28 Nov 2026 · স্বাধীন সংবাদমাধ্যম
দৈনিক দেশপটিকা - দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সত্য · সংবাদ · সমাজ দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সংবাদ সর্বশেষ আপডেট
আজকের সংবাদ
ডিসেম্বর ঘিরে সতর্ক বিজিবি, হিলি সীমান্ত পরিদর্শনে সেক্টর কমান্ডারজোড্ডা পশ্চিম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুই সদস্যের তদন্ত কমিটি গঠনপাকিস্তানে জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধাশাহবাগে মোদি-হাসিনার ছবি ও ভারতীয় পতাকায় আগুনপ্রতিহিংসার কারণে জামায়াতের নিবন্ধন বাতিল হয়েছিল: শফিকুর রহমানদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রীকালিহাতীতে অবৈধ বালু ব্যবসায় প্রশাসনের ‘জিরো টলারেন্স’: অভিযানে দিশেহারা সিন্ডিকেট, রদবদলের গুঞ্জনশিক্ষিত বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই: প্রধানমন্ত্রীছারছীনা দরবার শরিফের ১৩৬তম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল শুরু রবিবাররংপুরে ২০০ শয্যায় চালু হচ্ছে আধুনিক শিশু হাসপাতালআর্থিক খাতের সংকটের পেছনে আ. লীগের দুর্নীতি ও অর্থপাচার: রাষ্ট্রপতিগোপালগঞ্জে বিকাশে অস্বাভাবিক লেনদেন, সতর্ক সরকারসোনার ভরি ২ লাখ ১ হাজার টাকা ছাড়ালআশুলিয়ায় পৃথক স্থানে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন, নাশকতার আশঙ্কাপিএসসি সংস্কার পরিবর্তনের অভিযোগ, আন্দোলনে নামছে শিবিরবিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সরকারের ঐতিহাসিক উদ্যোগ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি তারেক রহমানতিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলের গেটে ককটেল বিস্ফোরণ২০২৭ সাল থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর ঘোষণাসব শিশু ঠিক মানের হামের টিকা পাচ্ছে না অনেকে একেবারেই নাকুমিল্লায় দিনভর উত্তেজনা, মাহফিল করতে না পেরে ফিরে যান তাহেরীমৃত্যুর তিন বছর পর কেন কবর থেকে তোলা হয় নায়িকা অন্তরার দেহাবশেষসিলেটে বিএনপির সংসদ সদস্যের বাড়িতে পেট্রলবোমা হামলা‘মোরগ পোলাও খাইয়ে’ ধানমন্ডিতে সোনার দোকানে চুরিসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ধরতে গেলে লাঠি হাতে গ্রামবাসীর বাধা, ফিরে গেল পুলিশসহজে মনে রাখার ৪টি মানসিক কৌশলআইনশৃঙ্খলা ভালো হলে দেশ এত দিনে ইউরোপ-আমেরিকা হওয়ার কথা: জামায়াত আমিরনীতি সুদহার আরও কমানোর ইঙ্গিত গভর্নরের, কমালে কী হয়রোমিও স্পাই: প্রেমিক সেজে নারী কর্মকর্তাদের প্রেমের ফাঁদে ফেলতেন সুদর্শন তরুণেরারেড হট বোল্ড লুকে তাক লাগালেন বেবো, অল ব্ল্যাকে 'ড্যাডি