29 Nov 2026 · স্বাধীন সংবাদমাধ্যম
দৈনিক দেশপটিকা - দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সত্য · সংবাদ · সমাজ দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সংবাদ সর্বশেষ আপডেট
আজকের সংবাদ
জাতীয় প্রতিযোগিতায় সেরা দশে বগুড়ার কৃষি কর্মকর্তা সাইফুর রহমানভারত থেকে ফেরার পথে সাতক্ষীরা সীমান্তে টুঙ্গিপাড়ার যুবক আটকসুন্দরবন সুরক্ষায় বনকর্মীদের আধুনিক স্মার্ট পেট্রোলিং প্রশিক্ষণদেশে বিশৃঙ্খলা প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতাফুলবাড়ীয়ায় মানব কল্যাণ ফাউন্ডেশনের সদস্য সম্মেলন: অসহায়দের পাশে দাঁড়ানোর অঙ্গীকারফেনীর দাগনভূঞায় ১ হাজার ৬৬০ জন কৃষককে প্রণোদনা হিসেবে বীজ ও সার বিতরণউখিয়ায় পাহাড় কেটে মাটি পাচার, বন বিভাগের অভিযানে ডাম্পার জব্দধর্মপাশায় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতনিয়ামতপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণচৌহালীতে ভিউব্লিউবি কর্মসূচির নতুন উপকারভোগী নির্বাচন বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিতসীতাকুন্ডে ভাড়া বাসায় তৈরি হচ্ছিল জাল নোট, সরঞ্জামসহ গ্রেফতার ১গাজীপুরে অটোরিকশাচালক হত্যায় পিবিআইয়ের সাফল্য: খণ্ডিত গাড়ি ও বিক্রির টাকাসহ ৫ আসামি গ্রেপ্তার২০৫০ সালের উপযোগী দক্ষ জনবল গড়ে তুলতে উদ্যোগ নিচ্ছে জাতীয় সংসদ সচিবালয়জাজিরায় বিএনপি-আ.লীগ সংঘর্ষে যুবলীগ কর্মী নিহতবন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চাইলেন বিএনপি নেতাসেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রীইউপি নির্বাচন সামনে রেখে দলগুলোর সঙ্গে সংলাপে ইসিপ্রশাসনে শুদ্ধি অভিযান, সরছেন আ.লীগপন্থী আমলারা?দুর্গাপুরে প্রধান শিক্ষিকা ও গণিত শিক্ষকের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগপঞ্চগড় হানাদার মুক্ত দিবস পালিতশীতের শুরুতেই শীতার্ত মানুষের পাশে নীলফামারী জেলা প্রশাসন, শুরু শীতবস্ত্র বিতরণস্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রীরায়গঞ্জে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভাবিএনপি-জামায়াতের গোটা দশেক মা'রি হালাইতে হইবো তাহেরপুএ বিপ্লবের অডিও ফাঁসবৈদ্যুতিক স্থাপনার নিরাপত্তা জোরদারে চিঠি দিয়েছে বিদ্যুৎ বিভাগআটলান্টিকের গভীরে ৫০ লাখ বছরের পুরোনো প্রবাল আবিষ্কারকম্পিউটারে জিটিএ–৬ খেলতে কী কী লাগবেসবাই ফাউল করলে ম্যাচ চালানো যায় না: সিইসিশিল্পাঞ্চলে ফিরছে কর্মচাঞ্চল্য, গাজীপুরে বন্ধ ৪২ কারখানাতিন জেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের ১৩ বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর-অগ্নিসংযোগএআই ফাঁদ: ভিডিও কলে দেখা মুখটাও নকলরাজবাড়ীতে ইউপি কার্যালয়ে ও বরগুনায় কমিউনিটি ক্লিনিকে অগ্নিসংযোগকুমিল্লায় ‘যুবলীগ’ নেতাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা জামায়াতের নেতা-কর্মীদের, থানায় হট্টগোলইয়ামালের পর লা মাসিয়ার নতুন চমক, ১৬ বছর বয়সেই বার্সেলোনার নজরে গাম্বিয়ার কিশোরতৃতীয় দফায় রিমান্ডে সাবেক মেয়র সাঈদ খোকনখেলাপি ঋণ আদায়ে মধ্যস্থতা করতে পাঁচ প্রতিষ্ঠান নিয়োগ, কী করবে