28 Nov 2026 · স্বাধীন সংবাদমাধ্যম
দৈনিক দেশপটিকা - দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সত্য · সংবাদ · সমাজ দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সংবাদ সর্বশেষ আপডেট
আজকের সংবাদ
কালিহাতীতে অবৈধ বালু ব্যবসায় প্রশাসনের ‘জিরো টলারেন্স’: অভিযানে দিশেহারা সিন্ডিকেট, রদবদলের গুঞ্জনশিক্ষিত বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই: প্রধানমন্ত্রীছারছীনা দরবার শরিফের ১৩৬তম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল শুরু রবিবাররংপুরে ২০০ শয্যায় চালু হচ্ছে আধুনিক শিশু হাসপাতালআর্থিক খাতের সংকটের পেছনে আ. লীগের দুর্নীতি ও অর্থপাচার: রাষ্ট্রপতিগোপালগঞ্জে বিকাশে অস্বাভাবিক লেনদেন, সতর্ক সরকারসোনার ভরি ২ লাখ ১ হাজার টাকা ছাড়ালআশুলিয়ায় পৃথক স্থানে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন, নাশকতার আশঙ্কাপিএসসি সংস্কার পরিবর্তনের অভিযোগ, আন্দোলনে নামছে শিবিরবিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সরকারের ঐতিহাসিক উদ্যোগ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি তারেক রহমানতিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলের গেটে ককটেল বিস্ফোরণ২০২৭ সাল থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর ঘোষণাযাত্রীবেশে বাসে উঠে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরাগঙ্গার পানিবণ্টন চুক্তি: মেয়াদ ফুরাচ্ছে, দরকার বিচক্ষণ কূটনীতিভিকারুননিসায় প্রথম শ্রেণিতে ভর্তি, আসন ১৫৪৫রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে ‘পেট্রলবোমা’ নিক্ষেপ, ফাঁকা গুলির অভিযোগসেন্ট মার্টিনে ‘চিংড়ি খাওয়ার পর’ শ্বাসকষ্ট, প্রাণ গেল পর্যটকেরনায়িকা ববিতার কয় সন্তান? কী করেন, কোথায় থাকেনবিশ্বকাপ জেতার ক্ষমতা আর নেই ব্রাজিলের, বলছেন রোনালদোকারাগারে যুব মহিলা লীগ নেত্রী, প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, লাশ দেখাতে নেওয়া হচ্ছে কাশিমপুরেঋণ করে কিনেছিলেন ক্যামেরা, এবার জিতলেন অর্থমূল্যে বিশ্বের সবচেয়ে দামি আলোকচিত্র পুরস্কারকালশীতে যাত্রীবেশে বাসে উঠে কেরোসিন ঢেলে আগুনএকঝলক (২৮ নভেম্বর ২০২৬)ঐতিহ্যের গারো বয়নশিল্প: মুনমুনের হাত ধরে গান.না দক.কার পুনর্জাগরণ!ইলন মাস্ক কেন মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট ডেটা সেন্টার বসাতে চানসোনার দাম আবার ভরিতে ২ লাখ টাকা ছাড়ালচুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বড় নিয়োগ, পদ ৭৪৬গাজীপুরে সাবেক কাউন্সিলরকে গ্রেপ্তারের এক দিন পর বাড়িতে লুটপাট–আগুনএক ধাক্কায় সব প্রমাণ! ডমিনোর উপমা১০৬ স্থলসীমান্ত রুট ঝুঁকিপূর্ণ, মাদক আসছে নদী-সমুদ্রপথেওযদি আমি একটি গোলাপ হতামসেনাসদস্য পরিচয়ে পাত্রী দেখতে গিয়ে যুবক আটকজলদস্যুরাজের হাতে মোগল জাহাজের পরিণতিরাজধানীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৫০, বিদেশি পিস্তল উদ্ধারএআইনির্ভর টিভি চ্যানেল আনছে গুগল, অনুষ্ঠানের প্রধান চরিত্রে দেখা যাবে নিজেকে‘একটা চাদর হবে’ থেকে চাদরে মোড়ানো শেষযাত্রাচট্টগ্রামে মেট্রোরেলের প্রাথমিক রুট নির্ধারণ, উড়াল নাকি পাতালে