29 Nov 2026 · স্বাধীন সংবাদমাধ্যম
দৈনিক দেশপটিকা - দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সত্য · সংবাদ · সমাজ দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সংবাদ সর্বশেষ আপডেট
আজকের সংবাদ
২০৫০ সালের উপযোগী দক্ষ জনবল গড়ে তুলতে উদ্যোগ নিচ্ছে জাতীয় সংসদ সচিবালয়জাজিরায় বিএনপি-আ.লীগ সংঘর্ষে যুবলীগ কর্মী নিহতবন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চাইলেন বিএনপি নেতাসেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রীইউপি নির্বাচন সামনে রেখে দলগুলোর সঙ্গে সংলাপে ইসিপ্রশাসনে শুদ্ধি অভিযান, সরছেন আ.লীগপন্থী আমলারা?দুর্গাপুরে প্রধান শিক্ষিকা ও গণিত শিক্ষকের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগপঞ্চগড় হানাদার মুক্ত দিবস পালিতশীতের শুরুতেই শীতার্ত মানুষের পাশে নীলফামারী জেলা প্রশাসন, শুরু শীতবস্ত্র বিতরণস্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রীরায়গঞ্জে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভাবিএনপি-জামায়াতের গোটা দশেক মা'রি হালাইতে হইবো তাহেরপুএ বিপ্লবের অডিও ফাঁসসবাই ফাউল করলে ম্যাচ চালানো যায় না: সিইসিশিল্পাঞ্চলে ফিরছে কর্মচাঞ্চল্য, গাজীপুরে বন্ধ ৪২ কারখানাদীর্ঘ ২৫ বছর জনসেবায় নিবেদিত মৌলভী হাজী মো. ইউনুছ মেম্বারের মৃত্যু, শোক প্রকাশ প্রতিদিনের কাগজেরদক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন: সভাপতি ইকবাল, সম্পাদক জাকিরবসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির ৩৬তম বার্ষিক সভা অনুষ্ঠিতবাঙ্গরা খামারগ্রামে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিতকালিয়াকৈরে রিসোর্টে অভিযান, বিদেশি মদসহ গ্রেপ্তার ২নওগাঁর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ ছুফি উল্লাহ১৮ দিনে পোশাক রপ্তানির বিশাল অর্ডার হারাল বাংলাদেশ, সুযোগ নিল ভারতডিএমপির অভিযানে ৪৪২ জন গ্রেপ্তার, উদ্ধার ককটেল-ইয়াবামোল্লাহাটে আ.লীগ-বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ামিরপুর-পল্টনের পর এবার ভাসানটেকে বাসে আগুন১৯৭১ সালে বাঙালিদের নয়, পাকিস্তানকে দুর্বল করাই ছিল ভারতের লক্ষ্য: স্পিকারনির্বাচন সামনে রেখে আজ ১৮ দলের সঙ্গে ইসির সংলাপইনানীতে আবার জ্বলে উঠল গ্যাসের আগুন, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ‘ভারতীয় খেলোয়াড়দের বলবেন, যেন তারা মাঠে ঝগড়াঝাঁটি না করে’ইসরায়েলে ঐক্যের সরকার গঠন নিয়ে নেতানিয়াহুর আলোচনার প্রস্তাবে আইজেনকটের সাড়া‘ডা. এজাজুল মানুষ না’, কেন লিখলেন রোগীর স্বজন‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা: সন্দেহভাজন তিন আসামি রিমান্ডেআকাশছোঁয়া বড়দিন, চমক জিঞ্জারব্রেডের উড়োজাহাজেদ্বিমুখী নীতি থেকে সরকার বের হয়ে না এলে কিসের ঐক্য: শফিকুর রহমানইলন মাস্ক কেন ‘মাগা টুপি’ খুলে ফেললেনএকটি গরু কিনলেই আরেকটি ফ্রি, প্রাণিসম্পদ মেলায় আরও নানা চমকসাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও ২ শ্যালক আটকশাহজালাল ইসলামী ব্যাংকে ৩ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারি?জয়ার চোখে দার্জিলিং,পেছনে বরফঢাকা কাঞ্চনজঙ্ঘাজিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক৪০ জনের বক্তব্য ও ভিডিও যাচাই, এক মাসেও কাটেনি তাহসিফের মৃত্যুরহস্যবন্ধুসভার মাধ্যমে তিস্তার দুর্গম চরে ছড়াচ্ছে শিক্ষার আলোভয়ংকর দুর্ঘটনায় ক্যারিয়ার শেষ হওয়ার ভয়! ফিরছেন মুক্তাপদ্মা সেতু হয়ে বাস চলাচল প্রায় বন্ধ, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সহিংসতায় ছয় স্থান ঝুঁকিপূর্ণনাভানা রিয়েল এস্টেট গাছ, খুঁটি ফেলে গোপালগঞ্জে সড়ক–মহাসড়ক অবরোধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগেরভুয়া ঠিকানায় কোকোলার ৬৪৬ কোটি টাকা লেনদেনআস্থা ও বিশ্বাস আমাদের সবচেয়ে বড় মূলধনপাকিস্তান থেকে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল আনতে নতুন সমঝোতা বাংলাদেশেরখুলশীতে এক কোটি টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে মামলাপ্রধানমন্ত্রিত্ব ছাড়তে রাজি নেতানিয়াহুওয়ানডেতে বাংলাদেশের অসুখ সারাতে ইয়াসির আলীই কি সমাধানহকার উচ্ছেদ: অর্থনৈতিক ও রাজনৈতিক ঝুঁকির কথা কি ভাবছে সরকার?১৫ বছরের জন্য জাপানি কনসোর্টিয়ামের কাছে যাচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল, কী সুবিধা থাকছেপাবনায় বল্লম নিয়ে থানায় আওয়ামী লীগের হামলা, রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ পুলিশেরছাত্রদল নেতার কার্যালয়ের সামনে ঝুলছিল কাফনের কাপড়, চিরকুটে হত্যার হুমকিগোপালগঞ্জ থেকে সরিয়ে নেওয়া হলো এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা, দেখে নিন কেন্দ্রবন্ধুদের পরামর্শে রেস্তোরাঁ খুলেছিলেন জিম, তারপর যা হলোতিন হৃৎপিণ্ড, নীল রক্ত নিয়ে অক্টোপাস কী করেএকটি স্কেচবুক থেকে হাজারো গল্পের জগৎভালো চাকরি আর বিয়ের আশ্বাসে সাগরপথে নেওয়া হচ্ছিল মালয়েশিয়া, ৩১৭ জন উদ্ধার, আটক ৭ইরানের বিরুদ্ধে ইরাক কি ট্রাম্পের হাতিয়ার হয়ে উঠছেইসলামের প্রথম মসজিদ, মহানবী (সা.) যা নিজ হাতে গড়েছেনপ্রাথমিক-মাধ্যমিকের শিক্ষাক্রমে আবার বড় পরিবর্তন হচ্ছে, নতুন বই ২০২৮ সালেকিশোরের সাইকেল-জুতা পড়ে ছিল পাড়ে, পুকুরে মিলল মরদেহনগ্নতা চরিত্রকে জীবন্ত করে তোলার উপকরণ, নিজেকে প্রদর্শনের মাধ্যম নয়: মনিকা বেলুচ্চিবিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ–৯: পড়ার বিষয় হিসেবে কেন বেছে নেবেন আন্তর্জাতিক সম্পর্কসোহরাওয়ার্দীতে নয়, নয়াপল্টনে হবে বিএনপির মঙ্গলবারের সমাবেশসন্ত্রাসবিরোধী আইনের