29 Nov 2026 · স্বাধীন সংবাদমাধ্যম
দৈনিক দেশপটিকা - দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সত্য · সংবাদ · সমাজ দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সংবাদ সর্বশেষ আপডেট
আজকের সংবাদ
পঞ্চগড় হানাদার মুক্ত দিবস পালিতশীতের শুরুতেই শীতার্ত মানুষের পাশে নীলফামারী জেলা প্রশাসন, শুরু শীতবস্ত্র বিতরণস্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রীরায়গঞ্জে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভাবিএনপি-জামায়াতের গোটা দশেক মা'রি হালাইতে হইবো তাহেরপুএ বিপ্লবের অডিও ফাঁসসবাই ফাউল করলে ম্যাচ চালানো যায় না: সিইসিশিল্পাঞ্চলে ফিরছে কর্মচাঞ্চল্য, গাজীপুরে বন্ধ ৪২ কারখানাদীর্ঘ ২৫ বছর জনসেবায় নিবেদিত মৌলভী হাজী মো. ইউনুছ মেম্বারের মৃত্যু, শোক প্রকাশ প্রতিদিনের কাগজেরদক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন: সভাপতি ইকবাল, সম্পাদক জাকিরবসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির ৩৬তম বার্ষিক সভা অনুষ্ঠিতবাঙ্গরা খামারগ্রামে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিতকালিয়াকৈরে রিসোর্টে অভিযান, বিদেশি মদসহ গ্রেপ্তার ২নওগাঁর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ ছুফি উল্লাহ১৮ দিনে পোশাক রপ্তানির বিশাল অর্ডার হারাল বাংলাদেশ, সুযোগ নিল ভারতডিএমপির অভিযানে ৪৪২ জন গ্রেপ্তার, উদ্ধার ককটেল-ইয়াবামোল্লাহাটে আ.লীগ-বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ামিরপুর-পল্টনের পর এবার ভাসানটেকে বাসে আগুন১৯৭১ সালে বাঙালিদের নয়, পাকিস্তানকে দুর্বল করাই ছিল ভারতের লক্ষ্য: স্পিকারনির্বাচন সামনে রেখে আজ ১৮ দলের সঙ্গে ইসির সংলাপসাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও ২ শ্যালক আটকশাহজালাল ইসলামী ব্যাংকে ৩ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারি?জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক৪০ জনের বক্তব্য ও ভিডিও যাচাই, এক মাসেও কাটেনি তাহসিফের মৃত্যুরহস্যভুয়া ঠিকানায় কোকোলার ৬৪৬ কোটি টাকা লেনদেনকিশোরের সাইকেল-জুতা পড়ে ছিল পাড়ে, পুকুরে মিলল মরদেহনগ্নতা চরিত্রকে জীবন্ত করে তোলার উপকরণ, নিজেকে প্রদর্শনের মাধ্যম নয়: মনিকা বেলুচ্চিবিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ–৯: পড়ার বিষয় হিসেবে কেন বেছে নেবেন আন্তর্জাতিক