তারানতুন হজ এজেন্সিকে লাইসেন্স দেওয়ার সুপারিশ সংসদীয় কমিটিরচাঁদে মানুষ কতটুকু আবর্জনা ফেলে এসেছেসৌদি আরবের শক্তি বৃদ্ধি করতে দেশটির পথে রওনা দিয়েছেন পাকিস্তানি সেনারাবড় বোনকে ধর্ষণের রায় কার্যকর হয়নি, ছোট বোনকে দলবদ্ধ ধর্ষণের পর ভিডিও ছড়ালেন অভিযুক্তরামনিরুলপত্নী শায়লা ফারজানা ও তাঁর দুই ভাইকে গ্রেপ্তার দেখানো হলো ককটেল বিস্ফোরণের মামলায়মায়ের জন্যও সময় নেই! ফেসবুক স্ক্রল করতে গিয়ে ৭–৮ ঘণ্টা শেষ—আরশের সিদ্ধান্তদীর্ঘ ২৫ বছর জনসেবায় নিবেদিত মৌলভী হাজী মো. ইউনুছ মেম্বারের মৃত্যু, শোক প্রকাশ প্রতিদিনের কাগজেরদক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন: সভাপতি ইকবাল, সম্পাদক জাকিরবসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির ৩৬তম বার্ষিক সভা অনুষ্ঠিতবাঙ্গরা খামারগ্রামে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিতকালিয়াকৈরে রিসোর্টে অভিযান, বিদেশি মদসহ গ্রেপ্তার ২নওগাঁর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ ছুফি উল্লাহ‘ব্যাংকিং ডায়নামিকস’ বইয়ের মোড়ক উন্মোচন১৮ দিনে পোশাক রপ্তানির বিশাল অর্ডার হারাল বাংলাদেশ, সুযোগ নিল ভারতভারতে বারবার বিতর্কে, এই পাকিস্তানি তারকাকে কতটা চেনেনডিএমপির অভিযানে ৪৪২ জন গ্রেপ্তার, উদ্ধার ককটেল-ইয়াবারাজনৈতিক দলগুলোর দলান্ধতার কারণে পতিত শক্তি সুযোগ নিচ্ছে: চরমোনাই পীরতিন বছরের অপেক্ষার অবসান হতে যাচ্ছে, প্রকাশের পথে ৪৬তম বিসিএসের গেজেটবৃষ্টিভেজা দিনে প্রথম আলোর ২৮ বছর উদ্‌যাপন ড্যাফোডিল বন্ধুসভারসমুদ্রসীমার নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার শপথ নিলেন ৪৬৭ নবীন নাবিকসার্ভার ডাউন, বিয়ে করতে গিয়ে বিপাকে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরকুষ্টিয়ায় জেলা জজের বাসভবন লক্ষ্য করে ককটেল, গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমামোল্লাহাটে আ.লীগ-বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া৪৬ দিন পর ফিরেই গোল, লাওতারো কি সমালোচকদের মুখ বন্ধ করে দিলেনমিরপুর-পল্টনের পর এবার ভাসানটেকে বাসে আগুন১৯৭১ সালে বাঙালিদের নয়, পাকিস্তানকে দুর্বল করাই ছিল ভারতের লক্ষ্য: স্পিকারনির্বাচন সামনে রেখে আজ ১৮ দলের সঙ্গে ইসির সংলাপ৫০তম বিসিএস ফল বিলম্বিত: পিএসসি কি রিপিট ক্যাডার সুপারিশ বন্ধ করতে পারবেএফডিআর ভেঙে চলছে দক্ষিণ সিটি, আরও বাড়তে পারে নাগরিক দুর্ভোগকম্পিউটারের গতি, ক্যাশ মেমোরির ভূমিকাআব্দুর রাজ্জাক অথবা আশা ও নীতিঅস্ত্রোপচার করা মা হেঁটে বাড়ি ফিরছেন, নানির কোলে সাত দিনের নবজাতক৫০তম বিসিএসের ফলের অপেক্ষায় থাকা প্রার্থীদের স্বস্তির ইঙ্গিত দিল পিএসসিচা-শ্রমিকদের পাশে থাকবে সরকার: শ্রমমন্ত্রীঅতীতে শেয়ারবাজার জুয়ার আসরে পরিণত হয়েছিল: অর্থমন্ত্রীজাতীয় ঐক্যের পথে প্রধান বাধা বিএনপির কার্যক্রম: খেলাফত মজলিসইনানীতে আবার জ্বলে উঠল গ্যাসের আগুন, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ‘ভারতীয় খেলোয়াড়দের বলবেন, যেন তারা মাঠে ঝগড়াঝাঁটি না করে’ইসরায়েলে ঐক্যের সরকার গঠন নিয়ে নেতানিয়াহুর আলোচনার প্রস্তাবে আইজেনকটের সাড়া‘ডা. এজাজুল মানুষ না’, কেন লিখলেন রোগীর স্বজন‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা: সন্দেহভাজন তিন আসামি রিমান্ডেআকাশছোঁয়া বড়দিন, চমক জিঞ্জারব্রেডের উড়োজাহাজেদ্বিমুখী নীতি থেকে সরকার বের হয়ে না এলে কিসের ঐক্য: শফিকুর রহমানইলন মাস্ক কেন ‘মাগা টুপি’ খুলে ফেললেনএকটি গরু কিনলেই আরেকটি ফ্রি, প্রাণিসম্পদ মেলায় আরও নানা চমকসাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও ২ শ্যালক আটকশাহজালাল ইসলামী ব্যাংকে ৩ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারি?জয়ার চোখে দার্জিলিং,পেছনে বরফঢাকা কাঞ্চনজঙ্ঘাজিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক৪০ জনের বক্তব্য ও ভিডিও যাচাই, এক মাসেও কাটেনি তাহসিফের মৃত্যুরহস্যবন্ধুসভার মাধ্যমে তিস্তার দুর্গম চরে ছড়াচ্ছে শিক্ষার আলোভয়ংকর দুর্ঘটনায় ক্যারিয়ার শেষ হওয়ার ভয়! ফিরছেন মুক্তাপদ্মা সেতু হয়ে বাস চলাচল প্রায় বন্ধ, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সহিংসতায় ছয় স্থান ঝুঁকিপূর্ণনাভানা রিয়েল এস্টেট গাছ, খুঁটি ফেলে গোপালগঞ্জে সড়ক–মহাসড়ক অবরোধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগেরভুয়া ঠিকানায় কোকোলার ৬৪৬ কোটি টাকা লেনদেনআস্থা ও বিশ্বাস আমাদের সবচেয়ে বড় মূলধনপাকিস্তান থেকে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল আনতে নতুন সমঝোতা বাংলাদেশেরখুলশীতে এক কোটি টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে মামলাপ্রধানমন্ত্রিত্ব ছাড়তে রাজি নেতানিয়াহুওয়ানডেতে বাংলাদেশের অসুখ সারাতে ইয়াসির আলীই কি সমাধানহকার উচ্ছেদ: অর্থনৈতিক ও রাজনৈতিক ঝুঁকির কথা কি ভাবছে সরকার?১৫ বছরের জন্য জাপানি কনসোর্টিয়ামের কাছে যাচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল, কী সুবিধা থাকছেপাবনায় বল্লম নিয়ে থানায় আওয়ামী লীগের হামলা, রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ পুলিশেরছাত্রদল নেতার কার্যালয়ের সামনে ঝুলছিল কাফনের কাপড়, চিরকুটে হত্যার হুমকিগোপালগঞ্জ থেকে সরিয়ে নেওয়া হলো এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা, দেখে নিন কেন্দ্রবন্ধুদের পরামর্শে রেস্তোরাঁ খুলেছিলেন জিম, তারপর যা হলোতিন হৃৎপিণ্ড, নীল রক্ত নিয়ে অক্টোপাস কী করেএকটি স্কেচবুক থেকে হাজারো গল্পের জগৎভালো চাকরি আর বিয়ের আশ্বাসে সাগরপথে নেওয়া হচ্ছিল মালয়েশিয়া, ৩১৭ জন উদ্ধার, আটক ৭ইরানের বিরুদ্ধে ইরাক কি ট্রাম্পের হাতিয়ার হয়ে উঠছেইসলামের প্রথম মসজিদ, মহানবী (সা.) যা নিজ হাতে গড়েছেনপ্রাথমিক-মাধ্যমিকের শিক্ষাক্রমে আবার বড় পরিবর্তন হচ্ছে, নতুন বই ২০২৮ সালেকিশোরের সাইকেল-জুতা পড়ে ছিল পাড়ে, পুকুরে মিলল মরদেহনগ্নতা চরিত্রকে জীবন্ত করে তোলার উপকরণ, নিজেকে প্রদর্শনের মাধ্যম নয়: মনিকা বেলুচ্চিবিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ–৯: পড়ার বিষয় হিসেবে কেন বেছে নেবেন আন্তর্জাতিক সম্পর্কসোহরাওয়ার্দীতে নয়, নয়াপল্টনে হবে বিএনপির মঙ্গলবারের সমাবেশসন্ত্রাসবিরোধী আইনের মামলায় মনিরুলের স্ত্রী ও দুই শ্যালককে গ্রেপ্তার দেখাল পুলিশখুলনা কর আপিল অঞ্চলে