29 Nov 2026 · স্বাধীন সংবাদমাধ্যম
দৈনিক দেশপটিকা - দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সত্য · সংবাদ · সমাজ দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সংবাদ সর্বশেষ আপডেট
আজকের সংবাদ
পঞ্চগড় হানাদার মুক্ত দিবস পালিতশীতের শুরুতেই শীতার্ত মানুষের পাশে নীলফামারী জেলা প্রশাসন, শুরু শীতবস্ত্র বিতরণস্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রীরায়গঞ্জে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভাবিএনপি-জামায়াতের গোটা দশেক মা'রি হালাইতে হইবো তাহেরপুএ বিপ্লবের অডিও ফাঁসসবাই ফাউল করলে ম্যাচ চালানো যায় না: সিইসিশিল্পাঞ্চলে ফিরছে কর্মচাঞ্চল্য, গাজীপুরে বন্ধ ৪২ কারখানাদীর্ঘ ২৫ বছর জনসেবায় নিবেদিত মৌলভী হাজী মো. ইউনুছ মেম্বারের মৃত্যু, শোক প্রকাশ প্রতিদিনের কাগজেরদক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন: সভাপতি ইকবাল, সম্পাদক জাকিরবসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির ৩৬তম বার্ষিক সভা অনুষ্ঠিতবাঙ্গরা খামারগ্রামে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিতকালিয়াকৈরে রিসোর্টে অভিযান, বিদেশি মদসহ গ্রেপ্তার ২নওগাঁর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ ছুফি উল্লাহ১৮ দিনে পোশাক রপ্তানির বিশাল অর্ডার হারাল বাংলাদেশ, সুযোগ নিল ভারতডিএমপির অভিযানে ৪৪২ জন গ্রেপ্তার, উদ্ধার ককটেল-ইয়াবামোল্লাহাটে আ.লীগ-বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ামিরপুর-পল্টনের পর এবার ভাসানটেকে বাসে আগুন১৯৭১ সালে বাঙালিদের নয়, পাকিস্তানকে দুর্বল করাই ছিল ভারতের লক্ষ্য: স্পিকারনির্বাচন সামনে রেখে আজ ১৮ দলের সঙ্গে ইসির সংলাপসাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও ২ শ্যালক আটকশাহজালাল ইসলামী ব্যাংকে ৩ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারি?জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক৪০ জনের বক্তব্য ও ভিডিও যাচাই, এক মাসেও কাটেনি তাহসিফের মৃত্যুরহস্যভুয়া ঠিকানায় কোকোলার ৬৪৬ কোটি টাকা লেনদেনবন্ধুদের পরামর্শে রেস্তোরাঁ খুলেছিলেন জিম, তারপর যা হলোতিন হৃৎপিণ্ড, নীল রক্ত নিয়ে অক্টোপাস কী করেএকটি স্কেচবুক থেকে হাজারো গল্পের জগৎভালো চাকরি আর বিয়ের আশ্বাসে সাগরপথে নেওয়া হচ্ছিল মালয়েশিয়া, ৩১৭ জন উদ্ধার, আটক ৭ইরানের বিরুদ্ধে ইরাক কি ট্রাম্পের হাতিয়ার হয়ে উঠছেইসলামের প্রথম মসজিদ, মহানবী (সা.) যা নিজ হাতে গড়েছেনপ্রাথমিক-মাধ্যমিকের শিক্ষাক্রমে আবার বড় পরিবর্তন হচ্ছে, নতুন বই ২০২৮ সালেকিশোরের সাইকেল-জুতা পড়ে ছিল