পথেমহাকাশ থেকে দেখা যায় ‘কুইবেকের চোখ’দক্ষিণ আফ্রিকা–বাংলাদেশ: টেস্ট ইতিহাসেই কি সবচেয়ে একতরফা লড়াইআগুনের কোনো দল নেইমাদারীপুরে থানার সামনে আওয়ামী লীগ-বিএনপির দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণদাবা, বই আর নব্বই দশকের মন নিয়ে বার্সায় ‘আরেক রাফিনিয়া’ইলিশের পদ্মায় জাল ফেললে উঠছে সাকার মাছ, দেশি জাতের জন্য কতটা বিপদসোনার দামের ভেলকি ও বিগ জিমের ‘মুরগি বিভ্রম’বলিউড নায়িকাদের পারিশ্রমিকের নতুন হিসাব, শীর্ষ ৫ কে কত নেনআটক বাংলাদেশিদের দিকে নজর দিনএক দিনে ৭২৬ হামলায় ১২১ হুতি যোদ্ধা হতাহত হওয়ার দাবি ইয়েমেনের সরকারি বাহিনীরমেসিও ইন্টার মায়ামির বিদায় ঠেকাতে পারলেন নাবড় ধরনের পরিবর্তন দরকারবিআরটিএর অধীন তিন মাসের ইন্টার্নশিপ, মাসিক ভাতা ১০ হাজারঘরে আটকে পড়া প্রজাপতিকে আহত না করে বের করব কীভাবেযে মাছ বেঁচে থাকতে পারে ১৩০ বছর৩৯-এ এসেও নানা লুকে আবেদন ছড়াচ্ছেন এষা গুপ্তাবছরে সাত থেকে আট কোটি টাকার মাছের কারবার হয় এই বিলে, যেতে পারেন তাজা মাছ কিনতেজাতীয় বিশ্ববিদ্যালয়ে ৪০ লাখ শিক্ষার্থী, পিছিয়ে শিক্ষার মানে, জোর দিতে চায় কর্মমুখী শিক্ষায়বরিশালে শিক্ষার্থী ও নারীদের দারুণ উদ্যোগসকালেই পড়ুন আলোচিত ৫ খবর৫০ ওভার খেলার সংগ্রাম, ওপেনিংয়ে ‘এক্সপেরিমেন্ট’—দক্ষিণ আফ্রিকায় কী অপেক্ষা করছে বাংলাদেশেরজাহাঙ্গীরনগরে অতিথি পাখির মেলাময়মনসিংহে ছয় গ্রামে মাঠের পর মাঠ লেবুর বাগান, প্রতিদিন বিক্রি অন্তত ২৫ লাখ টাকাবিজয়ের বইমেলায় মুক্তিযুদ্ধের স্মৃতিলয়্যালিটি ফ্যাক্টচাষী নজরুলের ‘সুভা’ কি শুধু এক বোবা মেয়ের গল্প, নাকি আরও কিছুব্যাংকের চাকরি ছেড়ে কারুপণ্যের ব্যবসা, এখন মাসে বিক্রি ১৫ লাখ টাকাবাবাকে বলেছিলেন, ‘আমি ভালো আছি, দোয়া করিও’, দুদিন পর এল ছেলের মৃত্যুর খবরহরমুজে মাইনের আঘাতে তেলবাহী দুটি ট্যাংকারে বিস্ফোরণ ও আগুন: আইআরজিসিসম্রাট আওরঙ্গজেবের জাহাজে চরম নৃশংসতা চালান এক জলদস্যু, তাঁর পরিণতি আজও রহস্যঘেরাসেই গারনাচো এখন ১২ জনের বদলি দলেও জায়গা পান নাইলিয়াড ও ওডিসি: যুদ্ধ, বীরত্ব ও ঘরে ফেরার মহাকাব্যশয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৮ আমলঅতিরিক্ত আত্মবিশ্বাসে ভুল সিদ্ধান্ত নিতে পারেন কোন রাশির জাতকএকটি ফুটবলের ব্যবচ্ছেদলাল শাপলার সৌন্দর্যে ডিবির হাওর৮৭ হাজার কোটি টাকার মালিক! অভিনেতা থেকে প্রযুক্তি–দুনিয়ার ধনকুবেরবৈদ্যুতিক গাড়ির চাকার যত্নে যে ৭টি বিষয় খেয়াল রাখতে হবেজমকালো পার্টি সাজে অনুপ্রেরণা হতে পারে স্পর্শিয়ার ইন্দো-ওয়েস্টার্ন লুকআমেরিকা যেভাবে রাশিয়ার সঙ্গে সমঝোতার কথা ভাবছেমেসির ভোট পেয়েছিলেন রিয়াল মাদ্রিদের এক খেলোয়াড়, রোনালদোর ভোট পেয়েছিলেন বার্সেলোনার একজনমার্কিন শুল্ক আরোপ হলে চাপে পড়তে পারে দেশের তিন খাতআজ টিভিতে যা দেখবেন (২৮ নভেম্বর ২০২৬)এআই যখন এআইয়ের চাকরি খায়!হুট করেই আলোচনায়, কে এই পূর্ণিমাশীতে বাড়ে কোষ্ঠকাঠিন্য: লাইফস্টাইলের পরিবর্তনে এড়ানো যায় এই সমস্যাসেপটিক ট্যাংকে কী গ্যাস থাকে, এই গ্যাস থেকে কীভাবে নিরাপদ রাখা যায়খরার মধ্যেও টিকে থাকবে চা গাছ, সম্ভাবনা দেখাচ্ছে বাকৃবি ও বিটিআরআইয়ের গবেষণা
প্রচ্ছদ › সমাজ
সমাজ

