28 Nov 2026 · স্বাধীন সংবাদমাধ্যম
দৈনিক দেশপটিকা - দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সত্য · সংবাদ · সমাজ দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সংবাদ সর্বশেষ আপডেট
আজকের সংবাদ
দুর্গাপুরে চা চাষের অপার সম্ভাবনা, বদলে যেতে পারে সীমান্ত জনপদের অর্থনীতির চিত্রদশমিনায় স্কুল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী নূরুল হক এমপিদাগনভূঞায় মন্ত্রীর বাড়িতে হামলার চেষ্টার অভিযোগ, সংঘর্ষে আহত ২০লোহাগড়ায় নবান্ন উৎসব ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিতবিট কার্যালয়ের নাকের ডগায় রিজার্ভ বনে গাছ নিধন!ঝিনাইগাতীতে নিষিদ্ধ ভারতীয় কসমেটিকস সহ আটক ২ভোলায় ওয়ার্ড বিএনপি কার্যালয়ে আগুনভূমি ব্যবস্থাপনায় হয়রানি বন্ধে অটোমেশনের ওপর জোর ভূমিমন্ত্রীরপুলিশের আট ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলিপ্যারিসে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠকআহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রীরূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুনসাপাহারে সরিষা চাষে কৃষি প্রণোদনা, সহায়তা পাচ্ছেন কৃষকরাসীমান্ত অপরাধ দমনে কঠোর অবস্থানে নওগাঁর ১৪ বিজিবিডিসেম্বর ঘিরে সতর্ক বিজিবি, হিলি সীমান্ত পরিদর্শনে সেক্টর কমান্ডারজোড্ডা পশ্চিম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুই সদস্যের তদন্ত কমিটি গঠনপাকিস্তানে জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধাশাহবাগে মোদি-হাসিনার ছবি ও ভারতীয় পতাকায় আগুনপ্রতিহিংসার কারণে জামায়াতের নিবন্ধন বাতিল হয়েছিল: শফিকুর রহমানদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রীকালিহাতীতে অবৈধ বালু ব্যবসায় প্রশাসনের ‘জিরো টলারেন্স’: অভিযানে দিশেহারা সিন্ডিকেট, রদবদলের গুঞ্জনশিক্ষিত বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই: প্রধানমন্ত্রীছারছীনা দরবার শরিফের ১৩৬তম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল শুরু রবিবাররংপুরে ২০০ শয্যায় চালু হচ্ছে আধুনিক শিশু হাসপাতালআর্থিক খাতের সংকটের পেছনে আ. লীগের দুর্নীতি ও অর্থপাচার: রাষ্ট্রপতিগোপালগঞ্জে বিকাশে অস্বাভাবিক লেনদেন, সতর্ক সরকারসোনার ভরি ২ লাখ ১ হাজার টাকা ছাড়ালআশুলিয়ায় পৃথক স্থানে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন, নাশকতার আশঙ্কা‘আমার বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে' বলে অসুস্থ বাবার আহাজারিড্রাইভিং শেখানোর নামে গোপনে নারীর ছবি-ভিডিও ধারণ, ২০ লাখ টাকা আদায়ের অভিযোগরাজার অবিশ্বাস্য রানআউট মিস, সোশ্যাল মিডিয়ায় নানা ফিসফাসবাঙালি ও মাছের মুড়ো নিয়ে যা লিখেছিলেন ‘সানন্দা’র সাবেক সম্পাদক সদ্যপ্রয়াত শর্মিলা বসুঠাকুরআন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে অংশ নিতে সোফিয়ায় যাচ্ছে বাংলাদেশের ছয় শিক্ষার্থীক্রিপ্টোকারেন্সি মাইনিং কীলক্ষ্মীপুরে ওসিকে ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি২৪ ঘণ্টায় হামে ৮ জনের মৃত্যুবাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি, সাধারণ ও টেকনিক্যাল ট্রেডে সুযোগরাজশাহীতে তাফসির মাহফিল ঘিরে পকেটমারের অভিযোগে ৬৫ নারী আটকইলন মাস্ক যুক্তরাষ্ট্রের সব শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেবেন, শেয়ারের দাম কতকারাফটকে মৃত সন্তান, মায়ের হাতে দুই মিনিটযুদ্ধের অবসানে ইরানি নেতাদের হত্যার ছক ট্রাম্পেরজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে এমএসসিতে ভর্তির সুযোগগোপালগঞ্জে এমএফএস এজেন্টরা নগদ টাকার সংকটে, ভোগান্তিতে অনেক গ্রাহকবেশি মাছ খাওয়া কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকরপিএসসি সংস্কার পরিবর্তনের অভিযোগ, আন্দোলনে নামছে শিবিরবিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সরকারের ঐতিহাসিক উদ্যোগতাঁরা বাসে আসতেন, সুযোগ বুঝে মিছিল করতেন, এরপর অন্য বাসে আগুন দিতেন, দাবি পুলিশেরটেস্ট চুক্তি থেকে বাদ পড়ে লাল বলে ফাটাফাটি আফ্রিদি, ৪ ম্যাচে ২৭ উইকেটউৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে শুরু বিশ্ববিদ্যালয়ছাত্রদের ফুটবল–লড়াইহাফ পাস নিয়ে ছাত্রীকে হেনস্তার অভিযোগ, ২০ বাস আটকে রাখলেন ঢাবি শিক্ষার্থীরাযুদ্ধ শেষ করতে এবার ইরানের শীর্ষ নেতাদের হত্যার ছক কষছে ট্রাম্প প্রশাসনযে রোগে মনে হয় আপনার হাতটি অন্য কেউ নিয়ন্ত্রণ করছেহাইপারসনিক ক্ষেপণাস্ত্রযুক্ত নতুন পারমাণবিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করলেন পুতিনগঙ্গাচুক্তি না হলে ভারতেরই কেন ক্ষতি বেশি১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি তারেক রহমানকেন চেষ্টা করেও শহরটি জয় করতে পারেননি গ্রেট আলেকজান্ডারচাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের বগিতে দুর্বৃত্তদের আগুনশেখ হাসিনা ও তাঁর দলের কবর হোক জনগণের মনে: জাহেদ উর রহমানতিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলের গেটে ককটেল বিস্ফোরণ২০২৭ সাল থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর ঘোষণাফুটবল খেলতে গিয়ে চোট, অস্ত্রোপচারের পর ক্রাচে ভর দিয়ে হাঁটছেন জোহরান মামদানিমুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের দিন নদীতে ঝাঁপ, দুই দিন পর ভেসে উঠল লাশচলছে কার্টুন পিপল কমিকস ফেস্ট, আজ শেষ দিনচারটি পাঞ্জাবির অর্ডারে শুরু, এখন ৩৫০ নারীর জীবিকার ভরসা জামালপুরের হেনাপুকুরে ভাসছিল শিশু রাইসার নিথর দেহ, তাকে তুলতে গিয়ে পাওয়া গেল ফারিহার লাশশিশুযত্ন শুধু মায়ের দায়িত্ব নয়দেশে-বিদেশে যেখানে যাই কাস্টমস ও এনবিআর নিয়ে কথা শুনতে হয়: অর্থমন্ত্রীগাজার প্রতি সংহতি কেন গণহত্যা থামাতে ব্যর্থ হলোবিপিও ও আইটিইএস খাতে ১০ শতাংশ নগদ প্রণোদনার প্রস্তাব বাক্কোরশেয়ার করা এআই-চ্যাট ও মেমোরি, আপনার কথোপকথন কতটা নিরাপদএবার ছলেবলে লোকসভার আসন বৃদ্ধিতে বিজেপি মরিয়াপঞ্চায়েতের ফুলেরায় হঠাৎ কেভিন পিটারসেন, মাথায় গামছাসব শিশু ঠিক মানের হামের টিকা পাচ্ছে না অনেকে