কুল' শাহরুখকারাগারেই মাধ্যমিক থেকে স্নাতক, তাঁর জীবন নিয়ে লেখা হয়েছে উপন্যাসবছরের শেষ ম্যাচটা খেললেন মেসি, কেমন গেল তাঁর ২০২৬প্রতিবন্ধী সন্তানের লাশ দেখতে কারাফটকে মাবুমরা আর বুমরা নেই, জয়সোয়ালের শূন্যের রেকর্ড, ধুঁকছে ভারতযাত্রীবেশে বাসে উঠে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরাগঙ্গার পানিবণ্টন চুক্তি: মেয়াদ ফুরাচ্ছে, দরকার বিচক্ষণ কূটনীতিভিকারুননিসায় প্রথম শ্রেণিতে ভর্তি, আসন ১৫৪৫রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে ‘পেট্রলবোমা’ নিক্ষেপ, ফাঁকা গুলির অভিযোগসেন্ট মার্টিনে ‘চিংড়ি খাওয়ার পর’ শ্বাসকষ্ট, প্রাণ গেল পর্যটকেরনায়িকা ববিতার কয় সন্তান? কী করেন, কোথায় থাকেনবিশ্বকাপ জেতার ক্ষমতা আর নেই ব্রাজিলের, বলছেন রোনালদোকারাগারে যুব মহিলা লীগ নেত্রী, প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, লাশ দেখাতে নেওয়া হচ্ছে কাশিমপুরেঋণ করে কিনেছিলেন ক্যামেরা, এবার জিতলেন অর্থমূল্যে বিশ্বের সবচেয়ে দামি আলোকচিত্র পুরস্কারকালশীতে যাত্রীবেশে বাসে উঠে কেরোসিন ঢেলে আগুনএকঝলক (২৮ নভেম্বর ২০২৬)ঐতিহ্যের গারো বয়নশিল্প: মুনমুনের হাত ধরে গান.না দক.কার পুনর্জাগরণ!ইলন মাস্ক কেন মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট ডেটা সেন্টার বসাতে চানসোনার দাম আবার ভরিতে ২ লাখ টাকা ছাড়ালচুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বড় নিয়োগ, পদ ৭৪৬গাজীপুরে সাবেক কাউন্সিলরকে গ্রেপ্তারের এক দিন পর বাড়িতে লুটপাট–আগুনএক ধাক্কায় সব প্রমাণ! ডমিনোর উপমা১০৬ স্থলসীমান্ত রুট ঝুঁকিপূর্ণ, মাদক আসছে নদী-সমুদ্রপথেওযদি আমি একটি গোলাপ হতামসেনাসদস্য পরিচয়ে পাত্রী দেখতে গিয়ে যুবক আটকজলদস্যুরাজের হাতে মোগল জাহাজের পরিণতিরাজধানীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৫০, বিদেশি পিস্তল উদ্ধারএআইনির্ভর টিভি চ্যানেল আনছে গুগল, অনুষ্ঠানের প্রধান চরিত্রে দেখা যাবে নিজেকে‘একটা চাদর হবে’ থেকে চাদরে মোড়ানো শেষযাত্রাচট্টগ্রামে মেট্রোরেলের প্রাথমিক রুট নির্ধারণ, উড়াল নাকি পাতালে পথেমহাকাশ থেকে দেখা যায় ‘কুইবেকের চোখ’দক্ষিণ আফ্রিকা–বাংলাদেশ: টেস্ট ইতিহাসেই কি সবচেয়ে একতরফা লড়াইআগুনের কোনো দল নেইমাদারীপুরে থানার সামনে আওয়ামী লীগ-বিএনপির দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণদাবা, বই আর নব্বই দশকের মন নিয়ে বার্সায় ‘আরেক রাফিনিয়া’ইলিশের পদ্মায় জাল ফেললে উঠছে সাকার মাছ, দেশি জাতের জন্য কতটা বিপদসোনার দামের ভেলকি ও বিগ জিমের ‘মুরগি বিভ্রম’বলিউড নায়িকাদের পারিশ্রমিকের নতুন হিসাব, শীর্ষ ৫ কে কত নেনআটক বাংলাদেশিদের