28 Nov 2026 · স্বাধীন সংবাদমাধ্যম
দৈনিক দেশপটিকা - দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সত্য · সংবাদ · সমাজ দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সংবাদ সর্বশেষ আপডেট
আজকের সংবাদ
ডিসেম্বর ঘিরে সতর্ক বিজিবি, হিলি সীমান্ত পরিদর্শনে সেক্টর কমান্ডারজোড্ডা পশ্চিম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুই সদস্যের তদন্ত কমিটি গঠনপাকিস্তানে জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধাশাহবাগে মোদি-হাসিনার ছবি ও ভারতীয় পতাকায় আগুনপ্রতিহিংসার কারণে জামায়াতের নিবন্ধন বাতিল হয়েছিল: শফিকুর রহমানদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রীকালিহাতীতে অবৈধ বালু ব্যবসায় প্রশাসনের ‘জিরো টলারেন্স’: অভিযানে দিশেহারা সিন্ডিকেট, রদবদলের গুঞ্জনশিক্ষিত বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই: প্রধানমন্ত্রীছারছীনা দরবার শরিফের ১৩৬তম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল শুরু রবিবাররংপুরে ২০০ শয্যায় চালু হচ্ছে আধুনিক শিশু হাসপাতালআর্থিক খাতের সংকটের পেছনে আ. লীগের দুর্নীতি ও অর্থপাচার: রাষ্ট্রপতিগোপালগঞ্জে বিকাশে অস্বাভাবিক লেনদেন, সতর্ক সরকারসোনার ভরি ২ লাখ ১ হাজার টাকা ছাড়ালআশুলিয়ায় পৃথক স্থানে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন, নাশকতার আশঙ্কাপিএসসি সংস্কার পরিবর্তনের অভিযোগ, আন্দোলনে নামছে শিবিরবিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সরকারের ঐতিহাসিক উদ্যোগ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি তারেক রহমানতিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলের গেটে ককটেল বিস্ফোরণ২০২৭ সাল থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর ঘোষণাসব শিশু ঠিক মানের হামের টিকা পাচ্ছে না অনেকে একেবারেই নাকুমিল্লায় দিনভর উত্তেজনা, মাহফিল করতে না পেরে ফিরে যান তাহেরীমৃত্যুর তিন বছর পর কেন কবর থেকে তোলা হয় নায়িকা অন্তরার দেহাবশেষসিলেটে বিএনপির সংসদ সদস্যের বাড়িতে পেট্রলবোমা হামলা‘মোরগ পোলাও খাইয়ে’ ধানমন্ডিতে সোনার দোকানে চুরিসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ধরতে গেলে লাঠি হাতে গ্রামবাসীর বাধা, ফিরে গেল পুলিশসহজে মনে রাখার ৪টি মানসিক কৌশলআইনশৃঙ্খলা ভালো হলে দেশ এত দিনে ইউরোপ-আমেরিকা হওয়ার কথা: জামায়াত আমিরনীতি সুদহার আরও কমানোর ইঙ্গিত গভর্নরের, কমালে কী হয়রোমিও স্পাই: প্রেমিক সেজে নারী কর্মকর্তাদের প্রেমের ফাঁদে ফেলতেন সুদর্শন তরুণেরারেড হট বোল্ড লুকে তাক লাগালেন বেবো, অল ব্ল্যাকে 'ড্যাডি কুল' শাহরুখকারাগারেই মাধ্যমিক থেকে স্নাতক, তাঁর জীবন নিয়ে লেখা হয়েছে উপন্যাসবছরের