28 Nov 2026 · স্বাধীন সংবাদমাধ্যম
দৈনিক দেশপটিকা - দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সত্য · সংবাদ · সমাজ দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সংবাদ সর্বশেষ আপডেট
আজকের সংবাদ
ছারছীনা দরবার শরিফের ১৩৬তম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল শুরু রবিবাররংপুরে ২০০ শয্যায় চালু হচ্ছে আধুনিক শিশু হাসপাতালআর্থিক খাতের সংকটের পেছনে আ. লীগের দুর্নীতি ও অর্থপাচার: রাষ্ট্রপতিগোপালগঞ্জে বিকাশে অস্বাভাবিক লেনদেন, সতর্ক সরকারসোনার ভরি ২ লাখ ১ হাজার টাকা ছাড়ালআশুলিয়ায় পৃথক স্থানে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন, নাশকতার আশঙ্কাপিএসসি সংস্কার পরিবর্তনের অভিযোগ, আন্দোলনে নামছে শিবিরবিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সরকারের ঐতিহাসিক উদ্যোগ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি তারেক রহমানতিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলের গেটে ককটেল বিস্ফোরণ২০২৭ সাল থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর ঘোষণাযাত্রীবেশে বাসে উঠে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরাগঙ্গার পানিবণ্টন চুক্তি: মেয়াদ ফুরাচ্ছে, দরকার বিচক্ষণ কূটনীতিভিকারুননিসায় প্রথম শ্রেণিতে ভর্তি, আসন ১৫৪৫রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে ‘পেট্রলবোমা’ নিক্ষেপ, ফাঁকা গুলির অভিযোগসেন্ট মার্টিনে ‘চিংড়ি খাওয়ার পর’ শ্বাসকষ্ট, প্রাণ গেল পর্যটকেরনায়িকা ববিতার কয় সন্তান? কী করেন, কোথায় থাকেনবিশ্বকাপ জেতার ক্ষমতা আর নেই ব্রাজিলের, বলছেন রোনালদোকারাগারে যুব মহিলা লীগ নেত্রী, প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, লাশ দেখাতে নেওয়া হচ্ছে কাশিমপুরেঋণ করে কিনেছিলেন ক্যামেরা, এবার জিতলেন অর্থমূল্যে বিশ্বের সবচেয়ে দামি আলোকচিত্র পুরস্কারকালশীতে যাত্রীবেশে বাসে উঠে কেরোসিন ঢেলে আগুনএকঝলক (২৮ নভেম্বর ২০২৬)ঐতিহ্যের গারো বয়নশিল্প: মুনমুনের হাত ধরে গান.না দক.কার পুনর্জাগরণ!ইলন মাস্ক কেন মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট ডেটা সেন্টার বসাতে চানসোনার দাম আবার ভরিতে ২ লাখ টাকা ছাড়ালচুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বড় নিয়োগ, পদ ৭৪৬গাজীপুরে সাবেক কাউন্সিলরকে গ্রেপ্তারের এক দিন পর বাড়িতে লুটপাট–আগুনএক ধাক্কায় সব প্রমাণ! ডমিনোর উপমা১০৬ স্থলসীমান্ত রুট ঝুঁকিপূর্ণ, মাদক আসছে নদী-সমুদ্রপথেওযদি আমি একটি গোলাপ হতামসেনাসদস্য পরিচয়ে পাত্রী দেখতে গিয়ে যুবক আটকজলদস্যুরাজের হাতে মোগল জাহাজের পরিণতিরাজধানীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৫০, বিদেশি পিস্তল উদ্ধারএআইনির্ভর টিভি চ্যানেল আনছে গুগল, অনুষ্ঠানের প্রধান চরিত্রে দেখা যাবে নিজেকে‘একটা চাদর হবে’ থেকে চাদরে মোড়ানো শেষযাত্রাচট্টগ্রামে মেট্রোরেলের প্রাথমিক রুট নির্ধারণ, উড়াল নাকি পাতালে পথেমহাকাশ থেকে দেখা যায় ‘কুইবেকের চোখ’দক্ষিণ আফ্রিকা–বাংলাদেশ: টেস্ট ইতিহাসেই কি সবচেয়ে একতরফা