28 Nov 2026 · স্বাধীন সংবাদমাধ্যম
দৈনিক দেশপটিকা - দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সত্য · সংবাদ · সমাজ দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সংবাদ সর্বশেষ আপডেট
আজকের সংবাদ
ছারছীনা দরবার শরিফের ১৩৬তম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল শুরু রবিবাররংপুরে ২০০ শয্যায় চালু হচ্ছে আধুনিক শিশু হাসপাতালআর্থিক খাতের সংকটের পেছনে আ. লীগের দুর্নীতি ও অর্থপাচার: রাষ্ট্রপতিগোপালগঞ্জে বিকাশে অস্বাভাবিক লেনদেন, সতর্ক সরকারসোনার ভরি ২ লাখ ১ হাজার টাকা ছাড়ালআশুলিয়ায় পৃথক স্থানে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন, নাশকতার আশঙ্কাপিএসসি সংস্কার পরিবর্তনের অভিযোগ, আন্দোলনে নামছে শিবিরবিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সরকারের ঐতিহাসিক উদ্যোগ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি তারেক রহমানতিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলের গেটে ককটেল বিস্ফোরণ২০২৭ সাল থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর ঘোষণাযাত্রীবেশে বাসে উঠে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরাগঙ্গার পানিবণ্টন চুক্তি: মেয়াদ ফুরাচ্ছে, দরকার বিচক্ষণ কূটনীতিভিকারুননিসায় প্রথম শ্রেণিতে ভর্তি, আসন ১৫৪৫রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে ‘পেট্রলবোমা’ নিক্ষেপ, ফাঁকা গুলির অভিযোগসেন্ট মার্টিনে ‘চিংড়ি খাওয়ার পর’ শ্বাসকষ্ট, প্রাণ গেল পর্যটকেরনায়িকা ববিতার কয় সন্তান? কী করেন, কোথায় থাকেনবিশ্বকাপ জেতার ক্ষমতা আর নেই ব্রাজিলের, বলছেন রোনালদোকারাগারে যুব মহিলা লীগ নেত্রী, প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, লাশ দেখাতে নেওয়া হচ্ছে কাশিমপুরেঋণ করে কিনেছিলেন ক্যামেরা, এবার জিতলেন অর্থমূল্যে বিশ্বের সবচেয়ে দামি আলোকচিত্র পুরস্কারকালশীতে যাত্রীবেশে বাসে উঠে কেরোসিন ঢেলে আগুনএকঝলক (২৮ নভেম্বর ২০২৬)ঐতিহ্যের গারো বয়নশিল্প: মুনমুনের হাত ধরে গান.না দক.কার পুনর্জাগরণ!ইলন মাস্ক কেন মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট ডেটা সেন্টার বসাতে চানসোনার দাম আবার ভরিতে ২ লাখ টাকা ছাড়ালচুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বড় নিয়োগ, পদ ৭৪৬গাজীপুরে সাবেক কাউন্সিলরকে গ্রেপ্তারের এক দিন পর বাড়িতে লুটপাট–আগুনএক ধাক্কায় সব প্রমাণ! ডমিনোর উপমা১০৬ স্থলসীমান্ত রুট ঝুঁকিপূর্ণ, মাদক আসছে নদী-সমুদ্রপথেওযদি আমি একটি গোলাপ হতামসেনাসদস্য পরিচয়ে পাত্রী দেখতে গিয়ে যুবক আটকজলদস্যুরাজের হাতে মোগল জাহাজের পরিণতিরাজধানীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৫০, বিদেশি পিস্তল উদ্ধারএআইনির্ভর টিভি চ্যানেল আনছে গুগল, অনুষ্ঠানের প্রধান চরিত্রে দেখা যাবে নিজেকে‘একটা চাদর হবে’ থেকে চাদরে মোড়ানো শেষযাত্রাচট্টগ্রামে মেট্রোরেলের প্রাথমিক রুট নির্ধারণ, উড়াল নাকি পাতালে পথেমহাকাশ থেকে দেখা যায় ‘কুইবেকের চোখ’দক্ষিণ আফ্রিকা–বাংলাদেশ: টেস্ট ইতিহাসেই কি সবচেয়ে একতরফা