29 Nov 2026 · স্বাধীন সংবাদমাধ্যম
দৈনিক দেশপটিকা - দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সত্য · সংবাদ · সমাজ দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সংবাদ সর্বশেষ আপডেট
আজকের সংবাদ
পঞ্চগড় হানাদার মুক্ত দিবস পালিতশীতের শুরুতেই শীতার্ত মানুষের পাশে নীলফামারী জেলা প্রশাসন, শুরু শীতবস্ত্র বিতরণস্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রীরায়গঞ্জে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভাবিএনপি-জামায়াতের গোটা দশেক মা'রি হালাইতে হইবো তাহেরপুএ বিপ্লবের অডিও ফাঁসসবাই ফাউল করলে ম্যাচ চালানো যায় না: সিইসিশিল্পাঞ্চলে ফিরছে কর্মচাঞ্চল্য, গাজীপুরে বন্ধ ৪২ কারখানাদীর্ঘ ২৫ বছর জনসেবায় নিবেদিত মৌলভী হাজী মো. ইউনুছ মেম্বারের মৃত্যু, শোক প্রকাশ প্রতিদিনের কাগজেরদক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন: সভাপতি ইকবাল, সম্পাদক জাকিরবসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির ৩৬তম বার্ষিক সভা অনুষ্ঠিতবাঙ্গরা খামারগ্রামে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিতকালিয়াকৈরে রিসোর্টে অভিযান, বিদেশি মদসহ গ্রেপ্তার ২নওগাঁর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ ছুফি উল্লাহ১৮ দিনে পোশাক রপ্তানির বিশাল অর্ডার হারাল বাংলাদেশ, সুযোগ নিল ভারতডিএমপির অভিযানে ৪৪২ জন গ্রেপ্তার, উদ্ধার ককটেল-ইয়াবামোল্লাহাটে আ.লীগ-বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ামিরপুর-পল্টনের পর এবার ভাসানটেকে বাসে আগুন১৯৭১ সালে বাঙালিদের নয়, পাকিস্তানকে দুর্বল করাই ছিল ভারতের লক্ষ্য: স্পিকারনির্বাচন সামনে রেখে আজ ১৮ দলের সঙ্গে ইসির সংলাপসাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও ২ শ্যালক আটকশাহজালাল ইসলামী ব্যাংকে ৩ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারি?জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক৪০ জনের বক্তব্য ও ভিডিও যাচাই, এক মাসেও কাটেনি তাহসিফের মৃত্যুরহস্যভুয়া ঠিকানায় কোকোলার ৬৪৬ কোটি টাকা লেনদেনকিশোরের সাইকেল-জুতা পড়ে ছিল পাড়ে, পুকুরে মিলল মরদেহনগ্নতা চরিত্রকে জীবন্ত করে তোলার উপকরণ, নিজেকে প্রদর্শনের মাধ্যম নয়: মনিকা বেলুচ্চিবিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ–৯: পড়ার বিষয় হিসেবে কেন বেছে নেবেন আন্তর্জাতিক সম্পর্কসোহরাওয়ার্দীতে নয়, নয়াপল্টনে হবে বিএনপির মঙ্গলবারের সমাবেশসন্ত্রাসবিরোধী আইনের মামলায় মনিরুলের স্ত্রী ও দুই শ্যালককে গ্রেপ্তার দেখাল পুলিশখুলনা কর আপিল অঞ্চলে চাকরি, ১০ জেলার আবেদনকারীদের সুযোগহাতির তাণ্ডব থেকে ফসল রক্ষায় আসামের গ্রামে অভিনব উদ্যোগইউপি নির্বাচনে কেউ যাতে ‘ফাউল’ করার নিয়তে মাঠে না নামেন: সিইসিবেসরকারি বিনিয়োগে নতুন সম্ভাবনা কি তৈরি হবেশুধু নির্দিষ্ট এলাকায় নয়, ঢাকাজুড়েই নাভানার আবাসনের উদ্যোগজুরেলের লড়াই, বুমরার প্রত্যাবর্তনেও চালকের আসনে নিউজিল্যান্ডপ্রতিষ্ঠার ৫২ বছর পেরিয়েছে, সরকারি বিদ্যালয়টিতে নেই সুপেয় পানি ও শৌচাগারএইচএসসি সম্পূরক পরীক্ষা: গোপালগঞ্জের পরীক্ষা হবে ফরিদপুর ও মাদারীপুরেতরবারি দিয়ে বইয়ের পাতা উল্টে দিলেন ধূর্জটি মঙ্গলপেছন থেকে কাভার্ড ভ্যানের ধাক্কা, মহাসড়কে অটোরিকশাচালক ও এক নারী নিহতনোয়াখালীতে চলন্ত বাসে আগুন, ছড়িয়ে পড়েছে ভিডিওমৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ তেঁতুলিয়ায়, কত ডিগ্রি সেলসিয়াসনির্মাণসামগ্রীর চড়া দামে ব্যাহত নির্মাণগোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি১ কোটি টাকার বিলাসবহুল কামরায় কেটি পেরি ও জাস্টিন ট্রুডো, ভাইরাল ছবিবিএনপি নেতাদের আয়োজনে কনসার্ট, যাওয়ার পথে ‘শেখ হাসিনা আসবে’ স্লোগানআমার বাবা-মা আমাকে মাটি চিনিয়েছে: বিবি রাসেলআনন্দ-উচ্ছ্বাসে শিক্ষাবর্ষের বিদায়ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু, অপেক্ষা ‘অলৌকিক কিছুর’প্রতি বেলায় কি প্রোটিন খাওয়া জরুরিদেশে আবার হুপিং কাশি শনাক্ত, রাজধানীতেই পাঁচজনমার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট‘অনেক ছটফট করেছে ছেলেটা, কিছুই করতে পারিনি, শুধু সহ্য করেছি’রিয়াল হারলে সেটাই সবচেয়ে বড় খবর, গল্প বানানোর দরকার নেই: মরিনিও১০ হাজার রান, ৩৪ সেঞ্চুরির রেকর্ড—পাকিস্তানের ক্রিকেটে একাই এক ইতিহাস ইউনিস খানজলাবদ্ধতায় মৃতপ্রায় মাঠে প্রাণ ফেরাল বন্ধুসভাহোক কলরব, বউগুলো সব লাল না হয় নীল হলো ক্যানরোজার পণ্য সরবরাহে স্বস্তি, দুশ্চিন্তা সয়াবিন তেল নিয়েপদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, যুবলীগের কর্মী নিহতভিডিও নির্মাতাদের জন্য নতুন সুবিধা আনল এক্সট্রাম্প কি আবার অভিশংসনের মুখে পড়তে পারেনজুলাই বিপ্লবের জ্ঞানগর্ভ বয়ানএএফএমসিসহ ৭ আর্মি-নেভি মেডিকেলে ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন শুরু ২৯ নভেম্বরকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৫ নেতা-কর্মীসহ ৪৪২ জন গ্রেপ্তার: ডিএমপিশ্রীপুরে ইউএনওর বাসভবনের সামনে ও মাওনা উড়ালসেতুর নিচে ককটেল বিস্ফোরণ‘সুদমুক্ত লেনদেন ছাড়া পূর্ণাঙ্গ মুমিন হওয়া সম্ভব নয়’আড়াই বছরেও চালু হয়নি সাড়ে ৩৫ লাখ টাকার কমিউনিটি ক্লিনিকজাফলংয়ের পাথরে শিলপাটার কারুকাজবাসযোগ্য পৃথিবীর অসমাপ্ত অঙ্গীকারঅস্থির সময়কোটি কোটি লাল কাঁকড়া ক্রিসমাস দ্বীপ ছেড়ে চলে যাচ্ছেমুশফিকুর রহিম: কানটুপি পরা সেই কিশোর থেকে টেস্টের অনুপ্রেরণাস্ট্রিমার কারা, কেন স্ট্রিমিংয়ের দিকে ঝুঁকছেন কনটেন্ট ক্রিয়েটররাসাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ও তাঁর দুই ভাই আটকগাছ থেকে পাঠাগার, মানুষের বিপদেও ‘অক্সিজেন’জর্জ হ্যারিসন: যে কণ্ঠে বিশ্ব শুনেছিল বাংলাদেশের নামবাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধঅদক্ষতা ও অবহেলায় রাষ্ট্রের অর্থ অপচয়নীতি ও বাস্তবায়নের মেলবন্ধন জরুরিএক দিনে ফুরাল না আনন্দ, আরেকটু বেশি সময় চাই জলধারায়মেহগনির বাক্সে মৃত ছোট্ট সন্তান, শিরোপার আড়ালে লুকানো এক বাবার কান্নাসই-সাবুদের দিনে পান্নাখচিত গয়নায় মিমির আভিজাত্যময় লুক, আসল চমক কলমের ডিজাইনেসন্তানের উচ্চশিক্ষার খরচ, জন্মের পর থেকেই টাকা জমাবেন কীভাবেপ্রিয় অপমান‘তোকে ঢাকা শহরের যেখানেই পাব, গুলি করব’—কায়সারের ধাওয়ায় প্রাণভয় ছোট মুন্নারছাগলছানার দুরন্তপনা১০ বছরে সবচেয়ে বেশি সন্তান জন্ম দিলেই পুরস্কার ৫ লাখ ডলার!ভিডিও গেমেও যেভাবে নতুন ভূরাজনৈতিক লড়াইচোখ মুছছিলাম, আসলে ওটা ছিল খুশির কান্না: মাহিনবম গ্রেডে ১৫০ জন নেবে বাংলাদেশ ব্যাংক, আবেদন করবেন যেভাবেকলেজছাত্রের কমলা–মাল্টার বাগান, এ বছর প্রথম দিনেই বিক্রি ২৫ হাজার টাকানিউজিল্যান্ডে পড়াশোনা শেষে শর্ট–টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা চালু, সুযোগ কয় মাসেরনবীজির মতো দিন কাটাব কেন, এ যুগে কীভাবে তিনি প্রাসঙ্গিকএআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তির নিরপত্তা কি অকার্যকর হয়ে যাচ্ছেআপনি কি পরিবারের বড় সন্তান? জেনে নিন প্রথম সন্তান হিসেবে আপনার কোন কোন রোগের ঝুঁকি বেশিআগেরবার মিষ্টি খাইয়ে পারেনি, এবার মোরগ–পোলাওয়ে ৩৮ কোটি টাকার সোনা চুরি‘পাখি পাকা পেঁপে খায়’ দ্রুত বলতে গেলে গোলমাল পাকিয়ে যায় কেনভিসা কি ধীরে ধীরে সংকুচিত হচ্ছে? আয়ারল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নতুন উদ্বেগ
প্রচ্ছদ › বিনোদন
বিনোদন

