29 Nov 2026 · স্বাধীন সংবাদমাধ্যম
দৈনিক দেশপটিকা - দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সত্য · সংবাদ · সমাজ দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সংবাদ সর্বশেষ আপডেট
আজকের সংবাদ
পঞ্চগড় হানাদার মুক্ত দিবস পালিতশীতের শুরুতেই শীতার্ত মানুষের পাশে নীলফামারী জেলা প্রশাসন, শুরু শীতবস্ত্র বিতরণস্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রীরায়গঞ্জে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভাবিএনপি-জামায়াতের গোটা দশেক মা'রি হালাইতে হইবো তাহেরপুএ বিপ্লবের অডিও ফাঁসসবাই ফাউল করলে ম্যাচ চালানো যায় না: সিইসিশিল্পাঞ্চলে ফিরছে কর্মচাঞ্চল্য, গাজীপুরে বন্ধ ৪২ কারখানাদীর্ঘ ২৫ বছর জনসেবায় নিবেদিত মৌলভী হাজী মো. ইউনুছ মেম্বারের মৃত্যু, শোক প্রকাশ প্রতিদিনের কাগজেরদক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন: সভাপতি ইকবাল, সম্পাদক জাকিরবসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির ৩৬তম বার্ষিক সভা অনুষ্ঠিতবাঙ্গরা খামারগ্রামে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিতকালিয়াকৈরে রিসোর্টে অভিযান, বিদেশি মদসহ গ্রেপ্তার ২নওগাঁর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ ছুফি উল্লাহ১৮ দিনে পোশাক রপ্তানির বিশাল অর্ডার হারাল বাংলাদেশ, সুযোগ নিল ভারতডিএমপির অভিযানে ৪৪২ জন গ্রেপ্তার, উদ্ধার ককটেল-ইয়াবামোল্লাহাটে আ.লীগ-বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ামিরপুর-পল্টনের পর এবার ভাসানটেকে বাসে আগুন১৯৭১ সালে বাঙালিদের নয়, পাকিস্তানকে দুর্বল করাই ছিল ভারতের লক্ষ্য: স্পিকারনির্বাচন সামনে রেখে আজ ১৮ দলের সঙ্গে ইসির সংলাপসাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও ২ শ্যালক আটকশাহজালাল ইসলামী ব্যাংকে ৩ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারি?জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক৪০ জনের বক্তব্য ও ভিডিও যাচাই, এক মাসেও কাটেনি তাহসিফের মৃত্যুরহস্যভুয়া ঠিকানায় কোকোলার ৬৪৬ কোটি টাকা লেনদেনকিশোরের সাইকেল-জুতা পড়ে ছিল পাড়ে, পুকুরে মিলল মরদেহনগ্নতা চরিত্রকে জীবন্ত করে তোলার উপকরণ, নিজেকে প্রদর্শনের মাধ্যম নয়: মনিকা বেলুচ্চিবিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ–৯: পড়ার বিষয় হিসেবে কেন বেছে নেবেন আন্তর্জাতিক সম্পর্কসোহরাওয়ার্দীতে নয়, নয়াপল্টনে হবে বিএনপির মঙ্গলবারের সমাবেশসন্ত্রাসবিরোধী আইনের মামলায় মনিরুলের স্ত্রী ও দুই শ্যালককে গ্রেপ্তার দেখাল পুলিশখুলনা কর আপিল অঞ্চলে চাকরি, ১০ জেলার আবেদনকারীদের সুযোগহাতির তাণ্ডব থেকে ফসল রক্ষায় আসামের গ্রামে অভিনব উদ্যোগইউপি নির্বাচনে কেউ যাতে ‘ফাউল’ করার নিয়তে মাঠে না নামেন: সিইসিবেসরকারি বিনিয়োগে নতুন সম্ভাবনা কি তৈরি হবেশুধু নির্দিষ্ট এলাকায় নয়, ঢাকাজুড়েই নাভানার আবাসনের উদ্যোগজুরেলের লড়াই, বুমরার প্রত্যাবর্তনেও চালকের আসনে নিউজিল্যান্ডপ্রতিষ্ঠার ৫২ বছর পেরিয়েছে, সরকারি বিদ্যালয়টিতে নেই সুপেয় পানি ও শৌচাগারএইচএসসি সম্পূরক পরীক্ষা: গোপালগঞ্জের পরীক্ষা হবে ফরিদপুর ও মাদারীপুরেতরবারি দিয়ে বইয়ের পাতা উল্টে দিলেন ধূর্জটি মঙ্গলপেছন থেকে কাভার্ড ভ্যানের ধাক্কা, মহাসড়কে অটোরিকশাচালক ও এক নারী নিহতনোয়াখালীতে চলন্ত বাসে আগুন, ছড়িয়ে পড়েছে ভিডিওমৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ তেঁতুলিয়ায়, কত ডিগ্রি সেলসিয়াসনির্মাণসামগ্রীর চড়া দামে ব্যাহত নির্মাণগোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি১ কোটি টাকার বিলাসবহুল কামরায় কেটি পেরি ও জাস্টিন ট্রুডো, ভাইরাল ছবিবিএনপি নেতাদের আয়োজনে