29 Nov 2026 · স্বাধীন সংবাদমাধ্যম
দৈনিক দেশপটিকা - দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সত্য · সংবাদ · সমাজ দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সংবাদ সর্বশেষ আপডেট
আজকের সংবাদ
পঞ্চগড় হানাদার মুক্ত দিবস পালিতশীতের শুরুতেই শীতার্ত মানুষের পাশে নীলফামারী জেলা প্রশাসন, শুরু শীতবস্ত্র বিতরণস্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রীরায়গঞ্জে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভাবিএনপি-জামায়াতের গোটা দশেক মা'রি হালাইতে হইবো তাহেরপুএ বিপ্লবের অডিও ফাঁসসবাই ফাউল করলে ম্যাচ চালানো যায় না: সিইসিশিল্পাঞ্চলে ফিরছে কর্মচাঞ্চল্য, গাজীপুরে বন্ধ ৪২ কারখানাদীর্ঘ ২৫ বছর জনসেবায় নিবেদিত মৌলভী হাজী মো. ইউনুছ মেম্বারের মৃত্যু, শোক প্রকাশ প্রতিদিনের কাগজেরদক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন: সভাপতি ইকবাল, সম্পাদক জাকিরবসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির ৩৬তম বার্ষিক সভা অনুষ্ঠিতবাঙ্গরা খামারগ্রামে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিতকালিয়াকৈরে রিসোর্টে অভিযান, বিদেশি মদসহ গ্রেপ্তার ২নওগাঁর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ ছুফি উল্লাহ১৮ দিনে পোশাক রপ্তানির বিশাল অর্ডার হারাল বাংলাদেশ, সুযোগ নিল ভারতডিএমপির অভিযানে ৪৪২ জন গ্রেপ্তার, উদ্ধার ককটেল-ইয়াবামোল্লাহাটে আ.লীগ-বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ামিরপুর-পল্টনের পর এবার ভাসানটেকে বাসে আগুন১৯৭১ সালে বাঙালিদের নয়, পাকিস্তানকে দুর্বল করাই ছিল ভারতের লক্ষ্য: স্পিকারনির্বাচন সামনে রেখে আজ ১৮ দলের সঙ্গে ইসির সংলাপসাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও ২ শ্যালক আটকশাহজালাল ইসলামী ব্যাংকে ৩ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারি?জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক৪০ জনের বক্তব্য ও ভিডিও যাচাই, এক মাসেও কাটেনি তাহসিফের মৃত্যুরহস্যভুয়া ঠিকানায় কোকোলার ৬৪৬ কোটি টাকা লেনদেনকিশোরের সাইকেল-জুতা পড়ে ছিল পাড়ে, পুকুরে মিলল মরদেহনগ্নতা চরিত্রকে জীবন্ত করে তোলার উপকরণ, নিজেকে প্রদর্শনের মাধ্যম নয়: মনিকা বেলুচ্চিবিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ–৯: পড়ার বিষয় হিসেবে কেন বেছে নেবেন আন্তর্জাতিক সম্পর্কসোহরাওয়ার্দীতে নয়, নয়াপল্টনে হবে বিএনপির মঙ্গলবারের সমাবেশসন্ত্রাসবিরোধী আইনের মামলায় মনিরুলের স্ত্রী ও দুই শ্যালককে গ্রেপ্তার দেখাল পুলিশখুলনা কর আপিল অঞ্চলে চাকরি, ১০ জেলার আবেদনকারীদের সুযোগহাতির তাণ্ডব থেকে ফসল রক্ষায় আসামের গ্রামে অভিনব উদ্যোগইউপি নির্বাচনে কেউ যাতে ‘ফাউল’ করার নিয়তে মাঠে না নামেন: সিইসিবেসরকারি বিনিয়োগে নতুন সম্ভাবনা কি তৈরি হবেশুধু নির্দিষ্ট এলাকায় নয়, ঢাকাজুড়েই নাভানার আবাসনের উদ্যোগজুরেলের লড়াই, বুমরার প্রত্যাবর্তনেও চালকের আসনে নিউজিল্যান্ডপ্রতিষ্ঠার ৫২ বছর পেরিয়েছে, সরকারি বিদ্যালয়টিতে নেই সুপেয় পানি ও শৌচাগারএইচএসসি সম্পূরক পরীক্ষা: গোপালগঞ্জের পরীক্ষা হবে ফরিদপুর ও মাদারীপুরেতরবারি দিয়ে বইয়ের পাতা উল্টে দিলেন ধূর্জটি মঙ্গলপেছন থেকে কাভার্ড ভ্যানের ধাক্কা, মহাসড়কে অটোরিকশাচালক ও এক নারী নিহতনোয়াখালীতে চলন্ত বাসে আগুন, ছড়িয়ে পড়েছে ভিডিওমৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ তেঁতুলিয়ায়, কত ডিগ্রি সেলসিয়াসনির্মাণসামগ্রীর চড়া দামে ব্যাহত নির্মাণগোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি১ কোটি টাকার বিলাসবহুল কামরায় কেটি পেরি ও জাস্টিন ট্রুডো, ভাইরাল ছবিবিএনপি নেতাদের আয়োজনে কনসার্ট, যাওয়ার পথে ‘শেখ হাসিনা আসবে’ স্লোগানআমার বাবা-মা আমাকে মাটি চিনিয়েছে: বিবি রাসেলআনন্দ-উচ্ছ্বাসে শিক্ষাবর্ষের বিদায়ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু, অপেক্ষা ‘অলৌকিক কিছুর’প্রতি বেলায় কি প্রোটিন খাওয়া জরুরিদেশে আবার হুপিং কাশি শনাক্ত, রাজধানীতেই পাঁচজনমার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট‘অনেক ছটফট করেছে ছেলেটা, কিছুই করতে পারিনি, শুধু সহ্য করেছি’রিয়াল হারলে সেটাই সবচেয়ে বড় খবর, গল্প বানানোর দরকার নেই: মরিনিও১০ হাজার রান, ৩৪ সেঞ্চুরির রেকর্ড—পাকিস্তানের ক্রিকেটে একাই এক ইতিহাস ইউনিস খানজলাবদ্ধতায় মৃতপ্রায় মাঠে প্রাণ ফেরাল বন্ধুসভাহোক কলরব, বউগুলো সব লাল না হয় নীল হলো ক্যানরোজার পণ্য সরবরাহে স্বস্তি, দুশ্চিন্তা সয়াবিন তেল নিয়েপদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, যুবলীগের কর্মী নিহতভিডিও নির্মাতাদের জন্য নতুন সুবিধা আনল এক্সট্রাম্প কি আবার অভিশংসনের মুখে পড়তে পারেনজুলাই বিপ্লবের জ্ঞানগর্ভ বয়ানএএফএমসিসহ ৭ আর্মি-নেভি মেডিকেলে ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন শুরু ২৯ নভেম্বরকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৫ নেতা-কর্মীসহ ৪৪২ জন গ্রেপ্তার: ডিএমপিশ্রীপুরে ইউএনওর বাসভবনের সামনে ও মাওনা উড়ালসেতুর নিচে ককটেল বিস্ফোরণ‘সুদমুক্ত লেনদেন ছাড়া পূর্ণাঙ্গ মুমিন হওয়া সম্ভব নয়’আড়াই বছরেও চালু হয়নি সাড়ে ৩৫ লাখ টাকার কমিউনিটি ক্লিনিকজাফলংয়ের পাথরে শিলপাটার কারুকাজবাসযোগ্য পৃথিবীর অসমাপ্ত অঙ্গীকারঅস্থির সময়কোটি কোটি লাল কাঁকড়া ক্রিসমাস দ্বীপ ছেড়ে চলে যাচ্ছেমুশফিকুর রহিম: কানটুপি পরা সেই কিশোর থেকে টেস্টের অনুপ্রেরণাস্ট্রিমার কারা, কেন স্ট্রিমিংয়ের দিকে ঝুঁকছেন কনটেন্ট ক্রিয়েটররাসাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ও তাঁর দুই ভাই আটকগাছ থেকে পাঠাগার, মানুষের বিপদেও ‘অক্সিজেন’জর্জ হ্যারিসন: যে কণ্ঠে বিশ্ব শুনেছিল বাংলাদেশের নামবাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধঅদক্ষতা ও অবহেলায় রাষ্ট্রের অর্থ অপচয়নীতি ও বাস্তবায়নের মেলবন্ধন জরুরিএক দিনে ফুরাল না আনন্দ, আরেকটু বেশি সময় চাই জলধারায়মেহগনির বাক্সে মৃত ছোট্ট সন্তান, শিরোপার আড়ালে লুকানো এক বাবার কান্নাসই-সাবুদের দিনে পান্নাখচিত গয়নায় মিমির আভিজাত্যময় লুক, আসল চমক কলমের ডিজাইনেসন্তানের উচ্চশিক্ষার খরচ, জন্মের পর থেকেই টাকা জমাবেন কীভাবেপ্রিয় অপমান‘তোকে ঢাকা শহরের যেখানেই পাব, গুলি করব’—কায়সারের ধাওয়ায় প্রাণভয় ছোট মুন্নারছাগলছানার দুরন্তপনা১০ বছরে সবচেয়ে বেশি সন্তান জন্ম দিলেই পুরস্কার ৫ লাখ ডলার!