দিকে নজর দিনএক দিনে ৭২৬ হামলায় ১২১ হুতি যোদ্ধা হতাহত হওয়ার দাবি ইয়েমেনের সরকারি বাহিনীরমেসিও ইন্টার মায়ামির বিদায় ঠেকাতে পারলেন নাবড় ধরনের পরিবর্তন দরকারবিআরটিএর অধীন তিন মাসের ইন্টার্নশিপ, মাসিক ভাতা ১০ হাজারঘরে আটকে পড়া প্রজাপতিকে আহত না করে বের করব কীভাবেযে মাছ বেঁচে থাকতে পারে ১৩০ বছর৩৯-এ এসেও নানা লুকে আবেদন ছড়াচ্ছেন এষা গুপ্তাবছরে সাত থেকে আট কোটি টাকার মাছের কারবার হয় এই বিলে, যেতে পারেন তাজা মাছ কিনতেজাতীয় বিশ্ববিদ্যালয়ে ৪০ লাখ শিক্ষার্থী, পিছিয়ে শিক্ষার মানে, জোর দিতে চায় কর্মমুখী শিক্ষায়বরিশালে শিক্ষার্থী ও নারীদের দারুণ উদ্যোগসকালেই পড়ুন আলোচিত ৫ খবর৫০ ওভার খেলার সংগ্রাম, ওপেনিংয়ে ‘এক্সপেরিমেন্ট’—দক্ষিণ আফ্রিকায় কী অপেক্ষা করছে বাংলাদেশেরজাহাঙ্গীরনগরে অতিথি পাখির মেলাময়মনসিংহে ছয় গ্রামে মাঠের পর মাঠ লেবুর বাগান, প্রতিদিন বিক্রি অন্তত ২৫ লাখ টাকাবিজয়ের বইমেলায় মুক্তিযুদ্ধের স্মৃতিলয়্যালিটি ফ্যাক্টচাষী নজরুলের ‘সুভা’ কি শুধু এক বোবা মেয়ের গল্প, নাকি আরও কিছুব্যাংকের চাকরি ছেড়ে কারুপণ্যের ব্যবসা, এখন মাসে বিক্রি ১৫ লাখ টাকাবাবাকে বলেছিলেন, ‘আমি ভালো আছি, দোয়া করিও’, দুদিন পর এল ছেলের মৃত্যুর খবরহরমুজে মাইনের আঘাতে তেলবাহী দুটি ট্যাংকারে বিস্ফোরণ ও আগুন: আইআরজিসিসম্রাট আওরঙ্গজেবের জাহাজে চরম নৃশংসতা চালান এক জলদস্যু, তাঁর পরিণতি আজও রহস্যঘেরাসেই গারনাচো এখন ১২ জনের বদলি দলেও জায়গা পান নাইলিয়াড ও ওডিসি: যুদ্ধ, বীরত্ব ও ঘরে ফেরার মহাকাব্যশয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৮ আমলঅতিরিক্ত আত্মবিশ্বাসে ভুল সিদ্ধান্ত নিতে পারেন কোন রাশির জাতকএকটি ফুটবলের ব্যবচ্ছেদলাল শাপলার সৌন্দর্যে ডিবির হাওর৮৭ হাজার কোটি টাকার মালিক! অভিনেতা থেকে প্রযুক্তি–দুনিয়ার ধনকুবেরবৈদ্যুতিক গাড়ির চাকার যত্নে যে ৭টি বিষয় খেয়াল রাখতে হবেজমকালো পার্টি সাজে অনুপ্রেরণা হতে পারে স্পর্শিয়ার ইন্দো-ওয়েস্টার্ন লুকআমেরিকা যেভাবে রাশিয়ার সঙ্গে সমঝোতার কথা ভাবছেমেসির ভোট পেয়েছিলেন রিয়াল মাদ্রিদের এক খেলোয়াড়, রোনালদোর ভোট পেয়েছিলেন বার্সেলোনার একজনমার্কিন শুল্ক আরোপ হলে চাপে পড়তে পারে দেশের তিন খাতআজ টিভিতে যা দেখবেন (২৮ নভেম্বর ২০২৬)এআই যখন এআইয়ের চাকরি খায়!হুট করেই আলোচনায়, কে এই পূর্ণিমাশীতে বাড়ে কোষ্ঠকাঠিন্য: লাইফস্টাইলের পরিবর্তনে এড়ানো যায় এই সমস্যাসেপটিক ট্যাংকে কী গ্যাস থাকে, এই গ্যাস থেকে কীভাবে নিরাপদ রাখা যায়খরার মধ্যেও টিকে থাকবে চা গাছ, সম্ভাবনা দেখাচ্ছে বাকৃবি ও বিটিআরআইয়ের গবেষণা
প্রচ্ছদ › স্বাস্থ্য
স্বাস্থ্য