সম্পর্কসোহরাওয়ার্দীতে নয়, নয়াপল্টনে হবে বিএনপির মঙ্গলবারের সমাবেশসন্ত্রাসবিরোধী আইনের মামলায় মনিরুলের স্ত্রী ও দুই শ্যালককে গ্রেপ্তার দেখাল পুলিশখুলনা কর আপিল অঞ্চলে চাকরি, ১০ জেলার আবেদনকারীদের সুযোগহাতির তাণ্ডব থেকে ফসল রক্ষায় আসামের গ্রামে অভিনব উদ্যোগইউপি নির্বাচনে কেউ যাতে ‘ফাউল’ করার নিয়তে মাঠে না নামেন: সিইসিবেসরকারি বিনিয়োগে নতুন সম্ভাবনা কি তৈরি হবেশুধু নির্দিষ্ট এলাকায় নয়, ঢাকাজুড়েই নাভানার আবাসনের উদ্যোগজুরেলের লড়াই, বুমরার প্রত্যাবর্তনেও চালকের আসনে নিউজিল্যান্ডপ্রতিষ্ঠার ৫২ বছর পেরিয়েছে, সরকারি বিদ্যালয়টিতে নেই সুপেয় পানি ও শৌচাগারএইচএসসি সম্পূরক পরীক্ষা: গোপালগঞ্জের পরীক্ষা হবে ফরিদপুর ও মাদারীপুরেতরবারি দিয়ে বইয়ের পাতা উল্টে দিলেন ধূর্জটি মঙ্গলপেছন থেকে কাভার্ড ভ্যানের ধাক্কা, মহাসড়কে অটোরিকশাচালক ও এক নারী নিহতনোয়াখালীতে চলন্ত বাসে আগুন, ছড়িয়ে পড়েছে ভিডিওমৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ তেঁতুলিয়ায়, কত ডিগ্রি সেলসিয়াসনির্মাণসামগ্রীর চড়া দামে ব্যাহত নির্মাণগোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি১ কোটি টাকার বিলাসবহুল কামরায় কেটি পেরি ও জাস্টিন ট্রুডো, ভাইরাল ছবিবিএনপি নেতাদের আয়োজনে কনসার্ট, যাওয়ার পথে ‘শেখ হাসিনা আসবে’ স্লোগানআমার বাবা-মা আমাকে মাটি চিনিয়েছে: বিবি রাসেলআনন্দ-উচ্ছ্বাসে শিক্ষাবর্ষের বিদায়ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু, অপেক্ষা ‘অলৌকিক কিছুর’প্রতি বেলায় কি প্রোটিন খাওয়া জরুরিদেশে আবার হুপিং কাশি শনাক্ত, রাজধানীতেই পাঁচজনমার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট‘অনেক ছটফট করেছে ছেলেটা, কিছুই করতে পারিনি, শুধু সহ্য করেছি’রিয়াল হারলে সেটাই সবচেয়ে বড় খবর, গল্প বানানোর দরকার নেই: মরিনিও১০ হাজার রান, ৩৪ সেঞ্চুরির রেকর্ড—পাকিস্তানের ক্রিকেটে একাই এক ইতিহাস ইউনিস খানজলাবদ্ধতায় মৃতপ্রায় মাঠে প্রাণ ফেরাল বন্ধুসভাহোক কলরব, বউগুলো সব লাল না হয় নীল হলো ক্যানরোজার পণ্য সরবরাহে স্বস্তি, দুশ্চিন্তা সয়াবিন তেল নিয়েপদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, যুবলীগের কর্মী নিহতভিডিও নির্মাতাদের জন্য নতুন সুবিধা আনল এক্সট্রাম্প কি আবার অভিশংসনের মুখে পড়তে পারেনজুলাই বিপ্লবের জ্ঞানগর্ভ বয়ানএএফএমসিসহ ৭ আর্মি-নেভি