একেবারেই নাকুমিল্লায় দিনভর উত্তেজনা, মাহফিল করতে না পেরে ফিরে যান তাহেরীমৃত্যুর তিন বছর পর কেন কবর থেকে তোলা হয় নায়িকা অন্তরার দেহাবশেষসিলেটে বিএনপির সংসদ সদস্যের বাড়িতে পেট্রলবোমা হামলা‘মোরগ পোলাও খাইয়ে’ ধানমন্ডিতে সোনার দোকানে চুরিসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ধরতে গেলে লাঠি হাতে গ্রামবাসীর বাধা, ফিরে গেল পুলিশসহজে মনে রাখার ৪টি মানসিক কৌশলআইনশৃঙ্খলা ভালো হলে দেশ এত দিনে ইউরোপ-আমেরিকা হওয়ার কথা: জামায়াত আমিরনীতি সুদহার আরও কমানোর ইঙ্গিত গভর্নরের, কমালে কী হয়রোমিও স্পাই: প্রেমিক সেজে নারী কর্মকর্তাদের প্রেমের ফাঁদে ফেলতেন সুদর্শন তরুণেরারেড হট বোল্ড লুকে তাক লাগালেন বেবো, অল ব্ল্যাকে 'ড্যাডি কুল' শাহরুখকারাগারেই মাধ্যমিক থেকে স্নাতক, তাঁর জীবন নিয়ে লেখা হয়েছে উপন্যাসবছরের শেষ ম্যাচটা খেললেন মেসি, কেমন গেল তাঁর ২০২৬প্রতিবন্ধী সন্তানের লাশ দেখতে কারাফটকে মাবুমরা আর বুমরা নেই, জয়সোয়ালের শূন্যের রেকর্ড, ধুঁকছে ভারতযাত্রীবেশে বাসে উঠে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরাগঙ্গার পানিবণ্টন চুক্তি: মেয়াদ ফুরাচ্ছে, দরকার বিচক্ষণ কূটনীতিভিকারুননিসায় প্রথম শ্রেণিতে ভর্তি, আসন ১৫৪৫রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে ‘পেট্রলবোমা’ নিক্ষেপ, ফাঁকা গুলির অভিযোগসেন্ট মার্টিনে ‘চিংড়ি খাওয়ার পর’ শ্বাসকষ্ট, প্রাণ গেল পর্যটকেরনায়িকা ববিতার কয় সন্তান? কী করেন, কোথায় থাকেনবিশ্বকাপ জেতার ক্ষমতা আর নেই ব্রাজিলের, বলছেন রোনালদোকারাগারে যুব মহিলা লীগ নেত্রী, প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, লাশ দেখাতে নেওয়া হচ্ছে কাশিমপুরেঋণ করে কিনেছিলেন ক্যামেরা, এবার জিতলেন অর্থমূল্যে বিশ্বের সবচেয়ে দামি আলোকচিত্র পুরস্কারকালশীতে যাত্রীবেশে বাসে উঠে কেরোসিন ঢেলে আগুনএকঝলক (২৮ নভেম্বর ২০২৬)ঐতিহ্যের গারো বয়নশিল্প: মুনমুনের হাত ধরে গান.না দক.কার পুনর্জাগরণ!ইলন মাস্ক কেন মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট ডেটা সেন্টার বসাতে চানসোনার দাম আবার ভরিতে ২ লাখ টাকা ছাড়ালচুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বড় নিয়োগ, পদ ৭৪৬গাজীপুরে সাবেক কাউন্সিলরকে গ্রেপ্তারের এক দিন পর বাড়িতে লুটপাট–আগুনএক ধাক্কায় সব প্রমাণ! ডমিনোর উপমা১০৬ স্থলসীমান্ত রুট ঝুঁকিপূর্ণ, মাদক আসছে নদী-সমুদ্রপথেওযদি আমি একটি গোলাপ হতামসেনাসদস্য পরিচয়ে পাত্রী দেখতে গিয়ে যুবক আটকজলদস্যুরাজের হাতে মোগল জাহাজের পরিণতিরাজধানীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৫০, বিদেশি পিস্তল উদ্ধারএআইনির্ভর টিভি চ্যানেল আনছে গুগল, অনুষ্ঠানের প্রধান চরিত্রে দেখা যাবে নিজেকে‘একটা চাদর হবে’ থেকে চাদরে মোড়ানো শেষযাত্রাচট্টগ্রামে মেট্রোরেলের প্রাথমিক রুট নির্ধারণ, উড়াল নাকি পাতালে পথেমহাকাশ থেকে দেখা যায় ‘কুইবেকের চোখ’দক্ষিণ আফ্রিকা–বাংলাদেশ: টেস্ট ইতিহাসেই কি সবচেয়ে একতরফা লড়াইআগুনের কোনো দল নেইমাদারীপুরে থানার