মৃত্যুর তিন বছর পর কেন কবর থেকে তোলা হয় নায়িকা অন্তরার দেহাবশেষ

মৃত্যুর তিন বছর পর কেন কবর থেকে তোলা হয় নায়িকা অন্তরার দেহাবশেষ
চিত্রনায়িকা অন্তরা। ছবি: ফেসবুক থেকেমৃত্যুর প্রায় তিন বছর পর কবর থেকে তোলা হয়েছিল ‘পাগল মন’-এর নায়িকা অন্তরার দেহাবশেষ। মেয়েকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন তাঁর মা আমেনা খাতুন। সেই অভিযোগে করা মামলায় আদালতের নির্দ…

চিত্রনায়িকা অন্তরা। ছবি: ফেসবুক থেকেমৃত্যুর প্রায় তিন বছর পর কবর থেকে তোলা হয়েছিল ‘পাগল মন’-এর নায়িকা অন্তরার দেহাবশেষ। মেয়েকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন তাঁর মা আমেনা খাতুন। সেই অভিযোগে করা মামলায় আদালতের নির্দেশে আজিমপুর কবরস্থান থেকে দেহাবশেষ তুলে পাঠানো হয় ফরেনসিক পরীক্ষার জন্য।
গত সপ্তাহে, ১৫ নভেম্বর ছিল অন্তরার জন্মদিন। দিনটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ফিরে এসেছে তাঁর অভিনয়ের স্মৃতি, সঙ্গে মৃত্যুকে ঘিরে ওঠা পুরোনো প্রশ্নও। ২০১৪ সালের ৮ জানুয়ারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঢালিউডের একসময়ের জনপ্রিয় এই নায়িকা। সেদিন হাসপাতালে নেওয়ার আগে কী ঘটেছিল? মেয়ের মৃত্যুর পর কেন আদালতের দ্বারস্থ হয়েছিলেন আমেনা খাতুন?
পর্দার জনপ্রিয়তা থেকে টানাপোড়েন
চাঁদপুর থেকে ঢাকায় আসা পারভীন আক্তার লাকি চলচ্চিত্রে পরিচিতি পান অন্তরা নামে। ছোটবেলায় ‘রঙিন নবাব সিরাজউদ্দৌলা’ সিনেমায় নবাবের মেয়ের চরিত্রে অভিনয় করেন তিনি। ‘বেদের মেয়ে জোসনা’ সিনেমায়ও দেখা যায় তাঁকে জোসনার শৈশবের চরিত্রে। তবে নায়িকা হিসেবে তাঁর পরিচিতি তৈরি হয় তোজাম্মেল হক বকুল পরিচালিত ‘পাগল মন’ সিনেমার মাধ্যমে। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন মেহেদী। সিনেমার ‘পাগল মন রে’ গানটি তখন ছড়িয়ে পড়ে দেশের আনাচকানাচে। রাতারাতি পরিচিতি পান অন্তরা।
২০০০ সালের পর থেকে চলচ্চিত্রে তাঁর ব্যস্ততা কমতে থাকে। ব্যক্তিগত জীবনেও আসে পরিবর্তন। প্রথম বিয়ের পর সিনেমা থেকে দূরে সরে যান অন্তরা। একসময় মানসিকভাবে ভেঙেও পড়েন বলে জানা যায়।‘রঙিন নবাব সিরাজউদ্দৌলা’ সিনেমায় নবাবের মেয়ের চরিত্রে অভিনয় করেন অন্তরাএরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন তিনি। ‘প্রেমের কসম’ সিনেমায় অন্তরার বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল মাহফুজ আহমেদের। এ ছাড়া নাঈম, মান্নাসহ সে সময়ের একাধিক জনপ্রিয় অভিনেতার সঙ্গে কাজ করেছেন তিনি। তবে ২০০০ সালের পর থেকে চলচ্চিত্রে তাঁর ব্যস্ততা কমতে থাকে। ব্যক্তিগত জীবনেও আসে পরিবর্তন। প্রথম বিয়ের পর সিনেমা থেকে দূরে সরে যান অন্তরা। একসময় মানসিকভাবে ভেঙেও পড়েন বলে জানা যায়।
ব্যবসায়ীকে বিয়ে, তারপর বদলে যায় জীবন
