29 Nov 2026 · স্বাধীন সংবাদমাধ্যম
দৈনিক দেশপটিকা - দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সত্য · সংবাদ · সমাজ দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সংবাদ সর্বশেষ আপডেট
আজকের সংবাদ
পঞ্চগড় হানাদার মুক্ত দিবস পালিতশীতের শুরুতেই শীতার্ত মানুষের পাশে নীলফামারী জেলা প্রশাসন, শুরু শীতবস্ত্র বিতরণস্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রীরায়গঞ্জে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভাবিএনপি-জামায়াতের গোটা দশেক মা'রি হালাইতে হইবো তাহেরপুএ বিপ্লবের অডিও ফাঁসসবাই ফাউল করলে ম্যাচ চালানো যায় না: সিইসিশিল্পাঞ্চলে ফিরছে কর্মচাঞ্চল্য, গাজীপুরে বন্ধ ৪২ কারখানাদীর্ঘ ২৫ বছর জনসেবায় নিবেদিত মৌলভী হাজী মো. ইউনুছ মেম্বারের মৃত্যু, শোক প্রকাশ প্রতিদিনের কাগজেরদক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন: সভাপতি ইকবাল, সম্পাদক জাকিরবসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির ৩৬তম বার্ষিক সভা অনুষ্ঠিতবাঙ্গরা খামারগ্রামে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিতকালিয়াকৈরে রিসোর্টে অভিযান, বিদেশি মদসহ গ্রেপ্তার ২নওগাঁর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ ছুফি উল্লাহ১৮ দিনে পোশাক রপ্তানির বিশাল অর্ডার হারাল বাংলাদেশ, সুযোগ নিল ভারতডিএমপির অভিযানে ৪৪২ জন গ্রেপ্তার, উদ্ধার ককটেল-ইয়াবামোল্লাহাটে আ.লীগ-বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ামিরপুর-পল্টনের পর এবার ভাসানটেকে বাসে আগুন১৯৭১ সালে বাঙালিদের নয়, পাকিস্তানকে দুর্বল করাই ছিল ভারতের লক্ষ্য: স্পিকারনির্বাচন সামনে রেখে আজ ১৮ দলের সঙ্গে ইসির সংলাপসাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও ২ শ্যালক আটকশাহজালাল ইসলামী ব্যাংকে ৩ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারি?জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক৪০ জনের বক্তব্য ও ভিডিও যাচাই, এক মাসেও কাটেনি তাহসিফের মৃত্যুরহস্যভুয়া ঠিকানায় কোকোলার ৬৪৬ কোটি টাকা লেনদেনবন্ধুদের পরামর্শে রেস্তোরাঁ খুলেছিলেন জিম, তারপর যা হলোতিন হৃৎপিণ্ড, নীল রক্ত নিয়ে অক্টোপাস কী করেএকটি স্কেচবুক থেকে হাজারো গল্পের জগৎভালো চাকরি আর বিয়ের আশ্বাসে সাগরপথে নেওয়া হচ্ছিল মালয়েশিয়া, ৩১৭ জন উদ্ধার, আটক ৭ইরানের বিরুদ্ধে ইরাক কি ট্রাম্পের হাতিয়ার হয়ে উঠছেইসলামের প্রথম মসজিদ, মহানবী (সা.) যা নিজ হাতে গড়েছেনপ্রাথমিক-মাধ্যমিকের শিক্ষাক্রমে আবার বড় পরিবর্তন হচ্ছে, নতুন বই ২০২৮ সালেকিশোরের সাইকেল-জুতা পড়ে ছিল পাড়ে, পুকুরে মিলল মরদেহনগ্নতা চরিত্রকে জীবন্ত করে তোলার উপকরণ, নিজেকে প্রদর্শনের মাধ্যম নয়: মনিকা বেলুচ্চিবিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ–৯: পড়ার বিষয় হিসেবে কেন বেছে নেবেন আন্তর্জাতিক সম্পর্কসোহরাওয়ার্দীতে নয়, নয়াপল্টনে হবে বিএনপির মঙ্গলবারের সমাবেশসন্ত্রাসবিরোধী আইনের মামলায় মনিরুলের স্ত্রী ও দুই শ্যালককে গ্রেপ্তার দেখাল পুলিশখুলনা কর আপিল অঞ্চলে চাকরি, ১০ জেলার আবেদনকারীদের সুযোগহাতির তাণ্ডব থেকে ফসল রক্ষায় আসামের গ্রামে অভিনব উদ্যোগইউপি নির্বাচনে কেউ যাতে ‘ফাউল’ করার নিয়তে মাঠে না নামেন: সিইসিবেসরকারি বিনিয়োগে নতুন সম্ভাবনা কি তৈরি হবেশুধু নির্দিষ্ট এলাকায় নয়, ঢাকাজুড়েই নাভানার আবাসনের উদ্যোগজুরেলের লড়াই, বুমরার প্রত্যাবর্তনেও চালকের আসনে নিউজিল্যান্ডপ্রতিষ্ঠার ৫২ বছর পেরিয়েছে, সরকারি বিদ্যালয়টিতে নেই সুপেয় পানি ও শৌচাগারএইচএসসি সম্পূরক পরীক্ষা: গোপালগঞ্জের পরীক্ষা হবে ফরিদপুর ও মাদারীপুরেতরবারি দিয়ে বইয়ের পাতা উল্টে দিলেন ধূর্জটি মঙ্গলপেছন থেকে কাভার্ড ভ্যানের ধাক্কা, মহাসড়কে অটোরিকশাচালক ও এক নারী নিহতনোয়াখালীতে চলন্ত বাসে আগুন, ছড়িয়ে পড়েছে ভিডিওমৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ তেঁতুলিয়ায়, কত ডিগ্রি সেলসিয়াসনির্মাণসামগ্রীর চড়া দামে ব্যাহত নির্মাণগোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি১ কোটি টাকার বিলাসবহুল কামরায় কেটি পেরি ও জাস্টিন ট্রুডো, ভাইরাল ছবিবিএনপি নেতাদের আয়োজনে কনসার্ট, যাওয়ার পথে ‘শেখ হাসিনা আসবে’ স্লোগানআমার বাবা-মা আমাকে মাটি চিনিয়েছে: বিবি রাসেলআনন্দ-উচ্ছ্বাসে শিক্ষাবর্ষের বিদায়ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু, অপেক্ষা ‘অলৌকিক কিছুর’প্রতি বেলায় কি প্রোটিন খাওয়া জরুরিদেশে আবার হুপিং কাশি শনাক্ত, রাজধানীতেই পাঁচজনমার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট‘অনেক ছটফট করেছে ছেলেটা, কিছুই করতে পারিনি, শুধু সহ্য করেছি’রিয়াল হারলে সেটাই সবচেয়ে বড় খবর, গল্প বানানোর দরকার নেই: মরিনিও১০ হাজার রান, ৩৪ সেঞ্চুরির রেকর্ড—পাকিস্তানের ক্রিকেটে একাই এক ইতিহাস ইউনিস খানজলাবদ্ধতায় মৃতপ্রায় মাঠে প্রাণ ফেরাল বন্ধুসভাহোক কলরব, বউগুলো সব লাল না হয় নীল হলো ক্যানরোজার পণ্য সরবরাহে স্বস্তি, দুশ্চিন্তা সয়াবিন তেল নিয়েপদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, যুবলীগের কর্মী নিহতভিডিও নির্মাতাদের জন্য নতুন সুবিধা আনল এক্সট্রাম্প কি আবার অভিশংসনের মুখে পড়তে পারেনজুলাই বিপ্লবের জ্ঞানগর্ভ বয়ানএএফএমসিসহ ৭ আর্মি-নেভি মেডিকেলে ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন শুরু ২৯ নভেম্বরকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৫ নেতা-কর্মীসহ ৪৪২ জন গ্রেপ্তার: ডিএমপিশ্রীপুরে ইউএনওর বাসভবনের সামনে ও মাওনা উড়ালসেতুর নিচে ককটেল বিস্ফোরণ‘সুদমুক্ত লেনদেন ছাড়া পূর্ণাঙ্গ মুমিন হওয়া সম্ভব নয়’আড়াই বছরেও চালু হয়নি সাড়ে ৩৫ লাখ টাকার কমিউনিটি ক্লিনিকজাফলংয়ের পাথরে শিলপাটার কারুকাজবাসযোগ্য পৃথিবীর অসমাপ্ত অঙ্গীকারঅস্থির সময়কোটি কোটি লাল কাঁকড়া ক্রিসমাস দ্বীপ ছেড়ে চলে যাচ্ছেমুশফিকুর রহিম: কানটুপি পরা সেই কিশোর থেকে টেস্টের অনুপ্রেরণাস্ট্রিমার কারা, কেন স্ট্রিমিংয়ের দিকে ঝুঁকছেন কনটেন্ট ক্রিয়েটররাসাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ও তাঁর দুই ভাই আটকগাছ থেকে পাঠাগার, মানুষের বিপদেও ‘অক্সিজেন’জর্জ হ্যারিসন: যে কণ্ঠে বিশ্ব শুনেছিল বাংলাদেশের নামবাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধঅদক্ষতা ও অবহেলায় রাষ্ট্রের অর্থ অপচয়নীতি ও বাস্তবায়নের মেলবন্ধন জরুরিএক দিনে ফুরাল না আনন্দ, আরেকটু বেশি সময় চাই জলধারায়মেহগনির বাক্সে মৃত ছোট্ট সন্তান, শিরোপার আড়ালে লুকানো এক বাবার কান্নাসই-সাবুদের দিনে পান্নাখচিত গয়নায় মিমির আভিজাত্যময় লুক, আসল চমক কলমের ডিজাইনেসন্তানের উচ্চশিক্ষার খরচ, জন্মের পর থেকেই টাকা জমাবেন কীভাবেপ্রিয় অপমান‘তোকে ঢাকা শহরের যেখানেই পাব, গুলি করব’—কায়সারের ধাওয়ায় প্রাণভয় ছোট মুন্নারছাগলছানার দুরন্তপনা১০ বছরে সবচেয়ে বেশি সন্তান জন্ম দিলেই পুরস্কার ৫ লাখ ডলার!ভিডিও গেমেও যেভাবে নতুন ভূরাজনৈতিক লড়াইচোখ মুছছিলাম, আসলে ওটা ছিল খুশির কান্না: মাহিনবম গ্রেডে ১৫০ জন নেবে বাংলাদেশ ব্যাংক, আবেদন করবেন যেভাবেকলেজছাত্রের কমলা–মাল্টার বাগান, এ বছর প্রথম দিনেই বিক্রি ২৫ হাজার টাকানিউজিল্যান্ডে পড়াশোনা শেষে শর্ট–টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা চালু, সুযোগ কয় মাসেরনবীজির মতো দিন কাটাব কেন, এ যুগে কীভাবে তিনি প্রাসঙ্গিকএআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তির নিরপত্তা কি অকার্যকর হয়ে যাচ্ছেআপনি কি পরিবারের বড় সন্তান? জেনে নিন প্রথম সন্তান হিসেবে আপনার কোন কোন রোগের ঝুঁকি বেশিআগেরবার মিষ্টি খাইয়ে পারেনি, এবার মোরগ–পোলাওয়ে ৩৮ কোটি টাকার সোনা চুরি‘পাখি পাকা পেঁপে খায়’ দ্রুত বলতে গেলে গোলমাল পাকিয়ে যায় কেনভিসা কি ধীরে ধীরে সংকুচিত হচ্ছে? আয়ারল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নতুন উদ্বেগ
প্রচ্ছদ › সমাজ
সমাজ

বাসযোগ্য পৃথিবীর অসমাপ্ত অঙ্গীকার

বাসযোগ্য পৃথিবীর অসমাপ্ত অঙ্গীকার
প্রথম কবিতার বই প্রকাশিত হলো অথচ কবি তখন বেঁচে নেই। নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর, নিরাপদ ও মানবিক পৃথিবীর স্বপ্ন দেখা মানুষটি পৃথিবী ত্যাগের ছাড়পত্র পেয়ে গেলেন কবিতার বই ছাড়পত্র প্রকাশের (১৯৪৭) আগেই। মাত্র ২১ বছর বয়সে…

প্রথম কবিতার বই প্রকাশিত হলো অথচ কবি তখন বেঁচে নেই। নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর, নিরাপদ ও মানবিক পৃথিবীর স্বপ্ন দেখা মানুষটি পৃথিবী ত্যাগের ছাড়পত্র পেয়ে গেলেন কবিতার বই ছাড়পত্র প্রকাশের (১৯৪৭) আগেই। মাত্র ২১ বছর বয়সে কবি সুকান্ত ভট্টাচার্যকে (১৯২৬-১৯৪৭) পৃথিবী ছাড়তে হয়। যাওয়ার আগে লিখে গেলেন নতুন প্রজন্মের জন্য পৃথিবীকে বাসযোগ্য করে যাওয়ার অঙ্গীকার। তিনি যে সময়ে এ অঙ্গীকারের কথা লিখেছিলেন, সে সময়ের পৃথিবীটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আঘাতে ক্ষতবিক্ষত। বাংলা ছিল দুর্ভিক্ষপীড়িত আর পুরো ভারতবর্ষ ঔপনিবেশিক শাসন ও শোষণে জর্জরিত, ক্ষুধা আর দারিদ্র্যলাঞ্ছিত এক দেশ।
আজ ২০২৬ সালে পৌঁছে আমরা কি পৃথিবীর কোনো পরিবর্তিত রূপ দেখতে পাই? হ্যাঁ, পৃথিবী বদলেছে। বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতি ঘটেছে। মানুষ মহাকাশ জয় করেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা পর্যন্ত তৈরি করেছে। কিন্তু সুকান্ত যে পৃথিবীর স্বপ্ন দেখেছিলেন, সেই পৃথিবী কি মানুষ নির্মাণ করতে পেরেছে? এ পৃথিবী কি শিশুদের জন্য বাসযোগ্য হয়ে উঠতে পেরেছে? আমাদের নিজেদের দেশের অভিজ্ঞতা কী বলে? একুশ শতকে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে আমরা নতুন করে সুকান্তকে পাঠ করার প্রয়োজন অনুভব করি। বেঁচে থাকলে আজ কবি সুকান্ত ভট্টাচার্যের বয়স হতো ১০০ বছর। কবির জন্মশতবর্ষে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের অংশ হিসেবেই অধ্যাপক মোরশেদ শফিউল হাসান ও মাইনুর নাহার খুবই প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ একটি কাজ করেছেন। একটি সংকলন গ্রন্থের পরিসরে তাঁরা অতীতের ও বর্তমানের বেশ কয়েকজন লেখকের কলমে সুকান্ত ভট্টাচার্যকে নতুন করে পাঠ ও উপলব্ধির এক চমৎকার সুযোগ তৈরি করে দিয়েছেন। বইটির ভূমিকায় তাঁরা লিখেছেন, ‘সুকান্ত যখন সাহিত্যক্ষেত্রে আবির্ভূত হন সে সময়টি ছিল অবিভক্ত ভারতবর্ষে ঔপনিবেশিকতা–বিরোধী আন্দোলনের তুঙ্গ পর্যায়। পাশাপাশি কমিউনিস্ট পার্টির নেতৃত্বে মেহনতি মানুষের মুক্তি, তথা শ্রমিক-কৃষকের রাজত্ব প্রতিষ্ঠার লড়াইও এগিয়ে চলছিল। শুধু এই উপমহাদেশে নয়, পৃথিবীর অন্যত্রও। সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা এবং তাঁর নানা সাফল্যের কাহিনি সেই স্বপ্ন ও সংগ্রামে প্রেরণা হিসেবে কাজ করছিল। সারা দুনিয়ায় লেখক-শিল্পী-বুদ্ধিজীবীদের অনেকেই তখন এই সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার স্বপ্নে উদ্দীপ্ত। তাঁদের একাংশ, এমনকি সরাসরি কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়ে কিংবা সমধর্মী সংগঠন-সমিতির মাধ্যমে সমাজবদলের সংগ্রামে শরিক হয়েছেন। নিজের সৃষ্টিকর্মকে সে লড়াইয়ের হাতিয়ারে পরিণত করতে চেয়েছেন। বাংলায় সুকান্ত ভট্টাচার্যও ছিলেন তেমন একজন কমিউনিস্ট কর্মী, পার্টির কিশোর শাখার সংগঠক। আমাদের স্বাধিকার সংগ্রাম ও জাতীয় মুক্তির লড়াইয়েও প্রেরণা জুগিয়েছে সুকান্তের লেখা কবিতা ও গান।’
বইয়ের গোড়ায় সম্পাদকদ্বয়ের এ বক্তব্য থেকেও স্পষ্ট হয় যে কবির কবিতায় কেবল তাঁর ব্যক্তিগত আবেগ বা অনুভূতির প্রকাশ নয়; বরং তাঁর সময়ের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতার প্রতিফলন ঘটেছে। সমাজকে পুনর্নির্মাণের যে স্বপ্ন তিনি দেখেছিলেন, তাঁর কবিতা ছিল সেই স্বপ্নের শিল্পিত প্রকাশ এবং সমাজ পরিবর্তনের সংগ্রামে এক শক্তিশালী হাতিয়ার। কবির সময়ের পৃথিবী থেকে আজকের পৃথিবী নিশ্চয় অনেক ভিন্ন। রাজনৈতিক দিক থেকে দুনিয়ায় অনেক পরিবর্তন এসেছে। অর্থনৈতিক দিক থেকেও ঘটেছে কমবেশি পরিবর্তন।বইয়ের গোড়ায় সম্পাদকদ্বয়ের এ বক্তব্য থেকেও স্পষ্ট হয় যে কবির কবিতায় কেবল তাঁর ব্যক্তিগত আবেগ বা অনুভূতির প্রকাশ নয়; বরং তাঁর সময়ের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতার প্রতিফলন ঘটেছে। সমাজকে পুনর্নির্মাণের যে স্বপ্ন তিনি দেখেছিলেন, তাঁর কবিতা ছিল সেই স্বপ্নের শিল্পিত প্রকাশ এবং সমাজ পরিবর্তনের সংগ্রামে এক শক্তিশালী হাতিয়ার। কবির সময়ের পৃথিবী থেকে আজকের পৃথিবী নিশ্চয় অনেক ভিন্ন। রাজনৈতিক দিক থেকে দুনিয়ায় অনেক পরিবর্তন এসেছে। অর্থনৈতিক দিক থেকেও ঘটেছে কমবেশি পরিবর্তন। কিন্তু মানুষের ওপর মানুষের যে শোষণ ছিল, কবির ভাবনা, তার কি অবসান ঘটেছে? শাসক ও শোষকের চেহারা বদলেছে, বদলেছে শোষণের পদ্ধতি। কিন্তু শোষিত মানুষের জীবনের গল্পে কোনো পরিবর্তন আসেনি। সুকান্তের লেখা তাঁর কালের সাক্ষী হলেও, শাসক ও শোষণের চরিত্র উপলব্ধির ক্ষেত্রে তাঁকে পাঠের গুরুত্ব তাই ফুরিয়ে যায়নি।
এখন প্রশ্ন হলো, সুকান্ত সম্পর্কে জানতে হলে, তাঁর লেখা পাঠ করতে চাইলে তার জন্য প্রকাশিত বই কি ছিল না? ছিল। একই সঙ্গে ইন্টারনেটভিত্তিক কন্টেন্টও যথেষ্ট রয়েছে। তবু নতুন করে সুকান্তকে নিয়ে এ বই সম্পাদনার প্রয়োজন কেন পড়ল? এর উত্তরে বলতে হয়, সময়ের সঙ্গে মিলিয়ে অতীতের ক্ল্যাসিক পাঠ্য বিষয়গুলোকে পড়ার, বোঝার, আলোচনা ও বিশ্লেষণ করে তার প্রাসঙ্গিকতা তুলে ধরার প্রয়োজন সব সময়ই রয়েছে। বইটি সেই প্রয়োজনীয় কাজই করেছে।
নতুন ও পুরোনো মিলিয়ে মোট ২৭টি মূল্যায়নধর্মী গদ্যরচনা বইটিতে স্থান পেয়েছে। সংকলিত হয়েছে সুকান্তকে নিবেদিত বিশিষ্টজনের কবিতাও। বইয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো সুকান্তের কবিতার এক গুচ্ছ ইংরেজি অনুবাদ। আমাদের নবীন প্রজন্মের যাঁরা উপযুক্ত ভাষাজ্ঞানের অভাবে সুকান্তের কবিতার স্বাদ গ্রহণে বঞ্চিত, হয়তো বিশেষভাবে তাঁদের কথা মনে রেখেই সম্পাদকদ্বয় এই বিভাগের পরিকল্পনা করেছেন।
...
সুকান্ত ভট্টাচার্য: জন্মশতবর্ষের শ্রদ্ধাঞ্জলি
সম্পাদক: মোরশেদ শফিউল হাসান ও মাইনুর নাহার
প্রকাশক: অনুপম প্রকাশনী
প্রকাশ: আগস্ট ২০২৬
প্রচ্ছদ: মাসুক হেলাল
পৃষ্ঠা: ২০৬; মূল্য: ৫০০ টাকা

পাঠকের মন্তব্য

আরও সংবাদ

শীতের শুরুতেই শীতার্ত মানুষের পাশে নীলফামারী জেলা প্রশাসন, শুরু শীতবস্ত্র বিতরণ
সমাজ

শীতের শুরুতেই শীতার্ত মানুষের পাশে নীলফামারী জেলা প্রশাসন, শুরু শীতবস্ত্র বিতরণ

ফাইল ফটো রানা আহমেদ, নীলফামারী: উত্তরের জেলা নীলফামারীতে শীতের তীব্রতা ক্রমেই বাড়তে শুরু করেছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল, নিম্ন আয়ের ও অসহায় মানুষ। তাদের দুর্ভোগ লাঘবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্…

দীর্ঘ ২৫ বছর জনসেবায় নিবেদিত মৌলভী হাজী মো. ইউনুছ মেম্বারের মৃত্যু, শোক প্রকাশ প্রতিদিনের কাগজের
সমাজ

দীর্ঘ ২৫ বছর জনসেবায় নিবেদিত মৌলভী হাজী মো. ইউনুছ মেম্বারের মৃত্যু, শোক প্রকাশ প্রতিদিনের কাগজের

ফাইল ফটো দীর্ঘদিনের জনপ্রতিনিধিত্ব, সততা, নিষ্ঠা ও জনসেবার মধ্য দিয়ে এলাকাবাসীর হৃদয়ে স্থান করে নেওয়া প্রবীণ সমাজসেবক ও সাবেক ইউপি সদস্য মৌলভী হাজী মো. ইউনুছ মেম্বার আর নেই। গত ২৩ নভেম্বর সোমবার তিনি পৃথিবীর মায়া ত্য…

ভ্রাম্যমাণ লাইব্রেরির সঙ্গে সাতক্ষীরা বন্ধুসভার সাংস্কৃতিক আড্ডা
সমাজ

ভ্রাম্যমাণ লাইব্রেরির সঙ্গে সাতক্ষীরা বন্ধুসভার সাংস্কৃতিক আড্ডা

বই মানুষের চিন্তার জগৎকে সমৃদ্ধ করে, জ্ঞানের পরিধি বাড়ায় এবং নতুন করে ভাবতে শেখায়। বই পড়ার অভ্যাস গড়ে তোলা, সাহিত্য ও সংস্কৃতিচর্চাকে উৎসাহিত করা এবং তরুণদের মধ্যে সৃজনশীল চিন্তার বিকাশ ঘটানোর লক্ষ্যে সাতক্ষীরায় অনুষ্ঠিত…