29 Nov 2026 · স্বাধীন সংবাদমাধ্যম
দৈনিক দেশপটিকা - দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সত্য · সংবাদ · সমাজ দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সংবাদ সর্বশেষ আপডেট
আজকের সংবাদ
পঞ্চগড় হানাদার মুক্ত দিবস পালিতশীতের শুরুতেই শীতার্ত মানুষের পাশে নীলফামারী জেলা প্রশাসন, শুরু শীতবস্ত্র বিতরণস্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রীরায়গঞ্জে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভাবিএনপি-জামায়াতের গোটা দশেক মা'রি হালাইতে হইবো তাহেরপুএ বিপ্লবের অডিও ফাঁসসবাই ফাউল করলে ম্যাচ চালানো যায় না: সিইসিশিল্পাঞ্চলে ফিরছে কর্মচাঞ্চল্য, গাজীপুরে বন্ধ ৪২ কারখানাদীর্ঘ ২৫ বছর জনসেবায় নিবেদিত মৌলভী হাজী মো. ইউনুছ মেম্বারের মৃত্যু, শোক প্রকাশ প্রতিদিনের কাগজেরদক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন: সভাপতি ইকবাল, সম্পাদক জাকিরবসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির ৩৬তম বার্ষিক সভা অনুষ্ঠিতবাঙ্গরা খামারগ্রামে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিতকালিয়াকৈরে রিসোর্টে অভিযান, বিদেশি মদসহ গ্রেপ্তার ২নওগাঁর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ ছুফি উল্লাহ১৮ দিনে পোশাক রপ্তানির বিশাল অর্ডার হারাল বাংলাদেশ, সুযোগ নিল ভারতডিএমপির অভিযানে ৪৪২ জন গ্রেপ্তার, উদ্ধার ককটেল-ইয়াবামোল্লাহাটে আ.লীগ-বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ামিরপুর-পল্টনের পর এবার ভাসানটেকে বাসে আগুন১৯৭১ সালে বাঙালিদের নয়, পাকিস্তানকে দুর্বল করাই ছিল ভারতের লক্ষ্য: স্পিকারনির্বাচন সামনে রেখে আজ ১৮ দলের সঙ্গে ইসির সংলাপসাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও ২ শ্যালক আটকশাহজালাল ইসলামী ব্যাংকে ৩ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারি?জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক৪০ জনের বক্তব্য ও ভিডিও যাচাই, এক মাসেও কাটেনি তাহসিফের মৃত্যুরহস্যভুয়া ঠিকানায় কোকোলার ৬৪৬ কোটি টাকা লেনদেনবন্ধুদের পরামর্শে রেস্তোরাঁ খুলেছিলেন জিম, তারপর যা হলোতিন হৃৎপিণ্ড, নীল রক্ত নিয়ে অক্টোপাস কী করেএকটি স্কেচবুক থেকে হাজারো গল্পের জগৎভালো চাকরি আর বিয়ের আশ্বাসে সাগরপথে নেওয়া হচ্ছিল মালয়েশিয়া, ৩১৭ জন উদ্ধার, আটক ৭ইরানের বিরুদ্ধে ইরাক কি ট্রাম্পের হাতিয়ার হয়ে উঠছেইসলামের প্রথম মসজিদ, মহানবী (সা.) যা নিজ হাতে গড়েছেনপ্রাথমিক-মাধ্যমিকের শিক্ষাক্রমে আবার