29 Nov 2026 · স্বাধীন সংবাদমাধ্যম
দৈনিক দেশপটিকা - দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সত্য · সংবাদ · সমাজ দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সংবাদ সর্বশেষ আপডেট
আজকের সংবাদ
পঞ্চগড় হানাদার মুক্ত দিবস পালিতশীতের শুরুতেই শীতার্ত মানুষের পাশে নীলফামারী জেলা প্রশাসন, শুরু শীতবস্ত্র বিতরণস্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রীরায়গঞ্জে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভাবিএনপি-জামায়াতের গোটা দশেক মা'রি হালাইতে হইবো তাহেরপুএ বিপ্লবের অডিও ফাঁসসবাই ফাউল করলে ম্যাচ চালানো যায় না: সিইসিশিল্পাঞ্চলে ফিরছে কর্মচাঞ্চল্য, গাজীপুরে বন্ধ ৪২ কারখানাদীর্ঘ ২৫ বছর জনসেবায় নিবেদিত মৌলভী হাজী মো. ইউনুছ মেম্বারের মৃত্যু, শোক প্রকাশ প্রতিদিনের কাগজেরদক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন: সভাপতি ইকবাল, সম্পাদক জাকিরবসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির ৩৬তম বার্ষিক সভা অনুষ্ঠিতবাঙ্গরা খামারগ্রামে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিতকালিয়াকৈরে রিসোর্টে অভিযান, বিদেশি মদসহ গ্রেপ্তার ২নওগাঁর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ ছুফি উল্লাহ১৮ দিনে পোশাক রপ্তানির বিশাল অর্ডার হারাল বাংলাদেশ, সুযোগ নিল ভারতডিএমপির অভিযানে ৪৪২ জন গ্রেপ্তার, উদ্ধার ককটেল-ইয়াবামোল্লাহাটে আ.লীগ-বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ামিরপুর-পল্টনের পর এবার ভাসানটেকে বাসে আগুন১৯৭১ সালে বাঙালিদের নয়, পাকিস্তানকে দুর্বল করাই ছিল ভারতের লক্ষ্য: স্পিকারনির্বাচন সামনে রেখে আজ ১৮ দলের সঙ্গে ইসির সংলাপসাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও ২ শ্যালক আটকশাহজালাল ইসলামী ব্যাংকে ৩ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারি?জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক৪০ জনের বক্তব্য ও ভিডিও যাচাই, এক মাসেও কাটেনি তাহসিফের মৃত্যুরহস্যভুয়া ঠিকানায় কোকোলার ৬৪৬ কোটি টাকা লেনদেনকিশোরের সাইকেল-জুতা পড়ে ছিল পাড়ে, পুকুরে মিলল মরদেহনগ্নতা চরিত্রকে জীবন্ত করে তোলার উপকরণ, নিজেকে প্রদর্শনের মাধ্যম নয়: মনিকা বেলুচ্চিবিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ–৯: পড়ার বিষয় হিসেবে কেন বেছে নেবেন আন্তর্জাতিক সম্পর্কসোহরাওয়ার্দীতে নয়, নয়াপল্টনে হবে বিএনপির মঙ্গলবারের সমাবেশসন্ত্রাসবিরোধী আইনের মামলায় মনিরুলের স্ত্রী ও দুই শ্যালককে গ্রেপ্তার দেখাল পুলিশখুলনা কর আপিল অঞ্চলে চাকরি, ১০ জেলার আবেদনকারীদের সুযোগহাতির তাণ্ডব থেকে ফসল রক্ষায় আসামের গ্রামে অভিনব উদ্যোগইউপি নির্বাচনে কেউ যাতে ‘ফাউল’ করার নিয়তে মাঠে না নামেন: সিইসিবেসরকারি বিনিয়োগে নতুন সম্ভাবনা কি তৈরি হবেশুধু নির্দিষ্ট এলাকায় নয়, ঢাকাজুড়েই নাভানার আবাসনের উদ্যোগজুরেলের লড়াই, বুমরার প্রত্যাবর্তনেও চালকের আসনে নিউজিল্যান্ডপ্রতিষ্ঠার ৫২ বছর পেরিয়েছে, সরকারি বিদ্যালয়টিতে নেই সুপেয় পানি ও শৌচাগারএইচএসসি সম্পূরক পরীক্ষা: গোপালগঞ্জের পরীক্ষা হবে ফরিদপুর ও মাদারীপুরেতরবারি দিয়ে বইয়ের পাতা উল্টে দিলেন ধূর্জটি মঙ্গলপেছন থেকে কাভার্ড ভ্যানের ধাক্কা, মহাসড়কে অটোরিকশাচালক ও এক নারী নিহতনোয়াখালীতে চলন্ত বাসে আগুন, ছড়িয়ে পড়েছে ভিডিওমৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ তেঁতুলিয়ায়, কত ডিগ্রি সেলসিয়াসনির্মাণসামগ্রীর চড়া দামে ব্যাহত নির্মাণগোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি১ কোটি টাকার বিলাসবহুল কামরায় কেটি পেরি ও জাস্টিন ট্রুডো, ভাইরাল ছবিবিএনপি নেতাদের আয়োজনে কনসার্ট, যাওয়ার পথে ‘শেখ হাসিনা আসবে’ স্লোগানআমার বাবা-মা আমাকে মাটি চিনিয়েছে: বিবি রাসেলআনন্দ-উচ্ছ্বাসে শিক্ষাবর্ষের বিদায়ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু, অপেক্ষা ‘অলৌকিক কিছুর’প্রতি বেলায় কি প্রোটিন খাওয়া জরুরিদেশে আবার হুপিং কাশি শনাক্ত, রাজধানীতেই পাঁচজনমার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট‘অনেক ছটফট করেছে ছেলেটা, কিছুই করতে পারিনি, শুধু সহ্য করেছি’রিয়াল হারলে সেটাই সবচেয়ে বড় খবর, গল্প বানানোর দরকার নেই: মরিনিও১০ হাজার রান, ৩৪ সেঞ্চুরির রেকর্ড—পাকিস্তানের ক্রিকেটে একাই এক ইতিহাস ইউনিস খানজলাবদ্ধতায় মৃতপ্রায় মাঠে প্রাণ ফেরাল বন্ধুসভাহোক কলরব, বউগুলো সব লাল না হয় নীল হলো ক্যানরোজার পণ্য সরবরাহে স্বস্তি, দুশ্চিন্তা সয়াবিন তেল নিয়েপদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, যুবলীগের কর্মী নিহতভিডিও নির্মাতাদের জন্য নতুন সুবিধা আনল এক্সট্রাম্প কি আবার অভিশংসনের মুখে পড়তে পারেনজুলাই বিপ্লবের জ্ঞানগর্ভ বয়ানএএফএমসিসহ ৭ আর্মি-নেভি মেডিকেলে ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন শুরু ২৯ নভেম্বরকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৫ নেতা-কর্মীসহ ৪৪২ জন গ্রেপ্তার: ডিএমপিশ্রীপুরে ইউএনওর বাসভবনের সামনে ও মাওনা উড়ালসেতুর নিচে ককটেল বিস্ফোরণ‘সুদমুক্ত লেনদেন ছাড়া পূর্ণাঙ্গ মুমিন হওয়া সম্ভব নয়’আড়াই বছরেও চালু হয়নি সাড়ে ৩৫ লাখ টাকার কমিউনিটি ক্লিনিকজাফলংয়ের পাথরে শিলপাটার কারুকাজবাসযোগ্য পৃথিবীর অসমাপ্ত অঙ্গীকারঅস্থির সময়কোটি কোটি লাল কাঁকড়া ক্রিসমাস