পাড়ে, পুকুরে মিলল মরদেহনগ্নতা চরিত্রকে জীবন্ত করে তোলার উপকরণ, নিজেকে প্রদর্শনের মাধ্যম নয়: মনিকা বেলুচ্চিবিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ–৯: পড়ার বিষয় হিসেবে কেন বেছে নেবেন আন্তর্জাতিক সম্পর্কসোহরাওয়ার্দীতে নয়, নয়াপল্টনে হবে বিএনপির মঙ্গলবারের সমাবেশসন্ত্রাসবিরোধী আইনের মামলায় মনিরুলের স্ত্রী ও দুই শ্যালককে গ্রেপ্তার দেখাল পুলিশখুলনা কর আপিল অঞ্চলে চাকরি, ১০ জেলার আবেদনকারীদের সুযোগহাতির তাণ্ডব থেকে ফসল রক্ষায় আসামের গ্রামে অভিনব উদ্যোগইউপি নির্বাচনে কেউ যাতে ‘ফাউল’ করার নিয়তে মাঠে না নামেন: সিইসিবেসরকারি বিনিয়োগে নতুন সম্ভাবনা কি তৈরি হবেশুধু নির্দিষ্ট এলাকায় নয়, ঢাকাজুড়েই নাভানার আবাসনের উদ্যোগজুরেলের লড়াই, বুমরার প্রত্যাবর্তনেও চালকের আসনে নিউজিল্যান্ডপ্রতিষ্ঠার ৫২ বছর পেরিয়েছে, সরকারি বিদ্যালয়টিতে নেই সুপেয় পানি ও শৌচাগারএইচএসসি সম্পূরক পরীক্ষা: গোপালগঞ্জের পরীক্ষা হবে ফরিদপুর ও মাদারীপুরেতরবারি দিয়ে বইয়ের পাতা উল্টে দিলেন ধূর্জটি মঙ্গলপেছন থেকে কাভার্ড ভ্যানের ধাক্কা, মহাসড়কে অটোরিকশাচালক ও এক নারী নিহতনোয়াখালীতে চলন্ত বাসে আগুন, ছড়িয়ে পড়েছে ভিডিওমৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ তেঁতুলিয়ায়, কত ডিগ্রি সেলসিয়াসনির্মাণসামগ্রীর চড়া দামে ব্যাহত নির্মাণগোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি১ কোটি টাকার বিলাসবহুল কামরায় কেটি পেরি ও জাস্টিন ট্রুডো, ভাইরাল ছবিবিএনপি নেতাদের আয়োজনে কনসার্ট, যাওয়ার পথে ‘শেখ হাসিনা আসবে’ স্লোগানআমার বাবা-মা আমাকে মাটি চিনিয়েছে: বিবি রাসেলআনন্দ-উচ্ছ্বাসে শিক্ষাবর্ষের বিদায়ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু, অপেক্ষা ‘অলৌকিক কিছুর’প্রতি বেলায় কি প্রোটিন খাওয়া জরুরিদেশে আবার হুপিং কাশি শনাক্ত, রাজধানীতেই পাঁচজনমার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট‘অনেক ছটফট করেছে ছেলেটা, কিছুই করতে পারিনি, শুধু সহ্য করেছি’রিয়াল হারলে সেটাই সবচেয়ে বড় খবর, গল্প বানানোর দরকার নেই: মরিনিও১০ হাজার রান, ৩৪ সেঞ্চুরির রেকর্ড—পাকিস্তানের ক্রিকেটে একাই এক ইতিহাস ইউনিস খানজলাবদ্ধতায় মৃতপ্রায় মাঠে প্রাণ ফেরাল বন্ধুসভাহোক কলরব, বউগুলো সব লাল না হয় নীল হলো ক্যানরোজার পণ্য সরবরাহে স্বস্তি, দুশ্চিন্তা সয়াবিন তেল নিয়েপদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, যুবলীগের কর্মী নিহতভিডিও নির্মাতাদের জন্য নতুন সুবিধা আনল এক্সট্রাম্প কি আবার অভিশংসনের মুখে পড়তে পারেনজুলাই বিপ্লবের জ্ঞানগর্ভ বয়ানএএফএমসিসহ ৭ আর্মি-নেভি মেডিকেলে ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন শুরু ২৯ নভেম্বরকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৫ নেতা-কর্মীসহ ৪৪২ জন গ্রেপ্তার: ডিএমপিশ্রীপুরে ইউএনওর বাসভবনের সামনে ও মাওনা উড়ালসেতুর নিচে ককটেল বিস্ফোরণ‘সুদমুক্ত লেনদেন ছাড়া পূর্ণাঙ্গ মুমিন হওয়া সম্ভব নয়’আড়াই বছরেও চালু হয়নি সাড়ে ৩৫ লাখ টাকার কমিউনিটি ক্লিনিকজাফলংয়ের পাথরে শিলপাটার কারুকাজবাসযোগ্য পৃথিবীর অসমাপ্ত অঙ্গীকারঅস্থির সময়কোটি কোটি লাল কাঁকড়া ক্রিসমাস দ্বীপ ছেড়ে চলে যাচ্ছেমুশফিকুর রহিম: কানটুপি পরা সেই কিশোর থেকে টেস্টের অনুপ্রেরণাস্ট্রিমার কারা, কেন স্ট্রিমিংয়ের দিকে ঝুঁকছেন কনটেন্ট ক্রিয়েটররাসাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ও তাঁর দুই ভাই আটকগাছ থেকে পাঠাগার, মানুষের বিপদেও ‘অক্সিজেন’জর্জ হ্যারিসন: যে কণ্ঠে বিশ্ব শুনেছিল বাংলাদেশের নামবাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধঅদক্ষতা ও অবহেলায় রাষ্ট্রের অর্থ অপচয়নীতি ও বাস্তবায়নের মেলবন্ধন জরুরিএক দিনে ফুরাল না আনন্দ, আরেকটু বেশি সময় চাই জলধারায়মেহগনির বাক্সে মৃত ছোট্ট সন্তান, শিরোপার আড়ালে লুকানো এক বাবার কান্নাসই-সাবুদের দিনে পান্নাখচিত গয়নায় মিমির আভিজাত্যময় লুক, আসল চমক কলমের ডিজাইনেসন্তানের উচ্চশিক্ষার খরচ, জন্মের পর থেকেই টাকা জমাবেন কীভাবেপ্রিয় অপমান‘তোকে ঢাকা শহরের যেখানেই পাব, গুলি করব’—কায়সারের ধাওয়ায় প্রাণভয় ছোট মুন্নারছাগলছানার দুরন্তপনা১০ বছরে সবচেয়ে বেশি সন্তান জন্ম দিলেই পুরস্কার ৫ লাখ ডলার!ভিডিও গেমেও যেভাবে নতুন ভূরাজনৈতিক লড়াইচোখ মুছছিলাম, আসলে ওটা ছিল খুশির কান্না: মাহিনবম গ্রেডে ১৫০ জন নেবে বাংলাদেশ ব্যাংক, আবেদন করবেন যেভাবেকলেজছাত্রের কমলা–মাল্টার বাগান, এ বছর প্রথম দিনেই বিক্রি ২৫ হাজার টাকানিউজিল্যান্ডে পড়াশোনা শেষে শর্ট–টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা চালু, সুযোগ কয় মাসেরনবীজির মতো দিন কাটাব কেন, এ যুগে কীভাবে তিনি প্রাসঙ্গিকএআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তির নিরপত্তা কি অকার্যকর হয়ে যাচ্ছেআপনি কি পরিবারের বড় সন্তান? জেনে নিন প্রথম সন্তান হিসেবে আপনার কোন কোন রোগের ঝুঁকি বেশিআগেরবার মিষ্টি খাইয়ে পারেনি, এবার মোরগ–পোলাওয়ে ৩৮ কোটি টাকার সোনা চুরি‘পাখি পাকা পেঁপে খায়’ দ্রুত বলতে গেলে গোলমাল পাকিয়ে যায় কেনভিসা কি ধীরে ধীরে সংকুচিত হচ্ছে? আয়ারল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নতুন উদ্বেগ
প্রচ্ছদ › শিক্ষা
শিক্ষা

