29 Nov 2026 · স্বাধীন সংবাদমাধ্যম
দৈনিক দেশপটিকা - দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সত্য · সংবাদ · সমাজ দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সংবাদ সর্বশেষ আপডেট
আজকের সংবাদ
পঞ্চগড় হানাদার মুক্ত দিবস পালিতশীতের শুরুতেই শীতার্ত মানুষের পাশে নীলফামারী জেলা প্রশাসন, শুরু শীতবস্ত্র বিতরণস্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রীরায়গঞ্জে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভাবিএনপি-জামায়াতের গোটা দশেক মা'রি হালাইতে হইবো তাহেরপুএ বিপ্লবের অডিও ফাঁসসবাই ফাউল করলে ম্যাচ চালানো যায় না: সিইসিশিল্পাঞ্চলে ফিরছে কর্মচাঞ্চল্য, গাজীপুরে বন্ধ ৪২ কারখানাদীর্ঘ ২৫ বছর জনসেবায় নিবেদিত মৌলভী হাজী মো. ইউনুছ মেম্বারের মৃত্যু, শোক প্রকাশ প্রতিদিনের কাগজেরদক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন: সভাপতি ইকবাল, সম্পাদক জাকিরবসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির ৩৬তম বার্ষিক সভা অনুষ্ঠিতবাঙ্গরা খামারগ্রামে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিতকালিয়াকৈরে রিসোর্টে অভিযান, বিদেশি মদসহ গ্রেপ্তার ২নওগাঁর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ ছুফি উল্লাহ১৮ দিনে পোশাক রপ্তানির বিশাল অর্ডার হারাল বাংলাদেশ, সুযোগ নিল ভারতডিএমপির অভিযানে ৪৪২ জন গ্রেপ্তার, উদ্ধার ককটেল-ইয়াবামোল্লাহাটে আ.লীগ-বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ামিরপুর-পল্টনের পর এবার ভাসানটেকে বাসে আগুন১৯৭১ সালে বাঙালিদের নয়, পাকিস্তানকে দুর্বল করাই ছিল ভারতের লক্ষ্য: স্পিকারনির্বাচন সামনে রেখে আজ ১৮ দলের সঙ্গে ইসির সংলাপসাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও ২ শ্যালক আটকশাহজালাল ইসলামী ব্যাংকে ৩ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারি?জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক৪০ জনের বক্তব্য ও ভিডিও যাচাই, এক মাসেও কাটেনি তাহসিফের মৃত্যুরহস্যভুয়া ঠিকানায় কোকোলার ৬৪৬ কোটি টাকা লেনদেনকিশোরের সাইকেল-জুতা পড়ে ছিল পাড়ে, পুকুরে মিলল মরদেহনগ্নতা চরিত্রকে জীবন্ত করে তোলার উপকরণ, নিজেকে প্রদর্শনের মাধ্যম নয়: মনিকা বেলুচ্চিবিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ–৯: পড়ার বিষয় হিসেবে কেন বেছে নেবেন আন্তর্জাতিক সম্পর্কসোহরাওয়ার্দীতে নয়, নয়াপল্টনে হবে বিএনপির মঙ্গলবারের সমাবেশসন্ত্রাসবিরোধী আইনের মামলায় মনিরুলের স্ত্রী ও দুই শ্যালককে গ্রেপ্তার দেখাল পুলিশখুলনা কর আপিল অঞ্চলে চাকরি, ১০ জেলার আবেদনকারীদের সুযোগহাতির তাণ্ডব থেকে ফসল রক্ষায় আসামের গ্রামে অভিনব উদ্যোগইউপি নির্বাচনে কেউ যাতে ‘ফাউল’ করার নিয়তে মাঠে না নামেন: সিইসিবেসরকারি বিনিয়োগে নতুন সম্ভাবনা কি তৈরি হবেশুধু নির্দিষ্ট এলাকায় নয়, ঢাকাজুড়েই নাভানার আবাসনের উদ্যোগজুরেলের লড়াই, বুমরার প্রত্যাবর্তনেও চালকের আসনে নিউজিল্যান্ডপ্রতিষ্ঠার ৫২ বছর পেরিয়েছে, সরকারি বিদ্যালয়টিতে নেই সুপেয় পানি ও শৌচাগারএইচএসসি সম্পূরক পরীক্ষা: গোপালগঞ্জের পরীক্ষা হবে ফরিদপুর ও মাদারীপুরেতরবারি দিয়ে বইয়ের পাতা উল্টে দিলেন ধূর্জটি মঙ্গলপেছন থেকে কাভার্ড ভ্যানের ধাক্কা, মহাসড়কে অটোরিকশাচালক ও এক নারী নিহতনোয়াখালীতে চলন্ত বাসে আগুন, ছড়িয়ে পড়েছে ভিডিওমৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ তেঁতুলিয়ায়, কত ডিগ্রি সেলসিয়াসনির্মাণসামগ্রীর চড়া দামে ব্যাহত নির্মাণগোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি১ কোটি টাকার বিলাসবহুল কামরায় কেটি পেরি ও জাস্টিন ট্রুডো, ভাইরাল ছবিবিএনপি নেতাদের আয়োজনে