29 Nov 2026 · স্বাধীন সংবাদমাধ্যম
দৈনিক দেশপটিকা - দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সত্য · সংবাদ · সমাজ দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সংবাদ সর্বশেষ আপডেট
আজকের সংবাদ
পঞ্চগড় হানাদার মুক্ত দিবস পালিতশীতের শুরুতেই শীতার্ত মানুষের পাশে নীলফামারী জেলা প্রশাসন, শুরু শীতবস্ত্র বিতরণস্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রীরায়গঞ্জে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভাবিএনপি-জামায়াতের গোটা দশেক মা'রি হালাইতে হইবো তাহেরপুএ বিপ্লবের অডিও ফাঁসসবাই ফাউল করলে ম্যাচ চালানো যায় না: সিইসিশিল্পাঞ্চলে ফিরছে কর্মচাঞ্চল্য, গাজীপুরে বন্ধ ৪২ কারখানাদীর্ঘ ২৫ বছর জনসেবায় নিবেদিত মৌলভী হাজী মো. ইউনুছ মেম্বারের মৃত্যু, শোক প্রকাশ প্রতিদিনের কাগজেরদক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন: সভাপতি ইকবাল, সম্পাদক জাকিরবসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির ৩৬তম বার্ষিক সভা অনুষ্ঠিতবাঙ্গরা খামারগ্রামে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিতকালিয়াকৈরে রিসোর্টে অভিযান, বিদেশি মদসহ গ্রেপ্তার ২নওগাঁর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ ছুফি উল্লাহ১৮ দিনে পোশাক রপ্তানির বিশাল অর্ডার হারাল বাংলাদেশ, সুযোগ নিল ভারতডিএমপির অভিযানে ৪৪২ জন গ্রেপ্তার, উদ্ধার ককটেল-ইয়াবামোল্লাহাটে আ.লীগ-বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ামিরপুর-পল্টনের পর এবার ভাসানটেকে বাসে আগুন১৯৭১ সালে বাঙালিদের নয়, পাকিস্তানকে দুর্বল করাই ছিল ভারতের লক্ষ্য: স্পিকারনির্বাচন সামনে রেখে আজ ১৮ দলের সঙ্গে ইসির সংলাপসাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও ২ শ্যালক আটকশাহজালাল ইসলামী ব্যাংকে ৩ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারি?জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক৪০ জনের বক্তব্য ও ভিডিও যাচাই, এক মাসেও কাটেনি তাহসিফের মৃত্যুরহস্যভুয়া ঠিকানায় কোকোলার ৬৪৬ কোটি টাকা লেনদেনকিশোরের সাইকেল-জুতা পড়ে ছিল পাড়ে, পুকুরে মিলল মরদেহনগ্নতা চরিত্রকে জীবন্ত করে তোলার উপকরণ, নিজেকে প্রদর্শনের মাধ্যম নয়: মনিকা বেলুচ্চিবিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ–৯: পড়ার বিষয় হিসেবে কেন বেছে নেবেন আন্তর্জাতিক সম্পর্কসোহরাওয়ার্দীতে নয়, নয়াপল্টনে হবে বিএনপির মঙ্গলবারের সমাবেশসন্ত্রাসবিরোধী আইনের মামলায় মনিরুলের স্ত্রী ও দুই শ্যালককে গ্রেপ্তার দেখাল পুলিশখুলনা কর আপিল অঞ্চলে চাকরি, ১০ জেলার আবেদনকারীদের সুযোগহাতির তাণ্ডব থেকে ফসল রক্ষায় আসামের গ্রামে অভিনব উদ্যোগইউপি নির্বাচনে কেউ যাতে ‘ফাউল’ করার নিয়তে মাঠে না নামেন: সিইসিবেসরকারি বিনিয়োগে নতুন সম্ভাবনা কি তৈরি হবেশুধু নির্দিষ্ট এলাকায় নয়, ঢাকাজুড়েই নাভানার আবাসনের উদ্যোগজুরেলের লড়াই, বুমরার প্রত্যাবর্তনেও চালকের আসনে নিউজিল্যান্ডপ্রতিষ্ঠার ৫২ বছর পেরিয়েছে, সরকারি বিদ্যালয়টিতে নেই সুপেয় পানি ও