শেষ ম্যাচটা খেললেন মেসি, কেমন গেল তাঁর ২০২৬প্রতিবন্ধী সন্তানের লাশ দেখতে কারাফটকে মাবুমরা আর বুমরা নেই, জয়সোয়ালের শূন্যের রেকর্ড, ধুঁকছে ভারতযাত্রীবেশে বাসে উঠে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরাগঙ্গার পানিবণ্টন চুক্তি: মেয়াদ ফুরাচ্ছে, দরকার বিচক্ষণ কূটনীতিভিকারুননিসায় প্রথম শ্রেণিতে ভর্তি, আসন ১৫৪৫রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে ‘পেট্রলবোমা’ নিক্ষেপ, ফাঁকা গুলির অভিযোগসেন্ট মার্টিনে ‘চিংড়ি খাওয়ার পর’ শ্বাসকষ্ট, প্রাণ গেল পর্যটকেরনায়িকা ববিতার কয় সন্তান? কী করেন, কোথায় থাকেনবিশ্বকাপ জেতার ক্ষমতা আর নেই ব্রাজিলের, বলছেন রোনালদোকারাগারে যুব মহিলা লীগ নেত্রী, প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, লাশ দেখাতে নেওয়া হচ্ছে কাশিমপুরেঋণ করে কিনেছিলেন ক্যামেরা, এবার জিতলেন অর্থমূল্যে বিশ্বের সবচেয়ে দামি আলোকচিত্র পুরস্কারকালশীতে যাত্রীবেশে বাসে উঠে কেরোসিন ঢেলে আগুনএকঝলক (২৮ নভেম্বর ২০২৬)ঐতিহ্যের গারো বয়নশিল্প: মুনমুনের হাত ধরে গান.না দক.কার পুনর্জাগরণ!ইলন মাস্ক কেন মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট ডেটা সেন্টার বসাতে চানসোনার দাম আবার ভরিতে ২ লাখ টাকা ছাড়ালচুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বড় নিয়োগ, পদ ৭৪৬গাজীপুরে সাবেক কাউন্সিলরকে গ্রেপ্তারের এক দিন পর বাড়িতে লুটপাট–আগুনএক ধাক্কায় সব প্রমাণ! ডমিনোর উপমা১০৬ স্থলসীমান্ত রুট ঝুঁকিপূর্ণ, মাদক আসছে নদী-সমুদ্রপথেওযদি আমি একটি গোলাপ হতামসেনাসদস্য পরিচয়ে পাত্রী দেখতে গিয়ে যুবক আটকজলদস্যুরাজের হাতে মোগল জাহাজের পরিণতিরাজধানীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৫০, বিদেশি পিস্তল উদ্ধারএআইনির্ভর টিভি চ্যানেল আনছে গুগল, অনুষ্ঠানের প্রধান চরিত্রে দেখা যাবে নিজেকে‘একটা চাদর হবে’ থেকে চাদরে মোড়ানো শেষযাত্রাচট্টগ্রামে মেট্রোরেলের প্রাথমিক রুট নির্ধারণ, উড়াল নাকি পাতালে পথেমহাকাশ থেকে দেখা যায় ‘কুইবেকের চোখ’দক্ষিণ আফ্রিকা–বাংলাদেশ: টেস্ট ইতিহাসেই কি সবচেয়ে একতরফা লড়াইআগুনের কোনো দল নেইমাদারীপুরে থানার সামনে আওয়ামী লীগ-বিএনপির দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণদাবা, বই আর নব্বই দশকের মন নিয়ে বার্সায় ‘আরেক রাফিনিয়া’ইলিশের পদ্মায় জাল ফেললে উঠছে সাকার মাছ, দেশি জাতের জন্য কতটা বিপদসোনার দামের ভেলকি ও বিগ জিমের ‘মুরগি বিভ্রম’বলিউড নায়িকাদের পারিশ্রমিকের নতুন হিসাব, শীর্ষ ৫ কে কত নেনআটক বাংলাদেশিদের দিকে নজর দিনএক দিনে ৭২৬ হামলায় ১২১ হুতি যোদ্ধা হতাহত হওয়ার দাবি ইয়েমেনের সরকারি বাহিনীরমেসিও ইন্টার মায়ামির বিদায় ঠেকাতে পারলেন