কনসার্ট, যাওয়ার পথে ‘শেখ হাসিনা আসবে’ স্লোগানআমার বাবা-মা আমাকে মাটি চিনিয়েছে: বিবি রাসেলআনন্দ-উচ্ছ্বাসে শিক্ষাবর্ষের বিদায়ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু, অপেক্ষা ‘অলৌকিক কিছুর’প্রতি বেলায় কি প্রোটিন খাওয়া জরুরিদেশে আবার হুপিং কাশি শনাক্ত, রাজধানীতেই পাঁচজনমার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট‘অনেক ছটফট করেছে ছেলেটা, কিছুই করতে পারিনি, শুধু সহ্য করেছি’রিয়াল হারলে সেটাই সবচেয়ে বড় খবর, গল্প বানানোর দরকার নেই: মরিনিও১০ হাজার রান, ৩৪ সেঞ্চুরির রেকর্ড—পাকিস্তানের ক্রিকেটে একাই এক ইতিহাস ইউনিস খানজলাবদ্ধতায় মৃতপ্রায় মাঠে প্রাণ ফেরাল বন্ধুসভাহোক কলরব, বউগুলো সব লাল না হয় নীল হলো ক্যানরোজার পণ্য সরবরাহে স্বস্তি, দুশ্চিন্তা সয়াবিন তেল নিয়েপদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, যুবলীগের কর্মী নিহতভিডিও নির্মাতাদের জন্য নতুন সুবিধা আনল এক্সট্রাম্প কি আবার অভিশংসনের মুখে পড়তে পারেনজুলাই বিপ্লবের জ্ঞানগর্ভ বয়ানএএফএমসিসহ ৭ আর্মি-নেভি মেডিকেলে ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন শুরু ২৯ নভেম্বরকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৫ নেতা-কর্মীসহ ৪৪২ জন গ্রেপ্তার: ডিএমপিশ্রীপুরে ইউএনওর বাসভবনের সামনে ও মাওনা উড়ালসেতুর নিচে ককটেল বিস্ফোরণ‘সুদমুক্ত লেনদেন ছাড়া পূর্ণাঙ্গ মুমিন হওয়া সম্ভব নয়’আড়াই বছরেও চালু হয়নি সাড়ে ৩৫ লাখ টাকার কমিউনিটি ক্লিনিকজাফলংয়ের পাথরে শিলপাটার কারুকাজবাসযোগ্য পৃথিবীর অসমাপ্ত অঙ্গীকারঅস্থির সময়কোটি কোটি লাল কাঁকড়া ক্রিসমাস দ্বীপ ছেড়ে চলে যাচ্ছেমুশফিকুর রহিম: কানটুপি পরা সেই কিশোর থেকে টেস্টের অনুপ্রেরণাস্ট্রিমার কারা, কেন স্ট্রিমিংয়ের দিকে ঝুঁকছেন কনটেন্ট ক্রিয়েটররাসাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ও তাঁর দুই ভাই আটকগাছ থেকে পাঠাগার, মানুষের বিপদেও ‘অক্সিজেন’জর্জ হ্যারিসন: যে কণ্ঠে বিশ্ব শুনেছিল বাংলাদেশের নামবাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধঅদক্ষতা ও অবহেলায় রাষ্ট্রের অর্থ অপচয়নীতি ও বাস্তবায়নের মেলবন্ধন জরুরিএক দিনে ফুরাল না আনন্দ, আরেকটু বেশি সময় চাই জলধারায়মেহগনির বাক্সে মৃত ছোট্ট সন্তান, শিরোপার আড়ালে লুকানো এক বাবার কান্নাসই-সাবুদের দিনে পান্নাখচিত গয়নায় মিমির আভিজাত্যময় লুক, আসল চমক কলমের ডিজাইনেসন্তানের উচ্চশিক্ষার খরচ, জন্মের পর থেকেই টাকা জমাবেন কীভাবেপ্রিয় অপমান‘তোকে ঢাকা শহরের যেখানেই পাব, গুলি করব’—কায়সারের ধাওয়ায় প্রাণভয় ছোট মুন্নারছাগলছানার দুরন্তপনা১০ বছরে সবচেয়ে বেশি সন্তান জন্ম দিলেই পুরস্কার ৫ লাখ ডলার!ভিডিও গেমেও যেভাবে নতুন ভূরাজনৈতিক লড়াইচোখ মুছছিলাম, আসলে ওটা ছিল খুশির কান্না: মাহিনবম গ্রেডে ১৫০ জন নেবে বাংলাদেশ ব্যাংক, আবেদন করবেন যেভাবেকলেজছাত্রের কমলা–মাল্টার বাগান, এ বছর প্রথম দিনেই বিক্রি ২৫ হাজার টাকানিউজিল্যান্ডে পড়াশোনা শেষে শর্ট–টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা চালু, সুযোগ কয় মাসেরনবীজির মতো দিন কাটাব কেন, এ যুগে কীভাবে তিনি প্রাসঙ্গিকএআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তির নিরপত্তা কি অকার্যকর হয়ে যাচ্ছেআপনি কি পরিবারের বড় সন্তান? জেনে নিন প্রথম সন্তান হিসেবে আপনার কোন কোন রোগের ঝুঁকি বেশিআগেরবার মিষ্টি খাইয়ে পারেনি, এবার মোরগ–পোলাওয়ে ৩৮ কোটি টাকার সোনা চুরি‘পাখি পাকা পেঁপে খায়’ দ্রুত বলতে গেলে গোলমাল পাকিয়ে যায় কেনভিসা কি ধীরে ধীরে সংকুচিত হচ্ছে? আয়ারল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নতুন উদ্বেগ
প্রচ্ছদ › অর্থনীতি
অর্থনীতি