বড় পরিবর্তন হচ্ছে, নতুন বই ২০২৮ সালেকিশোরের সাইকেল-জুতা পড়ে ছিল পাড়ে, পুকুরে মিলল মরদেহনগ্নতা চরিত্রকে জীবন্ত করে তোলার উপকরণ, নিজেকে প্রদর্শনের মাধ্যম নয়: মনিকা বেলুচ্চিবিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ–৯: পড়ার বিষয় হিসেবে কেন বেছে নেবেন আন্তর্জাতিক সম্পর্কসোহরাওয়ার্দীতে নয়, নয়াপল্টনে হবে বিএনপির মঙ্গলবারের সমাবেশসন্ত্রাসবিরোধী আইনের মামলায় মনিরুলের স্ত্রী ও দুই শ্যালককে গ্রেপ্তার দেখাল পুলিশখুলনা কর আপিল অঞ্চলে চাকরি, ১০ জেলার আবেদনকারীদের সুযোগহাতির তাণ্ডব থেকে ফসল রক্ষায় আসামের গ্রামে অভিনব উদ্যোগইউপি নির্বাচনে কেউ যাতে ‘ফাউল’ করার নিয়তে মাঠে না নামেন: সিইসিবেসরকারি বিনিয়োগে নতুন সম্ভাবনা কি তৈরি হবেশুধু নির্দিষ্ট এলাকায় নয়, ঢাকাজুড়েই নাভানার আবাসনের উদ্যোগজুরেলের লড়াই, বুমরার প্রত্যাবর্তনেও চালকের আসনে নিউজিল্যান্ডপ্রতিষ্ঠার ৫২ বছর পেরিয়েছে, সরকারি বিদ্যালয়টিতে নেই সুপেয় পানি ও শৌচাগারএইচএসসি সম্পূরক পরীক্ষা: গোপালগঞ্জের পরীক্ষা হবে ফরিদপুর ও মাদারীপুরেতরবারি দিয়ে বইয়ের পাতা উল্টে দিলেন ধূর্জটি মঙ্গলপেছন থেকে কাভার্ড ভ্যানের ধাক্কা, মহাসড়কে অটোরিকশাচালক ও এক নারী নিহতনোয়াখালীতে চলন্ত বাসে আগুন, ছড়িয়ে পড়েছে ভিডিওমৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ তেঁতুলিয়ায়, কত ডিগ্রি সেলসিয়াসনির্মাণসামগ্রীর চড়া দামে ব্যাহত নির্মাণগোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি১ কোটি টাকার বিলাসবহুল কামরায় কেটি পেরি ও জাস্টিন ট্রুডো, ভাইরাল ছবিবিএনপি নেতাদের আয়োজনে কনসার্ট, যাওয়ার পথে ‘শেখ হাসিনা আসবে’ স্লোগানআমার বাবা-মা আমাকে মাটি চিনিয়েছে: বিবি রাসেলআনন্দ-উচ্ছ্বাসে শিক্ষাবর্ষের বিদায়ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু, অপেক্ষা ‘অলৌকিক কিছুর’প্রতি বেলায় কি প্রোটিন খাওয়া জরুরিদেশে আবার হুপিং কাশি শনাক্ত, রাজধানীতেই পাঁচজনমার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট‘অনেক ছটফট করেছে ছেলেটা, কিছুই করতে পারিনি, শুধু সহ্য করেছি’রিয়াল হারলে সেটাই সবচেয়ে বড় খবর, গল্প বানানোর দরকার নেই: মরিনিও১০ হাজার রান, ৩৪ সেঞ্চুরির রেকর্ড—পাকিস্তানের ক্রিকেটে একাই এক ইতিহাস ইউনিস খানজলাবদ্ধতায় মৃতপ্রায় মাঠে প্রাণ ফেরাল বন্ধুসভাহোক কলরব, বউগুলো সব লাল না হয় নীল হলো ক্যানরোজার পণ্য সরবরাহে স্বস্তি, দুশ্চিন্তা সয়াবিন তেল নিয়েপদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, যুবলীগের