ঋণ করে কিনেছিলেন ক্যামেরা, এবার জিতলেন অর্থমূল্যে বিশ্বের সবচেয়ে দামি আলোকচিত্র পুরস্কার

ঋণ করে কিনেছিলেন ক্যামেরা, এবার জিতলেন অর্থমূল্যে বিশ্বের সবচেয়ে দামি আলোকচিত্র পুরস্কার
প্রথম আলো কার্যালয়ে পিনু রহমানকড়াইল বস্তিতে আগুনে পুড়ে যাওয়া একটা ঘরের মেঝেতে একসঙ্গে ঘুমিয়ে আছেন একই পরিবারের পাঁচ সদস্য। নিরাশ্রয়, নিঃসম্পদ; তারপরও একসঙ্গে আছেন তাঁরা। ড্রোনের মাধ্যমে এমন কয়েকটি ছবি তুলেছিলেন আলোকচিত্র…

প্রথম আলো কার্যালয়ে পিনু রহমানকড়াইল বস্তিতে আগুনে পুড়ে যাওয়া একটা ঘরের মেঝেতে একসঙ্গে ঘুমিয়ে আছেন একই পরিবারের পাঁচ সদস্য। নিরাশ্রয়, নিঃসম্পদ; তারপরও একসঙ্গে আছেন তাঁরা। ড্রোনের মাধ্যমে এমন কয়েকটি ছবি তুলেছিলেন আলোকচিত্রী পিনু রহমান। সব হারিয়েও বিপর্যয়ের মধ্যে অটুট পরিবারের সদস্যদের পারস্পরিক বন্ধন ও ভালোবাসার মানবিক বার্তা তুলে ধরা তেমন একটি ছবি দিয়েই হামদান আন্তর্জাতিক আলোকচিত্র পুরস্কারের (হিপা) গ্র্যান্ড পুরস্কার পেয়েছেন তিনি।
অর্থমূল্যের দিক থেকে সংযুক্ত আরব আমিরাতের এই পুরস্কারকে বিবেচনা করা হয় সবচেয়ে বড় আলোকচিত্র পুরস্কার। গ্র্যান্ড পুরস্কার বিজয়ীকে দেওয়া হয় দুই লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই কোটি টাকা। ১০ নভেম্বর বাংলাদেশের প্রথম আলোকচিত্রী হিসেবে এই পুরস্কার গ্রহণ করেন পিনু রহমান।
কড়াইল বস্তিতে আগুনে পুড়ে যাওয়া ঘরেই ঘুমাচ্ছে একটি পরিবার। ২০২৫ সালের ২৮ নভেম্বর তোলা ছবিটির জন্য পুরস্কৃত হয়েছেন আলোকচিত্রী পিনু রহমানগ্র্যান্ড পুরস্কারজয়ী আলোকচিত্রীর দেশ থেকে সংবাদমাধ্যমের প্রতিনিধিদেরও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রণ জানায় হিপা। সেই আমন্ত্রণ পেয়ে অংশ নিয়েছিলেন প্রথম আলোর চিফ ফটোসাংবাদিক জাহিদুল করিম। পুরস্কার বিতরণী অনুষ্ঠান নিয়ে দুবাই থেকে প্রতিবেদন করেছেন তিনি। আগেও পিনু রহমানকে নিয়ে ফিচার ও সংবাদ প্রকাশ করেছে প্রথম আলো। সেই সূত্রেই দেশে ফিরে ২৪ নভেম্বর প্রথম আলো কার্যালয়ে এসেছিলেন পিনু। সম্পাদক মতিউর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে শোনান ছবি তোলার অভিজ্ঞতা।
পিনু রহমান বলেন, ‘প্রথম আলো কার্যালয়ে যে আদর ও উষ্ণ সংবর্ধনা পেলাম, সে জন্য কৃতজ্ঞ থাকব। আমার এই আন্তর্জাতিক অর্জন যাঁরা আন্তরিকভাবে পাঠক ও দেশের মানুষের কাছে তুলে ধরেছেন, সেই মানুষগুলোর সঙ্গে সরাসরি দেখা করে আনন্দ ভাগাভাগি করতে পেরে আমারও ভালো লেগেছে। কারণ, আনন্দ তো ভাগাভাগিরই বিষয়।’