ভিডিও গেমেও যেভাবে নতুন ভূরাজনৈতিক লড়াইচোখ মুছছিলাম, আসলে ওটা ছিল খুশির কান্না: মাহিনবম গ্রেডে ১৫০ জন নেবে বাংলাদেশ ব্যাংক, আবেদন করবেন যেভাবেকলেজছাত্রের কমলা–মাল্টার বাগান, এ বছর প্রথম দিনেই বিক্রি ২৫ হাজার টাকানিউজিল্যান্ডে পড়াশোনা শেষে শর্ট–টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা চালু, সুযোগ কয় মাসেরনবীজির মতো দিন কাটাব কেন, এ যুগে কীভাবে তিনি প্রাসঙ্গিকএআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তির নিরপত্তা কি অকার্যকর হয়ে যাচ্ছেআপনি কি পরিবারের বড় সন্তান? জেনে নিন প্রথম সন্তান হিসেবে আপনার কোন কোন রোগের ঝুঁকি বেশিআগেরবার মিষ্টি খাইয়ে পারেনি, এবার মোরগ–পোলাওয়ে ৩৮ কোটি টাকার সোনা চুরি‘পাখি পাকা পেঁপে খায়’ দ্রুত বলতে গেলে গোলমাল পাকিয়ে যায় কেনভিসা কি ধীরে ধীরে সংকুচিত হচ্ছে? আয়ারল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নতুন উদ্বেগ
প্রচ্ছদ › সংবাদ
সর্বশেষ

১০৬ স্থলসীমান্ত রুট ঝুঁকিপূর্ণ, মাদক আসছে নদী-সমুদ্রপথেও

১০৬ স্থলসীমান্ত রুট ঝুঁকিপূর্ণ, মাদক আসছে নদী-সমুদ্রপথেও
দেশে মাদক প্রবেশের জন্য ২১ জেলার ১০৬টি স্থলসীমান্ত রুটকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারত ও মিয়ানমার সীমান্তের এসব পথ দিয়ে আসছে ইয়াবা, ক্রিস্টাল মেথ (আইস), ফেনসিডিল, হেরোইন ও গাঁজাসহ ব…

দেশে মাদক প্রবেশের জন্য ২১ জেলার ১০৬টি স্থলসীমান্ত রুটকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারত ও মিয়ানমার সীমান্তের এসব পথ দিয়ে আসছে ইয়াবা, ক্রিস্টাল মেথ (আইস), ফেনসিডিল, হেরোইন ও গাঁজাসহ বিভিন্ন মাদক। তবে পাচারকারীদের পথ শুধু স্থলসীমান্তে সীমাবদ্ধ নয়। সুন্দরবনের নদীপথ ও বঙ্গোপসাগরও ব্যবহার করছেন তাঁরা।
বিজিবি ও কোস্টগার্ডের পৃথক প্রতিবেদনে মাদক প্রবেশের এসব পথের তথ্য উঠে এসেছে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে প্রতিবেদন দুটি উপস্থাপন করা হয়। একই বৈঠকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরও একটি প্রতিবেদন দেয়। তিন সংস্থার প্রতিবেদনে দেশের বিভিন্ন সীমান্ত ও জলপথে মাদক চোরাচালানের চিত্র তুলে ধরা হয়েছে।
বিজিবির প্রতিবেদনে বলা হয়েছে, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের স্থল ও জলসীমান্ত মাদক চোরাচালানের জন্য অত্যন্ত সংবেদনশীল। প্রতিবেশী ভারত ও মিয়ানমারের সীমান্ত দিয়ে বিভিন্ন ধরনের মাদক দেশে প্রবেশ করছে। সংস্থাটি ২১টি জেলার ১০৬টি পয়েন্ট বা রুটকে মাদক প্রবেশের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে।প্রতিবেদনগুলোতে দেখা গেছে, দেশের দক্ষিণ-পূর্ব, পূর্ব, দক্ষিণ-পশ্চিম, উত্তর-পশ্চিম ও উত্তর এবং উত্তর-পূর্ব সীমান্ত দিয়ে বিভিন্ন ধরনের মাদক প্রবেশ করছে।