আমেরিকা যেভাবে রাশিয়ার সঙ্গে সমঝোতার কথা ভাবছে

আমেরিকা যেভাবে রাশিয়ার সঙ্গে সমঝোতার কথা ভাবছে
গত অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকে ডিজেল আমদানির জন্য করা একটি চুক্তিকে ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনার ক্ষেত্রে এক বড় সাফল্য হিসেবে উপস্থাপন করেন। এই চুক্তির আওতায় ত…

গত অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকে ডিজেল আমদানির জন্য করা একটি চুক্তিকে ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনার ক্ষেত্রে এক বড় সাফল্য হিসেবে উপস্থাপন করেন।
এই চুক্তির আওতায় তাঁর নিজের প্রশাসনের আরোপিত নিষেধাজ্ঞাই সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। অবশ্য পর্যবেক্ষকদের কাছে শুরু থেকেই স্পষ্ট ছিল যে এই কৌশলের মূল লক্ষ্য ছিল মার্কিন অর্থনীতিকে চাঙা করা এবং চলতি মাসের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয় ঠেকানো।
ইউক্রেন এবং ইউরোপ ও যুক্তরাষ্ট্রে তাদের সমর্থকেরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন যে রাশিয়া কেবল কঠোর চাপ বা ‘লাঠির’ ভাষাই বোঝে। কিন্তু তাদের এই যুক্তির সমস্যা হলো, ২০১৪ সাল থেকে এবং বিশেষ করে ২০২২ সালের পর থেকে মস্কোর ওপর কেবল চাপই প্রয়োগ করা হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাসের মতে, ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসনের পর রাশিয়ার ওপর আরোপিত ২৫ হাজারেরও বেশি নিষেধাজ্ঞার কারণে গত জুন মাস নাগাদ রুশ অর্থনীতির প্রায় ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। কিন্তু এতসব কঠোর পদক্ষেপ পুতিনের নীতি পরিবর্তন করতে বা যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের পক্ষে মোড় ঘোরাতে ব্যর্থ হয়েছে।
পুতিন-সি চিন পিং পশ্চিমা চাপকে যেভাবে বুড়ো আঙুল দেখালেনপুতিন–সি চিন পিংয়ের গ্লোবাল সাউথ বিস্ময় জাগাচ্ছে ইউরোপীয় নেতারা উদ্বিগ্ন হতে পারেন যে ক্ষমতার শেষ প্রান্তে থাকা ট্রাম্প নিজের রাজনৈতিক উত্তরাধিকারের কথা ভেবে ইউক্রেন নিয়ে এমন কোনো চুক্তির পথে হাঁটবেন, যা তাঁদের স্বার্থের চেয়ে ক্রেমলিনের স্বার্থকেই বেশি রক্ষা করবে।
কিন্তু দিন শেষে এটি এমন একটি যুদ্ধ, যেখানে রাশিয়াই সুবিধাজনক অবস্থানে রয়েছে। ইউরোপের বোঝা উচিত যে তাদের চাপ প্রয়োগের কৌশল কাজ করেনি, এবং ক্রেমলিনকে নতজানু করতে অসংখ্য লাঠির পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট যে কয়েকটি প্রলোভন ছুড়ে দিতে চাইছেন, তাকে স্বাগত জানানো উচিত।
অন্যদিকে ওয়াশিংটনের উচিত ইউক্রেনকে ভূখণ্ড ছেড়ে দিতে উৎসাহিত করা, ন্যাটোর সম্প্রসারণ স্থগিত রাখা এবং মস্কোর ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার প্রস্তাব দিয়ে একটি ছাড় দেওয়ার কৌশল অব্যাহত রাখা। পুতিন অতীতেও অনুকূল চুক্তিতে স্বাক্ষর করার সদিচ্ছা দেখিয়েছেন।
ভ্লাদিমির পুতিন সবকিছু ভেঙে পড়ছে