মামলায় মনিরুলের স্ত্রী ও দুই শ্যালককে গ্রেপ্তার দেখাল পুলিশখুলনা কর আপিল অঞ্চলে চাকরি, ১০ জেলার আবেদনকারীদের সুযোগহাতির তাণ্ডব থেকে ফসল রক্ষায় আসামের গ্রামে অভিনব উদ্যোগইউপি নির্বাচনে কেউ যাতে ‘ফাউল’ করার নিয়তে মাঠে না নামেন: সিইসিবেসরকারি বিনিয়োগে নতুন সম্ভাবনা কি তৈরি হবেশুধু নির্দিষ্ট এলাকায় নয়, ঢাকাজুড়েই নাভানার আবাসনের উদ্যোগজুরেলের লড়াই, বুমরার প্রত্যাবর্তনেও চালকের আসনে নিউজিল্যান্ডপ্রতিষ্ঠার ৫২ বছর পেরিয়েছে, সরকারি বিদ্যালয়টিতে নেই সুপেয় পানি ও শৌচাগারএইচএসসি সম্পূরক পরীক্ষা: গোপালগঞ্জের পরীক্ষা হবে ফরিদপুর ও মাদারীপুরেতরবারি দিয়ে বইয়ের পাতা উল্টে দিলেন ধূর্জটি মঙ্গলপেছন থেকে কাভার্ড ভ্যানের ধাক্কা, মহাসড়কে অটোরিকশাচালক ও এক নারী নিহতনোয়াখালীতে চলন্ত বাসে আগুন, ছড়িয়ে পড়েছে ভিডিওমৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ তেঁতুলিয়ায়, কত ডিগ্রি সেলসিয়াসনির্মাণসামগ্রীর চড়া দামে ব্যাহত নির্মাণগোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি১ কোটি টাকার বিলাসবহুল কামরায় কেটি পেরি ও জাস্টিন ট্রুডো, ভাইরাল ছবিবিএনপি নেতাদের আয়োজনে কনসার্ট, যাওয়ার পথে ‘শেখ হাসিনা আসবে’ স্লোগানআমার বাবা-মা আমাকে মাটি চিনিয়েছে: বিবি রাসেলআনন্দ-উচ্ছ্বাসে শিক্ষাবর্ষের বিদায়ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু, অপেক্ষা ‘অলৌকিক কিছুর’প্রতি বেলায় কি প্রোটিন খাওয়া জরুরিদেশে আবার হুপিং কাশি শনাক্ত, রাজধানীতেই পাঁচজনমার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট‘অনেক ছটফট করেছে ছেলেটা, কিছুই করতে পারিনি, শুধু সহ্য করেছি’রিয়াল হারলে সেটাই সবচেয়ে বড় খবর, গল্প বানানোর দরকার নেই: মরিনিও১০ হাজার রান, ৩৪ সেঞ্চুরির রেকর্ড—পাকিস্তানের ক্রিকেটে একাই এক ইতিহাস ইউনিস খানজলাবদ্ধতায় মৃতপ্রায় মাঠে প্রাণ ফেরাল বন্ধুসভাহোক কলরব, বউগুলো সব লাল না হয় নীল হলো ক্যানরোজার পণ্য সরবরাহে স্বস্তি, দুশ্চিন্তা সয়াবিন তেল নিয়েপদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, যুবলীগের কর্মী নিহতভিডিও নির্মাতাদের জন্য নতুন সুবিধা আনল এক্সট্রাম্প কি আবার অভিশংসনের মুখে পড়তে পারেনজুলাই বিপ্লবের জ্ঞানগর্ভ বয়ানএএফএমসিসহ ৭ আর্মি-নেভি মেডিকেলে ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন শুরু ২৯ নভেম্বরকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৫ নেতা-কর্মীসহ ৪৪২ জন গ্রেপ্তার: ডিএমপিশ্রীপুরে ইউএনওর বাসভবনের সামনে ও মাওনা উড়ালসেতুর নিচে ককটেল বিস্ফোরণ‘সুদমুক্ত লেনদেন ছাড়া পূর্ণাঙ্গ মুমিন হওয়া সম্ভব নয়’আড়াই বছরেও চালু হয়নি সাড়ে ৩৫ লাখ টাকার কমিউনিটি ক্লিনিকজাফলংয়ের পাথরে শিলপাটার কারুকাজবাসযোগ্য পৃথিবীর অসমাপ্ত অঙ্গীকারঅস্থির সময়কোটি কোটি লাল