সোনার দামের ভেলকি ও বিগ জিমের ‘মুরগি বিভ্রম’

সোনার দামের ভেলকি ও বিগ জিমের ‘মুরগি বিভ্রম’
পর্দাজুড়ে তুষারঝড়। পাহাড়ের চূড়ায় ঝুলতে থাকা এক নড়বড়ে কুঁড়েঘর। ভেতরে ক্ষুধার তাড়নায় কাতর দুজন মানুষ। দৃশ্যটি চার্লি চ্যাপলিনের কালজয়ী নির্বাক চলচ্চিত্র ‘দ্য গোল্ড রাশ’–এর। ১৯২৫ সালে মুক্তি পাওয়া এই চলচ্চিত্রের একটি দৃশ্যে…

পর্দাজুড়ে তুষারঝড়। পাহাড়ের চূড়ায় ঝুলতে থাকা এক নড়বড়ে কুঁড়েঘর। ভেতরে ক্ষুধার তাড়নায় কাতর দুজন মানুষ। দৃশ্যটি চার্লি চ্যাপলিনের কালজয়ী নির্বাক চলচ্চিত্র ‘দ্য গোল্ড রাশ’–এর। ১৯২৫ সালে মুক্তি পাওয়া এই চলচ্চিত্রের একটি দৃশ্যে দেখা যায়, প্রচণ্ড ক্ষুধার জ্বালায় ভুগতে ভুগতে বিশালদেহী বিগ জিম (ম্যাক সোয়াইন) হঠাৎ তাঁর সঙ্গী দ্য লিটল ট্র্যাম্পকে (চ্যাপলিন) দেখে বিভ্রমে পড়ে যান। তাঁর চোখে চ্যাপলিন আর মানুষ থাকেন না, বদলে যান বিশাল মোটাতাজা মুরগিতে! ক্ষুধার্ত জিম, ট্র্যাম্পের পেছনে ধাওয়া করেন, যেন হাতে পেলেই কড়াইয়ে চড়াবেন। তারপর চাকুমচুকুম করে খেয়ে নেবেন।
মজার ব্যাপার হলো, আজকের দিনে যখন আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে সোনার দাম পড়ছে, তখন সোনাপ্রেমী, বিনিয়োগকারী আর গয়না ক্রেতাদের মনের ভেতরেও ঠিক বিগ জিমের সেই ‘মুরগি বিভ্রম’-এর মতো এক অদ্ভুত ভেলকি কাজ করে। কখনো মনে হয়, এই তো সুবর্ণ সুযোগ, ঝাঁপিয়ে পড়ি; আবার পরক্ষণেই মনে হয়, ‘আরও একটু কমলে কিনব!’ এই দোটানা, লোভ আর বিভ্রমের খেলাতেই জমে ওঠে আধুনিক ‘গোল্ড রাশ’-এর আসল মজা।
চার্লি চ্যাপলিন, ‘দ্য গোল্ড রাশ’ (১৯২৫) চলচ্চিত্রেনির্বাক পর্দার ক্ষুধা বনাম বাজারের উত্তাপ
১৯৬৪ সালে চার্লি চ্যাপলিন তাঁর আত্মজীবনী ‘মাই অটোবায়োগ্রাফি’তে ‘দ্য গোল্ড রাশ’ নির্মাণের পেছনের গল্প বলেছিলেন। ১৮৯৬-১৮৯৯ সালের ক্লোনডাইক গোল্ড রাশের ঐতিহাসিক ঘটনা এবং ডোনার পার্টির তুষারপাতে আটকে পড়ার মর্মান্তিক বাস্তবতা থেকে চ্যাপলিন এই ছবির ধারণা নেন। কিন্তু তাকে রূপ দেন হাস্যরস ও মানবিক বিদ্রুপের মাধ্যমে। ছবিতে যখন খাবারের কোনো উপায় থাকে না, তখন চ্যাপলিন চামড়ার জুতা সেদ্ধ করে খান আর ফিতা প্যাঁচান এমনভাবে, যেন তা কোনো অভিজাত রেস্তোরাঁর স্প্যাগেটি। ঠিক একইভাবে, সোনার বাজার যখন অস্থির থাকে কিংবা দাম কমতে শুরু করে, তখন মানুষের আবেগও হয়ে ওঠে অদ্ভুত রকমের নাটকীয়।
এদিকে সোনার বাজারে এই বিভ্রম তৈরির বিষয়ে অর্থনীতিবিদ ও বাজার বিশ্লেষকেরা প্রায়ই ‘অ্যাঙ্করিং বায়াস’ বা ‘হার্ড মেন্টালিটি’র কথা বলেন। ড্যানিয়েল কাহনেম্যান তাঁর ‘থিংকিং, ফাস্ট অ্যান্ড স্লো’ বইয়ে মানুষের সিদ্ধান্ত গ্রহণের এই মানসিক পক্ষপাতগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। মানুষ যখন দেখে সোনার দাম আগের সর্বোচ্চ চূড়া থেকে নেমে এসেছে, তখন মস্তিষ্ক একধরনের ‘ভ্যালু ইলিউশন’ বা দামের ভেলকিতে পড়ে যায়।এর কারণ কী