মেডিকেলে ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন শুরু ২৯ নভেম্বরকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৫ নেতা-কর্মীসহ ৪৪২ জন গ্রেপ্তার: ডিএমপিশ্রীপুরে ইউএনওর বাসভবনের সামনে ও মাওনা উড়ালসেতুর নিচে ককটেল বিস্ফোরণ‘সুদমুক্ত লেনদেন ছাড়া পূর্ণাঙ্গ মুমিন হওয়া সম্ভব নয়’আড়াই বছরেও চালু হয়নি সাড়ে ৩৫ লাখ টাকার কমিউনিটি ক্লিনিকজাফলংয়ের পাথরে শিলপাটার কারুকাজবাসযোগ্য পৃথিবীর অসমাপ্ত অঙ্গীকারঅস্থির সময়কোটি কোটি লাল কাঁকড়া ক্রিসমাস দ্বীপ ছেড়ে চলে যাচ্ছেমুশফিকুর রহিম: কানটুপি পরা সেই কিশোর থেকে টেস্টের অনুপ্রেরণাস্ট্রিমার কারা, কেন স্ট্রিমিংয়ের দিকে ঝুঁকছেন কনটেন্ট ক্রিয়েটররাসাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ও তাঁর দুই ভাই আটকগাছ থেকে পাঠাগার, মানুষের বিপদেও ‘অক্সিজেন’জর্জ হ্যারিসন: যে কণ্ঠে বিশ্ব শুনেছিল বাংলাদেশের নামবাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধঅদক্ষতা ও অবহেলায় রাষ্ট্রের অর্থ অপচয়নীতি ও বাস্তবায়নের মেলবন্ধন জরুরিএক দিনে ফুরাল না আনন্দ, আরেকটু বেশি সময় চাই জলধারায়মেহগনির বাক্সে মৃত ছোট্ট সন্তান, শিরোপার আড়ালে লুকানো এক বাবার কান্নাসই-সাবুদের দিনে পান্নাখচিত গয়নায় মিমির আভিজাত্যময় লুক, আসল চমক কলমের ডিজাইনেসন্তানের উচ্চশিক্ষার খরচ, জন্মের পর থেকেই টাকা জমাবেন কীভাবেপ্রিয় অপমান‘তোকে ঢাকা শহরের যেখানেই পাব, গুলি করব’—কায়সারের ধাওয়ায় প্রাণভয় ছোট মুন্নারছাগলছানার দুরন্তপনা১০ বছরে সবচেয়ে বেশি সন্তান জন্ম দিলেই পুরস্কার ৫ লাখ ডলার!ভিডিও গেমেও যেভাবে নতুন ভূরাজনৈতিক লড়াইচোখ মুছছিলাম, আসলে ওটা ছিল খুশির কান্না: মাহিনবম গ্রেডে ১৫০ জন নেবে বাংলাদেশ ব্যাংক, আবেদন করবেন যেভাবেকলেজছাত্রের কমলা–মাল্টার বাগান, এ বছর প্রথম দিনেই বিক্রি ২৫ হাজার টাকানিউজিল্যান্ডে পড়াশোনা শেষে শর্ট–টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা চালু, সুযোগ কয় মাসেরনবীজির মতো দিন কাটাব কেন, এ যুগে কীভাবে তিনি প্রাসঙ্গিকএআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তির নিরপত্তা কি অকার্যকর হয়ে যাচ্ছেআপনি কি পরিবারের বড় সন্তান? জেনে নিন প্রথম সন্তান হিসেবে আপনার কোন কোন রোগের ঝুঁকি বেশিআগেরবার মিষ্টি খাইয়ে পারেনি, এবার মোরগ–পোলাওয়ে ৩৮ কোটি টাকার সোনা চুরি‘পাখি পাকা পেঁপে খায়’ দ্রুত বলতে গেলে গোলমাল পাকিয়ে যায় কেনভিসা কি ধীরে ধীরে সংকুচিত হচ্ছে? আয়ারল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নতুন উদ্বেগ