কনসার্ট, যাওয়ার পথে ‘শেখ হাসিনা আসবে’ স্লোগানআমার বাবা-মা আমাকে মাটি চিনিয়েছে: বিবি রাসেলআনন্দ-উচ্ছ্বাসে শিক্ষাবর্ষের বিদায়ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু, অপেক্ষা ‘অলৌকিক কিছুর’প্রতি বেলায় কি প্রোটিন খাওয়া জরুরিদেশে আবার হুপিং কাশি শনাক্ত, রাজধানীতেই পাঁচজনমার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট‘অনেক ছটফট করেছে ছেলেটা, কিছুই করতে পারিনি, শুধু সহ্য করেছি’রিয়াল হারলে সেটাই সবচেয়ে বড় খবর, গল্প বানানোর দরকার নেই: মরিনিও১০ হাজার রান, ৩৪ সেঞ্চুরির রেকর্ড—পাকিস্তানের ক্রিকেটে একাই এক ইতিহাস ইউনিস খানজলাবদ্ধতায় মৃতপ্রায় মাঠে প্রাণ ফেরাল বন্ধুসভাহোক কলরব, বউগুলো সব লাল না হয় নীল হলো ক্যানরোজার পণ্য সরবরাহে স্বস্তি, দুশ্চিন্তা সয়াবিন তেল নিয়েপদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, যুবলীগের কর্মী নিহতভিডিও নির্মাতাদের জন্য নতুন সুবিধা আনল এক্সট্রাম্প কি আবার অভিশংসনের মুখে পড়তে পারেনজুলাই বিপ্লবের জ্ঞানগর্ভ বয়ানএএফএমসিসহ ৭ আর্মি-নেভি মেডিকেলে ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন শুরু ২৯ নভেম্বরকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৫ নেতা-কর্মীসহ ৪৪২ জন গ্রেপ্তার: ডিএমপিশ্রীপুরে ইউএনওর বাসভবনের সামনে ও মাওনা উড়ালসেতুর নিচে ককটেল বিস্ফোরণ‘সুদমুক্ত লেনদেন ছাড়া পূর্ণাঙ্গ মুমিন হওয়া সম্ভব নয়’আড়াই বছরেও চালু হয়নি সাড়ে ৩৫ লাখ টাকার কমিউনিটি ক্লিনিকজাফলংয়ের পাথরে শিলপাটার কারুকাজবাসযোগ্য পৃথিবীর অসমাপ্ত অঙ্গীকারঅস্থির সময়কোটি কোটি লাল কাঁকড়া ক্রিসমাস দ্বীপ ছেড়ে চলে যাচ্ছেমুশফিকুর রহিম: কানটুপি পরা সেই কিশোর থেকে টেস্টের অনুপ্রেরণাস্ট্রিমার কারা, কেন স্ট্রিমিংয়ের দিকে ঝুঁকছেন কনটেন্ট ক্রিয়েটররাসাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ও তাঁর দুই ভাই আটকগাছ থেকে পাঠাগার, মানুষের বিপদেও ‘অক্সিজেন’জর্জ হ্যারিসন: যে কণ্ঠে বিশ্ব শুনেছিল বাংলাদেশের নামবাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধঅদক্ষতা ও অবহেলায় রাষ্ট্রের অর্থ অপচয়নীতি ও বাস্তবায়নের মেলবন্ধন জরুরিএক দিনে ফুরাল না আনন্দ, আরেকটু বেশি সময় চাই জলধারায়মেহগনির বাক্সে মৃত ছোট্ট সন্তান, শিরোপার আড়ালে লুকানো এক বাবার কান্নাসই-সাবুদের দিনে পান্নাখচিত গয়নায় মিমির আভিজাত্যময় লুক, আসল চমক কলমের ডিজাইনেসন্তানের উচ্চশিক্ষার খরচ, জন্মের পর থেকেই টাকা জমাবেন কীভাবেপ্রিয় অপমান‘তোকে ঢাকা শহরের যেখানেই পাব, গুলি করব’—কায়সারের ধাওয়ায় প্রাণভয় ছোট মুন্নারছাগলছানার দুরন্তপনা১০ বছরে সবচেয়ে বেশি সন্তান জন্ম দিলেই পুরস্কার ৫ লাখ ডলার!ভিডিও গেমেও যেভাবে নতুন ভূরাজনৈতিক লড়াইচোখ মুছছিলাম, আসলে ওটা ছিল খুশির কান্না: মাহিনবম গ্রেডে ১৫০ জন নেবে বাংলাদেশ ব্যাংক, আবেদন করবেন যেভাবেকলেজছাত্রের কমলা–মাল্টার বাগান, এ বছর প্রথম দিনেই বিক্রি ২৫ হাজার টাকানিউজিল্যান্ডে পড়াশোনা শেষে শর্ট–টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা চালু, সুযোগ কয় মাসেরনবীজির মতো দিন কাটাব কেন, এ যুগে কীভাবে তিনি প্রাসঙ্গিকএআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তির নিরপত্তা কি অকার্যকর হয়ে যাচ্ছেআপনি কি পরিবারের বড় সন্তান? জেনে নিন প্রথম সন্তান হিসেবে আপনার কোন কোন রোগের ঝুঁকি বেশিআগেরবার মিষ্টি খাইয়ে পারেনি, এবার মোরগ–পোলাওয়ে ৩৮ কোটি টাকার সোনা চুরি‘পাখি পাকা পেঁপে খায়’ দ্রুত বলতে গেলে গোলমাল পাকিয়ে যায় কেনভিসা কি ধীরে ধীরে সংকুচিত হচ্ছে? আয়ারল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নতুন উদ্বেগ
প্রচ্ছদ › বিনোদন
বিনোদন