গোপাল ভাঁড়ের একটা গল্প আছে। রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় একদিন এক জুহুরি এলেন। রাজার হাতে তুলে দিলেন একটি খাঁটি সোনার হার। চমৎকার নকশার হারটি দেখে সভায় ধন্য ধন্য পড়ে গেল। মহারাজও বেজায় খুশি! শুধু গোপালেরই কোনো প্রতিক্রিয়া নেই। ঘটনা কী! মহারাজ কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, ‘কী হে গোপাল, সবাই হারটির এত প্রশংসা করছে, আর তুমি চুপ করে আছ কেন? তোমার চোখে কি এই খাঁটি সোনার হারের কোনো মূল্য নেই?’
‘দ্য গোল্ড রাশ’ (১৯২৫)গোপাল বিনয়ের সঙ্গে করজোড় হেসে বলল, ‘আজ্ঞে মহারাজ, আমার চোখে এই সোনার হার আর একটুকরো লোহার মধ্যে কোনো তফাত নেই। দুটোর মূল্যই আমার কাছে সমান।’ রাজার চোখ তখন কপালে উঠেছে। বলে কী! সোনার মূল্য নেই এমন ভাবার মতো কেউ এই দুনিয়ায় আছে? কিন্তু গোপালের ব্যাখ্যা সহজ। তাঁর মতে, চোরের কাছে এটি হলো খাঁটি সোনা, ব্যবসায়ীর কাছে এটি ব্যবসার পুঁজি, আর রাজার গলায় শোভা। কিন্তু তাঁর মতো গরিবের পেটে যখন খিদে লাগে, তখন এই সোনা চিবিয়ে তো আর পেট ভরবে না! তাই খিদের কাছে সোনা আর লোহা দুই-ই সমান। ফলে সোনা কেনার মতো সামর্থ্য কিংবা চুরি করার মতো প্রবৃত্তি না থাকলে এই ধাতু দিয়ে হবেই–বা কী! তবে মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্তের হাতে একটু কাঁচা টাকা থাকলে মুনাফার আশা করতেই–বা দোষ কী!
এদিকে সোনার বাজারে এই বিভ্রম তৈরির বিষয়ে অর্থনীতিবিদ ও বাজার বিশ্লেষকেরা প্রায়ই ‘অ্যাঙ্করিং বায়াস’ বা ‘হার্ড মেন্টালিটি’র কথা বলেন। ড্যানিয়েল কাহনেম্যান তাঁর ‘থিংকিং, ফাস্ট অ্যান্ড স্লো’ বইয়ে মানুষের সিদ্ধান্ত গ্রহণের এই মানসিক পক্ষপাতগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। মানুষ যখন দেখে সোনার দাম আগের সর্বোচ্চ চূড়া থেকে নেমে এসেছে, তখন মস্তিষ্ক একধরনের ‘ভ্যালু ইলিউশন’ বা দামের ভেলকিতে পড়ে যায়।
সোনার প্রতি মানুষের এই চিরায়ত আকর্ষণের ইতিহাস বেশ পুরোনো। পিটার বার্নস্টাইন তাঁর ‘দ্য পাওয়ার অব গোল্ড: দ্য হিস্টরি অব অ্যান অবসেশন’ (২০০০) বইয়ে দেখিয়েছেন, কীভাবে প্রাচীন মিসর ও লিডিয়া থেকে শুরু করে আজকের আধুনিক অর্থনীতি পর্যন্ত সোনা মানুষের আকাঙ্ক্ষা, নিরাপত্তা ও সামাজিক মর্যাদার সঙ্গে জড়িয়ে আছে। আমাদের সমাজে সোনা শুধু একটি ধাতু বা বিনিয়োগের মাধ্যম নয়; এটি উৎসব, পারিবারিক ঐতিহ্য, উপহার ও ভালোবাসার প্রতীক।পাউরুটির নাচ থেকে অদৃশ্য টানাপোড়েন
