সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কোটালীপাড়া উপজেলা কমিটি গঠিত
মনিরুজ্জামান শেখ জুয়েল , গোপালগঞ্জ : সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ’-এর কোটালীপাড়া উপজেলা ইউনিটের ১২ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে দৈনিক ভোরের আলো পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. কালাম তালুকদারকে সভাপতি এবং দৈনিক স্বাধীন দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি মায়াজ হাওলাদারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান মো. খায়রুল আলম রফিক ও মহাসচিব খাইরুল ইসলাম আল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির মেয়াদ ২০২৬ সালের ১৪ নভেম্বর থেকে ২০২৭ সালের ১৩ নভেম্বর পর্যন্ত।কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ-সভাপতি কাজী শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক এফ এম রিয়াজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. ইসরাফিল খান, কোষাধ্যক্ষ জিয়াদুল ইসলাম লিমন, দপ্তর সম্পাদক এস এম রিয়াজ ও প্রচার সম্পাদক নাবিলা খান। এছাড়া কমিটির সদস্যরা হলেন মনিরুজ্জামান শেখ জুয়েল, মো. কামাল হোসেন, আলবার্ট শিকদার কমল ও মাহামুদুর রহমান পারভেজ। ঢাকার ইন্দিরা রোডে সংগঠনটির প্রধান কার্যালয়ে নবগঠিত কমিটির অনুমোদনপত্র সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তুলে দেন কেন্দ্রীয় চেয়ারম্যান খায়রুল আলম রফিক। এ সময় সংগঠনের পরিচালক (আইন ও মানবাধিকার) মোহাম্মদ আলী আবির, কোষাধ্যক্ষ সেলিম সরকার ও ময়মনসিংহ বিভাগীয় কমিটির আহ্বায়ক মো. বিল্লাল হোসেন মানিক উপস্থিত ছিলেন।নবনির্বাচিত সভাপতি মো. কালাম তালুকদার বলেন, সাংবাদিক নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনে কোনো সাংবাদিক বিপদে পড়লে তার পাশে দাঁড়াবে উপজেলা ইউনিট। সাধারণ সম্পাদক মায়াজ হাওলাদার বলেন, দল-মত ও গণমাধ্যমের পরিচয়ের ঊর্ধ্বে উঠে সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে।

পাঠকের মন্তব্য