যুদ্ধক্ষেত্রে ইউক্রেন সম্প্রতি কিছু সাফল্য পেয়েছে। ২০২৬ সালের শুরুতে কিয়েভ পশ্চিম জাপোরিঝঝিয়ায় আক্রমণ চালিয়ে সেখানে রাশিয়ার এক বছরের অর্জন মুছে দেয়। গ্রীষ্মকালে ইউক্রেনীয় সেনাবাহিনী ‘অপারেশন ভিভালদি’ নামে একটি বড় পাল্টা আক্রমণ শুরু করে এবং লিম্যানের কাছে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে, যা দনবাসের দুর্গ-শহর ক্রামাতোরস্ক ও স্লোভিয়ানস্ক দখলে রাশিয়ার অভিযানকে বিলম্বিত করে। পশ্চিমা দেশগুলোর সমর্থকেরা ইউক্রেনের নানা অর্জন দেখে ভাবছেন, মস্কোর অনুকূলে থাকা যুদ্ধের মোড় এখন ইউক্রেন ঘুরিয়ে দিয়েছে।
কিন্তু কৌশলগত ছোটখাটো জয় সব সময় চূড়ান্ত রণকৌশলগত বিজয়ে রূপ নেয় না। আর চলতি মাসের শুরুতে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের নীতিবিষয়ক আন্ডারসেক্রেটারি এলব্রিজ কোলবি মনে করিয়ে দিয়েছেন, এই যুদ্ধের ফয়সালা হবে স্থলভাগেই। ইউক্রেনের জন্য হতাহতের সংখ্যা এখনো একটি বিশাল সমস্যা।
জেলেনস্কি হাতে গোনা যে কয়েকবার এ বিষয়ে কথা বলেছেন, তাতে নিজের পক্ষের ক্ষয়ক্ষতির অবিশ্বাস্য রকমের কম হিসাব দিয়েছেন আর রাশিয়ার ক্ষয়ক্ষতিকে আকাশচুম্বী বলে দাবি করেছেন। কিংস কলেজ লন্ডনের যুদ্ধবিদ্যার গবেষক আলেকজান্ডার গ্র্যাবলের সাম্প্রতিক এক গবেষণায় এই পরিসংখ্যানগুলো বিশ্লেষণ করে দেখানো হয়েছে যে প্রকৃত সংখ্যায় রাশিয়ার চেয়ে ইউক্রেনের সেনাদের হতাহতের হার অনেক বেশি।
ট্রাম্প, সি ও পুতিনের বৈঠক নিয়ে ইউরোপ অস্বস্তিতে ট্রাম্প-পুতিন বৈঠক ইউরোপের জন্য নির্মম সতর্কবার্তারাশিয়ার তেল অবকাঠামোতে ইউক্রেনের হামলা পরিশোধনপ্রক্রিয়াকে ব্যাহত করলেও এবং অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহে চাপ সৃষ্টি করলেও, মস্কো জরুরি ব্যবস্থা ও দ্রুত মেরামতের মাধ্যমে সেই ধাক্কা সামলে নিতে সক্ষম হয়েছে। সাধারণ রুশরা একধরনের নীরব সহনশীলতা এবং যুদ্ধে জয়ী হওয়ার দৃঢ় সংকল্প নিয়ে এই কষ্ট মেনে নিচ্ছেন বলে মনে হচ্ছে।
জেলেনস্কির জ্বালানি যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের সমর্থন আদায়ের লক্ষ্যে ইউক্রেন যদি এই গভীর হামলাগুলো চালিয়ে থাকে, তবে এর ফল হয়েছে উল্টো: তেলের চড়া দাম ক্রেমলিনের যুদ্ধের তহবিলকে আরও সমৃদ্ধ করেছে এবং জ্বালানি ব্যয় বেড়ে যাওয়ায় ইউক্রেনের প্রতি মিত্রদের—বিশেষ করে যুক্তরাষ্ট্রের—সমর্থন দুর্বল হয়ে পড়ছে।
অনেক পশ্চিমা রণক্ষেত্র বিশ্লেষণে বলা হচ্ছে যে রাশিয়া সম্প্রতি কিছুটা ভূখণ্ড হারিয়েছে। কিন্তু বাস্তবে ইউক্রেনের যুদ্ধরেখা এখনো অস্পষ্ট। রুশ ও ইউক্রেনীয় সূত্রের জিওলোকেটেড ভিডিও বিশ্লেষণ করে ভূখণ্ড নিয়ন্ত্রণের সূক্ষ্ম হিসাব রাখা বহুল অনুসৃত ‘মিলিটারি সামারি’ টেলিগ্রাম চ্যানেলের তথ্য অনুযায়ী, অক্টোবর ও নভেম্বরজুড়ে রাশিয়া অগ্রগতি অব্যাহত রেখেছে।
আকাশপথে রাশিয়া ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনজুড়ে গভীর আক্রমণ অভিযান শুরু করেছে, যা গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিচ্ছে। রুশ বাহিনী কৃষ্ণ সাগরে কিয়েভের অভিযানকে মারাত্মকভাবে ব্যাহত করেছে, ডেটা সেন্টার ও বিদ্যুৎ অবকাঠামোতে হামলা জোরদার করেছে, রেল ইঞ্জিনে আঘাত হেনেছে এবং ইউক্রেনের পশ্চিম সীমান্তের আরও কাছাকাছি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের নিজস্ব প্রতিরক্ষা মজুত কমে যাওয়ায় ইউক্রেনে আমেরিকার তৈরি ‘পিএসি-৩’ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের তীব্র সংকট দেখা দিয়েছে, যার অর্থ হলো রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো এখন প্রায় অপ্রতিরোধ্য।
