29 Nov 2026 · স্বাধীন সংবাদমাধ্যম
দৈনিক দেশপটিকা - দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সত্য · সংবাদ · সমাজ দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সংবাদ সর্বশেষ আপডেট
আজকের সংবাদ
পঞ্চগড় হানাদার মুক্ত দিবস পালিতশীতের শুরুতেই শীতার্ত মানুষের পাশে নীলফামারী জেলা প্রশাসন, শুরু শীতবস্ত্র বিতরণস্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রীরায়গঞ্জে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভাবিএনপি-জামায়াতের গোটা দশেক মা'রি হালাইতে হইবো তাহেরপুএ বিপ্লবের অডিও ফাঁসসবাই ফাউল করলে ম্যাচ চালানো যায় না: সিইসিশিল্পাঞ্চলে ফিরছে কর্মচাঞ্চল্য, গাজীপুরে বন্ধ ৪২ কারখানাদীর্ঘ ২৫ বছর জনসেবায় নিবেদিত মৌলভী হাজী মো. ইউনুছ মেম্বারের মৃত্যু, শোক প্রকাশ প্রতিদিনের কাগজেরদক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন: সভাপতি ইকবাল, সম্পাদক জাকিরবসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির ৩৬তম বার্ষিক সভা অনুষ্ঠিতবাঙ্গরা খামারগ্রামে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিতকালিয়াকৈরে রিসোর্টে অভিযান, বিদেশি মদসহ গ্রেপ্তার ২নওগাঁর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ ছুফি উল্লাহ১৮ দিনে পোশাক রপ্তানির বিশাল অর্ডার হারাল বাংলাদেশ, সুযোগ নিল ভারতডিএমপির অভিযানে ৪৪২ জন গ্রেপ্তার, উদ্ধার ককটেল-ইয়াবামোল্লাহাটে আ.লীগ-বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ামিরপুর-পল্টনের পর এবার ভাসানটেকে বাসে আগুন১৯৭১ সালে বাঙালিদের নয়, পাকিস্তানকে দুর্বল করাই ছিল ভারতের লক্ষ্য: স্পিকারনির্বাচন সামনে রেখে আজ ১৮ দলের সঙ্গে ইসির সংলাপসাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও ২ শ্যালক আটকশাহজালাল ইসলামী ব্যাংকে ৩ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারি?জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক৪০ জনের বক্তব্য ও ভিডিও যাচাই, এক মাসেও কাটেনি তাহসিফের মৃত্যুরহস্যভুয়া ঠিকানায় কোকোলার ৬৪৬ কোটি টাকা লেনদেনকিশোরের সাইকেল-জুতা পড়ে ছিল পাড়ে, পুকুরে মিলল মরদেহনগ্নতা চরিত্রকে জীবন্ত করে তোলার উপকরণ, নিজেকে প্রদর্শনের মাধ্যম নয়: মনিকা বেলুচ্চিবিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ–৯: পড়ার বিষয় হিসেবে কেন বেছে নেবেন আন্তর্জাতিক সম্পর্কসোহরাওয়ার্দীতে নয়, নয়াপল্টনে হবে বিএনপির মঙ্গলবারের