প্রতিদিনের কাগজের জনপ্রিয়তা ও মাল্টিমিডিয়া বিস্তারে ফজলুর রহমানের অবদান
জনপ্রিয় দৈনিক প্রতিদিনের কাগজের অগ্রযাত্রা, পাঠকপ্রিয়তা বৃদ্ধি এবং মাল্টিমিডিয়া কার্যক্রমের ব্যাপক প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন পত্রিকাটির উপদেষ্টা মোঃ ফজলুর রহমান (ডিএমডি), পেবল স্টোন সি রিসোর্ট (প্রাইভেট) লিমিটেড ইনানী সমুদ্রসৈকত, উখিয়া, কক্সবাজার। তিনি পত্রিকাটির প্রতিষ্ঠালগ্ন থেকেই তাঁর মেধা, দক্ষতা, পেশাদারিত্ব ও বলিষ্ঠ ভূমিকা প্রকাশনার অগ্রযাত্রায় বিশেষ অবদান রেখে আসছে।
দৈনিক প্রতিদিনের কাগজকে আরও জনপ্রিয়, পাঠকবান্ধব ও আধুনিক মাল্টিমিডিয়া গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করতে নিরলসভাবে কাজ করছেন তিনি। সংবাদ পরিবেশনের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে পত্রিকাটির পরিচিতি বৃদ্ধি, পাঠকের সঙ্গে যোগাযোগ সম্প্রসারণ এবং গণমাধ্যমের বহুমাত্রিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে তাঁর রয়েছে বিশেষ মনোযোগ।
নিজেকে প্রচারের চেয়ে গণমাধ্যমের উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক অগ্রগতিকে বেশি গুরুত্ব দেন মোঃ ফজলুর রহমান । ব্যক্তিগত প্রচারণায় বিশ্বাসী না হয়ে সংবাদমাধ্যমের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা এবং গণমাধ্যমের কার্যকর ভূমিকা নিশ্চিত করাই তাঁর কাজের অন্যতম লক্ষ্য।
সংশ্লিষ্টদের মতে, একটি গণমাধ্যমের জনপ্রিয়তা শুধু প্রকাশনার ধারাবাহিকতায় নয়, বরং দক্ষ সংবাদকর্মীদের মেধা, শ্রম, পরিকল্পনা ও সম্মিলিত প্রচেষ্টার ওপর নির্ভর করে। সে বিবেচনায় দৈনিক প্রতিদিনের কাগজের শুরু থেকে মোঃ ফজলুর রহমানের দায়িত্বশীল ভূমিকা পত্রিকাটির অগ্রযাত্রায় ইতিবাচক অবদান রাখছে।
পেবল স্টোন সি রিসোর্ট (প্রাইভেট) লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে দৈনিক প্রতিদিনের কাগজের প্রাতিষ্ঠানিক পরিচিতি ও কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত করার উদ্যোগের মধ্যেও পত্রিকাটির সংশ্লিষ্টদের ভূমিকা গুরুত্বপূর্ণ। আধুনিক প্রযুক্তিনির্ভর সাংবাদিকতা ও মাল্টিমিডিয়া কার্যক্রমের মাধ্যমে পাঠকের কাছে আরও দ্রুত, নির্ভরযোগ্য ও মানসম্মত সংবাদ পৌঁছে দেওয়ার প্রত্যাশা নিয়ে এগিয়ে যাচ্ছে দৈনিক প্রতিদিনের কাগজ।

পাঠকের মন্তব্য