দ্বীপ ছেড়ে চলে যাচ্ছেমুশফিকুর রহিম: কানটুপি পরা সেই কিশোর থেকে টেস্টের অনুপ্রেরণাস্ট্রিমার কারা, কেন স্ট্রিমিংয়ের দিকে ঝুঁকছেন কনটেন্ট ক্রিয়েটররাসাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ও তাঁর দুই ভাই আটকগাছ থেকে পাঠাগার, মানুষের বিপদেও ‘অক্সিজেন’জর্জ হ্যারিসন: যে কণ্ঠে বিশ্ব শুনেছিল বাংলাদেশের নামবাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধঅদক্ষতা ও অবহেলায় রাষ্ট্রের অর্থ অপচয়নীতি ও বাস্তবায়নের মেলবন্ধন জরুরিএক দিনে ফুরাল না আনন্দ, আরেকটু বেশি সময় চাই জলধারায়মেহগনির বাক্সে মৃত ছোট্ট সন্তান, শিরোপার আড়ালে লুকানো এক বাবার কান্নাসই-সাবুদের দিনে পান্নাখচিত গয়নায় মিমির আভিজাত্যময় লুক, আসল চমক কলমের ডিজাইনেসন্তানের উচ্চশিক্ষার খরচ, জন্মের পর থেকেই টাকা জমাবেন কীভাবেপ্রিয় অপমান‘তোকে ঢাকা শহরের যেখানেই পাব, গুলি করব’—কায়সারের ধাওয়ায় প্রাণভয় ছোট মুন্নারছাগলছানার দুরন্তপনা১০ বছরে সবচেয়ে বেশি সন্তান জন্ম দিলেই পুরস্কার ৫ লাখ ডলার!ভিডিও গেমেও যেভাবে নতুন ভূরাজনৈতিক লড়াইচোখ মুছছিলাম, আসলে ওটা ছিল খুশির কান্না: মাহিনবম গ্রেডে ১৫০ জন নেবে বাংলাদেশ ব্যাংক, আবেদন করবেন যেভাবেকলেজছাত্রের কমলা–মাল্টার বাগান, এ বছর প্রথম দিনেই বিক্রি ২৫ হাজার টাকানিউজিল্যান্ডে পড়াশোনা শেষে শর্ট–টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা চালু, সুযোগ কয় মাসেরনবীজির মতো দিন কাটাব কেন, এ যুগে কীভাবে তিনি প্রাসঙ্গিকএআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তির নিরপত্তা কি অকার্যকর হয়ে যাচ্ছেআপনি কি পরিবারের বড় সন্তান? জেনে নিন প্রথম সন্তান হিসেবে আপনার কোন কোন রোগের ঝুঁকি বেশিআগেরবার মিষ্টি খাইয়ে পারেনি, এবার মোরগ–পোলাওয়ে ৩৮ কোটি টাকার সোনা চুরি‘পাখি পাকা পেঁপে খায়’ দ্রুত বলতে গেলে গোলমাল পাকিয়ে যায় কেনভিসা কি ধীরে ধীরে সংকুচিত হচ্ছে? আয়ারল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নতুন উদ্বেগ
প্রচ্ছদ › সংবাদ
সর্বশেষ

বছরে সাত থেকে আট কোটি টাকার মাছের কারবার হয় এই বিলে, যেতে পারেন তাজা মাছ কিনতে

বছরে সাত থেকে আট কোটি টাকার মাছের কারবার হয় এই বিলে, যেতে পারেন তাজা মাছ কিনতে
বিলটির সঙ্গে জড়িয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও নওগাঁর পোরশার ৭০ গ্রামের মানুষের জীবন ও জীবিকা। বেশ কয়েকটি নামে পরিচিত বিলের একটি অংশের নাম বিলকুজাইন। রাজশাহী থেকে গোমস্তাপুর গিয়ে বিলটি ঘুরে এসেছেন আবুল কালাম মুহম্মদ আজ…

