১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান
ফাইল ফটো
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী সমাবেশের স্থান ও সময় নিশ্চিত করেন। এর আগে কর্মসূচির তারিখ ঘোষণা করা হলেও ভেন্যুর বিষয়ে জানানো হয়নি।
রিজভী জানান, বিএনপির মাসব্যাপী বিজয়ের মাস উদযাপন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে এ মহাসমাবেশের আয়োজন করা হচ্ছে। আগামী ১ ডিসেম্বর দুপুর ২টায় সমাবেশ শুরু হবে।
তিনি আরও জানান, সমাবেশে জাসাসসহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন। অনুষ্ঠান আয়োজনের সব প্রস্তুতিও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
যৌথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আমান উল্লাহ আমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালামসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

পাঠকের মন্তব্য