চাকরি, ১০ জেলার আবেদনকারীদের সুযোগহাতির তাণ্ডব থেকে ফসল রক্ষায় আসামের গ্রামে অভিনব উদ্যোগইউপি নির্বাচনে কেউ যাতে ‘ফাউল’ করার নিয়তে মাঠে না নামেন: সিইসিবেসরকারি বিনিয়োগে নতুন সম্ভাবনা কি তৈরি হবেশুধু নির্দিষ্ট এলাকায় নয়, ঢাকাজুড়েই নাভানার আবাসনের উদ্যোগজুরেলের লড়াই, বুমরার প্রত্যাবর্তনেও চালকের আসনে নিউজিল্যান্ডপ্রতিষ্ঠার ৫২ বছর পেরিয়েছে, সরকারি বিদ্যালয়টিতে নেই সুপেয় পানি ও শৌচাগারএইচএসসি সম্পূরক পরীক্ষা: গোপালগঞ্জের পরীক্ষা হবে ফরিদপুর ও মাদারীপুরেতরবারি দিয়ে বইয়ের পাতা উল্টে দিলেন ধূর্জটি মঙ্গলপেছন থেকে কাভার্ড ভ্যানের ধাক্কা, মহাসড়কে অটোরিকশাচালক ও এক নারী নিহতনোয়াখালীতে চলন্ত বাসে আগুন, ছড়িয়ে পড়েছে ভিডিওমৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ তেঁতুলিয়ায়, কত ডিগ্রি সেলসিয়াসনির্মাণসামগ্রীর চড়া দামে ব্যাহত নির্মাণগোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি১ কোটি টাকার বিলাসবহুল কামরায় কেটি পেরি ও জাস্টিন ট্রুডো, ভাইরাল ছবিবিএনপি নেতাদের আয়োজনে কনসার্ট, যাওয়ার পথে ‘শেখ হাসিনা আসবে’ স্লোগানআমার বাবা-মা আমাকে মাটি চিনিয়েছে: বিবি রাসেলআনন্দ-উচ্ছ্বাসে শিক্ষাবর্ষের বিদায়ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু, অপেক্ষা ‘অলৌকিক কিছুর’প্রতি বেলায় কি প্রোটিন খাওয়া জরুরিদেশে আবার হুপিং কাশি শনাক্ত, রাজধানীতেই পাঁচজনমার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট‘অনেক ছটফট করেছে ছেলেটা, কিছুই করতে পারিনি, শুধু সহ্য করেছি’রিয়াল হারলে সেটাই সবচেয়ে বড় খবর, গল্প বানানোর দরকার নেই: মরিনিও১০ হাজার রান, ৩৪ সেঞ্চুরির রেকর্ড—পাকিস্তানের ক্রিকেটে একাই এক ইতিহাস ইউনিস খানজলাবদ্ধতায় মৃতপ্রায় মাঠে প্রাণ ফেরাল বন্ধুসভাহোক কলরব, বউগুলো সব লাল না হয় নীল হলো ক্যানরোজার পণ্য সরবরাহে স্বস্তি, দুশ্চিন্তা সয়াবিন তেল নিয়েপদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, যুবলীগের কর্মী নিহতভিডিও নির্মাতাদের জন্য নতুন সুবিধা আনল এক্সট্রাম্প কি আবার অভিশংসনের মুখে পড়তে পারেনজুলাই বিপ্লবের জ্ঞানগর্ভ বয়ানএএফএমসিসহ ৭ আর্মি-নেভি মেডিকেলে ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন শুরু ২৯ নভেম্বরকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৫ নেতা-কর্মীসহ ৪৪২ জন গ্রেপ্তার: ডিএমপিশ্রীপুরে ইউএনওর বাসভবনের সামনে ও মাওনা উড়ালসেতুর নিচে ককটেল বিস্ফোরণ‘সুদমুক্ত লেনদেন ছাড়া পূর্ণাঙ্গ মুমিন হওয়া সম্ভব নয়’আড়াই বছরেও চালু হয়নি সাড়ে ৩৫ লাখ টাকার কমিউনিটি ক্লিনিকজাফলংয়ের পাথরে শিলপাটার কারুকাজবাসযোগ্য পৃথিবীর অসমাপ্ত অঙ্গীকারঅস্থির সময়কোটি কোটি লাল কাঁকড়া ক্রিসমাস দ্বীপ ছেড়ে চলে যাচ্ছেমুশফিকুর রহিম: কানটুপি পরা সেই কিশোর থেকে টেস্টের অনুপ্রেরণাস্ট্রিমার কারা, কেন স্ট্রিমিংয়ের দিকে ঝুঁকছেন কনটেন্ট ক্রিয়েটররাসাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ও তাঁর দুই ভাই আটকগাছ থেকে পাঠাগার, মানুষের বিপদেও ‘অক্সিজেন’জর্জ হ্যারিসন: যে কণ্ঠে বিশ্ব শুনেছিল বাংলাদেশের নামবাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধঅদক্ষতা