সমাবেশসন্ত্রাসবিরোধী আইনের মামলায় মনিরুলের স্ত্রী ও দুই শ্যালককে গ্রেপ্তার দেখাল পুলিশখুলনা কর আপিল অঞ্চলে চাকরি, ১০ জেলার আবেদনকারীদের সুযোগহাতির তাণ্ডব থেকে ফসল রক্ষায় আসামের গ্রামে অভিনব উদ্যোগইউপি নির্বাচনে কেউ যাতে ‘ফাউল’ করার নিয়তে মাঠে না নামেন: সিইসিবেসরকারি বিনিয়োগে নতুন সম্ভাবনা কি তৈরি হবেশুধু নির্দিষ্ট এলাকায় নয়, ঢাকাজুড়েই নাভানার আবাসনের উদ্যোগজুরেলের লড়াই, বুমরার প্রত্যাবর্তনেও চালকের আসনে নিউজিল্যান্ডপ্রতিষ্ঠার ৫২ বছর পেরিয়েছে, সরকারি বিদ্যালয়টিতে নেই সুপেয় পানি ও শৌচাগারএইচএসসি সম্পূরক পরীক্ষা: গোপালগঞ্জের পরীক্ষা হবে ফরিদপুর ও মাদারীপুরেতরবারি দিয়ে বইয়ের পাতা উল্টে দিলেন ধূর্জটি মঙ্গলপেছন থেকে কাভার্ড ভ্যানের ধাক্কা, মহাসড়কে অটোরিকশাচালক ও এক নারী নিহতনোয়াখালীতে চলন্ত বাসে আগুন, ছড়িয়ে পড়েছে ভিডিওমৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ তেঁতুলিয়ায়, কত ডিগ্রি সেলসিয়াসনির্মাণসামগ্রীর চড়া দামে ব্যাহত নির্মাণগোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি১ কোটি টাকার বিলাসবহুল কামরায় কেটি পেরি ও জাস্টিন ট্রুডো, ভাইরাল ছবিবিএনপি নেতাদের আয়োজনে কনসার্ট, যাওয়ার পথে ‘শেখ হাসিনা আসবে’ স্লোগানআমার বাবা-মা আমাকে মাটি চিনিয়েছে: বিবি রাসেলআনন্দ-উচ্ছ্বাসে শিক্ষাবর্ষের বিদায়ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু, অপেক্ষা ‘অলৌকিক কিছুর’প্রতি বেলায় কি প্রোটিন খাওয়া জরুরিদেশে আবার হুপিং কাশি শনাক্ত, রাজধানীতেই পাঁচজনমার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট‘অনেক ছটফট করেছে ছেলেটা, কিছুই করতে পারিনি, শুধু সহ্য করেছি’রিয়াল হারলে সেটাই সবচেয়ে বড় খবর, গল্প বানানোর দরকার নেই: মরিনিও১০ হাজার রান, ৩৪ সেঞ্চুরির রেকর্ড—পাকিস্তানের ক্রিকেটে একাই এক ইতিহাস ইউনিস খানজলাবদ্ধতায় মৃতপ্রায় মাঠে প্রাণ ফেরাল বন্ধুসভাহোক কলরব, বউগুলো সব লাল না হয় নীল হলো ক্যানরোজার পণ্য সরবরাহে স্বস্তি, দুশ্চিন্তা সয়াবিন তেল নিয়েপদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, যুবলীগের কর্মী নিহতভিডিও নির্মাতাদের জন্য নতুন সুবিধা আনল এক্সট্রাম্প কি আবার অভিশংসনের মুখে পড়তে পারেনজুলাই বিপ্লবের জ্ঞানগর্ভ বয়ানএএফএমসিসহ ৭ আর্মি-নেভি মেডিকেলে ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন শুরু ২৯ নভেম্বরকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৫ নেতা-কর্মীসহ ৪৪২ জন গ্রেপ্তার: ডিএমপিশ্রীপুরে ইউএনওর বাসভবনের সামনে ও মাওনা উড়ালসেতুর নিচে ককটেল বিস্ফোরণ‘সুদমুক্ত লেনদেন ছাড়া পূর্ণাঙ্গ মুমিন হওয়া সম্ভব নয়’আড়াই বছরেও চালু হয়নি সাড়ে ৩৫ লাখ টাকার কমিউনিটি ক্লিনিকজাফলংয়ের পাথরে শিলপাটার কারুকাজবাসযোগ্য পৃথিবীর অসমাপ্ত অঙ্গীকারঅস্থির সময়কোটি কোটি লাল কাঁকড়া ক্রিসমাস দ্বীপ ছেড়ে চলে যাচ্ছেমুশফিকুর রহিম: কানটুপি পরা সেই কিশোর থেকে টেস্টের অনুপ্রেরণাস্ট্রিমার কারা, কেন স্ট্রিমিংয়ের দিকে ঝুঁকছেন কনটেন্ট ক্রিয়েটররাসাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ও তাঁর দুই ভাই আটকগাছ থেকে পাঠাগার, মানুষের বিপদেও ‘অক্সিজেন’জর্জ হ্যারিসন: যে কণ্ঠে বিশ্ব শুনেছিল বাংলাদেশের নামবাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধঅদক্ষতা ও অবহেলায় রাষ্ট্রের অর্থ অপচয়নীতি ও বাস্তবায়নের মেলবন্ধন জরুরিএক দিনে ফুরাল না আনন্দ, আরেকটু বেশি সময় চাই জলধারায়মেহগনির বাক্সে মৃত ছোট্ট সন্তান, শিরোপার আড়ালে লুকানো এক বাবার কান্নাসই-সাবুদের দিনে পান্নাখচিত গয়নায় মিমির আভিজাত্যময় লুক, আসল চমক কলমের ডিজাইনেসন্তানের উচ্চশিক্ষার খরচ, জন্মের পর থেকেই টাকা জমাবেন কীভাবেপ্রিয় অপমান‘তোকে ঢাকা শহরের যেখানেই পাব, গুলি করব’—কায়সারের ধাওয়ায় প্রাণভয় ছোট মুন্নারছাগলছানার দুরন্তপনা১০ বছরে সবচেয়ে বেশি সন্তান জন্ম দিলেই পুরস্কার ৫ লাখ ডলার!ভিডিও গেমেও যেভাবে নতুন ভূরাজনৈতিক লড়াইচোখ মুছছিলাম, আসলে ওটা ছিল খুশির কান্না: মাহিনবম গ্রেডে ১৫০ জন নেবে বাংলাদেশ ব্যাংক, আবেদন করবেন যেভাবেকলেজছাত্রের কমলা–মাল্টার বাগান, এ বছর প্রথম দিনেই বিক্রি ২৫ হাজার টাকানিউজিল্যান্ডে পড়াশোনা শেষে শর্ট–টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা চালু, সুযোগ কয় মাসেরনবীজির মতো দিন কাটাব কেন, এ যুগে কীভাবে তিনি প্রাসঙ্গিকএআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তির নিরপত্তা কি অকার্যকর হয়ে যাচ্ছেআপনি কি পরিবারের বড় সন্তান? জেনে নিন প্রথম সন্তান হিসেবে আপনার কোন কোন রোগের ঝুঁকি বেশিআগেরবার মিষ্টি খাইয়ে পারেনি, এবার মোরগ–পোলাওয়ে ৩৮ কোটি টাকার সোনা চুরি‘পাখি পাকা পেঁপে খায়’ দ্রুত বলতে গেলে গোলমাল পাকিয়ে যায় কেনভিসা কি ধীরে ধীরে সংকুচিত হচ্ছে? আয়ারল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নতুন উদ্বেগ
প্রচ্ছদ › আন্তর্জাতিক
আন্তর্জাতিক

