সিরাজদিখানে ৬ শতাধিক শিক্ষার্থীর মাঝে উপহার হিসেবে টি-শার্ট বিতরণ করা হয়েছে
শিশুদের মুখে হাসি ফোটাতে এবং শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক, সমাজসেবক মাহবুবুর রহমান স্বপনের উদ্যোগে এ টি-শার্ট বিতরণ করা হয়। রবিবার (পনের নভেম্বর) বেলা ১১টায় উপজেলার ইছাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের ৬ শতাধিক শিক্ষার্থীর হাতে এসব টি-শার্ট তুলে দেওয়া হয়। মাহবুবুর রহমান স্বপনের নিজ গ্রাম ইছাপুরার এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী। এর আগে আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছায় বরণ করা হয়। পরে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
ইছাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুর সাত্তার হাওলাদার, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আবদুস সালাম এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুল হক। ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি মুহাম্মদ নাজমুল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুর, কোলা ইউনিয়ন বিএনপির সভাপতি খলিলুর রহমান, ইছাপুরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বেলায়েত হোসেন, ইউপি সদস্য মেহেদী হাসান হীরা, যুবদল নেতা শহিদুল ইসলাম জাহাঙ্গীর,
সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ মোহাম্মদ রাসেল, যুগ্ম আহ্বায়ক আইয়ুব ও আলতাফ হোসেন, যুবদল নেতা শোবাহান হাওলাদার, রুমন হাবিবসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। আয়োজকরা জানান, এ উদ্যোগের ধারাবাহিকতায় পর্যায়ক্রমে সিরাজদিখান উপজেলার আরও কয়েকটি ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেও টি-শার্ট বিতরণ করা হবে। শিক্ষার্থীদের জন্য এমন ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের মতে, এ ধরনের মানবিক ও সামাজিক কর্মকাণ্ড শিশুদের মধ্যে আনন্দ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতার দৃষ্টান্ত হয়ে থাকবে।

পাঠকের মন্তব্য