কলেজছাত্রের কমলা–মাল্টার বাগান, এ বছর প্রথম দিনেই বিক্রি ২৫ হাজার টাকা

কলেজছাত্রের কমলা–মাল্টার বাগান, এ বছর প্রথম দিনেই বিক্রি ২৫ হাজার টাকা
হেমন্তের শেষ বিকেল। রোদের তেজ নেই, নাতিশীতোষ্ণ আবহাওয়া। ছোট ছোট গাছে থোকায় থোকায় ঝুলছে রঙিন কমলা আর মাল্টা। কেউ নিজ হাতে গাছ থেকে ফল ছিঁড়ছেন, কেউ ঘুরে ঘুরে বাগান দেখছেন। বেরোনোর সময় সবার হাতেই ফল। গত শুক্রবার দুপুরে…

হেমন্তের শেষ বিকেল। রোদের তেজ নেই, নাতিশীতোষ্ণ আবহাওয়া। ছোট ছোট গাছে থোকায় থোকায় ঝুলছে রঙিন কমলা আর মাল্টা। কেউ নিজ হাতে গাছ থেকে ফল ছিঁড়ছেন, কেউ ঘুরে ঘুরে বাগান দেখছেন। বেরোনোর সময় সবার হাতেই ফল।
গত শুক্রবার দুপুরে যশোর শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে মনিরামপুর উপজেলার প্রত্যন্ত জামজামি গ্রামে গিয়ে দেখা গেল এমন দৃশ্য। বাগানের প্রবেশমুখে দাঁড়িয়ে আছে প্রায় ২০টি মোটরসাইকেল, দু-একটি প্রাইভেট কার আর বেশ কিছু ইজিবাইক। দূরদূরান্ত থেকে মানুষ এসেছেন বাগান দেখতে এবং গাছ থেকে পেড়ে কমলা-মাল্টার স্বাদ নিতে।
বাগানে ঘুরতে এসেছিলেন যশোর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোফাজ্জেল হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘বাগানে নিজ হাতে ফল তুলে খেয়েছি, পরিবারের জন্যও কিনেছি। দারুণ পরিবেশ, ফলগুলো মিষ্টি।’
বাগান দেখতে দর্শনার্থীদের ভিড়। গত শুক্রবার বিকেলে মনিরামপুরের জামজামি গ্রামে বাগানের উদ্যোক্তা অবসরপ্রাপ্ত শিক্ষক আতিয়ার রহমান (৬৯) ও তাঁর ছেলে মুশফিকুর রহমান (২৫)। যশোর সরকারি মাইকেল মধুসূদন (এম এম) কলেজের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী মুশফিকুর। মাত্র ৭০ হাজার টাকা বিনিয়োগ করে দুই বিঘা জমিতে গড়ে তুলেছেন কমলা-মাল্টার বাগান।
—মুশফিকুর রহমান, উদ্যোক্তালেখাপড়া শেষ করে চাকরি করার ইচ্ছা নেই। বাগানের পরিসর বাড়িয়ে এটিকে বড় প্রকল্পে রূপ দিতে চাই। প্রতিবছর বিদেশ থেকে যে পরিমাণ মাল্টা ও কমলা আমদানি হয়, সেটা যাতে আর না করতে হয়, সেটাই আমার লক্ষ্য। এতে দেশের টাকা দেশে থাকবে, মানুষের কর্মসংস্থান হবে, আর বিষমুক্ত ফল খাওয়ানো সম্ভব হবে।গত বৃহস্পতিবার থেকে এই বাগানে চলতি মৌসুমের প্রথম ফল বিক্রি শুরু হয়েছে। প্রথম দিনেই বিক্রি হয়েছে প্রায় ২৫ হাজার টাকার ফল। প্রতিদিন বিকেলে অনেক মানুষ আসছেন বাগানে। খুচরা প্রতি কেজি কমলা ২২০ টাকা, মাল্টা ১৫০ টাকা। মুশফিকুরের বাবা আতিয়ার জানান, বাগান থেকেই সব ফল বিক্রি হয়ে যায়, পাইকারি বিক্রির জন্য হাটে নিতে হয় না।
ইউটিউবে ভিডিও দেখে আগ্রহ
করোনার সময় ইউটিউবে বিদেশি ফলের চাষ দেখে উদ্বুদ্ধ হন বাবা-ছেলে। তাঁরা সিদ্ধান্ত নেন, চায়না কমলা ও মাল্টার চাষ করবেন। এরপর ভালো চারার খোঁজে ঘুরতে থাকেন বিভিন্ন বাগানে। শেষে চুয়াডাঙ্গার একটি বাগান থেকে তাঁরা ২৫০টি চায়না কমলা ও মাল্টার চারা কিনে ২০২২ সালের মাঝামাঝি সময়ে নিজেদের দুই বিঘা জমিতে রোপণ করেন।