ইলন মাস্ক কেন মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট ডেটা সেন্টার বসাতে চান

ইলন মাস্ক কেন মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট ডেটা সেন্টার বসাতে চান
মহাকাশ প্রযুক্তি, মহাকাশ পরিবহন ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ধনকুবের ইলন মাস্কের ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা চলতি সপ্তাহে অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। ডেটা সেন্টার নিয়ে বিতর্কে…

মহাকাশ প্রযুক্তি, মহাকাশ পরিবহন ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ধনকুবের ইলন মাস্কের ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা চলতি সপ্তাহে অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। ডেটা সেন্টার নিয়ে বিতর্কের মধ্যে এআই বিপ্লবকে এগিয়ে নিতে প্রয়োজনীয় বিকল্প জায়গার খোঁজে শুরু হয়েছে এই তোড়জোড়।
গত বুধবার যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) ‘স্টারমাইন্ড’ নামের এ পরিকল্পনার অনুমোদন দেয়। সংস্থাটি জানিয়েছে, দেশের ইতিহাসে এটিই এ ধরনের প্রথম কোনো ঘটনা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এফসিসির চেয়ারম্যান ব্রেন্ডন কারের পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সুপার ইন্টেলিজেন্স (উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা) বিকাশের এ গুরুত্বপূর্ণ সময়ে এফসিসি স্পেসএক্সকে কক্ষপথে ১০ লাখ কম্পিউট মডিউল মোতায়েনের অনুমোদন দিচ্ছে। এগুলো পৃথিবীতে ব্যবহারের জন্য বিপুল পরিমাণ ডেটা প্রক্রিয়াজাত করবে।’
ব্রেন্ডন কার আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র ‘দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে, যাতে এই যুগান্তকারী প্রযুক্তি সুযোগ তৈরি ও বিনিয়োগ বৃদ্ধি করে এবং মার্কিন জনগণের জন্য সুফল বয়ে আনে।’
এআই কম্পিউটিংয়ের পেছনে ডেটা সেন্টার হলো মূলভিত্তি এবং এ (এআই) সফটওয়্যারের চাহিদা দ্রুত বাড়ছে। এমন পরিস্থিতিতে মাস্কের পরিকল্পনাটি একটি বিকল্প উপায় দিয়েছে। তা হলো, এগুলোর (এআই ডেটা সেন্টার) শক্তির উৎস হিসেবে সূর্যকে ব্যবহার করা।মাস্কের পরিকল্পনাটি কী

এআই কম্পিউটিংয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভিত্তি হলো ডেটা সেন্টার। এ সফটওয়্যারের (এআই) চাহিদা দ্রুত বাড়ছে। এমন পরিস্থিতিতে মাস্কের পরিকল্পনাটি একটি বিকল্প উপায় দিয়েছে। আর সেটা হলো, এগুলোর (এআই ডেটা সেন্টার) শক্তির উৎস হিসেবে সূর্যকে ব্যবহার করা।
স্পেসএক্সের ভাষ্য, পৃথিবীতে বিদ্যুতের উৎস খুঁজে পাওয়া ক্রমশ কঠিন হয়ে পড়ছে। এ পরিস্থিতিতে বৈদ্যুতিক শক্তির উৎসের পরিসর বাড়ানোর এটিই সবচেয়ে দ্রুততম উপায়।
নিজেদের ওয়েবসাইটে স্পেসএক্স এ পরিকল্পনাকে ‘কম খরচের এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন’ বলে উল্লেখ করেছে।
মহাকাশে মাস্কের কোম্পানির স্যাটেলাইট আগে থেকেই রয়েছে। স্টারমাইন্ড শুধু সেই স্যাটেলাইটের বহরে নতুন করে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।
ইলন মাস্ক তাৎক্ষণিকভাবে স্যাটেলাইটের অবস্থান শনাক্তকারী স্যাটফ্লিট লাইভের তথ্য, বর্তমানে কক্ষপথে প্রায় ১৬ হাজার ৯২৮টি সক্রিয় স্যাটেলাইট রয়েছে। এর মধ্যে ১১ হাজার ১৯০টিই (৬৬ শতাংশ) স্পেসএক্সের ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের স্যাটেলাইট।
এফসিসির লাইসেন্সের শর্ত অনুযায়ী, স্পেসএক্সকে অবশ্যই ২০৩৩ সালের নভেম্বরের মধ্যে স্যাটেলাইট ডেটা সেন্টার মোতায়েনের কাজ শুরু করতে হবে। এরপর ২০৩৫ সালের নভেম্বরের মধ্যে সর্বোচ্চ সংখ্যার ১০ শতাংশ অর্থাৎ ১ লাখ স্যাটেলাইট পাঠাতে হবে। এ ছাড়া ২০৩৮ সালের নভেম্বরের মধ্যে ৫০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে পুরো স্যাটেলাইট বহর মহাকাশে স্থাপন করতে হবে।
যুক্তরাষ্ট্রের অলাভজনক প্রতিষ্ঠান এনভায়রনমেন্টাল অ্যান্ড এনার্জি স্টাডি ইনস্টিটিউটের ২০২৫ সালে প্রকাশিত এক নিবন্ধ অনুযায়ী, বড় ডেটা সেন্টারগুলো দিনে ৫০ লাখ গ্যালন পর্যন্ত পানি খরচ করতে পারে। এ পরিমাণ পানি ১০ হাজার থেকে ৫০ হাজার মানুষের একটি শহরের ব্যবহৃত পানির সমান।মাস্ক কেন ডেটা সেন্টারগুলো মহাকাশে পাঠাতে চান, এর সুবিধা কী