কাঁকড়া ক্রিসমাস দ্বীপ ছেড়ে চলে যাচ্ছেমুশফিকুর রহিম: কানটুপি পরা সেই কিশোর থেকে টেস্টের অনুপ্রেরণাস্ট্রিমার কারা, কেন স্ট্রিমিংয়ের দিকে ঝুঁকছেন কনটেন্ট ক্রিয়েটররাসাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ও তাঁর দুই ভাই আটকগাছ থেকে পাঠাগার, মানুষের বিপদেও ‘অক্সিজেন’জর্জ হ্যারিসন: যে কণ্ঠে বিশ্ব শুনেছিল বাংলাদেশের নামবাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধঅদক্ষতা ও অবহেলায় রাষ্ট্রের অর্থ অপচয়নীতি ও বাস্তবায়নের মেলবন্ধন জরুরিএক দিনে ফুরাল না আনন্দ, আরেকটু বেশি সময় চাই জলধারায়মেহগনির বাক্সে মৃত ছোট্ট সন্তান, শিরোপার আড়ালে লুকানো এক বাবার কান্নাসই-সাবুদের দিনে পান্নাখচিত গয়নায় মিমির আভিজাত্যময় লুক, আসল চমক কলমের ডিজাইনেসন্তানের উচ্চশিক্ষার খরচ, জন্মের পর থেকেই টাকা জমাবেন কীভাবেপ্রিয় অপমান‘তোকে ঢাকা শহরের যেখানেই পাব, গুলি করব’—কায়সারের ধাওয়ায় প্রাণভয় ছোট মুন্নারছাগলছানার দুরন্তপনা১০ বছরে সবচেয়ে বেশি সন্তান জন্ম দিলেই পুরস্কার ৫ লাখ ডলার!ভিডিও গেমেও যেভাবে নতুন ভূরাজনৈতিক লড়াইচোখ মুছছিলাম, আসলে ওটা ছিল খুশির কান্না: মাহিনবম গ্রেডে ১৫০ জন নেবে বাংলাদেশ ব্যাংক, আবেদন করবেন যেভাবেকলেজছাত্রের কমলা–মাল্টার বাগান, এ বছর প্রথম দিনেই বিক্রি ২৫ হাজার টাকানিউজিল্যান্ডে পড়াশোনা শেষে শর্ট–টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা চালু, সুযোগ কয় মাসেরনবীজির মতো দিন কাটাব কেন, এ যুগে কীভাবে তিনি প্রাসঙ্গিকএআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তির নিরপত্তা কি অকার্যকর হয়ে যাচ্ছেআপনি কি পরিবারের বড় সন্তান? জেনে নিন প্রথম সন্তান হিসেবে আপনার কোন কোন রোগের ঝুঁকি বেশিআগেরবার মিষ্টি খাইয়ে পারেনি, এবার মোরগ–পোলাওয়ে ৩৮ কোটি টাকার সোনা চুরি‘পাখি পাকা পেঁপে খায়’ দ্রুত বলতে গেলে গোলমাল পাকিয়ে যায় কেনভিসা কি ধীরে ধীরে সংকুচিত হচ্ছে? আয়ারল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নতুন উদ্বেগ
প্রচ্ছদ › সংবাদ
সর্বশেষ

ইলন মাস্ক কেন ‘মাগা টুপি’ খুলে ফেললেন

ইলন মাস্ক কেন ‘মাগা টুপি’ খুলে ফেললেন
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে এ মাসে রিপাবলিকান পার্টির শোচনীয় ফলাফলের পর বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক স্বীকার করেছেন, রিপাবলিকান প্রার্থীদের পেছনে এত বিপুল অর্থ ব্যয় করে নিজেকে তাঁর বেশ বোকা মনে হচ্ছে। টেসল…

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে এ মাসে রিপাবলিকান পার্টির শোচনীয় ফলাফলের পর বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক স্বীকার করেছেন, রিপাবলিকান প্রার্থীদের পেছনে এত বিপুল অর্থ ব্যয় করে নিজেকে তাঁর বেশ বোকা মনে হচ্ছে।
টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী মাস্ক নির্বাচনে প্রায় ৫০ কোটি ডলার ব্যয় করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ডেমোক্রেটিক পার্টি কংগ্রেসে বড় জয় পেয়েছে।
অবশ্য ৮২০ বিলিয়ন ডলারের কাছাকাছি সম্পদের মালিক মাস্কের কাছে ৫০ কোটি ডলার ঠিক কতটা বড় অঙ্ক, তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে।
শুধু অর্থ ব্যয়ের বিষয়ে আক্ষেপ প্রকাশ করেই থামেননি মাস্ক। তিনি ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক আন্দোলন ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ বা ‘মাগা’র অনুসারী তিনি নন। তাঁর ভাষায়, ‘আমি মাগা নই।’
বক্তব্যটি বেশ কৌতূহলোদ্দীপক। কারণ, খুব বেশি দিন আগের কথা নয়, মাস্ককে মাগা লেখা টুপি পরে ঘুরতে দেখা গেছে। এমনকি তিনি বলেছিলেন, ‘আমি শুধু মাগা নই, আমি ডার্ক, গথিক মাগা।’
ইলন মাস্ক তারুণ্যের হিরো নাকি ভিলেনইলন মাস্ক যেভাবে বিশ্বের ১ নম্বর সমস্যা হয়ে উঠলেনএখন সেই টুপি তিনি খুলে ফেলেছেন। এমনকি মাগা বলতে ঠিক কী বোঝায়, সেটিও নাকি তিনি নিশ্চিত নন।
তাঁর বক্তব্য, মাগা যদি রিপাবলিকান পার্টির কিছু নীতির প্রতি অন্ধ আনুগত্যের নাম হয়, তাহলে তিনি অবশ্যই সেই দলের অনুসারী নন।
কিন্তু প্রশ্ন হলো, পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির কি কোনো রাজনৈতিক দলের প্রতি অন্ধ আনুগত্য দেখানোর প্রয়োজন আছে?
তাঁর হাতে যখন বিপুল অর্থ ও প্রভাব রয়েছে, তখন ক্ষমতার সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জন্য দলীয় পরিচয়ই বা কতটা জরুরি?
অতীতে মাস্ক ডেমোক্রেটিক পার্টিকেও সমর্থন করেছেন। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও জো বাইডেনের পক্ষেও তাঁর সমর্থন ছিল।
গত বছর ট্রাম্পের সঙ্গে তাঁর সম্পর্কের নাটকীয় অবনতি ঘটলে ডেমোক্রেটিক শিবিরের অনেকেই মাস্ককে আবার নিজেদের দিকে টানার চেষ্টা করেন।
তাঁরা চেয়েছিলেন, মাস্কের বিপুল অর্থ ও প্রভাব যেন আবার তাঁদের পক্ষে কাজে লাগে।
এখানেই যুক্তরাষ্ট্রের রাজনীতির একটি বড় বাস্তবতা সামনে আসে।
ইলন মাস্ক কেন ট্রাম্পের সঙ্গে এমন ঘনিষ্ঠ হচ্ছেন শ্রীনিবাসন–ইলন মাস্ক কেন সরকারপ্রেমী হয়ে গেলেনদেশটির দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে যত বিরোধই থাকুক, অতি ধনীদের অর্থ ও ক্ষমতার প্রতি তাদের আগ্রহে খুব বেশি পার্থক্য নেই। অর্থাৎ, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ধনকুবেরদের প্রভাব সহজে কমার নয়।
গত জানুয়ারিতে ট্রাম্প আবার প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর মাস্ককে সরকারি দক্ষতা বিভাগ বা ডজ-এর প্রধান করা হয়েছিল।
দায়িত্ব পেয়েই তিনি একের পর এক সরকারি সংস্থা ভেঙে দেওয়ার উদ্যোগ নেন। বিপুলসংখ্যক সরকারি কর্মচারী চাকরি হারান। অথচ একই সময়ে মাস্কের নিজের কোম্পানিগুলো সরকারি চুক্তি থেকে আর্থিকভাবে লাভবান হয়েছে।