লড়াইআগুনের কোনো দল নেইমাদারীপুরে থানার সামনে আওয়ামী লীগ-বিএনপির দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণদাবা, বই আর নব্বই দশকের মন নিয়ে বার্সায় ‘আরেক রাফিনিয়া’ইলিশের পদ্মায় জাল ফেললে উঠছে সাকার মাছ, দেশি জাতের জন্য কতটা বিপদসোনার দামের ভেলকি ও বিগ জিমের ‘মুরগি বিভ্রম’বলিউড নায়িকাদের পারিশ্রমিকের নতুন হিসাব, শীর্ষ ৫ কে কত নেনআটক বাংলাদেশিদের দিকে নজর দিনএক দিনে ৭২৬ হামলায় ১২১ হুতি যোদ্ধা হতাহত হওয়ার দাবি ইয়েমেনের সরকারি বাহিনীরমেসিও ইন্টার মায়ামির বিদায় ঠেকাতে পারলেন নাবড় ধরনের পরিবর্তন দরকারবিআরটিএর অধীন তিন মাসের ইন্টার্নশিপ, মাসিক ভাতা ১০ হাজারঘরে আটকে পড়া প্রজাপতিকে আহত না করে বের করব কীভাবেযে মাছ বেঁচে থাকতে পারে ১৩০ বছর৩৯-এ এসেও নানা লুকে আবেদন ছড়াচ্ছেন এষা গুপ্তাবছরে সাত থেকে আট কোটি টাকার মাছের কারবার হয় এই বিলে, যেতে পারেন তাজা মাছ কিনতেজাতীয় বিশ্ববিদ্যালয়ে ৪০ লাখ শিক্ষার্থী, পিছিয়ে শিক্ষার মানে, জোর দিতে চায় কর্মমুখী শিক্ষায়বরিশালে শিক্ষার্থী ও নারীদের দারুণ উদ্যোগসকালেই পড়ুন আলোচিত ৫ খবর৫০ ওভার খেলার সংগ্রাম, ওপেনিংয়ে ‘এক্সপেরিমেন্ট’—দক্ষিণ আফ্রিকায় কী অপেক্ষা করছে বাংলাদেশেরজাহাঙ্গীরনগরে অতিথি পাখির মেলাময়মনসিংহে ছয় গ্রামে মাঠের পর মাঠ লেবুর বাগান, প্রতিদিন বিক্রি অন্তত ২৫ লাখ টাকাবিজয়ের বইমেলায় মুক্তিযুদ্ধের স্মৃতিলয়্যালিটি ফ্যাক্টচাষী নজরুলের ‘সুভা’ কি শুধু এক বোবা মেয়ের গল্প, নাকি আরও কিছুব্যাংকের চাকরি ছেড়ে কারুপণ্যের ব্যবসা, এখন মাসে বিক্রি ১৫ লাখ টাকাবাবাকে বলেছিলেন, ‘আমি ভালো আছি, দোয়া করিও’, দুদিন পর এল ছেলের মৃত্যুর খবরহরমুজে মাইনের আঘাতে তেলবাহী দুটি ট্যাংকারে বিস্ফোরণ ও আগুন: আইআরজিসিসম্রাট আওরঙ্গজেবের জাহাজে চরম নৃশংসতা চালান এক জলদস্যু, তাঁর পরিণতি আজও রহস্যঘেরাসেই গারনাচো এখন ১২ জনের বদলি দলেও জায়গা পান নাইলিয়াড ও ওডিসি: যুদ্ধ, বীরত্ব ও ঘরে ফেরার মহাকাব্যশয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৮ আমলঅতিরিক্ত আত্মবিশ্বাসে ভুল সিদ্ধান্ত নিতে পারেন কোন রাশির জাতকএকটি ফুটবলের ব্যবচ্ছেদলাল শাপলার সৌন্দর্যে ডিবির হাওর৮৭ হাজার কোটি টাকার মালিক! অভিনেতা থেকে প্রযুক্তি–দুনিয়ার ধনকুবেরবৈদ্যুতিক গাড়ির চাকার যত্নে যে ৭টি বিষয় খেয়াল রাখতে হবেজমকালো পার্টি সাজে অনুপ্রেরণা হতে পারে স্পর্শিয়ার ইন্দো-ওয়েস্টার্ন লুকআমেরিকা যেভাবে রাশিয়ার সঙ্গে সমঝোতার কথা ভাবছেমেসির ভোট পেয়েছিলেন রিয়াল মাদ্রিদের এক খেলোয়াড়, রোনালদোর ভোট পেয়েছিলেন বার্সেলোনার একজনমার্কিন শুল্ক আরোপ হলে চাপে পড়তে পারে দেশের তিন খাতআজ টিভিতে যা দেখবেন (২৮ নভেম্বর ২০২৬)এআই যখন এআইয়ের চাকরি খায়!হুট করেই আলোচনায়, কে এই পূর্ণিমাশীতে বাড়ে কোষ্ঠকাঠিন্য: লাইফস্টাইলের পরিবর্তনে এড়ানো যায় এই সমস্যাসেপটিক ট্যাংকে কী গ্যাস থাকে, এই গ্যাস থেকে কীভাবে নিরাপদ রাখা যায়খরার মধ্যেও টিকে থাকবে চা গাছ, সম্ভাবনা দেখাচ্ছে বাকৃবি ও বিটিআরআইয়ের গবেষণা
প্রচ্ছদ › অর্থনীতি
অর্থনীতি