সামনে আওয়ামী লীগ-বিএনপির দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণদাবা, বই আর নব্বই দশকের মন নিয়ে বার্সায় ‘আরেক রাফিনিয়া’ইলিশের পদ্মায় জাল ফেললে উঠছে সাকার মাছ, দেশি জাতের জন্য কতটা বিপদসোনার দামের ভেলকি ও বিগ জিমের ‘মুরগি বিভ্রম’বলিউড নায়িকাদের পারিশ্রমিকের নতুন হিসাব, শীর্ষ ৫ কে কত নেনআটক বাংলাদেশিদের দিকে নজর দিনএক দিনে ৭২৬ হামলায় ১২১ হুতি যোদ্ধা হতাহত হওয়ার দাবি ইয়েমেনের সরকারি বাহিনীরমেসিও ইন্টার মায়ামির বিদায় ঠেকাতে পারলেন নাবড় ধরনের পরিবর্তন দরকারবিআরটিএর অধীন তিন মাসের ইন্টার্নশিপ, মাসিক ভাতা ১০ হাজারঘরে আটকে পড়া প্রজাপতিকে আহত না করে বের করব কীভাবেযে মাছ বেঁচে থাকতে পারে ১৩০ বছর৩৯-এ এসেও নানা লুকে আবেদন ছড়াচ্ছেন এষা গুপ্তাবছরে সাত থেকে আট কোটি টাকার মাছের কারবার হয় এই বিলে, যেতে পারেন তাজা মাছ কিনতেজাতীয় বিশ্ববিদ্যালয়ে ৪০ লাখ শিক্ষার্থী, পিছিয়ে শিক্ষার মানে, জোর দিতে চায় কর্মমুখী শিক্ষায়বরিশালে শিক্ষার্থী ও নারীদের দারুণ উদ্যোগসকালেই পড়ুন আলোচিত ৫ খবর৫০ ওভার খেলার সংগ্রাম, ওপেনিংয়ে ‘এক্সপেরিমেন্ট’—দক্ষিণ আফ্রিকায় কী অপেক্ষা করছে বাংলাদেশেরজাহাঙ্গীরনগরে অতিথি পাখির মেলাময়মনসিংহে ছয় গ্রামে মাঠের পর মাঠ লেবুর বাগান, প্রতিদিন বিক্রি অন্তত ২৫ লাখ টাকাবিজয়ের বইমেলায় মুক্তিযুদ্ধের স্মৃতিলয়্যালিটি ফ্যাক্টচাষী নজরুলের ‘সুভা’ কি শুধু এক বোবা মেয়ের গল্প, নাকি আরও কিছুব্যাংকের চাকরি ছেড়ে কারুপণ্যের ব্যবসা, এখন মাসে বিক্রি ১৫ লাখ টাকাবাবাকে বলেছিলেন, ‘আমি ভালো আছি, দোয়া করিও’, দুদিন পর এল ছেলের মৃত্যুর খবরহরমুজে মাইনের আঘাতে তেলবাহী দুটি ট্যাংকারে বিস্ফোরণ ও আগুন: আইআরজিসিসম্রাট আওরঙ্গজেবের জাহাজে চরম নৃশংসতা চালান এক জলদস্যু, তাঁর পরিণতি আজও রহস্যঘেরাসেই গারনাচো এখন ১২ জনের বদলি দলেও জায়গা পান নাইলিয়াড ও ওডিসি: যুদ্ধ, বীরত্ব ও ঘরে ফেরার মহাকাব্যশয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৮ আমলঅতিরিক্ত আত্মবিশ্বাসে ভুল সিদ্ধান্ত নিতে পারেন কোন রাশির জাতকএকটি ফুটবলের ব্যবচ্ছেদলাল শাপলার সৌন্দর্যে ডিবির হাওর৮৭ হাজার কোটি টাকার মালিক! অভিনেতা থেকে প্রযুক্তি–দুনিয়ার ধনকুবেরবৈদ্যুতিক গাড়ির চাকার যত্নে যে ৭টি বিষয় খেয়াল রাখতে হবেজমকালো পার্টি সাজে অনুপ্রেরণা হতে পারে স্পর্শিয়ার ইন্দো-ওয়েস্টার্ন লুকআমেরিকা যেভাবে রাশিয়ার সঙ্গে সমঝোতার কথা ভাবছেমেসির ভোট পেয়েছিলেন রিয়াল মাদ্রিদের এক খেলোয়াড়, রোনালদোর ভোট পেয়েছিলেন বার্সেলোনার একজনমার্কিন শুল্ক আরোপ হলে চাপে পড়তে পারে দেশের তিন খাতআজ টিভিতে যা দেখবেন (২৮ নভেম্বর ২০২৬)এআই যখন এআইয়ের চাকরি খায়!হুট করেই আলোচনায়, কে এই পূর্ণিমাশীতে বাড়ে কোষ্ঠকাঠিন্য: লাইফস্টাইলের পরিবর্তনে এড়ানো যায় এই সমস্যাসেপটিক ট্যাংকে কী গ্যাস থাকে, এই গ্যাস থেকে কীভাবে নিরাপদ রাখা যায়খরার মধ্যেও টিকে থাকবে চা গাছ, সম্ভাবনা দেখাচ্ছে বাকৃবি ও বিটিআরআইয়ের গবেষণা
প্রচ্ছদ › অর্থনীতি
অর্থনীতি

