ধর্মপাশায় ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার
সাদ্দাম হোসেন , ধর্মপাশা : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের আতকাপাড়া ও ধর্মপাশা পূর্বপাড়া গ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত সোয়া ১২টা থেকে রাত ১টা ২০ মিনিট পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে নিজ নিজ বসতঘর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার আতকাপাড়া গ্রামের মো. সুর আলম (৪০) এবং ধর্মপাশা পূর্বপাড়া গ্রামের মো. ইশান ওরফে বাবু মিয়া (২৪)।ধর্মপাশা থানার উপপরিদর্শক (এসআই) মো. শরীফুল ইসলাম জানান, চলতি বছর ধর্মপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা একটি মামলায় (সিআর-৬১/২৪) সুর আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। অন্যদিকে, ২০২৪ সালের জুলাই মাসে নেত্রকোনার মোহনগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের হওয়া একটি মামলার পলাতক আসামি ছিলেন ইশান ওরফে বাবু মিয়া। গ্রেপ্তারের পর শনিবার সকালে তাঁদের ধর্মপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

পাঠকের মন্তব্য