মুশফিকুর জানান, চারাগুলো কিনতে খরচ হয়েছে ৫০ হাজার টাকা। জমি প্রস্তুত ও পরিচর্যায় লেগেছে আরও প্রায় ২০ হাজার টাকা। সব মিলিয়ে প্রথমে প্রায় ৭০ হাজার টাকা খরচ হয়েছে। এখন প্রতিবছর পরিচর্যায় কিছু টাকা খরচ হয়।
কমলা বাগানের পরিচর্যা করছেন মুশফিকুরের বাবা আতিয়ার রহমান। গত শুক্রবার বিকেলে মনিরামপুরের জামজামি গ্রামেবছর বছর বাড়ছে আয়
২০২৩ সালের শেষ দিকে গাছে প্রথম ফল আসে। প্রথমবার ফল বিক্রি না করে আত্মীয়স্বজন, প্রতিবেশী ও স্থানীয়দের দিয়েছেন তাঁরা। ২০২৪ সালে বিক্রি করেছেন দেড় লাখ টাকার বেশি ফল। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় প্রায় তিন লাখ টাকায়। এবার সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকার ফল বিক্রির আশা করছেন মুশফিকুর। তাঁর হিসাবে, খরচ বাদে এবার চার লাখ টাকার মতো লাভ হবে।
সাধারণত ডিসেম্বরে কমলা ও মাল্টা তোলার উপযোগী হয় বলে জানান মুশফিকুর। ফলের পাশাপাশি সারা বছর চারা তৈরি করেও বিক্রি করেন তাঁরা। প্রতিটি চারার দাম ১৫০ টাকা থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত।
বিষমুক্ত ফলের স্বপ্ন
পড়াশোনা শেষে চাকরির পথে হাঁটতে চান না মুশফিকুর। বললেন, ‘লেখাপড়া শেষ করে চাকরি করার ইচ্ছা নেই। বাগানের পরিসর বাড়িয়ে এটিকে বড় প্রকল্পে রূপ দিতে চাই। প্রতিবছর বিদেশ থেকে যে পরিমাণ মাল্টা ও কমলা আমদানি হয়, সেটা যাতে আর না করতে হয়, সেটাই আমার লক্ষ্য। এতে দেশের টাকা দেশে থাকবে, মানুষের কর্মসংস্থান হবে, আর বিষমুক্ত ফল খাওয়ানো সম্ভব হবে।’
ফল তোলার তিন মাস আগে থেকে কীটনাশক ছিটানো বন্ধ রাখা হয় জানিয়ে এই উদ্যোক্তা বলেন, সে সময় ফেরোমন ফাঁদ (পরিবেশবান্ধব পোকা দমন পদ্ধতি) ব্যবহার করে পোকা দমন করা হয়। বাগানে বাবা আতিয়ার ও ছেলে মুশফিকুরসহ মোট পাঁচজন কাজ করেন। তাঁদের মধ্যে তিনজন শ্রমিক দিনে ৫০০ থেকে ৬০০ টাকা করে মজুরি পান।
বাগানের এক পাশে চলছে পাঠচক্র। গত শুক্রবার বিকেলে মনিরামপুরের জামজামি গ্রামে মুশফিকুর জানান, নিচু জমিতে এসব ফল চাষ করা যায় না। অতিবৃষ্টিতেও ফল পচে যায়। মার্চে গাছে ফুল আসে, এপ্রিলে ফল ধরে, আর পাকা শুরু হয় ডিসেম্বরের শুরুর দিকে। এবার আবহাওয়ার প্রভাবে এক মাস আগেই ফল পাকতে শুরু করেছে।
কৃষি বিপণন অধিদপ্তর যশোর জেলার জ্যেষ্ঠ কৃষি কর্মকর্তা কিশোর কুমার সাহা প্রথম আলোকে বলেন, যশোর ও আশপাশের জেলায় এখন কমলা, মাল্টা, আঙুর ও ড্রাগনসহ অনেক বিদেশি ফলের চাষ হচ্ছে। এতে ফল আমদানিনির্ভরতা কমানোর সুযোগ তৈরি হচ্ছে। এ জন্য উদ্যোক্তাদের বাজারজাতকরণ, হিসাব ও উৎপাদনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

