29 Nov 2026 · স্বাধীন সংবাদমাধ্যম
দৈনিক দেশপটিকা - দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সত্য · সংবাদ · সমাজ দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সংবাদ সর্বশেষ আপডেট
আজকের সংবাদ
পঞ্চগড় হানাদার মুক্ত দিবস পালিতশীতের শুরুতেই শীতার্ত মানুষের পাশে নীলফামারী জেলা প্রশাসন, শুরু শীতবস্ত্র বিতরণস্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রীরায়গঞ্জে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভাবিএনপি-জামায়াতের গোটা দশেক মা'রি হালাইতে হইবো তাহেরপুএ বিপ্লবের অডিও ফাঁসসবাই ফাউল করলে ম্যাচ চালানো যায় না: সিইসিশিল্পাঞ্চলে ফিরছে কর্মচাঞ্চল্য, গাজীপুরে বন্ধ ৪২ কারখানাদীর্ঘ ২৫ বছর জনসেবায় নিবেদিত মৌলভী হাজী মো. ইউনুছ মেম্বারের মৃত্যু, শোক প্রকাশ প্রতিদিনের কাগজেরদক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন: সভাপতি ইকবাল, সম্পাদক জাকিরবসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির ৩৬তম বার্ষিক সভা অনুষ্ঠিতবাঙ্গরা খামারগ্রামে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিতকালিয়াকৈরে রিসোর্টে অভিযান, বিদেশি মদসহ গ্রেপ্তার ২নওগাঁর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ ছুফি উল্লাহ১৮ দিনে পোশাক রপ্তানির বিশাল অর্ডার হারাল বাংলাদেশ, সুযোগ নিল ভারতডিএমপির অভিযানে ৪৪২ জন গ্রেপ্তার, উদ্ধার ককটেল-ইয়াবামোল্লাহাটে আ.লীগ-বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ামিরপুর-পল্টনের পর এবার ভাসানটেকে বাসে আগুন১৯৭১ সালে বাঙালিদের নয়, পাকিস্তানকে দুর্বল করাই ছিল ভারতের লক্ষ্য: স্পিকারনির্বাচন সামনে রেখে আজ ১৮ দলের সঙ্গে ইসির সংলাপসাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও ২ শ্যালক আটকশাহজালাল ইসলামী ব্যাংকে ৩ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারি?জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক৪০ জনের বক্তব্য ও ভিডিও যাচাই, এক মাসেও কাটেনি তাহসিফের মৃত্যুরহস্যভুয়া ঠিকানায় কোকোলার ৬৪৬ কোটি টাকা লেনদেনকিশোরের সাইকেল-জুতা পড়ে ছিল পাড়ে, পুকুরে মিলল মরদেহনগ্নতা চরিত্রকে জীবন্ত করে তোলার উপকরণ, নিজেকে প্রদর্শনের মাধ্যম নয়: মনিকা বেলুচ্চিবিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ–৯: পড়ার বিষয় হিসেবে কেন বেছে নেবেন আন্তর্জাতিক সম্পর্কসোহরাওয়ার্দীতে নয়, নয়াপল্টনে হবে বিএনপির মঙ্গলবারের সমাবেশসন্ত্রাসবিরোধী