এখন মাগা থেকে দূরত্ব তৈরির পর মাস্ক নিজেকে ‘মতাদর্শের দিক থেকে বেশ মধ্যপন্থী’ হিসেবে তুলে ধরছেন।
কিন্তু শ্রমিকের অধিকার, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা, বাসস্থান ও শিক্ষার অধিকার এবং গুটিকয় ধনকুবেরের হাতে পৃথিবীর নিয়ন্ত্রণ চলে যাওয়ার বিপদকে যারা গুরুত্ব দেন, তাদের কাছে মাস্কের এই মধ্যপন্থী পরিচয় বেশ বিস্ময়কর মনে হতে পারে।
ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় ইলন মাস্ক।নিউইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম ‘ফেয়ারনেস অ্যান্ড অ্যাকুরেসি ইন রিপোর্টিং’-এর সম্পাদক জিম নরেকাস মাস্কের ব্যবসার ধরন ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, মাস্ক মানুষকে বিশ্বাস করাতে পেরেছেন যে তাঁর কোম্পানিগুলো এখন খুব বেশি লাভজনক না হলেও একদিন অবিশ্বাস্য পরিমাণ মুনাফা করবে।
এই বিশ্বাসের ওপর ভর করেই তিনি অকল্পনীয় সম্পদের মালিক হয়েছেন।
নরেকাসের মতে, সেই সম্পদ ব্যবহার করে মাস্ক যুক্তরাষ্ট্র ও বিশ্বের রাজনীতির সবচেয়ে কুৎসিত শক্তিগুলোর সঙ্গে জোট বেঁধেছেন। মার্কিন সরকারকে লুটপাট ও দুর্নীতির দিকে ঠেলে দেওয়ার কাজেও সক্রিয় ভূমিকা রেখেছেন।
কিন্তু যে রাজনৈতিক আন্দোলনের সঙ্গে তিনি এত দিন ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন, সেটি নির্বাচনে ধাক্কা খাওয়ার পর এখন তিনি নিজের ভাবমূর্তি পাল্টাতে ব্যস্ত।
নরেকাসের ভাষায়, মাত্র দুই বছর আগেও ট্রাম্পের দ্বিতীয় অভিষেক অনুষ্ঠানে মাস্ককে নাৎসি কায়দায় হাত তুলে অভিবাদন জানাতে দেখা গেছে। অথচ এখন তিনি নিজেকে নতুনভাবে উপস্থাপনের জন্য মরিয়া।
মাস্কের এই নতুন রাজনৈতিক পরিচয়ের আরেকটি উদাহরণ টেক্সাসের নবনির্বাচিত ডেমোক্রেটিক গভর্নর জিনা হিনোজোসা সম্পর্কে তাঁর মন্তব্য।
ইলন মাস্কের অর্থ দিয়ে কতজন মানুষের খিদে মেটানো যাবে?ইলন মাস্কের ট্রিলিয়ন ডলারের সম্পদ কেন ক্ষতিকরমাস্ক তাঁকে ‘বেশ মধ্যপন্থী’ বলে অভিহিত করেছেন। অর্থাৎ, নিজের মতোই তাঁকেও মধ্যপন্থী মনে করছেন মাস্ক।
উল্লেখ্য, টেসলা ও স্পেসএক্সের প্রধান কার্যালয় টেক্সাসে। সেখানে রিপাবলিকানদের রাজনৈতিক আধিপত্য বজায় রাখতে মাস্ক নির্বাচনী প্রচারে বিপুল অর্থ ব্যয় করেছিলেন। এখন সেই অর্থ ব্যয়কে তিনি ‘বোকামি’ বলছেন।
অন্যদিকে, ট্রাম্পও মাস্কের এই অবস্থান পরিবর্তনে খুব বেশি ক্ষুব্ধ হয়েছেন বলে মনে হয়নি। এনবিসি নিউজকে তিনি বলেছেন, ‘সে আমার বন্ধু।’
অথচ গত বছর দুজনের সম্পর্ক ভেঙে যাওয়ার পর ট্রাম্প রীতিমতো ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছিলেন।
তখন তিনি বলেছিলেন, সরকারি দক্ষতা বিভাগে নিজের পদ হারিয়ে মাস্ক এতটাই হতাশ ও মর্মাহত যে তাঁর মধ্যে ‘ট্রাম্প ডির‍্যাঞ্জমেন্ট সিনড্রোম’ দেখা দিয়েছে। এই শব্দবন্ধের প্রকৃত অর্থ অবশ্য স্পষ্ট নয়।
মাগা বলতে কী বোঝায়, সে বিষয়ে ইলন মাস্ক এখন অনিশ্চয়তার কথা বললেও ট্রাম্পের কাছে এর অর্থ পরিষ্কার।
সবাই জানে, হোয়াইট হাউস যাঁদের কথায় ওঠেবসে ইলন মাস্ক তাঁদের একজন। সরকারি কোনো পদে না থেকেও তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রায় সমান মর্যাদায় বিভিন্ন দেশে সফর করেন। ট্রাম্পের উপস্থিতিতেও সব চোখ থাকে তাঁর দিকে। এই ছবিটি ১৩ মে ২০২৬, চীন সফরের সময়কার। তাঁর ভাষায়, মাগার অনেক ব্যাখ্যা থাকতে পারে। কিন্তু তাঁর কাছে এর একটি নির্দিষ্ট অর্থ রয়েছে। কেউ সেই আদর্শ থেকে সরে গেলে তার ফল ভালো হয় না।
কথাটা অন্তত ট্রাম্পের অবস্থান পরিষ্কার করে দিয়েছে।
মাগা থেকে দূরত্ব তৈরির ঘটনা শুধু মাস্কের ক্ষেত্রে ঘটছে না। তাঁর মতো আরেক ধনকুবের অ্যালেক্স কার্পও এখন একই পথে হাঁটছেন।
তিনি পালান্টির নামের প্রযুক্তিপ্রতিষ্ঠানের প্রধান নির্বাহী। ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী ব্যাপক অভিযান এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অথচ এখন কার্প নিজেকে ‘প্রগতিশীল’ বলে পরিচয় দিচ্ছেন।
রাজনৈতিক পরাজয়ের পর এসব ধনকুবেরের পরিচয় বদলের চেষ্টা চলছে। তাঁরা নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে নতুন নতুন শব্দ ব্যবহার করছেন।
কিন্তু মাগা থাকুক বা না থাকুক, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বাস্তবতা মনে রাখা জরুরি। দেশটিতে মানবিক আদর্শের বিকাশ বরাবরই নানা বাধার মুখে পড়েছে।
ইলন মাস্কের ভয় পারমাণবিক যুদ্ধ নিয়ে, ইউক্রেনের হার নিয়ে নয়নো মাস্ক নো সার্ভিস আবারও কার্যকর হোকসাধারণ মানুষের স্বাস্থ্যসেবা, বাসস্থান ও শিক্ষার মতো মৌলিক অধিকার সেখানে এত ব্যয়বহুল করে তোলা হয়েছে যে অনেকের কাছে এগুলো প্রায় বিলাসবস্তুতে পরিণত হয়েছে।
অন্যদিকে, মার্কিন সামরিক বাহিনী যখন-তখন অন্য দেশে ভয়াবহ ত্রাস সৃষ্টি করছে। গাজায় ইসরায়েলের গণহত্যামূলক অভিযানের প্রতি সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্রও বিপুল অর্থ ব্যয় করছে।
এই বাস্তবতায় ইলন মাস্কের পক্ষে শত শত কোটি ডলার নয়, শত শত মিলিয়ন ডলার নির্বাচনে খরচ করে পরে কাঁধ ঝাঁকিয়ে বলা সম্ভব যে কাজটি ছিল ‘বেশ বোকামি’।
মাস্কের মতে, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয় প্রমাণ করে, যুক্তরাষ্ট্রের নির্বাচন শুধু অর্থ দিয়ে নিয়ন্ত্রণ করা যায় না।
কিন্তু ধনিকতন্ত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্যই হলো, সেখানে শেষ পর্যন্ত সবকিছুর কেন্দ্রে থাকে অর্থ। মাস্ক আগামী দিনে যে টুপিই পরুন না কেন, তাতে এই বাস্তবতার কোনো পরিবর্তন হবে না।
বেলেন ফার্নান্দেজ আলজাজিরার কলাম লেখক।
আল জাজিরা থেকে নেওয়া।
ইংরেজি থেকে অনূদিত।

পাঠকের মন্তব্য