বিলটির সঙ্গে জড়িয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও নওগাঁর পোরশার ৭০ গ্রামের মানুষের জীবন ও জীবিকা। বেশ কয়েকটি নামে পরিচিত বিলের একটি অংশের নাম বিলকুজাইন। রাজশাহী থেকে গোমস্তাপুর গিয়ে বিলটি ঘুরে এসেছেন আবুল কালাম মুহম্মদ আজাদ
ঘাটে ভিড়ছে মাছভর্তি নৌকা। নামানো হচ্ছে মাছের ডালি। দুজন মিলে ডালি ধরে দৌড়ে যাচ্ছেন আড়তের দিকে। আড়তদার হাঁক দিচ্ছেন, ‘খয়রা, খয়রা, খয়রা...ছোট মাছ খয়রা।’ মুহূর্তেই মৌমাছির মতো ডালিটি ঘিরে ধরছেন মানুষ। আড়তদার হাঁকছেন, ‘তিন শ বিশ, তিন শ বিশ, তিন শ বিশ...।’ এরপর দর উঠছে, ‘তিন শ তিরিশ, তিন শ তিরিশ...।’
মনে হচ্ছে, মাছের মচ্ছব বসেছে। বিলের এক প্রান্তে পানি নেমে যাওয়ায় জেগে উঠেছে খানিকটা জায়গা। সেখানেই বসেছে মাছের আড়ত। এই বিলের এক মাথা ভারতে, অন্য মাথা বাংলাদেশে। আশপাশের তিন-চার জেলা থেকে ব্যবসায়ীরা বাইসাইকেল, মোটরসাইকেল, ভটভটি ও সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ভোর থেকেই এখানে ভিড় জমান।
আষাঢ় থেকে শুরু করে ফাল্গুন-চৈত্র পর্যন্ত ধানের এই বিলে চলে মাছের উৎসব। স্থানীয় ব্যবসায়ীদের হিসাব অনুযায়ী, বছরে সাত থেকে আট কোটি টাকার মাছের কারবার হয় এখানে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও নওগাঁর পোরশার চার ইউনিয়নের প্রায় ৭০টি গ্রামের মানুষের জীবন ও জীবিকা জড়িয়ে আছে এই বিলের ধান ও মাছের সঙ্গে। এ যেন ধান আর মাছের এক রূপকথার বিল।
জেলের নৌকায় বিলের মাছচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নে অবস্থিত এই বিলের একটি অংশের নাম বিলকুজাইন। এটি সরকারি জলমহাল হিসেবে ইজারা দেওয়া হয়। তবে বিলটি বিস্তৃত হয়েছে আরও ছয়টি নামে। এগুলো হলো চনসদা, তেলকুচ, গুমরৈল, দোবলাইন্দ, রুহিমারি ও শুকডুবা। শুকনা মৌসুমে এসব অংশে বোরো ধানের চাষ হয়। বাকি সময় পানিতে ডুবে থাকে। তখন এই ধানি জমিতেই পাওয়া যায় মাছ। সে সময় ইসলামগঞ্জ খেলার মাঠে মাছের আড়ত বসে। পানি কমার সঙ্গে সঙ্গে বিলকুজাইনের খানিকটা অংশ আগে জেগে ওঠে। সেখানেই মাছের আড়ত সরে আসে। স্থানীয় লোকজনের ভাষায় এই ঘাটের নাম ‘গঞ্জের ঘাট’।
বিলের উদ্দেশ্যে ১৪ নভেম্বর সকাল সাড়ে ৬টায় রাজশাহী থেকে রওনা হই। প্রায় ৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছাই চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আড্ডা বাজারে। সেখানে নাশতা সেরে আবার ১৬ কিলোমিটার পর বিলকুজাইনের গঞ্জের ঘাটে। ঘাটের দোকানপাট ও মাছের আড়তগুলো ছোট ছোট মাটির ঘরে তৈরি। বর্ষায় পানিতে ডুবে যায় এসব ঘর। তাই প্রতিবছর নতুন করে তৈরি করতে হয়। দূর থেকে দেখলে মনে হয়, সারি সারি তাঁবু ফেলা হয়েছে।