প্রচ্ছদ › সংবাদ
সর্বশেষ

সেই গারনাচো এখন ১২ জনের বদলি দলেও জায়গা পান না

সেই গারনাচো এখন ১২ জনের বদলি দলেও জায়গা পান না
একসময় তাঁকে ঘিরে ছিল উচ্চাশা। ক্লাব ফুটবলে, আর্জেন্টিনা দলেও। কিন্তু সেই আলেহান্দ্রো গারনাচো এখন অ্যাস্টন ভিলার একাদশে তো দূরের কথা, জায়গা পাচ্ছেন না ১২ জনের বদলি খেলোয়াড়ের তালিকাতেও। চেলসি থেকে ধারে ভিলায় যোগ দেওয়ার চার…

একসময় তাঁকে ঘিরে ছিল উচ্চাশা। ক্লাব ফুটবলে, আর্জেন্টিনা দলেও।
কিন্তু সেই আলেহান্দ্রো গারনাচো এখন অ্যাস্টন ভিলার একাদশে তো দূরের কথা, জায়গা পাচ্ছেন না ১২ জনের বদলি খেলোয়াড়ের তালিকাতেও। চেলসি থেকে ধারে ভিলায় যোগ দেওয়ার চার মাসের মাথায় তাঁর ভবিষ্যৎও অনিশ্চিত।
দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন বলছে, জানুয়ারির দলবদলে গারনাচোকে ছেড়ে দিতে পারে ইংলিশ ক্লাবটি। চাইলেই যে বিদায় করা যাবে, তা নয়। চেলসির সঙ্গে সমঝোতা এবং বিদেশি কোনো ক্লাবের আগ্রহ—দুটিই প্রয়োজন। কারণ, মৌসুম শেষ হওয়ার আগে ধারের চুক্তি বাতিলের একতরফা সুযোগ নেই।
ভিলায় গারনাচোর এমন দুর্দশা অবশ্য শুরু থেকেই কিছুটা আঁচ করা যাচ্ছিল। জুলাইয়ে চেলসি থেকে ধারে যোগ দেওয়ার পর ফিটনেস ও ছন্দ ফিরে পেতে তাঁকে বেগ পেতে হয়েছে। প্রাক্-মৌসুমে মাথায় চোট পাওয়াও তাঁর প্রস্তুতিতে বাধা হয়ে দাঁড়ায়। এরপর যেটুকু নিজেকে তুলে ধরার সুযোগ এসেছে, তাতে কোচ উনাই এমেরির আস্থা অর্জন করতে পারেননি।
পরিসংখ্যানই বলে দিচ্ছে গারনাচোর কী দুর্দিন চলছে। এবারের প্রিমিয়ার লিগে চার ম্যাচে বদলি নামানো হয়েছে গারনাচো, খেলেছেন মাত্র ৩৪ মিনিট। কোনো গোল নেই, নেই কোনো অ্যাসিস্টও। সব প্রতিযোগিতা মিলিয়েও তাঁর প্লেয়িং টাইম এক শ মিনিট হয়নি। সাত ম্যাচে মাঠে ছিলেন মোটে ৯৫ মিনিট। সর্বশেষ ৩১ অক্টোবর ফুলহামের বিপক্ষে তিন মিনিটের জন্য মাঠে নেমেছিলেন। এর পর থেকে প্রায় এক মাস ধরে মাঠের বাইরে।
গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে গালাতাসারাইয়ে গিয়েছিল অ্যাস্টন ভিলা। ম্যাচের জন্য মোট ১২ জন খেলোয়াড় নিয়ে যাওয়ার সুযোগ ছিল এমেরির। তিনি দুজন গোলকিপারসহ ১১ জন নিয়ে তুরস্কে গেছেন, সুযোগ থাকার পরও গারনাচোকে রেখে গেছেন ইংল্যান্ডে!