রাশিয়া–ইউক্রেন যুদ্ধ পাঁচ বছরে গড়িয়েছেতিক্ত বড়ি
গত অক্টোবরে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভের সঙ্গে লিখেছিলেন যে জেলেনস্কি ‘এই যুদ্ধ শেষ করতে চান না, এবং সম্ভবত কখনো চানওনি।’ কথাটি অন্যায্য ছিল: নিঃসন্দেহে জেলেনস্কি যুদ্ধ শেষ করতে চান, তবে তা নিজের শর্তে। ইউরোপ ও যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যে বিপুল সাহায্য ও সমর্থন দিয়েছে তা এখন দেশটির প্রেসিডেন্টকে অন্য কোনো উপায়ে শান্তি স্থাপনে খুব কমই উৎসাহিত করে।
বর্তমান যুদ্ধের শুরুতে, যখন ইউক্রেন অপ্রত্যাশিতভাবে যুদ্ধক্ষেত্রে প্রাধান্য বিস্তার করছিল, তখন তারা দুটি সম্ভাবনাময় শান্তি প্রক্রিয়া হাতছাড়া করেছিল, যা যুদ্ধ শুরু হওয়ার পরপরই তা থামিয়ে দিতে পারত।
কিন্তু ইউক্রেনের সামনে এগোনোর একমাত্র পথ এখন আলোচনা, এবং কেবল রাশিয়াকে চাপের মুখে রেখে সেই আলোচনা এগোবে না। বর্তমান অচলাবস্থা কাটাতে হলে ইউক্রেন ও তার সমর্থকদের আলোচনার টেবিলে ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে বসতে হবে।
এর অর্থ হলো ন্যাটোতে যোগদানের সব আশা ত্যাগ করা এবং রাশিয়ার কাছে ভূখণ্ড ছেড়ে দেওয়া। যুদ্ধে পরাজিত পক্ষের কাছ থেকে যেসব ছাড় আশা করা হয়, কিয়েভ যদি তা দিতে অনীহা প্রকাশ করতে থাকে, তবে ওয়াশিংটন তাদের শুভবুদ্ধির উদয় ঘটাতে কঠোর পদক্ষেপ নিতে পারে।
লিবিয়ার বন্দরে রুশ যুদ্ধজাহাজ ডুবিয়ে ইউক্রেন কী বার্তা দিল ট্রাম্প–পুতিনের ‘বন্ধুত্ব’ যখন ইউরোপের নতুন মাথাব্যথাওয়াশিংটনেরও নিজ উদ্যোগে রাশিয়াকে কিছু ছাড় বা প্রণোদনা দেওয়া উচিত। প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন আকাশসীমায় রুশ বাণিজ্যিক ফ্লাইট নিষিদ্ধ করার মতো কিছু নিষেধাজ্ঞা খুব একটা বিতর্ক ছাড়াই তুলে নিতে পারেন।
জীবাশ্ম জ্বালানি রপ্তানি এবং আর্থিক লেনদেনের ওপর আরোপিত নিষেধাজ্ঞার মতো অন্যান্য বিধিনিষেধ তুলে নেওয়া কিছুটা অপ্রীতিকর হলেও তা রাশিয়ার কাছে বেশি আকর্ষণীয় এবং তা–ই বেশি কার্যকর হবে।  
ইউক্রেনপন্থী কট্টরপন্থীরা যুক্তি দেন যে ভূখণ্ডের প্রতি পুতিনের অদম্য ক্ষুধা মেটানোর জন্য কোনো পরিমাণ ছাড়ই যথেষ্ট হবে না। তাঁরা সতর্ক করেন যে রাশিয়াকে ইউক্রেনে থামানো না গেলে তারা পোল্যান্ড, লিথুয়ানিয়া, লাটভিয়া, এস্তোনিয়া এবং আরও পশ্চিমে তাদের দখলদারত্বের অভিযান অব্যাহত রাখবে।  
কিন্তু পূর্ব ইউক্রেনের রণাঙ্গনগুলোতে রাশিয়া ধীরগতিতে এগোলেও, ২০২৫ ও চলতি বছরে তাদের অগ্রগতির যে হার, তাতে নিপার নদীর পূর্ব দিকের বাকি ইউক্রেন দখল করতেই তাদের তিন দশক সময় লেগে যাবে। আর ১৬ লাখের কম সৈন্যের রুশ সেনাবাহিনী ৩৬ লাখ ৫০ হাজার সৈন্যের ন্যাটো জোটকে পরাজিত করতে পারবে—এমন ধারণা নিতান্তই অবাস্তব।  
রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের ঐক্যবদ্ধ ফ্রন্টে ইতিমধ্যেই ফাটল ধরতে শুরু করেছে। ফ্রান্স এবং পশ্চিম ইউরোপের অন্যান্য দেশগুলোতে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা বাড়ছে, যার পেছনে আংশিকভাবে এই যুদ্ধের ব্যয়ভারও দায়ী।