গয়নার দোকানের সামনে দাঁড়ানো ক্রেতাদের দৃশ্য ভাবা যাক। একজন হয়তো ভাবছেন, আজই এক ভরি বা কয়েক আনা গয়না কিনে ফেলবেন। ঠিক তখনই পাশের কেউ বলে উঠলেন, ‘আরে ভাই, কাল বা পরশু আরও একটু কমতে পারে!’ ব্যস, অমনি ক্রেতার মনের ভেতরে বিগ জিমের মতো বিভ্রম শুরু। সামনে থাকা ঝকঝকে গয়নাগুলো দেখে তখন মনে হয়—হাতের মুঠোয় ধরা সোনার খনি, আবার পরক্ষণেই মনে হয়—এগুলো যেন অধরা কোনো মরীচিকা। শুরু হয় যেন ট্র্যাম্পের ‘রোল ডান্স’।
গ্রাফিকস: প্রথম আলোনতুন বছরের আগের রাতে ভালোবাসার মানুষসহ তরুণী পরিবেষ্টিত লিটল ট্র্যাম্প দুটি পাউরুটির টুকরা কাঁটা চামচে গেঁথে নাচের তাল তোলেন। সেই রুটির নাচে সবাই মুগ্ধ। কিন্তু এই আনন্দ তো চিরস্থায়ী নয়। ক্ষণিক আনন্দের পর আবার সেই খরখরে বাস্তবতাই ফিরে আসে। ফলে সোনার দাম কমার খবরেও মানুষের আনন্দ ও দুশ্চিন্তার মধ্যে এমনই এক অদৃশ্য নৃত্য চলে। যাঁরা বহুদিন ধরে গয়না গড়ানোর স্বপ্ন দেখছিলেন কিংবা বিয়ের জন্য সোনা কেনার পরিকল্পনা করছিলেন, দাম কমার খবরে তাঁদের মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি। অন্যদিকে যাঁরা চড়া দামে সোনা কিনে রেখেছিলেন বা স্বল্পমেয়াদি লাভের আশায় ছিলেন, তাঁদের কপালে পড়ে চিন্তার ভাঁজ।
ভেলকি যখন বাস্তবের হাসি
সোনার প্রতি মানুষের এই চিরায়ত আকর্ষণের ইতিহাস বেশ পুরোনো। পিটার বার্নস্টাইন তাঁর ‘দ্য পাওয়ার অব গোল্ড: দ্য হিস্টরি অব অ্যান অবসেশন’ (২০০০) বইয়ে দেখিয়েছেন, কীভাবে প্রাচীন মিসর ও লিডিয়া থেকে শুরু করে আজকের আধুনিক অর্থনীতি পর্যন্ত সোনা মানুষের আকাঙ্ক্ষা, নিরাপত্তা ও সামাজিক মর্যাদার সঙ্গে জড়িয়ে আছে। আমাদের সমাজে সোনা শুধু একটি ধাতু বা বিনিয়োগের মাধ্যম নয়; এটি উৎসব, পারিবারিক ঐতিহ্য, উপহার ও ভালোবাসার প্রতীক। তাই দাম যখন কমে, তখন ‘গোল্ড ক্রাশ’ শব্দটা শুনতে কিছুটা নাটকীয় লাগলেও সাধারণ গয়নাপ্রেমীদের কাছে তা আসলে একধরনের সুবর্ণ সুযোগ। কাহনেম্যানের মতো বলতে হয়, যখন দাম চড়া থাকে, তখন মানুষ সংযমী সাজার চেষ্টা করে। আর যখন দাম কমে, তখন মনের ভেতরের জমে থাকা ইচ্ছাগুলোর পাখা ঝটপটিয়ে ওঠে।
সোনার গয়নানির্বাক যুগের পর্দায় যখন চার্লি চ্যাপলিনের পাহাড়ের চূড়ায় কোদাল-চালনি হাতে সোনার খনি খুঁজচ্ছিলেন, তখন হয়তো তিনি ঘুণাক্ষরেও ভাবেননি যে ১০০ বছর পর তাঁর কালজয়ী চলচ্চিত্রের সঙ্গে কোনো এক সন্ধ্যায় সোনার দাম কমার খবরের সাথে গল্প জুড়ে দেওয়া যাবে! চ্যাপলিনের ছবিতে মানুষ সোনার খোঁজে তুষারঝড়, ক্ষুধা আর খাদে পড়ার ঝুঁকি নেয়, অর্থাৎ শুরু হয় এক উন্মত্ত হিড়িক। কিন্তু বাস্তবের বাজারে যখন সোনার দাম ধপাস করে নিচে নামতে শুরু করে, তখন সেই হিড়িক যেন রূপ নেয় হালকা মেজাজের উৎসবে। এই গোল্ড ক্রাশকে আবার ‘গোপন দুর্বলতা’ বললেও তাই ভুল হবে না!
সারা মনামী হোসেন: সহযোগী অধ্যাপক, খুলনা বিশ্ববিদ্যালয়