এআইয়ের পরিসর দ্রুত বৃদ্ধির সঙ্গে সঙ্গে ডেটা সেন্টারের প্রয়োজনীয়তাও বাড়ছে।
কিন্তু ডেটা সেন্টারের জন্য বিশাল জায়গার দরকার হয় এবং এগুলো প্রচুর পানি ও বিদ্যুৎ খরচ করে। একই সঙ্গে এগুলো থেকে বিপুল পরিমাণ জীবাশ্ম জ্বালানিজনিত কার্বন নিঃসরণ ঘটে।
ডেটা সেন্টারগুলো প্রচণ্ড তাপ তৈরি করে এবং প্রযুক্তি চালু রাখতে শীতলীকরণ ব্যবস্থায় বিপুল পরিমাণ পানির প্রয়োজন হয়। এর ফলে পানি সরবরাহে ও খরায় ভোগা জনগোষ্ঠীর ওপর চাপ তৈরি হয়; বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে যখন বৈশ্বিক তাপমাত্রা বাড়ছে।
যুক্তরাষ্ট্রের অলাভজনক প্রতিষ্ঠান এনভায়রনমেন্টাল অ্যান্ড এনার্জি স্টাডি ইনস্টিটিউটের ২০২৫ সালে প্রকাশিত এক নিবন্ধ অনুযায়ী, ‘বড় ডেটা সেন্টারগুলোয় দিনে ৫০ লাখ গ্যালন পর্যন্ত পানি খরচ হতে পারে। এ পরিমাণ পানি ১০ হাজার থেকে ৫০ হাজার মানুষের একটি শহরে দৈনিক ব্যবহৃত পানির সমান।’
এসব উদ্বেগের কারণে যুক্তরাষ্ট্র থেকে শুরু করে কেনিয়া ও ভারতে ডেটা সেন্টারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে।
স্পেসএক্সের রকেট উৎপাদন, পরীক্ষা ও উৎক্ষেপণকেন্দ্র স্টারবেসে স্পেসএক্সের উৎক্ষেপণ কেন্দ্রে প্যাড-২ পার হয়ে যাচ্ছে একটি টেসলা সাইবারট্রাক। প্যাডে সুপার হেভি ভি৩ বুস্টার ২১-এর ওপর বসানো রয়েছে স্টারশিপ ৪১। টেক্সাস, যুক্তরাষ্ট্র। ২৭ সেপ্টেম্বর ২০২৬জরিপের তথ্য অনুযায়ী, চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে অনেক ভোটারের কাছে ডেটা সেন্টারের বিরুদ্ধে এই ব্যাপক বিরোধিতা একটি প্রধান বিষয় ছিল।
গত জুলাইয়ে এআই অবকাঠামোর দ্রুত সম্প্রসারণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে কর্মসূচির অংশ হিসেবে ৪২টি অঙ্গরাজ্যে ডেটা সেন্টারবিরোধী বিক্ষোভকারীরা ১৪২টি প্রতিবাদ সমাবেশ করেন।
স্যাটেলাইটভিত্তিক ডেটা সেন্টারের ক্ষেত্রে জমির এমন কোনো সীমাবদ্ধতা নেই। আর তাত্ত্বিকভাবে এগুলো শক্তির উৎস হিসেবে সৌরশক্তি ব্যবহার করতে পারে; যেমনটি স্পেসএক্স তাদের পরিকল্পনায় জানিয়েছে।
তবে মহাকাশে ডেটা সেন্টারগুলো ঠান্ডা রাখা একটি বড় চ্যালেঞ্জ। কারণ, পৃথিবীর মতো সেখানে কোনো বাতাস বা পানি নেই, তাই নির্গত তাপ পরিবহন বা পরিচলন পদ্ধতিতে বেরিয়ে যেতে পারে না।
স্টারবেসে স্পেসএক্সের উৎক্ষেপণকেন্দ্র থেকে পরীক্ষামূলক উড্ডয়নে আকাশে উড়ছে স্টারশিপ ও সুপার হেভি ভি৩ বুস্টার। টেক্সাস, যুক্তরাষ্ট্র। ২৪ জুলাই ২০২৬পরিকল্পনার বিরুদ্ধে আপত্তি