মার্কিন শুল্ক আরোপ হলে চাপে পড়তে পারে দেশের তিন খাত

মার্কিন শুল্ক আরোপ হলে চাপে 
পড়তে পারে দেশের তিন খাত
নতুন মার্কিন শুল্ক আরোপ হলে চাপে পড়তে পারে বাংলাদেশের তিনটি রপ্তানি আয়ের খাত—তৈরি পোশাক, জুতা এবং হোম টেক্সটাইল ও টেরিটাওয়েল। বিষয়টি নিয়ে এসব খাতের উদ্যোক্তারা দুশ্চিন্তায় পড়েছেন। উদ্যোক্তারা বলছেন, পোশাক খাতে মজুরি বাড়া…

নতুন মার্কিন শুল্ক আরোপ হলে চাপে পড়তে পারে বাংলাদেশের তিনটি রপ্তানি আয়ের খাত—তৈরি পোশাক, জুতা এবং হোম টেক্সটাইল ও টেরিটাওয়েল। বিষয়টি নিয়ে এসব খাতের উদ্যোক্তারা দুশ্চিন্তায় পড়েছেন।
উদ্যোক্তারা বলছেন, পোশাক খাতে মজুরি বাড়ানোর কারণে এখন পোশাক দাম বাড়িয়ে নেওয়ার জন্য দর-কষাকষির সময়। এমন সময়ে নতুন শুল্কের কথা বলে মার্কিন ক্রেতারা বাড়তি দাম দিতে চাইবে না। অন্যদিকে কোনো প্রতিযোগী দেশের শুল্কহার বাংলাদেশের চেয়ে কম হলে তারা এগিয়ে যাবে। এ ক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে রয়েছে পাকিস্তান। তাদের ওপর নতুন শুল্ক আরোপের কথা বলেনি যুক্তরাষ্ট্র।
বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যানুযায়ী, গত ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ৪ হাজার ৩৮০ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়।
এর মধ্যে সবচেয়ে বেশি ৯০৫ কোটি ডলারের পণ্যের গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র, যা মোট রপ্তানি আয়ের ২০ শতাংশ।
যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যের প্রায় ৮৬ শতাংশই তৈরি পোশাক। এ ছাড়া জুতা এবং হোম টেক্সটাইল ও টেরিটাওয়েল রপ্তানি প্রায় পৌনে ৬ শতাংশ।
এখন দেখার বিষয়, কোন দেশের ওপর শুল্ক শেষ পর্যন্ত কত হারে আরোপ হয়।যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) ২৫ নভেম্বর অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগে বাংলাদেশসহ ১৪টি দেশের পণ্য রপ্তানিতে বিভিন্ন হারে শুল্ক বসানোর প্রস্তাব করেছে। বাংলাদেশের ক্ষেত্রে এই শুল্ক হবে ১৮ শতাংশ। আলোচনা ও প্রতিশ্রুতি সন্তোষজনক না হলে হারটি ২০ শতাংশও হতে পারে।
ইউএসটিআরের প্রস্তাবের ওপর ৫ জানুয়ারির মধ্যে লিখিত মতামত দিতে পারবে বাংলাদেশ সরকার। আগামী ২৫ জানুয়ারি ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য কমিশনে শুনানির পর এই শুল্ক কার্যকর হবে। এখন দেখার বিষয়, কোন দেশের ওপর শুল্ক শেষ পর্যন্ত কত হারে আরোপ হয়।
বাংলাদেশের ওপর নতুন মার্কিন শুল্ক হতে পারে ১৮% পর্যন্তযুক্তরাষ্ট্রের বাণিজ্য আইনের সেকশন ৩০১-এর আওতায় বিভিন্ন দেশের বিরুদ্ধে গত মার্চে দুটি বিষয়ে তদন্ত শুরু করে ইউএসটিআর। তার একটি অতিরিক্ত উৎপাদন সক্ষমতা; অন্যটি জোর করে শ্রমে উৎপাদিত পণ্যের ওপর নিষেধাজ্ঞা যথাযথভাবে কার্যকর না করার বিষয়ে। এর মধ্যে গত জুলাই মাসে জোর করে শ্রমে উৎপাদিত পণ্যের ওপর নিষেধাজ্ঞা যথাযথভাবে কার্যকর না করার অভিযোগ এনে বাংলাদেশ, ভারত, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, পাকিস্তানসহ ৬০ দেশের ওপর ১০ ও সাড়ে ১২ শতাংশ শুল্ক আরোপ করা হয়। বাংলাদেশের ক্ষেত্রে এই শুল্ক হয় ১০ শতাংশ।