রাশিয়া সরাসরি ন্যাটোর মোকাবিলা করতে সক্ষম হলেও, পুতিন আদৌ তা চান কি না তা স্পষ্ট নয়। ইউক্রেনে ক্রেমলিনের যুদ্ধের লক্ষ্যগুলো ন্যায়সংগত মনে না হলেও, অনেক বিশ্লেষক যতটা দাবি করেন তার চেয়ে তা অনেকটাই সীমিত। ন্যাটোর সম্প্রসারণ পুতিনের এক বদ্ধমূল চিন্তায় পরিণত হয়েছে।
একইভাবে তিনি পূর্ব ইউক্রেনের রুশপন্থী নাগরিকদের মর্যাদা নিয়েও উদ্বিগ্ন ছিলেন এবং মিনস্ক চুক্তির মাধ্যমে তাঁদের ভাষাগত অধিকার ও রাজনৈতিক প্রভাব নিশ্চিত করতে যথেষ্ট প্রচেষ্টা চালিয়েছিলেন। কেবল সেই প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পরই মস্কো দনবাসের দুটি অঞ্চল রুশ ফেডারেশনে যোগদানের উপযোগী স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, যা ওই অঞ্চলে সরাসরি রুশ হস্তক্ষেপের পথ প্রশস্ত করে।
তা সত্ত্বেও পুতিন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের মাধ্যমে এই সংঘাতের একটি আলোচনামূলক সমাধানের চেষ্টা চালিয়ে গেছেন। মিনস্ক প্রক্রিয়ার মতোই, ইউক্রেন এবং তার সমর্থকেরাই ওই আলোচনা থেকে সরে এসেছিল, যখন যুদ্ধক্ষেত্রে তাদের লক্ষ্য অর্জনযোগ্য বলে মনে হচ্ছিল।
তিন পরাশক্তির সমীকরণে বদলে যাচ্ছে বিশ্বরাজনীতি, কী পরিবর্তন আসতে পারে সি, পুতিন ও ট্রাম্পের বৈঠকে কে কী পেল, কী হতে পারে প্রভাব   চলতি মাসের শুরুতে আবুধাবিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন শান্তি আলোচনার এক পর্বে রাশিয়া সর্বোচ্চ দাবি পেশ করে—যার মধ্যে পোল্যান্ড ও বাল্টিক রাষ্ট্রগুলো থেকে ন্যাটো বাহিনী প্রত্যাহার, ইউরোপীয় পারমাণবিক প্রতিরোধ ক্ষমতার সীমাবদ্ধতা এবং ইউক্রেনের সামরিক বাহিনীর আকার ও সক্ষমতার ওপর বিধিনিষেধ আরোপের কথা ছিল।
কিন্তু পুতিনের দীর্ঘদিনের সুনির্দিষ্ট ও ধারাবাহিক অবস্থানগুলোর প্রেক্ষাপটে দেখলে, এই দাবিগুলোকে চুক্তি ভেস্তে দেওয়ার শর্তের চেয়ে দর–কষাকষির কৌশল বলেই বেশি মনে হয়।
ক্রেমলিন ঠিক কোন শর্তে সমঝোতা করবে তা দীর্ঘদিন ধরেই স্পষ্ট: ইউক্রেনের পূর্ব সীমান্ত অঞ্চলগুলোর ওপর নিয়ন্ত্রণ এবং একটি বৃহত্তর অর্থে নিরস্ত্রীকৃত কিয়েভ। ভবিষ্যতে ইউরোপ ও যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যে নিরাপত্তার নিশ্চয়তাই দিক না কেন, তাতে ন্যাটোর সদস্যপদ অন্তর্ভুক্ত থাকতে পারবে না।