দুর্গাপুরে চা চাষের অপার সম্ভাবনা, বদলে যেতে পারে সীমান্ত জনপদের অর্থনীতির চিত্র

দুর্গাপুরে চা চাষের অপার সম্ভাবনা, বদলে যেতে পারে সীমান্ত জনপদের অর্থনীতির চিত্র
ফাইল ফটো প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা নেত্রকোনার সীমান্তবর্তী গারো পাহাড়। একদিকে সবুজে আচ্ছাদিত পাহাড়-টিলা, অন্যদিকে পাহাড়ের বুক চিরে বয়ে চলা নদী ও ঝিরি। এই পাহাড়ি জনপদের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এবার নতুন করে সম্ভ…

ফাইল ফটো

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা নেত্রকোনার সীমান্তবর্তী গারো পাহাড়। একদিকে সবুজে আচ্ছাদিত পাহাড়-টিলা, অন্যদিকে পাহাড়ের বুক চিরে বয়ে চলা নদী ও ঝিরি। এই পাহাড়ি জনপদের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এবার নতুন করে সম্ভাবনার হাতছানি দিচ্ছে চা চাষ। সঠিক পরিকল্পনা, সরকারি পৃষ্ঠপোষকতা, বিনিয়োগ ও উদ্যোক্তাদের সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হলে নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দার বিস্তীর্ণ পাহাড়ি অঞ্চল হয়ে উঠতে পারে দেশের নতুন চা উৎপাদন অঞ্চল। এতে বদলে যেতে পারে সীমান্তবর্তী এলাকার মানুষের জীবন-জীবিকা ও আর্থসামাজিক উন্নয়নের চিত্র।

নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী ভরতপুর থেকে বিপিনগন্জ পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত গারো পাহাড়ের বিভিন্ন টিলা ও পাহাড়ি জমিতে চা চাষের বিপুল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে গোপালপুর, বারমারি, দাহাপাড়া, ভবানীপুর ও বিজয়পুরসহ সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলো চা চাষের জন্য সম্ভাবনাময় হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের একটি বিশেষজ্ঞ দল একসময় নেত্রকোনার সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চলের মাটির গুণাগুণ পরীক্ষা-নিরীক্ষা করে। তাদের পর্যবেক্ষণে পাহাড়ি এলাকার বেশ কিছু টিলা ও জমি চা চাষের উপযোগী হিসেবে চিহ্নিত হয়। তবে প্রয়োজনীয় জমি, অর্থায়ন, উদ্যোক্তার অভাব এবং পর্যাপ্ত সরকারি পৃষ্ঠপোষকতা না থাকায় সেই সম্ভাবনা দীর্ঘদিন বাস্তবায়নের মুখ দেখেনি।

তবে দীর্ঘ বিরতির পর নতুন করে আশার আলো দেখছেন স্থানীয় পাহাড়ি জনপদের মানুষ। সম্প্রতি স্থানীয় উদ্যোগে আবারও চা চাষের কার্যক্রম শুরু করতে চাচ্ছে স্থানীয়রা। ইতোমধ্যে গোপালপুর, বারমারি, দাহাপাড়া ও ভবানীপুর এলাকায় প্রায় ১৭টি প্রদর্শনী চা বাগান গড়ে তোলার স্থান নির্ধারণ করা হয়েছিলো।  ভবানীপুর এলাকার গৌরব কুবি জানান, স্থানীয় পর্যায়ে চা চাষের সম্ভাবনা কাজে লাগাতে কয়েকটি এলাকায় প্রদর্শনী স্থান নির্ধারণ করা হয়েছে । তার সরকারের কাছে আবেদন করেন সরকারি সুযোগ-সুবিধা দিয়ে স্থানীয় মানুষকে চা চাষে আগ্রহী করে তোলার পাশাপাশি এ অঞ্চলে নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরিই সহ উদ্যোগ নেয়ার জন্য।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গারো পাহাড়ের পাদদেশে বসবাসকারী অনেক পরিবার দীর্ঘদিন ধরে ধান, ভুট্টা, সবজি, পাহাড়ি আলু ও বিভিন্ন মৌসুমি ফসল উৎপাদনের ওপর নির্ভরশীল। কিন্তু সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় বন্য হাতির বিচরণ ও ফসলের ওপর আক্রমণের কারণে প্রায়ই ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয় কৃষকদের। এক রাতেই হাতির পাল নষ্ট করে দিতে পারে কয়েক মাসের পরিশ্রমে ফলানো ফসল। ফলে প্রান্তিক কৃষকদের আর্থিক ক্ষতি যেমন বাড়ছে, তেমনি অনেক পরিবারকে নতুন করে ঋণ ও অনিশ্চয়তার মুখেও পড়তে হচ্ছে। এমন পরিস্থিতিতে বিকল্প কৃষি হিসেবে চা চাষের প্রতি আগ্রহ বাড়ছে স্থানীয়দের। 

স্থানীয়রা মনে করছেন, পাহাড়ি জমিতে চা বাগান গড়ে উঠলে একদিকে যেমন জমির কার্যকর ব্যবহার নিশ্চিত হবে, অন্যদিকে দীর্ঘমেয়াদে স্থায়ী আয়ের সুযোগ তৈরি হবে। স্থানীয়দের অভিজ্ঞতা ও প্রত্যাশা অনুযায়ী, চা গাছ বন্য হাতির কাছে অন্যান্য প্রচলিত ফসলের তুলনায় কম আকর্ষণীয় হতে পারে। তবে এ বিষয়ে কৃষি ও বন্য প্রাণী বিশেষজ্ঞদের মাধ্যমে বাস্তবভিত্তিক পর্যবেক্ষণ ও গবেষণা প্রয়োজন।

