর্বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নীতিসহায়তা ও নির্দেশনা অনুসরণ করা হয়েছে বলে দাবি করেন ব্যাংকটির এমডি।

পাঠকের মন্তব্য

আরও সংবাদ

দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন: সভাপতি ইকবাল, সম্পাদক জাকির
অর্থনীতি

দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন: সভাপতি ইকবাল, সম্পাদক জাকির

‎আনিসুর রহমান, চরফ্যাশন: ভোলার চরফ্যাশন উপজেলার ঐতিহ্যবাহী দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন দীর্ঘ ২৯ বছর পর সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মো. ইকবাল হাওলাদার এবং সাধারণ সম্পাদক প…

বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির ৩৬তম বার্ষিক সভা অনুষ্ঠিত
অর্থনীতি

বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির ৩৬তম বার্ষিক সভা অনুষ্ঠিত

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ৩৬তম বার্ষিক সাধারণ সভা ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। সভায় সদস্যদের সঞ্চয়ের ওপর ৪ শতাংশ এবং শেয়ারের ও…

১৮ দিনে পোশাক রপ্তানির বিশাল অর্ডার হারাল বাংলাদেশ, সুযোগ নিল ভারত
অর্থনীতি

১৮ দিনে পোশাক রপ্তানির বিশাল অর্ডার হারাল বাংলাদেশ, সুযোগ নিল ভারত

ফাইল ফটো রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি নভেম্বরের প্রথম ১৮ দিনে বাংলাদেশ থেকে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের পোশাকের ক্রয়াদেশ এশিয়ার অন্যান্য দেশে স্থানান্তর করেছেন আন্তর্জাতিক ক্রেতারা। ভারত ছাড়াও ভিয়েতনাম, কম্বোড…