গারনাচোর সময়টা ভালো যাচ্ছে নাঅথচ ভিলায় যাওয়ার সময় দৃশ্যপট ছিল ভিন্ন। চেলসি তাঁকে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে কিনেছিল ৪ কোটি পাউন্ডে। এরপর ধার দেয় ভিলার কাছে। ধারের চুক্তিতে শর্তসাপেক্ষে স্থায়ীভাবে কিনে নেওয়ার বাধ্যবাধকতা ছিল, যার অঙ্ক প্রায় ৪ কোটি ২৫ লাখ পাউন্ড। শর্তটি পূরণ করতে প্রয়োজনীয় ম্যাচসংখ্যা এতটাই নাগালের মধ্যে ছিল যে চেলসি তাঁকে কার্যত স্থায়ীভাবে বিক্রি হয়ে গেছেন বলেই ধরে নিয়েছিল। কিন্তু এখন সেই সম্ভাবনাই ফিকে।
ইউনাইটেডে গারনাচোর উত্থান ছিল বেশ দ্রুত। ২০২২-২৩ মৌসুমে তরুণ হিসেবে নজর কাড়ার পর পরের মৌসুমে নিয়মিত একাদশে জায়গা করে নেন। ২০২৩-২৪ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০ ম্যাচে করেন ১০ গোল। এভারটনের বিপক্ষে তাঁর বাইসাইকেল কিকের গোল কিংবা এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে গোল—দুটিতে উজ্জ্বল ভবিষ্যতের আশা দেখিয়েছিলেন ক্লাব ও জাতীয় দল সমর্থকদের।
ইউনাইটেডের ৪ মৌসুমের ক্যারিয়ারে সব মিলিয়ে ১৪৪ ম্যাচে করেন ২৬ গোল, অ্যাসিস্টসহ মোট অবদান ৪৮ গোলের। কিন্তু চেলসিতে নাম লেখানোর পর নিজেকে হারিয়ে ফেলেন। প্রথম মৌসুমে ৪৩ ম্যাচে আট গোল করলেও একাদশে জায়গা পাকা করতে পারেননি। তারপরই সেখান থেকে বিদায় নিয়ে এখন অ্যাস্টন ভিলায় প্রায় হারিয়েই গেছেন!
আর্জেন্টিনা দলেও জায়গা পাকা করতে পারেননি গারনাচোগারনাচোর আর্জেন্টিনা–অধ্যায়ও আলাদা কিছু নয়। ২০২৩ সালে জাতীয় দলে অভিষেকের পর তাঁকে ভবিষ্যতের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হচ্ছিল। ২০২৪ কোপা আমেরিকার দলে জায়গা পেয়েছিলেন। তবে টুর্নামেন্টে খেলেছেন মাত্র এক ম্যাচ, পেরুর বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ৬৬ মিনিট। কোচ লিওনেল স্কালোনিও তখন বলেছিলেন, গারনাচোকে যথেষ্ট সময় দেওয়া হয়নি, তাই নিজের সামর্থ্য পুরোপুরি দেখাতে পারেননি।
কিন্তু সেই সময় আর সেভাবে আসেনি। অপ্টার পরিসংখ্যান বলছে, ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার হয়ে তিন ম্যাচে মাত্র ৪২ মিনিট খেলেছেন গারনাচো। আট ম্যাচে ছিলেন অব্যবহৃত বদলি। শেষ পর্যন্ত বিশ্বকাপের চূড়ান্ত দলেও জায়গা হয়নি তাঁর। অর্থাৎ একদিকে ক্লাবে খেলার সুযোগ কমেছে, অন্যদিকে জাতীয় দলেও নিজের অবস্থান শক্ত করতে পারেননি।
এখন ২২ বছর বয়সী গারনাচোর সামনে নতুন করে ক্যারিয়ার গুছিয়ে নেওয়ার চ্যালেঞ্জ। এমেরি অবশ্য শুক্রবার বলেছেন, গারনাচো ভালো অনুশীলন করছেন এবং তাঁর প্রতি সম্মান আছে। জানুয়ারির দলবদল নিয়ে এখনই ভাবছেন না বলেও জানিয়েছেন ভিলা কোচ। কিন্তু মাঠে সুযোগ না পাওয়া আর দলবদলের সম্ভাবনা—দুটিই বলছে, গারনাচোর জন্য সময়টা মোটেও ভালো যাচ্ছে না। একসময় যাঁকে ঘিরে ইউনাইটেড ও আর্জেন্টিনার ভবিষ্যতের স্বপ্ন দেখা হয়েছিল, সেই তরুণ এখন নিজেকে হারিয়ে খুঁজছেন।
গারনাচোর ‘রোনালদো’ উদ্‌যাপন দেখে নিজেকে খুন করতে ইচ্ছা করেছে এই আর্জেন্টাইনের

পাঠকের মন্তব্য