সামরিক মহড়ায় ভ্লাদিমির পুতিন ‘বোকার’ প্রজ্ঞা
ইউক্রেনের বর্তমান স্থিতাবস্থা দীর্ঘস্থায়ী হতে পারে না। চার বছরের যুদ্ধ কিয়েভের অনেক সমর্থককে এই ঝুঁকির ব্যাপারে আত্মতুষ্টিতে ভুগিয়েছে যে রাশিয়ার ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করলে তা সংঘাতকে আরও ভয়াবহ পর্যায়ে নিয়ে যেতে পারে। কিন্তু এ ধরনের পদক্ষেপ যুদ্ধকে কেবল আরও বিস্তৃত ও গভীরই করবে।  
রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের ঐক্যবদ্ধ ফ্রন্টে ইতিমধ্যেই ফাটল ধরতে শুরু করেছে। ফ্রান্স এবং পশ্চিম ইউরোপের অন্যান্য দেশগুলোতে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা বাড়ছে, যার পেছনে আংশিকভাবে এই যুদ্ধের ব্যয়ভারও দায়ী।  
এমনটা ভাবার যথেষ্ট কারণ রয়েছে যে ট্রাম্প প্রশাসনের অপেক্ষাকৃত নমনীয় দৃষ্টিভঙ্গি ইতিমধ্যেই কূটনীতির দরজা খুলে দিয়েছে। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং ভ্যাটিকানের মধ্যস্থতায় স্বাক্ষরিত ‘ওলেশকি যুদ্ধবিরতি’ খেরসনের দক্ষিণে রুশ-অধিকৃত একটি শহরে আটকে পড়া বেসামরিক নাগরিকদের সফলভাবে সরিয়ে নিতে সক্ষম হয়েছে। রাশিয়াকে দেওয়া ছাড়ের ভারসাম্য পরিবর্তনের পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে ন্যাটো কাঠামোর বাইরে ইউক্রেনকে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার বিষয়টিও বিবেচনা করতে হবে।
রাজনৈতিক জীবনের গোধূলিলগ্নে দাঁড়িয়ে ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার এবং বিজয় তোরণের আকারে নিজের উত্তরাধিকার রেখে যাওয়ার আকাঙ্ক্ষা স্পষ্ট করেছেন। ইউক্রেনের একটি বড় যুদ্ধের অবসান ঘটানো হবে তাঁর জন্য এক মুকুটজয়ী অর্জন।
আর ট্রাম্প যদি এখনো বিশ্বাস করেন যে একবিংশ শতাব্দীর প্রধান হুমকি হলো চীন, তবে তাঁর দীর্ঘমেয়াদি রাজনৈতিক লক্ষ্য বাস্তবায়নের জন্য রাশিয়াকে বৈশ্বিক অর্থনীতিতে ফিরিয়ে আনা এবং পুতিন ও চীনা নেতা সি চিন পিংয়ের মধ্যকার অক্ষকে দুর্বল করা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মাইকেল সি ডেশ নটর ডেম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক।
ফরেন অ্যাফেয়ার্স থেকে সংক্ষেপে অনূদিত।

