28 Nov 2026 · স্বাধীন সংবাদমাধ্যম
দৈনিক দেশপটিকা - দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সত্য · সংবাদ · সমাজ দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সংবাদ সর্বশেষ আপডেট
আজকের সংবাদ
কালিহাতীতে অবৈধ বালু ব্যবসায় প্রশাসনের ‘জিরো টলারেন্স’: অভিযানে দিশেহারা সিন্ডিকেট, রদবদলের গুঞ্জনশিক্ষিত বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই: প্রধানমন্ত্রীছারছীনা দরবার শরিফের ১৩৬তম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল শুরু রবিবাররংপুরে ২০০ শয্যায় চালু হচ্ছে আধুনিক শিশু হাসপাতালআর্থিক খাতের সংকটের পেছনে আ. লীগের দুর্নীতি ও অর্থপাচার: রাষ্ট্রপতিগোপালগঞ্জে বিকাশে অস্বাভাবিক লেনদেন, সতর্ক সরকারসোনার ভরি ২ লাখ ১ হাজার টাকা ছাড়ালআশুলিয়ায় পৃথক স্থানে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন, নাশকতার আশঙ্কাপিএসসি সংস্কার পরিবর্তনের অভিযোগ, আন্দোলনে নামছে শিবিরবিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সরকারের ঐতিহাসিক উদ্যোগ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি তারেক রহমানতিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলের গেটে ককটেল বিস্ফোরণ২০২৭ সাল থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর ঘোষণাযাত্রীবেশে বাসে উঠে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরাগঙ্গার পানিবণ্টন চুক্তি: মেয়াদ ফুরাচ্ছে, দরকার বিচক্ষণ কূটনীতিভিকারুননিসায় প্রথম শ্রেণিতে ভর্তি, আসন ১৫৪৫রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে ‘পেট্রলবোমা’ নিক্ষেপ, ফাঁকা গুলির অভিযোগসেন্ট মার্টিনে ‘চিংড়ি খাওয়ার পর’ শ্বাসকষ্ট, প্রাণ গেল পর্যটকেরনায়িকা ববিতার কয় সন্তান? কী করেন, কোথায় থাকেনবিশ্বকাপ জেতার ক্ষমতা আর নেই ব্রাজিলের, বলছেন রোনালদোকারাগারে যুব মহিলা লীগ নেত্রী, প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, লাশ দেখাতে নেওয়া হচ্ছে কাশিমপুরেঋণ করে কিনেছিলেন ক্যামেরা, এবার জিতলেন অর্থমূল্যে বিশ্বের সবচেয়ে দামি আলোকচিত্র পুরস্কারকালশীতে যাত্রীবেশে বাসে উঠে কেরোসিন ঢেলে আগুনএকঝলক (২৮ নভেম্বর ২০২৬)ঐতিহ্যের গারো বয়নশিল্প: মুনমুনের হাত ধরে গান.না দক.কার পুনর্জাগরণ!ইলন মাস্ক কেন মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট ডেটা সেন্টার বসাতে চানসোনার দাম আবার ভরিতে ২ লাখ টাকা ছাড়ালচুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বড় নিয়োগ, পদ ৭৪৬গাজীপুরে সাবেক কাউন্সিলরকে গ্রেপ্তারের এক দিন পর বাড়িতে লুটপাট–আগুনএক ধাক্কায় সব প্রমাণ! ডমিনোর উপমা১০৬ স্থলসীমান্ত রুট ঝুঁকিপূর্ণ, মাদক আসছে নদী-সমুদ্রপথেওযদি আমি একটি গোলাপ হতামসেনাসদস্য পরিচয়ে পাত্রী দেখতে গিয়ে যুবক আটকজলদস্যুরাজের হাতে মোগল জাহাজের পরিণতিরাজধানীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৫০, বিদেশি পিস্তল উদ্ধারএআইনির্ভর টিভি চ্যানেল আনছে গুগল, অনুষ্ঠানের প্রধান চরিত্রে দেখা যাবে নিজেকে‘একটা চাদর হবে’ থেকে চাদরে মোড়ানো শেষযাত্রাচট্টগ্রামে মেট্রোরেলের প্রাথমিক রুট নির্ধারণ, উড়াল নাকি পাতালে পথেমহাকাশ থেকে দেখা যায় ‘কুইবেকের চোখ’দক্ষিণ আফ্রিকা–বাংলাদেশ: টেস্ট ইতিহাসেই কি সবচেয়ে একতরফা লড়াইআগুনের কোনো দল নেইমাদারীপুরে থানার সামনে আওয়ামী লীগ-বিএনপির দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণদাবা, বই আর নব্বই দশকের মন নিয়ে বার্সায় ‘আরেক রাফিনিয়া’ইলিশের পদ্মায় জাল ফেললে উঠছে সাকার মাছ, দেশি জাতের জন্য কতটা বিপদসোনার দামের ভেলকি ও বিগ জিমের ‘মুরগি বিভ্রম’বলিউড নায়িকাদের পারিশ্রমিকের নতুন হিসাব, শীর্ষ ৫ কে কত নেনআটক বাংলাদেশিদের দিকে নজর দিনএক দিনে ৭২৬ হামলায় ১২১ হুতি যোদ্ধা হতাহত হওয়ার দাবি ইয়েমেনের সরকারি বাহিনীরমেসিও ইন্টার মায়ামির বিদায় ঠেকাতে পারলেন নাবড় ধরনের পরিবর্তন দরকারবিআরটিএর অধীন তিন মাসের ইন্টার্নশিপ, মাসিক ভাতা ১০ হাজারঘরে আটকে পড়া প্রজাপতিকে আহত না করে বের করব কীভাবেযে মাছ বেঁচে থাকতে পারে ১৩০ বছর৩৯-এ এসেও নানা লুকে আবেদন ছড়াচ্ছেন এষা গুপ্তাবছরে সাত থেকে আট কোটি টাকার মাছের কারবার হয় এই বিলে, যেতে পারেন তাজা মাছ কিনতেজাতীয় বিশ্ববিদ্যালয়ে ৪০ লাখ শিক্ষার্থী, পিছিয়ে শিক্ষার মানে, জোর দিতে চায় কর্মমুখী শিক্ষায়বরিশালে শিক্ষার্থী ও নারীদের দারুণ উদ্যোগসকালেই পড়ুন আলোচিত ৫ খবর৫০ ওভার খেলার সংগ্রাম, ওপেনিংয়ে ‘এক্সপেরিমেন্ট’—দক্ষিণ আফ্রিকায় কী অপেক্ষা করছে বাংলাদেশেরজাহাঙ্গীরনগরে অতিথি পাখির মেলাময়মনসিংহে ছয় গ্রামে মাঠের পর মাঠ লেবুর বাগান, প্রতিদিন বিক্রি অন্তত ২৫ লাখ টাকাবিজয়ের বইমেলায় মুক্তিযুদ্ধের স্মৃতিলয়্যালিটি ফ্যাক্টচাষী নজরুলের ‘সুভা’ কি শুধু এক বোবা মেয়ের গল্প, নাকি আরও কিছুব্যাংকের চাকরি ছেড়ে কারুপণ্যের ব্যবসা, এখন মাসে বিক্রি ১৫ লাখ টাকাবাবাকে বলেছিলেন, ‘আমি ভালো আছি, দোয়া করিও’, দুদিন পর এল ছেলের মৃত্যুর খবরহরমুজে মাইনের আঘাতে তেলবাহী দুটি ট্যাংকারে বিস্ফোরণ ও আগুন: আইআরজিসিসম্রাট আওরঙ্গজেবের জাহাজে চরম নৃশংসতা চালান এক জলদস্যু, তাঁর পরিণতি আজও রহস্যঘেরাসেই গারনাচো এখন ১২ জনের বদলি দলেও জায়গা পান নাইলিয়াড ও ওডিসি: যুদ্ধ, বীরত্ব ও ঘরে ফেরার মহাকাব্যশয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৮ আমলঅতিরিক্ত আত্মবিশ্বাসে ভুল সিদ্ধান্ত নিতে পারেন কোন রাশির জাতকএকটি ফুটবলের ব্যবচ্ছেদলাল শাপলার সৌন্দর্যে ডিবির হাওর৮৭ হাজার কোটি টাকার মালিক! অভিনেতা থেকে প্রযুক্তি–দুনিয়ার ধনকুবেরবৈদ্যুতিক গাড়ির চাকার যত্নে যে ৭টি বিষয় খেয়াল রাখতে হবেজমকালো পার্টি সাজে অনুপ্রেরণা হতে পারে স্পর্শিয়ার ইন্দো-ওয়েস্টার্ন লুকআমেরিকা যেভাবে রাশিয়ার সঙ্গে সমঝোতার কথা ভাবছেমেসির ভোট পেয়েছিলেন রিয়াল মাদ্রিদের এক খেলোয়াড়, রোনালদোর ভোট পেয়েছিলেন বার্সেলোনার একজনমার্কিন শুল্ক আরোপ হলে চাপে পড়তে পারে দেশের তিন খাতআজ টিভিতে যা দেখবেন (২৮ নভেম্বর ২০২৬)এআই যখন এআইয়ের চাকরি খায়!হুট করেই আলোচনায়, কে এই পূর্ণিমাশীতে বাড়ে কোষ্ঠকাঠিন্য: লাইফস্টাইলের পরিবর্তনে এড়ানো যায় এই সমস্যাসেপটিক ট্যাংকে কী গ্যাস থাকে, এই গ্যাস থেকে কীভাবে নিরাপদ রাখা যায়খরার মধ্যেও টিকে থাকবে চা গাছ, সম্ভাবনা দেখাচ্ছে বাকৃবি ও বিটিআরআইয়ের গবেষণা
প্রচ্ছদ › অর্থনীতি
অর্থনীতি

কালিহাতীতে অবৈধ বালু ব্যবসায় প্রশাসনের ‘জিরো টলারেন্স’: অভিযানে দিশেহারা সিন্ডিকেট, রদবদলের গুঞ্জন

কালিহাতীতে অবৈধ বালু ব্যবসায় প্রশাসনের ‘জিরো টলারেন্স’: অভিযানে দিশেহারা সিন্ডিকেট, রদবদলের গুঞ্জন
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা ও নিউ ধলেশ্বরী নদীকেন্দ্রিক অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের কঠোর অভিযানে কোণঠাসা হয়ে পড়েছে প্রভাবশালী বালু ব্যবসায়ী সিন্ডিকেট। ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত অভিযান, কারাদণ্ড …

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা ও নিউ ধলেশ্বরী নদীকেন্দ্রিক অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের কঠোর অভিযানে কোণঠাসা হয়ে পড়েছে প্রভাবশালী বালু ব্যবসায়ী সিন্ডিকেট। ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত অভিযান, কারাদণ্ড ও বিপুল অঙ্কের অর্থদণ্ডের মুখে এবার উপজেলা প্রশাসনে রদবদল ঘটাতে অর্থ বিনিয়োগের চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। সিন্ডিকেটের এক সক্রিয় সদস্যের বক্তব্যে এমন তথ্য উঠে এসেছে।