আইনের মামলায় মনিরুলের স্ত্রী ও দুই শ্যালককে গ্রেপ্তার দেখাল পুলিশখুলনা কর আপিল অঞ্চলে চাকরি, ১০ জেলার আবেদনকারীদের সুযোগহাতির তাণ্ডব থেকে ফসল রক্ষায় আসামের গ্রামে অভিনব উদ্যোগইউপি নির্বাচনে কেউ যাতে ‘ফাউল’ করার নিয়তে মাঠে না নামেন: সিইসিবেসরকারি বিনিয়োগে নতুন সম্ভাবনা কি তৈরি হবেশুধু নির্দিষ্ট এলাকায় নয়, ঢাকাজুড়েই নাভানার আবাসনের উদ্যোগজুরেলের লড়াই, বুমরার প্রত্যাবর্তনেও চালকের আসনে নিউজিল্যান্ডপ্রতিষ্ঠার ৫২ বছর পেরিয়েছে, সরকারি বিদ্যালয়টিতে নেই সুপেয় পানি ও শৌচাগারএইচএসসি সম্পূরক পরীক্ষা: গোপালগঞ্জের পরীক্ষা হবে ফরিদপুর ও মাদারীপুরেতরবারি দিয়ে বইয়ের পাতা উল্টে দিলেন ধূর্জটি মঙ্গলপেছন থেকে কাভার্ড ভ্যানের ধাক্কা, মহাসড়কে অটোরিকশাচালক ও এক নারী নিহতনোয়াখালীতে চলন্ত বাসে আগুন, ছড়িয়ে পড়েছে ভিডিওমৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ তেঁতুলিয়ায়, কত ডিগ্রি সেলসিয়াসনির্মাণসামগ্রীর চড়া দামে ব্যাহত নির্মাণগোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি১ কোটি টাকার বিলাসবহুল কামরায় কেটি পেরি ও জাস্টিন ট্রুডো, ভাইরাল ছবিবিএনপি নেতাদের আয়োজনে কনসার্ট, যাওয়ার পথে ‘শেখ হাসিনা আসবে’ স্লোগানআমার বাবা-মা আমাকে মাটি চিনিয়েছে: বিবি রাসেলআনন্দ-উচ্ছ্বাসে শিক্ষাবর্ষের বিদায়ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু, অপেক্ষা ‘অলৌকিক কিছুর’প্রতি বেলায় কি প্রোটিন খাওয়া জরুরিদেশে আবার হুপিং কাশি শনাক্ত, রাজধানীতেই পাঁচজনমার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট‘অনেক ছটফট করেছে ছেলেটা, কিছুই করতে পারিনি, শুধু সহ্য করেছি’রিয়াল হারলে সেটাই সবচেয়ে বড় খবর, গল্প বানানোর দরকার নেই: মরিনিও১০ হাজার রান, ৩৪ সেঞ্চুরির রেকর্ড—পাকিস্তানের ক্রিকেটে একাই এক ইতিহাস ইউনিস খানজলাবদ্ধতায় মৃতপ্রায় মাঠে প্রাণ ফেরাল বন্ধুসভাহোক কলরব, বউগুলো সব লাল না হয় নীল হলো ক্যানরোজার পণ্য সরবরাহে স্বস্তি, দুশ্চিন্তা সয়াবিন তেল নিয়েপদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, যুবলীগের কর্মী নিহতভিডিও নির্মাতাদের জন্য নতুন সুবিধা আনল এক্সট্রাম্প কি আবার অভিশংসনের মুখে পড়তে পারেনজুলাই বিপ্লবের জ্ঞানগর্ভ বয়ানএএফএমসিসহ ৭ আর্মি-নেভি মেডিকেলে ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন শুরু ২৯ নভেম্বরকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৫ নেতা-কর্মীসহ ৪৪২ জন গ্রেপ্তার: ডিএমপিশ্রীপুরে ইউএনওর বাসভবনের সামনে ও মাওনা উড়ালসেতুর নিচে ককটেল বিস্ফোরণ‘সুদমুক্ত লেনদেন ছাড়া পূর্ণাঙ্গ মুমিন হওয়া সম্ভব নয়’আড়াই বছরেও চালু হয়নি সাড়ে ৩৫ লাখ টাকার কমিউনিটি ক্লিনিকজাফলংয়ের পাথরে শিলপাটার কারুকাজবাসযোগ্য পৃথিবীর অসমাপ্ত অঙ্গীকারঅস্থির সময়কোটি কোটি লাল কাঁকড়া ক্রিসমাস দ্বীপ ছেড়ে চলে যাচ্ছেমুশফিকুর রহিম: কানটুপি পরা সেই কিশোর থেকে টেস্টের অনুপ্রেরণাস্ট্রিমার কারা, কেন স্ট্রিমিংয়ের দিকে ঝুঁকছেন কনটেন্ট ক্রিয়েটররাসাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ও তাঁর দুই ভাই আটকগাছ থেকে পাঠাগার, মানুষের বিপদেও ‘অক্সিজেন’জর্জ হ্যারিসন: যে কণ্ঠে বিশ্ব শুনেছিল বাংলাদেশের নামবাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধঅদক্ষতা ও অবহেলায় রাষ্ট্রের অর্থ অপচয়নীতি ও বাস্তবায়নের মেলবন্ধন জরুরিএক দিনে ফুরাল না আনন্দ, আরেকটু বেশি সময় চাই জলধারায়মেহগনির বাক্সে মৃত ছোট্ট সন্তান, শিরোপার আড়ালে লুকানো এক বাবার কান্নাসই-সাবুদের দিনে পান্নাখচিত গয়নায় মিমির আভিজাত্যময় লুক, আসল চমক কলমের ডিজাইনেসন্তানের উচ্চশিক্ষার খরচ, জন্মের পর থেকেই টাকা জমাবেন কীভাবেপ্রিয় অপমান‘তোকে ঢাকা শহরের যেখানেই পাব, গুলি করব’—কায়সারের ধাওয়ায় প্রাণভয় ছোট মুন্নারছাগলছানার দুরন্তপনা১০ বছরে সবচেয়ে বেশি সন্তান জন্ম দিলেই পুরস্কার ৫ লাখ ডলার!ভিডিও গেমেও যেভাবে নতুন ভূরাজনৈতিক লড়াইচোখ মুছছিলাম, আসলে ওটা ছিল খুশির কান্না: মাহিনবম গ্রেডে ১৫০ জন নেবে বাংলাদেশ ব্যাংক, আবেদন করবেন যেভাবেকলেজছাত্রের কমলা–মাল্টার বাগান, এ বছর প্রথম দিনেই বিক্রি ২৫ হাজার টাকানিউজিল্যান্ডে পড়াশোনা শেষে শর্ট–টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা চালু, সুযোগ কয় মাসেরনবীজির মতো দিন কাটাব কেন, এ যুগে কীভাবে তিনি প্রাসঙ্গিকএআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তির নিরপত্তা কি অকার্যকর হয়ে যাচ্ছেআপনি কি পরিবারের বড় সন্তান? জেনে নিন প্রথম সন্তান হিসেবে আপনার কোন কোন রোগের ঝুঁকি বেশিআগেরবার মিষ্টি খাইয়ে পারেনি, এবার মোরগ–পোলাওয়ে ৩৮ কোটি টাকার সোনা চুরি‘পাখি পাকা পেঁপে খায়’ দ্রুত বলতে গেলে গোলমাল পাকিয়ে যায় কেনভিসা কি ধীরে ধীরে সংকুচিত হচ্ছে? আয়ারল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নতুন উদ্বেগ
প্রচ্ছদ › সংবাদ
সর্বশেষ

বৈদ্যুতিক গাড়ির চাকার যত্নে যে ৭টি বিষয় খেয়াল রাখতে হবে