নায়িকা ববিতার কয় সন্তান? কী করেন, কোথায় থাকেন

নায়িকা ববিতার কয় সন্তান? কী করেন, কোথায় থাকেন
ঢাকা থেকে কানাডা—দীর্ঘ এই পথ ববিতার কাছে আপনজনের কাছে ফেরারও পথ। বছরের একটি নির্দিষ্ট সময়ে কানাডায় যান বরেণ্য এই অভিনয়শিল্পী। সেখানে কখনো ঘুরে বেড়ান, কখনো ছিপ হাতে মাছ ধরতে বের হন। পর্দার ব্যস্ততা পেরিয়ে তাঁর জীবনের এই স…

ঢাকা থেকে কানাডা—দীর্ঘ এই পথ ববিতার কাছে আপনজনের কাছে ফেরারও পথ। বছরের একটি নির্দিষ্ট সময়ে কানাডায় যান বরেণ্য এই অভিনয়শিল্পী। সেখানে কখনো ঘুরে বেড়ান, কখনো ছিপ হাতে মাছ ধরতে বের হন। পর্দার ব্যস্ততা পেরিয়ে তাঁর জীবনের এই সময়টুকু ঘিরে আছে পারিবারিক আনন্দ। কিন্তু কানাডায় কার কাছে যান ববিতা? তাঁর সন্তান কতজন, তাঁরা কী করেন, কোথায় থাকেন?
ফরিদা আক্তার ববিতাফরিদা আক্তার ববিতার একমাত্র সন্তান অনিক ইসলাম। মায়ের পরিচিতির বাইরে পড়াশোনা ও কর্মজীবনে নিজের পরিচয় গড়েছেন তিনি। কানাডার ইউনিভার্সিটি অব ওয়াটারলু থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে দেশটির কিচেনার শহরে থাকেন। চাকরি করছেন একটি বহুজাতিক প্রতিষ্ঠানের উচ্চ পদে।
অনিকের পড়াশোনার শুরু ঢাকার বনানীর প্লে-পেন স্কুলে। সেখানে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ার পর ভর্তি হন স্কলাস্টিকায়। এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ও লেভেল ও এ লেভেল শেষ করে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান কানাডায়।
ইউনিভার্সিটি অব ওয়াটারলু থেকে ২০১৩ সালের ১৫ জুন স্নাতক ডিগ্রি অর্জন করেন অনিক। পড়াশোনায় কৃতিত্বের জন্য নাম ওঠে বিশ্ববিদ্যালয়ের ডিনস অনার তালিকায়ও। ছেলের স্নাতক সমাপনী অনুষ্ঠানে অংশ নিতে কানাডায় গিয়েছিলেন ববিতা। ওই বছরের ১১ জুন বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটেও মা-ছেলেকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
ববিতা ও তাঁর একমাত্র ছেলে অনিকপরে একই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন অনিক। পড়াশোনার পাশাপাশি রেডিও সিস্টেমে অ্যানালগ প্রিডিস্টরশন বিষয়ে পূর্ণকালীন গবেষণা সহযোগী হিসেবেও কাজ করেছেন।
ববিতা জানালেন, পড়াশোনা শেষ করেই চাকরিতে যোগ দেন অনিক। বর্তমানে যে প্রতিষ্ঠানে কাজ করছেন, সেটি তাঁর তৃতীয় কর্মস্থল। এখানে তাঁর চাকরির মেয়াদ প্রায় পাঁচ বছর হতে চলেছে।