১৫ নভেম্বর অনুষ্ঠিত ওই বৈঠকে মাদক নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, মাদক প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
মাদক মানে বিষ২১ জেলার ১০৬ রুট ঝুঁকিপূর্ণ

বিজিবির প্রতিবেদনে বলা হয়েছে, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের স্থল ও জলসীমান্ত মাদক চোরাচালানের জন্য অত্যন্ত সংবেদনশীল। প্রতিবেশী ভারত ও মিয়ানমারের সীমান্ত দিয়ে বিভিন্ন ধরনের মাদক দেশে প্রবেশ করছে। সংস্থাটি ২১টি জেলার ১০৬টি পয়েন্ট বা রুটকে মাদক প্রবেশের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে।
এর মধ্যে কক্সবাজার ও বান্দরবান জেলার ২৫টি রুট ঝুঁকিপূর্ণ। এসব পথ দিয়ে প্রধানত ইয়াবা, ক্রিস্টাল মেথ (আইস) ও আফিম আসে। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার ৩৯টি স্থানকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে বিজিবি। এসব এলাকা দিয়ে মূলত ফেনসিডিল, গাঁজা, মদ, বিয়ার ও নেশাজাতীয় সিরাপ পাচার হয়।
জয়নুল আবেদীন, সভাপতি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিযেসব জায়গা দিয়ে দেশে মাদক আসে, সেগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নিতে বলেছে সংসদীয় কমিটি। এ ক্ষেত্রে আগামী তিন মাসের মধ্যে মাদক নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।যশোর, সাতক্ষীরা, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ২২টি সীমান্ত রুটও ঝুঁকিপূর্ণ। এসব পথে প্রধানত ফেনসিডিল, হেরোইন, গাঁজা ও মদ আসে। এ ছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, দিনাজপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার ২০টি এলাকাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে বিজিবি। এসব এলাকা দিয়ে হেরোইন, গাঁজা, ফেনসিডিল ও নেশাজাতীয় ট্যাবলেট প্রবেশ করে।
বিজিবির প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সময়ে সংস্থাটি ২ কোটি ৪১ লাখের বেশি ইয়াবা বড়ি উদ্ধার করেছে। এ সময়ে ৩২ কেজি আইস, ২৫ হাজার ৩৩০ বোতল ফেনসিডিল ও ৬৪ হাজার ৫৫১ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৩৭৭ জনকে।
সীমান্ত পেরিয়ে মাদক ঢোকে, বড় বাজার বসে কোথায় কোথায় নদী ও সমুদ্রপথেও মাদক পাচার

স্থলসীমান্তের পাশাপাশি নদী ও সমুদ্রপথকে মাদক পাচারের রুট হিসেবে ব্যবহারের তথ্য উঠে এসেছে কোস্টগার্ডের প্রতিবেদনে। এতে মিয়ানমার সীমান্তবর্তী কক্সবাজারকে মাদক প্রবেশের অন্যতম ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, টেকনাফ, নাফ নদী, শাহপরীর দ্বীপ ও সেন্ট মার্টিনসংলগ্ন জলসীমা দিয়ে ইয়াবা ও আইস প্রবেশ করে। দক্ষিণ-পূর্ব সীমান্তের স্থানীয় জেলেদের একটি অংশ মাছ ধরার নৌযানে করে সিমেন্ট, সার ও খাদ্যসামগ্রী মিয়ানমারে পাচার করে। ফেরার সময় তাঁরা বাংলাদেশে ইয়াবা ও আইস নিয়ে আসেন।
সাতক্ষীরার কৈখালী ও সুন্দরবনের অভ্যন্তরীণ নদীপথ দিয়েও ফেনসিডিল ও গাঁজা প্রবেশের তথ্য পেয়েছে কোস্টগার্ড। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, সংঘবদ্ধ চোরাচালান চক্র মাছ ধরার ট্রলার, পণ্যবাহী নৌযান ও স্থানীয় সহযোগীদের মাধ্যমে এসব মাদক পরিবহন ও সরবরাহ করে।
মাদক বিক্রি হয় খুপরিতে, টাকা যায় ‘বড় ভাইদের’ পকেটেকোন দেশ থেকে আসছে কোন মাদক

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিবেদনেও সীমান্তবর্তী জেলাগুলোকে মাদক প্রবেশের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি মাদকগুলোর উৎস সম্পর্কেও তথ্য তুলে ধরেছে সংস্থাটি।
প্রতিবেদন অনুযায়ী, মিয়ানমারের মংডু, নাইখোংদিয়া, সিতারগোলা, সিত্তে ও আল লে থান খেয়া অঞ্চল থেকে অ্যামফিটামিনযুক্ত ইয়াবা বাংলাদেশে আসে। ২০২০ সাল থেকে দেশটি থেকে ক্রিস্টাল মেথ প্রবেশের তথ্যও রয়েছে।
ভারতের আসাম, করিমগঞ্জ, কোচবিহার ও আগরতলাসংলগ্ন সীমান্ত অঞ্চলকে গাঁজা প্রবেশের উৎস হিসেবে উল্লেখ করা হয়েছে। আর হেরোইনের বেশির ভাগ আসে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সীমান্ত দিয়ে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, আফগানিস্তানে পপি চাষ কমে যাওয়ায় মিয়ানমারের পাহাড়ি অঞ্চলে পপি চাষ বাড়ার তথ্য পাওয়া গেছে। এর ফলে টেকনাফ সীমান্ত দিয়ে হেরোইন চোরাচালান বেড়েছে।
শহর-গ্রাম ছেয়ে গেছে মাদকে,
নেশার টাকার দ্বন্দ্বে খুন-সংঘর্ষ নজরদারি ও সমন্বিত অভিযানের সুপারিশ

মাদক চোরাচালান ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে তিন সংস্থাই। বিজিবি সীমান্তে টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি, ড্রোন ও প্রযুক্তিনির্ভরব্যবস্থা ব্যবহারের কথা বলেছে।
কোস্টগার্ডের প্রতিবেদনে উপকূলীয় ও সামুদ্রিক জলসীমায় টহল জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান বাড়ানোর সুপারিশ করা হয়েছে। অন্যদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সরবরাহ কমাতে অভিযান, মামলা ও আসামি গ্রেপ্তারের পাশাপাশি সমন্বিত কার্যক্রমের ওপর গুরুত্ব দিয়েছে।
সংসদীয় কমিটিও মাদক চোরাচালান প্রতিরোধে সমন্বিত নজরদারি ও অভিযান জোরদারের পরামর্শ দিয়েছে। মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক নেটওয়ার্ক এবং অপরাধলব্ধ অর্থের প্রবাহ তদন্তের সুপারিশও করেছে কমিটি। এ ক্ষেত্রে বিজিবি, কোস্টগার্ড, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে বলা হয়েছে।
কমিটির সভাপতি জয়নুল আবেদীন প্রথম আলোকে বলেন, যেসব জায়গা দিয়ে দেশে মাদক আসে, সেগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নিতে বলেছে সংসদীয় কমিটি। এ ক্ষেত্রে আগামী তিন মাসের মধ্যে মাদক নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
ভেপে–চকলেটে, কুশ–কেটামিনের মতো নতুন মাদক, কেনাবেচাও আলাদা

পাঠকের মন্তব্য