লড়াইআগুনের কোনো দল নেইমাদারীপুরে থানার সামনে আওয়ামী লীগ-বিএনপির দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণদাবা, বই আর নব্বই দশকের মন নিয়ে বার্সায় ‘আরেক রাফিনিয়া’ইলিশের পদ্মায় জাল ফেললে উঠছে সাকার মাছ, দেশি জাতের জন্য কতটা বিপদসোনার দামের ভেলকি ও বিগ জিমের ‘মুরগি বিভ্রম’বলিউড নায়িকাদের পারিশ্রমিকের নতুন হিসাব, শীর্ষ ৫ কে কত নেনআটক বাংলাদেশিদের দিকে নজর দিনএক দিনে ৭২৬ হামলায় ১২১ হুতি যোদ্ধা হতাহত হওয়ার দাবি ইয়েমেনের সরকারি বাহিনীরমেসিও ইন্টার মায়ামির বিদায় ঠেকাতে পারলেন নাবড় ধরনের পরিবর্তন দরকারবিআরটিএর অধীন তিন মাসের ইন্টার্নশিপ, মাসিক ভাতা ১০ হাজারঘরে আটকে পড়া প্রজাপতিকে আহত না করে বের করব কীভাবেযে মাছ বেঁচে থাকতে পারে ১৩০ বছর৩৯-এ এসেও নানা লুকে আবেদন ছড়াচ্ছেন এষা গুপ্তাবছরে সাত থেকে আট কোটি টাকার মাছের কারবার হয় এই বিলে, যেতে পারেন তাজা মাছ কিনতেজাতীয় বিশ্ববিদ্যালয়ে ৪০ লাখ শিক্ষার্থী, পিছিয়ে শিক্ষার মানে, জোর দিতে চায় কর্মমুখী শিক্ষায়বরিশালে শিক্ষার্থী ও নারীদের দারুণ উদ্যোগসকালেই পড়ুন আলোচিত ৫ খবর৫০ ওভার খেলার সংগ্রাম, ওপেনিংয়ে ‘এক্সপেরিমেন্ট’—দক্ষিণ আফ্রিকায় কী অপেক্ষা করছে বাংলাদেশেরজাহাঙ্গীরনগরে অতিথি পাখির মেলাময়মনসিংহে ছয় গ্রামে মাঠের পর মাঠ লেবুর বাগান, প্রতিদিন বিক্রি অন্তত ২৫ লাখ টাকাবিজয়ের বইমেলায় মুক্তিযুদ্ধের স্মৃতিলয়্যালিটি ফ্যাক্টচাষী নজরুলের ‘সুভা’ কি শুধু এক বোবা মেয়ের গল্প, নাকি আরও কিছুব্যাংকের চাকরি ছেড়ে কারুপণ্যের ব্যবসা, এখন মাসে বিক্রি ১৫ লাখ টাকাবাবাকে বলেছিলেন, ‘আমি ভালো আছি, দোয়া করিও’, দুদিন পর এল ছেলের মৃত্যুর খবরহরমুজে মাইনের আঘাতে তেলবাহী দুটি ট্যাংকারে বিস্ফোরণ ও আগুন: আইআরজিসিসম্রাট আওরঙ্গজেবের জাহাজে চরম নৃশংসতা চালান এক জলদস্যু, তাঁর পরিণতি আজও রহস্যঘেরাসেই গারনাচো এখন ১২ জনের বদলি দলেও জায়গা পান নাইলিয়াড ও ওডিসি: যুদ্ধ, বীরত্ব ও ঘরে ফেরার মহাকাব্যশয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৮ আমলঅতিরিক্ত আত্মবিশ্বাসে ভুল সিদ্ধান্ত নিতে পারেন কোন রাশির জাতকএকটি ফুটবলের ব্যবচ্ছেদলাল শাপলার সৌন্দর্যে ডিবির হাওর৮৭ হাজার কোটি টাকার মালিক! অভিনেতা থেকে প্রযুক্তি–দুনিয়ার ধনকুবেরবৈদ্যুতিক গাড়ির চাকার যত্নে যে ৭টি বিষয় খেয়াল রাখতে হবেজমকালো পার্টি সাজে অনুপ্রেরণা হতে পারে স্পর্শিয়ার ইন্দো-ওয়েস্টার্ন লুকআমেরিকা যেভাবে রাশিয়ার সঙ্গে সমঝোতার কথা ভাবছেমেসির ভোট পেয়েছিলেন রিয়াল মাদ্রিদের এক খেলোয়াড়, রোনালদোর ভোট পেয়েছিলেন বার্সেলোনার একজনমার্কিন শুল্ক আরোপ হলে চাপে পড়তে পারে দেশের তিন খাতআজ টিভিতে যা দেখবেন (২৮ নভেম্বর ২০২৬)এআই যখন এআইয়ের চাকরি খায়!হুট করেই আলোচনায়, কে এই পূর্ণিমাশীতে বাড়ে কোষ্ঠকাঠিন্য: লাইফস্টাইলের পরিবর্তনে এড়ানো যায় এই সমস্যাসেপটিক ট্যাংকে কী গ্যাস থাকে, এই গ্যাস থেকে কীভাবে নিরাপদ রাখা যায়খরার মধ্যেও টিকে থাকবে চা গাছ, সম্ভাবনা দেখাচ্ছে বাকৃবি ও বিটিআরআইয়ের গবেষণা
প্রচ্ছদ › বিনোদন
বিনোদন

হুট করেই আলোচনায়, কে এই পূর্ণিমা

হুট করেই আলোচনায়, কে এই পূর্ণিমা
গিরগিটি সিনেমায় অভিনয় করছেন তরুণ অভিনেত্রী পূর্ণিমা বৃষ্টি। ঢাকা ড্রিম সিনেমায় দেখা গেছে তাঁকে। চলচ্চিত্রের বাইরে টিভি নাটকের নিয়মিত মুখ তিনি। ছোটবেলায় নিয়মিত পত্রিকা পড়তেন তাঁর দাদা। বাড়িতে প্রতিদিন আসত দু-তিনটি পত্রিকা…

গিরগিটি সিনেমায় অভিনয় করছেন তরুণ অভিনেত্রী পূর্ণিমা বৃষ্টি। ঢাকা ড্রিম সিনেমায় দেখা গেছে তাঁকে। চলচ্চিত্রের বাইরে টিভি নাটকের নিয়মিত মুখ তিনি।
ছোটবেলায় নিয়মিত পত্রিকা পড়তেন তাঁর দাদা। বাড়িতে প্রতিদিন আসত দু-তিনটি পত্রিকা। সেসব পত্রিকার বিনোদন পাতায় বড় বড় অভিনয়শিল্পীর ছবি দেখতেন তিনি। ছবিগুলোর দিকে তাকিয়ে মনে মনে ভাবতেন, একদিন যদি তাঁকেও এভাবে দেখা যেত! তখনো অভিনয়ের জগতে পা রাখেননি। গান শিখতেন, আর মনে মনে লালন করতেন পত্রিকার পাতায় নিজের ছবি দেখার স্বপ্ন। সেই স্বপ্নই একসময় তাঁকে নিয়ে এসেছে অভিনয়ে।
অভিনয়ে আসার পেছনে ছোটবেলার সেই স্মৃতিই সবচেয়ে বেশি মনে পড়ে পূর্ণিমা বৃষ্টির। দাদার পত্রিকা পড়ার অভ্যাসের কারণে বিনোদন পাতার সঙ্গে পরিচয় তাঁর। সেখানে অভিনয়শিল্পীদের ছবি ও পরিচিতি তাঁকে আকৃষ্ট করত।
পূর্ণিমা বৃষ্টি বলেন, ‘ছোটবেলায় দাদাকে নিয়মিত পত্রিকা পড়তে দেখতাম। আমাদের বাড়িতে প্রতিদিন দু-তিনটি পত্রিকা আসত। প্রতিটি পত্রিকার বিনোদন পাতায় বড় বড় অভিনয়শিল্পীর ছবি ছাপা হতো। সেগুলো আমাকে খুব টানত। তখন মনে হতো, একদিন যদি ওই পত্রিকাগুলোতে আমার ছবিও ছাপা হতো! বিশেষ করে প্রথম আলোর বিনোদন পাতার মতো জায়গায় যদি আমাকে দেখা যেত। আমি তখন সপ্তম বা অষ্টম শ্রেণিতে পড়ি।’
তখন তিনি সপ্তম বা অষ্টম শ্রেণিতে পড়তেন। অভিনয়শিল্পী হওয়ার কোনো প্রস্তুতি ছিল না। অভিনয়ে আসার গল্পটা অবশ্য খুব পরিকল্পিত ছিল না। ২০১৪ সালে আরটিভির অনুষ্ঠান ‘সারদ সাজের রঙের দিদি’ প্রতিযোগিতায় বিজয়ী হন তিনি। এরপর বিজ্ঞাপনে কাজের সুযোগ আসে। তবে নিয়মিত অভিনয় শুরু করেন ২০১৭ সাল থেকে। বিজ্ঞাপন, নাটক, সিনেমা—ধীরে ধীরে নিজের কাজের পরিধি বাড়িয়েছেন পূর্ণিমা বৃষ্টি।
পূর্ণিমা বৃষ্টি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
বিজ্ঞাপন থেকে নাটকে
২০১৪ সালে প্রতিযোগিতায় জয়ের পরপরই নিয়মিত অভিনয় শুরু করেননি পূর্ণিমা বৃষ্টি। তাঁর প্রথম কাজ ছিল একটি টেলিভিশন বিজ্ঞাপন। এরপর আরেকটি বিজ্ঞাপনে কাজ করে পরিচিতি পান। বিজ্ঞাপনটির মাধ্যমে দর্শকের নজরে আসেন পূর্ণিমা। এরপর অভিনয়ের সুযোগ বাড়তে থাকে। তবে নাটকে অভিনয়ের শুরুটা হয় ২০১৮ সালে পাগল মন দিয়ে।
এত দিন বিজ্ঞাপন ও বিভিন্ন অনুষ্ঠানের কাজে ব্যস্ত থাকলেও এখন ফিকশনে বেশি মনোযোগী হতে চান। কারণ, নাটকে কাজের মাধ্যমে অভিনয় শেখার সুযোগ বেশি বলে মনে করেন তিনি। পূর্ণিমা বলেন, ‘টেলিভিশন বিজ্ঞাপনে নিয়মিত কাজ করতাম। তবে ফিকশনে কাজ করলে অনেক কিছু শেখা যায়। সহশিল্পীদের কাছ থেকেও শেখার সুযোগ থাকে। প্রত্যেকের অভিনয়ের ধরন আলাদা। তাঁদের দেখে নতুন কিছু শেখা যায়। আমার মনে হয়, ফিকশনে কাজ করলে অভিনয় আরও ভালোভাবে শেখা ও নিজেকে তৈরি করার সুযোগ পাওয়া যায়।’
তাই এখন নিয়মিত নাটকে কাজ করতে চান। তাঁর অভিনীত তিনটি নাটক সম্প্রতি এনটিভিতে প্রচারিত হয়েছে। সামনে ঈদের নাটকেও দেখা যাবে তাঁকে। পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের ঈদ আয়োজনের কাজ করছেন।
পূর্ণিমা বৃষ্টি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
ভালো কাজই সবচেয়ে বড় চাওয়া
অভিনয়ের ক্ষেত্রে কয়েকজন শিল্পীকে অনুসরণ করেন পূর্ণিমা বৃষ্টি। তাঁদের মধ্যে আছেন বিপাশা হায়াত, টনি ডায়েস, আফসানা মিমি ও জাহিদ হাসান। পূর্ণিমা বলেন, ‘বিপাশা হায়াত আপু, টনি ডায়েস ভাই, আফসানা মিমি আপু এবং জাহিদ হাসান ভাইয়ের অভিনয় আমার খুব ভালো লাগে। বিশেষ করে হুমায়ূন আহমেদ স্যারের নাটকগুলো। তাঁদের অভিনয় খুবই শালীন ও স্বাভাবিক। দেখতে আরাম লাগে। আমি তাঁদের কাছ থেকে শেখার চেষ্টা করি। তাঁদের অভিনয়ের একটা ছায়া যদি আমার মধ্যেও থাকে, সেটাই ভালো লাগবে।’
কাজের সংখ্যা বাড়ানোর চেয়ে ভালো গল্প ও চরিত্রে অভিনয় করাকেই বেশি গুরুত্ব দিতে চান তিনি। তাঁর কাছে ভালো অভিনয় মানে এমন কিছু করা, যা দেখে দর্শক স্বচ্ছন্দ বোধ করবেন, আনন্দ পাবেন, পাশাপাশি কিছু ভাবারও সুযোগ পাবেন।
বৃষ্টি বলেন, ‘আমার মনে হয়, অনেক কাজ করার প্রয়োজন নেই। কম কাজ করলেও ভালো গল্পে কাজ করতে চাই। এমন কাজ করতে চাই, যা দেখে দর্শকেরা স্বচ্ছন্দ বোধ করবেন, আনন্দ পাবেন এবং কিছু একটা শিখতে পারবেন। আমাকে যাঁরা চেনেন, তাঁরা যেন কাজ দেখে বলতে পারেন, ভালো অভিনয় করেছি।’
নাটকের পাশাপাশি সিনেমাতেও অভিনয় করেছেন পূর্ণিমা বৃষ্টি। তাঁর অভিনীত সিনেমার মধ্যে রয়েছে ‘ঢাকা ড্রিম’ ও সৌরভ কুণ্ডুর ‘গিরগিটি’। ‘ঢাকা ড্রিম’ সিনেমায় পাখি চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটি টরন্টোতে প্রদর্শিত হয়েছিল।
শাবানা–শাবনূরের ভক্ত এখন নিজেই অভিনেত্রীযে দুটি কাজ সবচেয়ে প্রিয়
নিজের ক্যারিয়ারের সবচেয়ে পছন্দের কাজ হিসেবে দুটি প্রকল্পের কথা বলেন পূর্ণিমা। একটি বিজ্ঞাপন, অন্যটি নাটক লাশের ছাড়পত্র। বিজ্ঞাপনটি ছিল বিবাহবিচ্ছেদ হওয়া নারীদের নিয়ে। বিজ্ঞাপনটির বিষয়বস্তু তাঁকে বিশেষভাবে নাড়া দিয়েছিল। বিবাহবিচ্ছেদের পর একজন নারীকে পরিবার ও সমাজের নানা দৃষ্টিভঙ্গির মুখোমুখি হতে হয়। সেই বাস্তবতাই তুলে ধরা হয়েছিল বিজ্ঞাপনটিতে।
অন্যদিকে‘ লাশের ছাড়পত্র’ নাটকে অভিনয়ের অভিজ্ঞতা ছিল ভিন্ন রকম। নাটকটির গল্প দুর্ঘটনায় স্বজন হারানো একটি পরিবারকে ঘিরে। দুর্ঘটনার পর ময়নাতদন্তের জন্য লাশ নিয়ে যাওয়ার কারণে স্বজনদের যে পরিস্থিতির মুখোমুখি হতে হয়, সেটিই গল্পের বিষয়। নাটকটির শুটিংয়ের সময় চরিত্রের মধ্যে এতটাই ডুবে গিয়েছিলেন পূর্ণিমা যে হাসপাতাল থেকে বের হওয়ার সময় কয়েকজন তাঁকে প্রশ্ন করেছিলেন, তাঁর বাবা মারা গেছেন কি না।
পূর্ণিমা বৃষ্টি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
অভিনয়ের পাশাপাশি গানে আগ্রহ
ছোটবেলা থেকেই গান শিখেছেন পূর্ণিমা বৃষ্টি। তবে নিয়মিত চর্চা করা হয়নি। নিজের জন্য গুনগুন করে গান গাওয়াই ছিল অভ্যাস। সম্প্রতি এনটিভিতে প্রচারিত মায়ার ছায়া নাটকের শুটিংয়ে সেই অভ্যাসই তাঁকে নতুন একটি সুযোগ এনে দেয়। শুটিংয়ের সময় তাঁকে গান গাইতে শুনে পরিচালক একটি গান করার প্রস্তাব দেন। বৃষ্টি বলেন, ‘প্রথমে একটু ভয় পেয়েছিলাম। কারণ, তখন নিয়মিত চর্চা করতাম না। পরে স্টুডিওতে গিয়ে কয়েকবার শুনে গানটি রেকর্ড করি। প্রকাশের পর সবার কাছ থেকে বেশ প্রশংসা পেয়েছি। এখন মনে হচ্ছে, গান নিয়েও নিয়মিত চর্চা করা উচিত।’
মনে রাখার মতো কাজ করতে চান
নারায়ণগঞ্জে জন্ম ও বেড়ে ওঠা পূর্ণিমা বৃষ্টির। প্রায় সাত বছর ধরে পরিবারের সঙ্গে ঢাকায় থাকছেন। অভিনয় নিয়ে তাঁর পরিকল্পনা খুব পরিষ্কার। ভালো অভিনেত্রী হতে চান। এমন কাজ করতে চান, যা তাঁকে দীর্ঘদিন দর্শকের মনে বাঁচিয়ে রাখবে।

পাঠকের মন্তব্য

আরও সংবাদ

নায়িকা ববিতার কয় সন্তান? কী করেন, কোথায় থাকেন
বিনোদন

নায়িকা ববিতার কয় সন্তান? কী করেন, কোথায় থাকেন

ঢাকা থেকে কানাডা—দীর্ঘ এই পথ ববিতার কাছে আপনজনের কাছে ফেরারও পথ। বছরের একটি নির্দিষ্ট সময়ে কানাডায় যান বরেণ্য এই অভিনয়শিল্পী। সেখানে কখনো ঘুরে বেড়ান, কখনো ছিপ হাতে মাছ ধরতে বের হন। পর্দার ব্যস্ততা পেরিয়ে তাঁর জীবনের এই স…

যদি আমি একটি গোলাপ হতাম
বিনোদন

যদি আমি একটি গোলাপ হতাম

প্রিয় পাঠক, প্রথম আলোয় নিয়মিত প্রকাশিত হচ্ছে আপনাদের লেখা। আপনিও পাঠান। গল্প-কবিতা নয়, বাস্তব অভিজ্ঞতা। আপনার নিজের জীবনের বা চোখে দেখা সত্যিকারের গল্প; আনন্দ বা সফলতায় ভরা কিংবা মানবিক, ইতিবাচক বা অভাবনীয় সব ঘটনা। শব্দস…

‘একটা চাদর হবে’ থেকে চাদরে মোড়ানো শেষযাত্রা
সর্বশেষ

‘একটা চাদর হবে’ থেকে চাদরে মোড়ানো শেষযাত্রা

অ্যাম্বুলেন্সে শুয়ে আছেন জেনস সুমন। চাদরে ঢাকা তাঁর নিথর দেহ। কয়েক হাত দূরে একটি চায়ের দোকানে বসে কয়েকজন তরুণ। তাঁদের একজন গুনগুন করে গাইছিলেন ‘একটা চাদর হবে’ গানটি। তরুণটি কি জানতেন, যাঁর গান গাইছেন, সেই শিল্পী পাশের অ্…