নাবড় ধরনের পরিবর্তন দরকারবিআরটিএর অধীন তিন মাসের ইন্টার্নশিপ, মাসিক ভাতা ১০ হাজারঘরে আটকে পড়া প্রজাপতিকে আহত না করে বের করব কীভাবেযে মাছ বেঁচে থাকতে পারে ১৩০ বছর৩৯-এ এসেও নানা লুকে আবেদন ছড়াচ্ছেন এষা গুপ্তাবছরে সাত থেকে আট কোটি টাকার মাছের কারবার হয় এই বিলে, যেতে পারেন তাজা মাছ কিনতেজাতীয় বিশ্ববিদ্যালয়ে ৪০ লাখ শিক্ষার্থী, পিছিয়ে শিক্ষার মানে, জোর দিতে চায় কর্মমুখী শিক্ষায়বরিশালে শিক্ষার্থী ও নারীদের দারুণ উদ্যোগসকালেই পড়ুন আলোচিত ৫ খবর৫০ ওভার খেলার সংগ্রাম, ওপেনিংয়ে ‘এক্সপেরিমেন্ট’—দক্ষিণ আফ্রিকায় কী অপেক্ষা করছে বাংলাদেশেরজাহাঙ্গীরনগরে অতিথি পাখির মেলাময়মনসিংহে ছয় গ্রামে মাঠের পর মাঠ লেবুর বাগান, প্রতিদিন বিক্রি অন্তত ২৫ লাখ টাকাবিজয়ের বইমেলায় মুক্তিযুদ্ধের স্মৃতিলয়্যালিটি ফ্যাক্টচাষী নজরুলের ‘সুভা’ কি শুধু এক বোবা মেয়ের গল্প, নাকি আরও কিছুব্যাংকের চাকরি ছেড়ে কারুপণ্যের ব্যবসা, এখন মাসে বিক্রি ১৫ লাখ টাকাবাবাকে বলেছিলেন, ‘আমি ভালো আছি, দোয়া করিও’, দুদিন পর এল ছেলের মৃত্যুর খবরহরমুজে মাইনের আঘাতে তেলবাহী দুটি ট্যাংকারে বিস্ফোরণ ও আগুন: আইআরজিসিসম্রাট আওরঙ্গজেবের জাহাজে চরম নৃশংসতা চালান এক জলদস্যু, তাঁর পরিণতি আজও রহস্যঘেরাসেই গারনাচো এখন ১২ জনের বদলি দলেও জায়গা পান নাইলিয়াড ও ওডিসি: যুদ্ধ, বীরত্ব ও ঘরে ফেরার মহাকাব্যশয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৮ আমলঅতিরিক্ত আত্মবিশ্বাসে ভুল সিদ্ধান্ত নিতে পারেন কোন রাশির জাতকএকটি ফুটবলের ব্যবচ্ছেদলাল শাপলার সৌন্দর্যে ডিবির হাওর৮৭ হাজার কোটি টাকার মালিক! অভিনেতা থেকে প্রযুক্তি–দুনিয়ার ধনকুবেরবৈদ্যুতিক গাড়ির চাকার যত্নে যে ৭টি বিষয় খেয়াল রাখতে হবেজমকালো পার্টি সাজে অনুপ্রেরণা হতে পারে স্পর্শিয়ার ইন্দো-ওয়েস্টার্ন লুকআমেরিকা যেভাবে রাশিয়ার সঙ্গে সমঝোতার কথা ভাবছেমেসির ভোট পেয়েছিলেন রিয়াল মাদ্রিদের এক খেলোয়াড়, রোনালদোর ভোট পেয়েছিলেন বার্সেলোনার একজনমার্কিন শুল্ক আরোপ হলে চাপে পড়তে পারে দেশের তিন খাতআজ টিভিতে যা দেখবেন (২৮ নভেম্বর ২০২৬)এআই যখন এআইয়ের চাকরি খায়!হুট করেই আলোচনায়, কে এই পূর্ণিমাশীতে বাড়ে কোষ্ঠকাঠিন্য: লাইফস্টাইলের পরিবর্তনে এড়ানো যায় এই সমস্যাসেপটিক ট্যাংকে কী গ্যাস থাকে, এই গ্যাস থেকে কীভাবে নিরাপদ রাখা যায়খরার মধ্যেও টিকে থাকবে চা গাছ, সম্ভাবনা দেখাচ্ছে বাকৃবি ও বিটিআরআইয়ের গবেষণা
প্রচ্ছদ › সংবাদ
সর্বশেষ

সব শিশু ঠিক মানের হামের টিকা পাচ্ছে না অনেকে একেবারেই না

সব শিশু ঠিক মানের হামের টিকা পাচ্ছে না  অনেকে একেবারেই না