জ্যোতির্বিজ্ঞানী ও পরিবেশবাদীরা মাস্কের এ পরিকল্পনার সমালোচনা করেছেন। তাঁদের মতে, এর ফলে আকাশে দূষণ আরও বাড়বে, যা রাতের আকাশ দেখা আরও কঠিন করে তুলবে।
গত বুধবার আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি (এএএস) এক বিবৃতিতে জানায়, এফসিসির এ পরিকল্পনা অনুমোদনের ঘটনায় তারা ‘হতাশ ও মর্মাহত’।
বিবৃতিতে আরও বলা হয়, এফসিসির কাছে আগে জমা দেওয়া নথিতে এএএস বলেছিল, প্রস্তাবিত এ স্যাটেলাইট বহর প্রথমত, জ্যোতির্বিজ্ঞান গবেষণার অবকাঠামোতে কয়েক দশকের সরকারি বিনিয়োগকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে এবং দ্বিতীয়ত, জ্যোতির্বিজ্ঞানী ও সাধারণ মানুষের রাতের আকাশ উপভোগ এবং তা নিয়ে গবেষণার সক্ষমতাও ব্যাহত করবে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হথর্নে স্পেসএক্সের স্থাপনা ১২ জুন ২০২৬এমন মৌলিকভাবে বদলে যাওয়া রাতের আকাশের নিচে সরকারি অর্থায়নে পরিচালিত জ্যোতির্বিজ্ঞান গবেষণার ভবিষ্যৎ নিয়ে এএএস গভীরভাবে উদ্বিগ্ন। পাশাপাশি বিশ্বজুড়ে জ্যোতির্বিজ্ঞান গবেষণার অবকাঠামোতে করদাতাদের অর্থের অপচয় নিয়েও তারা চিন্তিত বলে বিবৃতিতে জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘আমরা আশা করি, স্পেসএক্স ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের সঙ্গে সমন্বয় বজায় রাখবে। তবে এ ক্ষেত্রে স্পেসএক্সকে দেওয়া লাইসেন্সে আনুষ্ঠানিক সমন্বয়ের কোনো বাধ্যবাধকতা না থাকায় আমরা উদ্বিগ্ন।’
মহাকাশে ডেটা সেন্টার তৈরির জন্য ইলন মাস্কের স্পেসএক্সের অদ্ভুত অনুরোধস্যাটেলাইটের সক্ষমতা বাড়াতে রোবোটিক আর্ম নিয়ে মহাকাশে গেল স্পেসএক্সের রকেট

পাঠকের মন্তব্য

আরও সংবাদ

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

ফাইল ফটো রোববার (২৯ নভেম্বর) আন্তর্জাতিক ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র …

মার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট
আন্তর্জাতিক

মার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট

যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলার পর মার্কিন বাহিনীর ওপর হামলায় স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক ব্যবহার করেছে ইরান। গতকাল শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। এ…

নজরদারি ড্রোন ভূপাতিত করল ইরান, শর্ত না মানলে হরমুজ প্রণালি বন্ধ রাখার হুঁশিয়ারি
আন্তর্জাতিক

নজরদারি ড্রোন ভূপাতিত করল ইরান, শর্ত না মানলে হরমুজ প্রণালি বন্ধ রাখার হুঁশিয়ারি

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে একটি নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে দেশটির সেনাবাহিনী সাফ জানিয়ে দিয়েছে, তেহরানের দেওয়া শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ এই…