জুলাইয়ে আরোপ করা ১০ শতাংশ নিয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বর্তমানে গড় শুল্ক ২৫ শতাংশ। নতুন করে যদি ১৮ শতাংশ শুল্ক আরোপ হয়, তাহলে মোট গড় শুল্ক দাঁড়াবে ৩৩ শতাংশ।
ইউএসটিআরের নথি অনুযায়ী, ২ হাজার ২০৭টি পণ্যে প্রস্তাবিত নতুন শুল্ক কার্যকর হবে না। এসব পণ্যের মধ্যে রয়েছে চা, মসলা, শাকসবজি, ফল, ওষুধ, পাট ও হস্তশিল্প, কাঠজাত পণ্য ইত্যাদি। তবে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে এসব পণ্য খুবই কম পরিমাণে রপ্তানি হয়। যেমন গত ২০২৫-২৬ অর্থবছরে যুক্তরাষ্ট্রে ওষুধ রপ্তানি হয়েছে ১ কোটি ৬৭ লাখ ডলারের।
জুলাইয়ে আরোপ করা ১০ শতাংশ নিয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বর্তমানে গড় শুল্ক ২৫ শতাংশ। নতুন করে যদি ১৮ শতাংশ শুল্ক আরোপ হয়, তাহলে মোট গড় শুল্ক দাঁড়াবে ৩৩ শতাংশ।আমদানি বাড়ানোর পরও নতুন শুল্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছরের এপ্রিলে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক ঘোষণা করেন। বাংলাদেশের ক্ষেত্রে হারটি ছিল ৩৭ শতাংশ। এই শুল্ক কমাতে বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ও চুক্তি করে।
বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তিন দিন আগে গত ৯ ফেব্রুয়ারি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সাবেক অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তি (এআরটি) সই করে।
ডোনাল্ড ট্রাম্প যে পাল্টা শুল্ক আরোপ করেছিলেন, তা দেশটির আদালত অবৈধ ঘোষণা করেছেন। বাংলাদেশের ওপর এই শুল্কহার সর্বশেষ দাঁড়িয়েছিল ১৯ শতাংশ।
এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্যচুক্তি অনুযায়ী, আগামী ১৫ বছরে প্রায় দেড় হাজার কোটি ডলারের মার্কিন এলএনজি আমদানি করবে বাংলাদেশ। প্রতিবছর (৫ বছরের জন্য) অন্তত ৭ লাখ মেট্রিক টন গম, এক বছরে সর্বোচ্চ ১২৫ কোটি ডলারের বা ২৬ লাখ মেট্রিক টন (যেটি কম) সয়াবিন ও সয়াজাত পণ্য ও তুলা কেনার কথা রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি করেছে।
দীর্ঘদিন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার ছিল ভারত। ১৬ বছর পর সেই অবস্থান বদলে গেছে। ভারতকে পেছনে ফেলে সেই জায়গা দখল করেছে যুক্তরাষ্ট্র।যুক্তরাষ্ট্র থেকে এলএনজি, গম, সয়াবীজ ও তুলা আমদানিও বেড়েছে। এতে গত অর্থবছরে বাংলাদেশের সার্বিক আমদানিতে প্রবৃদ্ধি না থাকলেও যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে প্রায় ৩২ শতাংশ। যুক্তরাষ্ট্র থেকে আমদানি হয়েছে ৩৬০ কোটি ডলারের পণ্য।
দীর্ঘদিন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার ছিল ভারত। ১৬ বছর পর সেই অবস্থান বদলে গেছে। ভারতকে পেছনে ফেলে সেই জায়গা দখল করেছে যুক্তরাষ্ট্র।