পাঠকের মন্তব্য

আরও সংবাদ

নগ্নতা চরিত্রকে জীবন্ত করে তোলার উপকরণ, নিজেকে প্রদর্শনের মাধ্যম নয়: মনিকা বেলুচ্চি
বিনোদন

নগ্নতা চরিত্রকে জীবন্ত করে তোলার উপকরণ, নিজেকে প্রদর্শনের মাধ্যম নয়: মনিকা বেলুচ্চি

হলিউডে একটা সময় ৪০ বছর পেরোলেই অভিনেত্রীদের জন্য কাজের সুযোগ কমে যেত। বয়সের সঙ্গে সঙ্গে হারিয়ে যেত নায়িকা হওয়ার সম্ভাবনা, কমে আসত গুরুত্বপূর্ণ চরিত্রের সংখ্যাও। সেই বাস্তবতা বদলাচ্ছে বলে মনে করেন ইতালীয় অভিনেত্রী মনিকা ব…

তরবারি দিয়ে বইয়ের পাতা উল্টে দিলেন ধূর্জটি মঙ্গল
বিনোদন

তরবারি দিয়ে বইয়ের পাতা উল্টে দিলেন ধূর্জটি মঙ্গল

খাপ থেকে তরবারি বের করলেন অভিনেতা। তবে প্রতিপক্ষকে আঘাত করতে নয়, প্রম্পটারের সামনে রাখা বইয়ের পাতা ওল্টাতে। এমন নাটকীয় ভঙ্গিতে কাজটি করলেন, যেন সেটিও যাত্রাপালারই দৃশ্য। দর্শকদের মধ্যে হাসির রোল উঠল। সময় কমাতে একটি দৃশ্য…

ভোর চারটায় ফ্লাইট, তার আগে রাতের ঢাকায় রিকশায় ওটিলিয়া
বিনোদন

ভোর চারটায় ফ্লাইট, তার আগে রাতের ঢাকায় রিকশায় ওটিলিয়া

শনিবার রাতে গুলশানের বিভিন্ন সড়কে রিকশায় ঘুরে বেড়ান ওটিলিয়াশনিবার রাতের ঢাকা। দিনের ব্যস্ততা অনেকটাই কমে এসেছে। সড়কে যানবাহন ও মানুষের চলাচলও কম। গুলশানের উত্তরাংশের সড়ক ধরে এগিয়ে চলছে একটি রিকশা। তাতে বসে আছেন রোমানিয়ার…