স্থানীয় আদিবাসী কৃষক জন ক্রসওয়েল খকশি ও দোলন হাজং বলেন, গারো হিলস টি কোম্পানির উদ্যোগে আমাদের সিলেট ও চট্টগ্রামের বিভিন্ন চা উৎপাদন এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে গিয়ে দেখেছি, চা চাষের মাধ্যমে অনেক এলাকার অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয়েছে। চা বাগানকে কেন্দ্র করে মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, এলাকার উন্নয়ন হয়েছে এবং নতুন নতুন ব্যবসার সুযোগ তৈরি হয়েছে। অথচ আমাদের এলাকায় প্রচলিত যেসব ফসল আবাদ করি, সেগুলো প্রায়ই বন্য হাতির আক্রমণে নষ্ট হয়ে যায়। এতে আমাদের অনেক লোকসান গুনতে হয়। শুনেছি, চা গাছ হাতি সাধারণত খায় না। তাই আমরা অন্যান্য ফসলের পাশাপাশি চা চাষে আগ্রহী হচ্ছি। সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সহযোগিতা করলে আমরাও এ অঞ্চলে চা উৎপাদনের মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারব।

পরিবেশ ও উন্নয়নবিষয়ক সংগঠন বারসিকের আঞ্চলিক কর্মকর্তা মো. ওহিদুর রহমান বলেন, নেত্রকোনার সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চলের মাটির গুণাগুণ, তাপমাত্রা, বৃষ্টিপাত এবং অন্যান্য পরিবেশগত বৈশিষ্ট্য চা চাষের জন্য যথেষ্ট সম্ভাবনাময়। বিশেষ করে যেসব পাহাড়ি এলাকায় রডোডেনড্রন (Rhododendron) জাতীয় উদ্ভিদের উপস্থিতি রয়েছে, সেসব এলাকার মাটির বৈশিষ্ট্য চা চাষের উপযোগিতা যাচাইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্দেশক হতে পারে। এ অঞ্চলের মাটি ও পরিবেশ নিয়ে যথাযথ গবেষণা এবং পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করা হলে উন্নতমানের চা উৎপাদনের ভালো সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্ট পর্যবেক্ষক মহলের মতে, গারো পাহাড়ে পরিকল্পিতভাবে চা বাগান গড়ে উঠলে এর সুফল কেবল কৃষি খাতেই সীমাবদ্ধ থাকবে না; বরং পুরো এলাকার অর্থনৈতিক ও সামাজিক কাঠামোয় ইতিবাচক পরিবর্তন আসতে পারে। চা বাগানকে কেন্দ্র করে স্থানীয় নারী-পুরুষের কর্মসংস্থান, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি, চা প্রক্রিয়াজাতকরণ শিল্প, পরিবহন ও বিপণন ব্যবস্থার সম্প্রসারণ ঘটতে পারে। পাশাপাশি চা বাগান ঘিরে নতুন পর্যটন আকর্ষণও তৈরি হওয়ার সুযোগ রয়েছে।

প্রাকৃতিক সৌন্দর্যের জন্য দুর্গাপুর ইতোমধ্যে পর্যটকদের কাছে পরিচিত একটি জনপদ। বিজয়পুরের সাদামাটির পাহাড়, সোমেশ্বরী নদী, রানীখং পাহাড়, গারো পাহাড় ও সীমান্তবর্তী বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে প্রতিদিনই পর্যটকদের আগমন ঘটে। এসব পর্যটন এলাকার পাশে পরিকল্পিত চা বাগান গড়ে উঠলে প্রকৃতিপ্রেমীদের জন্য নতুন আকর্ষণ তৈরি হবে। চা বাগানের সবুজের সমারোহ, পাহাড়ের নৈসর্গিক পরিবেশ এবং স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর জীবন-সংস্কৃতির সমন্বয়ে এ অঞ্চল হয়ে উঠতে পারে সম্ভাবনাময় ইকো-ট্যুরিজম গন্তব্য।