সব শিশু ঠিক মানের হামের টিকা পাচ্ছে না বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তাঁরা বলছেন, অনেক শিশু একেবারেই টিকা পাচ্ছে না। টিকাদান হারের যে পরিসংখ্যান প্রচার করা হচ্ছে, সেটিও সঠিক নয়। হাম নিয়ন্ত্রণ করতে হলে সরকারকে জরুরি ভিত্তিতে …

সব শিশু ঠিক মানের হামের টিকা পাচ্ছে না বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তাঁরা বলছেন, অনেক শিশু একেবারেই টিকা পাচ্ছে না। টিকাদান হারের যে পরিসংখ্যান প্রচার করা হচ্ছে, সেটিও সঠিক নয়। হাম নিয়ন্ত্রণ করতে হলে সরকারকে জরুরি ভিত্তিতে বিশেষ কর্মসূচি (ক্র্যাশ প্রোগ্রাম) হাতে নিতে হবে।
গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হাম নিয়ন্ত্রণ ও প্রতিরোধবিষয়ক এক সভায় বিশেষজ্ঞরা এ কথা বলেন। এই সভা ডেকেছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার। তিনি ওই দিন সন্ধ্যায় প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত জরায়ু ক্যানসারের টিকা নিয়ে গোলটেবিল বৈঠকে ওই সভার কথা বলেন।
গোলটেবিল বৈঠকে জিয়াউদ্দিন হায়দার বলেন, কীভাবে হাম নিয়ন্ত্রণে আনা যাবে, সে বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ শুনতে তাঁদের ডাকা হয়। অনেক বিষয়ের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। একটি হচ্ছে টিকার মান। শিশুরা মানসম্পন্ন টিকা পাচ্ছে কি না। টিকার ‘কোল্ড চেইন’ বজায় থাকছে না।
নয়টি দেশ থেকে বাংলাদেশ টিকা আনে। সেই টিকা উড়োজাহাজে আসে। ঠিক তাপমাত্রায় রেখে টিকা আনা হয় কি না, এটা কেউ পরীক্ষা করেন না।সভায় রোগ প্রতিরোধের ঘাটতির (ইমিউনিটি গ্যাপ) বিষয়টিও গুরুত্বের সঙ্গে এসেছে বলে উল্লেখ করেন জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেন, করোনাকালে ক্যাম্পেইনের সময় এবং ২০২৪ ও ২০২৫ সালে অনেক শিশু টিকা পায়নি। আবার এখন টিকা পাওয়ার যে পরিসংখ্যান দেওয়া হচ্ছে, তাতেও গলদ আছে।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বিশেষজ্ঞদের মধ্যে উপস্থিত ছিলেন শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক আবিদ হোসেন মোল্লা, সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকী, স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক হালিমুর রশিদ, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মীর্জা মো. জিয়াউল ইসলাম, সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) উপপরিচালক হাসানুল মাহমুদ, আইইডিসিআরের সাবেক পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান, বিশিষ্ট টিকা বিশেষজ্ঞ তাজুল এ বারিসহ ১২ জন। সভায় উপস্থিত পাঁচজনের সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়েছে।
অনেক কেন্দ্রে কর্মীরা পাত্র থেকে টিকা বের করে খোলা জায়গায় রেখে দেন। চার-পাঁচ ঘণ্টা পর সেই টিকা শিশুদের দেওয়া হয়। এ ধরনের কিছু ছবি সভায় দেখানো হয়।টিকার মান ও মানসম্পন্ন টিকাদান