বিলে ধরা মাছ বাজারে আনা হয়েছে ঘাটে নামতেই হাঁকডাক। বিলের পানি কমতে শুরু করেছে। মাছভর্তি নৌকাগুলো পুনর্ভবা নদী হয়ে ঘাটে ভিড়ছে। নৌকা থেকে মাছ নামানোর পর শুরু হচ্ছে বাছাই। কেউ মাছের বাক্স নিয়ে ছুটছেন, কেউ বরফের চাঁই। বিলের মাছ সংরক্ষণের জন্য এখানে গড়ে উঠেছে বরফকল। সেখান থেকে বরফ এনে মাছের বাক্সে রাখা হচ্ছে।
রোকনপুর গ্রামের আসমাউল জানালেন, মাছ ধরার কাজে তাঁর সঙ্গে আরও ২০ জন অংশীদার রয়েছেন। তাঁদের ৮টি নৌকা ও ১০০ জাল রাতে বিলে পাতা ছিল। নৌকা থেকে মাছ নামানোর পর তিনি এক নিঃশ্বাসে বলে গেলেন বিভিন্ন প্রজাতির মাছের নাম—টেংরা, পুঁটি, কাঁটাপাতাসি, গুঁচি, বোয়াল, বাইম, আইড়, গোঠি ও চিংড়ি।
ঘাটের ব্যস্ততার বাইরে বিলের আরেকটি রূপ আছে। যত দূর চোখ যায়, বিস্তীর্ণ জলরাশি। দূরে অস্পষ্ট ছবির মতো দেখা যায় কিছু গাছ। স্থানীয় বাসিন্দা রিপন আলী বললেন, ‘দূরে যা দেখছেন, সেটা ভারতের এলাকা।’
মাছের কারবার
বিলকুজাইনের মাত্র ৮৩ একর জলমহাল সরকার তিন বছরের জন্য ইজারা দেয়। এবার দর উঠেছে ১ কোটি ৩৫ লাখ টাকা। প্রতি তিন বছর পরপর প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে বিলটি ইজারা দেওয়া হয়। এবার ইজারা নিয়েছেন নোমান আলী।
নোমান আলীর কাছ থেকে জানা গেল, তিন বছরের জন্য একবারেই ইজারা নেওয়া হলেও মৌসুম অনুযায়ী টাকা পরিশোধ করতে হয়। প্রথম বছর ইজারা নেওয়ার সময় দিতে হয় ৪৫ লাখ টাকা। পরবর্তী দুই বছরে পর্যায়ক্রমে বাকি ৯০ লাখ টাকা পরিশোধ করতে হয়।
বিল থেকে মাছ ধরেছেন স্থানীয় একজনএক মৌসুমে বিলে কত টাকার মাছের কারবার হয়, জানতে চেয়েছিলাম। একজন আড়তদার এ বিষয়ে ধারণা পেতে নিয়ে গেলেন রাধানগর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ইউসুফ আলীর কাছে। তিনি তখন একটি মাছের আড়তে বসেছিলেন। বিলের সব কটি মৌজার হিসাব ধরে বললেন, ‘বছরভেদে কমবেশি হয়। তবে এক মৌসুমেই বিলে সাত থেকে আট কোটি টাকার মাছ ধরা পড়ে।’
ইসলামপুরগঞ্জ গ্রামের বাসিন্দা লুৎফর রহমান বললেন, এই বিলে তাঁর ২০ বিঘা ধানী জমি রয়েছে। এই ধানেই তাঁর সংসার চলে। আর বছরের বেশির ভাগ সময়ই তাঁরা প্রতিদিন সকালে বিলের তাজা মাছ পান। এই বিলের বরকতে এখনো তাঁরা ‘মাছে ভাতে বাঙালি’ প্রবাদটা ধরে রেখেছেন।
যেভাবে যাবেন
রাজশাহী থেকে সকাল সোয়া ৯টায় কমিউটার ট্রেনে চেপে দুই ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশনে নেমে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ৬০ টাকা ভাড়ায় গোমস্তাপুর উপজেলার আড্ডায় নামতে হয়। সেখান থেকে ৫০ টাকা রিকশা ভাড়া দিয়ে অনায়াসে ১৬ কিলোমিটার দূরে গঞ্জের ঘাটে পৌঁছানো যায়। আবার একই পথে বিকেল পাঁচটার কমিউটার ধরে রাজশাহীতে ফেরা যায়। বাসেও যাতায়াত করা যায়।
শীতলক্ষ্যার হারিয়ে যাওয়া শুশুকদের গল্প

পাঠকের মন্তব্য