পেশায় ব্যাংকার পিনু রহমান রূপালী ব্যাংক পিএলসির সাইবার সিকিউরিটি বিভাগের সহকারী মহাব্যবস্থাপক। কলেজে পড়ার সময় শখের বশে ছবি তোলা শুরু করেন তিনি। ২০০০ সালে এসএসসি পরীক্ষার পর সালামি হিসেবে পাওয়া কিছু টাকা দিয়ে কিনেছিলেন ইয়াশিকা ব্র্যান্ডের একটি ক্যামেরা। পিরোজপুরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পড়াশোনা শেষে ২০০২-০৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগে ভর্তি হন। পাশাপাশি চলতে থাকে ছবি তোলা।
প্রায় আড়াই কোটি টাকার পুরস্কারজয়ী ছবিটি যেভাবে তুলেছিলেন পিনু রহমানআলোকচিত্রী পিনু রহমানতাঁর হাতে প্রথম ডিএসএলআর ক্যামেরা আসে ২০১১ সালে। তত দিনে রূপালী ব্যাংকের চাকরিতে যোগ দিয়েছেন। থাকতেন খুলনায়। ব্যাংকটির দৌলতপুর করপোরেট শাখা থেকে নেওয়া ঋণের টাকা দিয়ে ৭৫ হাজার টাকায় ক্যামেরাটি কেনেন। পরে হাতে আসে আরও আধুনিক ডিএসএলআর ক্যামেরা। এসব ক্যামেরায় তোলা ছবি নিয়ে অংশ নিতে থাকেন দেশ-বিদেশের বিভিন্ন আলোকচিত্র প্রতিযোগিতায়।
২০১৯ সালে পান প্রথম উল্লেখযোগ্য আন্তর্জাতিক পুরস্কার। ‘লস্ট চাইল্ডহুড’ বা ‘হারানো শৈশব’ শিরোনামের একটি ছবির জন্য ‘ওয়ার্ল্ড ফটোগ্রাফিক কাপ’ নামের আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতায় ‘বেস্ট অব নেশন—বাংলাদেশ’ সম্মাননা পান। পুরস্কার গ্রহণ করতে নরওয়েতে গিয়েছিলেন তিনি। পিনু রহমান বলেন, ‘এই পুরস্কারের বিষয়ে “ছুটির দিনে”তে একটি ফিচার প্রকাশিত হয়েছিল। সেটি আমাকে দেশের আলোকচিত্র অঙ্গনে পরিচিতি এনে দিয়েছিল।’
এরপর দেশে-বিদেশে শতাধিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন পিনু রহমান। এ বছর সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস ২০২৬-এ বাংলাদেশের ন্যাশনাল অ্যাওয়ার্ড বিজয়ী হয়েছেন তিনি। ইতালির সিয়েনা ক্রিয়েটিভ ফটো অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘দ্য গোল্ডেন বার্ডেন’ শিরোনামের ছবির জন্য পেয়েছেন প্রথম পুরস্কার।
পিনু রহমান বলেন, ‘আমার একটি স্বপ্ন হচ্ছে, শিশুদের মধ্যে প্রযুক্তি ও গ্যাজেটের প্রতি যে স্বাভাবিক আগ্রহ তৈরি হয়েছে, সেটিকে ইতিবাচকভাবে কাজে লাগিয়ে তাদের আলোকচিত্রের প্রতি আগ্রহী করে তোলা। এতে তারা প্রযুক্তিকে শুধু বিনোদনের মাধ্যম নয়, সৃজনশীলতার মাধ্যম হিসেবেও ব্যবহার করতে শিখবে।’
জটিল রোগ নিয়েও লড়াই করে বেঁচে থাকা সম্ভব, এই যে আমাকে দেখুন