শৌচাগারএইচএসসি সম্পূরক পরীক্ষা: গোপালগঞ্জের পরীক্ষা হবে ফরিদপুর ও মাদারীপুরেতরবারি দিয়ে বইয়ের পাতা উল্টে দিলেন ধূর্জটি মঙ্গলপেছন থেকে কাভার্ড ভ্যানের ধাক্কা, মহাসড়কে অটোরিকশাচালক ও এক নারী নিহতনোয়াখালীতে চলন্ত বাসে আগুন, ছড়িয়ে পড়েছে ভিডিওমৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ তেঁতুলিয়ায়, কত ডিগ্রি সেলসিয়াসনির্মাণসামগ্রীর চড়া দামে ব্যাহত নির্মাণগোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি১ কোটি টাকার বিলাসবহুল কামরায় কেটি পেরি ও জাস্টিন ট্রুডো, ভাইরাল ছবিবিএনপি নেতাদের আয়োজনে কনসার্ট, যাওয়ার পথে ‘শেখ হাসিনা আসবে’ স্লোগানআমার বাবা-মা আমাকে মাটি চিনিয়েছে: বিবি রাসেলআনন্দ-উচ্ছ্বাসে শিক্ষাবর্ষের বিদায়ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু, অপেক্ষা ‘অলৌকিক কিছুর’প্রতি বেলায় কি প্রোটিন খাওয়া জরুরিদেশে আবার হুপিং কাশি শনাক্ত, রাজধানীতেই পাঁচজনমার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট‘অনেক ছটফট করেছে ছেলেটা, কিছুই করতে পারিনি, শুধু সহ্য করেছি’রিয়াল হারলে সেটাই সবচেয়ে বড় খবর, গল্প বানানোর দরকার নেই: মরিনিও১০ হাজার রান, ৩৪ সেঞ্চুরির রেকর্ড—পাকিস্তানের ক্রিকেটে একাই এক ইতিহাস ইউনিস খানজলাবদ্ধতায় মৃতপ্রায় মাঠে প্রাণ ফেরাল বন্ধুসভাহোক কলরব, বউগুলো সব লাল না হয় নীল হলো ক্যানরোজার পণ্য সরবরাহে স্বস্তি, দুশ্চিন্তা সয়াবিন তেল নিয়েপদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, যুবলীগের কর্মী নিহতভিডিও নির্মাতাদের জন্য নতুন সুবিধা আনল এক্সট্রাম্প কি আবার অভিশংসনের মুখে পড়তে পারেনজুলাই বিপ্লবের জ্ঞানগর্ভ বয়ানএএফএমসিসহ ৭ আর্মি-নেভি মেডিকেলে ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন শুরু ২৯ নভেম্বরকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৫ নেতা-কর্মীসহ ৪৪২ জন গ্রেপ্তার: ডিএমপিশ্রীপুরে ইউএনওর বাসভবনের সামনে ও মাওনা উড়ালসেতুর নিচে ককটেল বিস্ফোরণ‘সুদমুক্ত লেনদেন ছাড়া পূর্ণাঙ্গ মুমিন হওয়া সম্ভব নয়’আড়াই বছরেও চালু হয়নি সাড়ে ৩৫ লাখ টাকার কমিউনিটি ক্লিনিকজাফলংয়ের পাথরে শিলপাটার কারুকাজবাসযোগ্য পৃথিবীর অসমাপ্ত অঙ্গীকারঅস্থির সময়কোটি কোটি লাল কাঁকড়া ক্রিসমাস দ্বীপ ছেড়ে চলে যাচ্ছেমুশফিকুর রহিম: কানটুপি পরা সেই কিশোর থেকে টেস্টের অনুপ্রেরণাস্ট্রিমার কারা, কেন স্ট্রিমিংয়ের দিকে ঝুঁকছেন কনটেন্ট ক্রিয়েটররাসাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ও তাঁর দুই ভাই আটকগাছ থেকে পাঠাগার, মানুষের বিপদেও ‘অক্সিজেন’জর্জ হ্যারিসন: যে কণ্ঠে বিশ্ব শুনেছিল বাংলাদেশের নামবাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধঅদক্ষতা ও অবহেলায় রাষ্ট্রের অর্থ অপচয়নীতি ও বাস্তবায়নের মেলবন্ধন জরুরিএক দিনে ফুরাল না আনন্দ, আরেকটু বেশি সময় চাই জলধারায়মেহগনির বাক্সে মৃত ছোট্ট সন্তান, শিরোপার আড়ালে লুকানো এক বাবার কান্নাসই-সাবুদের দিনে পান্নাখচিত গয়নায় মিমির আভিজাত্যময় লুক, আসল চমক কলমের ডিজাইনেসন্তানের উচ্চশিক্ষার খরচ, জন্মের পর থেকেই টাকা জমাবেন কীভাবেপ্রিয় অপমান‘তোকে ঢাকা শহরের যেখানেই পাব, গুলি করব’—কায়সারের ধাওয়ায় প্রাণভয় ছোট মুন্নারছাগলছানার দুরন্তপনা১০ বছরে সবচেয়ে বেশি সন্তান জন্ম দিলেই পুরস্কার ৫ লাখ ডলার!