ও অবহেলায় রাষ্ট্রের অর্থ অপচয়নীতি ও বাস্তবায়নের মেলবন্ধন জরুরিএক দিনে ফুরাল না আনন্দ, আরেকটু বেশি সময় চাই জলধারায়মেহগনির বাক্সে মৃত ছোট্ট সন্তান, শিরোপার আড়ালে লুকানো এক বাবার কান্নাসই-সাবুদের দিনে পান্নাখচিত গয়নায় মিমির আভিজাত্যময় লুক, আসল চমক কলমের ডিজাইনেসন্তানের উচ্চশিক্ষার খরচ, জন্মের পর থেকেই টাকা জমাবেন কীভাবেপ্রিয় অপমান‘তোকে ঢাকা শহরের যেখানেই পাব, গুলি করব’—কায়সারের ধাওয়ায় প্রাণভয় ছোট মুন্নারছাগলছানার দুরন্তপনা১০ বছরে সবচেয়ে বেশি সন্তান জন্ম দিলেই পুরস্কার ৫ লাখ ডলার!ভিডিও গেমেও যেভাবে নতুন ভূরাজনৈতিক লড়াইচোখ মুছছিলাম, আসলে ওটা ছিল খুশির কান্না: মাহিনবম গ্রেডে ১৫০ জন নেবে বাংলাদেশ ব্যাংক, আবেদন করবেন যেভাবেকলেজছাত্রের কমলা–মাল্টার বাগান, এ বছর প্রথম দিনেই বিক্রি ২৫ হাজার টাকানিউজিল্যান্ডে পড়াশোনা শেষে শর্ট–টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা চালু, সুযোগ কয় মাসেরনবীজির মতো দিন কাটাব কেন, এ যুগে কীভাবে তিনি প্রাসঙ্গিকএআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তির নিরপত্তা কি অকার্যকর হয়ে যাচ্ছেআপনি কি পরিবারের বড় সন্তান? জেনে নিন প্রথম সন্তান হিসেবে আপনার কোন কোন রোগের ঝুঁকি বেশিআগেরবার মিষ্টি খাইয়ে পারেনি, এবার মোরগ–পোলাওয়ে ৩৮ কোটি টাকার সোনা চুরি‘পাখি পাকা পেঁপে খায়’ দ্রুত বলতে গেলে গোলমাল পাকিয়ে যায় কেনভিসা কি ধীরে ধীরে সংকুচিত হচ্ছে? আয়ারল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নতুন উদ্বেগ
প্রচ্ছদ › খেলাধুলা
খেলাধুলা

স্কুলের ভালো ফুটবলার থেকে আসলাম যেভাবে হয়ে ওঠেন ‘সুইডেন আসলাম’

স্কুলের ভালো ফুটবলার থেকে আসলাম যেভাবে হয়ে ওঠেন ‘সুইডেন আসলাম’
নতুন কেনা একটি রেফ্রিজারেটর ভ্যানগাড়িতে যাচ্ছিল ঢাকার পুরোনো ডিওএইচএসের একটি বাসায়। গোয়েন্দা পুলিশের কাছে খবর ছিল, সেটি কিনেছেন একজন সন্ত্রাসী। গোয়েন্দা পুলিশ ভ্যানটির পিছু নেয়। গিয়ে সত্যি সত্যি পেয়ে যায় একজন সন্ত্রাসীকে…

নতুন কেনা একটি রেফ্রিজারেটর ভ্যানগাড়িতে যাচ্ছিল ঢাকার পুরোনো ডিওএইচএসের একটি বাসায়। গোয়েন্দা পুলিশের কাছে খবর ছিল, সেটি কিনেছেন একজন সন্ত্রাসী। গোয়েন্দা পুলিশ ভ্যানটির পিছু নেয়। গিয়ে সত্যি সত্যি পেয়ে যায় একজন সন্ত্রাসীকে। তাঁর নাম শেখ মোহাম্মদ আসলাম ওরফে ‘সুইডেন আসলাম’।
১৯৯৭ সালের মে মাসের ২৬ তারিখের ঘটনা এটি। তখন আসলামের বয়স ৩৫। এর পর থেকে সুইডেন আসলাম কারাগারেই ছিলেন।
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর অস্থির পরিস্থিতির মধ্যে সাত আলোচিত সন্ত্রাসী জামিনে মুক্ত হন। মোহাম্মদপুর এলাকার ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, হাজারীবাগের সানজিদুল ইসলাম ওরফে ইমন, খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন, মিরপুরের আব্বাস আলী ওরফে ‘কিলার আব্বাসের’ পাশাপাশি মুক্তি পান সুইডেন আসলামও।
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তারআসলাম কারাগার থেকে বের হন ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর। বছর দুয়েক কারাগারের বাইরে ছিলেন তিনি। এর মধ্যে ঢাকার বিভিন্ন অপরাধের ঘটনায় তাঁর নাম আসছিল। অবশেষে গতকাল রোববার দিবাগত রাতে আবার গ্রেপ্তার হলেন তিনি, এবার ঢাকার বিমানবন্দরে।
থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট ধরতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন আসলাম। ইমিগ্রেশন পার হওয়ার সময় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
ইমিগ্রেশন পুলিশ সূত্র জানিয়েছে, গ্রেপ্তারের পর আসলামকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
শীর্ষ সন্ত্রাসীরা কারামুক্ত, ঢাকার অপরাধজগৎ নিয়ে নতুন শঙ্কাস্কুলের ফুটবল মাঠ থেকে আধিপত্যের লড়াই
সুইডেন আসলামের পৈতৃক বাড়ি ঢাকার নবাবগঞ্জে। স্বাধীনতার পর তাঁর বাবা শেখ জিন্নাত আলী ও চাচারা ঢাকার ইন্দিরা রোডে বসবাস শুরু করেন। বাবা ফার্মগেটে রড-সিমেন্টের ব্যবসা করতেন। আসলাম পড়তেন তেজগাঁও পলিটেকনিক স্কুলে, যেটির এখনকার নাম তেজগাঁও সরকারি উচ্চবিদ্যালয়।
বিভিন্ন সময় প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনে পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, আসলাম ফুটবল ভালো খেলতেন। স্কুলের হয়ে আন্তজেলা প্রতিযোগিতায়ও খেলেছেন। এসএসসি পাস করে তিনি ভর্তি হন তেজগাঁও কলেজে। তখন থেকেই জড়িয়ে পড়েন অপরাধে।
‘সুইডেন আসলামের সামনে এখন কেবল একটি মামলা’ শিরোনামে ২০১৫ সালের ২৩ অক্টোবর প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, ১৯৮৬ সালে ফার্মগেটের পূর্ব রাজাবাজারে স্কুলের সামনে মায়ের হাত ধরে থাকা কিশোর শাকিলকে গুলি করার অভিযোগ ওঠে আসলামের বিরুদ্ধে। এরপর তাঁর বিরুদ্ধে একের পর এক খুনের ঘটনায় জড়িয়ে পড়ার অভিযোগ আসতে থাকে।
সুইডেন আসলামগত শতাব্দীর আশি ও নব্বইয়ের দশকে একের পর শীর্ষ সন্ত্রাসীর উত্থান ঘটতে থাকে। একেক এলাকার অপরাধ একেকজনের নিয়ন্ত্রণে ছিল।
২০০১ সালের ২৭ ডিসেম্বর তৎকালীন চারদলীয় জোট সরকারের আমলে পুলিশ ২৩ জন ‘শীর্ষ সন্ত্রাসীর’ নাম প্রকাশ করে। এ তালিকায় ছিল মিরপুরের ইব্রাহিমপুর ও কাফরুলের ‘কালা জাহাঙ্গীর’, মগবাজার ও মালিবাগ এলাকার সুব্রত বাইন, কারওয়ান বাজার ও তেঁজগাও এলাকার মোহাম্মদ হান্নান ওরফে পিচ্চি হান্নান, মোহাম্মদপুরের হারিস আহমেদ ওরফে হারেস, গুলশান ও বিমানবন্দর এলাকার আমিনুর রসুল সাগর ওরফে টোকাই সাগর, রায়েরবাজার ও নিউমার্কেট এলাকার খন্দকার নাঈম আহমেদ টিটন ইত্যাদি নাম।
সুইডেন আসলামের নাম ওই তালিকায় ওঠেনি। তবে ২০১০ সালে পুলিশ ৪২ জন শীর্ষ সন্ত্রাসীর আরেকটি তালিকা করে। তাতে নাম ছিল আসলামের।
কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামযেভাবে নামের আগে ‘সুইডেন’
সুইডেন আসলামের পরিচিতজন, সংবাদমাধ্যমের প্রতিবেদন, পুলিশ ও ইন্দিরা রোডের বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সুইডেন আসলামের প্রথম স্ত্রীর নাম ইতি। তিনি থাকতেন সুইডেনে। একপর্যায়ে সুইডেন আসলামও যান সুইডেনে। সেখানে কয়েক বছর কাটিয়ে ঢাকায় ফেরেন।
এর পর থেকেই রাজাবাজারের শেখ আসলাম পরিচিত হয়ে ওঠেন ‘সুইডেন আসলাম’ নামে। পরে পুলিশের তালিকায়, মামলার নথিতে এবং আদালতের খবরে এই নামটিই বারবার ব্যবহার করা হয়েছে।