পাঠকের মন্তব্য

আরও সংবাদ

বাংলাদেশ ভালোভাবে চলছে না: সৈয়দ আনোয়ার হোসেন
সমাজ

বাংলাদেশ ভালোভাবে চলছে না: সৈয়দ আনোয়ার হোসেন

বাংলাদেশ ভালোভাবে চলছে না বলে মন্তব্য করেছেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। তিনি বলেছেন, ‘মুক্তিযুদ্ধে আমাদের লক্ষ্য ছিল তিনটি—সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার। বাংলাদেশের ৫৫ বছরেও এই লক্ষ…

দেশে ডে-কেয়ার সেন্টার এখন প্রয়োজন, বিশেষ সুবিধার কিছু নয়
সমাজ

দেশে ডে-কেয়ার সেন্টার এখন প্রয়োজন, বিশেষ সুবিধার কিছু নয়

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ডে-কেয়ার বা দিবাযত্ন কেন্দ্রের আলোচনা সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে চায়ের আড্ডা—সর্বত্র বিরাজমান। মূলত ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ ও কর্মঘণ্টা–বিষয়ক তর্কের মধ্…

সীমান্ত দিয়ে ধেয়ে আসছে মাদক-গরু-প্রসাধনী পন্য, অভিযানেও থামছে না চোরাচালান
সমাজ

সীমান্ত দিয়ে ধেয়ে আসছে মাদক-গরু-প্রসাধনী পন্য, অভিযানেও থামছে না চোরাচালান

বকশীগঞ্জ(জামালপুর)সংবাদদাতা: জামালপুরের বকশীগঞ্জ সীমান্ত দিয়ে ধেয়ে আসছে মাদক, কসমেটিকস ও ভারতীয় গরু। অভিযানের পরও থামছে না সীমান্তে চোরাচালান। ফলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এসব মাদক ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তরে। এদি…