অবশ্য মার্কিন তুলা থেকে তৈরি করা পোশাক রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত–সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও এখনো তা দেয়নি যুক্তরাষ্ট্র। এদিকে বাংলাদেশের বস্ত্র ও তৈরি পোশাক, সিমেন্ট এবং চামড়াশিল্পে অতিরিক্ত উৎপাদন সক্ষমতার অভিযোগ এনে সর্বোচ্চ ১৮ শতাংশের প্রস্তাব দিয়েছে ইউএসটিআর।
যুক্তরাষ্ট্রের বাজারে নতুন শুল্কের চাপে বাংলাদেশ, সামনে পাঁচ সপ্তাহের পরীক্ষাবড় তিন খাতে কী প্রভাব
পোশাকশিল্পের একাধিক উদ্যোক্তা বলেছেন, যুক্তরাষ্ট্রে ওভেন ও নিট পোশাকের এফওবি (জাহাজভাড়া বাদে) গড় মূল্য সাড়ে ৩ ডলার থেকে ৪ ডলার। পাল্টা শুল্ক কার্যকর থাকার সময় অনেক ক্রেতাপ্রতিষ্ঠানকে এফওবির ১ শতাংশ বা ৪-৫ সেন্ট পর্যন্ত ছেড়ে দিতে হয়েছে। নতুন শুল্ক কার্যকর হলে তেমন পরিস্থিতির মুখে পড়তে হতে পারে। পোশাকশ্রমিকদের মজুরি ৩৬-৪৩ শতাংশ বৃদ্ধির কারণে প্রতি পিস পোশাক উৎপাদনে ১৫-২০ সেন্ট উৎপাদন ব্যয় বাড়বে। বাড়তি শুল্কের অজুহাতে অনেক ক্রেতাপ্রতিষ্ঠান পোশাকের দাম বাড়বে না। ফলে প্রতিযোগিতা সক্ষমতায় প্রতি পিস পোশাক অন্তত ১৫ সেন্ট পিছিয়ে থাকবে বাংলাদেশ।
জানতে চাইলে পোশাক খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান স্প্যারো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম প্রথম আলোকে বলেন, ‘মজুরি বৃদ্ধির কারণে আমরা অনেক মার্কিন ক্রেতার কাছ থেকে ৮-১০ সেন্ট বা তার বেশি অর্থ বাড়তি নেওয়ার জন্য প্রস্তাব করেছিলাম। তবে নতুন শুল্ক প্রস্তাবের কারণে এটি প্রায় অসম্ভব হয়ে যেতে পারে। কারণ, স্বাভাবিকভাবেই ক্রেতাপ্রতিষ্ঠানগুলো বাড়তি শুল্কের খরচের যুক্তি দেখাবে।’ তিনি বলেন, ‘এটি আমাদের কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দেবে। সরকার সঠিকভাবে দর-কষাকষি করলে শুল্ক কমতে পারে।’
ইপিবির তথ্যানুযায়ী, বিদায়ী অর্থবছরে যুক্তরাষ্ট্রের বাজারে ৩৪ কোটি ডলারের জুতা রপ্তানি হয়েছে। তার আগের অর্থবছরের চেয়ে এই রপ্তানি ১২ শতাংশ বেশি।
জুতাশিল্পের একাধিক উদ্যোক্তা বলেন, পাল্টা শুল্ক কার্যকর থাকার সময়ে কিছু মার্কিন ক্রেতাপ্রতিষ্ঠান চামড়াবিহীন জুতার ক্রয়াদেশ চীন থেকে বাংলাদেশে সরায়। আরও কিছু ক্রেতাপ্রতিষ্ঠান বাংলাদেশ থেকে জুতা কেনার প্রস্তুতি নিচ্ছে। এমন পরিস্থিতিতে নতুন শুল্ক প্রস্তাব নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
স্প্যারো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম মজুরি বৃদ্ধির কারণে আমরা অনেক মার্কিন ক্রেতার কাছ থেকে ৮-১০ সেন্ট বা তার বেশি অর্থ বাড়তি নেওয়ার জন্য প্রস্তাব করেছিলাম। তবে নতুন শুল্ক প্রস্তাবের কারণে এটি প্রায় অসম্ভব হয়ে যেতে পারে। কারণ, স্বাভাবিকভাবেই ক্রেতাপ্রতিষ্ঠানগুলো বাড়তি শুল্কের খরচের যুক্তি দেখাবে।এনপলি ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘বিদায়ী অর্থবছরে আমরা ৩ কোটি ৮০ লাখ ডলারের জুতা রপ্তানি করেছি। তার মধ্যে ১৬-১৭ শতাংশ গেছে যুক্তরাষ্ট্রে। কয়েকটি নতুন মার্কিন ক্রেতাপ্রতিষ্ঠান আমাদের কারখানায় জুতা তৈরি করতে কথাবার্তা বলছে। এগুলো চূড়ান্ত হলে আমাদের মোট উৎপাদনের অর্ধেকের গন্তব্য হবে যুক্তরাষ্ট্র। নতুন শুল্ক প্রস্তাবে ক্রেতাপ্রতিষ্ঠান হয়তো নতুন করে চিন্তাভাবনা করতে পারে। সেটি হলে আমরা বিপাকে পড়ব।’