ইতির সঙ্গে আসলামের সংসার টেকেনি। বিচ্ছেদের পর ইতি বাংলাদেশে ফিরে আবদুল্লাহ আল হাসান ওরফে মামুন নামে এক ‘সন্ত্রাসীকে’ বিয়ে করেন।
১৯৯৫ সালে পুরান ঢাকায় মামুনসহ তিনজন খুন হন। সেই মামলার অভিযোগপত্রে আসলামের নাম ছিল। তখন সংবাদপত্রের প্রতিবেদনে উঠে আসে, মামুনের সঙ্গে ইতির প্রেম ও বিয়ে মেনে নিতে না পেরে তাঁকে (মামুন) খুন করেন আসলাম।
ইতির সঙ্গে বিচ্ছেদের পর আসলাম নিজের চাচাতো বোন সিমিকে বিয়ে করেন। ২০২২ সালে দৈনিক আজকের পত্রিকায় প্রকাশিত পত্রিকাটির বর্তমান ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল হাসানের এক লেখায় বলা হয়, সিমি নিজের ভাই-বোনদের সঙ্গে থাকেন।
তৎপর শীর্ষ সন্ত্রাসীরা, আধিপত্য বিস্তারে
খুনোখুনিকত মামলা
সুইডেন আসলামের বিরুদ্ধে কত মামলা হয়েছিল, কয়টিতে তিনি খালাস পেয়েছেন, কয়টি চলছে, তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। ২০২৪ সালের সেপ্টেম্বরে সুইডেন আসলামের মুক্তির সময় বাসসের এক খবরে তাঁর বিরুদ্ধে ৯ হত্যাসহ ২২টি মামলার কথা বলা হয়েছিল।
২০১৫ সালের ২৩ অক্টোবর প্রথম আলোতে ‘সুইডেন আসলামের সামনে এখন কেবল একটি মামলা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে ঢাকা মহানগর পুলিশ কর্তৃক কারা প্রশাসনের মহাপরিদর্শককে দেওয়া এক চিঠির বরাত দিয়ে বলা হয়, সুইডেন আসলামের বিরুদ্ধে থাকা ১২টি মামলার মধ্যে ১১টিতে তিনি খালাস পেয়েছেন। একটি মামলা বিচারাধীন।
চিঠিতে বলা হয়, ওই মামলার নিষ্পত্তি সাপেক্ষে তিনি মুক্তি পেলে তাঁর অতীত বিবেচনায় তাঁকে পর্যবেক্ষণের আওতায় আনতে হবে। আসলাম কুখ্যাত সন্ত্রাসী হওয়ায় তাঁর মুক্তি জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হলে তা পুলিশকে যথাসময়ে অবহিত করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়।
ওই প্রতিবেদনে আরও বলা হয়, পুলিশের নথিপত্র থেকে দেখা গেছে, সুইডেন আসলামের বিরুদ্ধে সর্বশেষ মামলাটি হয় তেজগাঁওয়ের যুবলীগের নেতা গালিব হত্যার ঘটনায়। ১৯৯৭ সালের ২৩ মার্চ গালিব খুন হন। এ ঘটনায় আসলামসহ ২০ জনের বিরুদ্ধে মামলা হয়। ১৯৯৮ সালের ৮ এপ্রিল অভিযোগপত্র দেয় পুলিশ। এই একটি মামলাতেই তাঁর জামিন হয়নি।
দেশের ৪২ শীর্ষ সন্ত্রাসীর তালিকা সংসদে প্রকাশ
কারাগার থেকেই অপরাধজগৎ নিয়ন্ত্রণ
গ্রেপ্তারের পর থেকে দীর্ঘদিন গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ছিলেন সুইডেন আসলাম। অভিযোগ আছে, বন্দী থাকা অবস্থায় তিনি অপরাধজগৎ নিয়ন্ত্রণ করতেন। ২০১৪ সালের মার্চে কারা অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে তাঁর কাছ থেকে দুটি মুঠোফোন উদ্ধার করে।
প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, তখন একটি গোয়েন্দা সংস্থা তাঁর মুঠোফোনে আড়ি পেতে গুরুত্বপূর্ণ তথ্য পায়। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে গোয়েন্দা সংস্থা থেকে তাঁর ব্যবহৃত মুঠোফোনের কলের তালিকাসহ গোপন প্রতিবেদন ঢাকা মহানগর পুলিশের কাছে পাঠানো হয়। পূর্ব রাজাবাজারের কয়েকজন সন্ত্রাসী সুইডেন আসলামের হয়ে কাজ করতেন বলে তাতে উল্লেখ করা হয়।