ছেলের কাছে গেলে কিচেনার শহরেই সময় কাটে ববিতার। কাজের ফাঁকে মাকে নিয়ে ঘুরতে বের হন অনিক। কানাডা ও যুক্তরাষ্ট্রে গেলে মাছ ধরার শখও পূরণ করেন ববিতা। তাঁর ভাষায়, একসময় শখ হিসেবে শুরু হলেও মাছ ধরা এখন অনেকটা নেশায় পরিণত হয়েছে। বাবার কাছ থেকেই এই আগ্রহ পেয়েছেন বলে মনে করেন তিনি।
ববিতা ও তাঁর একমাত্র ছেলে অনিক ইসলামমা-ছেলের আজকের এই স্বস্তির জীবনের পেছনে আছে ববিতার দীর্ঘ সংগ্রাম। ১৯৮২ সালের ২৬ সেপ্টেম্বর ব্যবসায়ী ইফতেখারুল আলমকে বিয়ে করেন তিনি। ১৯৮৯ সালের ৪ ফেব্রুয়ারি জন্ম হয় অনিকের। ছেলের বয়স যখন তিন বছর, তখনই স্বামীকে হারান ববিতা। ১৯৯৩ সালের ১০ জানুয়ারি মারা যান ইফতেখারুল আলম।
এরপর একাই ছেলেকে বড় করেছেন এই অভিনয়শিল্পী। দ্বিতীয়বার বিয়ে করেননি। অভিনয়ের ব্যস্ততা সামলে সন্তানের পড়াশোনা ও বেড়ে ওঠার দিকে মনোযোগ দিয়েছেন।
প্রথম আলোর সঙ্গে আলাপে স্বামীর মৃত্যুর পরের দিনগুলোর কথা মনে করে ববিতা বলেছিলেন, ‘হঠাৎ অনিকের বাবার মৃত্যুতে চারদিকে ঘোর অন্ধকার নেমে আসে। কী করব, কীভাবে জীবন চলবে, যেন দিশাহারা আমি। তবে মনোবল হারানোর মানুষ তো আমি নই। মনটাকে শক্ত করি। আমার সন্তান আছে, তাঁকে নিয়েই আমাকে এগিয়ে যেতে হবে। তাঁকে গড়ে তুলতে হবে।’
বিয়ের পর স্বামীর সঙ্গে ববিতামায়ের সেই সংগ্রামের কথা অনিকও মনে রেখেছেন। ২০১৫ সালে ডেইলি স্টারে লেখা এক নিবন্ধে মায়ের ত্যাগ, ভালোবাসা ও একা হাতে তাঁকে বড় করে তোলার অভিজ্ঞতা তুলে ধরেছিলেন তিনি।
ফরিদা আক্তার ববিতাছেলের পড়াশোনা ও কর্মজীবন নিয়ে তৃপ্ত ববিতা। তবে ছেলের বউয়ের মুখ দেখার ইচ্ছাও আছে তাঁর। বিয়ের প্রসঙ্গ উঠতেই জানালেন, সিদ্ধান্তটি অনিকের ওপরই ছেড়ে দিয়েছেন। নিজের ইচ্ছার কথা থাকলেও এ নিয়ে ছেলেকে চাপ দিতে চান না।
প্রায় ২৭৫টি চলচ্চিত্রে অভিনয় করা ববিতা সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’-এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসা পেয়েছেন। পর্দায় তাঁর সাফল্যের গল্প দর্শকের পরিচিত। সেই পরিচয়ের পাশাপাশি আছে এক মায়ের গল্পও—শোক সামলে সন্তানকে বড় করা, তাঁর নিজের পায়ে দাঁড়ানোর সঙ্গী হওয়া। এখন সেই ছেলের সঙ্গে সময় কাটাতেই ঢাকা থেকে কানাডায় ছুটে যান ববিতা।