সিন্ডিকেটের বিস্তৃতি ও কৌশল অনুসন্ধানে জানা যায়, কালিহাতী উপজেলার বেলটিয়া, কুর্শাবেণু, বিয়ারা মারুয়া, গোবিন্দপুর, মীরহামজানি, জোকারচর, থানাঘাট, কামাক্ষার মোড়, হাকিমপুর, ধলাটেংগর, ভাবলা, কুড়িঘরিয়া, এলেঙ্গা সেতুর উত্তর-দক্ষিণ-পশ্চিম পাড়, বড়বাসালিয়া, পৌলি, পুংলি রেলওয়ে সেতুর পূর্বপাড় এবং মহেলা ঘাটসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি চলছে। স্থানীয়ভাবে ‘হোয়াইট গোল্ড’ হিসেবে পরিচিত এই ব্যবসাকে কেন্দ্র করে প্রভাবশালী নেটওয়ার্ক গড়ে উঠেছে।অভিযোগ রয়েছে, ৫ আগস্ট-পরবর্তী সময়ে পুরোনো সিন্ডিকেটের হাতবদল হয়ে নতুন একটি গোষ্ঠী এই ব্যবসায় সক্রিয় হয়। তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিযানে কিছুটা ভাটা পড়লেও জাতীয় সংসদ নির্বাচনের পর চক্রটি আবারও তৎপর হয়ে ওঠে। বর্তমানে ভূঞাপুর থেকে বাল্কহেডে মোটা বালু এনে অবৈধ ঘাটে মজুত এবং রাতের আঁধারে বাংলা ড্রেজারের মাধ্যমে নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। সম্প্রতি ধলাটেংগর এলাকায় ৮ ইঞ্চি পাইপলাইন বসিয়ে নদী থেকে বালু উত্তোলনের প্রস্তুতিও শুরু করেছে চক্রটি।প্রশাসনের লাগাতার অভিযানে বিপাকে পড়ে সিন্ডিকেটের সদস্যরা এখন প্রশাসনিক রদবদলের চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে। নাম প্রকাশ না করার শর্তে চক্রের এক সক্রিয় সদস্য বলেন, ‘বালু-মাটির ব্যবসা বন্ধ হলে এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত হয়। অভিযানের নামে প্রশাসন আমাদের ওপর জুলুম করছে। কর্মীদের কারাদণ্ড, এক্সকাভেটর ভাঙচুর ও জরিমানায় আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। ব্যবসা রক্ষায় প্রশাসনিক রদবদলের জন্য আমরা অর্থ বিনিয়োগ করতে বাধ্য হয়েছি। খুব শিগগিরই কালিহাতী প্রশাসনে পরিবর্তন আসবে এবং আমরা নির্বিঘ্নে ব্যবসা করতে পারব।’ তবে কথিত এই অর্থ বিনিয়োগের পরিমাণ, উৎস বা লেনদেনের মাধ্যম সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।স্থানীয় একটি সূত্রের দাবি, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতার মধ্যস্থতায় গোহালিয়াবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হজরত আলী তালুকদার, বর্তমান চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ, সল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম, বিএনপি নেতা আলম তালুকদার, সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মোহর আলী, সোলায়মান, শামীম, শাফি, যুবদল নেতা আমিনুল, হাসমত আলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবারের নিকটাত্মীয়রা এই ব্যবসায় বিনিয়োগ ও নেপথ্যে থেকে সহায়তা করছেন। এ ছাড়া অসাধু সরকারি কর্মচারী ও সাংবাদিক পরিচয়ধারী কতিপয় ব্যক্তির যোগসাজশের অভিযোগও রয়েছে।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে কালিহাতীতে মোট ২৩৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫৬ জনকে কারাদণ্ড এবং ৩০ লাখ ৪৪ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এর মধ্যে শুধু ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর অধীনে ৪৭টি মামলায় ১৬ জনকে কারাদণ্ড ও ২৪ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। বাকি মামলাগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, ইটভাটা, ভোক্তা অধিকার, বিএসটিআই, পরিবেশ সংরক্ষণ ও বাল্যবিবাহ নিরোধসহ বিভিন্ন আইনে দায়ের করা হয়েছে।অবৈধ বালু ব্যবসা ও প্রশাসনে প্রভাব বিস্তারের চেষ্টার বিষয়ে জানতে চাইলে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার বলেন, ‘উপজেলা প্রশাসন রাষ্ট্রের পক্ষে জনস্বার্থে দায়িত্ব পালন করে। এতে কখনো কখনো কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরাগভাজন হতে হয়। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে কর্মী ও জনগণের প্রত্যাশা বেশি থাকলেও কালিহাতীর সংসদ সদস্য সব সময় প্রশাসনকে সহযোগিতা দিয়ে আসছেন।’ জনস্বার্থে ও নদ-নদী রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।নদী ও নদীর পাড় রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। সচেতন মহলের মতে, প্রভাবশালী কোনো মহল যদি অর্থের বিনিময়ে প্রশাসনিক রদবদল ঘটানোর চেষ্টা করে, তবে তা সুশাসন ও আইনের শাসনের জন্য বড় হুমকি। কথিত অর্থ বিনিয়োগের উৎস অনুসন্ধান এবং অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

পাঠকের মন্তব্য

আরও সংবাদ

আর্থিক খাতের সংকটের পেছনে আ. লীগের দুর্নীতি ও অর্থপাচার: রাষ্ট্রপতি
অর্থনীতি

আর্থিক খাতের সংকটের পেছনে আ. লীগের দুর্নীতি ও অর্থপাচার: রাষ্ট্রপতি

ফাইল ফটো শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশ আয়োজিত সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্সে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। রাষ্ট্রপতি বলেন, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত আওয়ামী…

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সরকারের ঐতিহাসিক উদ্যোগ
অর্থনীতি

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সরকারের ঐতিহাসিক উদ্যোগ

ফাইল ফটো শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান। মাহ্দী আমিন বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান ও জনশক্তি রপ্তানির নতুন দিগন্ত উন্মোচি…

ব্যাংকের চাকরি ছেড়ে কারুপণ্যের ব্যবসা, এখন মাসে বিক্রি ১৫ লাখ টাকা
অর্থনীতি

ব্যাংকের চাকরি ছেড়ে কারুপণ্যের ব্যবসা, এখন মাসে বিক্রি ১৫ লাখ টাকা

উপহার মানেই বাজার থেকে কোনো পণ্য কিনে দেওয়া নয়। উপহারটি হতে পারে ছবি দিয়ে তৈরি একটি কার্ড, নাম বা পছন্দের নকশা বসানো একটি মগ কিংবা দেশের ঐতিহ্যবাহী রিকশাচিত্রে সাজানো কোনো স্মারক। উপহারটি যেন বিশেষ হয়, আর যিনি পান, তাঁর …