কর্মী নিহতভিডিও নির্মাতাদের জন্য নতুন সুবিধা আনল এক্সট্রাম্প কি আবার অভিশংসনের মুখে পড়তে পারেনজুলাই বিপ্লবের জ্ঞানগর্ভ বয়ানএএফএমসিসহ ৭ আর্মি-নেভি মেডিকেলে ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন শুরু ২৯ নভেম্বরকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৫ নেতা-কর্মীসহ ৪৪২ জন গ্রেপ্তার: ডিএমপিশ্রীপুরে ইউএনওর বাসভবনের সামনে ও মাওনা উড়ালসেতুর নিচে ককটেল বিস্ফোরণ‘সুদমুক্ত লেনদেন ছাড়া পূর্ণাঙ্গ মুমিন হওয়া সম্ভব নয়’আড়াই বছরেও চালু হয়নি সাড়ে ৩৫ লাখ টাকার কমিউনিটি ক্লিনিকজাফলংয়ের পাথরে শিলপাটার কারুকাজবাসযোগ্য পৃথিবীর অসমাপ্ত অঙ্গীকারঅস্থির সময়কোটি কোটি লাল কাঁকড়া ক্রিসমাস দ্বীপ ছেড়ে চলে যাচ্ছেমুশফিকুর রহিম: কানটুপি পরা সেই কিশোর থেকে টেস্টের অনুপ্রেরণাস্ট্রিমার কারা, কেন স্ট্রিমিংয়ের দিকে ঝুঁকছেন কনটেন্ট ক্রিয়েটররাসাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ও তাঁর দুই ভাই আটকগাছ থেকে পাঠাগার, মানুষের বিপদেও ‘অক্সিজেন’জর্জ হ্যারিসন: যে কণ্ঠে বিশ্ব শুনেছিল বাংলাদেশের নামবাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধঅদক্ষতা ও অবহেলায় রাষ্ট্রের অর্থ অপচয়নীতি ও বাস্তবায়নের মেলবন্ধন জরুরিএক দিনে ফুরাল না আনন্দ, আরেকটু বেশি সময় চাই জলধারায়মেহগনির বাক্সে মৃত ছোট্ট সন্তান, শিরোপার আড়ালে লুকানো এক বাবার কান্নাসই-সাবুদের দিনে পান্নাখচিত গয়নায় মিমির আভিজাত্যময় লুক, আসল চমক কলমের ডিজাইনেসন্তানের উচ্চশিক্ষার খরচ, জন্মের পর থেকেই টাকা জমাবেন কীভাবেপ্রিয় অপমান‘তোকে ঢাকা শহরের যেখানেই পাব, গুলি করব’—কায়সারের ধাওয়ায় প্রাণভয় ছোট মুন্নারছাগলছানার দুরন্তপনা১০ বছরে সবচেয়ে বেশি সন্তান জন্ম দিলেই পুরস্কার ৫ লাখ ডলার!ভিডিও গেমেও যেভাবে নতুন ভূরাজনৈতিক লড়াইচোখ মুছছিলাম, আসলে ওটা ছিল খুশির কান্না: মাহিনবম গ্রেডে ১৫০ জন নেবে বাংলাদেশ ব্যাংক, আবেদন করবেন যেভাবেকলেজছাত্রের কমলা–মাল্টার বাগান, এ বছর প্রথম দিনেই বিক্রি ২৫ হাজার টাকানিউজিল্যান্ডে পড়াশোনা শেষে শর্ট–টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা চালু, সুযোগ কয় মাসেরনবীজির মতো দিন কাটাব কেন, এ যুগে কীভাবে তিনি প্রাসঙ্গিকএআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তির নিরপত্তা কি অকার্যকর হয়ে যাচ্ছেআপনি কি পরিবারের বড় সন্তান? জেনে নিন প্রথম সন্তান হিসেবে আপনার কোন কোন রোগের ঝুঁকি বেশিআগেরবার মিষ্টি খাইয়ে পারেনি, এবার মোরগ–পোলাওয়ে ৩৮ কোটি টাকার সোনা চুরি‘পাখি পাকা পেঁপে খায়’ দ্রুত বলতে গেলে গোলমাল পাকিয়ে যায় কেনভিসা কি ধীরে ধীরে সংকুচিত হচ্ছে? আয়ারল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নতুন উদ্বেগ