চলচ্চিত্রে কাজ করতে গিয়েই একসময় এক ব্যবসায়ীর সঙ্গে পরিচয় হয় অন্তরার। ওই ব্যবসায়ী তাঁকে বিয়ের প্রস্তাব দেন। সংসার গড়ার আশায় ২০১০ সালে আবার গাজীপুরের ব্যবসায়ী শফিকুল হক খোকনকে বিয়ে করেন অন্তরা। বিয়ের পর ঢাকার বড় মগবাজারে সংসার শুরু করেন তাঁরা। চলচ্চিত্রের ব্যস্ততা ছেড়ে সংসারেই মনোযোগী হন অন্তরা। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও তাঁদের দাম্পত্য জীবনে যে জটিলতা তৈরি হচ্ছিল, তা তখন অনেকেরই জানা ছিল না।
অন্তরা পরে জানতে পারেন শফিকুলের আগের সংসার রয়েছে। তাঁর সন্তানও ছিল কয়েকজন। অন্তরা নিজের আগের বিয়ের কথা স্বামীকে জানালেও শফিকুলের আগের সংসারের বিষয়টি বিয়ের সময় গোপন রাখা হয়েছিল বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানার পর ক্ষুব্ধ হন অন্তরা। স্বামীর আগের সংসারে গিয়ে সতিনের সঙ্গে বসবাস করতে চাননি তিনি। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ তৈরি হয়। এই নিয়ে নিয়মিত ঝগড়াও হতো। এরপর ২০১৪ সালের জানুয়ারিতে হঠাৎ খবর আসে, অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন চিত্রনায়িকা অন্তরা। পরে আজিমপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়। কিন্তু তাঁর মৃত্যুর পর থেকেই ঘটনাটি নিয়ে প্রশ্ন তুলতে থাকেন তাঁর মা।
‘পাগল মন’ সিনেমার একটি দৃশ্যে অন্তরা। ছবি: সিনেমা থেকে নেওয়ামায়ের অভিযোগ, মেয়েকে হত্যা করা হয়েছে
অন্তরার মৃত্যুকে কখনোই স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি তাঁর মা। তাঁর অভিযোগ ছিল, মেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হননি; বরং তাঁকে নির্যাতন করে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল। মৃত্যুর আগে কী ঘটেছিল, কীভাবে তিনি অসুস্থ হলেন—এসব তথ্যও পরিবারের কাছ থেকে আড়াল করা হয়েছিল বলে গণমাধ্যমে দাবি করেন তিনি।
অন্তরার মায়ের অভিযোগ অনুযায়ী, হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময়ও শফিকুল কাউকে তাঁর মেয়ের কাছে যেতে দেননি। এমনকি মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। ময়নাতদন্তের প্রতিবেদনও তাঁকে দেখানো হয়নি বলে দাবি করেন তিনি। প্রথম দিকে এসব অভিযোগ খুব একটা গুরুত্ব পায়নি। স্বাভাবিক নিয়মেই আজিমপুর কবরস্থানে দাফন করা হয় অন্তরাকে। এমনকি এফডিসিতেও তাঁর মরদেহ নেওয়া হয়নি শেষ শ্রদ্ধা জানানোর জন্য।
তিন বছর পর কবর থেকে তোলা হয় মরদেহ
চলতে থাকে মামলা। অন্তরার মৃত্যুর প্রায় তিন বছর পর মামলায় আসে নতুন মোড়। আদালতের নির্দেশে আজিমপুর কবরস্থান থেকে তাঁর মরদেহের দেহাবশেষ তোলা হয়। পরে তা পাঠানো হয় ফরেনসিক পরীক্ষার জন্য। ঘটনাটি তখন চলচ্চিত্র অঙ্গন ও গণমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দেয়। মৃত্যুর এত দিন পর দেহাবশেষ পরীক্ষা করে কি জানা সম্ভব হবে অন্তরার মৃত্যুর প্রকৃত কারণ? তাঁকে হত্যা করা হয়েছিল, নাকি স্বাভাবিক মৃত্যু হয়েছিল—সেই প্রশ্ন সামনে আসে।