বিদায়ী অর্থবছরে ১৮ কোটি ডলারের হোম টেক্সটাইল (বিছানার চাদর ও সমজাতীয় পণ্য) ও টেরিটাওয়েল (তোয়ালে ও সমজাতীয় পণ্য) রপ্তানি হয়। তার আগের বছরের রপ্তানি হয়েছিল সাড়ে ১৬ কোটি ডলারের পণ্য।
বাংলাদেশ টেরিটাওয়েল অ্যান্ড লিনেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিটিটিএলএমইএ) চেয়ারম্যান এম শাহাদাৎ হোসেন প্রথম আলোকে বলেন, ‘যুক্তরাষ্ট্রের বাজারে আমরা কম দামের হোম টেক্সটাইল পণ্যে পাকিস্তানের সঙ্গে প্রতিযোগিতায় পারি না। বেশি দামের পণ্যে আমাদের প্রতিযোগিতা সক্ষমতা বেশি। নতুন করে শুল্ক যোগ হলে পাকিস্তানে আরও বেশি ক্রয়াদেশ চলে যাবে। আমাদের রপ্তানি কমবে।’
এনপলি ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ বিদায়ী অর্থবছরে আমরা ৩ কোটি ৮০ লাখ ডলারের জুতা রপ্তানি করেছি। তার মধ্যে ১৬-১৭ শতাংশ গেছে যুক্তরাষ্ট্রে। কয়েকটি নতুন মার্কিন ক্রেতাপ্রতিষ্ঠান আমাদের কারখানায় জুতা তৈরি করতে কথাবার্তা বলছে। এগুলো চূড়ান্ত হলে আমাদের মোট উৎপাদনের অর্ধেকের গন্তব্য হবে যুক্তরাষ্ট্র।ইউএসটিআরের তথ্য অনুযায়ী, বাংলাদেশের পাশাপাশি ইন্দোনেশিয়া, কম্বোডিয়া ও থাইল্যান্ডের পণ্য রপ্তানিতে ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। ভারতের ক্ষেত্রে শুল্ক হবে ১৭ শতাংশ। তবে দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি না করলে শুল্ক হতে পারে ২৫ শতাংশ। এ ছাড়া ভিয়েতনামের পণ্যে শুল্ক প্রস্তাব করা হয়েছে ২০ শতাংশ। বাণিজ্যচুক্তি না করলে সেটি বেড়ে ৩৫ শতাংশ হতে পারে। চীনের পণ্যে শুল্ক ২০ শতাংশ। তবে সমঝোতা না হলে ৪০ শতাংশ হওয়ার শঙ্কা আছে।
পাকিস্তানের ওপর এই শুল্ক প্রস্তাব করেনি ইউএসটিআর। দেশটি বস্ত্র, হোম টেক্সটাইল, টেরিটাওয়েল এবং ডেনিম পোশাক রপ্তানিতে বাংলাদেশের বড় প্রতিযোগী।
জানতে চাইলে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান নলেজ হাব ইনস্টিটিউট প্রেসিডেন্ট খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রথম আলোকে বলেন, ইউএসটিআরের প্রস্তাবের শুনানিতে বাংলাদেশের জোরালো অবস্থান নেওয়া উচিত। অন্যদিকে বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া বাণিজ্যচুক্তিটি পর্যালোচনা করা দরকার। কারণ, এটি বৈষম্যমূলক চুক্তি। সংসদেও চুক্তির বিষয়ে খোলামেলা আলোচনা দরকার। তিনি বলেন, যুক্তরাষ্ট্র একের পর এক যেসব শুল্ক আরোপ করছে, সেগুলো মুক্তবাণিজ্যনীতির পরিপন্থী। এসব শুল্ক আরোপের মাধ্যমে স্বল্পমূল্যের কাঁচামাল ব্যবহার করে পণ্য উৎপাদনকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে দেশটি। এতে স্বল্পোন্নত দেশের পণ্য রপ্তানিতে প্রতিযোগিতা সক্ষমতাকে দুর্বল করে দেয়।