প্রচ্ছদ › সংবাদ
সর্বশেষ

চাষী নজরুলের ‘সুভা’ কি শুধু এক বোবা মেয়ের গল্প, নাকি আরও কিছু

চাষী নজরুলের ‘সুভা’ কি শুধু এক বোবা মেয়ের গল্প, নাকি আরও কিছু
রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ‘সুভা’ গল্পকে অনবদ্য চলচ্চিত্রায়িত করেছিলেন কিংবদন্তি পরিচালক চাষী নজরুল ইসলাম। এ ধরনের সাহিত্যনির্ভর চলচ্চিত্রায়ণে তিনি ছিলেন একপ্রকার সিদ্ধপুরুষ। আমাদের বঙ্গ ভান্ডারে এমন সব সৃষ্টির রসদ আছে, …

রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ‘সুভা’ গল্পকে অনবদ্য চলচ্চিত্রায়িত করেছিলেন কিংবদন্তি পরিচালক চাষী নজরুল ইসলাম। এ ধরনের সাহিত্যনির্ভর চলচ্চিত্রায়ণে তিনি ছিলেন একপ্রকার সিদ্ধপুরুষ। আমাদের বঙ্গ ভান্ডারে এমন সব সৃষ্টির রসদ আছে, বাঙালি পরিচালকদের অন্য কোথাও গিয়ে কাহিনি হাতড়ানোর প্রয়োজনই পড়ে না। মননশীল পরিচালকদের একটা দায় বা দায়িত্বও থেকে যায় সেই অমূল্য সুসাহিত্যকে চলচ্চিত্রে রূপ দেওয়ার। বাংলাদেশের প্রথম শ্রেণির পরিচালকদের মধ্যে অন্যতম চাষী নজরুল ইসলাম অত্যন্ত দক্ষতার সঙ্গে সেই গুরুদায়িত্ব পালন করে এসেছেন। তিনি বাংলা চলচ্চিত্রজগতের চাষী, চাষ করে সোনা ফলাতে পারেন।
‘সুভা’ চলচ্চিত্রে একজন বাক্‌প্রতিবন্ধী কন্যার অব্যক্ত বেদনার ভাষা স্বয়ং লেখকের চিন্তাচেতনার সঙ্গে মিলিয়ে পরিশীলিত, স্নিগ্ধ, সুন্দর শিল্পায়িত হয়েছে। প্রবাদপ্রতীম পরিচালকের এই নান্দনিক সৃষ্টি মুক্তি পায় ২০০৫ সালে। মূল কেন্দ্রীয় চরিত্র সুভার চরিত্রে অভিনয় করেছেন বিশিষ্ট অভিনেত্রী পূর্ণিমা। তাঁর বিপরীতে প্রতাপ গোস্বামী চরিত্রে ছিলেন শাকিব খান।
চাষী নজরুলদের মতো পরিচালকদের চলচ্চিত্রে স্টার, সুপারস্টার লাগে না; লাগে একজন বড় মাপের শিল্পী। এই চলচ্চিত্রের পরের বছরই মুক্তি পায় আহমদ ছফার ‘ওঙ্কার’ উপন্যাস অবলম্বনে শহীদুল ইসলাম খোকনের ‘বাঙলা’। সেই চলচ্চিত্রটিতেও একজন বাক্‌প্রতিবন্ধী নারীর দেশের উত্তপ্ত পরিবেশ–পরিস্থিতি আন্দোলনের সঙ্গে সংগতি রেখে উত্তরণের গল্প উঠে আসে। সেই চরিত্রে অসাধারণ অভিনয় করেছিলেন অভিনেত্রী শাবনূর। এই দুটি সাহিত্যনির্ভর সংবেদনশীল বিষয়ের চলচ্চিত্রকে বাংলাদেশের চলচ্চিত্রধারার উত্তরণের মাইলফলক হিসেবে দেখা যেতে পারে।