এদিকে আসলামের বিরুদ্ধে থাকা সর্বশেষ মামলা, অর্থাৎ গালিব হত্যা মামলায় শুনানির একটি তারিখের পর আরেকটি তারিখ পড়ছিল। ‘৯ বছর ধরে সাক্ষীর অপেক্ষায়’ শিরোনামে ২০১৫ সালের ৮ ডিসেম্বর একটি প্রতিবেদন প্রকাশ করে প্রথম আলো। এতে বলা হয়, গালিবের স্ত্রী শম্পা ২০০৩ সালের ১৫ অক্টোবর আদালতে সাক্ষ্য দেন। ২০০৬ সালের ২৪ সেপ্টেম্বর সাক্ষ্য দেন চুন্নু মিয়া নামের আরেকজন। এরপর টানা নয় বছর রাষ্ট্রপক্ষ আর একজন সাক্ষীকেও হাজির করতে পারেনি।
২০২৪ সালে আসলাম যখন জামিনে বের হন, তখন পর্যন্ত ওই মামলার ২৪ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্য নেওয়া হয়েছিল।
গালিব হত্যা মামলায় জামিনের কাগজ কাশিমপুরে পৌঁছায় ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর। কাগজ যাচাই শেষে সেদিন রাত নয়টার দিকে কারা কর্তৃপক্ষ আসলামকে মুক্তি দেয়। ফটকে অপেক্ষায় ছিলেন তাঁর স্বজনেরা। তাঁকে নিয়ে তাঁরা ঢাকায় ফেরেন। তখন আসলামের বয়স ৬২ বছর।
প্রকাশ্যে এসেই তৎপর সুব্রত বাইন, ‘পিচ্চি হেলাল’, ‘কিলার আব্বাস’সহ শীর্ষ সন্ত্রাসীরা টিটন হত্যা মামলায় গ্রেপ্তার
এই দফায় ‘শীর্ষ সন্ত্রাসী’ খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলায় সুইডেন আসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গত ২৯ এপ্রিল ঢাকার নিউমার্কেট এলাকায় খুন হন টিটন।
পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, সম্প্রতি বিভিন্ন ঘটনায় সুইডেন আসলামের নাম আসছিল। তাই তিনি যাতে দেশ ছাড়তে না পারেন, সে জন্য সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছিল পুলিশ। বিমানবন্দরে তাঁকে গ্রেপ্তার করা সেই সতর্কতামূলক ব্যবস্থার কারণেই সম্ভব হয়েছে।
তাঁরা বিদেশে বসে ‘বোতাম টেপেন’, আর ঘটনা ঘটে ঢাকায়

পাঠকের মন্তব্য

আরও সংবাদ

বাঙ্গরা খামারগ্রামে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
খেলাধুলা

বাঙ্গরা খামারগ্রামে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কুমিল্লার বাঙ্গরা উপজেলার খামারগ্রাম সিদ্দিকী বাড়ি যুব সমাজের আয়োজনে মিনিবার টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর শনিবার, বিকেল ৩টায় বাঙ্গরা পূর্ব ইউনিয়নের খামারগ্রাম রফিয়া রশিদ সিদ্দিকী …

‘ব্যাংকিং ডায়নামিকস’ বইয়ের মোড়ক উন্মোচন
অর্থনীতি

‘ব্যাংকিং ডায়নামিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

ব্যাংকিংয়ের মৌলিক ধারণা, বাণিজ্যিক সংস্কৃতি ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে শাহ মো. আহসান হাবিব রচিত ‘ব্যাংকিং ডায়নামিকস: কনসেপচুয়াল ফাউন্ডেশনস, কমার্শিয়াল কালচার অ্যান্ড পাবলিক পারপাস’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। গত শনি…

‘ভারতীয় খেলোয়াড়দের বলবেন, যেন তারা মাঠে ঝগড়াঝাঁটি না করে’
খেলাধুলা

‘ভারতীয় খেলোয়াড়দের বলবেন, যেন তারা মাঠে ঝগড়াঝাঁটি না করে’

ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান দ্বৈরথ মানেই উত্তেজনা। কখনো সেই উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠের বাইরেও। দুই দেশের ক্রিকেটারদের মধ্যে সাম্প্রতিক সময়ে এমন কিছু ঘটনা ঘটেছে, যা নিয়ে উদ্বেগ আছে দুই দেশের সমর্থকদেরও। এবার এক পাকিস্তানি স…