বৈদ্যুতিক গাড়ির চাকার যত্নে যে ৭টি বিষয় খেয়াল রাখতে হবে
পরিবেশবান্ধব ও আধুনিক যাতায়াতের পথে বৈদ্যুতিক গাড়ির জনপ্রিয়তা বাড়ছে। তবে কেবল পরিবেশের কথা ভাবলেই চলবে না, দীর্ঘমেয়াদি স্থায়িত্ব ও নিরাপদ যাত্রার জন্য বৈদ্যুতিক গাড়ির চাকা, ব্যাটারি এবং ব্রেক সিস্টেমের মতো গুরুত্বপূর্ণ অ…

পরিবেশবান্ধব ও আধুনিক যাতায়াতের পথে বৈদ্যুতিক গাড়ির জনপ্রিয়তা বাড়ছে। তবে কেবল পরিবেশের কথা ভাবলেই চলবে না, দীর্ঘমেয়াদি স্থায়িত্ব ও নিরাপদ যাত্রার জন্য বৈদ্যুতিক গাড়ির চাকা, ব্যাটারি এবং ব্রেক সিস্টেমের মতো গুরুত্বপূর্ণ অংশের যত্ন নেওয়া জরুরি। বৈদ্যুতিক গাড়ির চাকার রক্ষণাবেক্ষণ প্রচলিত জ্বালানিচালিত গাড়ির চেয়ে কিছুটা ভিন্ন ও সংবেদনশীল। আর তাই নিচের এই ৭টি বিষয় নিয়মিত খেয়াল রাখতে হবে।
১. ভারী ওজন ও তাৎক্ষণিক টর্কের প্রভাব
বৈদ্যুতিক গাড়িতে যুক্ত থাকে শক্তিশালী ভারী ব্যাটারি, যা গাড়ির সামগ্রিক ওজন বাড়িয়ে দেয় এবং চাকার ওপর বাড়তি চাপ ফেলে। এর পাশাপাশি ইলেকট্রিক মোটরের ইনস্ট্যান্ট বা তাৎক্ষণিক টর্ক গাড়িকে মুহূর্তেই গতিশীল করে বা থামায়, ফলে চাকার ক্ষয় দ্রুত হতে পারে। এই বাড়তি চাপ সামলাতে শক্তিশালী গঠন ও মজবুত রাবার কম্পাউন্ডের টায়ার ব্যবহার করা উচিত। আর তাই টায়ার কেনার সময় লোড ইনডেক্স, রোলিং রেজিস্ট্যান্স, ব্রেকিং গ্রিপ এবং শব্দ কমানোর সক্ষমতা যাচাই করতে হবে।
২. নিয়মিত চাপ, অ্যালাইনমেন্ট ও রোটেশন পরীক্ষা
আধুনিক ইভিগুলো সাধারণত ১ লাখ ৬০ হাজার থেকে ৩ লাখ ৮০ হাজার কিলোমিটার পর্যন্ত চলতে পারে, যদি নিয়মিত যত্ন নেওয়া হয়। চাকার আয়ু ও গাড়ির দক্ষতা বজায় রাখতে নিয়মিত টায়ারের বায়ুচাপ পরীক্ষা করা এবং প্রয়োজন অনুযায়ী ঠিক রাখা দরকার। হুইল অ্যালাইনমেন্ট ঠিক থাকলে চাকার অসম ক্ষয় কমে এবং প্রতি ৬ মাসে একবার বা গর্তে পড়লে দ্রুত অ্যালাইনমেন্ট পরীক্ষা করা উচিত। পাশাপাশি চাকাগুলো নির্দিষ্ট সময় পরপর রোটেশন করলে ক্ষয় সমানভাবে হয় এবং দীর্ঘদিন ভালো সেবা পাওয়া যায়।
৩. দক্ষতা ও রেঞ্জ বাড়াতে সঠিক টায়ার প্রেশার
ইভির সর্বোত্তম দক্ষতা ও ব্যাটারি রেঞ্জ পেতে টায়ারের সঠিক বায়ুচাপ বজায় রাখা সবচেয়ে জরুরি। এ ক্ষেত্রে গাড়ির ম্যানুয়াল বা নির্মাতার নির্দেশনা অনুযায়ী আদর্শ টায়ার প্রেশার অনুসরণ করা উচিত। নিয়মিত টায়ার প্রেশার পরীক্ষা করুন, বিশেষ করে দীর্ঘ ভ্রমণে যাওয়ার আগে অথবা গাড়িতে ভারী বোঝা বহন করার সময়। অতিরিক্ত বাতাস ভরা বা কম বাতাস রাখা উভয় অবস্থাই এড়িয়ে চলা দরকার, কারণ এগুলো চার্জের রেঞ্জ কমিয়ে দিতে পারে, টায়ারের অসম ক্ষয় ঘটায় এবং গাড়ির নিয়ন্ত্রণ বা হ্যান্ডলিংয়ে সমস্যা তৈরি করে।