কিংবদন্তি অভিনেতা বুলবুল আহমেদও সুভাকে চিত্রায়িত করেছিলেন, সেখানে সুভা চরিত্রে অভিনয় করেন তাঁর সুযোগ্য কন্যা ঐন্দ্রিলা আহমেদ। পূর্ণিমা ও ঐন্দ্রিলা—দুজনই দক্ষ পরিচালকের হাতে সুভা চরিত্রে বোবা মেয়ের কথাহীন অভিব্যক্তির অসাধারণ অভিনয়ে হুবহু সুভা হয়ে উঠতে পেরেছিলেন।
বাংলাদেশের মাটি থেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি কল্পনা রচনার রসদ। বাংলাদেশের মাটির সন্তান কিংবদন্তি পরিচালকেরা, যাঁরা মনে–মননে রবীন্দ্রনাথকে ধারণ করেন, সুভা যাঁদের কাছে বহুল পঠিত, বহু চিন্তিত একটি চরিত্র, তাঁরা যে অসাধারণ অবিকল শিল্পনৈপুণ্যে তা চলচ্চিত্রায়িত করতে পারবেন, সেটাই তো স্বাভাবিক। এ ধরনের চলচ্চিত্রগুলো একধরনের ফুল ফোটানোর ব্যথা অনুভব করায়, মনে আনন্দ জাগায়। হৃদয় কানায় কানায় পরিপূর্ণ করে তোলে, সর্বোপরি মানুষের সামনে মানুষকে দাঁড় করিয়ে মানবজীবনের প্রকৃত ধর্মের, মানবাধিকার, সহমর্মিতার বার্তা দিয়ে যায়।
সাধারণত রবীন্দ্রনাথের নারী চরিত্র মানেই আমাদের চোখে থ্রি-কোয়ার্টার ব্লাউস বা ফুল হাতা ব্লাউস, সুন্দর শাড়ি, ফুল গোঁজা চুলের খোঁপা—এভাবেই ধরা দেয়। রবীন্দ্রনাথের নারী চরিত্র মানেই যেন অভিজাত জমিদার ঠাকুরবাড়ির অন্দরমহল। কিন্তু চাষী নজরুল নারীকে একেবারে খাঁটি বাংলাদেশের মাটির মানুষ, একজন সাধারণ মেয়ে করে গড়ে তুলেছেন। এই নারীরাও শাড়ি–ব্লাউস পরে, তবে থ্রি–কোয়ার্টার ব্লাউস নয়। পুরুষেরা ধুতি–পাঞ্জাবিতে যথাযথ। শাকিব খানকেও ধুতি–পাঞ্জাবিতে অসাধারণ লাগে। মনে হয়, তিনি শুধু প্রতাপ নয়, শ্রীকান্ত বা দেবদাসও হতে পারেন।
এই চলচ্চিত্রের শিল্পনির্দেশক উত্তম গুহের কাজও চোখে পড়ার মতো। উত্তম গুহ এমনিতেই গ্রামীণ প্রেক্ষাপট, ঘরবাড়ি-উঠান প্রভৃতি ফুটিয়ে তুলতে সিদ্ধহস্ত, গ্রামবাংলা তাঁর মনে–মননে ছবির মতো ফুটে ওঠে। এই চলচ্চিত্রে গৃহস্থবাড়ির দরজাও কারুকার্যখচিত রাবীন্দ্রিক, বাড়ির উঠান থেকে বিয়ের মণ্ডপ, গল্পকারের লেখা দুটি গরু চরিত্র, তাদের ঘাসের স্তূপ পর্যন্ত—সবদিকেই তার শিল্পীত প্রয়াস লক্ষ্য করা যায়। রবীন্দ্রনাথের এই গল্প শুধু একজন বোবা মেয়ের গল্প নয়, পশুপ্রেমেরও গল্প। অবোধ পশুর সঙ্গে একজন বোবা মেয়ের সম্পর্ক, মনের ভাষা বিনিময়, পরিচালক তা–ও ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন।
সুভা ছবিতে পূর্ণিমার অভিনয় মন কেড়ে নিয়েছিল চলচ্চিত্র দর্শকদের। ছবি: সংগৃহীতপরিচালক ও শিল্পনির্দেশক দুজনই গ্রাম, মাটি, মানুষকে বাংলাদেশের আকাশ-বাতাস, প্রকৃতি, নদী, মাঠঘাটের রঙে–রূপে–রসে জারিত করে তুলতে পেরেছেন। রাবীন্দ্রিকতার গণ্ডি পেরিয়ে যেন এক রাবীন্দ্রিকতার নবনির্মাণ। জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির সঙ্গে শিলাইদহের ঠাকুরবাড়ির পুনর্মিলন।