হামে শিশুর মৃত্যুতে স্বজনহারাদের কান্না থামছে না প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বিশেষজ্ঞরা বলেন, টিকা নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হয়। নয়টি দেশ থেকে বাংলাদেশ টিকা আনে। সেই টিকা উড়োজাহাজে আসে। ঠিক তাপমাত্রায় রেখে টিকা আনা হয় কি না, এটা কেউ পরীক্ষা করেন না। এ নিয়ে নিয়মিত প্রতিবেদন তৈরি করার কথা; কিন্তু তা তৈরি হয় না। শুধু অনুমান করা হয় যে বাংলাদেশে ঠিক মানের টিকা আসছে।
আলোচনায় এটা উঠে আসে যে টিকাকেন্দ্রে টিকা পরিবহনের বিশেষ পাত্রগুলো অনেক পুরোনো। অনেক পাত্র তাপমাত্রা ঠিক রাখার ক্ষেত্রে উপযুক্ত নয়। এ ছাড়া অনেক কেন্দ্রে কর্মীরা পাত্র থেকে টিকা বের করে খোলা জায়গায় রেখে দেন। চার-পাঁচ ঘণ্টা পর সেই টিকা শিশুদের দেওয়া হয়। এ ধরনের কিছু ছবি সভায় দেখানো হয়।
টিকাদান ১২১ শতাংশ হওয়ার কোনো যুক্তি নেই। প্রথমত, মাঠপর্যায়ে কর্মীর ঘাটতি আছে। দ্বিতীয়ত, মাঠকর্মীদের দাবিদাওয়ার ব্যাপারে সরকার আন্তরিক নয় বলে কিছু কর্মী মনে করেন। তাঁরা টিকা দেওয়ার ব্যাপারে আন্তরিক নন বলে বিশেষজ্ঞদের কেউ কেউ ধারণা করেন।পরিসংখ্যানে আপত্তি
হামের বিশেষ টিকাদান কর্মসূচিতে শিশুদের টিকা দেওয়া হচ্ছেসভায় বিশেষজ্ঞরা বলেন, ২০২০ সালে হাম-রুবেলার জাতীয় ক্যাম্পেইনের সময় অনেক শিশু টিকা পায়নি। কারণ, মানুষ তখন ঘরের বাইরে বের হতে চাইত না। হাসপাতালে বা টিকাকেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে মানুষ অনাগ্রহী ছিল। স্বাভাবিক কারণে শিশুরা কম হারে টিকা পেয়েছিল। কিন্তু পরিসংখ্যানে টিকা প্রাপ্তির উচ্চ হার দেখানো হয়েছিল। আবার ২০২৪ ও ২০২৫ সালে রাজনৈতিক কারণ এবং মাঠকর্মীদের ধর্মঘটের কারণে টিকাদান বাধাগ্রস্ত হয়। কিন্তু পরিসংখ্যানে উচ্চ হার দেখানো হয়। বাস্তবে বিপুলসংখ্যক শিশু হামের টিকার বাইরে থেকে গেছে।
২১ দিনের শিশু হামে আক্রান্ত, ১৫ বছরের মা জীবনে টিকা নেয়নিসভায় একাধিক বিশেষজ্ঞ বলেন, ইপিআই থেকে টিকাদানের যে পরিসংখ্যান দেওয়া হচ্ছে, তা সঠিক নয়। কিছু ক্ষেত্রে বানোয়াট। টিকাদান ১২১ শতাংশ হওয়ার কোনো যুক্তি নেই। প্রথমত, মাঠপর্যায়ে কর্মীর ঘাটতি আছে। দ্বিতীয়ত, মাঠকর্মীদের দাবিদাওয়ার ব্যাপারে সরকার আন্তরিক নয় বলে কিছু কর্মী মনে করেন। তাঁরা টিকা দেওয়ার ব্যাপারে আন্তরিক নন বলে বিশেষজ্ঞদের কেউ কেউ ধারণা করেন।
সভায় অপুষ্টি ও শিশুদের ভিটামিন ডির ঘাটতি নিয়ে আলোচনা হয়। সভায় বলা হয়, হামে আক্রান্ত শিশুদের প্রায় ১৫ শতাংশের বয়স পাঁচ বছরের বেশি। এরা টিকার বাইরে। আবার আক্রান্ত শিশুদের ২২ শতাংশের বয়স ছয় মাসের কম। এরাও টিকার বাইরে, এদের টিকা পাওয়ার বয়সই হয়নি।