ভিডিও গেমেও যেভাবে নতুন ভূরাজনৈতিক লড়াইচোখ মুছছিলাম, আসলে ওটা ছিল খুশির কান্না: মাহিনবম গ্রেডে ১৫০ জন নেবে বাংলাদেশ ব্যাংক, আবেদন করবেন যেভাবেকলেজছাত্রের কমলা–মাল্টার বাগান, এ বছর প্রথম দিনেই বিক্রি ২৫ হাজার টাকানিউজিল্যান্ডে পড়াশোনা শেষে শর্ট–টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা চালু, সুযোগ কয় মাসেরনবীজির মতো দিন কাটাব কেন, এ যুগে কীভাবে তিনি প্রাসঙ্গিকএআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তির নিরপত্তা কি অকার্যকর হয়ে যাচ্ছেআপনি কি পরিবারের বড় সন্তান? জেনে নিন প্রথম সন্তান হিসেবে আপনার কোন কোন রোগের ঝুঁকি বেশিআগেরবার মিষ্টি খাইয়ে পারেনি, এবার মোরগ–পোলাওয়ে ৩৮ কোটি টাকার সোনা চুরি‘পাখি পাকা পেঁপে খায়’ দ্রুত বলতে গেলে গোলমাল পাকিয়ে যায় কেনভিসা কি ধীরে ধীরে সংকুচিত হচ্ছে? আয়ারল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নতুন উদ্বেগ
প্রচ্ছদ › সংবাদ
সর্বশেষ

৫০ ওভার খেলার সংগ্রাম, ওপেনিংয়ে ‘এক্সপেরিমেন্ট’—দক্ষিণ আফ্রিকায় কী অপেক্ষা করছে বাংলাদেশের

৫০ ওভার খেলার সংগ্রাম, ওপেনিংয়ে ‘এক্সপেরিমেন্ট’—দক্ষিণ আফ্রিকায় কী অপেক্ষা করছে বাংলাদেশের
ওয়ানডেতে বাংলাদেশ কেমন খেলছে? মাঝে চার টেস্টের ডামাডোলে অনেকের স্মৃতিতে তা একটু ধূসরই হয়ে যাওয়ার কথা। তাঁদের জন্য মনে করানো, এই সংস্করণে অবস্থা এতটাই খারাপ যে গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারের পর মেহেদী হাসান মি…

ওয়ানডেতে বাংলাদেশ কেমন খেলছে? মাঝে চার টেস্টের ডামাডোলে অনেকের স্মৃতিতে তা একটু ধূসরই হয়ে যাওয়ার কথা। তাঁদের জন্য মনে করানো, এই সংস্করণে অবস্থা এতটাই খারাপ যে গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারের পর মেহেদী হাসান মিরাজকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছিল বিসিবি।
এতেও যে সমস্যার সমাধান করা গেছে, তা নয়। গত মাসে ত্রিদেশীয় সিরিজে দুই ম্যাচে আফগানিস্তান ও জিম্বাবুয়ের কাছেও বাজেভাবে হেরেছে বাংলাদেশ। আগামী মঙ্গলবার শুরু দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে ছয়টি পরিবর্তন আসার কারণও হয়তো সেটিই।
তবে এটাও ঠিক যে গত বছর ঘরের মাঠে টানা চার সিরিজ জিতেছিল বাংলাদেশ। র‌্যাঙ্কিংয়ে এগিয়ে গিয়ে বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করে ফেলাটাও সে সময়েই। কিন্তু ঘরের মাঠের উইকেট আর দুর্বল প্রতিপক্ষই বেশির ভাগ সময়ই ওসব সিরিজে বাঁচিয়ে দিয়েছে বাংলাদেশকে; কখনো কখনো আবার এককভাবে ত্রাতা হয়ে গেছেন নাহিদ রানার মতো কেউ।
ঘরের বাইরে গেলেই স্পষ্ট হয়ে গেছে ওয়ানডেতে বাংলাদেশের রুগ্ণ ছবি। বিদেশের মাটিতে সর্বশেষ ১২ ম্যাচে মাত্র দুটি জয়ই যেটির প্রমাণ।
ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয় বোলিংটা এখন যেকোনো সংস্করণেই বাংলাদেশের শক্তি। বাকি দুই সংস্করণের মতো ওয়ানডেতেও বাংলাদেশকে ভোগাচ্ছে আসলে ব্যাটিং। সর্বশেষ পাঁচ ম্যাচের কোনোটিতেই আড়াই শ পেরোনো হয়নি। এখনকার সময়ের ওয়ানডেতে এই একটা পরিসংখ্যান দেখলেই অসহায়ত্বটা বুঝতে পারার কথা। কিন্তু বাংলাদেশের দুশ্চিন্তা শুধু এটুকুতেই শেষ নয়—এই পাঁচ ইনিংসের চারটিতেই অলআউট হয়ে যাওয়ায় ৫০ ওভার খেলা হয়নি।
আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। তিন ম্যাচের এই সিরিজটা তাই ওই টুর্নামেন্টের প্রস্তুতির মঞ্চও হওয়ার কথা ছিল। অথচ এমন সিরিজে বাংলাদেশকে আসলে এখন ৫০ ওভার ব্যাট করার সমাধান তো খুঁজতে হবেই; সঙ্গে খুঁজে নিতে হবে দলের ভবিষ্যতের পথরেখাও।
একটা স্বস্তি যদিও আছে—চোটের কারণে সর্বশেষ দুই সিরিজে খেলতে না পারা অধিনায়ক লিটন দাস এই সিরিজে ফিরছেন। ওপেনিং থেকে মিডল অর্ডারে নেমে আসার পর এক বছর ধরে বড় ইনিংস খেলতে না পারলেও দলের ভরসা হওয়ার আভাস ছিল তাঁর ব্যাটে। সর্বশেষ চার ইনিংসের দুটিতে ফিফটি পাওয়া লিটনের কাছে তাই এই সিরিজেও বড় কিছুর প্রত্যাশা থাকবে।
লিটন না হয় মিডল অর্ডারে ভরসা জোগাবেন, কিন্তু বাংলাদেশের ব্যাটিংয়ের সমস্যাটা তো আর শুধু এতটুকুতেই আটকে নেই। সর্বশেষ ১০ ইনিংসে কেবল একবার পঞ্চাশ পেরোতে পারা ওপেনিং জুটিও যেমন বড় মাথাব্যথার কারণ। গত সিরিজের তিন ওপেনারের দুজনকে এবার তাই দলেই রাখা হয়নি।
চোটের কারণে সর্বশেষ দুই সিরিজের দলে না থাকা লিটন দাস ফিরবেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষেসর্বশেষ ইনিংসে ৬ নম্বরে নেমে ফিফটি পাওয়া পারভেজ হোসেনের সঙ্গে এবার ওপেনিংয়ের বিবেচনায় দলে ঢুকেছেন মোহাম্মদ নাঈম। তানজিদ হাসানের সঙ্গে তাঁদের কারোরই জুটি বাঁধার কথা। সেই সিদ্ধান্ত কতটা যৌক্তিক, এমন প্রশ্ন ওঠার পর প্রধান নির্বাচক দাবি করেছেন, এটা একটা ‘এক্সপেরিমেন্ট’।
সেই ‘এক্সপেরিমেন্ট’ ব্যর্থ হলে কী হবে, তা অবশ্য জানা নেই নির্বাচকদেরও। আপাতত তাঁদের তাই শুধুই আশায় বসতি—আস্থার প্রতিদান দেবেন তানজিদ, পারভেজ ও নাঈম।
সেই কাজটা কত কঠিন, সেটি টেস্ট সিরিজেই টের পেয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। সাদা পোশাকের ওই সিরিজে দক্ষিণ আফ্রিকার বোলারদের গতি আর বাউন্সের চ্যালেঞ্জে হাবুডুবু খাওয়ার স্মৃতি তো এখনো তরতাজাই। সেই দুঃস্মৃতি হয়তো তাড়া করবে ওয়ানডে সিরিজেও। টেস্ট সিরিজের ১০ ক্রিকেটার তো আছেন ওয়ানডে দলেও।
অতীতের কথা বললে সুখস্মৃতিও কি নেই? এই দক্ষিণ আফ্রিকাতেই তো ওয়ানডেতে বাংলাদেশের সেরা সাফল্যগুলোর একটি। ২০২২ সালে সিরিজ জয়। দুই দলের মধ্যে সর্বশেষ ওয়ানডে সিরিজও সেটিই। লিটন তাই দলকে বলতেই পারেন, দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজের ট্রফিটা তো এখনো আমাদের কাছেই।
এবার তেমন কিছু যদি না–ও হয়, অন্তত ভালো কিছুর প্রত্যাশা তো থাকবেই। কতটা ভালো? ওয়ানডেতে বাংলাদেশের এখন যে অবস্থা, ‘ভালোর’ মানদণ্ড ঠিক করাটাও আসলে কঠিন কাজ।
ব্যাট হাতে যাঁরা বোলারদের সবচেয়ে প্রিয়, তালিকায় দুই বাংলাদেশি

পাঠকের মন্তব্য