পাঠকের মন্তব্য

আরও সংবাদ

প্রাথমিক-মাধ্যমিকের শিক্ষাক্রমে আবার বড় পরিবর্তন হচ্ছে, নতুন বই ২০২৮ সালে
শিক্ষা

প্রাথমিক-মাধ্যমিকের শিক্ষাক্রমে আবার বড় পরিবর্তন হচ্ছে, নতুন বই ২০২৮ সালে

আগামী জানুয়ারিতে শুরু হতে যাওয়া শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে বেশ কিছু পরিবর্তন আনছে সরকার। বিভিন্ন বিষয়ের বই পরিমার্জন করা হচ্ছে। চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চারটি বই। তবে এসব পরিবর্তন শুধু আগামী শিক্ষাবর্ষের জন্য।…

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ–৯: পড়ার বিষয় হিসেবে কেন বেছে নেবেন আন্তর্জাতিক সম্পর্ক
শিক্ষা

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ–৯: পড়ার বিষয় হিসেবে কেন বেছে নেবেন আন্তর্জাতিক সম্পর্ক

বিশ্বরাজনীতি মানেই নতুন নতুন ঘটনা আর নতুন নতুন আলোচনা। এসব নিয়েই বিশ্ববিদ্যালয়ে পড়ার বিষয় আন্তর্জাতিক সম্পর্ক বা ইন্টারন্যাশনাল রিলেশনস (আইআর)। এ বিষয়টি কেবল সীমানা ও ভূরাজনীতির গণ্ডিতে সীমাবদ্ধ নয়; এটি বিশ্বরাজনীতি, অর্…

প্রতিষ্ঠার ৫২ বছর পেরিয়েছে, সরকারি বিদ্যালয়টিতে নেই সুপেয় পানি ও শৌচাগার
শিক্ষা

প্রতিষ্ঠার ৫২ বছর পেরিয়েছে, সরকারি বিদ্যালয়টিতে নেই সুপেয় পানি ও শৌচাগার

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার শ্যামনগর গ্রামের ১৮৬ শিক্ষার্থীর পড়াশোনার একমাত্র ভরসা শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। কিন্তু বিদ্যালয়টিতে সুপেয় পানির ব্যবস্থাসহ পাকা ভবন বা স্বাস্থ্যসম্মত শৌচাগার নেই। টিনের ছোট ছোট কক্ষ…