বিশেষজ্ঞরা বেশ কিছু পরামর্শ দিয়েছেন। তাঁরা বলেছেন, টিকার মান সম্পর্কে নিশ্চিত হতে হবে। পাশাপাশি টিকাদান ঠিকমতো হচ্ছে কি না, তা নিবিড় তদারক করতে হবে।মৃত্যু থামছে না
হামের প্রাদুর্ভাবে হাসপাতালে চিকিৎসাধীন শিশুরোগীএ বছর মার্চের শুরুতে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দেয়। এর পর থেকে প্রতিদিন হামে আক্রান্ত ও মৃত্যুর খবর দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল শুক্রবার দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুক্রবার সকাল আটটা পর্যন্ত) সারা দেশে হামের উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হামে মৃত্যু হলো ১ হাজার ৩৭৮ জনের। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মৃত্যু ১ হাজার ২৭২ এবং নিশ্চিত হামে মৃত্যু ১০৬ জনের।
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৭৩ জন। এ নিয়ে এ পর্যন্ত হামের চিকিৎসা নিতে ২ লাখ ৩৫ হাজার ৪৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
সরকার হামের প্রাদুর্ভাব ঠেকাতে এপ্রিল মাসে হাম-রুবেলার টিকার জাতীয় ক্যাম্পেইন শুরু করে। ছয় মাস বয়স থেকে পাঁচ বছরের শিশুদের টিকা দেওয়ার সিদ্ধান্ত হয়। মে মাসে সেই ক্যাম্পেইন শেষ হয়। তারপরও টিকাদান অব্যাহত থাকে। ১৬ নভেম্বর পর্যন্ত ২ কোটি ১৮ লাখ ২৭ হাজার ৩০৭ শিশুকে টিকা দেওয়া হয়েছে। টিকাদানের হার ১২১ শতাংশ। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ২১ শতাংশ বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে।
হামে কেন এত শিশুমৃত্যু এখন কী করণীয়
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অংশগ্রহণকারী দুজন প্রথম আলোকে বলেছেন, সভার আলোচিত বিষয়গুলো এবং পরামর্শ বা সুপারিশ প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে।
বিশেষজ্ঞরা বেশ কিছু পরামর্শ দিয়েছেন। তাঁরা বলেছেন, টিকার মান সম্পর্কে নিশ্চিত হতে হবে। পাশাপাশি টিকাদান ঠিকমতো হচ্ছে কি না, তা নিবিড় তদারক করতে হবে।
টিকাদানের বয়সসীমা বাড়াতে বলেছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলেছেন, ১৫ বছরের কম বয়সী সব শিশুকে টিকার আওতায় আনতে হবে। কারণ, এদের একটি বড় অংশ হামের টিকা পায়নি এবং এরা হাম ছড়াচ্ছে।
টিকা বিষয়ক সব ধনের তথ্য ও পরিসংখ্যান নির্ভুল করার উদ্যোগ নিতে হবে। তথ্য বা পরিসংখ্যানে ভুল থাকলে টিকা সংগ্রহে ভুল হবে, সব শিশু টিকা পাবে না।
একজন বিশেষজ্ঞ বলেছেন, হাম অত্যন্ত সংক্রামক। সরকার যদি এখনই জরুরি ভিত্তিতে বড় পরিসরে কর্মসূচি না নেয়, তাহলে পরিস্থিতি আরও জটিল হওয়ার ঝুঁকি আছে। বিষয়টি সরকারের প্রতিনিধিকে বোঝানোর চেষ্টা করা হয়েছে।

পাঠকের মন্তব্য