চাষী নজরুলের চলচ্চিত্রে নজরুল নিজেও কোনো না কোনোভাবে এসে অভিনেতা হিসেবে ধরা দিয়ে যান। এই বিষয়ও বেশ অনুপ্রাণিত হওয়ার মতো। এই চলচ্চিত্রে তিনি যেমন গ্রামের কবিরাজ হয়ে এসেছেন। ছোট্ট একটা অংশে নিজের শিল্পীসত্তাকে মেলে ধরেছেন।
সংলাপহীন পূর্ণিমার অভিনয় চোখে পড়ার মতো। হাসি-কান্না সবকিছুতেই অধরা মাধুরীর ছোঁয়া। তাঁর রাগ-অভিমান, মায়ের কাছে বকুনি খাওয়ার অভিব্যক্তি, বাপসোহাগী কন্যার আদুরে মুখ, ভালোবাসার মানুষকে প্রতিনিয়ত কাছে পাওয়ার বোবা কান্না, কাছে পেয়ে আনন্দ–উচ্ছ্বাস, ভালোবাসার মানুষকে হারানোর বেদনা—সবই সুন্দর, চেয়ে থাকার মতো।
‘দ্য জেন্টলমেন’ সিজন ২: ভদ্রলোকের পোশাকে অপরাধের অন্ধকারবোবা মেয়ের মুখে ভাষা নেই, মুখে যে চাঁদ বসানো আছে। শাকিব খানের সঙ্গে তাঁর রসায়ন ষোলোকলায় পূর্ণ। মেয়ের প্রতিবন্ধকতা গোপন রেখে শহরে নিয়ে গিয়ে অনত্র বিয়ে দেওয়া হয়। বর নিবারণ যখন জানতে পারল সে ঠকেছে, বোবা মেয়ের বুকের ভেতরে সেই যে ভাঙনের তোলপাড়, রবীন্দ্রনাথ যেভাবে পাঠকের বুকে ঝড় তুলতে চেয়েছিলেন, অভিনেত্রী সেভাবেই আমাদের হৃদয়ের গহনে দাগ কেটে যেতে পেরেছেন।
বাক্‌প্রতিবন্ধীদের চরিত্র খুব কাছ থেকে দেখে তিনি যে অনুশীলন করেছেন, বোঝা যায়। শুধু সাহিত্যপাঠেও সব সময় চরিত্র মেলে ধরা সম্ভব হয়ে ওঠে না। বাস্তবের চরিত্রের সংস্পর্শে আসতে হয়। চাষী নজরুলের মতো পরিচালকেরা এসব খুঁটিনাটিতে আরও বেশি করে জোর দেন। ওপরে ওপরে অভিনয় করিয়ে চরিত্রকে ছেড়ে দেন না।
এই চলচ্চিত্রে রবীন্দ্রসংগীতের ব্যবহার অতুলনীয়। সাহিত্যনির্ভর চলচ্চিত্রে কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদারও এভাবেই রবীন্দ্রসংগীতকে ব্যবহার করতেন। এ ছাড়া গান লিখেছেন গীতিকার কবির বকুল। তাঁর লেখা কথা মন ভালো করে দেয় এবং ছবির ভেতরে ছবি মেলে ধরতে সাহায্য করে। সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। গানে কণ্ঠ দিয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, সাদী মহাম্মদ, বাপ্পা মজুমদার, মিতা হক, ঝুমু খান। চলচ্চিত্রের সংলাপ রচয়িতা ও চিত্রনাট্যকার ছিলেন কিংবদন্তি অভিনেতা ভাষাসৈনিক মমতাজ উদ্দীন আহমেদ। চিত্রগ্রাহক ছিলেন মজিবুল হক ভূঁইয়া। সম্পাদনায় আতিকুর রহমান মল্লিক।
সব শিল্পী–কলাকুশলীদের সমবেত প্রচেষ্টায় সুন্দর একটি চলচ্চিত্র ‘সুভা’। রবীন্দ্রনাথের অমর সৃষ্টি, যা চিরকাল প্রতিবন্ধীদের প্রতি মানবিক হতে শেখায়।

পাঠকের মন্তব্য