পাঠকের মন্তব্য

আরও সংবাদ

নগ্নতা চরিত্রকে জীবন্ত করে তোলার উপকরণ, নিজেকে প্রদর্শনের মাধ্যম নয়: মনিকা বেলুচ্চি
বিনোদন

নগ্নতা চরিত্রকে জীবন্ত করে তোলার উপকরণ, নিজেকে প্রদর্শনের মাধ্যম নয়: মনিকা বেলুচ্চি

হলিউডে একটা সময় ৪০ বছর পেরোলেই অভিনেত্রীদের জন্য কাজের সুযোগ কমে যেত। বয়সের সঙ্গে সঙ্গে হারিয়ে যেত নায়িকা হওয়ার সম্ভাবনা, কমে আসত গুরুত্বপূর্ণ চরিত্রের সংখ্যাও। সেই বাস্তবতা বদলাচ্ছে বলে মনে করেন ইতালীয় অভিনেত্রী মনিকা ব…

তরবারি দিয়ে বইয়ের পাতা উল্টে দিলেন ধূর্জটি মঙ্গল
বিনোদন

তরবারি দিয়ে বইয়ের পাতা উল্টে দিলেন ধূর্জটি মঙ্গল

খাপ থেকে তরবারি বের করলেন অভিনেতা। তবে প্রতিপক্ষকে আঘাত করতে নয়, প্রম্পটারের সামনে রাখা বইয়ের পাতা ওল্টাতে। এমন নাটকীয় ভঙ্গিতে কাজটি করলেন, যেন সেটিও যাত্রাপালারই দৃশ্য। দর্শকদের মধ্যে হাসির রোল উঠল। সময় কমাতে একটি দৃশ্য…

পদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, যুবলীগের কর্মী নিহত
রাজনীতি

পদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, যুবলীগের কর্মী নিহত

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর টোল প্লাজার কাছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী–সমর্থকদের সঙ্গে বিএনপির নেতা–কর্মী–সমর্থকদের সংঘর্ষ হয়েছে। আজ রোববার ভোরে নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে …