সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও ২ শ্যালক আটক
ফাইল ফটো
রোববার (২৯ নভেম্বর) ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএস ও রাকিন সিটিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক অন্য দুজন হলেন মনিরুল ইসলামের শ্যালক রেজাউল আলম শাহীন এবং তাঁর অপর এক শ্যালক।
সায়লা ফারজানা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। বিসিএস উইমেন নেটওয়ার্কের মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাঁকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।
তাঁর স্বামী মনিরুল ইসলাম পুলিশের বিশেষ শাখার সাবেক প্রধান। সরকার তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পর তিনি ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে।

পাঠকের মন্তব্য