পাঠকের মন্তব্য

আরও সংবাদ

আর্থিক খাতের সংকটের পেছনে আ. লীগের দুর্নীতি ও অর্থপাচার: রাষ্ট্রপতি
অর্থনীতি

আর্থিক খাতের সংকটের পেছনে আ. লীগের দুর্নীতি ও অর্থপাচার: রাষ্ট্রপতি

ফাইল ফটো শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশ আয়োজিত সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্সে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। রাষ্ট্রপতি বলেন, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত আওয়ামী…

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সরকারের ঐতিহাসিক উদ্যোগ
অর্থনীতি

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সরকারের ঐতিহাসিক উদ্যোগ

ফাইল ফটো শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান। মাহ্দী আমিন বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান ও জনশক্তি রপ্তানির নতুন দিগন্ত উন্মোচি…

ব্যাংকের চাকরি ছেড়ে কারুপণ্যের ব্যবসা, এখন মাসে বিক্রি ১৫ লাখ টাকা
অর্থনীতি

ব্যাংকের চাকরি ছেড়ে কারুপণ্যের ব্যবসা, এখন মাসে বিক্রি ১৫ লাখ টাকা

উপহার মানেই বাজার থেকে কোনো পণ্য কিনে দেওয়া নয়। উপহারটি হতে পারে ছবি দিয়ে তৈরি একটি কার্ড, নাম বা পছন্দের নকশা বসানো একটি মগ কিংবা দেশের ঐতিহ্যবাহী রিকশাচিত্রে সাজানো কোনো স্মারক। উপহারটি যেন বিশেষ হয়, আর যিনি পান, তাঁর …