অন্তরার মৃত্যুকে কখনোই স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি তাঁর মা। তাঁর অভিযোগ ছিল, মেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হননি; বরং তাঁকে নির্যাতন করে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল। মৃত্যুর আগে কী ঘটেছিল, কীভাবে তিনি অসুস্থ হলেন—এসব তথ্যও পরিবারের কাছ থেকে আড়াল করা হয়েছিল বলে দাবি করেন তিনি।একটি সিনেমার লুকে অন্তরা। ছবি: ফেসবুক থেকেতদন্তের এই পর্যায়ে অন্তরার আগের সংসারের মেয়ের বক্তব্যও আলোচনায় আসে। তাঁর অভিযোগ ছিল, অন্তরার সঙ্গে শফিকুলের বিরোধ চলছিল। মায়ের মৃত্যুর দিন হাসপাতালে নেওয়ার আগে বাসায় তাঁর ওপর নির্যাতন করা হয়েছিল। পরে ঘরে গিয়ে মাকে অসুস্থ অবস্থায় দেখতে পান তিনি। এরপর তাঁকেই হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হয়। অন্তরার পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, হাসপাতালে নেওয়ার পর শফিকুল নিজের পছন্দের হাসপাতালে তাঁকে ভর্তি করান। চিকিৎসাধীন থাকার সময়ও পরিবারের সদস্য ও পরিচিতদের সঙ্গে তাঁর যোগাযোগ সীমিত ছিল। এসব অভিযোগ অন্তরার মৃত্যুকে ঘিরে সন্দেহ আরও বাড়িয়ে দেয়।
মৃত্যু ঘিরে তৈরি হয় রহস্য
মৃত্যুর প্রায় তিন বছর পর কবর থেকে তোলা দেহাবশেষ পরীক্ষা করা ফরেনসিক বিশেষজ্ঞদের জন্য ছিল কঠিন কাজ। কারণ, এত দীর্ঘ সময় পর দেহের অনেক আলামত নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তখন আলোচনায় আসে, অন্তরাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়ে থাকতে পারে—এমন সন্দেহের কথাও। অভিযোগ ছিল, তাঁর শরীরে নির্যাতনের চিহ্ন ছিল এবং হাতের হাড় ভেঙে দেওয়া হয়েছিল। তবে এসব অভিযোগের সত্যতা নির্ধারণের জন্য প্রয়োজন ছিল বৈজ্ঞানিক পরীক্ষা ও তদন্ত।
ফরেনসিক বিশেষজ্ঞদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল হাড়ের নমুনা পরীক্ষা। কিছু বিষের উপাদান দীর্ঘ সময় পরও হাড়ে শনাক্ত হওয়ার সম্ভাবনা থাকে। একইভাবে হাড়ে কোনো আঘাত বা ভাঙনের চিহ্ন রয়েছে কি না, সেটিও পরীক্ষা করে দেখার সুযোগ ছিল। তবে তিন বছর পর এসব পরীক্ষা থেকে কতটা নির্ভরযোগ্য তথ্য পাওয়া যাবে, তা নিয়ে সংশয় ছিল। মৃত্যুর পরপরই দাফন, মায়ের হত্যা অভিযোগ, মামলা এবং তিন বছর পর কবর থেকে দেহাবশেষ তোলার ঘটনা—সব মিলিয়ে অন্তরার মৃত্যু ঘিরে তৈরি হয় এক রহস্যময় অধ্যায়। শেষ পর্যন্ত এ রহস্যের আর উত্তর মেলেনি। কোনো রিপোর্ট আর সামনে আসেনি।
একের পর এক বাধা পেরিয়ে কীভাবে মিস ইউনির্ভাসে মাহি...বিভিন্ন সময়ের ছবিতে অন্তরা। ছবি: ফেসবুক থেকে সেই সময় মামলার তদন্ত কর্মকর্তা ও ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত উপকমিশনার মো. আমিনুল ইসলাম বলেছিলেন, ‘ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে মৃত্যুর কারণ নিশ্চিত হয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’ তবে মরদেহের ডিএনএ পরীক্ষা করা হবে কি না, সে ব্যাপারে তিনি কিছু বলতে পারেননি।