৪. কম রোলিং রেজিস্ট্যান্সযুক্ত টায়ার বিবেচনা
কম মাত্রার রোলিং রেজিস্ট্যান্স টায়ার ঘর্ষণ কমিয়ে শক্তির দক্ষতা বাড়াতে তৈরি করা হয়, যা বৈদ্যুতিক গাড়ির জন্য বেশ উপযোগী। যদিও এমন টায়ারে সামান্য শক্ত রাইড অনুভূত হতে পারে, তবে এগুলো উল্লেখযোগ্য জ্বালানি বা শক্তি সাশ্রয় করে এবং ইভির রেঞ্জ বাড়াতে সাহায্য করে। যেমন কম রোলিং রেজিস্ট্যান্সের মাধ্যমে শক্তির সাশ্রয় ও রেঞ্জ বাড়াতে বিশেষ ইভি টায়ার বিবেচনা করা যায়।
৫. ট্রেডের ক্ষয় ও অ্যালাইনমেন্ট পর্যবেক্ষণ
স্থিতিশীলতা, হ্যান্ডলিং এবং রাস্তায় ভালো গ্রিপ ধরে রাখতে ইভির ট্রেডের সঠিক ক্ষয় ও অ্যালাইনমেন্ট অপরিহার্য। পর্যাপ্ত গ্রিপ নিশ্চিত করতে ট্রেড ডেপথ গেজ বা পেনি টেস্ট ব্যবহার করে নিয়মিত টায়ারের ট্রেডের গভীরতা নিয়মিত পরীক্ষা করতে হবে। এর পাশাপাশি টায়ারে অসম ক্ষয়ের ধরন আছে কি না, তা–ও খেয়াল রাখতে হবে, কারণ টায়ারে অসম ক্ষয় হলে অ্যালাইনমেন্ট বা সাসপেনশনের সমস্যা হতে পারে। ক্ষয় সমান রাখতে এবং টায়ারের আয়ু বাড়াতে নির্দিষ্ট সময় পরপর টায়ার রোটেশন ও হুইল অ্যালাইনমেন্ট করতে হবে।
৬. ব্যাটারির ওজন ও রিজেনারেটিভ ব্রেকিংয়ের হিসাব
বৈদ্যুতিক গাড়িতে ভারী ব্যাটারি প্যাক থাকায় তা টায়ারের ক্ষয় ও পারফরম্যান্সে প্রভাব ফেলে। টায়ারের লোড ক্ষমতা ও বায়ুচাপ হিসাব করার সময় ব্যাটারির বাড়তি ওজনের বিষয়টি মাথায় রাখুন। বিশেষ করে হঠাৎ বা তীব্র ব্রেক করার সময় রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম কীভাবে টায়ারের ক্ষয়ে প্রভাব ফেলে, তা জানতে হবে। টায়ারের ওপর চাপ কমাতে এবং রিজেনারেটিভ ব্রেকিংয়ের দক্ষতা বাড়াতে গাড়ির গতি বৃদ্ধি ও ব্রেক মসৃণভাবে করতে হবে।
৭. নিরাপদ সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ
বৈদ্যুতিক গাড়ি সংরক্ষণ বা রক্ষণাবেক্ষণের সময় দীর্ঘমেয়াদি স্থায়িত্ব ও নিরাপত্তার জন্য কিছু নিয়ম মেনে চলা দরকার। দীর্ঘ সময় গাড়ি পার্ক করে রাখলে টায়ারে ফ্ল্যাট স্পট ও সাইডওয়ালের ক্ষতি এড়াতে সঠিক টায়ার প্রেশার বজায় রাখতে হবে। এর পাশাপাশি নিয়মিত টায়ার পরিষ্কার এবং ধ্বংসাবশেষমুক্ত রাখাও জরুরি, কারণ বাইরের ধারালো বা শক্ত বস্তু পাংচার ঘটাতে বা টায়ারের সাইডওয়ালের ক্ষতি করতে পারে।
সূত্র: কন্টিনেন্টাল ও পিরেলি

পাঠকের মন্তব্য