তবে এ সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা। পাহাড়ি জমির প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ করে চা চাষের উপযোগী জমি চিহ্নিত করা, মাটির পরীক্ষাগারভিত্তিক বিশ্লেষণ, উন্নত জাতের চায়ের চারা সরবরাহ, কৃষকদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, প্রযুক্তিগত সহায়তা এবং উৎপাদিত চা বাজারজাতকরণের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে স্থানীয় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জমির অধিকার ও স্বার্থ সুরক্ষার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

এলাকাবাসীর প্রত্যাশা, বাংলাদেশ চা বোর্ড, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট, কৃষি বিভাগ, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট উন্নয়ন সংস্থাগুলো সমন্বিতভাবে এগিয়ে এলে গারো পাহাড়ে চা চাষের সম্ভাবনা বাস্তবে রূপ নিতে পারে। এতে একদিকে যেমন সীমান্তবর্তী পাহাড়ি জনপদের মানুষের বিকল্প কর্মসংস্থান ও আয়ের পথ তৈরি হবে, অন্যদিকে নেত্রকোনা জেলার অর্থনীতিতেও যুক্ত হবে নতুন সম্ভাবনার দুয়ার।

প্রকৃতির অপার সৌন্দর্যে সমৃদ্ধ গারো পাহাড় শুধু পর্যটনের জন্যই নয়, পরিকল্পিত চা চাষের মাধ্যমেও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। দীর্ঘদিনের অবহেলা ও অপূর্ণ সম্ভাবনা পেছনে ফেলে পাহাড়ের বুকে সবুজ চায়ের বাগান গড়ে উঠবে—এমন স্বপ্ন এখন দেখছেন দুর্গাপুর ও কলমাকান্দার সীমান্তবর্তী এলাকার মানুষ। এ সম্ভাবনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সুদৃষ্টি ও কার্যকর উদ্যোগ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।

পাঠকের মন্তব্য

আরও সংবাদ

ঝিনাইগাতীতে  নিষিদ্ধ ভারতীয় কসমেটিকস সহ আটক ২
অর্থনীতি

ঝিনাইগাতীতে নিষিদ্ধ ভারতীয় কসমেটিকস সহ আটক ২

ফাইল ফটো মোঃ আব্দুর রহিম রনি শেরপুর : শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় অভিযান চালিয়ে ৫ লাখ ৭৬ হাজার টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে পুলিশ। এ সময় চোরাকারবারের সাথে জড়িত থাকার অভিযোগে দুই যুবক…

কালিহাতীতে অবৈধ বালু ব্যবসায় প্রশাসনের ‘জিরো টলারেন্স’: অভিযানে দিশেহারা সিন্ডিকেট, রদবদলের গুঞ্জন
অর্থনীতি

কালিহাতীতে অবৈধ বালু ব্যবসায় প্রশাসনের ‘জিরো টলারেন্স’: অভিযানে দিশেহারা সিন্ডিকেট, রদবদলের গুঞ্জন

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা ও নিউ ধলেশ্বরী নদীকেন্দ্রিক অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের কঠোর অভিযানে কোণঠাসা হয়ে পড়েছে প্রভাবশালী বালু ব্যবসায়ী সিন্ডিকেট। ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত অভিযান, কারাদণ্ড …

আর্থিক খাতের সংকটের পেছনে আ. লীগের দুর্নীতি ও অর্থপাচার: রাষ্ট্রপতি
অর্থনীতি

আর্থিক খাতের সংকটের পেছনে আ. লীগের দুর্নীতি ও অর্থপাচার: রাষ্ট্রপতি

ফাইল ফটো শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশ আয়োজিত সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্সে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। রাষ্ট্রপতি বলেন, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত আওয়ামী…