লাকি থেকে অন্তরা
চিত্রনায়িকা অন্তরার প্রকৃত নাম পারভীন আক্তার লাকি। ১৯৭৯ সালের ১৫ নভেম্বর তাঁর জন্ম। ২০১৪ সালের ৮ জানুয়ারি তিনি মারা যান। পাঁচ বছর বয়সে পরিবারের সঙ্গে গ্রাম ছেড়ে ঢাকায় চলে আসেন তিনি। ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত হন অন্তরা। শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন ‘রঙিন নবাব সিরাজউদ্দৌলা’ ও ‘বেদের মেয়ে জোসনা’ সিনেমায়। পরে তোজাম্মেল হক বকুল পরিচালিত ‘পাগল মন’ সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করে পরিচিতি পান।
ছবির ‘পাগল মন রে’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পাওয়ায় রাতারাতি দর্শকের কাছে পরিচিত হয়ে ওঠেন তিনি। ক্যারিয়ারে নাঈম ও মান্নার মতো জনপ্রিয় নায়কদের সঙ্গে অভিনয় করেছেন অন্তরা। তাঁর অভিনীত ‘প্রেমের কসম’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল অভিনেতা মাহফুজ আহমেদের। এ ছাড়া ‘লেডি র‍্যাম্বো’, ‘আমার মা’, ‘দোলন চাঁপা’, ‘শয়তান মানুষ’, ‘ফজর আলী আসছে’ ও ‘নাগনাগিনীর প্রেম’ তাঁর উল্লেখযোগ্য সিনেমা।

পাঠকের মন্তব্য

আরও সংবাদ

দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাস্থ্য

দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইল ফটো শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে (সিপিএইচ) সাম্প্রতিক নাশকতা ও সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় হাসপাতালে চিকিৎসাধীন আহত সদস্যদের …

রংপুরে ২০০ শয্যায় চালু হচ্ছে আধুনিক শিশু হাসপাতাল
স্বাস্থ্য

রংপুরে ২০০ শয্যায় চালু হচ্ছে আধুনিক শিশু হাসপাতাল

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি বছরের ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে রংপুরে ১০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতালটি ২০০ শয্যায় উন্নীত করে চালু হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন। হাসপাতালটি চালু হলে…

বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী খ্রিষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন
স্বাস্থ্য

বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী খ্রিষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

ফাইল ফটো মানবসেবার ১০০ বছরের গৌরবময় পথচলা উদযাপন করল রাজশাহীর খ্রিষ্টিয়ান মিশন হাসপাতাল। বর্ণাঢ্য আয়োজন, অতিথিদের বক্তব্য ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে হাসপাতালটির শতবর্ষ পূর্তি উপলক্ষে ‘সেন্টেনারি জুবিলি সেলিব্রেশন-২০২…