পাঠকের মন্তব্য

আরও সংবাদ

দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন: সভাপতি ইকবাল, সম্পাদক জাকির
অর্থনীতি

দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন: সভাপতি ইকবাল, সম্পাদক জাকির

‎আনিসুর রহমান, চরফ্যাশন: ভোলার চরফ্যাশন উপজেলার ঐতিহ্যবাহী দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন দীর্ঘ ২৯ বছর পর সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মো. ইকবাল হাওলাদার এবং সাধারণ সম্পাদক প…

বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির ৩৬তম বার্ষিক সভা অনুষ্ঠিত
অর্থনীতি

বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির ৩৬তম বার্ষিক সভা অনুষ্ঠিত

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ৩৬তম বার্ষিক সাধারণ সভা ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। সভায় সদস্যদের সঞ্চয়ের ওপর ৪ শতাংশ এবং শেয়ারের ও…

১৮ দিনে পোশাক রপ্তানির বিশাল অর্ডার হারাল বাংলাদেশ, সুযোগ নিল ভারত
অর্থনীতি

১৮ দিনে পোশাক রপ্তানির বিশাল অর্ডার হারাল বাংলাদেশ, সুযোগ নিল ভারত

ফাইল ফটো রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি নভেম্বরের প্রথম ১৮ দিনে বাংলাদেশ থেকে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের পোশাকের ক্রয়াদেশ এশিয়ার অন্যান্য দেশে স্থানান্তর করেছেন আন্তর্জাতিক ক্রেতারা। ভারত ছাড়াও ভিয়েতনাম, কম্বোড…